এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৭ জুলাই ২০১৪ ১৮:২৩641164
  • নানা আপনাকে বা আপনাদের কাউকেই অসাধারন বলিনি, ওরকম মনে হলে ক্ষমাপ্রার্থী। তবে আর্বান ইন্ডিয়ার ডিসকানেক্ট নিয়ে আমরা অনেকেই বোধায় নানারকম ভাবে ভাবি।
  • dc | ০৭ জুলাই ২০১৪ ১৮:২৪641165
  • "আমরা সাধারন লোকেরা" মানে আর্বান ইন্ডিয়া। কোন ইন্ডিভিজুয়াল নয়। আশা করি বোঝাতে পারলাম।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৮:৫১641166
  • সে বুঝেছি। আসলে পুনে হায়দ্রাবাদ নয়ডার বেশির ভাগ লোক একদিকে মত দিলেই যে সেটা ভ্যালিড মত হয়ে যায়, এইটা মানতে আমার আপত্তি আছে। সংখ্যাগরিষ্ঠের মত মানেই নির্ভুল মত নয়, সবসময়ে।
  • sch | ০৭ জুলাই ২০১৪ ২০:০৫641167
  • একক প্রত্যকের তো একটা এরিয়া অফ এক্সপার্টিস আছে, তাই না? আপনার এরিয়া অফ এক্সপার্তিসে মনে হয় ড্যাম দিজাইন পড়ে না - রেনফল আনালিসিসও না।

    সাধারণতঃ খুব ছোট ড্যাম - ( ০.৫ থেকে ১০ মিলিওন কিউবিক মিটার) এর জন্যে ১০০ বছরের ফ্লাড ধরা হয়।
    Ref: BIS 11223

    তাছাড়াও ইদানিং NDMA (Natioanal Disaster Management Authority) design এ ক্লাইমেট চেঞ্জ এফেক্ট ধরতে বলছে।
    ৫০ বছরের ফ্লাড পাতি নাশনাল হাইওয়ে ডিজাইনেও ধরা হয়
    average এর 3.7 times বৃষ্টি unusual কিন্তু out of the world না
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২০:২২641168
  • ওকে ফাইন, আপনার এরিয়া অফ এক্স্পর্তাইস জেনেই তো হ্যান্ড ওভার করলুম। আমি তো বুঝ্তেচেয়্ছি যে ৩৭৫% বেশি রেইনফল ধরে ড্যাম দিসেন করে লাভ আছে কিনা। তা আপনি বলছেন আছে। ওরকম ফ্লাড হতেই পারে .। তার মানে উত্তরভারতে যে ড্যাম গুলো দিসেন হয়েছিল তারা BIS ফল করেনি। তাই তো ? হ্যা কি না।

    আর ওখানে বাড়ি আর হোটেল গুলো ভেঙ্গে পরেছিল। তা আপনি বলছেন ৩৭৫% বেশি বৃষ্টি বা ক্লাউদ বার্স্ট খুব নরমাল ব্যাপার। (যদিও নাসা র ডেটা সার্চ করে এরকম কিছু পেলুম না। হয়ত কথায় সার্চ করতে হবে সেটা জানিনা বলে। কায়ন্দলি হেল্প করুন )। তাহলে এই লেভেলে ক্লাউদ বার্স্ট + গ্লেসিয়ারে বরফ গলে যাওয়া ধরেই নিশ্চই সব বাড়ি তৈরী করার ছাড়পত্র মিলবে ? তাহলে ওখানে কন্স্ত্রাক্ষণ গুলো বেআইনি ছিল ? সরকারী আপিস গুলও তো গুন্র হয়ে গেসলো। সেগুলো ও কি লিতিগেতেদ ? একটু বুঝিয়ে বলুন। কায়ন্দলি।
  • :) | ০৭ জুলাই ২০১৪ ২০:২৭641169
  • এই হল ভারতের সংখ্যাগরিষ্ঠের মতামত।

    তাহলে জনগণের এই মতামত শিরোধার্য করেই গর্ভপাত, ডিভোর্স সংক্রান্ত আইন হওয়া উচিত ? যাঁরা এই সব নিয়ে আন্দোলন করে এসেছেন, তাঁরা নিশ্চয় উচিত কাজ করছেন না বা সমকামিতা নিয়ে যাঁরা এখন আন্দোলন করছেন, তাঁরাও ?
    সংখ্যাগরিষ্ঠের ভোটে জিতে আসা সরকারেরও তাহলে এসব বিষয়ে সংখ্যাগরিষ্ঠের কথাই শোনা উচিত ?

    আর হ্যাঁ, আরো প্রশ্ন ছিল।

    গুজরাতের গণহ্ত্যা নিয়ে মোদীর বিরুদ্ধে প্রতিবাদও অগণতান্ত্রিক? আফটার অল গুজরাতের সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন নিয়ে নির্বাচিত সরকার।
    নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে প্রতিবাদ অগণতান্ত্রিক?
    নির্ভয়ার কান্ডের প্রতিবাদ চেয়ে শীলা দীক্ষিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অগণতান্ত্রিক?
    কামদুনি, মধ্যমগ্রাম,পার্ক স্ট্রীটের কি বরুণ বিশ্বাস, তপন দত্ত, সৌরভ চৌধুরী হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে দিদির বিরুদ্ধে প্রতিবাদ অগণতান্ত্রিক ?

    নির্বাচিত বিরোধী দল না হলে নির্বাচিত সরকারের কোন কাজের বিরোধিতা করাই অগণতান্ত্রিক, তাইতো ? ঃ)
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২০:৩৬641170
  • বুঝেও না বোঝার চেষ্টা করলে কিছু বলার নেই। সরকার -বিরোধী দল তারপরেই আমি-আপনি। এটাই গণতন্ত্রের কাঠামো। একশবার প্রতিবাদ করতে পারেন। সরাসরি ব্যক্তিগত ভাবে সরকারকে অভিযোগ জানানোর ব্যবস্থা তো রয়েইছে প্রত্যেকটা সরকারী দপ্তরে। রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে হলে বিরোধী দলের মাধ্যমে করুন। থার্ড পার্তিআসে কদ্দিয়ে ? তাদের পেছনে যে কেও নেই তাও তো নির্বাচনে প্রমানিত। তাহলে তারা কারা ? তারা হচ্ছে মেরিতক্রাসির একটা অংশ যারা বাইরের শক্তির সাহায্য নিয়ে নন পার্লামেন্টারী নিগশিয়েতর হওয়ার চেষ্টা করছে। এদের অগণতান্ত্রিক বলবনা তো কি বলব ? এরা জনগনের হয়ে প্রতিবাদ যদি করত তাহলে তো জামানত বাজেয়াপ্ত হতনা। তাহলে যা জনগনের হয়ে নয় তা কি ? হাতির ডিম ??? অগণতান্ত্রিক এনটিটি ছাড়া কী ?

    আর মরালিটি নামক ভাটে বিশ্বাস করিনা কাজেই ওই লিঙ্কটাই অর্থহীন। "আইন " এর কাজ এনট্রপি ব্যালান্স করা। যে দেশের লোক এর কালেকটিভ মরাল ভ্যালু (জাস্ট একটা ইন্ডেক্স হিসেবে যদি ধরি ) যেরকম তার আইন ও তার সহন্ক্ষমতার মধ্যে হওয়া উচিত। এই দুটোর মধ্যে খুব বেশি দুরত্ব থাকলে সেই রুল চিরকাল রুল হয়েই থাকে, রেগুলেশনে পৌছায় না।
  • :O | ০৭ জুলাই ২০১৪ ২০:৪২641171
  • রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে হলে বিরোধী দলের মাধ্যমে করুন।

    বিরোধী দল ছাড়া বিরোধিতার জায়গা নেই ! এর নাম গণতন্ত্র ?!

    টইগুলো তো পুরো ভাট হয়ে উঠেছে !
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২০:৪৫641172
  • আরে যার পেছনে "গণ " টুকুও নেই, প্রমানিত যে মিনিমাম জনগণ কেও রিপ্রেসেন্ট করেনা তাকে মাইলেজ দেওয়া কোন দেশী গণতন্ত্র মশাই ? চোখ কপালে তুললেই হবে নাকি ?
  • :) | ০৭ জুলাই ২০১৪ ২১:০১641174
  • নোটাও উঠিয়ে দেওয়া হোক। সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে বাছেনি।

    কিন্তু মডেলটা কী খাড়াইল ?
    নয় ব্যক্তিগতভাবে সরকারকে অভিযোগ জানান নইলে বিরোধী দলে যোগ দিয়ে প্রতিবাদ করুন। বাস, আর কোন পথ নেই ! এটা কি সত্যি সিরিয়াস আলোচনার জায়গা ?

    তা, এবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলে নয় কংগ্রেসে যোগ দিয়ে বলতে হবে নয়তো ব্যক্তিগতভাবে। এটা ঠিক কোন দেশী গণতন্ত্র ? ঃ)
  • sm | ০৭ জুলাই ২০১৪ ২১:১৭641175
  • কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
    বডডো বেশি মানুষ গেছে বানের জলে ভেসে?

    ------
    বব ডিলানের গান তা ভালো কিন্তু অর্থ চটকদারী।
    আমি আগের পোস্টে বলেইছি, কেস বাই কেস রিস্ক বেনিফিট হিসেব করে সরকার কে এগোতে হবে।
    পিটি র মতই বলি, চেরনোবিল আর ফুকুশিমায় যত লোক মারা গেছে গত দুই দশকে ট্রেন আক্সিদেনতে ভারতেই তার বেশি লোক মারা গেছে। মানুষ কি ট্রেন এ চড়া ছেড়ে দেবে? না ট্রেনএ চড়লেই কানের কাছে বব ডিলানের গানের দু কলি বাজানো হবে?
  • dc | ০৭ জুলাই ২০১৪ ২১:১৮641176
  • কি উদ্ভট ডিবেট রে বাবা।

    ইস্যুটা ছিল, যারা ব্যাগড়াপন্থী তাদের জনসমর্থন আছে কিনা। যারা বড়ো প্রজেক্ট, কারখানা ইত্যাদি বানাতে বাধা দেয় তাদের জনসমর্থন আছে কিনা। সেটাকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন গর্ভপাত, ডিভোর্স আইন, গুজরাতের গণহ্ত্যা, নির্ভয়া - যা আপনার মনে আসছে তাইতে। এভাবে ইলাস্টিকের মতো টানতে থাকলে তো যেকোন আর্গুমেন্ট পৃথিবী থেকে চাঁদে পৌঁছে যাবে!

    বড়ো প্রজেক্টের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনকারীদের মাস বেস আছে কিনা - এর মধ্যে কি আমরা সীমাবদ্ধ থাকতে পারি?
  • :( | ০৭ জুলাই ২০১৪ ২১:১৯641177
  • উত্তরাখণ্ডে কিন্তু তার চেয়েও কম মানুষ মারা গেছেন।

    কত মানুষ কাট অফ ধরতে হবে ?
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২১:২১641178
  • মডেল টা এই যে "প্রতিবাদ " নামক ভাটের এপ্রোচ থেকে সরে এসে যদি কনক্লুসিভ কোনো আইডিয়া থাকে তাহলে সেটা সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে কি ডিসিশন মেকার দের কাছে তুলে ধরুন। আর যদি সেরকম কনক্লুসিভ কিছুই না থাকে ঘটে তাহলে বেকার হল্লা মাচাবেন না। "প্রতিবাদ " মানে পিঠ চুলকানো নয় যে ইচ্ছে হলো চুলকে নিলেন। ইফ ইউ হ্যাভ সামথিং টু অফার অফার ইত এপ্রপ্রিয়েত্লি। ইফ ইউ হ্যাভ নাথিং জাস্ট শাট দ্য ফাক অফ :)

    এটা অবশ্যই আমার কথা। আমার মত অনেকেরই। যারা বোঝে যে "প্রতিবাদ এর অধিকার " আসলে ফলস পার্টিসিপেশন। রাষ্ট্র এটা দিয়ে বেকার লোকদের ব্যস্ত রাখে। জাস্ট হল্লা করার জন্যে কিছু লুস এন্ড রেখে দেওয়া হয়েছে যাতে সবাই কাজের জায়গায় ভীর না করে। সেরকম প্রতিবাদ করতে হলে করুন না। সেটাকে সিরিয়াস বলে লোক হাসবেন না। আপনি ঠিক কিরকম আলোচনা কে সিরিয়াস বলে মনে করেন ? অগণতান্ত্রিক একটা ইন্স্তিতিউশোন যাকে একটা কাল্ত মেরিতক্রাসী চাট্টি বড় বড় বাতেলা দিয়ে ঘিরে প্রতিবাদ মঞ্চ হিসেবে চালাবে সেটা সিরিয়াস ? ইয়ার্কি র জায়গা নেই দেখছি :):)

    কোন মুখে মডেল জানতে চান ? ঐযে কল্লোল দা র দেওয়া বিনায়ক সেন সম্বন্ধেলেখা গুলো পড়লুম। ভদ্রলোক জনদরদী ডাক্তার খুব ভালো কথা। এক জায়গায় নিজের রিপোর্টে লিখেছেন আদিবাসী অঞ্চলে BMI অস্বাভাবিক লো তার কারণ অর্থনৈতিক অসাম্য। খাঁটি কথা। সেইসব মানুষ আবার জঙ্গল কেটে ইন্দাস্ত্রী করার বিরোধিতা করেন। কোত্থেকে অর্থনৈতিক সাম্য টা আসবে শুনি ? সরকারের বাবা এসে চাট্টি পয়সা ছিটিয়ে "সাম্য " গড়ে দেবে ? ইন্দাস্ত্রী ও করতে দেবনা আবার অর্থনৈতিক অসাম্যের কথা বলব। এই বুঝি আপনাদের মডেল ? এর নাম সিরিয়াসনেস ? দেশটাকে চিড়িয়াখানা বানিয়ে দরিদ্র মানুষের দারিদ্র্য কে সম্বল করে "প্রতিবাদ " ? একটা ফীসিব্ল ইকনমিক মডেল দেবেনা কেও শুধু নন কনক্লুসিভ কথা বলে বাওয়াল দেওয়া এটা কোনো গণতান্ত্রিক অধিকার ই না। এরকম বাওয়াল বাজি কে "অধিকার " আখ্যা দেওয়া হয় বলেই শুধু হই চৈ করে বিল আটকে দেওয়া যায় পার্লামেন্টে। ভারতেই এটা সম্ভব। চূড়ান্ত ব্যাড কালচার। গোলমাল পাকানোর অধিকার কোনো অধিকার ই না। ক্রাইম। জাস্ট আইন কানুন এখনো শক্ত হয়নি বলে গনতন্ত্রের নামে এইসব প্রহসন চালাচ্ছেন। বেশিদিন চালাতে পারবেন না :)
  • dc | ০৭ জুলাই ২০১৪ ২১:২২641179
  • ওপরের পোস্টটার অন্য মানে বার করার আগে বলে দি - এই আন্দোলনগুলো অগনতান্ত্রিক, এটা বলা হয়নি। প্রোটেস্টের অধিকার, আন্দোলনের অধিকার সবার আছে। বলা হয়েছে যে এই আন্দোলনকারীদের জনসমর্থন নেই। তাই এদের মধ্যে কেউ কেউ ভোটে দাঁড়িয়ে হেরে গেছে।
  • :) | ০৭ জুলাই ২০১৪ ২১:২৩641180
  • না তো। আপনারাই তো এটাকে সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন ইস্যুতে নিয়ে এসেছেন। সেটাই তো এই ডিবেটের বেসিস, এককের পোস্ট তো সেরকম কথাই বলছে। প্রতিবাদের পিছনে সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন আছে কিনা। নির্বাচিত সরকারের বিরুদ্ধে কিছু বলার এক্তিয়ার আছে কিনা। এই হিসেবে, গুজরাত, নির্ভয়া নিয়ে প্রশ্ন কেন আসবে না বলতে পারেন ?
    খুব স্পষ্টভাবেই তো বলা হয়েছে, সরকারের কোন বিরোধিতা করতে হলে বিরোধী দলের হয়ে করতে হবে, নয়তো সরকারকে সরাসরি অভিযোগ জানিয়ে। নান্য পন্থা ইঃ।
    তো, সেটা নিয়ে আপনাদের মতামত টা ক্লিয়ার হোক ?
  • :) | ০৭ জুলাই ২০১৪ ২১:২৮641181
  • আন্দোলনগুলোকে অবশ্যই অগণতান্ত্রিক বলা হয়েছে, আপনি তা নাও মিন করে থাকতে পারেন।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ২১:৩৪641186
  • এসেম যদি পিটির কথার প্রতিধ্বনি করেন, আমায় তা হলে কল্লোলদার উত্তরের প্রতিধ্বনি করতে হবে। ট্রেন যেচে এসে কারুর গায়ের ওপর উঠে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটায় না। হয় কেউ অসাবধানে ট্রেনে কাটা পড়ে, কিংবা ট্রেনের প্যাসেঞ্জার হিসেবে ট্রেনে চেপে অ্যাক্সিডেন্টে মারা যায়।

    ফুকুশিমা চেরনোবিল জাতীয় দুর্ঘটনায় যারা মারা গেছিলেন তাদের বেশির ভাগেরই দূর দূর পর্যন্ত পরমাণু বিদ্যুতের অঙ্গে সম্পর্ক ছিল না। দুটো কি এক জিনিস হল?

    কোথায় একটা পড়েছিলাম, কাশ্মীরে সন্ত্রাসবাদী আর আর্মির হামলায় যত সাধারণ মানুষ মারা যান, তার থেকে অনেক বেশি মানুষ পশ্চিমবঙ্গে মারা যান রাজনৈতিক হিংসার বলি হয়ে। কোনটাকে ব্যান করা উচিত? সন্ত্রাসবাদ, না রাজনীতি?
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২১:৩৪641183
  • সংখ্যা গরিস্তের সমর্থন ইস্যু কেন এনেছি সেটা তই এর একদম প্রথম পোস্ট মন দিয়ে পড়লে বুঝবেন। এই মঞ্চ গুলো রাজনৈতিক দলের সঙ্গে মার্জ করছে তাই। এবং সেখানে প্রমানিত যে এদের কোনরকম জনসমর্থন নেই। কাজেই ওই স্ত্যান্দ তা একইসঙ্গে রাজনীতির পক্ষে ক্ষতিকর কারণ তাকে ইলেক্তরাল দিমক্রাসির নিয়ম এ খেলতে হবে। অপরদিকে যদি ধরেও নি যে দেশের সংখ্যাগরিষ্ট মানুষের বিরুদ্ধে কিন্তু তাদেরই ভালোর জন্যে ( যদিও এরকম কোনো আইডিয়াল বালামোয় বিশ্বাস করিনা ) এই মঞ্চগুলো কাজ করছে .........ইভন ইন দ্যাট কেস ইলেক্তরাল দিমক্রাসী তে জড়ানো তাদের বেসিক টেনেতের এগেইনস্ট এ যায়। গণতন্ত্র এন্ড অফ দ্য ডে সংখ্যা গরিস্টের একনায়কতন্ত্র। এর বাইরে কোনো বাস্তব সজ্ঞা থাকলে সেটা বলে পরবর্তী আলোচনা শুরু করবেন। আর শুরুর পোস্ট তা আরেকবার পরে নিতে পারেন।
  • dc | ০৭ জুলাই ২০১৪ ২১:৩৪641182
  • আচ্ছা তাহলে আমার ইস্যুটা ক্লিয়ার করে দিঃ

    এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    এটা বলতে আমি মিন করেছি, যেসব ব্যাগড়াপন্থী বড়ো প্রোজেক্টের বিরুদ্ধে আন্দোলন করেন, তাদের কি জনসমর্থন আছে?

    আমি এই আন্দোলনকে অগনতান্ত্রিক বলিনি। আমি মনে করি প্রতিবাদ করা প্রত্যেকের গনতান্ত্রিক অধিকার আর সেই প্রতিবাদ সঠিকভাবে হ্যান্ডল করা সরকারের দায়িত্ব।

    এই প্রশ্নের উত্তরে আমি বলেছি এই ব্যগড়াপন্থীদের সাধারনভাবে জনসমর্থন নেই কারন এনারা ভোটে দাঁড়িয়ে বড়ো ব্যবধানে হেরেছেন।
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২১:৪৬641187
  • প্রথমে তো মোট জনসংখ্যার নিরিখে কত লোক মারা যান সেটা জানতে হবে। দু জায়গার জনঘনত্ব তো সেম না। আরেকটা কথা : রাজনৈতিক হিংসা বলে কিছু হয়না। রাজনৈতিক উদ্দেশ্য থেকে হত্যা কে যদি রাজনৈতিক হত্যার লেজিটিমেসি দিতে হয় তাহলে কালকে রাজনৈতিক রেপ এর কারণে বন্দী দের মুক্তি নিয়ে আন্দোলন করতে হবে তাই না ?
    রাজনৈতিক রেপিস্ট বন্দী মুক্তি আন্দোলন !!! কি সুন্দর শুনতে !

    মার্ডার ইস মার্ডার। ফেস ইট। কালার দেওয়ার কিছু নেই।
  • PT | ০৭ জুলাই ২০১৪ ২১:৫২641188
  • "ট্রেন যেচে এসে কারুর গায়ের ওপর উঠে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটায় না"-ঠিক। কিন্তু দারিদ্র মানুষকে ঠেলে নিয়ে আসে রেললাইনের ধারে বসবাস করার জন্য। সব ট্রেনে কাটা মৃত্যুই কানে মোবাইল লাগানোর জন্য হয়না।

    আর ঐ ব্যক্টেরিয়াগুলো? সেগুলো তো জলের মধ্যে দিয়ে এসে বাচ্চাদের পেটে ঢুকে ৫০০০০ বাচ্চাকে মেরে দেয়। তাহলে জাল খাওয়া বন্ধ করা হোক, কেমন?
  • :) | ০৭ জুলাই ২০১৪ ২১:৫৪641189
  • 'সরকার -বিরোধী দল তারপরেই আমি-আপনি। এটাই গণতন্ত্রের কাঠামো। একশবার প্রতিবাদ করতে পারেন। সরাসরি ব্যক্তিগত ভাবে সরকারকে অভিযোগ জানানোর ব্যবস্থা তো রয়েইছে প্রত্যেকটা সরকারী দপ্তরে। রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে হলে বিরোধী দলের মাধ্যমে করুন। থার্ড পার্তিআসে কদ্দিয়ে ?'

    এটাই তো মূল বক্তব্য ? সরকার এবং বিরোধী .. এবাদে থার্ড পার্টির বক্তব্যের কোন সিন ই নেই, কোন গুরুত্বই নেই।
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২২:০০641191
  • আপনি গুরুত্ব দিয়ে দেখান না !

    মত-বিরুদ্ধ মত। দুটোর ই অস্তিত্ব আছে। এবার মতের্দিকে দশ জন। বিরুদ্ধে ধরুন ছ জন। তার মানে আপনি হয় দশের দিকে। নইলে ছয় এর দিকে। ভোট বাজ্যেপ্ত হয়ে প্রমানিত যে আপনি একচুয়ালি কোনো দিকেই না। ইউ রিপ্রেসেন্ট নান। দুই নিয়েই তো দ্বন্দ। তিন নম্বর কে এই ক অর্দিনেতে ফেলে দেখান এরকম বীরোহী যক্ষের মত কেঁদে না বেড়িয়ে :) আমি একবার ও বিরোধিতার বিরোধী নই। আমি এটাই বলছি যে আপনি বিরোধী মতকেও রিপ্রেসেন্ট করেন না। ইউ দন্ত বিলং টু দ্য ক অর্ডিনেট এত অল। রিফিউট :)
  • sc | ০৭ জুলাই ২০১৪ ২২:০০641190
  • ট্রেনে কাটা পড়া বা ডায়েরিয়ায় মৃত্যুর সাথে ফুকুশিমার সত্যিই কোন যোগ নেই। পুরো আলাদা আলাদা ইন্সিডেন্ট।

    ফুকুসিমাকে অন্যান্য পাওয়ার প্ল্যান্ট, যেমন কয়লা বা হাইড্রোর সাথে তুলনা করা যায়, কারন নিউকের প্রতিযোগিতা অন্য পাওয়ার প্ল্যান্টের সাথে। এবার ফুকুসিমায় কতোজন মারা গেছে আর হাইড্রো বা কয়লার প্ল্যান্টে ডিসাস্টার হলে কতোজন মারা যায় সেটা তুলনা করতে পারলে ভালো হয়।

    কিন্তু এটাও খেয়াল রাখা উচিত, ভারতে এখনো চের্নোবিল বা ফুকুসিমার মতো দুর্ঘটনা ঘটেনি। কাজেই ভারতের নিউক্লিয়ার ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো। এই দিকটাও বোধায় আন্দোলনকারীরা খেয়াল রাখেননা। তাঁরা বিপদগুলো দেখাতে ব্যস্ত থাকেন, কিন্তু সরকারী সংস্থাগুলো যখন বলে যে আমরা যথাযথ স্টেপ নিয়েছি সেটা নিয়ে কিছু বলেন না। ভারতের নিউক প্ল্যান্ট ম্যানেজমেন্টের কথা কেন ফেলে দেওয়া হবে, এই ব্যাপারটাও আমার কাছে পরিষ্কার না।
  • dc | ০৭ জুলাই ২০১৪ ২২:০১641192
  • এই যাঃ ওপরের পোস্টে আমার নাম লিখতে ভুল করেছি। ওটা sc না, dc হবে।
  • sm | ০৭ জুলাই ২০১৪ ২২:২০641193
  • এসেম যদি পিটির কথার প্রতিধ্বনি করেন, আমায় তা হলে কল্লোলদার উত্তরের প্রতিধ্বনি করতে হবে। ট্রেন যেচে এসে কারুর গায়ের ওপর উঠে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটায় না। হয় কেউ অসাবধানে ট্রেনে কাটা পড়ে, কিংবা ট্রেনের প্যাসেঞ্জার হিসেবে ট্রেনে চেপে অ্যাক্সিডেন্টে মারা যায়।

    -----
    সিকি, একবারেই মানতে পারলাম না। ট্রেন এ লাইন কাটা পরে মৃত্য হিমশৈলের চূড়া মাত্র। অধিকাংশ আক্সিদেন্ট হয় রেল কোম্পানির গাফিলতি তে। যেমন সিগনালিং এর ত্রুটি তে মুখোমুখি ধাক্কা, লাইন রক্ষনাবেক্ষনের ত্রুটি তে বে লাইন হওয়া ইত্যাদি।
    রেল এর পাসেন্জার এর ত্রুটি খলি ওই নির্দিষ্ট দিনের টিকিট কাটা।
    দুর্ঘটনা ঘটবেই তার জন্যই রিস্ক বেনিফিট এনালিসিস করা ও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া।
  • কল্লোল | ০৮ জুলাই ২০১৪ ০৬:১১641194
  • পিটি।
    "আর এই নির্মল আনন্দের বক্তব্যটি ঃ "কিন্তু বিনায়ক মনে করেন দুটোই জরুরী এবং একটা অন্যটার সাথে যুক্ত।"-তার বিশদ ব্যাখ্যার অপেক্ষাতে আছি।"
    পরমাণু বিদ্যুত প্ল্যান্টের ওয়েস্ট ডিসপোজাল নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আছে, সেটা জানো আশা করি। না জেনে থাকলে নির্মলতর আনন্দ। তুমি অবশ্য স্বাস্থ্য বলতে শুধুই ডায়েরিয়া বোঝো। বিনায়ক শুধুই ডায়রিয়া বোঝেন না।
  • নিপ(নিউক্লিয়ারপন্থী) | ০৮ জুলাই ২০১৪ ০৭:০৭641195
  • ব্যাগড়াপন্থী প্রশ্নের উত্তর দিতে না পেরে এখন অন্যান্য নিকে লিখছেন। এই জন্যই মানুষ এদের বিশ্বাস করেনা।
    পিটি নির্বোধের মতো comment করেছেন। সিএম সমর্থন করবেন বলে আরো হাস্যকর।
    এককের কথায় সম্পূর্ণ সমর্থন জানাই। প্রতিবাদ করা demotratic right। কিন্তু করলেই শুনতে হবে কেন।
  • PT | ০৮ জুলাই ২০১৪ ০৮:১৪641197
  • "পরমাণু বিদ্যুত প্ল্যান্টের ওয়েস্ট ডিসপোজাল নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আছে, সেটা জানো আশা করি।"

    নাঃ আর তক্ক করব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন