এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৪৬521355
  • আমি কিন্তু সত্যিই জানতে চাই সিঙ্গুরের ঘটনাক্রম।
    নন্দীগ্রামের সময় বাইরে থাকা সত্বেও অনেক খবর পেয়েছি। আঁচ করতে পেরেছি কি হয়েছে। সিঙ্গুরের এন এইচ ব্লকেড চলাকালীন একবার বাড়ি এসেছিলাম, তারানন্দ এবং সামান্য কিছু আসেপাশের লোকজনের সাথে কথা বলে মনে হয়েছে সবাই মমতা-র ওপর বিরক্ত ছিল।
    পরে মনে হয়েছে, সিঙ্গুর দিয়েই শুরু। এই চেঞ্জটা কি করে হলো?

    নেতাই-এর সময় এ বঙ্গে। কল্যাণীতে ছিলাম। সকালের আবাপ দেখে নিজের মাথাটা কেটে ফেলতে ইচ্ছে করছিল। লজ্জায়।
  • প্পন | 126.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৪৮521356
  • সে যাক, ঈশানের বক্তব্য ইন্টারেস্টিং। কংগ্রেস যা করে গেছে তার জন্য এখনো তারা আউট।

    তো, ঈশান কি মনে করে কং ভেঙে মমতা আলাদা দল না করলে এতসবের পরেও সিপিয়েম ক্ষমতা থেকে ফুটত না?

    প্রসঙ্গত, কং কেন এখনো ক্ষমতা থেকে আউট, তার পেছনে আমার আরেকটা অবজার্ভেশন আছে। কং-এর মূল লক্ষ্য বরাবরই দিল্লির মসনদ। বামেরা কোনদিনই বিজেপির সাথে যাবে না বলে তারা পঃবঙ্গে ক্ষমতা দখলে মনোযোগী হয়নি। তাদের প্রায়োরিটি ছিল অন্য জায়গায়, মেনল্যান্ডে, যেখানে বিজেপির সাথে তাদের সরাসরি লড়াই হয়। পঃবঙ্গে বিজেপি বরাবরই নন-এন্টিটি।
  • kc | 188.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৫০521357
  • আর এইসব সাড়ে তিনশো (হ্যাঁ হ্যাঁ তার বেশীই হবে কম তো নয়ই) লোক খুন হয়ে যাওয়া, সিপিএম সমর্থক বলে। মুচলেকা লেখানো, মৃতদেহ সৎকার না করে ফেলে রাখতে বাধ্য করা, পুলিশের লোকও খুন হয়ে যাওয়া, প্রজন্মের গায়কের রোজ পাঁচটা করে সিপিএম মেরে ফেলার প্রতিজ্ঞা।

    ডিয়ার মেসোমশাই (ও মাসিমা), আপনাদের এই চোখ বন্ধ করে থাকা যে মাঝে মাঝে বড্ড পীড়া দ্যায়।
  • কৃশানু | 213.*.*.* | ১৪ মার্চ ২০১৩ ২৩:৫৩521358
  • ক্ষী চাপ! এদিকে সুমন সামলাই না ওদিকে সিপিয়েম সামলাই। শ্লা লাইফটা পুরো বানতলা হয়ে গেল।
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:০৩521359
  • কেসি, মাওবাদীরা যারা সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখে না তাদের কাছে অন্য কিছু আমি অন্তত আশা রাখিনি। আমি ভোট দিয়ে, নিন্দা বা সমালোচনা করে তাদের রুখতে/পাল্টাতে পারব না। তাদের সাথে একটা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণকারী দলকে একই দাঁড়িপাল্লায় বসাতে যাবোই বা কেন?

    সিপিয়েম সমর্থকদের ধরে ধরে খুন করা হয়েছে, কারণ তখন বাঁকুড়া, পঃ মেদিনীপুর, পুরুলিয়াতে সিপিয়েমই পঞ্চয়েতের বেশি আসনে ক্ষমতায় ছিল। সেটাই যুক্তিগ্রাহ্য, কারণ অন্ধ্রতে তেলুগু দেশম বা কংগ্রেসের লোকজনই বেশি মাওবাদীদের শিকার হয়েছে, সেখানে খুঁজে খুঁজে সিপিয়েমকে মেরে রেখে যায়নি।

    পরিবর্তনের পরে তৃণমূল অনেক জায়গায় ক্ষমতায় আসে, খবরের কাগজ উল্টোলে দেখা যাবে তাদের লোকেরাও ইতিউতি মাওবাদীদের হাতে প্রাণ হারাচ্ছিলেন। এই অবস্থা আরো কিছুদিন জারি থাকলে কী হত সেটা তর্কের বিষয়, কিন্তু মমতা এমন করে কিষেনজিকে অতর্কিতে গোল দিয়ে দেবেন সেটা মাওবাদীরাও ভেবে উঠতে পারেনি।
  • s | 130.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:০৭521360
  • বিধান রায়ের পরে কংগ্রেসের কোনো প্রমিনেন্ট নেতাই নেই। ক্ষমতায় আসার প্রশ্নই নেই। মমতার সেই জনপ্রিয়তা ছিল বলেই ক্ষমতায় এসেছেন। সিপিয়েমের সেরকম জ্যোতি বসু। জ্যোতিবাবু রিটায়ার না করলে, সিংগুর নন্দীগ্রাম কিছুই হত না, সিপিয়েম আজও ড্যাং ড্যাং করে সরকার চালাতো।
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:০৯521361
  • আর কসুর ওই মন্তব্য অবশ্যই হেট স্পিচের আওতায় পড়ে, কিন্তু ওই পর্যন্তই। উনি গুপ্তবাহিনীর নেতৃত্ব দিয়ে তো সিপিয়েম নিধন অভিযানে নামেননি। কিন্তু ইতিহাস খুঁড়ে দেখতে গেলে অনেক অপ্রিয় সত্যই বেরিয়ে আসে কমরেড। রাজ্যসভার এক সম্মানীয় সদস্য প্রায় ওই একই সময়ে ডামডাম দাওয়াইয়ের প্রেস্ক্রিপশন সাজেস্ট করেছিলেন। সুমন তো যদ্দূর মনে পড়ে, ওই মন্তব্যের সময় নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন না।
  • kc | 188.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:১১521362
  • বাঃ একদলের কাছে তুমি কিছুই আশা রাখনা। তারা যা কিছু অপকর্মই করতে পারে। কিন্তু মাঝে মাঝেই তাদের হয়ে কিছু ইউটিউব ফুটেজ, সিম্প্যাথাইজ করা লেখা টুইয়ে দিতে পার?

    পার? পারা উচিত?

    ব্যাক্তিগতভাবে তোমারে তোমারে কইছিনা বুইতেই পারছ। তবুও তরমুজের দিব্যি/
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:১৬521364
  • কিন্তু, মেশোমশাই, আমি যে ওই পোস্টটা একান্ত ব্যক্তিগত মোডে গিয়েই করলাম। জগতের দায় নেবো এমন "গুরুভার" আমার কাঁধে কী করে চাপাই!

    তোমারেও কিসু কইলাম না, কেসি, জাস্ট স্বগতোক্তি (থিংকিং অ্যালাউড)।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:১৭521365
  • বাঃ মাওবাদীদের খুন করার কেমন একটা justification বা "যুক্তিগ্রাহ্য" কারণ তৈরি করা গেল-"তারা গণতন্ত্রে আস্থা রাখেনা।" তাইলে তারা গণতন্ত্রে বিশ্বাসী তৃণ-এ সঙ্গে হাত মেলাল কেন? আর তৃণকে গণতন্ত্রের পিঠস্থান বিধানসভাতেই বা বসানোর জন্য উন্মুখ হল কেন? এই বোধহয় সেই "তাত্বিকতার আলোকিত রাস্তা" যা না বুঝলে কিসের যেন কানাগলিতে ঢুকে যেতে হয়!!
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:২০521366
  • পিটিস্যার, আপনি আমার মুখে যেকোন কথা বসাতে পারেন। আমার তরফ থেকে কোন আপত্তি নাই।

    যুক্তিও নাই, সেই কারণে যুক্তিগ্রাহ্য আপত্তিও নাই।
  • s | 130.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:২১521367
  • সে তো মাওবাদীরা তারও আগে সিপিয়েমের সংগে হাত মিলিয়েছিল। পরবর্তীকালে তারা পাল্টি খায়।
    সে সব ভুলে গেলে চলবে কমরেড।
  • SC | 160.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:২৫521368
  • গণতন্ত্রে সিপিএম ও আস্থা রাখেনা। আগেও লিখেছি এখানে। তৃনোর সাথে তারা সেই কারণেই হাত মিলিয়েছে, যে কারণে বুধহ নির্বাচন লড়েছে। স্ট্রাটেজি।
  • SC | 160.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:২৬521369
  • আর নিরীহ মানুষ খুনের কোনো যুক্তি হয় না, মাও করলেই না, সিপিএম করলেও না, তৃণ করলেও না।
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:২৮521370
  • "In 2000, the Trinamool-BJP brigades were setting huts of poor villagers on fire in Keshpur. We joined with the CPM ranks to fight the offensive. I distinctly remember that I collected 5,000 cartridges from the CPM party office," Rao claimed.

    "We started working among the poor, raised voices against corruption in the panchayats and started mobilizing the poor on social issues. We did not kill any CPM activist till 2000," the Maoist general said.

    When asked about the role reversal followed by recent killings of CPM men in this belt, Kishanji went on the offensive. "The media has been highlighting CPM killings only, as though we are out to kill people. How do you reconcile the fact that the CPM brigade treated our men as slaves after a war in Nandigram? Is it democracy? But believe me, we check many times in our committees, trying to gauge the people's pulse before taking any such final action," he said.

    "CPM leaders such as Dipak Sarkar (West Midnapore CPM district secretary), Laxman Seth, MP from Tamluk and Anuj Pandey, CPM zonal secretary, have turned tormentors. They want to have the area under their control. People are scared of them," Rao said. "Men like these and their henchmen down the ranks are our targets. Worse, they have lost the political courage to win hearts. Instead, they come with the police and torture villagers in the dead of night. They have recently formed a Ganatantra Suraksha Samiti, and the police distributes their posters," the Maoist commander said.

    ডিঃ মাওবাদীদের কোন হত্যাকে সমর্থন করতে এটা দেওয়া নয়।
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৩521371
  • এবং অবশ্যই এই খুনী কিষেনজী হল গে সত্যবাদী ধোতু।
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৬521373
  • JuktiTaa bhaalai. nandIgraame maaobaadIraa sashastra thaakabe. sipiyem, pulishake maarabe. bahu lok ghar chhaarhaa habe. taate kono samasyaa nei. kaaran oraa to ganatantra maane naa.

    kintuk khejurI theke taar pratikriyaa hale seTaa ganatantra/aain birodhI.

    taapasI maalikake sipiyem khun karechhe mane karen, besh karen. kintu shibu baabur link dekhe mane hachchhe aadaalat taa mane karena naa.

    Jaai hok singur, nandIgraam atIt. taar jere maanushh baameder sarakaar theke sariye diyechhe. besh karechhe. ebaar aadaalate doshh pramaan haye saajaa habaar paalaa. doshhI hale shaasti paabe. samasyaa kothaay. aain aainer pathe chaluk naa. ekhan to baameraa xamataay nei, tadante to kono asubidhaa nei.

    sesab kichhu hachchhe bale to mane hachchhe naa
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৬521372
  • ঃ))

    এই লেখার বাকি অংশেই কিষেণজীর মমতার সাথে আঁতাতের কথাও লেখা ছিল ঃ))
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৭521375
  • মমতার সাথে আঁতাতের কথা ভেরিফাই করার জন্য সাক্ষাৎকারের দরকার কি আছে?
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৮521376
  • যুক্তিটা ভালই। নন্দীগ্রামে মাওবাদীরা সশস্ত্র থাকবে। সিপিয়েম, পুলিশকে মারবে। বহু লোক ঘর ছাড়া হবে। তাতে কোনো সমস্যা নেই। কারন ওরা তো গনতন্ত্র মানে না।

    কিন্তুক খেজুরী থেকে তার প্রতিক্রিয়া হলে সেটা গনতন্ত্র/আইন বিরোধী।

    তাপসী মালিককে সিপিয়েম খুন করেছে মনে করেন, বেশ করেন। কিন্তু শিবু বাবুর লিন্ক দেখে মনে হচ্ছে আদালত তা মনে করেন না।

    যাই হোক সিঙ্গুর, নন্দীগ্রাম অতীত। তার জেরে মানুষ বামেদের সরকার থেকে সরিয়ে দিয়েছে। বেশ করেছে। এবার আদালতে দোষ প্রমান হয়ে সাজা হবার পালা। দোষী হলে শাস্তি পাবে। সমস্যা কোথায়। আইন আইনের পথে চলুক না। এখন তো বামেরা ক্ষমতায় নেই, তদন্তে তো কোনো অসুবিধা নেই।

    সেসব কিছু হচ্ছে বলে তো মনে হচ্ছে না
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৪৯521377
  • আর অন্য আঁতাতগুলো ভেরিফাই করার কোন দরকারই নেই ঃ))
  • siki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৫০521378
  • কাল সকালে উঠে পড়ব।
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০০:৫২521379
  • কিষেনজীর অন্য আঁতাত ভেরিফাই করা? মানে সিপিএমের সাথে? সেটা সিপিএমের মূর্খামি। মমতার অনেক অন্যায়ের মধ্যে খুনী কিষেনজীকে ঝেড়ে দেওয়া একটা ভাল কাজ। সিপিএম সেটা না করে অন্যায় করেছে। অ্যান্ড দে পেইড ফর ইট।
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০১:০৬521380
  • সিপিএম অন্যায় করেছে মানে পুলিস বা আধাসামরিক বাহিনীকে দিয়ে না করিয়ে অন্যায় করেছে। রাজ্যের সরকারের পক্ষে একজন সশস্ত্র খুনী, যে আইনকে প্রকাশ্যেই অস্বীকার করে, তাকে বশে আনা অবশ্যকর্তব্য। সে বশে না এলে, তাকে পুলিস বা আধ-সামরিক বাহিনীর হাতে ছেড়ে দেওয়াই উচিত।
  • a x | 138.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০১:৩৭521381
  • এবং এক্স্ট্রা-জুডিশিয়াল কিলিং অবশ্যই করা উচিৎ! হিপ হিপ হুররে!
  • Ishan | 202.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৩:১৬521382
  • তা না হলে গণতন্ত্র বোঝা যাবে কিকরে? :)
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৪:২১521383
  • একস্ট্রা-জুডিশিয়াল কিলিং তো একপক্ষ বলছে। কিষেনজী কি আত্মসমর্পণ করেছিলেন জে একস্ট্রা-জুডিশিয়াল কিলিং? এখন পর্য্যন্ত ওটা কিষেনজীকে ধরতে গিয়ে সশস্ত্র বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু।
  • Abhyu | 118.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৮:২৮521386
  • এটাও থাক, এই ফেয়ার প্রাইস শপের জিনিসটা অত্যন্ত ভালো প্রচেষ্টা, যেটাকে মিডিয়া মোটামুটি ইগনোর করে চলে। http://www.anandabazar.com/15swasth1.html
  • Ishan | 60.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৮:৪৩521387
  • তাইলে আজকাল আমরা আর্মি/আধাসামরিকবাহিনীর এনকাউন্টারবিষয়ক গপ্পোকেই ধ্রুবসত্য মনে করছি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন