এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১০ এপ্রিল ২০১৬ ০২:০৩702739
  • আগের পর্বের ভোটে লোকাল লেভেল থেকে যেটুকু খবর পেলাম তাতে তেমন কোনো বড়সড় কারচুপি হয়নি বলেই শুনছি। ২০১৪ তে যেমন বুথকে বুথকে ছাপ্পা পড়ে গেছিলো - এইবারে সেটা কম হয়েছে। একেবারেই হয়নি তা নয়। তবে সেরকম বুথের সংখ্যা অনেক অনেক কম।
  • SC | ১০ এপ্রিল ২০১৬ ০৮:০৪702740
  • কে কত আসন পাবে? কিছু বলুন আপনারা। এবার যেন কেমন একটা ম্যাদামারা ভোট হচ্ছে, কোনো উত্তেজনা নেই, কিছু নেই।
    এমনকি গুরুতেও লোকেদের যেন কোনো তাপ উত্তাপ নেই। কোথায় একদম হাতাহাতির পর্যায় পার্সোনাল এটাক হবে, একদম
    ঝগড়া ঝাটি, বাওয়াল করে একটা তুলকালাম করবেন আপনারা, তা না, কি সব ঝিমিয়ে পড়া আলোচনা।
    বুজিদেরও দেখছি না এবারে সেরকম। সেই ছবি আঁকিয়ে, লিখিয়ে বাজিয়ে যারা হটাথ করে সবজান্তা হয়ে উদয় হন ভোটের আগে, তারাও যেন কেমন ম্রিয়মান।
    সোশাল মিডিয়া তে এরকম ভোট আমি দেখিনি আগে। অর্কুটে ও সি এস নেই, আজকালে আজিজুল নেই, মাওবাদী দের ইন্টারনেট কাঁপানো বিপ্লব নেই, গুরু তে পি টি দা/রঞ্জন দা দের বাতবিতন্ডা নেই, পোমো থিওরি নেই, কবির সুমন নেই, এটা কি ভোট?
  • dc | ১০ এপ্রিল ২০১৬ ০৮:৪২702741
  • আজকালে আজিজুল বড়ো মিস করি ঃ(
  • টাঁড়বারো | ১০ এপ্রিল ২০১৬ ০৯:০১702743
  • আরে দাঁড়ান মশাই। চোখ বন্ধ করে নির্মল আনন্দ নিন। পার্থবাবু বলেছেন নারদকাণ্ডে তাঁরা দলীয় নেতাদের পাশাপাশি ইয়েচুরি, সিদ্ধার্থনাথ এবং আরো যেন কার বিরুদ্ধে তদন্ত "করবেন"ঃ-)
  • :) | ১০ এপ্রিল ২০১৬ ০৯:১৭702744
  • আমি তো এই টইটা পড়েই নির্মল আনন্দ পাই। কত বোদ্ধা, কত পরিযায়ী পাখি, কত গুড় জলের সাপ্লাই, একেবারে আদিগন্ত শ্বশুরবাড়ি যাকে বলে।
  • PM | ১০ এপ্রিল ২০১৬ ১৪:১২702745
  • গুরুর বিপ্লবী রা অমেরিকার ভবিষ্যতের ব্যপারে এতো বেশীরকম চিন্তিত, পঃবঃ এর ভোটের মতো ছোটোখাটো বেপারে কেউ নাক গলানোর সময় পাচ্ছে না ঃ)
  • robu | ১০ এপ্রিল ২০১৬ ১৪:২১702746
  • কিন্তু আজ তো দশ তারিখ।
  • S | ১০ এপ্রিল ২০১৬ ১৪:২৪702747
  • এইবারে ইলেকশনে VVPAT ইউজ হচ্ছে (হবে) দেখলাম। এই নিয়ে কারোর কোনো মন্তব্য নাই।
  • PM | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৩৫702749
  • আজ ১০ তারীখ বলেই তো বোল্লাম--- করুর কোনো খেয়াল নেই ঃ) ঃ) আজ সেই বঙ্গ কাঁপানো ১ দিন ঃ)
  • টাঁড়বারো | ১০ এপ্রিল ২০১৬ ১৫:০৭702750
  • দশ তারিখ কি চলিয়া গিয়াছে?
  • এই রে | ১০ এপ্রিল ২০১৬ ১৫:১৩702751
  • আজ কিছু হবার ছিল নাকি? মিস করেছি মনে লিচ্চে!
  • a | ১১ এপ্রিল ২০১৬ ০০:৩৬702752
  • ১০ তারিখে কিছুই হল না? Rন্জনদা ধোকা দিকেন?
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ০৮:১৮702753
  • একদিন লেট। যা হবার তো আজ হচ্ছে - টিভিতে যা দেখলাম।
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৩১702755
  • ইতনা সন্নাটা কিউ হ্যাঁয় ভাই।
  • আর | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৩৮702757
  • অরিজিৎ কি এখনো শ্রীসেন্নাইতে? না ময়দানে আছো?
  • একটু | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৩৮702756
  • আপডেট দিতে থাকবেন। আমার আপিসে নেট চলবে না। মোবাইলই ভরসা।

    আপাতত যা পড়লাম এবিপি আনন্দে, পুরো কাঁপাকাঁপি ভোট চলছে। পিস্তল, বোমাভর্তি ব্যাগ, মারপিট, রক্তারক্তি, পিসিমা ...
  • S | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৪৩702758
  • হুম। তাই তো দেখছি। আজ পুরো পব জঙ্গলে পরিণত হয়েছে। তার মানে ঠিকঠাক ভাবে ভোট হলে তিনোরা মুলো উৎপাতন করতো। যাক তাহলে আরো পাঁচ বছর নিস্চিন্তে উন্নতি হবে পবে। সব্বাই কুল থাকবেন। যাই গিয়ে একটু তেলেভাজা খেয়ে আসি।
  • অবিশ্যি | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৪৯702761
  • এবিপি আনন্দর রিপোর্টিংয়ে খুব একটা বিশ্বাস নেই।
  • cb | ১১ এপ্রিল ২০১৬ ০৯:৫২702762
  • ২৪ ঘন্টা সেম দেখাচ্ছে। নারায়ণগড়ে তো পুরো ভোট লুঠ
  • quark | ১১ এপ্রিল ২০১৬ ১০:০৫702763
  • ডালের বড়া খেতে যাচ্ছেন তাইলে!
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ১০:৪৩702764
  • কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না তাইলে :-(
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ১১:১৭702765
  • ইসি আর কেন্দ্রীয় বাহিনী ছিঁড়ছে। বুথ নম্বর ধরে বলে দিতে পারি।
  • করছে তো | ১১ এপ্রিল ২০১৬ ১১:১৯702767
  • বাজার করছে। পাঁচিলে বসে থাকছে।
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ১১:১৯702766
  • শুভেন্দুর কাজ।
  • PM | ১১ এপ্রিল ২০১৬ ১১:২১702768
  • ৩৫৫ এর স্কোপ বাড়ছে ২০১৯ এর পরে
  • aranya | ১১ এপ্রিল ২০১৬ ১১:২৯702769
  • বিহারে ফেয়ার ইলেকশন করা যায়, বাংলায় যায় না..
    এক সময়, বিহার নির্বাচন বোধহয় সারা ভারতেই হিংসা, রিগিং, ভোট লুঠের দিক থেকে প্রথম সারিতে ছিল
  • PM | ১১ এপ্রিল ২০১৬ ১১:৪২702770
  • পুরো স্টেট অ্যাডমিন দাঁড়ীয়ে গেছে। ক্লাসিক কেস ফর ৩৫৫
  • cb | ১১ এপ্রিল ২০১৬ ১২:০৪702773
  • তা বুথের নাম যখন জানা আছে, সেখানে কি রি পোল করানো সম্ভব? কিছু স্টেপ নেওয়া হচ্ছে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন