এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৪৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঐশিক | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৫662461
  • <NEW DELHI: Trinamool Congress MP Srinjoy Bose on Thursday resigned from the party, a day after he was released on conditional bail.

    Srinjoy was arrested by the Special Crime branch of the CBI in connection with the Saradha case on November 21 last year.

    Srinjoy was granted bail after court imposed three conditions — that he would not leave the country, he would not threaten witnesses and he would respond to CBI's summons, whenever served.CBI had announced to challenge the conditional bail granted by the Alipore District and Sessions judge to Srinjoy Bose once it gained certified order of the copy.

    CBI had arrested Srinjoy Bose, an influential businessman and ruling Trinamool Party's Rajya Sabha member on suspicion of involvement in the multi-crore Saradha Ponzi scam.Bose is accused of breach of trust, cheating, and criminal conspiracy. CBI investigators took him in custody after they found glaring inconsistencies in his statements during the marathon six-hour questioning.

    <http://timesofindia.indiatimes.com/india/Trinamool-MP-Srinjoy-Bose-resigns-from-party-a-day-after-getting-bail-in-Saradha-scam-case/articleshow/46131052.cms
  • ## | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৬662472
  • আমার কেমন মনে হয়, কল্লোলদাকে তক্কে হারানোর জন্যেই এই পাতার পর পাতা ... এই দীর্ঘ বহুবর্ষব্যপী .... একবার, কল্লোলদা যদি একবার স্বীকার করে নিত, অন্তত এইবেলা, যখন ধীরে ধীরে তিনোমূল ভেঙে যাচ্ছে, আগামী নির্বাচনের ফল প্রকট। এরপর সোস্যাল সাইটের নজরদারি আর কমেন্টেটর মার্কিং বাড়তে থাকবে, ক্রমশ এই আলোচনা বিপজ্জনক হয়ে উঠবে, তখন যদি অন্তত এইবেলা কল্লোলদা ...যদি একবারও ...
  • trx | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৯662483
  • সোশ্যাল নেটওয়ার্কিং এ নজরদারির জন্যে সেল তৈরীর খবর কাগজে বেরিয়েছিলো। আজ রিলায়েন্সের সাথে যৌথভাবে ফ্রী ওয়াইফাইয়ের উদ্বোধন হচ্ছে (এখন ফ্রী, পরে পয়সা নেবে) - আপাতত পার্কস্ট্রীটে, পরে বাকি কলকাতায়। "যৌথভাবে" বলেই সন্দেহটা খোঁচা মারছে।
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৪662494
  • যাকলা টুম্পাইবাবু রিজাইন করে দিল? কি লেভেলের খেলা চলছে আর কে কাকে সুতো ধরে টানছে কিছুই বোঝা যাচ্ছেনা!
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৭662505
  • আমার কেমন মনে হচ্ছে দলটাকে নিয়ে ব্যাপক দড়ি টানাটানি চলছে। দিল্লী থেকে একদল টান মারছে, কলকাতায় বসে আরেক দল আরেকদিকে টান মারছে, আর যে যেভাবে পারছে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করে চলেছে।
  • adhuli | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২২662516
  • আপনারা থাকুন সিপিএম-এর ভুল স্বীকার নিয়ে, এদিকে জেল থেকে ছাড়া পেয়ে সৃন্জয়ের ভুল স্বীকার-এর পালা চালু হয়ে গেল, বেচারা দুধ-মাখন খাওয়া শরীর-এ জেলের ঘানি কি আর সয় ? সব ছেড়ে তাই চল ভাই বৃন্দাবন, সঙ্গে জুন মালিয়াকে নিতে ভুলবেন না যেন।
  • adhuli | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৪662527
  • যা শালা, টাইপ করতে করতে খবরটা বাসী হয়ে গেল। যত্ত সব
  • jhiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৭662538
  • জেলের ঘানি থোড়াই টানছিল!!

    হাসপাতালের এসি কেবিনে থেকে ঘরের দুধ-মাখন খাচ্ছিল ঃ)
  • adhuli | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৫662549
  • ও হা, ওটা একদম ভুলে গেছি, আসলে রোজ এত কান্ড হচ্ছে, অত ফলো করা যায় ? ওর নিজের বাবা-ই পারলে ছেলের নাম ভুলে গেছে।
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪১662561
  • আধুলি - পবতে এখন রোজ নতুন নতুন খবর। রাজ্যটা পুরো হরিবোল হয়ে গেছে :d
  • কল্লোল | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১০662572
  • ওরে বাবা। তবে তো স্বীকার কোত্তেই হয় যে ৩৪ বছরের রাম......... ওহো না না বাম রাজত্ব বিশেষ করে তার শেষ ১০ বছর বামেরা তিনোর পথ প্র-অ-অ-অ-অ সস্ত করলো আর তিনোরা বিজেপির। তাইলে কি খাড়াইলো?

    নাঃ স্বীকার কোত্তেই হবে। এবার স্বীকার কোত্তেই হবে।
  • j | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১১662583
  • এইমাত্র সুপ্রীম কোর্ট রিজেক্ট করে দিল তিনোমুল আর রাজ্য সরকারের করা মামলা !!

    বলে দিল সিবিআই তদন্ত ঠিকই আছে
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৩662594
  • শুধু সৃঞ্জয় নয়, লকেট চাটুজ্জে মহিলা কমিশন ছেড়ে বিজেপিতে জয়েন করল। সেও সাহস করে ক্যামেরার সামনে ভুল স্বীকার করছে........

    এখানকার তিনো-মাওপ্রেমীরা আর কবে জাগবে?
  • ranjan roy | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৬662605
  • trx

    IP Address : 125.112.74.130 (*) Date:05 Feb 2015 -- 03:09 PM

    সোশ্যাল নেটওয়ার্কিং এ নজরদারির জন্যে সেল তৈরীর খবর কাগজে বেরিয়েছিলো। আজ রিলায়েন্সের সাথে যৌথভাবে ফ্রী ওয়াইফাইয়ের উদ্বোধন হচ্ছে (এখন ফ্রী, পরে পয়সা নেবে) - আপাতত পার্কস্ট্রীটে, পরে বাকি কলকাতায়। "যৌথভাবে" বলেই সন্দেহটা খোঁচা মারছে।
    =========================================
    সন্দেহের কোন জায়গাই নেই।ঃ))
    কারণ এই সুবিধা শুধু 4G ওলারাই পাবে, সাধারণ মানুষ নয়। ফলে কিছু লোক নতুন গ্রাহক হবে। রিলায়েন্সের মাল বিকোবে।
    গুরুতে শুধু একজনই 4G আছেনঃ((

    j,
    এটা না হলেই আশ্চর্য হতাম।ঃ))
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩২662616
  • কল্লোলদা, স্বীকার করে নাও, লকেট আর তোমার নাম ইতিহাসের পাতায় পাশাপাশি ল্যাখা হবে। বেশি দেরি করলে কিন্তু আবার সেই সুবোধ আর সুশীলদের পেচুনে গিয়ে দাঁড়াতে হবে লাইনে।
  • Reshmi | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৬662627
  • লকেট কি ভুল স্বীকার করেছে? তৃণমূলে যোগ দেওয়া বি-রা-ট ভুল ছিল একথা বলেছে বুঝি?
    আবাপ তাহলে সেটা লিখল না কেন? ওরা তো লিখেছে লকেটের "দমবন্ধ" হয়ে আসছিল তৃণমূলে, তাই "উপযুক্ত পরিবাশ" ও "মুক্ত আকাশ"ওয়ালা দল বিজেপি তে যোগ দিয়েছে।
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪০662638
  • আচ্ছা, এই যে সৃঞ্জয় বেরিয়ে গেল তিনোমূল থেকে, কাল থেকে কি পোতিদিনের রিপোর্টিংয়ের লাইন পাল্টে যাবে?
  • Reshmi | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০১662649
  • দিদি ট্যুইট করে দিল্লীতে আপকে সাপোর্ট করতে লিখেছে। সিপিএম তো আগেই সে কথা জানিয়েছে।

    এত সাপোর্টের বন্যা, কেজরী এবার একটু বাংলার দিকে চাইলেই হয়.......

    সেই কং কে রোখার জন্য ভি পি সিং কে সবার সাপোর্ট দেওয়া মনে পড়ে গেল।
  • কল্লোল | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৮662660
  • এই রেঃ। আবার মমতাও কেজরীকে সপোর্টালো!! এবার কিন্তু আবার বুদ্ধ রাগবেন।

    পিটি। লকেট কি বলেছে সিপুয়েমকে সাপোর্ট না করা ভুল ছিলো?
    আমি তো পড়লাম না কোত্থাও!!
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৪662673
  • যাঃ সুপ্রিম কোর্টও কিছু করলো না। মা সারদার কোপ থেকে রেহাই পাওয় সত্যিই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে :d
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২২662684
  • "লকেট কি বলেছে সিপুয়েমকে সাপোর্ট না করা ভুল ছিলো?"

    কল্লোলদা কি এখন লকেটের রাজনৈতিক বোধকে মাপকাঠি করে নিজের অবস্থান বিচার করছ?
  • sm | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৪662695
  • পিটি, লকেটের উদাহরণ আপনি ই দিলেন। তা, লকেট তিনো ছেড়ে বি জে পি তে গিয়ে কি আরো বড় ভুল করলো না সঠিক কাজ করলো?
    আপনি কি বলেন?
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৯662706
  • নির্বোধদের রাজনৈতিক ভুল quantitatively মাপার কোন যন্ত্র আছে বলে আমার জানা নেই।
  • sm | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৩662717
  • আহা, সব্বাই কে এমন, হোলসেল নির্বোধ, ছাগল স্ট্যাম্প দিলে চলবে?
    তিনো থেকে বি জে পি কেন? সেটা একবার ভাবুন। উচিত তো ছিল সি পি এম এ যোগদান করা।
    তিনো আর সি পি এম এর মধ্যে দুম করে বি জে পি চলে আসছে।
    শ্যামল চক্কোত্তি মশাই বলছিলেন বটে, নিচু তলায় দলে দলে তিনো ছেড়ে সি পি এমে যোগ দিচ্ছে; কিন্তু হাতে গরম উদাহরণ কই?এই টা তো ভয়ানক চিন্তার ব্যাপার।
    তিনো রা বিজেপি আসার পথ প্রশস্থ করছে, না ক্ষয়িষ্ণু বাম শক্তি এর জন্য দায়ী আপনি ই বলুন।
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৯662728
  • "বিখ্যাত" ব্যক্তিত্বদের তিনো থেকে সিপিএম-এ যোগদান না করাই সিপিএমের পক্ষে মঙ্গল। তবে তিনো থেকে কংগ্রেসে কেন যাচ্ছে না -যেটা হওয়া খুব অস্বাভাবিক নয়-সেটার ব্যাখ্যা পেলে ভাল হয়।

    তিনো আর তিনো-মাওব্যথীদের জন্যেই বিজেপি আসার পথ প্রশস্ত হয়েছে। অন্য কোন তাত্বিকতা উপস্থাপন করার জন্য নিজের সঙ্গে তঞ্চকতা করতে হবে।
  • কল্লোল | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২০662739
  • পিটি। লকেট যা বলেছে তা কি শুনেছো?
    পরিবর্তন চেয়েছিলেন বলেই তৃণমূলে গেছিলেন। আগের জামানা ভালো লাগেনি। কিন্তু এ জামানাও ভালো লাগছে না। তাই বিজেপি। এর মধ্যে ভুল স্বীকার কোনটা?

    তৃণমূলের "বিখ্যাত" ব্যক্তিত্বরা সিপিএমে যাচ্ছে না, সে তো নিশ্চই ভালো। কিন্তু সিপিএমের "অখ্যাত"রা যে বিজেপির দল ভারী করে দিলে তার কি হবে? নাকি তারা সব গেরিলা বাহিনী (কে যেন অমন এক তত্ত্ব দিয়েছিলেন গুরু এই পাতাতেই)। এখন পিঠ বাঁচাতে বিজেপি। ভোটের সময় সিপিএমে ভোট।

    তৃণরা কংগ্রেস বা সিপিএমে না গিয়ে বিজেপিতে যাচ্ছে কারন তারা মনে করছে বিজেপিই তৃণমূলের হাত থেকে তাদের "রক্ষা" করতে পারে তাই। তা না হলে বাম ঘেঁষা রূপা বিজেপিতে যায়?
  • কল্লোল | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৬662750
  • সাধের টুম্পাই, লকেট ধাঁ। সুপ্রিম কোর্টে আবার ঝাড়। অরূপের ভাই বলেছে চাকরী চাই না। সুগত বসু আবার ব্যাঁকা কথা বলে দিয়েছে।
    মুকুল তো সিবিআইয়ের ভালো ছেলে হয়ে গেলো। এবার মমতা কি করবে?
    ধাঁ করে পদত্যাগ - শহীদ সাজা? তাতে কি শেষ রক্ষা হব্বে?
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩০662761
  • বামেদের যে কোন পরাজয়ে বা তাদের দুর্দিনে তুমি আনন্দ পাও সেটা এখন সারা বিশ্ব জেনে গিয়েছে। ইদানিং নিজের নড়বড়ে রাজনৈতিক অবস্থানকে ঢাকাচাপা দেওয়ার জন্য নানাবিধ উদ্ভট যুক্তিজাল বিস্তার করছ। তার সাম্প্রতিকতম উদাহরণ লকেটের নাম ব্যবহার করে সিপিএমকে গাল দেওয়া।

    সিপিএমেকে দু ঘা দেওয়ার জন্য লকেটকেই যদি মুরুব্বি বাছলে তাহলে তার কথাই মেনে নিয়ে মুক্তকন্ঠে বল যে লকেট "দমবন্ধ" পরিবেশ থেকে "মুক্ত আকাশ" বিজেপিতে যোগ দিয়েছে।

    তবে একথা আগেভাগেই লিখে রাখি যে লকেট আর রূপা এরা যদি বাংলার ভবিষ্যত রাজনৈতিক মুখ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের জন্য আরো খারাপ দিন ঘনিয়ে আসছে।
  • cm | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩১662772
  • "কিন্তু সিপিএমের "অখ্যাত"রা যে বিজেপির দল ভারী করে দিলে তার কি হবে? " এটা কি নতুন প্রচার কৌশল?

    কদিন আগে কল্লোলদা পড়ালেন এইটে, http://www.aajkaal.net/31-01-2015/cat/6/post%20editorial/ সেখেনে বলেছে "২০১১-তে তৃণমূলকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ‘পরিবর্তন’-পম্হীরা৷‌ তাঁদের অনেকেই তো ছিলেন বামপম্হার আত্মীয়৷‌ কিন্তু তাঁদের কাছে নিজের ‘বিবেক’ বা ‘নীতিবোধ’ ঐতিহাসিক প্রক্রিয়ার চাইতে বড় হয়ে উঠেছিল৷‌ তাঁদের ঘাড়ে চেপে তৃণমূল বিকল্প হয়ে উঠল৷‌ বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌ মনে রাখা ভাল যে পরিবর্তনপম্হীরাও কিন্তু ২০১১-তে ‘তৃণমূল’-এর নাম উল্লেখ করেননি৷‌ "

    ও কল্লোলদা এ কিসের ইঙ্গিত?
  • কল্লোল | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৫662784
  • সিএম। সিপিএম থেকে প্রচুর সাধারণ কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন - এ তো সব কাগজেই খবর ছিলো। এমনকি তাতে প্রচুর মুসলমানও আছেন। তাই নিয়ে অনেক কথাও এখানে হয়েছে। মনে নেই বুঝি? ইঙ্গিত আবার কিসের? শঙ্খ ঘোষ বোধহয় বিজেপিতে যাবেন না। মেধা বা অনুরাধাও তেমন কোন ইঙ্গিত দেন নি। কাকাশ্রী, এসইউসি আর লিবারেশন তো এখন বামফ্রন্টে। সুনন্দ সান্যাল কি বিজেপিতে? না বোধহয়। সমীর আইচ? সে তো কং হয়ে গেলো। কবীর সুমনের কি বিজেপি হবার সম্ভাবনা আছে? কি বলেন আপনি? বিজেপিতে গেছে যারা তার মধ্যে লকেট আর তৃণমূলের কিছু ছোট-বড় নেতা। আর হ্যাঁ বাম ঘেঁষা রূপা, একদা বামেদের ম্যাজিক দেখানো পিসি সরকার জুনিয়ার। এই দুজন কিন্তু ২০১১তে পরিবর্তনপন্থী ছিলেন না। কিছু ইঙ্গিত পেলেন?
    কিন্তু দেবেশ রায় বলেছেন - বিজেপি যত বেশী বেশী করে তৃণমূলের জেরক্স হয়ে উঠবে তত বেশী করে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সংশোধিত বামফ্রন্ট। সম্প্রসারিত বামফ্রন্ট।
    আবার সে আসিবে ফিরিয়া। ধন্য মাইকেল।

    পিটি। বিজেপি এলে যে দুর্দিন আসবে সেটা তুমি বলার অপেক্ষায় নেই বোধহয়। কিন্তু বামেরা তো এখনো ল্যাতপ্যাতে হয়েই আছে। ফিস্ফিস ফেরাই খেয়েও শক্তপোক্ত হতে পারলো কোই? কং ও তথৈবচ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন