এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৮622172
  • একটা ফান্ডামেন্টাল বিরোধ আছে। আমি একটা বিলাসী জীবন যাপন করব আর এমন একটা ব্যব্স্থা এডভ্কেট করব যাতে একজন ব্যক্তির পক্ষে এই বিলাসী যাপন সম্ভব নয়। আমি এই লোকটাকে কি কারণে ট্রাস্ট করব।

    আপনি বলতে পারেন, বিপ্লব এলে স্কচ ছেড়ে দেবে এমনি এমনি, যেন ঐ টুকু সেবনে কোন আসক্তি নেই, যাস্ট খাওয়া র জন্য খাওয়া। এটা সম্ভব?? আমরা বিরিয়ানি খায় স্কচ খায়, সেই মুহুর্তে প্রচন্ড আসক্তিভরেই খায়। সেটকে ছেড়ে দিতে হলে গাড় ফেটে যাবে। অমর্ত্য সেন এন -আর-আই হিসেবে যে স্ট্রাকচারাল প্রিভিলেজেস পাই, তার এক কণা স্যাক্রিফাইস করতে গেলে তার গাড় ফেটে যাবে।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৯622174
  • ঋদ্ধির ২ঃ০৬ এ হ্যাঁ বলতেই পারি, কিন্তু সেই হিসেবে আমরা সবাই অল্প বিস্তর হ্যাটা খাবো। এই আর কি। ঃ)
  • riddhi | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৬622175
  • নাহ, ২ঃ০৬ এ অমর্ত্য সেন বা সমগোত্রীয়রাই হ্যাটা খাবে। "আমরা"র মধ্যে অনেকে আছেন যারা দেশে ফিরে কাজ করছেন।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৪:০০622176
  • দেশে কাজ করছে +স্কচ গিলছে হলে ?
  • ন্যাড়া | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৪:০১622177
  • মদে আপত্তি কিন্তু চা বা কফিতে সেই আপত্তি নেই কেন? সমগোত্রীয় তো! চা, মদ ও কফি - আমার ওপর সবের এফেক্টই এক - দেহে বল আসে, দৌর্বল্য কেটে যায়, মন চনমন করে ওঠে, হৃদয়ে হিল্লোল তোলে, চিত্তে চুলবুলি জাগে।
  • :-) | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৭:৩৬622178
  • মদে আপত্তি কই? স্কচে আপত্তি তো। বাংলা খেয়ে চোখ লাল করে সমাজতত্ত্ব ফাটানোয় বাহবাই আছে, যা বুঝলাম। ক্রেডিবিলিটিও। কমোডে হাগলে চলবেনার স্লাইট উন্নততর ভার্সান।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৩622179
  • শ্রাবণী, দময়ন্তী এই নিয়ে একদিন কথা হচ্ছিল না? সেই থালি গার্লের ব্যপারে?

    I spent one year working, with great passion and commitment, as an editor for Osians Literary Agency. My employment came to an end when I was told (not asked – as if it was a privilege) that I had been selected by the male head of the organisation, alone with nine other young women, to walk on the stage carrying a poster, at a large gala event during which a famous actor would be felicitated. We were told that a former model who had recently joined the company would show us how to walk and tell us what to wear. Two of my colleagues who were working for the company as art historians, and I, objected. We said that we would not do it, this was not what we were employed to do. The enraged response from our employer was that we could do as we were told or hand in our resignations. I chose to resign – a luxury that many in my situation, including those other two women, do not have.

    http://kafila.org/2013/12/03/the-misogyny-of-indias-cultural-elite-kavita-bhanot/
  • aka | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৮:০২622180
  • এইটা একটা ভালো প্রশ্ন রবার্ট ডি নিরোকে জিজ্ঞেস করলে হয় চা খাননি কেন কমরেড?
  • b | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৮:১২622181
  • (লাল চা।)

    আজ থেকে ক্লাসিকাল গান শোনা ছেড়ে দিলাম। সুতীব্রতম আত্মধিক্কার ও অনুশোচনা ও সেল্ফ ফ্ল্যাজেলেশন থেকে।
  • ml | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৮:১৪622183
  • তরুন তেজপাল ভেবেছিলেন ছমাসের ছুটিতে যাবেন।

    যেতে হলো ছদিনের জেলে।

    ভাগ্যের পরিহাস।
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৪622184
  • মৃণাল সেনের স্মৃতিচারণা পড়েছিলাম। কোন দূতাবাসের পার্টিতে দুজনে মিলে (মানে ঋত্বিক আর মৃণাল) গিয়েছিলেন। মদ খেয়ে দুজনেরই খুব শরীর খারাপ হয়েছিল। এইসব গেলে কিকরে? মৃণাল খুব দুঃখ করে লিখেছিলেন, "সেই ঋত্বিক..."

    আমি ন্যাড়াদাকে এতদ্বারা যেটা বলতে চাইছি, সেটা হল, ঋত্বিকের বিলিতি সহ্য হতনা। এবং তার পর থেকেই বামপন্থীরা স্থির করেন, যে, স্কচ সকলের জন্য নয়। জ্যোতিবাবু স্কচ খেতে পারেন। কারাত দম্পতি এনডিটিভির সঙ্গে বসবাস করতে পারেন। বিনোদ মিশ্র এক গাদা সম্পর্ক তৈরি করতে পারেন। তাতে কোনো দোষ নেই। কারণ এগুলো ওঁরা ক্যারি করতে পারেন।
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:০১622185
  • অক্ষদাকে আটটা পয়েন্ট দিয়েছিলাম। অক্ষদা তার মধ্যে দুটো লিখে বলল, সবকটা নিয়েই আগে লেখা হয়েছে।
    তেহেলকায় নিয়মিত যৌন হেনস্থা হত, কোথায় কবে লেখা হয়েছে? সোমা আর তরুণ মিলে সব ধামাচাপা দিতেন, কবে লেখা হয়েছে? কেডি সিং এর ইনভেস্টমেন্ট আছে কোথায় লেখা হয়েছে? এবং লেটেস্ট যেটা শুনলাম, "একটার পর একটা রিসর্টসম বাড়ি" -- এগুলো কোথায়? কবে লেখা হয়েছে?

    এ সবই তো এখন মনে পড়ছে।

    (এটা আবার অক্ষদা বা অর্পণের কেন এখন মনে পড়ল জিজ্ঞাসা করছি ভাববেন না। আমার প্রশ্ন আরো বড়ো প্লেয়ারদের নিয়ে)
  • চামচওলা | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:১০622187
  • এখানে আমার বেশ ভালো ব্যবসা হবে মনে হচ্ছে তো!

    http://indiatoday.intoday.in/story/tarun-tejpal-cannot-flee-from-india-goa-police/1/326662.html

    Tejpal has nest in the Himalayas

    Away from the hustle and bustle of Delhi, Tarun Tejpal and his wife Geetan Batra have invested in land and property in and around the picturesque Nainital.

    Two Chimneys, a cosy resort in Gethia village, is among the most prized possessions of the Tejpal family. The resort is about a 40- minute drive from the city.

    It's a big draw with tourists because of its open spaces, architecture, greenery and sprawling reading room.

    The Tejpals are believed to be owners of many other properties in Uttarakhand.

    After news about Tejpal sexually assaulting his junior college appeared in newspapers and on TV news channels, the Nainital district administration started the process of gathering records of land owned by the family.

    According to Nainital district land records, Tejpal owns 14 nali ( 1 nali = 240 square yards) land and Geetan 5 nali land in Gethia.

    According to the Uttarakhand government's land act, people from other states cannot buy more than 250 square yards of land in the state. Tejpal sought exemption from this Act by stating that he possessed land in Uttarakhand before 2003, the year the legislation was implemented.

    Read more at: http://indiatoday.intoday.in/story/tarun-tejpal-cannot-flee-from-india-goa-police/1/326662.html
  • ন্যাড়া | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:১০622186
  • ভারতীয় সমাজ চিরকালই সেক্সিস্ট ও ডিসক্রিমিনেটরি। আজকে নয়। আমাদের কাল থেকে।

    আমাদের ছেলেবেলায় প্রধান অতিথিকে মালা ও ফুলের তোড়া দিতে চিরটাকাল খুকিদের ডাকত। আমাদের মতন খোকাদের প্রতি অসম্ভব বৈষম্যমূলক আচরণ।

    শুধু তাই? খোকা থেকে যখন "এই যে ভাই" - মানে প্রায় কিশোর - হলাম, তখনও স্কুলের নাটকে স্রেফ আমি বেঁটে বলে রোল দেয়নি। অডিশান না নিয়েই বাতিল। নটসূর্য হবার যে জ্বলন্ত সম্ভাবনা ওখানে অংকুরে বিনষ্ট হয়ে গেল, সে খবর কে রাখে?

    এরকম কত আছে! এই বৈষম্যমূলক সমাজেই আমি বড় হয়েছি।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:১১622188
  • সবগুলো বলিনি অনেকগুলো বলেছি। আর এত ধরে ধরে ফিড করতে পারবনা। দুটো যে তার মানে আগে লেখা হয়েছে সেটা দেখা গেল তো?

    কেডি সিংএর ইনভলভমেন্ট তো খুব বেশি পুরোন ঘটনা না যে আগে থেকেই লোকে রিপোর্ট করবে!

    আর না, আমার এখনই মনে পড়ে নি। থিংকফেস্ট নিয়ে আগেও লিখেছি।
  • h | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:১২622189
  • আমি মেনলি অক্ষর আর্গুমেন্ট টা ধরতে পারছি না। একটা বিচার চলছে। তেজপাল পজিশন হাজার বার বদলে যত বাজে বকেছে তত গাড্ডায় গেছে। বাঁচা গেছে। কিন্তু এটা হতেই পারে, যে বিচারে তেজপাল নির্দোষ প্রমাণিত হল। আমরা কতটুকু জানি। তখন এটা হতেই পারে, যে অভিযোগ কারিণী কে ডিফেমেশন এর মামলা সামলাতে হবে।

    তো কি হয়েছে, দি ইজ জাস্ট অ্যানাদার কেস অফ অ্যালেজেড সেকসুয়াল অ্যাসল্ট। হোয়াট ইজ দ্য প্রবলেম ইফ দ্য ডিফেন্ডান্ট ডাজ নট লুক টু বি ইন রিমোর্স। বিচার চলছে। আমার তো মনে হয়, এই তেজপালের কানেকশন, পজিশন, বাতেলা এই গুলোর সংগে বিচারের কোন সম্পর্ক না থাকলেই ভালো।

    অমতে সেক্স করলে জেলে যাবে, এই শিক্ষে টুকু পাওয়ারফুল পুরুষ দের কাছে পৌঁছে যাওয়ার পদ্ধতি টা তো এক্ষেত্রে বন্ধ হয় নি, তো এতো দুশ্চিন্তা কিসের? ক্যানট ফলো।

    একটা বিচার কে তো আর লাইক আনলাইক এইসব দেওয়া সম্ভব না, বিচার এন্ড অফ দ্য ডে হ্যাস টু সি, হোয়াট এভিডেন্স ইজ দেয়ার, এখনো পর্যন্ত মিডিয়ায় বেরোনো অভিযোগকারিণীর অভিযোগ গুলো কম্পেলিং এভিডেন্স কিনা সেটা তো বিচার ব্যবস্থা দেখবে। আমরা পক্ষ নিয়া করব টা কি।
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:১৪622190
  • আহা লিং দেবার দরকার নেই। আমি পড়েছি। তবে "তেজপাল কান্ড"এর আগে পড়িনি আর কি। এখন এইসব "জানা" যাচ্ছে, যখন তরুণবাবু উত্তর দেবার জায়গায় নেই। :)
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:২০622191
  • হনুর বক্তব্য তো সেই টিপিকাল ল' উইল টেক ইট্স ওন কোর্স গোছের হল! তাইলে আর সোনি সোরি নিয়েই বা এত কথা বলি কেন? ল' উইল টেক ইট্স ওন কোর্স!

    আর তরুণ তেজপালের যে সযত্ন লালিত একটা ইমেজ ছিল, তাতে অনেককাল ঘুণ ধরেছে, এসব তো থিংকফেস্ট প্রসঙ্গেই এসেছে।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:২১622192
  • এই দেখা গেল এত কিছুর অন্তত কিছু আগে জানা, কিছু হালে হয়েছে বলে আগে জানা নয়, তাও সেই একই কথা বার বার বললেই কি তা ঘটে যাবে?
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:২২622195
  • আর তুমি পড়নি সেটা তো তোমার প্রবলেম। আমি বড়জোর দুঃখ প্রকাশ করতে পারি।
  • ml | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:২৪622196
  • "আমার তো মনে হয়, এই তেজপালের কানেকশন, পজিশন, বাতেলা এই গুলোর সংগে বিচারের কোন সম্পর্ক না থাকলেই ভালো।"

    আমি খুব একমত। যারা এখানে তেজপালের সম্পত্তির বিবরণ দিচ্ছেন তাঁরা কি মূল অভিযোগ থেকেই নজর ঘুরিয়ে দিচ্ছেন না?

    প্রাইমা ফেসি মনে করা হচ্ছে যে তরুন তেজপাল তাঁর অধীনস্থ একটি মেয়েকে রেপ করেছেন। সেই অভিযোগে তেজপালের বিচার শুরু হয়েছে। এর মধ্যে থিংকফেস্ট, তেহেলকা, নারীবাদ, এতোসব কেনো আসছে? তেজপালের কতো সম্পত্তি আছে, নাকি নেই, উনি কতো টাকার টিকিট বিক্রি করেছেন, এসব জেনে কি হবে? উনি মেয়েটিকে রেপ করেছেন কিনা, আর করলে তার বিচার হবে কিনা, সেটাই তো শুধু দেখার!
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:২৮622197
  • এই প্রসঙ্গ তো দুই নম্বর পাতা থেকেই উঠেছে ঃ-)

    তরুণ তেজপালের কী কানেকশন সেটা খুব একটা অপ্রাসঙ্গিকও না।
  • h | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৫622198
  • সোনি সোরির কেস হ্যান্ডলিং টার বিরুদ্ধে কথা বলতে হয়েছে, কারণ সোনি মিনিমাম বিচার পান নি, বহুদিন এরকম কেটে গেছে। প্লাস রাষ্ট্র যন্ত্র র দ্বারা তিনি অত্যাচারিত। এখানে না তেজপাল না মহিলা কেউ রাষ্ট্রযন্ত্র কিসু না। তেজপাল অ্যাসল্ট করেছেন বলে অভিযোগ হয়েছে, এবং তার তদন্ত বিচার দুই ই শুরু হয়ে গেছে। তাই এই কেস এ আমার মতে দুশ্চিন্তা কম। এইবার বিচার যাই হোক, রায় যে পক্ষেই হোক, বা ইনকনক্লুসিভ হোক, অ্যাপীল হবে। আমার একটাই ভয়, এই বিচার কে ঐতিহাসিক করতে গিয়ে বিচারপতি রা বার খেয়ে বাজে ভুল না করেনঃ-)) আমি দেখেছি, বিচারক রা যখন ই মরালিটি সংক্রান্ত কেস এ সুইপিং স্টেটমেন্ট দেন, বেশির ভাগ ক্ষেত্রে অত্যন্ত ভুল ভাল দেন, বেশি সুইপ না করে বাংলায় ঘটনা নিয়ে রায় দিলে উপকার হবে।
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৭622199
  • রাগারাগি করে কি হবে। ধরে নেবার কোনো কারণ নেই, তব নাহয় নিলাম, সবই কোথাও বেরিয়েছে, আমি পড়িনি। কিন্তু আমি তো একটা স্যাম্পল কেস। যে মোটামুটি খবরের কাগজ পড়ে টড়ে। সেক্ষেত্রে আমি বলব, যে, এগুলো এই মূহুর্তে আমাকে ফিড করা হচ্ছে, ধরে ধরে। আগে হয়নি। কেন হয়নি? তরুণ তেজপাল কবে ফাঁসবেন তার অপেক্ষায় ছিল এইসব নির্ভীকরা?

    থিংক ফেস্ট এখানে বাদ দেব। ওটা আইডিওলজিকাল ডিবেট। মেধাকে যদি আমি সিঙ্গুরে বইমেলায় বলতে ডাকতাম উনি প্লেন ভাড়া করে আসতেন? আসতেন না। এখানে গেছেন। কেন গেছেন উনিও জানেন, আমিও জানি। যে, এই মঞ্চটা এফেক্টিভ। এবং নিজের সমালোচনা জানিয়েছেন। পারফেক্টলি অলরাইট। আরও লক্ষ্যণীয়, যে, মেধা নিজে এই কেসে কিন্তু খুব পরিষ্কার করে নিজের অবস্থান জানিয়েছেন। বলেছেন, বিজেপি এটা নিয়ে খেলছে। কিন্তু জিনিসটা পলিটিসাইজ করা উচিত নয়... ইত্যাদি। থিংক ফেস্ট নিয়ে একটি কথাও বলেননি। কারণ মেধা জানেন, যে, আইডিওলজিকাল ডিবেট আর ক্রিমিনাল অফেন্স এক জিনিস নয়।

    এই হল কথা।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০622200
  • তেজপাল ইস ইন আ মাচ হায়ার পাওয়ার পজিশন জার্নালিস্ট মেয়েটির তুলনায়। এদিকে বিজেপির উল্লাসও দেখার মত। কাজেই এই পলিটিকাল কানেকশান গুলোর প্লে থাকবেই।

    এই টই শুরু হয়েছে মেয়েটির অফিসিয়াল অভিযোগের আগে, তখন তো সোমা ও তরুণ ব্যপারটাকে ইন্টার্নালিই ডিল করছিল। বিচার শুরু হয়ে গেছে বলেই বা কথা থামিয়ে দেব কেন?

    আর মরালিটি সংক্রান্ত কেস মানে? রেপের কেস মরালিটি সংক্রান্ত কেস?
  • h | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৫622201
  • এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় একটাই ভালো জিনিশ ঘটেছে, একটা মেয়ে সাহস করে তার কোং এর টপ বস এর বিরুদ্ধে অভিযোগ এনেছে। এর পরের কেস এ হয়তো অত্যাচারিত মেয়েরা নিজেরাই পুলিশ অব্দি প্রথমেই যাবে। এইটা পজিটিভ। তবে গরীব মানুষের সামনে এই অপশন আসতে দেরি আছে।

    বিচার ব্যবস্থা কে বড়লোক রা প্রভাবিত করে ঠিক ই, কিন্তু এক্ষেত্রে, আশা করা যায়, ইট উইল বি ডিফিকাল্ট টু পারচেজ জাস্টিস।

    তবে তেজপাল এর স্টিং অপারেশন এর মডেল আমার পসন্দ না, এইটাও বলে রাখি। একই কারণে মাইকেল মুরের ফিলিম ও কিসু ক্ষন পরে বোর লাগে। ঘটনা তৈরি র দিকে ঝোক চলে যায়, বিশ্লেষণ বিশেষ থাকে না। বাংগারু লক্শ্মন এর ক্রেডিবিলিটি চলে গিয়ে কি উপকার হয়েছে, বিজেপি বিরোধিতা টা আইডিয়োলোজিকাল জায়্গা থেকে হওয়া উচিত, শুধু এই সব ছোটো খাটো ঘটনা আর স্টিং না। সনজীভ ভাট কেস এ স্টিং করতো তো বুঝতাম দম।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৬622202
  • ঈশান এখাগুলোর কথা বলেছি, সেগুলো নিয়ে আগে কথা হয়েছে। কেউ চুপ করে থাকেনি, তোমার চোখে এখন পড়ছে সেটার দায় অন্যদের ঘাড়ে চাপাতে পারনা। আর এই টই তে তরুণকে হিরো বলা ও তেহেলকা নামক প্রতিষ্ঠানকে তুলে ধরা তো নিজেই সবচেয়ে আগে লিখেছিলে!!

    মেধার চিঠিতে মেধা লিখেছেন উনি আগে জানতেন না স্পনসরশিপ ও এসারের ব্যাপারে, এখন কমিট করেছেন বলে পিছিয়ে আসতে পারবেনা। জানলে হয়ত যেতেন না (আমার কনজেকচার) যারা মেধাকে চিঠিটা লিখেছিল, তারা আইডিওলজিকাল স্পেকট্রামে মেধার খুবই কাছের, ইনফ্যাক্ট মেধার বহু আন্দোলনের শরিক।
  • h | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭622203
  • যে কোনো মরালিটি সংক্রান্ত কেস এ সুইপিং স্টেটমেন্ট দিলেই দেখেছি, বিচারক রা, অত্যন্ত কান্জারভেটিভ ভাবে, মেয়েদের ওভার অল ইন্টারেস্ট এর বিরুদ্ধে কথা বলেন। এইযে কে একজন, মহিলা দের চাকরি ছাড়তে বলেছিলেন?
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮622204
  • এখানে যেগুলোর*
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১622206
  • ঈশানকে আরেকটা কথা - এগুলো লিখবে কে এবং ছাপবে কারা? NDTV? TIMES NOW? তাদের অবস্থা তো এর চেয়ে বহু বহু গুণ খারাপ। এই পুরো ব্যাপারটায় মিডিয়ার হিপোক্রিসি কিছু কম নাকি! এইগুলো ছেপেছে কাফিলা, ফার্স্টপোস্টের মত নিশে রিডার বেসড মিডিয়া, তাদের রীচ কতটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন