এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৭ জুন ২০১৫ ০৮:৫১662686
  • "পিটি আজকের সঙ্গে সেদিনের তুলনা করছেন?"

    না, তুলনা করিনি। কিন্তু ৪০ বছর বাদেও পব-তে কিছু বলার আগে পিছন ফিরে তাকাতে হয় কেন? তখন "সিপিআই তো চোঙা লাগিয়ে এমার্জেন্সির পক্ষে মোড়ে মোড়ে প্রচার করত"। কিন্তু যারা সব জানে ও বোঝে বলে দাবী করে সেইসব বঙ্গ পন্ডিতেরা তো জরুরী অবস্থার চাণক্য সিদ্ধার্থর উত্তরসূরীকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চোঙা লাগিয়ে প্রচার করল!!

    এইসব আলোচনা তাহলে শুধুই চর্বিত-চর্বণ বা সুযোগ বুঝে সিপিআই ও সোভিয়েতের মুন্ডুপাত। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই, কি বলেন?!!
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ২৭ জুন ২০১৫ ০৯:২৬662687
  • এই সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকলে কি হত তা কল্পনা করা খুব একটা শক্ত কি?
  • কল্লোল | 125.*.*.* | ২৭ জুন ২০১৫ ১০:৪২662688
  • সেই ত্তো। ইতিহাস থেকে শিক্ষার কিছুই কি নেই! সেই যে নব্বইতে সোভিয়েৎ রাশিয়া টুকরো হয়ে গেলো। সমাজতন্ত্র চুলোয় গেলো। পূর্ব ইউরোপে কমিউনিষ্ট শাসকদের বিরুদ্ধে লোকে ক্ষেপে উঠলো। সবই বুজিদের ক্ষারবার হয়তো। তাই তার থেকে আর কেউ কোন শিক্ষা নিলো না। বরং আরও বেশি প্রোমোটার, আরও বেশী টোডি, আরও বেশী মহেশ্বরীরা নেত্য কত্তে লাগলো।
    তাতে যাহবার হলো।
    এবং শেষ পজ্জন্তো সেদিন গৌতম দেবে বল্লে - আগে মমতা যাক।
  • PT | 213.*.*.* | ২৭ জুন ২০১৫ ১৪:৪৭662689
  • সেই আদ্দেক ইতিহাসের চর্চা?
  • ranjan roy | 132.*.*.* | ২৭ জুন ২০১৫ ১৫:১৪662690
  • হ্যাঁ, হ্যা`ঁ, আপনি "পুরো" ইতিহাসের চর্চা করছেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন তাই সেই এমার্জেন্সিলানেওলা কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর ওকালতি করছেন!
    বুকের পাটা আছে আপনার!
    আচ্ছা, ১৯৭৫ সালে দিদির বয়েস কত ছিল আর কংগ্রেসের কোন সাংগঠনিক দায়িত্বে ছিল যেন?
  • PT | 213.*.*.* | ২৭ জুন ২০১৫ ১৮:৫৩662691
  • পচা মাছের গয়ে ধনেপাতার আবরণটুকুও আর রইল না। এবার ইনিয়ে-বিনিয়ে তিনোর সমর্থনে বক্তব্য। এনারা নাকি মানবাধিকারের চর্চা করেন। এক দিকে জরুরী অবস্থা নিয়ে কুম্ভিরাশ্রু বিসর্জন দেন আর অন্যদিকে পব-তে সেই অধিকার খর্বের কথা উঠলে তেলে-বেগুনে জ্বলে উঠে তিনো সরকারকে ডিফেন্ড করতে নেমে পড়েন!!
    "হইত্য হেলুকাহ......"
  • কল্লোল | 125.*.*.* | ২৭ জুন ২০১৫ ১৯:১৪662692
  • বন্ধুদের জন্য গর্ব হয়। যারা এরকম ব্যানার লাগিয়ে প্রতিবাদ করতে পারেন খোদ কলকাতাতেই।

    https://www.facebook.com/photo.php?fbid=1456809751303162&set=pcb.1456809877969816&type=1&theater

    পিটি যেন উপরের পোস্টে কিসব লিখেছে!! বেশ কৌতুহলোদ্দীপক।
  • PT | 213.*.*.* | ২৭ জুন ২০১৫ ১৯:৩১662693
  • হি, হি... আর কত লজ্জাহীনতা দেখব!!
    জরুরী অবস্থার কথা মনে করিয়ে দেওয়া ভাল। কিন্তু ওদেরকে বলুন অম্বীকেশ ইত্যাদিদের ওপরে হামলার বা "চোখ উপরে" নেওয়ার বক্ত্যবের প্রতিবাদে ঐভাবে সভা করতে।

    আজকেই আলিয়া ইউনিভার্সিটিতে ভাঙ্গচুড় করা TMCP-র ছাত্রনেতারা সরকারী উকিলের "অনুপস্থিতি"-র কারণে মুক্তি পেয়ে গিয়েছে। অবিশ্যি এসব খবর যত কম রাখা যায় ততই ভাল।
  • sm | 233.*.*.* | ২৭ জুন ২০১৫ ২৩:০৫662697
  • কিন্তু আমার ওপরের লিংক টা খেয়াল করলেন? বাবু (বাম বুজি ) আর বি বু(বি যে পি )বুজি একজোট হয়েছেন। পিটি এদের কি বলবেন?
  • কল্লোল | 125.*.*.* | ২৮ জুন ২০১৫ ০৭:২৭662699
  • সুদীপ্তর মৃত্যু সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে এটা দুর্ঘটনা। তো????
    সুদীপ্তর মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে। পুলিশ দায় এড়াতে পারে না। একজন বন্দীর নিরাপত্তার দায় সম্পূর্ণভাবে পুলিশের।
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৫ ০৮:২৭662700
  • পব-তে এখন বিজেপি বা কং-কে (এবং অবশ্যই বামকে) গাল দেওয়া খুব "সেফ" বিপ্লব। কাজেই চার বছরের ঘটমান বর্তমান বাঁদরামোকে এড়িয়ে গিয়ে চল্লিশ বছর আগের নিভ্ন্ত আগুনে গা সেঁকলে সরকারী আশীর্বাদও পাওয়া যেতে পারে।

    তুমি যাদের ছবি-ছাপা দিচ্ছ তারা ফেসবুকেই বিপ্লবটা বেশী করে। কিন্তু শেষ পর্যন্ত সেই APDR? ঐ যারা সিঙ্গুরে বিজেপি আর মাওবাদীদের গলা জড়িয়ে পব-র সব্বোনাশ করে কাকেদের ক্ষমতায় বসাতে সাহায্য করেছে!! ওদের কেউ বিশ্বাসও করেনা, পাত্তাও দেয় না।
    আচ্ছা, সেই মাতঙ্গিনীদের খবর-টবর কিছু রাখ নাকি? তারা কি করছে জানিও তো!!

    sm-এর বোধহয় পুরো খবর পড়ার ধৈর্য নেই। "বিজেপি নেত্রী হিসেবে সভায় যাইনি। গিয়েছিলাম এক্জন শিল্পী হিসেবে।" এটার মানে বোঝেন? ওঁকে বামেরা ডাকেনি। ডাকার প্রয়োজনও নেই।
    তবে একট খেয়াল রাখবেন। "এবেলা" কিন্তু "হৈ-চৈ করবে যারা" তাদের পত্রিকা!!
  • sm | 53.*.*.* | ২৮ জুন ২০১৫ ১২:০৩662701
  • দেখো পিটির কান্ড, খুঁটিয়ে পড়ে এই মানে বার করলেন। সিঙ্গুর, নন্দীগ্রামে শিল্পী, নাট্যকার গেলে তারা ধাবা। আর এখানে ঘোষিত বি যে পির নেত্রী এলে তাকে খালি শিল্পী ধরতে হবে।আপনার এই ধরা ছাড়ার খেলা আর কতদিন চলবে?
  • pi | 192.*.*.* | ২৮ জুন ২০১৫ ১২:২৫662702
  • 'SFI had alleged that Sudipto was hurt after his head hit the lamppost, but police had pulled him down from the bus and resorted to indiscriminate lathi charge on him even when he was badly injured.'

    এটা নিয়ে রিপোর্টে কী বলেছে বা আদৌ কিছু বলেছে কিনা জানা যাবে ? আশা করি এই নিয়ে সিবিআই তদন্তের দাবি জোরদার হবে।
  • ranjan roy | 132.*.*.* | ২৮ জুন ২০১৫ ১৩:১৭662703
  • ১৫ ই অগাস্ট, ১৯৪৭ আর ২৪ জুন ১৯৭৫ (জরুরী অবস্থা জারি) --এ নিয়ে চর্চা আগামী ৫০ বছরেও প্রাসংগিক। ওই শিক্ষা নেবার প্রসম্গেই।
    জরুরী অব্স্থা ছিল মাত্র দু'বছর। কিন্তু সেই সময়ে কুখ্যাত মিসা অ্যাক্টে বন্দী ছিলেন ৩৪,৯৮৮, আর ভারত রক্ষা আইনে ৭৫,৮১৮ জন।
    রাস্তাঘাটে সরকারের সমালোচনা শুনলে সাদা পোষকের পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যেত।
    গরীব বস্তিতে ট্রাক্টর ও রোড রোলার দিয়ে পিষে দেওয়ার ঘটনার কোন ছবি তোলা সম্ভব হয় নি। এমন সব টিভি চ্যানেল ছিল না।ফলে পুলিশ ও রাজনৈতিক নেতদের দাদাগিরির ফুটেজ পাওয়া সম্ভব ছিল না। ব্যাক ডেট থেকে আইন সংশোধন করে ইন্দিরা গান্ধীর অবৈধ নির্বাচনকে বৈধ করা হল।
    সংবিধান সংশোধন করে নাগরিকের ফান্ডামেন্টাল রাইট টু লাইফকে অকেজো করা হল এবং সুপ্রীম কোর্ট তা মেনেও নিল!!! এ এন রায়কে
    চিফ জাস্টিস করা হল প্রধানমন্ত্রীর সুপারিশে, সিনিয়রদের টপকে!
    স্তাবকদের চুকলিতে গুলজারের "আঁধি" ফিল অঘোষিত ব্যান হল।
    তার সঙ্গে আজকের বঙ্গের তুলনা করা নেহাৎ ছ্যাবলামি।
    আজ "আমরা আক্রান্ত" ডেপুটেশন নিয়ে নবান্নে যান, কেউ দেখা করে না। পুলিশ আটকে ফেরত পাঠিয়ে দেয়। আজ আপনি হাইকোর্টে মানবাধিকার কমিশনে রিট দাখিল করতে পারেন। সেকথা মিডিয়া ফলাও করে ছাপে। অম্বিকেশবাবু, অরুণাভ সবার বাইট নেয়। বোলান গাঙ্গুলী, নাহার, কমঃ সুজন ও অন্যান্য বিরোধী রাজনৈতিক কর্মী ও নেতারা অনায়াসে সরকারের সমালোচনা করতে পারেন।
    তখন এমন কেউ করার কথা ভাবতেই পারত না। সুযোগই নেই। "বেঁচে থাকার মৌলিক অধিকার"ই সুপ্রীম কোর্টকে দিয়ে খারিজ করানো হয়েছে। মুখ খুললেই জেলে।
    সেই সময়ে বামেদের রেকর্ড বেশ খারাপ। সিপিআই খোলাখুলি স্তব গাইছে। রুশ-ভারত চুক্তি (ব্রেজনেভ-ইন্দিরা) স্বাক্ষর হয়েছে তাতে ভারতের শত্রু রুশের শত্রু ধরা হবে এমন ক্লজ আছে।
    ফলে বাম শিবির থেকে কোন বড় আন্দোলন হয় নি।
    অশোক মিত্র একটা পিটিশন বানিয়ে সত্যজিত রায়দের হস্তাক্ষর পাবার চেষ্টা করে ব্যর্থ হলেন। সত্যজিতের সিকিম ফিল্ম আতকে দেওয়া হয়েছিল।
    আর এস এস ও বিজেপির অবস্থাও ভাল নয়। তবু হিন্দিবলয়ে গ্রাসরুট লেভেলে কিছু প্রতিরোধ হয়েছিল, তাই প্রচুর লোক জেলে গেল, চাকরি খোয়াল। এর মধ্যে ভিলাই স্টিল প্ল্যান্টের চিফ আর্কিটেক্ট হংসরাজ বা হংসপাল ( আর এস এস)এর নাম মনে পড়ছে। তার ছেলেরা সাবান বিক্রি করে দিন গুজরান করত।
    আনন্দ পটবর্ধন বিশ্বকে ভারতের সত্যি অবস্থা জানাতে একটি ডকু ফিল্ম বানিয়ে তাকে আলাদা আলাদা টুকরোয় ক্যানে করে গোপনে লন্ডন পাঠালেন।
    প্রথম ও দ্বিতীয় বিশ্বে কিছু হৈচৈ হল। উনি কারাগারে গেলেন।
    সোভিয়েত মিডিয়ায় জরুরী অবস্থার ভারতের গুণগান। চীনের মিডিয়া পশ্চিম পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের কারণে ভারতকে সম্প্রসারণবাদী বলছে। নকশালরা হতভম্ব, শতবিভক্ত।
    আন্ডারগ্রাউন্ডে গিয়ে লড়েছে কিছু স্যাবোটাজ করেছে জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে একটা ছোট সোশ্যালিস্ট গ্রুপ।
    আর প্রতিরোধ হয়েছে স্বতর্স্ফুর্তঃ ভাবে গ্রাউন্ড লেভেল, তাই বন্দী হয়েছে ওই স্তরেই বেশি।
    ২) এমার্জেন্সির শিক্ষাঃ
    ক) গনতান্ত্রিক অধিকারের জন্যে সদা সতর্ক থাকা, আওয়াজ ওঠানো; ক্ষমতার স্তাবকতা না করা।
    খ)আর প্রচূর ভোট পেয়ে ক্ষমতায় আসা জনপ্রিয় নেতা/নেতৃদের থেকে সতর্ক থাকা। এদেরই একনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। হিটলার অনেক ভোট পেয়ে জিতেছিলেন। ইন্দিরা গান্ধীও, মমতাও এবং নরেন্দ্র মোদীও। তাই লক্ষণ দেখলেই ঘেউ ঘেউ করা দরকার। চুপ করে থাকার মাশুল অনেক বেশি চোকাতে হয়।
    ৩) বঙ্গেঃ
    যাক, এতদিনে সিপিএম এর গৌতম দেবও বলছেন-- আগে মমতা যাক।
    আমরা এই কথা গুরুর টইয়ে বারবার বলেছি। আগে বামের সময়ে, পরে মমতার সময়ে- যে আসে আসুক, এই সরকার যাক।
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৫ ১৭:১০662704
  • "আপনার এই ধরা ছাড়ার খেলা আর কতদিন চলবে?"
    যতদিন না কারো কারো বোধোদয় হয় যে সিঙ্গুর সব্বোনাশের আরেক নাম!!

    "এ নিয়ে চর্চা আগামী ৫০ বছরেও প্রাসংগিক। "
    এই নিয়ে বাইটের পর বাইট খরচাতে থাকুন। চেন, সোভিয়েট, সিপিআই, সিপিএম, নকশাল, কংগ্রেস, বিজেপি সকলের আদ্যশ্রাদ্ধ করতে থাকুন আর "গনতান্ত্রিক অধিকারের জন্যে সদা সতর্ক থাকা, আওয়াজ ওঠানো" ইত্যাদি মধুঝরা বাক্য লিখতে থাকুন।

    কিন্তু সাবধান।
    গত চার বছরে শুধু কতজন শিক্ষককে প্যাঁদানো হয়েছে সেসব নিয়ে কোন আন্দোলনের কথা ভুলেও ভাববেন না যেন!!
  • pi | 116.*.*.* | ২৮ জুন ২০১৫ ১৭:১৬662705
  • রঞ্জনদা, ফান্ডামেন্টাল রাইট টু লাইফ অকেজো করা নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই।
  • ranjan roy | 132.*.*.* | ২৮ জুন ২০১৫ ১৮:০৯662707
  • "কিন্তু সাবধান।
    গত চার বছরে শুধু কতজন শিক্ষককে প্যাঁদানো হয়েছে সেসব নিয়ে কোন আন্দোলনের কথা ভুলেও ভাববেন না যেন!!"

    ---phaagol! sipiem er shixak sa`mgaThan ebiTie Jakhan ei niye aandolaner kathaa bhaabachhe naa, ei paataay aagun chharhaano adhyaapak piTi Jakhan bhaabachhen naa, takhan ei riTaayaarD burho haridaas paal shixak aandolan karabe! aapanaar satarkabaaNee Thik mane raakhab. aapanaar Taanaa laxaNarekhaar baaire paa deb naa.

    paai,
    exuNi haater kaachhe kichhu nei, tabu dekhachhi. tabe Coomi Kapoor এর বই The Emergency" jogaarh karate paarale --, bhaal tathyasamRiddh bishleshhaNe bharaa.
  • ranjan roy | 132.*.*.* | ২৮ জুন ২০১৫ ১৮:১২662708
  • সরি!
    ---ফাগোল! সিপিএম এর শিক্ষক সংগঠন এবিটিএ যখন এই নিয়ে আন্দোলনের কথা ভাবছে না, এই পাতায় আগুন ছড়ানো অধ্যাপক পিটি যখন ভাবছেন না, তখন এই রিটায়ার্ড বুড়ো হরিদাস পাল শিক্ষক আন্দোলন করবে! আপনার সতর্কবাণী ঠিক মনে রাখব। আপনার টানা লক্ষণরেখার বাইরে পা দেব না।

    পাই,
    এক্ষুণি হাতের কাছে কিছু নেই, তবু দেখছি। তবে Coomi Kapooর এর বই The Emergency" জোগাড় করতে পারলে --, ভাল তথ্যসমৃদ্ধ বিশ্লেষণে ভরা।
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৫ ১৯:২৭662709
  • যাক বাঁচালেন। আপনার আগুনঝরা লেখা পড়ে ভয় হচ্ছিল যে পব-তে গত চার বছরের অঘোষিত জরুরী অবস্থা প্রসঙ্গে আবার হঠকারী কিছু করে না বসেন।

    তবে বুঝলাম যে জরুরী অবস্থার শিক্ষা শুধুই কাগজে কলমে। এই সব গোপালেরা মাসীর কান কামড়াবে না।
  • - | 109.*.*.* | ২৮ জুন ২০১৫ ২০:৪২662710
  • গোপালের না, মাসীর কানের সম্পর্ক ছিল ভুবনের সঙ্গে। রাজনীতির আলোচনাঅ সময় পাস্পরিক সম্বন্ধগুলি গুলিয়ে গেলে তো মুশকিল আছে ভাই! ঃ-)
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৫ ২৩:৪৯662711
  • ধন্যবাদ!
  • ranjan roy | 132.*.*.* | ২৯ জুন ২০১৫ ১০:৫৩662712
  • পিটি,
    ১)এ পাতায় বক্তব্যের সমর্থন/ব্যাখ্যা/খন্ডনের মধ্যেই আলোচনা সীমিত রাখাই যথেষ্ট নয় কি? আমি ব্যক্তিগত ভাবে কী করব তাতে কি আসে যায়?
    আমি তো জানতে চাই না যে শিক্ষাজগতে থেকেও আপনি কেন শিক্ষকদের মার খাওয়া নিয়ে আন্দোলন করেন না, শুধু অন্যদের থেকে আশা করেন?
    আমি তো জানতে চাই না যে কথায় কথায় অম্বিকেশবাবুর রেফারেন্স দেওয়া ও অন্যদের অম্বিকেশবাবুর সঙ্গে দেখা করার উপদেশ দেওয়া পিটি কেন অম্বিকেশের "আমরা আক্রান্ত" ডেপুটেশনে যান কি না?

    ২) এই পাতায় আমরা সবাই আড্ডা দিই, নিজেদের পছন্দ মত মত বিনিময় করি, তর্কে মেতে উঠি, এই পর্য্যন্তই। সেখানে পারস্পরিক বক্তব্যের মধ্যেই সীমিত থাকা শোভন। প্রত্যেক মানুষ তার নিজের বিবেক বুদ্ধি অনুসারে চলবে। আপনি আচরি ধর্ম না করে অন্যদের কর্তব্য শেখানো?
    সমর সেন ঠিকই বলেছিলেন--কত রঙ্গ দেখালি খেঁদি অম্বলে দিলি আদা!
  • ranjan roy | 132.*.*.* | ২৯ জুন ২০১৫ ১১:২২662713
  • পাই,
    জরুরী অবস্থা নিয়ে কিছু তথ্যঃ
    ===============================
    সময়ঃ ২৫ মে, ১৯৭৫ থেকে ২১ মার্চ, ১৯৭৭।
    কারণঃ বলা হয়েছিল ১৯৭৪ এর রেল ধর্মঘটের সময় থেকে বিরোধীরা বিদেশি শক্তির মদতে দেশকে অস্থির করছে, দেশের সুরক্ষা বিপন্ন।
    আসল কারণঃ এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস জগমোহন লাল দ্বারা ইন্দিরা গান্ধীর ইলেকশন কে অবৈধ ঘোষণা করা। ফলে ওঁকে পদত্যাগ করতে হত।
    উনি কী করলেনঃ
    --------------------
    ১) ৬/৮/৭৫ এ সুপ্রীম কোর্টে ওনার অ্যাপীলের ফয়সালা হওয়ার অনেক আগেইElection Laws( Amendment) Act, 1975 পাস করিয়ে সেটা রেট্রোস্পেকটিভ এফেক্টে প্রভাবশালী করিয়ে হাইকোর্টের রায়টি বাতিল করালেন ও পদে টিকে রইলেন।
    ২) ৭ এবং ৮ আগস্ট, ১৯৭৫ঃ সংসদে ৩৯তম সংবিধান সংশোধনী পাস করিয়ে ক) রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের পদগুলোকে বিচারবিভাগের আওতার বাইরে করে দিলেন।আর কুখ্যাত "মিসা" আইনকে সংবিধানের ৯ম তালিকায় ঢুকিয়ে দিয়ে কালা কানুনকে সাংবিধানিক জামা পরিয়ে দিলেন।
    এটা সহজে সম্ভব হয়েছিল বহু সাংসদ জেলে বা আন্ডারগ্রাউন্ড থাকায়, এবং প্রেস সেন্সর লাগু থাকায়। আর একদিনের মধ্যেই এই সাংবিধানিক সংশোধনে তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিনের মোহর লেগে গেল! এটাও রেকর্ড।
    ৩) সুপ্রীম কোর্টে ওনার অবৈধ নির্বাচনের ফয়সালা হবার অনেক আগেই সংবিধানের ৪১ তম সংশোধনী পাস করিয়ে প্রধানমন্ত্রীকে পদে থাকাকালীন কোন রকম সিভিল বা ক্রিমিনাল প্রসিডিং এর সম্ভাবনাকে রদ করালেন।
    ৪) ৮/১/১৯৭৬, রাষ্ট্রপতি সংবিধানের আর্টিকল ১৯এ দেওয়া সাতটি মৌলিক অধিকারকে "স্থগিত" ঘোষণা করলেন। এর মধ্যেই 'রাইট টু লাইফ' ও পড়ে। ফলে রাষ্ট্রের কোন নির্ণয়ের ফলে কারো জীবন বিপন্ন বলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে না।
    ভি ভি গিরির জায়গায় ফকরুদ্দিন নামক রবার স্ট্যাম্পকে আগেই রাষ্ট্রপতি করা হয়েছিল।
    আসামের দেবকান্ত বড়ুয়া শ্লোগান দিলেন --" ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া"। এই শ্লোগান যত্রতত্র দেখা যেতে লাগল।
  • S | 139.*.*.* | ২৯ জুন ২০১৫ ১১:২৬662714
  • রন্জনদা এইভাবে হবেনা। আপনি টই খুলে একটু রিসার্চ করে লিখুন। ক্রোনোলজিকালি। আমার জন্ম এমারজেন্সির পরে। তেমন কিছুই জানিনা। আর এখন মনে হচ্ছে কিছু কিছু জিনিস ভুল জানি। আপনার কাছে খুব গ্রেটফুল (ধুর বাংলা বানান টা কিছুতেই করতে পারলাম না) থাকবো। তবে একটা অনুরোধ - আপনাকে না করলেও চলতো, আনবায়াস্ড লেখা চাই। ঐ সময়টা খুব ইন্টারেস্টিঙ্গ।
  • PT | 213.*.*.* | ২৯ জুন ২০১৫ ১১:৫১662715
  • RR
    "তবে বুঝলাম যে জরুরী অবস্থার শিক্ষা শুধুই কাগজে কলমে।"
    আমার বক্তব্য শুধুই এইটুকু। সেটা আপনি কেন ব্যক্তিগত ভাবে নিচ্ছেন?
    সুযোগ পেলেই বামেদের আদ্যশ্রাদ্ধ আর গত চার বছরের অঘোষিত জরুরী অবস্থা সম্পর্কে ধরি-মাছ-না-ছুঁই পানি বক্তব্য তো সন্দেহের অবকাশ রেখেই দেয়!!
    যিনি যত বেশী অন্যের সমালোচনা করেন (আমাকে ধরেই) তিনিও ততটাই সমালোচিত হবেন সেটাই প্রত্যাশিত।

    "সেখানে পারস্পরিক বক্তব্যের মধ্যেই সীমিত থাকা শোভন।"
    হঠাৎ নতুন নাকি এই ফোরামে? খিস্তি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে বাইটের পর বাইট-সেসব চোখে পড়েনি?
  • sm | 53.*.*.* | ২৯ জুন ২০১৫ ১১:৫৫662716
  • দ্যাখ, কেমন মজা!একেবারে টিট ফর ট্যাট। কোথায় খুলেছ খাপ, এযে পলাশীর প্রান্তর, বাপ ;-)))
  • PT | 213.*.*.* | ২৯ জুন ২০১৫ ১১:৫৮662718
  • কি অশালীন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন