এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৮ এপ্রিল ২০১৮ ১১:৩৭714771
  • "এসব বাম আমলেই শুরু হয়েছে।"
    এটা খুব ক্লিশে আর ছেঁদো হয়ে গিয়েছে। এইসব দুষ্কৃতীদের জেলে না পুরে তাদেরকে আপনারা আপন করে নিয়েছেন। আর তার পরেও আরাবুল-অনুব্রতদের লালন-পালন করছেন। তদুপরি বিজেপির ফাঁদে পা দিয়ে রাজ্যে ধর্মীয় মেরুকরণকে তোল্লাই দিচ্ছেন।

    "`গ্রামে একটি পরিবারের দুই সদস্য দুটি দলের হয়ে দাঁড়াচ্ছে।"
    নতুন কিছু নয়। একটু অন্তর্জাল ঘাঁটুন। খুব বিখ্যাত লোকেদের নাম পাবেন। আর কংগ্রেসী পরিবার থেকে বাম রাজনীতিতে যাওয়া একসময়ে খুব সাধারন ঘটনা ছিল।
  • T | ২৮ এপ্রিল ২০১৮ ১৩:৩৩714772
  • ছবিটা এখানে দেওয়া যাবে না। বোমায় মাথার আদ্দেকটা উড়ে গেছে। ভাতার। বোমাটা কারা ছুঁড়েছিল তার জন্য কোনো নকুলদানা নেই।
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ১৯:৪৬714774
  • এইরে!আবার চিল চিৎকার শুরু হবে।
  • PT | ২৮ এপ্রিল ২০১৮ ২১:০২714775
  • কিছু তিনোতে গিয়েছে, কিছু বিজেপিতে। ওসব জায়গায় না গিয়ে এক আধটা ভাগাড়ে যাচ্ছে। তো তাতে আর ফারাক কি হবে?
    কিন্তু তিনোরা তো গোটা রাজ্যকেই ভাগাড় বানিয়ে ছাড়বে বলে মনে হচ্ছেঃ
    "সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব অমিয় পাত্রের বাড়িতে, অভিযুক্ত তৃণমূল"
    http://www.anandabazar.com/state/bengal-panchayat-election-2018-hooligans-attacked-and-ransacked-the-house-of-amiya-patra-dgtl-1.774686
  • ভাগাড় | ২৯ এপ্রিল ২০১৮ ০০:৫২714776
  • দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় ১৮ জন সিপিএম সমর্থককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর খুন হন তৃণমূল কর্মী পাঁচুগোপাল দাস ও ঈশা মল্লিক। জখম হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক।
    http://zeenews.india.com/bengali/state/east-burdwan-news-18-cpim-supporters-sentenced-life-imprisonment-in-tmc-double-murder-case_195076.html
  • s | ২৯ এপ্রিল ২০১৮ ০৬:২৫714777
  • মন্ত্রী, সান্ত্রী, পুলিশ, প্রশাসন, দল, নির্বাচন কমিশন, সব ঘেঁটেঘুটে গেছে। কৃমীকীট যাকে বলে।
  • modi | ২৯ এপ্রিল ২০১৮ ০৬:৫১714778
  • অজিত মাইতি বললেই তো আর তৃণমূল ব্যবস্থা নেবে না। দিদি কি বললেন তার ওপর সব নির্ভর করবে।
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ০৮:০৯714779
  • কৃমিকীটরাও বোধহয় দুবার ভাবে এজাতীয় কথা প্রকাশ্যে বলার আগে। এই পরিবর্তন চেয়েছিল অতি-নির্বোধ বুজীরা?

    "নির্বাচনী বিধি নিয়ে মাথাব্যথা নেই কেষ্টর৷ ইতিমধ্যে ভোটের পরবর্তী ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন তিনি৷ ঢাকঢাক গুড়গুড় নয়৷ সরসাসরি সাংবাদিক বৈঠকে তাঁর ঘোষণা, তিনি বলেন, ‘যারা বয়স্ক, হাঁটতে পারে না, কিংবা অন্ধ, তাঁদের ধরে ভোটকেন্দ্রে নিয়ে যাবে আমাদের কমীরা৷ বোতামটা টিপে দেবে৷ ভোট দিতে যাওয়ার সময় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে৷ তাই দেখে তৃণমূলকে ভোট দেবে সবাই৷ ’"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=39848&boxid=142810196
  • dc | ২৯ এপ্রিল ২০১৮ ০৮:৪২714780
  • উফ বাবা বুজিদের নামে ঘ্যানঘ্যান শুনতে শুনতে আমারই দুঃখ হচ্ছে ঃ( গুরুতে এসে থেকে এই ঘ্যানঘ্যান পড়েই চলেছি, এর কোন অন্ত নেই।
  • dc | ২৯ এপ্রিল ২০১৮ ০৮:৪৪714782
  • বুজিরা কি গুরু পড়ে? যদি কোন বুজি পড়েন তো প্লিজ আত্মহত্যা করুন মাইরি, এই ঘ্যানঘ্যানানি থেকে আমরা মুক্তি পাই ঃ(
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:১৫714783
  • অ! তা কেষ্টাকে নিয়ে ঘ্যানঘ্যানানি কেমন লাগছে? সে অবশ্যই গুরু পড়েনা আর নিকট ভবিষ্যতে তার আত্মহত্যা করারও কোন সম্ভাবনা নেই।
  • S | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:২০714784
  • সিঙ্গুর নন্দীগ্রামের সময়ে চ্যানেলে চ্যানেলে সকাল বিকেল সন্ধ্যে এই বুজীরা যে পরিমাণ ঘ্যান ঘ্যান করেছে, তার তুলনায় এতো কিসুই না।
  • sm | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:২৩714785
  • আজকেই পেপারে দেখলাম কেস্টা বলেছে ও খুব ভয় পেয়েছে। আগে, সিপিএম এর আমলে ঘরের মধ্যে লুকিয়ে থাকতো আর এখন বিজেপির ভয়ে রাস্তায় বেরোতে ভয় পায়।
  • Du | ২৯ এপ্রিল ২০১৮ ১০:২৬714786
  • সেদিন দেখলাম অমিতাভ মালিকের পরিবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকার চেক পেয়েছেন। কিন্তু একই পরিমান যে টাকা পুলিশের পক্ষ থেকে পাওার কথা ছিল তা তারা পাননি কারন তা নাকি তোলা হয়ে গিয়েছে। কে তুলেছে এই প্রশ্নের উত্তর নেই ভদ্রলোকের কাছে এবং উনি চুপ। এই তৃন আর বিজেপি সরকার জিনিসটাকেই প্রহসন করে মানুষকে তাদের অধিকার ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে।
  • j | ৩০ এপ্রিল ২০১৮ ০৯:৪৪714788
  • অতিবামদের বার্তা দিলেন মনে হয়

    সিপুএমকে মেরেধরে বস্ত্রহরণ করেও পায়ের তলায় আসছে না, কাজেই সেই মাও-সুসি ... ২০১১র বন্ধু বলে কথা
  • T | ৩০ এপ্রিল ২০১৮ ১০:৩৩714789
  • ছত্রধরকে এখন ঝুলি থেকে বার করতেই হবে তো। জঙ্গলমহলে মাটি আলগা হয়ে গ্যাছে। কিছু নিয়েছে বিজেপি আর বাকিটা আদিবাসী একতা মঞ্চ। মঞ্চের মিটিং এ এক রইবারে হাজার পঞ্চাশেক লোক হয়েছিল। রীতিমতো অর্গানাইজড। এরা নিজেরাই পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী দিয়েছে।

    রাণীমা ভয়ের চোটে এখন ছত্রধরকে বলছেন, যাও ভাই, আমাদের জন্য ভোট নিয়ে এসো। হ্যা হ্যা হ্যা, সত্যি মাইরি।
  • PT | ৩০ এপ্রিল ২০১৮ ১০:৪১714790
  • তো জঙ্গলমহলে পাবলিককে "উন্নয়ন" গলাধঃকরণ করানো যায়নি?
  • sm | ৩০ এপ্রিল ২০১৮ ১০:৪২714791
  • হ্যা, হ্যা, হ্যা। ছত্রধর কে বললো আর অমনি ভোট চাইতে চলে গেলো!
    সাধে কি বলে...
  • T | ৩০ এপ্রিল ২০১৮ ১০:৫০714793
  • পিটিদা, উন্নয়ন নামক সোনার হাঁসকে আগেই কেটে ফেললে যা হয় আর কী। ঝাড়গ্রাম পুরুলিয়া তে বাড়ী বানানোর টাকা নিয়ে গুচ্ছ ছড়িয়েছে মুলোরা। ফলে এখন একাধিক অনুজ পান্ডে :) তো, এইবারের খাওয়া দাওয়া শেষ করে পরের বারের বিরিয়ানি বসাতেই খ্যাল পড়েছে যে রসদ নেই। সুতরাং ছত্রধর দিয়ে যদি আদিবাসী একতা মঞ্চে কিছু ভাগ বসানো যায়। এদের তো ঢাকাঢুকি কিছু নেই, কাছাখোলা একেবারে।
  • sm | ৩০ এপ্রিল ২০১৮ ১০:৫৬714794
  • বামেদের পতাকা কোথাও দেখা যাচ্ছে না।
    চারিদিকে তো, বিজেপির আর তিনোদের পতাকা।
  • PT | ৩০ এপ্রিল ২০১৮ ১১:২৩714795
  • সেটা তো প্রত্যাশিতই ছিল। দুটো দলই তো এক লক্ষ্যে কাজ করছেঃ "বামমুক্ত ভারত"। তার প্রথম ধাপ "বামমুক্ত পব"। ত্রিপুরাতে তিনোরা কেমন মসৃণভাবে নিজেদের ভোটটা বিজেপির ঝুলিতে ভরে দিল। আর আসামে প্রায় ৩৫% সংখ্যালঘু থাকা সত্বেও তিনোরা একলা লড়ে বিজেপি-বিরোধী ভোটতাকে ভাগ করতে সাহায্য করল।
    নাগপুরের ইচ্ছাফুল/পচ্চিমবঙ্গে তিনোমুল!!
  • sm | ৩০ এপ্রিল ২০১৮ ১১:৩৭714796
  • দুটো দল তো ভালই করছে, বলতে হবে। বামদল গুলোর বিশ্বাস যোগ্যতা বা গ্রহণযোগ্যতা কোন টাই অবশিষ্ট নেই।
    এখন তো সিপিএম এর, করাত আর ইয়েচুরি শিবিরের কোন্দল ই বেশি টি আর পি টেনে নিচ্ছে।
  • PT | ৩০ এপ্রিল ২০১৮ ১১:৪০714797
  • তা তো বটেই! তা তো বটেই! খুবই ভাল করছে। গোধরার পকেট সংস্করণ। কে কার থেকে শিখে কোথায় প্রয়োগ করছে কে জানে!!

    "প্রার্থী বাড়ি ছিলেন না। তাঁকে না পেয়ে রোষটা গিয়ে পড়েছিল বাড়ির দুই মহিলা আর বছর চারেকের ছোট ছেলেটির উপরে।

    অভিযোগ, ঘরদোর ভাঙচুর-লন্ডভন্ড করার পাশাপাশি, ছ’মাসের অন্তঃসত্ত্বা মহিলার গোপনাঙ্গে আঘাত করা, বাড়ির সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে উঠোনে ছুড়ে ফেলেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা, ছোট ছেলেটির কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছিল, ‘‘মাথা ফুঁড়ে দেব!’’"
    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-in-the-absence-of-a-bjp-candidate-attack-on-pregnant-lady-1.775513?ref=hm-editorschoice
  • sm | ৩০ এপ্রিল ২০১৮ ১২:৪৫714799
  • বাবাগো!কি জ্বালা,কি ব্যাথা এই বামাশায়!
  • PT | ৩০ এপ্রিল ২০১৮ ১২:৫৭714800
  • T যেটা দেখাচ্ছেন তাতে বোধহয় সাধারণ ভাবে গনতন্ত্রপ্রেমী মানুষের লজ্জায় বাক্যহারা হওয়ার কথা।
  • sm | ৩০ এপ্রিল ২০১৮ ১৪:৩৪714802
  • আবার দোসর বিজেপি কে নিয়ে কোর্টে যাও। কে বারন করেছে?ওহ, বিজেপি তো আর যাবে না বলেছে। কি মুশকিল!
    সংগঠন বাড়াও হে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন