এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৫ জুন ২০১৪ ১৯:৩২643847
  • এই ছবি টা অসাধারণ। অর্পণ কে একরাশ ধন্যবাদ।
    এর পর সারা পৃথিবীর প্লেয়ার সুয়ারেজ কে ভয় পাবে। পুরো যেন নেকড়ে বাঘ!
    ওকে বন্ডের বইতে চাকরি দেওয়া যাবে?
  • quark | ২৫ জুন ২০১৪ ২১:১০643848
  • লোকটাকে জেল-এ রাকআ উচিৎ। অবশ্য এইটে বলাতে একজন বলল যে ও শুধু ফুটবল খেললেই কামড়ায়।
  • + | ২৫ জুন ২০১৪ ২১:১২643849
  • সুয়ারেজকে ডিফেন্ড করছিনা। ২বছর সাসপেন্ড হোক, আমিও চাই। কিন্তু ওকে নিয়ে একটু বেশি ই হচ্ছে।

    জিদানও কিন্তু লাইফে তিনবার ঢুঁসো দিয়েছে, সেটা কি জিদনকে নিয়ে খেলার চেয়ে বড় হয়েছে? ঠাকুর পুজো সব জায়্গাতেই হয়। যাদের সুয়ারেজের উপর রাগ ছিলো যেমন ইটালী-ঘানা-ইংল্যান্ড তাদের খুব আনন্দ।
  • quark | ২৫ জুন ২০১৪ ২১:২০643850
  • দুঃখিত! ঘাড়ে উঠে কামড়ে দেওয়াটা জাস্ট নিতে পারছি না!
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:২৬643851
  • গান্ধী, ওয়ার্ল্ড কাপের আসরে করলে ব্যপারটা প্রচার পাবেই। জিদানেরটাও পেয়েছিল।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৩১643852
  • জিদান হেড বাট করে তখনি লাল কার্ড দেখেছিল। সুয়ারেজও কাল দেখলে শাস্তির দাবি এতটা উঠতও না।

    আর দেশীয় মিডিয়া তো এক-একরকম পার্স্পেক্টিভ দেবেই। ব্রিটিশ আর উরুগুয়ান মিডিয়ার রিপোর্টিঙেই সেটা স্পষ্ট। কিন্তু তার বাইরে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে ঘটনাটা নিয়ে তাবারেজ আর লুগানোর বক্তব্য চরম হতাশাজনক।
  • quark | ২৫ জুন ২০১৪ ২১:৩৬643853
  • মৌসির গোল, মৌসা শোধ দিয়েছে!
  • দ্রি | ২৫ জুন ২০১৪ ২১:৫১643854
  • এই ছবিটা দেখে মনে হল সুয়ারেজ নেকড়ে বাঘ? আমি তো দেখছি দুজনেই ইকুয়াল অ্যামাউন্টে হাঁ করে আছে।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৫৪643855
  • অবশ্যই। তবে ওই পজিশনে একজন শুধু বাতাসই কামড়াতে পারবে।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৫৮643858
  • দেব।

    এখন খেলা দেখে নেই।
  • দ্রি | ২৫ জুন ২০১৪ ২১:৫৮643857
  • তো দাঁত বসানোর ছবিটা কই?
  • দ্রি | ২৫ জুন ২০১৪ ২২:০৪643859
  • সেকেন্ড রাউন্ডে ইওরোপের কে কে? নেদারল্যান্ড, জার্মানী, গ্রীস, ফ্রান্স? মোটে চারজন?
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২২:১৬643860
  • বেলজিয়াম।

    যারা এখনো আসতে পারেঃ রাশিয়া, বসনিয়া, সুইৎজারল্যান্ড।
  • দ্রি | ২৫ জুন ২০১৪ ২২:৩১643861
  • সুইজারল্যান্ড বোধহয় যাবে। ফিফার নিজের দেশ।
  • দ্রি | ২৫ জুন ২০১৪ ২৩:০১643862
  • আচ্ছা, বসনিয়া কিন্তু আসছেনা, আজকের রেজাল্ট যাই হোক।
  • T | ২৫ জুন ২০১৪ ২৩:৪১643863
  • আর্জেন্তাইন ডিফেন্সের যা নমুনা দেখা যাচ্ছে!
  • s | ২৬ জুন ২০১৪ ০০:০৯643864
  • কল্লোলদা মেসির তেকাঠির ওপর বল রাখার ক্ষমতা নিয়ে পোস্নো তুলেছিলেন। আজকে ৪টে গোলে শট নিয়েছে, তিনটে গোলে এক্টা বাইরের জালে। ৩টের মধ্যে দুটো গোল। আর একটা নাইজিরিয়ার গোলি অসাধারন দক্ষতায় কোনোরকমে বাইরে বের করে। ফ্রি কিক থেকে যে গোলটা সেটা কারও কিছু করার নেই। বাকী সময়টা শুধু পাস বারিয়ে গেল।
    ব্রাজিলের সমর্থকরাও সিপিয়ুমের মত। চশমা খুলে কিছুতেই দেখতে পায় না। ঃ-)
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০০:১৬643865
  • হ্যাঁ, বসনিয়া কোনমতেই আসতে পারত না। ভুল লিখেছিলাম।

    এইবার সুয়ারেজের ছবি। আপিসের কাজ একটু সেরেই দিচ্ছি।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০০:২০643866
  • হ্যাঁ, সেকন্ড রাউন্ডে কন্টিনেন্টাল ডিস্ট্রিবিউশনটা এমন হবেঃ

    লাতিন/সেন্ট্রাল/নর্থ আমেরিকা - ৮
    ইউরোপ - ৬
    আফ্রিকা - ২
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০০:২১643869
  • হবে মানে, খুব সম্ভবত এমন হবে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০০:৫৩643870
  • এই যে ইউটিউবের লিং।



    প্রথমটা ২০১০-এ ডাচ লিগে। যার পরে সুয়ারেজ "ক্যানিবল অফ আয়াক্স" খেতাব পায়।

    পরেরটা ২০১৩ ইপিএলে। দশ ম্যাচ সাসপেন্ড।

    গতকালেরটা তো সবাই দেখেছে।

    আর যে ছবিটা গত বছরের কনফেডারেশন কাপের থেকে দিয়েছিলাম সেটা নিয়ার বাইটিং কেস, কাল সুদে আসলে পুষিয়েছে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:০৩643871
  • আর কাল বাইটিং ছাড়ুন, স্রেফ সিমুলেশনের জন্য লাল কার্ড দেখে।
  • sm | ২৬ জুন ২০১৪ ০৯:০২643872
  • আরে নেকড়ে বাঘ ছাগোল কে কামড়ালে তো এমনি ই লাগে। নেকড়ে কামড়ানোর জন্য হাঁ করেছে, আর ছাগোল আর্ত চিত্কারে।
    তবে বর্তমানে ওনার psychological প্রবলেম এর উপর একটা মনোজ্ঞ রিপোর্ট লিখেছে, দেব?
    এসব জিনিস সহজে পাবেন না।
  • b | ২৬ জুন ২০১৪ ০৯:৩১643874
  • বেশির ভাগ আফ্রিকান দেশগুলোর দেখলাম ইউরোপিয়ান কোচ। সেখানে নাইজেরিয়া-র দেশী কোচ দেখে ভালো লাগলোঃ তার মানে ফুটবলের একটা ভালো ট্র্যাডিশন আছে।
  • khilli | ২৬ জুন ২০১৪ ১১:০৮643875
  • ও বাবলু দা, মেসির কালকের ফ্রিকিক টা আমাদের কোন প্লেয়ার এর মত একটু বলে দিন না
  • + | ২৬ জুন ২০১৪ ১১:২১643876
  • আলভিটো ডি' কুনহা
    ব্রুনো কুটিনহো
    রেনেডি সিং

    নিন যেটা পছন্দ হয় বেছে নিন

    হোস্টেলে খেলা দেখছিলাম, হিগুয়াইনের খেলা দেখে, একজন সত্যিই বলে উঠল এর থীক আমাদের বুধিরাম টুডু ভালো খেলবেঃ)
  • নেতাই | ২৬ জুন ২০১৪ ১১:২৫643877
  • ফ্রিকিক ভালো তো একজনই নিতো। মান্নাদা। জাল ফুটো করে বল বেরিয়ে যেত।
  • ঊমেশ | ২৬ জুন ২০১৪ ১১:৩১643878
  • অর্পন এর ৯-৩০পিএম পোস্ট কে ক্ক

    সুয়ারেজ কে যদি তখনই রেড কার্ড দিতো, মনে হয় না এতো বেশী হই-চই হতো। জিদান কেসটা মতো। পরে কিন্তু কেউ চিৎকার করিনি লম্বা ব্যান করার জন্যে।

    গান্ধী'র মতো সাপোর্টার কে আবার কুর্ণিশ করলাম, এমন সাপোর্টার যেকোনো দলের বিশাল সম্পদ। আমার দুর্ভাগ্য, সব সময় আমার বিপক্ষে থাকে।

    ইতালী'র মতো আর একটা দেশ রেফারি'র ভুলে দেশে ফিরে গেলো, আইভোরি-কোস্ট। সামারাস নিজে নিজের পায়ে লেগে পড়ে গেলো, আর রেফারী পেনাল্টি দিয়ে দিলো।
    এটা যদি কোনো বড়'দাদা, মেজ'দাদা টিমের সাথে হতো তাহলে মিডিয়া একটু লেখালেখি করতো।
  • + | ২৬ জুন ২০১৪ ১১:৩৫643880
  • সামারাস নিজের পায়ে লেগে উল্টায়নি। ফার্স্টে ওকে পিছন থেকে পায়ে মেরেছিল, রিপ্লেতে ভালো করে দেখো, তখন ডিসব্যালেন্স হয়, তারপর উল্টায় নিজের পায়ে জড়িয়ে, জেনু পেনাল্টি। আমি গ্রীসকে সহ্য করতে পারিনা, কিন্তু সামারাসের সৎ প্লেয়ার হ্হিসেবে সুনাম আছে। ডাইভ মারেনা, ভুলভাল পেনাল্টী দিলে, নিজে থেকে কাটিয়ে দিয়েছে এমনও হয়েছে সামারাসের সাথে

    সুয়ারেজ সেদিন লাল দেখলেও একই ঝামেলা হত, লোকে রাগ মেটাত।

    আর ইটালী-উরুগুয়ে খেলায় রেফারী কি ভুল করল!! রেড কার্ড তো জেনুইন ছিল!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন