এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৭ জুলাই ২০১৮ ১৫:৪৭714872
  • ওটা আলটাইমটলি,কেন্দ্রীয় সরকারের অনুমতি সাপেক্ষ।
    কলকাতা ইউনি হেঁয়ালি ছেড়ে ক্লিয়ার করে বলুক না, রাজ্য সরকার কে, খালি সিট নিয়ে নিয়মিত তথ্য যুগিয়েছে কি না, আর সংরক্ষিত সিট গুলোর পরিবর্তন চেয়ে কবার চিঠিতে রিকোয়েস্ট পাঠিয়েছে।
  • PT | ১৭ জুলাই ২০১৮ ১৭:৪৯714873
  • ভর্তির দেবতা ক্লান্ত হাসিয়া কন, "ওরে ফাগল, ৬০ হাজার আসন সংরক্ষিত এবং তাহার মধ্যে ৩৫ হাজারই ফাঁকা। অত হাজার মেধা কোথায় যে তাহা মেধা তালিকার সাহায্যে ২০ শে অগাস্টের মধ্যে ভরানো যাইবে?"
    https://www.anandabazar.com/state/student-admission-trouble-continues-dgtl-1.833998?ref=hm-ft-stry-left-2
  • | ১৭ জুলাই ২০১৮ ২২:২৬714874
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ২২:৩৫714875
  • এইটাকে "পিনড পোস্টের" মত পিনড টই করে রাখা যায় না? তাইলে অন্যগুলো বেঁচে যাওয়ার একটা চান্স থাকে।
  • Du | ১৭ জুলাই ২০১৮ ২৩:০৯714876
  • শিক্ষক নিয়োগের পরীক্ষার মেধাতালিকা প্রকাশ না করার যুক্তির সপক্ষে কপ্যারাগ্রাফ হয়ে যাক?
  • PT | ১৮ জুলাই ২০১৮ ০৮:৪৬714877
  • "গত ১৫ মাসে শুধুমাত্র হেলথ সার্ভিসে কর্মরতদের মধ্যেই ২২৪ জন ডাক্তার বসে গিয়েছেন কোনও কারণ না-দর্শিয়ে। ....... অগস্টের পরে ইস্তফার সংখ্যা হু হু করে বেড়ে যেতে পারে। "
  • গজেশ্বর গাড়ুই | ১৯ জুলাই ২০১৮ ০৯:৫১714878
  • মুখ্যমন্ত্রীকে লোকয়ুক্তের আওতা থেকে বাদ দেওয়ার জন্য সংশোধনী আনল পঃবঙ্গ সরকার অর্থাৎ, রাণীমার নামে কোনো আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনা যাবে না।

    মন্দিরটা....?
  • sm | ১৯ জুলাই ২০১৮ ১০:০৬714879
  • যদি সংশোধনী আনার আইন মোতাবেক ক্ষমতা থাকে তো আনবে।এতে কার কি অসুবিধে?
    গত সাত বছর ধরে তো কত রকম কালির ছিটে লাগানোর চেষ্টা চলছে, সফল হতে পারছে কি?
    বরঞ্চ কেন্দ্রীয় সরকার এর আর্থিক উপদেষ্টা কে এন সিংহ ভুয়সী প্রশংসা করেছে, মমতা সরকারের। কারণ রাজ্য সরকারের জন কল্যাণমুখী প্রকল্প গুলো, গরীব মানুষের ৯০শতাংশের কাছে, পৌঁছে গিয়েছে।
  • গজেশ্বর গাড়ুই | ১৯ জুলাই ২০১৮ ১০:১৩714880
  • লিংকটা থাক, যারা বোঝার চেষ্টা করে, তাদের কাজে দেবে।

  • PT | ১৯ জুলাই ২০১৮ ১০:৩৯714883
  • গভীরে যান.....গভীরে যান......

    "‘‘শুধু পরিকাঠামো নয় রাজ্যের ৯০% মানুষের কাছে সরকারের কোনও না কোনও সুবিধা পৌঁছেছে।’’"-এটি মুখ্যমন্ত্রীর বক্তব্য। কে এন সিংহ এমন কোন কথা বলেননি।
  • sm | ১৯ জুলাই ২০১৮ ১১:১৮714885
  • এ কীরে বাবা!স্পষ্ট লিখেছে, মুখ্যমন্ত্রীর এই দাবি মেনে নিয়ে কে এন সিংহ বলেছেন --ব্লা, ব্লা ব্লা...
  • PT | ১৯ জুলাই ২০১৮ ১১:২৫714886
  • সংখ্যায় প্রকাশ করঃ

    "বিনিয়োগ উল্লেখযোগ্য" = ৩০%
    "প্রশংসার যোগ্য" = ৩০%
    "সন্তোষপ্রকাশ" = ৩০%

    মোট = ৯০%!!!!!!
  • | ২৫ জুলাই ২০১৮ ২৩:৪৪714887
  • Dr. Arunachal Duttachowdhury লিখেছেন

    শূন্য এ খামে ও ব্যালট আয়
    ফিরে আয় ফিরে আয়।
    তোরে না হেরিয়া ভোটের বাসনা
    অকালে ঝরিয়া যায়।।
    তুই নাই বলে ওরে উন্মাদ
    পান্ডুর হয়ে নিই সংবাদ
    ভোটের হিসাবে রিগিংএর খাদ
    ভীতুরা ক্রমে মেশায়
    গ্রামে ও শহরে শত ডাকঘর
    খোঁজে তোরে আজ ওরে সুন্দর
    তোর তরে নেটে উঠিয়াছে ঝড়
    লুটায় নীতি ধূলায়।।
    তুই ফিরে এলে ওরে চঞ্চল
    হেরে ভূত হবে পাজি নির্মল
    কাউন্সিল থেকে তার দলবল
    ঝেঁটিয়ে করো বিদায়…
    শূন্য এ খামে যে’ করেই হোক
    ও ব্যালট ফিরে আয়।
  • | ২৫ জুলাই ২০১৮ ২৩:৪৮714888
  • যা শুনলাম প্রথমে এসেমেস করা হয়েছিল ব্যালটগুলো দিয়ে দিতে। তা লোকে তেমন সাড়াশব্দ করে নি বলে খালি খাম পাচ্ছেন সবাই ব্যালট মিসিং।
    উপলক্ষ ঃ মেডিকেল কাউন্সিলের নির্বাচন
  • PT | ২৭ জুলাই ২০১৮ ০৯:৪৬714889
  • | ২৭ জুলাই ২০১৮ ১৩:২০714890
  • ওয়াক! কি বীভৎস অবস্থা

  • pi | ২৭ জুলাই ২০১৮ ১৮:০৭714891
  • ঝোপ বুঝে কোপ 'মেরেছে' রিক্সা অটোয়ালারা, কিন্তু পদস্থ কর্তা 'জানিয়েছেন'।
    ঃ)
  • PT | ২৭ জুলাই ২০১৮ ১৯:২১714892
  • ওদিকপানে শুধু রিক্সা-অটোয়ালারাই আছে? উন্নয়ন দাঁড়িয়ে নেই?
  • PT | ০৮ আগস্ট ২০১৮ ০৮:৫৪714894
  • কুম্ভিরাশ্রু বিসর্জনকারী মেকি কৃষকদরদী দেশী ও NRI অতি বিপ্লবীরা এই খবরদুটো চেখে দেখবেন।

    "ন্যানো নেই, কাজ আছে"
    "কথায় বলে, লগ্নির টানে লগ্নি আসে। বড় শিল্পের টানে আসে অনুসারী শিল্প। দু’ই সত্যি হতে দেখেছে পশ্চিমি রাজ্যটি। টাটা মোটরসের টানে এসেছে যন্ত্রাংশ শিল্পের বিভিন্ন সংস্থা। একে একে গুজরাতে পা রেখেছে ফোর্ড ইন্ডিয়া, মারুতি-সুজুকি, হোন্ডা। অনেকে বলেন, সিঙ্গুরে ন্যানো প্রকল্প ভেস্তে না গেলেও নাকি ঠিক এমনটাই হতে পারত?"
    https://www.anandabazar.com/business/riding-past-nano-sanand-tata-motors-reaches-its-peak-1.844357?ref=business-ft-stry

    "হোগলায় ঢেকে জমি, চাষ দূর, সিঙ্গুরকে চেনাই দায়"
    "এক জমিদাতা বলছিলেন, ‘‘জমিই চেনা যায় না, তো চাষ।’’ আর এক জনের আক্ষেপ, ‘‘কারখানাও হল না, জলে গেল চাষও।’’ হাঁড়ি কী ভাবে চড়বে, তা নিয়ে সিঙ্গুর আতান্তরে। ইচ্ছুক-অনিচ্ছুকের দড়ি টানাটানিও আর প্রায় নেই। রোজগারে টান প্রায় সকলকে দাঁড় করিয়ে দিয়েছে একই বিন্দুতে।"
    https://www.anandabazar.com/state/singur-land-remains-useless-because-no-one-can-identifies-their-land-1.844351
  • sm | ০৮ আগস্ট ২০১৮ ০৯:৫৭714895
  • মাসে দুটো মাত্র ন্যানো তৈরি হয় ওখানে। তাও সম্প্রতি বন্ধ।
  • Unknown | ০৮ আগস্ট ২০১৮ ১০:০৮714896
  • এই তো এসে গেছে ছিন্নোমুলের IT সেল, মুমতাজ বেগমের মিথ্যা তথ্যের ফিরিস্তি নিয়ে ...
  • PT | ০৮ আগস্ট ২০১৮ ১০:১৪714897
  • মানুষ কি জিডিপি চিবিয়ে খায়?
  • sm | ০৮ আগস্ট ২০১৮ ১০:৩১714898
  • না, ন্যানো চিবিয়ে খায়।পব জিডিপি তে সেরা হচ্ছে, তা, আপনার এতো খারাপ লাগছে কেন?
    আপনি তো গুজু নন, যে সানন্দে অনুসারী শিল্প গড়ে উঠছে বলে উদ্বাহু হতেছেন।--)))
  • PT | ০৮ আগস্ট ২০১৮ ১২:২৭714899
  • গুজু? বাঃ! কি সুন্দর। এদ্শে ভাষা, ধর্ম, জাত ইত্যাদি বিভেদ কেন এত সহজেই ব্যবহার করা যায় সেটা আরো একবার পোষ্কার হল।

    আমি আনন্দিত কারণ বহুদিনের বলতে থাকা তত্বটি আবার প্রমাণিত....."লগ্নির টানে লগ্নি আসে। বড় শিল্পের টানে আসে অনুসারী শিল্প।" আর শিল্পের একটি ধারা শুকিয়ে গেলে অন্য ধারায় কারখানাকে বাঁচিয়ে তোলা যায় সেটাও প্রমাণিত।

    কিন্তু এই খবরটা আলাদা করে পড়লে তো ভুল বোঝাই সার হবে। এর সঙ্গে সঙ্গে এটাও পড়তে হবে যে........‘‘কারখানাও হল না, জলে গেল চাষও। ....রোজগারে টান প্রায় সকলকে দাঁড় করিয়ে দিয়েছে একই বিন্দুতে।"

    সেই সব অতিবদ অতিবাম, বা-বুজি, ধা-বুজি, মেধা দিদি, অগ্নীবেশদাদা, রাষ্ট্রহীন বিপ্লবী, নোটাবাদী, নিও বাম, যার যার নিজস্ব ধান্দা রূপায়িত হয়ে যাওয়ার পরে কেমন সব মুখে কুলুপ এঁটে রয়েছে!!
  • sm | ০৮ আগস্ট ২০১৮ ২০:৫৭714900
  • আপনার তো বাঙালি কে বঙ্গালি বা বং বললে কোন বিকার দেখিনি কোন দিন!গুজু তেই এতো আপত্তি!
    কিন্তু প্রশ্ন হলো মহান রতন টাটা মাসে দুটো করে ন্যানো বানাচ্ছে, এটা কি ভালো দেখাচ্ছে?
  • sm | ০৮ আগস্ট ২০১৮ ২১:০৪714901
  • কয়েক হাজার লোক বাস্তু ও জীবিকা চ্যুত হয়েছে, রত্ন টাটার গোয়ার্তুমি তে। অন্য দেশ হলে, আইন মাফিক শাস্তি পেতে পারতো।
  • amit | ০৯ আগস্ট ২০১৮ ০৭:২৪714903
  • পব র GDP গোটা ইন্ডিয়াকে ছাড়িয়ে তরতর করে এগিয়ে চলেছে, উন্নয়ন এর জোরে রাস্তা ঘাট ভেসে যাচ্ছে (লিটেরালি )- এই নিউজ এর সোর্স পাওয়া যাবে ? আশা করি কোনো মেইনস্ট্রিম নিউস সোর্স হবে, কোনো বটতলা মিডিয়া নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন