এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৭৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ এপ্রিল ২০১৬ ০৩:৩৪700269
  • আপনি ফিওরিনার ঢপ গুলো শোনেন নি তাহলে? আমাদের দিদিও লজ্জা পাবেন।

    ঈশান্দা কি লুকিয়ে লুকিয়ে ক্রুজের হয়ে লড়ছেন নাকি? হিলারীতে ফিরে আসেন। ঃ))
  • সে | ২৮ এপ্রিল ২০১৬ ০৫:৩৬700271
  • ফিওরিনার পুরোটাই তো ঢপ, কিন্তু কথা বলবার স্টাইল এমন, যে দর্শক/শ্রোতা ঐ ঢপ বসে বসে শুনবে। হিলারি বা টেড ক্রুজ এভাবে পারে না। বোরিং করে ফেলে। বার্নি ও একটু পরে বোরিং হয়ে যায়। কিন্তু এই মহিলা যা যা বলল, ঢপের চপ হলেও শ্রোতার মনে কিছুটা রেশ রয়ে গেল। এই কৌশল ট্রাম্প আরো বেটার জানে। ফাঁকা বক্তৃতা, বুলশিটে ভর্তি, কিন্তু শ্রোতার মনে কিছু কিছু শব্দ বা ফ্রেজ রয়ে গেল। সেটা বকওয়াস জেনেও মনে ছাপ রেখে যাচ্ছে। এটা বিশেষ স্কিল। যদিও ক্রুজের কোনো আশা নেই বলেই আমার ধারণা, সেটা গোড়া থেকেই বলে আসছি, কিন্তু ক্রুজ এই ফিওরিনাকে আট্টু আগে সঙ্গে নিলে হয়ত কম হারত। ট্রাম্প অবিশ্যি পাকা খেলোয়াড়। ইদানীং সারা পেলিন বা ডাক্তারকে বা ঐ গান লবির লোকটিকে ( নাম মনে নেই) পাশে ঘেঁষতে দিচ্ছে না। যখন যাকে দরকার হবে তাকে পাশে দাঁড় করাবে। তবে ট্রাম্পের সাপোর্টারের সংখ্যা প্রকাশ্যে/গোপনে কম নয়। ভোটের ফলাফলেই তার প্রমাণ। বহু মানুষের মনের কথা ট্রাম্প খুল্লমখুল্লা বলে দিয়েছে। তাদের সাপোর্টও পেয়ে যাচ্ছে। এত লোক তাকে সাপোর্ট করছে কেন? সমস্যাটা ট্রাম্প নিজে একা নয় সেটা স্বীকার করতে অনেকেই চাইছে না।
  • S | ২৮ এপ্রিল ২০১৬ ০৫:৫০700272
  • না না ঢপ মানে পলিটিকাল ঢপ না, ফ্যাকচুয়াল ঢপ।
  • S | ৩০ এপ্রিল ২০১৬ ০০:৩৮700273
  • ডেলিগেট কাউন্ট
    ----------------------------------------------------------------
    ডেমোক্র্যাটিক (ইনক্লুডিঙ্গ সুপারডেলিগেটস)ঃ
    হিলারীঃ ২১৬৫
    বার্ণীঃ ১৩৫৭
    যেতার জন্য দরকার মোট ২৩৮৩, এখনো ১২৪৩ টি বাকি আছে।

    রিপাবলিকানঃ
    ট্রাম্পঃ ৯৯৪
    ক্রুজঃ ৫৬৬
    কেসিকঃ ১৫৩
    যেতার জন্য দরকার ১২৩৭, এখনো বাকি আছে ৫৭২।
  • সে | ৩০ এপ্রিল ২০১৬ ০১:১৭700274
  • ট্রাম্প ঢালু জায়গা দিয়ে নেমে গাড়ির রাস্তা ক্রস করে কনভেনশনে ঢুকল। ব্যাকডোর দিয়ে।
  • Atoz | ০৪ মে ২০১৬ ০৭:২৯700275
  • এই যে এইখানে দিন।
  • dc | ০৪ মে ২০১৬ ০৭:৪৬700276
  • তাহলে ফাইনালি ট্রাম্প বনাম হিলারি।

    ট্রাম্পের জেতার চান্স বেশী, কারন মোমেন্টাম ট্রাম্পের দিকে, যেমন ২০১৪ তে ছিল মোদির দিকে। তবে ট্রাম্প জিতলেও আশা করবো অ্যামেরিকান ট্রেড পলিসি পাল্টাবে না (বা পাল্টাতে দেওয়া হবে না), খুব হাই ট্যারিফ আনবে না। ইন্টারন্যাশনাল ট্রেড আর মানি ফ্লোস এখন যেমন আছে মোটামুটি এরকমই থাকবে আশা করবো।
  • SD | ০৪ মে ২০১৬ ১০:৩৮700277
  • ক্রুজ বসে গেল। বার্নি indiana তে জিতলো।
  • সে | ০৪ মে ২০১৬ ২১:৪৪700279
  • কাসিচ সরে গেছেন।
    আম্রিগার আগামী প্রেসিডেন্ট হতে চলেছেন দিগ্বিজয়ী ডোনাল্ড ট্রাম্প- গ্রেট ও বিউটিফুল এগেইন করে তুলতে দেশটাকে। ট্রাম্পকে আন্ডারএস্টিমেট করা হয়েছিল। জনতার মনের কথা প্রতিফলিত হচ্ছে এই রিপাবলিক্যানদের প্রতিনিধি নির্বাচনে। ২০১৭এ কড়া শাসকের হাতে চলে যাবে আম্রিগা। বাকিটা আস্তে আস্তে প্রকাশ পাবে।
  • dc | ০৪ মে ২০১৬ ২১:৪৭700280
  • হুঁ আমারও মনে হচ্ছে ট্রাম্প হিলারিকে হারিয়ে দেবে।
  • | ০৪ মে ২০১৬ ২২:০৫700281
  • আহা হোক হোক।
    আমরাই খালি মোদীকাকাকে নিয়ে ভুগব কেন! আম্রিকানরাও ট্রাম্পকে নিয়ে আচ্ছে দিন আনুক।
  • Tim | ০৪ মে ২০১৬ ২২:০৯700282
  • আম্রিকায় এই মুহূর্তে ট্রাম্পের সমর্থক বেশ উদ্বেগজনকভাবে বেশি। হিলারি হেরে জেতে পারে এটা এই প্রথম মনে হচ্ছে।
  • Arpan | ০৪ মে ২০১৬ ২২:১০700283
  • "Putin's biggest hope? Donald Trump. This is the way to weaken American democracy and the transatlantic relations."

    - গ্যারি কাসপারভ অন টুইটার
  • ঈশান | ০৪ মে ২০১৬ ২২:৩৩700284
  • লেটেস্ট পোলে হিলারির চেয়ে ট্রাম্প ২% এগিয়ে। সে অবশ্যই বদলাতে পারে এবং বদলাবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস এবার দেখা যাচ্ছে। হিলারি শুরু থেকেই 'মহিলা' হিসেবে নিজেকে প্রজেক্ট করেছেন, বা তাঁকে করা হয়েছে। সেটা খুবই ফপ্রসূ হবে মনে হয়েছিল। কারণ, কোনো অজ্ঞাত কারণে 'কালো', 'হিস্প্যানিক', ইত্যাদির সঙ্গে 'মহিলা'দেরকেও একটা মাইনরিটি চাঙ্ক হিসেবে ধরা হয়। এবং এই সেকশনগুলির ভোট নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ। হিসেবটা ছিল এইরকম, যে, পুরুষ ভোট তো তার নিজের মতো করে ভাগাভাগি হবে, কিন্তু মহিলা ভোটের সিংহভাগ হিলারিই টেনে নেবেন। ফলে জয় অনিবার্য।

    এবার কেস হয়েছে, ট্রাম্প, বেশ কবার হিলারি সম্পর্কে 'মহিলা কার্ড খেলছেন' বলেছেন। জোরে সোরে। এছাড়া 'লায়িং টেড' এর মতো 'ক্রুকেড হিলারি' ওনার খুব প্রিয় শব্দবন্ধ। সম্ভবত সেটার একটা জেন্ডার কনোটেশন কোনোভাবে তৈরি হয়েছে। ফলে মহিলা ভোটের সিংহভাগ যেমন সত্যিই হিলারির দিকে যাচ্ছে, তেমনই পুরুষ ভোটেও একটা স্টিরিওটাইপিং শুরু হয়েছে। এবং সেটা ট্রাম্পের পক্ষে যাচ্ছে। এই লেটেস্ট পোল অনুযায়ী। পুরুষদেরও একটা ভোটিং ব্লক হিসেবে দেখার সময় ঘনিয়ে এল বলে। :-)

    এছাড়া, আরও দুইখান মজার জিনিস আছে।

    ১। হিলারি এবং ট্রাম্প, এই দুজন হলেন আমেরিকার সবচেয়ে আনপপুলার দুজন ক্যান্ডিডেট। হিলারিকে নিজের পার্টিরই একটা বড়ো অংশ 'জাস্ট বিশ্বাসযোগ্য নন' বলে মনে করে (পার্সেন্টেজ ভুএ গেছি)। আর ট্রাম্প্ককে নিজের পার্টির তথা আমেরিকার একটা বড়ো অংশ 'জাস্ট ভোট দেওয়া যায়না' মনে করে।

    ২। আরও ইন্টারেস্টিং। ট্রাম্প বহু জায়গায় হিলারির বাঁদিকে অবস্থান করেন। ট্রেড পলিসিতে বিশেষ করে (ট্রাম্প জিতলে ডিসির আশা পরিপূর্ণ হবেনা, সেইজন্যই বিগ ক্যাপিটালের এবারের সবচেয়ে বড়ো বাজি হিলারি)। ওই জায়গাগুলিতে ট্রাম্পের সঙ্গে বার্নির মিল আছে। ফলে চাকরি-বাকরি যাওয়া (বা যেতে পারে এমন) সাধারণ বার্নি সাপোর্টাররা, হিলারি বনাম ট্রাম্প হলে অনেকেই ট্রাম্পকে ভোট দিতে পারেন। বস্তুত, ট্রাম্পের ক্যাম্পেন থেকে 'ফিল দা বার্ন' এর লোকজনকে আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প নিজেও কদিন ধরে 'বার্নির প্রতি অবিচার হচ্ছে' মোডে চলছেন। এবং সেটা আমার ধারণা খুবই ক্যালকুলেটেড।

    এই সব মিলিয়ে অবস্থা বেশ ঘেঁটে ঘ। জেন্ডার কার্ড ভালো মতো চলছে। দুজন 'জাস্ট নেওয়া যায়না' ক্যান্ডিডেট সবার আগে। বার্নি যদি লড়াই থেকে সরে যান, কী হবে কিছু বোঝা যাচ্ছেনা। এবং, হিলারির ইমেল কান্ড, থ্যাঙ্কস টু বার্নি এখন চাপা পড়ে আছে। কিন্তু ট্রাম্প হিলারিকে পেলে ন্যাশনাল সিকিউরিটিতে একেবারে ছিঁড়ে ফেলবেন। মনে রাখতে হবে হিলারি এমন একজন ক্যান্ডিডেট, যার বিরুদ্ধে এফবিআই তদন্ত চলছে। এবং এই তদন্ত চললে আমি আপনি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ জায়গায় সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে কাজ করতে পারবনা। প্রেসিডেন্ট হওয়া তো দূরস্থান।

    যাঁর ইলেক্টিবিলিটি হিসেব করে হিলারিকে পছন্দ করেছেন, শেষে তাঁদের হাত কামড়াতে না হয়।
  • সে | ০৪ মে ২০১৬ ২২:৩৭700285
  • এদিকে গোকুলে বাড়িছে কিছু ব্যাপার। জাস্ট বার্গেইন করে টার্কি ইয়োরোপে ভিসা ফ্রি এন্ট্রি পেয়ে গেল। বার্গেইনটা আদর করে বলা। আসলে ব্ল্যাকমেইল করে। ব্রেক্সিট হবার সম্ভাবনা আরেকটু বাড়ল। ইয়োরোপিয়ান ইউনিয়নের ম্যাপ নিয়মিত বদলায়, পড়ুন সাইজে বাড়ে। কিন্তু এবার অন্যভাবে বদলাবে। জার্মানীতে জাতীয়তাবাদী দলগুলো বড্ড তাড়াতাড়ি বাড়ছে। ব্রিটেনেও অনুরূপ। ফ্রান্সও পিছিয়ে নেই। আমাদের এদিকেও অসহিষ্ঞুতার মাত্রা বাড়ছে। বাড়ছিল একটু একটু করে, এখন ভিজিবল। চোখ বন্ধ করে রেখে লাভ নেই। এখন হাওয়া উল্টোদিকে বইবে। সেটায় দেশগুলোর ইকনমির কতটা উন্নতি হবে বলা যাচ্ছে না, কিন্তু গত কুড়ি পঁচিশ বছরে যে চাকরি/ ইন্ডাস্ট্রিগুলো অন্য ভৌগলিক অঞ্চলে চলে গেছে, সেসব নিয়ে হাহুতাশ অপরিণামদর্শিতা ইত্যাদির অভিযোগ অনুযোগের আল্টিমেট ফায়দা তুলবে এইসব লিডাররা, পাবলিকের মনের ক্ষোভ দুঃখ ঘৃণা হতাশাকে এনক্যাশ করে।
  • dc | ০৪ মে ২০১৬ ২২:৪৪700286
  • হুঁ ট্রাম্প জিতলে ট্রেড পলিসি পাল্টে দেবে কিনা বলা যাচ্ছে না, যদিও মনে হয়না পালটাতে দেওয়া হবে বলে। আমাদের মতো ক্যাপিটালিস্ট আর ফ্রি মার্কেটিয়ারিস্টদের বড়ো দুর্দিন ঃ-(
  • bhagidaar | ০৪ মে ২০১৬ ২২:৫১700287
  • কেসিক বিদায় নিলেন
  • | ০৫ মে ২০১৬ ০১:১৯700291
  • জন কেসিক প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছেন

    রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প!
  • সে | ১৩ মে ২০১৬ ০১:০১700293
  • গতকাল রাতে (অ্যামেরিকার দিন) আমার এক বন্ধু ফোন করেছিল অ্যামেরিকা থেকে। এর সঙ্গে ২৫/২৬ বছর ধরে বন্ধুত্ব (আমার হোস্টেলের গল্পে একে নিয়ে একটা বড় এপিসোড ছিল)। অনেক সময় পেরিয়েছে এবং দুজনেরই ঠিকানা বদলাতে বদলাতে অবশেষে আমরা দুটো আলাদা দেশে থিতু হয়েছি। প্রায় ঘন্টাখানেক গলগল করে নানারকম গল্প স্মৃতিচারণ ইত্যাদির পরে ফশ করে প্রেসিডেনশিয়াল ইলেকশনের টপিক চলে এলো। এখন মনে হচ্ছে ও টপিক না এলেই ভালো হতো। ওর মনোমতো প্রার্থী হচ্ছে সেরা কমিডিয়ান ডোনাল্ড ট্রাম্প। এইটুকু শুনবার পরে আমি থতোমতো খেয়ে কয়েক সেকেন্ড চুপ করে যাই, ও মনে করে লাইনের গন্ডগোল, তাই আবার রিপিট করে, ওরে তুই লাইনে আছিস? শুনতে পাচ্ছিস?
    পাচ্ছি।
    ট্রাম্প।
    কিন্তু কেন? ওই লোক ছাড়া আর কারোকে পেলি না?
    আর কে আছে বল? যোগ্য লোক আর কোথায়?
    কেন? হিলারী?
    ওরে বাবা, ঐ মাগীকে কে! ( আমাদের সংলাপ বাংলায় হচ্ছিল না, কিন্তু যে শব্দটা বন্ধু ব্যবহার করল, তার বাংলা করলে "মাগী"র চেয়ে কাছাকাছি শব্দ আর কিছু হয় না।
    আমি তাও চেষ্টা করে চলি, - বেশ, তাহলে বার্নি স্যান্ডার্স?
    ওদিক থেকে সাড়া আসে না। শুনতে পেল কিনা বুঝিনা। তাই আবার রিপিট করি। বার্নি, বার্নি স্যান্ডার্স।
    কে?
    বার্নি
    রুবিও?
    ধূর বাবা, রুবিও নয়, বার্নি।
    ও! টেড ক্রুজের কথা বলছিস?
    ধ্যাত্তেরিকা, বারবার বলছিতো তোকে বার্নি, বার্নি স্যান্ডার্স। পাকা চুল, বয়স্ক মতন, ভালো লোক।
    মনে হয় ও চিনতে পারে না, তারপরে ট্রাম্পের প্রশংসায় মশগুল হয়ে যায়। আমার অদ্ভুত লাগে এই ভেবে যে, ও প্রার্থীদের নাম পর্যন্ত জানে না। ও থাকে ওরল্যান্ডোয়। মায়ামিতেও একটা বাড়ি আছে, মাঝেমধ্যে সেখানে গিয়েও থাকে। কিন্তু এই অজ্ঞতা দেখে বেশ বাজে লাগল।
    অ্যামেরিকার অনেক নাগরিকই এসব ব্যাপারে বেশ অজ্ঞ তা জানতাম, টিভিতেও মাঝে মাঝে নানারকম সমীক্ষা ইন্টারভিউ ইত্যাদি দেখেছি, কিন্তু কালকের ঘটনায় আমি যাকে বলে টোটাল মর্মাহত।
  • S | ১৩ মে ২০১৬ ০১:১৩700294
  • একটা ব্যাখ্যা দেওয়ার চেস্টা করি। অনেকে আছেন যারা শুধুমাত্র নিজেদের লোকাল একটা স্পেসিফিক কনজারভেটিভ নিউজ আউটলেট ফলো করেন, যেখানে রিপাব্লিকান নমিনিদের গুণগত মান বিচার করা হয় আর হিলারী কত খারাপ সেইটা আলোচোনা করা হয়। বার্ণী নিয়ে হয়তো কথাই হয়না। ফ্লোরিডাতে যদিও এইটা ভাবাই যায়্না, কিন্তু আছে নিস্চই কিছু। এছাড়াও এদের বিভিন্ন গ্রুপ আছে যাদের উপরে এরা খুব ডিপেন্ডেন্ট আর অন্ধের মতন ভরসা করে - বুঝতেই পারছেন কিসের কথা বলছি। সেখান থেকে যা শেখানো হয় তাই বুলির মতন আওরায়।

    আমাকেও একজন বললো (জানতাম কনজারভেটিভ তবুও) যে তার প্রথাম পছন্দের দুই প্রার্থী ট্রাম্প আর ক্রুজ। হিলারী এলে নাকি সব বন্ধুক নিয়ে নেবে। আমি যখন বার্ণীর ব্যাপারে বললাম মনে হলো উনাকে নিয়ে ভাবেইনি। আর দেখলাম কেসিককেও পছন্দ না। বুঝলাম না ঠিক কোন নিউজ চ্যানেল দেখছে।
  • S | ১৩ মে ২০১৬ ০১:২০700295
  • এদের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচোনা করার সময়ে যদি বলে অমুককে ভালো/খারাপ লাগে, বলবেন তিনটে কারণ দাও। দেখবেন কিছু বলতে পারছেনা বা হাবিজাবি বলছে (অবশ্যই সবাই না)। কারণ অনেক নিউজ আউটলেটে সারাদিন ধরে কোনো নিউজ না দিয়ে ভিউজ দিয়ে লোককে উত্তেজিত করে তোলা হয়। অবজেক্টিভ অ্যানালিসিস বলে কোনো ব্যাপারই নেই।
  • সে | ১৩ মে ২০১৬ ০১:২৮700296
  • এ নিউজ দেখে না মনে হল। সর্বক্ষণ কোথায় ব্যবসায় কত টাকা খাটিয়ে কীরকম প্রফিট করল, কোথায় নতুন প্রপার্টি কিনেছে, কোন প্রপার্টি বেচে দিল, কটা কুকুর, কুকুরদের পেডিগ্রি এবং কোথায় কোথায় বেড়াতে যাবে, এর বাইরে কিছু বলে না, তাই পুরোনো বন্ধুবান্ধবদের গল্পই করছিলাম। একটু টপিক বদলালেই কোথায় কোল ল সুট চলছে, কোনটায় জিতে কত ক্ষতিপূরণ পেল এইসব হাবিজাবি বলে আর কেবল ওর ধনসম্পত্তি দেখাবার জন্য ইনভাইট করতে থাকে। তাই পোলিটিক্স নিয়ে আলোচনা করতে চেয়ে এইরকম একটা ধাক্কা খেলাম। অথচ ও কিন্তু আগে এরকম ছিল না।
  • Ekak | ১৩ মে ২০১৬ ০১:৩২700297
  • একটা উন্নত দেশে, মানুষজন সর্বদা ঝুরি-কোদাল নিয়ে ফ্রম দ্য স্ক্র্যাচ অবজেক্টিভ এনালিসিস করবেই বা ক্যানো ? এনালিসিস করার জন্যে মিডিয়া আছে -পলিটিকাল এনালিটিক আছে -বিভিন্ন ইন্ডেক্স আছে। পুরো সিস্টেম টা যা ডেটা থ্রো করবে লোকে সেই দেখে ডিসিশন নেবে। বের্নি যদি সেই সিস্টেম এ কোনো প্রভাব না ফেলতে পারে তো ন্যাচেরালি লোকে সময় নষ্ট করে ভেবে দেখতে যাবেনা। এইযে আমরা এত এত অবজেক্টিভ এনালিসিস করি ইন্ডিয়ান দের একটা অংশ এতে কি হয়েসে ?? নিজেদের খানিক তৃপ্তির ঢেকুর ছাড়া।
  • Ekak | ১৩ মে ২০১৬ ০১:৩৯700299
  • পলিটিক্স একটা রিক্রুটমেন্ট প্রসেস। কেও ধরা যাক ফ্যাক্টরির মালিক। ফ্যাক্টরি বাড়ানো -প্রডাকশন -ব্র্যান্ডিং -নতুন ফ্যাক্টরি কেনা এসব নিয়ে সে মাথা ঘামায় যতটা সম্ভব। রিক্রুটমেন্টটা এজেন্সি কে আউত্সর্স করে দিয়েছে যাদের সিস্টেম মোটামুটি গত কয়েক বছর ধরে সাকসেসফুলি রিক্রুট করে আসছে। এই সিস্টেমে কোনো প্রবলেম তো দেখিনা। জমি কিনবো না পিয়ানো বাজাব সেটা আমার ফ্যাক্টরির নেচার, কিন্তু রিক্রুটমেন্ট নিয়ে মাথা ঘামানো লোকে এভয়েড করতেই পারে। আমাদের মত দেশে, বেসিক লাইফ স্টাইল টাই এত নীচু এবং ফ্যাক্টরি টাই এত ছোট, যে সাধারণ রিক্রুটমেন্ট প্রসেস টা একটা অপিয়েট হয়ে দাঁড়িয়েছে জনতার কাছে।
  • S | ১৩ মে ২০১৬ ০১:৩৯700298
  • সে, ওগুলো আমেরিকান গল্প। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অলমোস্ট কোনো কথা বলবেনা। কন্ট্রোভার্সিয়াল ইস্যু অ্যাভয়েড করে। রাজনৈতিক আলোচোনায় খুব আনকমফর্টেবল।

    একক, মিডিয়ার অ্যানালিসিসের কথাই বলেছি।
  • সে | ১৩ মে ২০১৬ ১১:৫৩700302
  • এটাতো পুরোনো খবর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন