এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২০:৫৫521321
  • ব্রাহ্মীশাক।
  • kc | 188.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২০:৫৬521322
  • প্পন আমার পোস্টটা তোমার 08:51 পর হবে। ঃ(
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২০:৫৮521324
  • ওঃ, ইগ্নোর ইগ্নোর (আমার আগের পোস্ট)।
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২০:৫৮521323
  • কাকে কইলা?

    আমার তো নামটা র‌্যামে ছিল না, রম থেকে আনতে সময় লেগেছে। অন্যের সাহায্য লাগে নাই। ;-)
  • kc | 188.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:০৬521325
  • ওটা লোকসভার সময় ছাড়া হয়েছিল আমার মনে আছে। খুব আশা করেছিলাম পার্টি থেকে অ্যাটলিস্ট ডিসওন করে কোনও স্ট্রং স্টেটমেন্ট দেবে। বালের লিডারশিপ।
  • bb | 127.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:০৯521326
  • প্পন - আমি পাইয়ের ভিডিওটার পরিপ্রেক্ষিতে লিখেছি। আমি অনিন্দিতার ভিডিও দেখিনি, আর দেখবার প্রবৃত্তিও নেই। একটা মেয়ের মৃত্যু নিয়ে এইরকম জঘন্য রাজনীতি আমার কাছে বর্জনীয়।
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:১০521328
  • বিবি, সরি। আমার বুঝতে ভুল হয়েছিল।
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:১০521327
  • পতনের আগে অমন ধরা কে সরা জ্ঞান করা ঔদ্ধত্যই আসে।

    জ্যানাগ্যান একটাকে পার করেছে, আরেকটাকেও সময় এলেই করবে।
  • pi | 172.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:৩১521330
  • পি এম দা, এটা পড়েছিলেন ?
    http://www.anandabazar.com/archive/1120518/18med1.html

    "....২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামে জমি-রক্ষার আন্দোলনকারীদের উপরে গুলিবর্ষণে ১৪ জনের নিহত হওয়া, শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ১৫ তারিখেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। তদন্তে গিয়ে ১৭ মার্চ নন্দীগ্রামের গোকুলনগরের উল্টো দিকে খেজুরির শেরখাঁচকের জননী ইটভাটা থেকে ১০ সিপিএম নেতা-কর্মীকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করেন সিবিআই অফিসারেরা। নন্দীগ্রামের ভূমি-কমিটির অভিযোগ ছিল, খেজুরির দিক থেকে নিয়মিত হামলা চলছে। হামলা চালানোর জন্য তখনকার প্রধান শাসকদল সিপিএম বাইরে থেকে সশস্ত্র ক্যাডারদের এনে খেজুরিতে জড়ো করছে বলেও অভিযোগ ছিল কমিটির। জননী ইটভাটা থেকে পটাশপুর, ভূপতিনগর এলাকায় সিপিএমের একাধিক লোকাল কমিটি, শাখা কমিটি বা যুব সংগঠনের সদস্য অম্বিকেশ ঘোড়ুই, কানাইলাল দাস, মনোরঞ্জন মাইতি, রাজকুমার জানা, নাড়ু মাইতি, অরিন্দম কুইল্যা, শক্তি দাস, শচীন প্রামাণিক, রতিকান্ত মাইতি, পঞ্চানন শাসমলকে গ্রেফতার করেন সিবিআই অফিসারেরা। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ৯টি রাইফেল, ৪টি রিভলবার, একটি পিস্তল। আগ্নেয়াস্ত্রগুলির বেশ কয়েকটি স্বয়ংক্রিয় এবং বিদেশি। প্রতিটিই ছিল গুলিভর্তি। আরও বেশ কয়েক বাক্স গুলি, কার্তুজের পাউচ, বোমা তৈরির প্রচুর সরঞ্জাম, দূরবীন, কালো প্যান্ট-টি’শার্ট, জলপাই রঙের হেলমেট, ৫টি মোবাইল হ্য্ান্ডসেটের সঙ্গেই উদ্ধার হয় সিপিএমের দলীয় পতাকা এবং দলের বেশ কিছু প্রচারপত্র। এর ফলে সিপিএম নেতৃত্বের বিড়ম্বনা বাড়ে। রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করে। ধৃত ১০ জনকে রাজ্য সিআইডি-র হাতে তুলে দেয় সিবিআই। কিন্তু সিআইডি ৯০ দিনের মধ্যে চার্জশিট না-দেওয়ায় একে একে সব অভিযুক্তই জামিনে মুক্তি পান। ২০০৭-এর ১৬ নভেম্বর হাইকোর্ট নন্দীগ্রাম-পর্বের নানা অভিযোগ নিয়ে ফের সিবিআইকেই তদন্ত করতে বলে। সে সময়ে সিবিআই অবশ্য একমাত্র নাড়ু মাইতি ছাড়া অন্য অভিযুক্তদের আর কাউকেই খুঁজে পায়নি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও তাদের সঙ্গে সহযোগিতা করেনি বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এ দিকে ফের সিবিআই তদন্তের বিরোধিতায় বাম সরকার সুপ্রিম কোর্টেও যায়। তদন্তের চূড়ান্ত অনুমতি পেতেই কেটে যায় দীর্ঘ সময়। শেষমেশ গত মঙ্গলবার কাঁথি এসিজেএমের আদালতে ৪৮ জনের সাক্ষ্য-সম্বলিত ৪৫ পাতার চার্জশিট পেশ করল সিবিআই।
  • pi | 172.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:৩৬521331
  • তবে কৃশানুর ৮ঃ৪৬ কে ক।
    এইনিয়ে আবার তর্ক উঠবে ভাবিওনি, করতেও আর ইচ্ছা হয়না।

    এই ইস্যুগুলোতেও সিপিএম ধোতু, সিপিএম সমর্থকেরা সেটাই মনে করেন দেখে একটু অবাক হয়েছি, এই যা। কেমন জানি ধারণা হয়েছিল, এই ইস্যুগুলোতে অন্তত তাঁরা মনে করেন পার্টি ভুল করেছিল।
  • Sibu | unknown.*** | ১৪ মার্চ ২০১৩ ২১:৪০521332
  • IP Address : 78.48.231.217 (*)          Date:14 Mar 2013 -- 05:57 PM

    পাইয়ের দেওয়া ভিডিওটা দেখলাম। যে জায়গাটায় পাই বলছে সেখানে একটা আবছা লোকের ছবি, গামছায় মাথা ঢাকা। আশেপাশে পুলিস আছে কিনা বোঝার কোন উপায় নেই। ওটা তো এমনকি মাওবাদীদের কেউ-ও হতে পারে।

    সত্যি বলতে কি, মাও-মমতা-বুজী চক্রকে বিশ্বাস করতে কেউ আগ্রহী হলে হতেই পারেন। কিন্তু প্রমান ছাড়া তাদের কোন দাবীই আমার আর বিশ্বাসযোগ্য ঠেকে না। রাখালবালককে কেহ বিশ্বাস করে না, ঈশপ বলে গেছেন।
  • কৃশানু | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:৪২521333
  • কিন্তু কিন্তু করে বলে যাই, আমি তো সিপিয়েম (সমর্থক), কিন্তু অনিলায়ন বুঝিনি।
  • Sibu | 84.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২১:৪৫521334
  • পাইয়ের IP Address : 172.129.44.120 (*)          Date:14 Mar 2013 -- 09:31 PM প্রসঙ্গে।

    তখন তো কং-মমতা জমাটি আঁতাত। সিবিআই তাতেও হয়তো নিরপেক্ষই ছিল। কিন্তু হাইকোর্ট সেটা অন্ততঃ তাপসী মালিক কেসে বিশ্বাস করছে না।

    এনিওয়ে, যেসব প্রমানপত্র সিবিআই সরকারকে দিয়েছিল তার কপি নিশ্চয়ই এখনো আছে। মমতা সে নিয়ে কেসগুলো আবার খুলছে না কেন? আর যে চার্জশিটের কথা আবাপ বলছে তার অবস্থা কি? কেউ জানেন?
  • Ishan | 202.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:১৭521335
  • :)
    করন্দা, সিঙ্গুর, নন্দীগ্রাম -- যা যা বৃহৎ কান্ডসমূহ হয়েছে সিপিএম আমলে, সেগুলোই সিপিএমকে ক্ষমতা থেকে ফুটিয়েছে। ঘটনা হচ্ছে, অজস্র বদ কম্মো সত্ত্বেও এখনও তৃণ জমনায় এইসব কিছু হয়নি।
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:২২521336
  • করন্দা কী?

    (অজ্ঞতার জন্য আগাম মাফিপ্রার্থনা)
  • Ishan | 202.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৩০521337
  • বর্ধমানের গ্রাম। পাঁচ বা সাতজন খেতমজুরকে খুন করা হয়েছিল এক রাতে। নব্বইয়ের দশকের ঘটনা। বলাবাহুল্য লিং নাই।

    তুলনীয় গপ্পো ছোটো আঙরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।
  • pi | 172.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৩৭521339
  • এইটা ?

    mass murder of KARANDA where 13 CPM cadres who decided to leave the party and joined CPIML was burnt alive because of the change of affiliation.
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৩৭521338
  • ও, বুঝলাম। কিন্তু নব্বইয়ের ঘটনা সিপিয়েমের ভিত্তি টলাতে পারেনি। সুচপুর বা ছোট আঙারিয়াও পারেনি।

    জমি, জীবিকা ইত্যাদি নিয়ে টানাটানির আশঙ্কা না হলে এইবারেও কিছু হত কিনা সন্দেহ আছে। নেতাইয়ের গণহত্যা তো পোস্ট-নন্দীগ্রাম ইন্সিডেন্ট।

    আর সেই সুদূর অতীতে মরিচঝাঁপি বা বিজনসেতু হয়ে গেছে বলে বামেদের নামে মহাকালের খাতায় আঁচড়টিও পড়েনি। আজকের দিনে হলে অবশ্যই অন্য কিছু হতে পারত।
  • Ishan | 202.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৪০521341
  • নাঃ ওরকম হয়না। পাবলিক পারসেপশান অস্তে আস্তে তৈরি হয়। লোকে প্রথমে ইগনোর করে। তারপর পুষে রখে। জীবন জীবিকা ইত্যাদি নিয়ে টানাটানি হলে বা আরও জ্বলন্ত ইস্যু সামনে এলে সব একসঙ্গে ফেটে বেরোয়। কোন বিন্দুতে সেটা হবে বলা ভারি শক্ত।

    সিপিএমেরও এই জিনিসই হয়েছে। তৃণমূলেরও তাইই হবে। পশ্চিমবঙ্গে কোনো কারণে এইরকমই হয়।
  • Ishan | 202.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৪৩521342
  • রাইট তেরোজন। স্মৃতিতে মর্চে।
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৪৫521343
  • হয়তো তাই। কিন্তু একসাথে সব জায়গার মানুষ একসাথে মোবিলাইজ হল এইটার জন্য বড়সড় ফপা লাগে। ৭২-এর সরকার পাঁচ বছরেই টপকেছিল। তারপরে অনন্ত প্রতীক্ষা করতে হয়েছে তাদের সেটাও মনে রাখতে হবে।

    হয়তো দুটোই সত্যি।
  • Ishan | 202.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৪৭521344
  • অ্যাকচুয়ালি ৭৭ পর্যন্ত কংগ্রেস ছিল স্রেফ গায়ের জোরে। আসলে ৬৬তেই গদী উল্টেছিল। সেই খাদ্য আন্দোলনে। তারপরে দশ বছরের গায়ের জোরটা খুবই খারাপ হয়েছে। সেজন্যই কংগ্রেস এখনও আউট।
  • Sibu | 84.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২২:৫৭521345
  • কিন্তু সিঙ্গুরে কি হয়েছিল?
  • কৃশানু | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:২২521347
  • সিঙ্গুরে কি হয়েছিল সে নিয়ে অবশ্য আমার ধন্দ আছে।
    মানে তাপসী মালিক-এর ধর্ষণ ও হত্যা বাদ দিয়ে বলছি - এখনো যেহেতু বিচার শেষ হয় নি। আর সর্বাধিকারী স্মিয়ার ক্যাম্পেন সম্বন্ধে কেসি দা বা প্পনদা যা বলেছে, তার সাথে পুরোপুরি একমত।
    অনেককেই বলতে শুনেছি, সিঙ্গুর নয়, সিপিয়েমের আসল ক্ষত নন্দীগ্রাম। হয়ত তাই।
  • bb | 127.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:২৩521349
  • সেতো আজকের মাওবাদীরা মালে বা PWG নামে অসংখ্য হত্যা করেছে। তারাই আবার বিভিন্ন নামে কৃষক দরদী (নন্দীগ্রাম) বা গরীব দরদী সাজে (ঘুঘু/পায়রা ডাঙ্গা) নামে। এরা জ্ঞানেশ্বরী উড়িয়ে ১৭০ জন লোক মারেন আর এঁদের নেতা গুলিতে মারা গেলে এরা মানব্তার দোহাই দেন।
  • a x | 138.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:২৩521348
  • উরেহ না! কিছুই হয়নি! প্লেন ড্রেসে পুলিশ আসেনি, তাপসী এমনি এমনি খুন হয়েছে, নন্দীগ্রামের সব মৃতরাই ভাঁওতা, মাঝখানে বেশ কিছুদিন যে কোনো রিপোর্টার, কাউকে ঢুকতে দেওয়া হয়নি, সেসব বিকৃত তথ্য। শুধু সিপিএম মাঝে মাঝে কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক করে ফেলেছে। এই আর কি! ঃ-))
  • pi | 172.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৩২521350
  • নন্দীগ্রামে যাঁরা মারা গেলেন (সত্যি গেছেন তো ?), তাঁরাও মাওবাদীদের গুলিতেই মরলেন না ?
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৪০521353
  • সিংগুরেও তেমন কিছু হয়নি। ঠিক করে স্টেকহোল্ডার অ্যানালিসিস করা হয়নি বলে প্রোজেক্ট মাঝপথে স্ক্র্যাপ হয়ে গেল। সেইটা আবার বহুদিন চাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছিল স্টেটাস রিপোর্টে গুপি দিয়ে।

    এই ত্তো।
  • PT | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৪৩521354
  • সিপিএম ধোতু নয়-কোন কালেই ছিল না। কিন্তু যে ভাবে মাওবাদীদের আলোচনার মধ্যে একদমই না এনে আড়াল করার বা ধোতু প্রমাণ করার চেষ্টা শুরু হয়েছে গুচ-র মায়াপাতায় নতুন করে তা অবিশ্যি আর বিস্ময় জাগাচ্ছে না। হয়্ত মাওবাদীরা নন্দীগ্রামে না এলে নন্দীগ্রামের হত্যাকাণ্ডটাই ঘটত না!! নন্দীগ্রামের হত্যাকান্ডের সঙ্গে যুক্ত সকলের শাস্তি হোক। তার সঙ্গে এও বলতে মন চাইছেযে কিষেণজী was rightly served!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন