এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০১ জুন ২০১৮ ১৫:১৯714840
  • "নরেন্দ্র মোদী চাননা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই হারিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক বিজেপি। .......

    আসলে মমতার থেকেও বামেরাই বিজেপির বড় শত্রু। ...... কংগ্রেস-মুক্ত ভারতের কথা বললেও, মোদীদের আসল লক্ষ্য বাম চিন্তাধারা নির্মূল করা এই দেশ থেকে।........

    সেই কাজে হয়ত কিছুটা নিজের অজান্তেই বিজেপির সহায়ক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। .....পশ্চিমবঙ্গে বামেদের নিশ্চিহ্ন করার কাজে মমতা সুবিধা করে দিচ্ছেন।

    আপাতত বামেদের নির্মূল করার কাজটি মমতার মাধ্যমে হয়ে গেলেই চলবে বিজেপি নেতাদের।"
    https://ebela.in/national/bjp-s-main-aim-is-to-finish-the-left-in-indian-politics-not-tmc-dgtl-1.808878?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=fb_mab
  • sm | ০১ জুন ২০১৮ ১৫:৪৪714841
  • বামেদের লোকসভায় দু চারটের বেশি সিট পাবার দরকার নেই তো। ওরা ক্ষমতায় থাকলেই বিভিন্ন ধরনের বদ মায়েশি চলবে।রাজনৈতিক খুন খারাবি বাড়বে।
    তার থেকে লোকসভায় বিরোধী ভূমিকা পালন করুক। দেশের পক্ষে ভাল।
    একমাত্র তৃতীয় ফ্রন্ট যদি কিছু করতে পারে।
    বামেরা চাইলে স্বাগত। নয় তো একা একা লড়ুক।
    কিছুদিন পর তো, কেরলের বাম এম পি রা, পব নেতাদের পাত্তা ও দেবে না।নিজেরা যা খুশি ডিসিশন নেবে। আর পলিটব্যুোর কাঁপাবে, করাত বাবু।
  • modi | ০১ জুন ২০১৮ ১৯:৩৭714842
  • সমর্থন, সমর্থন।

    বামেরা চুলোয় যাক, মমতা প্রধানমন্ত্রী হোক। চাকরি-বাকরি নেই, সারা দেশে তৃণমূল স্টাইলে গুন্ডাভাতা দিক। আর টিভিতে নারদা স্টাইলে ঘুষ খাওয়া নিয়ে সিরিয়াল করুক। সে দেখে লোকে উপার্জন বাড়াতে পারবে।
  • sm | ০১ জুন ২০১৮ ১৯:৫৫714843
  • বামেরা যা কামিয়ে নিয়েছে, তাতেই বহু বছর কেটে যাবে।
    এখন কিছু দিন বিশ্রাম নিলে হয় না কি, কমরেড!
  • sm | ০১ জুন ২০১৮ ২০:০৩714844
  • তারপর দেখুন, ওই তিনোমুলের সিরিয়াল দেখেই মহেশ তলায় কি হাল!ভোট এক ধাক্কায় ২৫শতাংশ কমেছে --))
    এখন, বামেরা যে দলে দলে বানর সেনায় নাম লেখাচ্ছেন;ভাই টি!
    আর, সাধারণ মানুষের কথা কি বলবো!
    যাদের জন্য বামেরা এতো লড়লো;তারাই কিনা তিনো দের প্রযোজনায়, সিরিয়াল দেখে, বন্ধু বামেদের ভুলে গেলো!
    অকৃতজ্ঞ!কৃতঘ্ন! ছাগল!
    দিন,দিন, আরো বেশি করে গালাগাল দিন।
    হাড় বজ্জাত এক একটা!
  • PT | ০১ জুন ২০১৮ ২২:১৭714845
  • এবেলার লেখাটা পড়ে বোধহয় কিছু বোঝা যায়নি!!??
  • sm | ০১ জুন ২০১৮ ২৩:০৭714846
  • দিব্বি বোঝা গেছে। খালি ওই বালখিল্য মতানুসারী নই, একথাই বলতে পারি।
    বামেরা চিরকালই দক্ষিণ পন্থী দের তাঁবে দারি করে গেছে।
    কংগ্রেস কে সাপোর্ট করেছে। বিজেপির সঙ্গে হাত তুলে ছবির পোজ দিয়েছে।
  • PT | ০২ জুন ২০১৮ ০০:১৩714847
  • নাঃ ....... আর পারা গেল না......
  • PT | ০৩ জুন ২০১৮ ২১:০০714850
  • T-র দেওয়া খবরের ভিডিওটি দেখে ও বিভাস চক্কোত্তির লেখাটি পড়ে বাঙালী হিসেবে এই শব্দকটি-ই উচ্চারণ করছি বারবারঃ
    "‘আরো কত ছোটো হব ঈশ্বর’"

    এই দলটিকে ক্ষমতায় পাঠানোর পক্ষে যারা সওয়াল করেছিল তারা কি এখনো যথেষ্ট লজ্জিত নয়?

    https://www.anandabazar.com/editorial/one-of-the-great-human-and-respected-poet-of-the-country-became-insulted-1.809120?ref=editorial-new-stry
  • aranya | ০৩ জুন ২০১৮ ২২:০১714851
  • শঙ্খ ঘোষের 'যমুনাবতী সরস্বতী' মনে পড়ে, আরও কত কিছুই মনে পড়ে, মনে পড়ে ঐ আমূল চমকে দেওয়া অসাধারণ বইটি - 'কবিতার মুহূর্ত'

    পঞ্চায়েত নির্বাচন-কালে মনে হচ্ছিল 'এই জল্লাদের উল্লাসভূমি আমার দেশ নয়' - একথা কী উচ্চারণের সময় এল আবার..
  • PM | ০৩ জুন ২০১৮ ২২:২৪714852
  • বিভাস চোক্কোত্তি আবার কি লিখলো?
  • PM | ০৩ জুন ২০১৮ ২২:৪৭714853
  • পড়লাম
  • PT | ০৪ জুন ২০১৮ ১৯:১৩714854
  • "বিরিঞ্চির একটাই কথা, “আমরা রাজনীতি বুঝি না। আমরা জানি খালি হিন্দুত্ব। আমরা দেড় বছরে এলাকায় চারটে রাম মন্দির তৈরি করেছি।” হিন্দুত্বকে হাতিয়ার করেই ২১ বছরের বিরিঞ্চি এখন সৃষ্টিধরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তিনি নিজেও এ বার পঞ্চায়েত সমিতিতে বিজেপির টিকিটে জিতেছেন।"
    https://www.anandabazar.com/state/purulia-tmc-leader-speakes-out-against-mamata-for-his-electoral-debacle-dgtlx-1.810597?ref=hm-ft-stry-left-1
  • T | ০৫ জুন ২০১৮ ২০:০৯714855
  • স্বপন কোলে হত্যা মামলায় মুলোরা বেকসুর খালাস পেয়ে গ্যালো। হেবি হেবি।
  • amit | ০৭ জুন ২০১৮ ০৬:৪৭714856
  • আজকের এই খবরটা পড়ে বড়ো আনন্দ হলো। দিদির আমলে বেশি পড়াশোনা করে কোনো লাভ নেই, তাই তাড়াতাড়ি লাইনে নেমে পড়াই ভালো। যত তাড়াতাড়ি শিখবে আর গর্জাবে, তত দাম বাড়বে, চাইকি তিনোদের দলে পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর হয়েও যেতে পারে।

    http://abpananda.abplive.in/state/north-24-parganas-student-arrested-on-extortion-charges-on-day-he-qualifies-madhyamik-481278
  • PT | ০৭ জুন ২০১৮ ০৯:০৪714857
  • সেইসব নারীবাদিরা কোথায়?
    "রাজ্য মহিলা কমিশনের দাবি, ভোটের আগে-পরে মহিলাদের উপরে কোনও অত্যাচারই হয়নি।.....
    রেখাদেবী...., ‘‘বিভিন্ন অভিযোগ পেয়ে ডিজি-কে দু’-দু’টি চিঠি পাঠিয়েছিলাম। উত্তর পাইনি। এ দিন ওঁকে ফোন করেছি। ফোন বেজে গিয়েছে। মেসেজেরও উত্তর দেননি।’’......
    রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন দেশে নেই। ভাইস চেয়ারপার্সন রত্না ঘোষ বলেন, ‘‘আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি!’’"
    https://www.anandabazar.com/state/ncw-chairperson-rekha-sharma-talks-with-women-who-were-assaulted-1.812249?ref=state-new-stry
  • Atoz | ০৮ জুন ২০১৮ ০২:৫০714858
  • কী অবস্থা!
  • PT | ০৮ জুন ২০১৮ ০৭:৩৭714859
  • সেই সব কৃষকপ্রেমী ও শিল্পবিরোধী পন্ডিতেরা সময় করে অন্ততঃ শেষ প্যারাগ্রাফটা পড়বেন আশা করি!!

  • | ২৩ জুন ২০১৮ ১১:১৩714862
  • মমতা আসলে রোমান্টিক বাম। স্বভাবতই ডক্ট্রিনেয়ার বামেরা ওঁকে বুঝতে পারছেন না।
  • PT | ২৪ জুন ২০১৮ ১১:৩৯714863
  • এখন অবিশ্যি বিশ্বকাপের সময়। অথবা কাশ্মীর নিয়ে কিছু আমড়াগাছী। তাই সময় নেই পব-কে নিয়ে আলোচনার। ভেবে দেখুন যে এই নাটকের অভিনয় বাতিল হতেছে ২০১১-র আগে.....>
    <
  • একক | ১১ জুলাই ২০১৮ ২১:৩১714865
  • এতো চাষী কেন
  • PT | ১৩ জুলাই ২০১৮ ০৮:৪৯714866
  • যারা JU-র ছাত্রদের মেধা-তালিকা নিয়ে এত কান্নাকাটি করে তারা নিজেরাই স্কুল-শিক্ষকক্দের মেধা তালিকা বানাতে জানে না!!
  • | ১৩ জুলাই ২০১৮ ১৬:৪৭714867
  • ধ্যার বাবা! তলাটা কেটে যাচ্ছে

  • PT | ১৭ জুলাই ২০১৮ ১০:৪১714868
  • ভর্তির মাসে যাদবপুরকে কাঠি করার মত জরুরী বিষয় নিয়ে ব্যস্ত থাকায় এই সামান্য ঘটনাটা নিয়ে ভাবার সময় হয়নি!!
    "কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৩১টি ডিগ্রি কলেজে আসন ফাঁকা ৪০ হাজার!"
    https://www.anandabazar.com/state/over-forty-thousand-vacant-seats-in-the-colleges-1.833776?ref=hm-ft-stry-left-2
  • sm | ১৭ জুলাই ২০১৮ ১১:০০714869
  • এখানে তো স্পষ্ট লিখেছে, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অনুমতি দিচ্ছে না বলে সংরক্ষিত আসনে ভর্তি করা যাচ্ছে না।
    আপনি তো স্বাধিকারের পক্ষে।
  • PT | ১৭ জুলাই ২০১৮ ১২:৪০714870
  • "বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ কর্তা জানান, কয়েকটি কলেজকে বলা হয়েছে, তারা যেন রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে বিষয়টি জানায়। যাতে ফাঁকা সংরক্ষিত আসনগুলিকে অসংরক্ষিত ঘোষণা করে এ বছরের মতো সাধারণ পড়ুয়াদের ভর্তি নেওয়া যায়।"

    আমি যতদূর জানি, সংরক্ষিত আসনগুলোকে অসংরক্ষিত আসনে বদলানোর ক্ষমতা সম্ভব্তঃ বিশ্ববিদ্যালয়ের নেই। ওটি সরকারের অনুমতি সাপেক্ষ।

    তবে স্বাধিকার প্র্যাকটিশ করার "অনুমতি" পেলে তবে না স্বাধিকারের চর্চা হবে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন