এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৫২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ১৫ মার্চ ২০১২ ১৯:০০535807
  • এইজন্যেই বলি--গুরুচন্ডালের সঙ্গ কত্ত প্রয়োজন----যদুবংশের বিখাত জলেমেশানো দুধ কে বেবাক আলদা করার ক্ষমতা রাখে--পানী কা পানী --দুধ কা দুধ!
    ক্যা বাৎ:-)
    @প্পন চিয়ার্স গ্রে----থেঙ্কু;-) )
  • ppn | ১৫ মার্চ ২০১২ ১৯:০৪535808
  • :)
  • pi | ১৫ মার্চ ২০১২ ১৯:২১535809
  • সিনেমাটা দেখতে বসে কেন বেশ ভাল লেগেছিল, তার কারণগুলোও বের করেছি :)। কিন্তু এখন কিছুতেই লিখবো না। এমনিতেই এই টইতে লিখতে গিয়ে গুচ্ছ সময় গেছে :(

    তবে পে্‌প্‌নর মতে কি সাত্যকিও কর্নেলের হাতে গড়া ? আর, ভিদ্যাও তার কথা জানতো ? মানে, কম: আকা যে থিয়োরীটি দিয়েছিলেন ?
  • ppn | ১৫ মার্চ ২০১২ ১৯:২২535810
  • আমার পোস্ট পড়ে কি পরিষ্কার হয়নি?
  • pi | ১৫ মার্চ ২০১২ ১৯:২৭535812
  • উঁহু। সাত্যকি জানতো লিকেহে্‌ছা। ভিদ্যা সেটা জানতো কি ? ভিদ্যার কালীঘাটেই যাওয়ার কথা লিখেছো বলে জিগালাম। কর্নেলের ঘুঁটি হলে দুজনেরি জানা উচিত।
    সেক্ষেত্রে, ওদের দুজনের ইন্টারকশন, পরিচালক দর্শকদের যা দেখিয়েছেন, সেটা আবারো, জাস্ট মিথ্যাচার :)
  • dukhe | ১৫ মার্চ ২০১২ ১৯:২৭535811
  • পাই এখনও প্লটের শ দেড়েক ফুটো নিয়ে লড়ে যাচ্ছেন ? ধন্যি ছেলের অধ্যবসায় !
    তাও তো অখইদ্দে মিউজিক নিয়ে কোনো কথাই হয়নি !
  • aka | ১৫ মার্চ ২০১২ ১৯:২৮535813
  • :)
  • pi | ১৫ মার্চ ২০১২ ১৯:২৯535814
  • না:। প্লটের ফুটো নিয়ে লড়তাম না। সে অন্য সিনিমাতে দেড় হাজার পাওয়া যাবে।
    লোকজনের প্‌ল্‌হ লেস বলা নিয়ে লড়ছি :P

    তবে, আর না। বাকি পরে লিখবো।
  • paaThak | ১৫ মার্চ ২০১২ ১৯:৫২535815
  • ইয়ে, অনেকে খুব রেগেছেন ডিরেক্টর দর্শক কে ভুল বুঝিয়েছেন বলে। একটাই কথা বলার ছিল, গোয়েন্দা গল্পের টেক্সট বই বলে, ঠিক ঠিক সূত্রের সাথে কিছু ভুল ভাল জিনিস গুজে পাঠককে বিভ্রান্ত করাও লেখকের কাজ। ঐ সব বিভ্রান্তকারী তথ্যের গালভরা নাম -red herring.
  • aranya | ১৫ মার্চ ২০১২ ২০:১০535817
  • @আকা, আমার মনে হয়েছিল শাশ্বত ইচ্ছে করে গুলি চালায় নি, হঠাৎ করে ঘুরতে গিয়ে একজনের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টালি ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে যায়।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২০:২৬535818
  • মাইরি কহানিকে ডিফেন্ড করতেও কি অধ্যবসায়। এরপর গুরুতে গোয়েন্দা গপ্পের ফুটো নিয়ে পোশ্নো কত্তে এলে সব কটাকে দেখে লিবো। :)
  • aka | ১৫ মার্চ ২০১২ ২০:৩৩535819
  • অরণ্যদা হতে পারে। কিন্তু একটু আরোপিত মনে হয়েছে। অন্যান্য সিনেমা গল্পের দৌলতে যা জেনেছি এরা প্রফেশনাল কিলার, দুম করে গুলি বেড়িয়ে যাবার মতন নয়। হয়ত শাশ্বত অতটা এফিশিয়েন্ট ছিল না। :))

    আর ফুটো বের করা, এবং ফুটো ডিফেন্ড করা দুটোই স্কিলের ব্যপার। সবাই পারে নাকি?;)
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২০:৩৭535820
  • শস্তার হিটম্যান, অমন হতেই পারে। বিশেষত দ্রিসেশনের সময়। ;-)
  • Nina | ১৫ মার্চ ২০১২ ২০:৫০535821
  • বাঙালী হিটম্যান ;-)
  • Nina | ১৫ মার্চ ২০১২ ২০:৫৫535822
  • @ পাই
    যে কোনো জিনিষকেই ফ্ল-লেস বলাটাই সবচেয়ে বড় ফ্ল
    আর এত এত ফুটো বার কল্লে সব মশা পাইলে যাবে ফুটো দিয়ে--তখন কি করবি ?! ( ফর পাই)চিন্তিত স্মাইলি
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২১:০১535823
  • শাশ্বতকে কিন্তু আমার ভালোই লেগেছে। সেই তোপসে করার সময় থেকেই দেখেছি, মোটামুটি কনসিস্টেন্ট।
  • saikat | ১৫ মার্চ ২০১২ ২১:১৮535824
  • সাত্যকি জানত ভিদ্যা বলে একটি মেয়ে আসবে কালীঘাট থানায়, বিশেষ উদ্দেশ্য নিয়ে।

    ভিদ্যা জানত কালীঘাট থানায় গেলে একটা কমবয়সী পুলিশ অফিসার থাকবে।

    দুজনে একে অপরকে আগে দেখেনি। দুজনেই কর্ণেলের ঘুঁটি হলেও দেখেনি।

    সাত্যকি জানত ভিদ্যাকে সাহায্য করাই তার কাজ।

    ভিদ্যা জানত সাত্যকির কাছে সে সাহায্য পাবে।

    দুজনকে নিয়ে এর পর পরিচালক যা দেখিয়েছেন সেটা মিথ্যা নয়, কারণ দেখা হওয়ার পরে কী হবে সেটা দুজনের কেউই জানত না। সাত্যকি নিজেও জানত না সে হহপাপ্রে-তে জড়িয়ে পড়বে।

    থ্রিলারে এরকম ঘটে থাকে।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২১:২৭535825
  • সবই তো বুঝলাম, তাহলে সাত্যকি বারম্বার ভিদ্যাকে খানের ভয় দেখায় কেন? কেন বলে খানস্যারকে জানানো উচিত? কেন বলে এয়ারপোর্ট রেকর্ডস চেক করে দেখেছি অর্নব নামে কেউ আসেনি?

    প্রাচীন অরণ্য প্রবাদ: ""গুলিয়ে দিতে চেয়েছিলো""

    শ্রীমান এক্স তোপসে, অধুনা হিটম্যান কিন্তু সাত্যকিকে গুলি করেনা। গুচ্ছের লোককে মেরে অলরেডি যে হাত পাকিয়ে ফেলেছে, সে একটা সাইলেন্সার বন্দুক নিয়ে তাড়া করে আসা প্যাংলা পুলুসকে দেখে দৌড়োবার চেষ্টা করে।

    কেন? না, সাসপেন কম পড়িয়াছে। :-)
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২১:৩০535826
  • ""সাইলেন্সার বন্দুক নিয়েও,"" হবে।
  • aka | ১৫ মার্চ ২০১২ ২১:৩৫535829
  • উফফ এখন হিটম্যানের গলতাটা ধরিয়ে দেবার পরে সেইটা নিয়ে পড়েছে। ওরেবাবা একজন লোককে কিল করা, দুই তিন জন বন্ধু সাথে থাকা কিল করার থেকে শক্ত, আর ধরা পড়ে যাবার সম্ভাবনা। তাই ঘুরে চলে যাচ্ছিল, নট নেসেসারি পালাচ্ছিল। পালাল ঐ মোটা লোকটাকে গুলি করার পর। হিটম্যান তো জানতই না সাত্যকি কপুর লোক - সিভিল ড্রেসে ছিল। পরমব্রত চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল না, আমি পুলিশ দাঁড়াও ইত্যাদি।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২১:৪২535830
  • এটা আবার কে বললো?
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২১:৪৪535831
  • শস্তার হিটম্যান, অতটা ইয়ে না। মাথা ঠিক রাখতে পারেনি।
    কিন্তু এত বড়ো সংগঠন, তাদের এমন বাজে হিটম্যান কেন কেজানে।
  • aranya | ১৫ মার্চ ২০১২ ২১:৫২535832
  • বড় সংগঠন তো বলে নি কোথাও। খুবই গরীব সংগঠন। আই বি- র হেড-কে কিনতে গেছে অর্ধেক টাকা, ১/৪ গেছে এনডিসি-র সিটিও-কে কিনতে। বাকি ১/৪ থেকে মিলন প্রায় পুরোটাই নিয়েছে, পরে থাকা খুদ কুঁড়ো দিয়েছে হিটম্যান-কে - ফল কমিক হিটম্যান, এফিসিয়েন্ট হিটম্যানের বদলে।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২১:৫৭535833
  • সুজয় ঘোষের সাক্ষাৎকার পড়ছিলাম। বলেছে আশাই করেনি কহানি হিট করবে। স্বাভাবিক।
    তবে এই লোকটাই ঝঙ্কার বিটস বানিয়েছিলো, তদুপরি বঙ্গসন্তান, তাই এট্টু পিঠ চাপড়ে দিলাম। :-)
  • r2h | ১৫ মার্চ ২০১২ ২২:০৩535834
  • সস্তার হিটম্যান দমফাটা ভুঁড়িতে
    ডানা নাই পাসরিয়া চেয়েছিল উড়িতে
  • pi | ১৫ মার্চ ২০১২ ২২:২৭535835
  • যাক, তাহলে এটা আগের ঐ থিয়োরীর থেকে আলাদা, যে দুজনেই পরস্পরকে জানতো :)
    তো এটা অনুযায়ী, সাত্যকি জানতো, ভিদ্যার অন্য উদ্দেশ্য আছে।
    ভিদ্যা জানতো, সাত্যকি তাকে সাহায্য করবে, মানে সে অনেক কিছু জানে। (
    তবে কর্নেল ভারি বুদ্ধিমান, বলতেই হয়। এমনি মিশনে দুই ঘুঁটিকে দু'জনের সম্বন্ধে জানান নি :)
    তাতে পরিচালকের এই কহানী বানানো ছাড়া আর কীসে সুবিধা হয়েছে অবশ্য জানিনা :)
    )
    মানে তারা দু'জনেই জানে অন্যজন তার সম্বন্ধে অন্য কিছু জানে। তাও তারা যখন দু'জনে একান্তে কথা বলে তখন কথা বলে যায় যেন তারা সেটা জানেই না।
    যায়, শুধু দর্শকদের সেটা দেখাবে বলে :)। বাস্তবে হলে যেটা করতো না। আর এটা মিথ্যাচার নয় ? :)
    ভিদ্যা জানে এই মিশনের ব্যাপারে সাহায্য করবে, তাও, অর্ণবকে খোঁজার সময় যখন জানতে পারে খানের সাথে পরমও ভিদ্যাকে মিলনের জন্য ভ্যাভ্যোহার করছিল, তখন তাই নিয়ে কী ঠোঁট ফোলায়। বাকি কথা ঠিমই বলে দিয়েছে। অর্থাৎ, আবারো অভিনয় করার অভিনয়। দর্শককে দেখানোর জন্য। এবং দর্শকে সেটাকে বাস্তব বলে দর্শকের কাছে চালায়।
    অর্ণবের চরিত্রে ইন্দ্রনীল দেখানোর চেয়ে আলাদা কীসে ?

    রেড হেরিং এর থেকে এটা একটু আলাদা মনে হয়। কাহিনীর কোন অংশে ঝোঁক দেওয়া, কাউকে খুনী বলে লেখকের প্রোজেক্ট করা .. এগুলোর কোন একটা বাস্তব ভিত্তি তো থাকে। যে বাস্তবে এরকম ভাবেই কেউ দেখছে। পুলিশ কি অন্য লোকে কাউকে খুনী ভাবছে, লেখক সেগুলোই পাঠকের সামনে তুলে ধরছেন।
    এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য একটা জিনিস বানানো হল ( ভিদ্যা, সাত্যকি পরস্পরকে জেনে থাকলে একটা নয়, অনেক কিছু)।
    এই মিথ্যাচার না ক'রে দর্শককে বিভ্রান্ত করতে পারলে পরিচালককে সত্যি সালাম ঠুকতাম :)

    লাইভ ম্যাজিক দেখলে ম্যাজিশিয়ানকে যেমন ঠুকি, হাতসাফাইএর কেরামতির জন্য।
    গিলি গিলি গে র পিসি সরকারকে ম্যাজিক দেখানোর জন্য থোড়াই ঠুকবো :)
  • Siddhartha | ১৫ মার্চ ২০১২ ২২:৪১535836
  • দুজনেই দুজনকে জানত। কতবার বলব?

    দুজনের ডায়লগগুলো মন দিয়ে দেখলে প্রত্যেকটা কথার ডুয়াল মিনিং বেরতে পারে।

    উদাহরণ: ভিদ্যা যখন সাত্যকিকে অর্নবের স্কুল দেখায়, বলে `এটা অর্নবের স্কুল।` সেটার একটা মানে যেটা আমরা ভাবি্‌ছ, যে সাত্যকিকে ঢপ দিচ্ছে। অন্য মানেটা এটাই যে ভিদ্যা মীন করছে `এটা আজ থেকে অর্নবের স্কুল। যদি কেউ জানতে চায় কলকাতায় অর্নবের ইতিহাস বা ছোটবেলা, এই স্কুলটা দেখাব`। যাতে সত্যিকারের কোনো অর্নব বাগচি না থাকে, সেটা সিওর হবার জন্য স্কুলের রেজিস্ট্রার চেক করে নিচ্ছে। এমনকি এটাও সিওর হয়ে নিচ্ছে যে আশে পাশে কোনো বাগি্‌চ ফ্যামিলি নেই। কারণ সহজ। ঐ সালে কোনো অর্নব বাগি্‌চ থাকলে পুলিশ তাকে ট্রেস করবে, এবং বুঝবে যে ভিদ্যা ঢপ মারছে। কিন্তু ঐ সালে ঐ নামে কেউ না থাকলে পুলিশ কনি্‌ফউজ্‌ড হয়ে যাবে, ভিদ্যাকে কি অর্নব টুপি পরাল, নাকি মিলন ডামজি-ই অর্নব?

    প্রতিটা সিনকে এআবে ডিকন্‌স্‌ট্‌রাক্ট করা সম্ভব।
  • Siddhartha | ১৫ মার্চ ২০১২ ২২:৪২535837
  • সরি, বলতে চেয়েছি প্রতিটা সিনকে এভাবে ডিকনস্ট্রাক্ট করা সম্ভব।
  • aka | ১৫ মার্চ ২০১২ ২৩:২৫535838
  • এ কি মিথ্যাচার!!! এতটা ভাবা যায়?? আমি না ঋতুপর্ণা বলেছে আইবিএনলাইভের সমালোচনায়।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ২৩:৩২535840
  • কোন ঋতুপন্না? সেনগুফতো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন