এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ০৯ আগস্ট ২০১৮ ০৮:৩০714905
  • পুরোটা পড়ে সারসংক্ষেপ না বুঝলে হেডলাইনটা পড়ে নিন।
  • DKG | ০৯ আগস্ট ২০১৮ ১৯:০৫714906
  • sm লিখেছিলেন

    Name: sm

    IP Address : 2345.110.015612.17 (*) Date:08 Aug 2018 -- 09:57 AM

    মাসে দুটো মাত্র ন্যানো তৈরি হয় ওখানে। তাও সম্প্রতি বন্ধ।
  • dc | ০৯ আগস্ট ২০১৮ ২০:১০714909
  • ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, কিন্তু কারখানাটা বন্ধ হয়নি। ন্যানোর জায়গায় অন্য গাড়ি বানাচ্ছে।
  • sm | ০৯ আগস্ট ২০১৮ ২০:১৯714910
  • সে আর বানাতে কি ?অনিল আম্বানির কোম্পানি ফাইটার প্লেন যন্ত্রাংশ থেকে মিসাইল, সব কিছুই তৈরি করতে পারে শুনছি।
  • dc | ০৯ আগস্ট ২০১৮ ২০:২৮714911
  • ঠিক। একটা কারখানা বানালে সেখানে অনেক কিছুর প্রোডাকশান হতে পারে।
  • sm | ০৯ আগস্ট ২০১৮ ২১:০১714912
  • সেতো শুনেছি, জিডিপি বাড়লে লোকজনের উন্নতি হয়।
    এই মাত্র খপরে শুনলাম আই ও সি, পব তে সাড়ে বারো হাজার কোটি বিনিয়োগ করবে।
    তাতে কি হবে কে জানে!
    আবার গুজরাট দেখলাম জিডিপি বৃদ্ধির দিক থেকে পিছিয়ে আছে।
    তথা কথিত শিল্পোন্নত মহারাষ্ট্র তো হাজার এর ওপর কৃষক মৃত্যু ঘটছে।
    এসব এর কারন কি?
  • DKG | ০৯ আগস্ট ২০১৮ ২১:১৭714913
  • একটা কারখানায় গাড়ি থেকে প্লেন তৈরী হয়তো অসম্ভব -- ন্যানো'র জায়গায় TIGOR বা Tiago বানানো হয়তো অত্যন্ত সহজ

    আর এই কারখানা গুলিতে OEM component ম্যানুফ্যাকচারিং তো আর হয় না - যা mostly হয় তা হলো ইঞ্জিন, বডি শপ, ওয়েল্ডিং, পেইন্টিং, আর অ্যাসেম্বলি - যে কারণে OEM component manufacturer পাশে থাকলে খুব সুবিধে দুজনের-ই

    প্রায় কোনো single model factory বা assembly line আজকাল আর হয়না - সব-ই multi -model

    তাই ন্যানো ভালো চললে ন্যানো 80, অন্য মডেল 20 আর ভালো না চললে উল্টে গিয়ে 20 - 80 -- ন্যানো বন্ধ হয়ে গেলে 0 - 100 - no issue at all in changing models - ভীষণ flexible / customizable assembly lines বা forge shop বা engine block casting plant - প্রায় 110 % CNC তাই নির্ঝঞ্ঝাটে model বদলানো যায়
  • sm | ০৯ আগস্ট ২০১৮ ২১:৩৫714914
  • সবই তো বুঝা গেলো;কিন্তু কারখানা নিয়ে এতো অবসেশন কেন?
    মহারাষ্ট্রতে এতো কৃষক মৃত্যু কেন?
    ওই মহারাষ্ট্রতে শ্রমিক দের অবস্থা কেমন?,সারা ভারত বর্ষেই বা শ্রমিক শোষণের চিত্রটা কেমন?
    ধরা যাক, আমি গাড়ির ক্রেতা। আট দশ লাখ খরচা করে ইন্ডিয়ান মেড কেমন স্ট্যান্ডার্ড গাড়ি পাই?ওর অর্ধেক টাকায় বিদেশ থেকে ভাল কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড গাড়ী মিলতে পারে।
    সরকার কেন গাড়ির বাজার মুক্ত করে দিচ্ছে না?
    বিভিন্ন অছিলায় সরকার গত দশ বছরে গাড়ি কোম্পানি গুলোকে লক্ষাধিক কোটি টাকার ট্যাক্স ছার দিয়েছে। ইনফ্যাক্ট কয়েক লা খ কোটি টাকা খয়রাতি হয়েছে বিভিন্ন কর্পোরেট সেক্টর গুলোতে।
    কেন? কারা লাভবান হয়?
    শ্রমিকরা না মালিকেরা?
    এই কয়েক লাখ কোটি টাকায় কত কর্ম দিবস তৈয়ারী করা যেত?
    এতো অবসেশন কেন?সেটাই প্রশ্ন।
    সিঙ্গুর তো কিছু না হোক, কিছু প্রশ্ন তোলার পরিস্থিতি তৈরী করে দিয়েছে।
  • Du | ০৯ আগস্ট ২০১৮ ২১:৪৮714916
  • দিদি রিয়ালটরদের ডেকে ডেকে খামোখা শিল্পশ্রী পুরস্কার কেন দিচ্ছে এইটা বুঝেছেন?
  • sm | ০৯ আগস্ট ২০১৮ ২২:০৫714917
  • ওটা দিদি কে জিজ্ঞেস করুন।
    ওনার সঙ্গে আমার দৃষ্টি ভঙ্গী মিলে মিশে যাবে এমন তো নয়।
    আমি শিল্পের ওপর এই অবসেশন এর বিরোধী।
    এতে দেশে কিছু হত দরিদ্র শ্রমিক সৃষ্টি হয়েছে আর মালিক দের পকেট ভারী হয়েছে। নির্লজ্জতার ক্ষেত্রে বণিকভারত সীমা ছাড়িয়েছে।
    মানুষ কে সুস্থ ভাবে বাঁচতে পর্যন্ত দিচ্ছে না, এই বণিক শ্রেণী।
    হয়, কৃষি জমি হরপ করছে, নয় সেজ করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, নয় তো ব্যাংকের বিপুল টাকা গায়েব করে বিদেশে পাচার করে দিচ্ছে বা নিজেকে পাচার করছে।
    কিছু, পেটোয়া সাংবাদিক শিল্প পতি দের হয় গলা ফাটাচ্ছে।
    এই তো, অবপ বা অন্যান্য বাজারী কাগজ গুলো বলে বেড়াচ্ছিল, ন্যানো কারখানা না হলে পব মরুভূমি হয়ে যাবে।
    এতই যদি ব্লিক ফিউচার হতো;তাহলে তারা পুনরায় পব তে বিনিয়োগ করে কেন?
    S,থাকলে বেশ কিছু শক্ত প্রতিযুক্তি দেখাতো। তো, তাকেও তো দেখি না বহু দিন।
  • dc | ০৯ আগস্ট ২০১৮ ২২:০৬714918
  • কারখানা নিয়ে অবসেশান না থাকলেও আমি বড়ো প্রোজেক্ট বা কারখানা তৈরি হওয়ার ফেভারে। তার কারন আমি ক্যাপিটালিস্ট, আর মনে করি বড়ো ইনভেস্টমেন্ট হলে ইকোনমিক প্রোগ্রেস হয়। পবতেও সিঙ্গুর কারখানা তৈরি হওয়া সাপোর্ট করেছিলাম একই কারনে। তবে এখন আমি আর পবর ব্যপারে সেরকম ইন্টারেস্টেড নই। কলকাতায় ঘুরতে যেতে অবশ্য ভালো লাগে, কলকাতার অতুলনীয় স্ট্রিট ফুডের জন্য, তাছাড়া আর কোন ইন্টারেস্ট নেই।

    sm যেসব প্রশ্ন তুলেছেন সেসব নিশ্চয়ই খুব জরুরি প্রশ্ন, আশা করবো পবর সরকার সেসব প্রশ্ন নিয়ে মাথা ঘামাবে। আপাতত আমি চেন্নাইতে সেটলড, আর তামিল নাড়ুর সরকার আর বিরোধী পক্ষ দুজনেই বড়ো ইনভেস্টমেন্টের ফেভারে। এখানে বড়ো প্রোজেক্টও হচ্ছে আর ডেভেলপমেন্টও হচ্ছে। চেন্নাই-সালেম এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে, কিছু বিরোধিতাও হয়েছে/হচ্ছে, আশা করি এডিএমকে সরকার সেসব সামলে নেবে। আর পরের ইলেকশানে ডিএমকে সরকার এসেও এক্সপ্রেসওয়ের কাজ চালু রাখবে। কাজেই আপাতত দিব্যি আছি।
  • sm | ০৯ আগস্ট ২০১৮ ২২:০৯714919
  • মতাদর্শ গত বিরোধ সবসময় ই স্বাগত।
    আপনার মেইন আমার লাইন কর্ড।
    ধন্যবাদ।
  • সিকি | ১০ আগস্ট ২০১৮ ০৭:৫৬714920
  • জমির প্রসঙ্গ এলেই ইনি ক্যামন ভাবালু হয়ে পড়েন।
  • sm | ১০ আগস্ট ২০১৮ ০৮:৩৫714921
  • জমির প্রসঙ্গ বোলে তো! সর্বদাই জমি জোর করে ছিনিয়ে নেবার বিপক্ষে। সি পি এম তথা বামেরা জোতদার, জমিদার বলে অনেক লোকের জমি ছিনিয়ে নিয়েছে। উপযুক্ত মূল্য দিয়ে কিনে নিলে আপত্তি থাকার কথা ছিল না।
    সিঙ্গুরনন্দীগ্রামের জমি ওমনি করেই টাটা র জন্য ছিনিয়ে নিতে গিয়েছিল। সজোরে পদাঘাত করেছে জনতা।
    মমতার বাহাদুরী যে, ওই ধান্দা বাজ জগদ্দল বামেদের সরিয়ে দিতে পেরেছে।
    দিনকে দিন জাতীয় রাজনীতি তেও অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।
    মুখে একরকম বুলি আর কাজের বেলায় শিল্প পতি দের দেবতা জ্ঞান পুজো করলে, ওই রকম অবস্থাই হয় বা হবে ও।
  • Amartya | ১০ আগস্ট ২০১৮ ০৯:২৭714922
  • উনি জোতদারেরা জমিদারেরা অন্যের জমি কেড়ে নেবে তার সমর্থক।
  • sm | ১০ আগস্ট ২০১৮ ০৯:৩৩714923
  • ওসব চায়ের দোকানের কথা বার্তা বলে লাভ নেই। বামেরা যদি টাটা, বিড়লা, সিনহানিয়া,আদনি, গোদ্রেজ,আম্বানি,এদের তেল না দিয়ে কিছু আদায় করে নিতে পারতো তো বুঝতাম।যারা লাখ লাখ কোটি টাকার মালিক, তাদের কাছ থেকে কিছু আদায় করতে পেরেছে কি?
    নাকি,সংসদে বুকনি দিয়ে,একে ওকে জোতদার দাগিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে।
  • amit | ১০ আগস্ট ২০১৮ ০৯:৩৭714924
  • তো এখন মমতার চেলারা ভাঙ্গরে যেটা করছে সেটা কি ? অবশ্য বামেদের করে যাওয়া ঘা যে এখনো শুকোয় নি বোঝা যাচ্ছে। ঘেউ ঘেউ করলে যদি একটু ব্যাথা কমে।

    এদিকে প্ব এর GDP আকাশে পৌঁছে গেলো তার লিংক কিন্তু পাওয়া গেলো না। বটতলা মিডিয়া লিংক হলে অবশ্য না দেওয়াই ভালো।
  • sm | ১০ আগস্ট ২০১৮ ০৯:৪৫714925
  • তোমাকে লিংক দেবো না। কারণ তুমি পড়াশোনা করো না।
    খুঁটে খাও, পেয়ে যাবে। অনেক চেষ্টা করে না পেলে, দেওয়া যাবে খন।
    বামেরা কি করেছে, সেটা জনগন বুঝিয়ে দিয়েছে ভোট বাক্সে।
    রাজার হাট এলাকায় কয়েক হাজার টাকা কাটা প্রতি জমির দাম দিয়ে, কয়েক লাখ টাকায় বিক্রি করেছে।
    প্রোমোটার গণ সেই থেকে কোটি কোটি টাকা লাভ করে নিয়েছে।
    এটাকে কি বলে?
    আর ভাঙ্গরে পাওয়ার গ্রিড হবার জন্য কত জমি লাগে?
    সিঙ্গুর নন্দীগ্রামের নেওয়া জমির পরিমাণ কত ছিলো, সেটা হিসাব করলেই বুঝা যাবে, কে ভুল বকছে।
  • amit | ১০ আগস্ট ২০১৮ ০৯:৪৯714929
  • নিজে চারপায়ে হাঁটলে আর ল্যাজ নাড়ালে লিংক দেওয়া একটু মুশকিল বটে। তাই অন্যের পড়াশোনার হিসেবে নিতে হচ্ছে।
    পুরোনো ঘা তে একটু দাদের মলম লাগালে কমবে হয়তো।
  • sm | ১০ আগস্ট ২০১৮ ০৯:৫৭714930
  • লিঙ্ক পেয়েছো? আরো দিতে পারি।দেবো?
  • Amartya | ১০ আগস্ট ২০১৮ ১০:০০714931
  • এই ব্র্যন্ড ইকুইটি ফাউন্ডেশন কারা?
  • sm | ১০ আগস্ট ২০১৮ ১০:০১714932
  • বামেরা।
  • amit | ১০ আগস্ট ২০১৮ ১০:৩৬714933
  • চারপেয়েদের বুঝিয়ে লাভ নেই। দিদির হাওয়াই চটি চাটতে বা বামেদের গালাগাল দিতে এতো ব্যস্ত যে লিংক পোস্টানোর আগে ঠিক মতো পড়ার দরকার মনে করে না। ibef- একটা কেন্দ্র সরকারের ব্র্যান্ড ইকুইটি পোর্টাল। সেখানে সব স্টেট এর প্রেসেন্টেশন দেওয়া থাকে দেশি বা বিদেশী ইনভেস্টর দের এট্ট্রাক্ট করার জন্য। অবশই সেখানে কোনো স্টেট কে গালাগালি দেবে না, দিলে বাইরে দেশের সরকারের মুখ পোড়ে। এই লিংক এই সব স্টেট এর প্রেসেন্টেশন দেখে নিন, সবাইকে ভালো ভালো কথা বলা আছে।

    নিজেরা কয়েকটা ভালো স্লাইড বানিয়ে দিলেই পুরো রাজ্য উন্নয়নের জোয়ারে ভেসে গেলো আর কি।

    মূল প্রশ্ন ছিল মেইনস্ট্রিম মিডিয়াতে কোথায় দেখানো হয়েছে যে পব-তে হুহু করে উন্নয়ন হচ্ছে দিদির আমলে -? (দিদির চামচা মিডিয়া নয় ) কিন্তু প্রশ্ন পড়ার সময় কোথায়। তার থেকে আলবাল বকা আর অন্যদের গাল দেওয়া অনেক সোজা কাজ।
  • tc | ১০ আগস্ট ২০১৮ ১১:৫৭714937
  • ভূমিসংস্কারের ঘা এখনো শুকোয়নি বাবুর। তাই আলবাল বকে চলেছে। অন্যের পড়ার হিসেব চায় কিন্তু নিজেই কিছু পড়ে না। হাগো বাংলা মুখস্থ করে ইদিকে ওদিকে বমি করতে ব্যস্ত হয়ে পড়ে। বিশ্ব আবালশ্রী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন