এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১২ নভেম্বর ২০১৬ ২১:৪৮725818
  • বিস্তর রাজমা কিনে এনেচি ছোট ভালো দানার। আনাজপাতি ইত্যাদি। আগামী সাতদিন রাজমা খাবো আর নিশ্চিন্তে পাদবো। তার মধ্যে আরও রাজমা গসত করে ফেলতে হবা। এরা যা প্রাইমেট সুলভ প্রস্তুতি নিয়ে এই ম্যামথ টাস্কে হাত দিয়েচে তাতে আরো তিন হপ্তার ধাক্কা সামলে উটতে।

    ওহ আজ কেও কেও দেখলুম একগাদা বাজার কোচ্চে, মানে তাদের চিনি আরকি পাড়ার জনতা অতো কেনে না। এই আউট অফ প্যানিক, মজুত করার মেন্টালিটি খুব মারাত্মক। গণহারে হলে শর্টেজ তৈরী হবা।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৬ ২১:৫৮725819
  • ও, আচ্ছা, আমি এক্সচেঞ্জের কথা বলছিলাম। আমার এক বন্ধু এলাহাবাদ ব্যাঙ্কে আছে। ও বলল।
  • * | ১২ নভেম্বর ২০১৬ ২২:০৭725820
  • না চেন্নাই আইসিআই তে সকালে দু হাজার নোটই দিলো একশ টাকা ফুরিয়ে গেছে বলে
  • সিকি | ১২ নভেম্বর ২০১৬ ২২:২১725821
  • ভাগ্যিস একক আমার ফ্রেন্ড লিস্টে নেই।
  • sswarnendu | ১২ নভেম্বর ২০১৬ ২২:২৪725822
  • তবে ওই চাল গমের সাপ্লাই এ ( মানে মোটের ওপর সবজি মাছ সবই ) টান না পড়ারই কথা... নেহাত ছড়িয়ে ফেলে থাকলে আলাদা কথা... শুধু আগের মত বাজারে পাবেন না... বিগ বাজার, রিলায়েন্স ফ্রেশ এ ইত্যাদিতে আর কি...

    এবং সেইটাই প্রধান টার্গেট... চুক্তি চাষ ও ... একেবারে জমি থেকে সোজা শহরের লোকের বাড়ির কাছের মল অবধি... ফুড সাপ্লাই ভারতে একমাত্র ব্যবসা যা পুরোপুরি বিগ ক্যাপিটালের ওনারশিপ এ নেই... মিড-লেভেল আড়তদার দিয়ে চলে... এবং লিক্যুইড ক্যাশ এ... সেইটা বারোটা বাজানো নিশ্চিত একটা টার্গেট।

    হয়ত রিয়েল এস্টেট এর ক্ষেত্রেও তাইই... মাঝারি আড়তদার কিম্বা প্রোমোটারের কালোবাজারি এখন বড় ক্যাপিটালের পথে বাধা মাত্র... এখন তারা বাজারটা ধরবে... 'কালো' ডিসেন্ট্রালাইজড মাঝারিদের কন্ট্রোলের প্যারালাল ইকোনমির জায়গায় পাবেন আগমার্কা 'সাদা' মনোপলি ক্যাপিটালের লুঠ... অবশ্যই তার মধ্যেও তারা বেকায়দায় পড়লেই আপনারই ট্যাক্সএর সাদা টাকা তাদের খয়রাতি করা হবে... কয়েক হাজার কোটির অঙ্কে...

    অচ্ছে দিন
    :)
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ২২:২৮725823
  • কিন্তু এককও তো বিস্তর কিনে এনে মজুতই করলো !
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ২২:৩১725824
  • একদিনেই মুদির দোকান সব্জি মাণ্ডির ব্যবসা অর্ধেক আর মলে ও অনলাইনে দ্বিগুণ, যা শুনলাম। এসব জায়গায় তেড়ে অফারও দিচ্ছে।
  • একক | ১২ নভেম্বর ২০১৬ ২২:৩৪725825
  • নারে ভাই মাত্র তিন কেজি :( আমি অসম্ভব ল্যাদারু বাজারু। পাহাড়ে থাকতেই একবারে বেশি বাজার খর্তুম না যেখানে তিন ঘন্টা জিপে করে গিয়ে তবে মোষের পা পাওয়া যায়। একগাদা বাজার বইতে বিরক্ত লাগে।
  • pi | ১২ নভেম্বর ২০১৬ ২২:৩৮725826
  • তোদের ওখানে অনেক অনলাইন গ্রসারি স্টোর আছে না ?
  • একক | ১২ নভেম্বর ২০১৬ ২২:৪৩725828
  • হ্যা সেসব প্রচুর। অর্ডার করলেই হয়। কিছু জিনিস ভরসা করিনা। যেমন রাজমা অনলাইনে কিনে দেখেছি দুরকম দানা মেশানো প্যাকেট দেয়। দুটোর দাম সেম না। দামড়া রাজমা সস্তা। এছাড়া পেঁয়াজ শুঁকে না নিলে বাইরে চকচকে ভেতরে জল খাওয়া থাকে। মাছের পিস বড্ড ছোট করে কাটে।

    ইন্ডিয়ান স্মার্টফোনে থার্মাল সেন্সর দিচ্ছেনা কেও। এটা কবে দেবে তাও জানিনা। ফল পচা কিনা বোঝা যায়।
  • robu | ১২ নভেম্বর ২০১৬ ২২:৪৯725829
  • একটা বানিয়ে ফেললেই হল। এপিআই নেই?
  • একক | ১২ নভেম্বর ২০১৬ ২২:৫৪725830
  • প্রপার্টি এমনিতেই প্রচুর ফল করেছিল। তাও বিল্ডাররা আগের প্রাইস ধরেই বসেছিল। কিন্তু মিডল লেয়ারে এই ধাক্কা যা পড়ল, মাঝারি প্রমোটাররা ভোগে চলে গ্যালো পুরো। মোদীর উদ্দেশ্য তো সেটাই। দেশটাকে বিগ কর্প আর কন্ট্রাক্ট লেবারে পোলারাইস করে দেওয়া। ডাব্বা ট্রেডিং আর হুন্ডিগুলোর বারো বাজানো।

    কে যেন কালোবাজারী কত মারা পড়ল হিসেব চাইছিলেন দেখলুম। সংখায় কম না। আক্ষরিক অর্থেই আত্মহত্যার খবর আসছে। এখন মাঝের লেয়ারের কালোবাজারী মরলে বাজারের আদৌ কোনো ট্যানজিবল লাভ হয় কিনা সে হিসেবে গেলে, পুরো এটেম্প্ট ভুলভাল । সেন্ত্রিস্ট পলিসির বিশাল লাভ হয়। গণরোষের ফলে যদি একেবারেই গদি উল্টে না যায়, তাহলে মোদী সফল।
  • একক | ১২ নভেম্বর ২০১৬ ২২:৫৮725831
  • রোবু

    এপিআই সমস্যা না, হার্ডওয়ার টা কোনো মডেলকে আনতে হবে তো। একটাই বিদেশী মডেল ভারতে আসে উইথ থার্মাল সেন্সর সেটা মিলিটারী গ্রেড। কাজেই পুরনো ওএস এবং দামড়া। ইন্ডিয়াতে এমনি আলাদা করে থার্মাল সেন্সর কিনতেই পাওয়া যায়। কিন্তু ফোনে না থাকলে কে আর আলাদা সেন্সর নিয়ে সবজি বাজার কত্তে যাবে।
  • robu | ১২ নভেম্বর ২০১৬ ২৩:৫৪725832
  • বানিয়ে নিলেই হয়। গভর্ন্মেন্ট তো সবই দিয়েছে। এরপর কি মোদিজি এসে চিপ বানিয়ে দিয়ে যাবে?
  • একক | ১৩ নভেম্বর ২০১৬ ০০:০৩725833
  • না হে দেয়নি। আওয়াজ যখন দেবে এট্টু জেনে দাও :) মিলিটারী গ্রেড ডিভাইস আর সিভিল ডিভাইস এর কনফিগারেশন নিয়ে ভারত সরকারের বেশ কঠিন রেগুলেশন আছে। থার্মাল সেন্সর নিয়েও আছে। যেমন আছে একটা লিমিটের ওপর হাই রেসলিউষণ স্যাতেলায়ট ফটো নিয়ে। মিলিটারী ছাড়া কেও পায়না।
  • সিংগল k | ১৩ নভেম্বর ২০১৬ ০০:১৬725834
  • এই জুয়াখেলা সাহসী মানে নিতান্ত ছাপান্ন ইঞ্চির কম ছাতি থাকলে খেলা সম্ভব না। তাই এর আগে অনেকেই পারেন নি। মোদীও পারবেন কিনা সেটা দেখা যাক। তবে প্রশাসনের মাথায় বসে দাঙ্গা কন্ট্রোল করাও সাহসী জুয়াখেলা। সেটা মোদী খেলে দেখিয়েছেন এবং সাফল্যের সঙ্গে। এবারও গদি না উল্টে সাফল্যের আশঙ্কাই প্রবল।
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ০০:২৮725835
  • হ্যা এরকম আর্সোনিস্ট এটেম্পট ৫৬ ইঞ্চি ছাড়া সম্ভব না। জনরোষ কে সব নেতা ডরায়। এ পুরো করেঙ্গে -মরেঙ্গে খেলেছে :) যদি মিনিমাম কসালটি দিয়ে সামলে দিতে পারে, আর আটকানো যাবে না। এবার ট্রুলি দৈত্য হয়ে উঠবে।
  • robu | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৩৯725836
  • রেগুলেশন? একটু বললেই চেন্জ করে দেবে। বলবেও না, কিছুই না, সব দায় কি মোদির? বলে দ্যাখো। আর তা ছাড়া মিলিটারি গ্রেড ডিভাইসকে সিভিল গ্রেড ডিভাইসে কনভার্ট করার এপিআই নেই? না থাকলে বানিয়ে নিলেই হয়। মধ্যবিত্তের পাছুতে আগুন না দিলে তো এটুকুও করবে না! আর এপিআই যদি নাই থাকে, মামলা করা হোক।
  • robu | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৪১725837
  • ইন্দিরা গান্ধির কত ইন্চি ছাতি ছিল? মানে এমার্জেন্সিও বোল্ড স্টেপ। বা নাসবন্দি।
  • k | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৪৩725841
  • ছিল বৈকি উনি পাকিস্থানকেও নাকি দুটুকরো করেন। মোদি এখনও এতটা পারেন নি।
  • sm | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৪৩725840
  • আচ্ছা, একটা জিনিস টেরাই করলে পারেতো। ধরাযাক আমি এটি এম থেকে ১০ হাজার তুলবো। এক্ষেত্রে কার্ড ঢোকালে টাকার বদলে আমাকে দশ হাজারের একটি স্লিপ দেওয়া হবে। যেটি শো করলেই পার্শ্ব বর্তী কোন কিয়স্ক থেকে (ধরা যাক সেটি পুলিশ মেন্টেন করছে) টাকা গোনার মেশিন থেকে প্রাপ্য টাকা দেন এন্ড দেয়ার, দিয়ে দেয়া হবে। রাত্রি আটটা অবধি খোলা রাখলেই যথেষ্ট।
    ব্যাংকও ভিতরে একাজটাই করছে কিন্তু পার্থক্য হলো চেক ভেরিফাই করতে ও রেকর্ড রাখতে ব্যাংকের অনেক টাইম নষ্ট হয়।
  • k | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৪৪725842
  • আর নাসাবন্দীটা ওনার ঠিক নয়, ওনার সুযোগ্য পুত্রের।
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৪৫725843
  • "আর তা ছাড়া মিলিটারি গ্রেড ডিভাইসকে সিভিল গ্রেড ডিভাইসে কনভার্ট করার এপিআই নেই?"

    :):):):)

    এড্রেনালিন সামহলকে বস :) স্ট্যান্ডার্ড থেকে ডিগ্রেড করোনা যতই বিদ্বেষ হোক। আফটার অল তুমি তো পেঁচো একটিভিস্ট নও। এমনি খিস্তিখাস্তা করো, কিছু মনে করবো না। ঠান্ডা থাকো প্লীজ। তুমিও কোনো অবুঝমারে থাকো না আমিও কোনো নিউইয়র্ক থেকে লিখছিনা। কাজেই আগুন ফাগুন নিয়ে খুঁচিয়ে লাভ নেই ভাই। হিয়ার এভরিবডি ইস ফেসিং হিট ইন নিয়ারলি সেম লেভেল।
  • k | ১৩ নভেম্বর ২০১৬ ০০:৪৬725844
  • নাসা হয়ে গেল, কেউ প্রতিষ্ঠানটির সঙ্গে গুলোবেন না।
  • boka | ১৩ নভেম্বর ২০১৬ ০১:৪৭725845
  • ১। বেহালা শীল পাড়াতে দেখে এলাম যে অন্তত ৭০ জন এটিএম এ লাইন দিয়ে আছে (রাত ৮টা নাগাদ)। আশা জাগলো, কিছু তোলা যেতে পারে। গিয়ে শুনলুম কাল আর পরশু রাত ১০টা নাগাদ গাড়ি এসে ক্যাশ ভরে গেছে। লোকে সেই আশায় আজ আগের থেকে লাইন দিয়েছে। :( ১০টা নাগাদ দেখলাম লাইন বেড়ে প্রায় ১০০ লোক। টাকার গাড়ি তখন আসেনি।

    ২। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে মারামারির অবস্থা। স্টেট ব্যাঙ্ক অফ mysore এ গেলাম। কম ভিড়, আমার একাউন্ট ও আছে। টাকা জমা ও তোলা এক সাথে। জমা হয়ে গেলো, বললো ১০০০০ তুল্লে ৬০০০ 20০০ x ৩ করে দেবে। 20 টাকার বান্ডিল নিয়ে চলে এলাম অর্থাৎ 2000 টাকা।
  • robu | ১৩ নভেম্বর ২০১৬ ০১:৫০725846
  • হিয়ার এভরিবডি ইস ফেসিং হিট ইন নিয়ারলি সেম লেভেল।
    বাট দেয়ার আর আদার্স।
    আর আমি পেঁচো একটিভিস্টই।
    আগুনের দায় যে যার পাছুতে নিক।
  • একক | ১৩ নভেম্বর ২০১৬ ০২:৪৫725847
  • আদার্স দের অস্বীকার করিনি তো :) সেরকম কেও সামনে আসুন নিঃশর্তে ক্ষমা চাইবো যে দেখুন আমাদের মত মধ্যবিত্তের পাছুতে আগুন দিতে গিয়ে আপনারটাও পুড়ল, এবার থেকে ভাইচারা করার আগে ভেবে করবেন । কিন্তু তাদের হয়ে বলতে আসাদের কাউন্ট করিনা। কোনো মুখপত্রের প্রয়োজন নেই। তুমি একটিভিস্ম কচ্ছ তো জানতুম না, জানা রইলো। এড়িয়ে যাবো :)
  • r2h | ১৩ নভেম্বর ২০১৬ ০৩:২১725848
  • অনেকটা আমেরিকায় বসে সিঙ্গুর করা যাবে না, রজারহাটে থেকে উচ্ছেদ নিতে বলা যাবেনা, আমেরিকায় না থেকে আমেরিকার নির্বাচন নিয়ে বিশ্লেষণ করা যাবে না, এইরকম।
    আদারের কথা বলতে হলে আদার হতে হবে। নইলে হলে শুধু জাহাজ।
  • r2h | ১৩ নভেম্বর ২০১৬ ০৩:২২725849
  • ঊফ, নিতে না, নিয়ে। উচ্ছেদ নিয়ে।
  • একক | ১৩ নভেম্বর ২০১৬ ০৪:০৪725851
  • স্টেক থেকে বলা আর উইদাউট স্টেক বলার একটা পার্থক্য থাকে। তার মানে এই নয় যে বলতে পারবে না। একশবার পারবে। সেক্ষেত্রে সেটা রাজনৈতিক মত হিসেবে গ্রাহ্য হবে। সাফারার'স স্টেটমেন্ট হিসেবে নয়। দুটোর প্রেসেন্টেশনে পার্থক্য আছে এবং সেটা রক্ষা করা কাম্য। এর মানে বলতে না দেওয়া নয়।

    আমি তো বাচ্চাদের ঠাকুর নম করা নিয়ে থ্রেড খুলেছি। আমার বাচ্চা নেই। যাঁদের আছে তাঁরা সাফারার'স স্টেটমেন্ট নথিভুক্ত করেছেন | আমি করেছি আমার ওই বিষয়ে রাজনৈতিক মত | তাঁরা মরাল হাইট শো করেছেন যেটা আমি করতে পারি নি এবং পারি না | রাজনীতির মরাল হাইট হয়না, সাফারার এর হয় |

    আমি আমেরিকায় ট্রাম্প দরকার বলতে পারি | ব্ল্যাকদের ক্ষেপিয়ে বিদ্রোহী করে তোলা দরকার বলতে পারি | রাজনৈতিক মত | কোনো মরালিটির গন্ধ নেই | কিন্তু যাঁকে কাজের সুত্রে ব্ল্যাক পপুলেশনের এরিয়াতে থাকতে হয় তিনি সাফারার | তিনিই একমাত্র মরালিটি শো করতে পারেন | আমাকে গালাগাল ও দিতে পারেন |

    আর, একটিভিস্ট হলো সেই, যে রাজনৈতিক মতকেই নিজের স্টেক বানিয়ে নেয় এবং আবার তার সঙ্গে মরালিটিও জুড়ে হাইট পেতে চায় । সো, দে আর সেমি -প্রফেশনালস। ইন দ্যাট কেস আমি রিয়েল প্রফেশনালস দের কথা শুনবো, যারা রাজনীতিটা আরও ভালো ভাবে পেশা হিসেবে করছে বা, সাফারার দের কথা শুনবো তাঁদের মরালিটির ঝাঁঝ সহ্য করব । সেমিদের নয়।

    আর তাছারা কিছু বলতে বারণ করিনি, আমি এড়িয়ে চলব বলেছি। তাতে কী বা এসে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন