এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৩ জুন ২০১২ ০০:০৫551915
  • ল্যাদোষ-দা, সবারই চলে। আমার স্যার ৪০০০০ পায় আবার এক বন্ধু কোনক্রমে ৭০০০ টাকার মাইনের চাকরি যোগাড় করল। একই জায়গায় থাকে, দুজনের কারুরই কোন পরিবার নেই। দুজনেই মিষ্টি খাওয়ালো। দুজনেই হ্যাপ্পি।

    ফ্যামিলি নিয়ে ১০০০০ টাকায় চালানো চাপ আছে।
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:১০551916
  • বছর দুয়েক আগে, এক বন্ধুর আত্মীয় বম্বেতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বোধহয়) ক্লার্কের চাকরি পায় - মাসে ২০/২৫ হাজারের এর মতন বোধহয় মাইনে ছিল।
    এরপর দেখা হলে জিগ্গেস করতে হবে ওর কাজিন বিলুপ্ত হয়ে গেছে কি নাঃ)
  • প্পন | ০৩ জুন ২০১২ ০০:১১551918
  • নিজের বাড়ি থাকলে আর ভালো সরকারি স্কুলে ছেলেমেয়ের অ্যাডমিশন হয়ে গেলে মাসে ২০০০০ টাকায় দিব্যি হয়ে যায়। পরিবহণ খরচাও ধরে নিচ্ছি দারুণ বেশি কিছু না।

    কিন্তু চাপটা তৈরি হয় বাড়ি ভাড়া নিতে গেলে। দ্বিতীয়ত, অসুখ বিসুখে ইন্সুরেন্স কভারেজ না থাকলে।
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:১১551917
  • এর মধ্যে এ বিয়ে করেছে, কাজিনের বিয়েতে বন্ধু গেছিল।
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:১৪551920
  • এই তো, অপ্পোনের তথ্যটা অনেক বাস্তবের কাছাকাছি মনে হচ্ছে। ২০ হাজার, নিজের থাকর জায়গা থাকলে।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০০:১৫551921
  • কত টাকা কম কত টাকা বেশী সে নিয়ে আমার কুন বক্তব্য নাই। আমার দুটি পয়েন।

    ১। মাসে ৭০-৮০ রোজগার করা টীচার মোর অফ অ্যান এক্ষেপশন দ্যান নর্ম। অ্যাভারেজ ইজ প্রোব্যাবলি অ্যারাউন্ড ৩০।

    ২। মিডিয়া টীচারদের রোজগার নিয়ে মিথ্যে কথা বলে, ও নিজের পলিটিক্যাল মাস্টারদের ইন্টারেস্টে ব্যাপারটা সেন্সেশনালাইজ করে।

    আমার ফ্যামিলির টীচারদের পেন্সন তোমার বৌকে জিগালেই জেনে জাবে ;-)।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:১৬551923
  • আকা, টাকার দিক দিয়ে ভালো আছে বলছেন ৯০ এর দশকের তুলনায়? টাকা বেড়েছে কিন্তু সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বেড়েছে, ভীড় বেড়েছে, লোডশেডিং একই রকম আছে, আগে খোলামেলা জায়্গাওলা বাড়িঘর ছিলো এখন খোলা জায়্গাগুলো সব ভরে যাচ্ছে, তাই খোলা হাওয়া কমে গিয়ে পরিবেশ কঠিন হয়ে গেছে। তবে টেকনোলজি উন্নত হয়েছে, প্রচুর চ্যানেল, প্রত্যেকের হাতে সেলফোন, নেট এর সুবিধা এসব ৯০ এ ছিলো না, এখন আছে।
    হরেদরে সব মিশিয়ে দেখতে গেলে ---
  • প্পন | ০৩ জুন ২০১২ ০০:১৬551922
  • আমার বক্তব্য কলকাতার রেস্পেক্টে। লুরুতে ভালো সরকারি স্কুল সোনার পাথরবাটি।
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:১৮551925
  • জাই, স্পট অন।
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:১৮551924
  • হাই স্কুল টিচার ৭০-৮০০০০!! ইউনির কি ইন্স্টিটিউটের প্রফেরাও পান না।
  • biplab | ০৩ জুন ২০১২ ০০:২১551926
  • একজন মোটামুটি সফল হাইস্কুল টিচার এখন ৭০-৮০ হাজার টাকা ইনকাম করে। বললাম যে মাইনে ৪০,০০০+, এরসাথে টিউশন (নন ট্যাক্সেবল) ধরলে কম হয় না।

    ||||
    এটা সত্য।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:২৫551927
  • ব্যানড হয়ে গেছিলো তো, স্কুল টীচারদের প্রাইভেট টুইশন বে আইনী হয়ে গেছিলো।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০০:২৯551928
  • ২০০৬ সালে আমি টিউশন সহ ৩৫০০০ রোজগার করতাম কলকাতায়। আমার এক বন্ধু সাউথ পয়েন্টের টীচার ছিল। সে টিউশন সহ মাসে একলাখের কিছু বেশী করত। কলকাতার দিকে বহু টীচার যাদের টোল আছে তারা এটা কামায়। মনে রাখতে হবে এই টাকাটা নন ট্যাক্সেবল। কলকাতায় এমন টীচার পাওয়া দুর্লভ যারা টিউশন পড়ায় না। তবে সবাই ৬০-৭০০০০ কামায় না। ওটা বা তার বেশী আয় করতে হলে টিউশনির বাজার ভালো হওয়া চাই। মানে ভালো পড়াতে পারতে হবে। দ্বিতীয়তঃ প্রচুর এফর্ট দিতে হবে কম্পিটিশনে টিকে থাকতে গেলে। তবে চল্লিশহাজার + টা স্কুল টীচারদের কনজারভেটিভ অ্যাভারেজ বলা যেতে পারে।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:৩৩551929
  • এই প্রাইভেট টুইশনের গোয়াল খুব আন্তরিক দুঃখজনক হতে পারে যাথার্থ ভালো টীচারের কাছে। এ একটা ইয়ার্কি নাকি, একেক ব্যাচে ২৫/৩০ জন, পুরো গোয়াল!
    অনেক টিচার এই কারণেও প্রাইভেট টুইশন না দিতে পারেন।
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:৩৫551932
  • ওহ্‌, পিনাকীর তথ্যও বাস্তবের কাছাকাছি।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০০:৩৮551934
  • আর কলকাতায় নিজের বাড়ী থাকলে চল্লিশহাজার এ লোকে কমফর্টেবলি থাকতে পারে। ইভেন ২০০০০ এও পারে। ফেলাট কেনার ইচ্ছে হলে অবশ্য অন্য কথা। আর কোন স্কুলে বাচ্চাকে পড়াতে চায় তার উপরও নির্ভর করবে।

    FIITJEE র দুবছরের ক্লাসরুম প্রোগ্রামের টোটাল খরচা আড়াই লাখ। কাজেই এগুলোকে জীবনে রাখতে হলে অবশ্য ২০০০০ এ হবে না। কলকাতাতেও। ঃ-)
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:৩৮551933
  • কেন ? গোয়াল কেন? প্রবলেমটা কী?
    প্রাইভেট টিউটর হিসেবে নামডাক অত ট্রিভিয়াল নয়। সকলের কাছেই ২০/২৫ জনের ব্যাচ ছুটে আসে না।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:৪০551935
  • আমাকে একজন কইলেন হাইস্কুলে পড়ায়, প্রায় লাখ টাকা পায় মাসে মাসে। পরে শুনলাম স্বামীও স্ত্রী দুইজনে মিলে পান, দুইজনেই একই স্কুলে পড়ান। এটা বাস্তব গল্প, সত্যি ই শুনলাম এক বন্ধু দম্পতি বিষয়ে।
  • xi | ০৩ জুন ২০১২ ০০:৪২551936
  • এল সি এম, চিন্তা করুন, একেক ব্যাচে ২৫/৩০ জন হলে গ্যালারি সিস্টেমে বসিয়ে পড়াতে হবে। কারুর দিকেই কি স্পেশাল কেয়ার দিতে পারবেন টিচার? অবশ্য যারা যায় তারা যদি নোট আর সাজেশন এর জন্যই যায়, তাহলে----
  • lcm | ০৩ জুন ২০১২ ০০:৪৩551938
  • বড় শহরে থাকার জায়্গার কস্টটা একটা প্রবলেম বটে। তবে কি, পৃথিবীর সব বড় শহরেই এই প্রবলেম আছে। যে কোনো বড় মেট্রো আর্বান এরিয়াতে এক-দেড় ঘন্টার ওয়ান ওয়ে কম্যুট কিন্তু খুবই কমন। সুতরাং, উত্তরপাড়ায় বা বারুইপুরে মোটামুটি ভালো নেবারহুডে বাড়িভাড়া নিলে কিন্তু অত চাপের নাও হতে পারে। বেশীর ভাগ লোকেই তাই করে। কিন্তু এই সব আলোচনায় রেফারেন্স পয়েন্ট হয়ে যায় রাজারহাট নিউটাউনে ফ্ল্যাটঃ)
  • pinaki | ০৩ জুন ২০১২ ০০:৪৩551937
  • আর সব শহরেই প্যারালাল ইকনমি চলে। যখন হস্টেলে থাকতাম, থানার পাশে ফুটপাথের বৌদির দোকানে দশ টাকায় মাছভাত খেতাম কখনো কখনো। এখন কি পারব? মানে কোনো একদিন শৌখিন অ্যাডভেঞ্চার করে পারতেই পারি। কিন্তু ঐটা আমার রোজকার জীবন হবে না। কিন্তু বহু লোক তো ঐটাই খেয়ে চালাচ্ছে। জীবনযাপনের ধরণের সাথে সাথে খরচার প্যাটার্ণ পাল্টায়। কাজেই মাসিক খরচও বেড়ে যায়।
  • পাই | ০৩ জুন ২০১২ ০০:৪৪551939
  • নিজের বাড়ি থাকলে ২০০০০ তো যথেষ্ট।
    তা, এবার একটা কূট কোশ্চেন করবো ? গাড়ি বাড়িই যদি মোক্ষ হয়, তো ফেলাট কি গাড়ি কেনা হয়ে গেলে, আর তার লোন শোধ হয়ে গেলে ( এই ১৫-২০-২৫ লাখীদের কেসে তো সেটার জন্য বেশি সময়ও লাগার কথা নয়) তাঁরা আর কীসের জন্য অত রোজগার করে চলেন ?
  • pinaki | ০৩ জুন ২০১২ ০০:৫০551944
  • শ্রমের একটা বাজার আছে। কাজেই সেখানে একটা বাজারদরও আছে। খামোখা লোকে বাজার দরের চেয়ে কমে নিজের শ্রম বেচতে যাবে কেন? টাকা পাওয়ার পর সেটা দিয়ে আমি ফাইভস্টারে থাকব না সমাজসেবা করব সেটা আমার ব্যাপার। কিন্তু নিজে কম স্যালারি নিয়ে এমপ্লয়ারের প্রফিট বাড়িয়ে আমার লাভ কি? লোকের কি করা উচিত? এমপ্লয়ারকে বলা উচিত যে আমাকে এত কেন দিচ্ছেন দাদা, আমার তো এর চেয়ে অনেক কমেই চলে যায়। ঃ-)
  • প্পন | ০৩ জুন ২০১২ ০০:৫০551943
  • কারণ ভবিষ্যৎ আনসার্টেন। আমার বাবা রিটায়ার করার পরে কত টাকায় সংসার চালাতে পারবেন (অসুখবিসুখের খুব দামী চিকিৎসা করার সাধ্য ছিল না) তার একটা আইডিয়া ছিল। ছেলের পড়াশোনার কীরকম খরচ লাগতে পারে তারও আইডিয়া ছিল।

    এখন সেইটা জাস্ট নেই। কুড়ি বছর পরে কত টাকা নিয়ে পোস্ট রিটায়ারমেন্ট লাইফে অস্বাচ্ছন্দ্যের মধ্যে না থাকতে পারা যাবে তা নিয়ে মন্টেক বা মনুদা কারোরই কোন আইডিয়া। কোন সোশাল সিকিওরিটি নেই। পেনশন বলে কিছু নেই। সরকারী পরিষেবা দিনে দিনে আরো সংকুচিত হয়ে যাবে (একদিকে সেটাই ভালো, যাদের জন্য দরকার শুধু তাদের জন্যই যদি থাকে)।

    ১৫-২৫ লাখীদের লোন শোধ য্হটাকসে হয়ে যায় এইটা কে বলল? অনসাইট ইত্যাদির গল্প না থাকলে এবং পরিবারের দুজন প্রাপ্তবয়স্ক উপার্জনকারী না হলে ওই কুড়ি বছরই লাগে।
  • শ্রী সদা | ০৩ জুন ২০১২ ০০:৫০551941
  • সঞ্চয়। প্রাইভেট সেক্টরে তো পেনশন ইত্যাদি নেই।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০০:৫০551940
  • সেক্টর ফাইভের ঝুপসে মাছ ভাত কি চিকেন ভাত ৪০ করে। কালোর দোকানে দু পিস মাছ ভাজা আর ডাল ভাত মিলিয়ে ৩০ মতন পরে হয়তো। লোকজন হুলিয়ে খায় সবাই।
    আমার চারপাশে যত লোকজন দেখি, সবাই ত বেশ সংসার নিয়ে সুখে দুখে আছে। কারোর ই টেক হোম পে লাখ নয়। এমনকি ৫০ এর ওপরেও বেশ কম। ব্যাংকের স্কেল কত এখন ? অনেক বয়স না হলে মনে হয় না, ৬০/৭০ মাইনে পায় কেউ।
    সল্লেকে থাকবো আর হেরিটেজে পড়াবো ছেলে, মেয়েকে এই লাইফ স্টাইলটা আলাদা পুরো। নইলে লোকের হেসে খেলে চলে যায়, কিস্যু চাপ হয় না।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০০:৫১551945
  • আর গাড়ি-বাড়ি মোক্ষ না সবসময়ে। অনেকসময়ই নেসেসিটি।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০০:৫২551946
  • এদিকে এখনো জমি সহ এক তলা বাড়ি ১০ লাখের মধ্যে নেমে যায় ভালমতন।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০০:৫৪551947
  • কীরকম বাংলা লিখেছি। ঃ(

    ওটা "অস্বাচ্ছন্দ্যের মধ্যে দিন কাটবে না সেইটা নিয়ে মন্টেক বা মনুদা কারোরই কোন আইডিয়া নেই" এইরকম পড়তে হবে।
  • শ্রী সদা | ০৩ জুন ২০১২ ০০:৫৮551949
  • অর্পনদাকে প্রচুর ক।
    কোলকাতায় অফিস টাইমে সেক্টর ৫ থেকে পাবলিক ট্রান্সপোর্টে গড়িয়া বা টালিগঞ্জ যাওয়ার চেষ্টা করে দেখুন। বাড়ি ফিরে আর কিছু করার এনার্জী থাকবে না। পাইদি বলবে, কেন, কত লোক তো যায়। যায়। যাদের অপশন নেই তারা যায়। তারা সেই লাইফে খুব খুশী এটা ভাবার কারণ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন