এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৮:৪৭521389
  • হে হে ... ফেয়ার প্রাইস শপ নিয়েও পোচ্চুর ঘাপলা আছে। রোসো, চা টা খেয়ে নিয়ে লিখছি।
  • Sibu | 118.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৮:৪৭521388
  • এনকাউন্টার নয় সেরকম প্রমাণ তো চাই। কিষেনজীর বেলায় মারামারির গল্পটা অবিশ্বাস করার কোন কারন পাচ্ছি না। যেমন বীরাপ্পন বা চম্বলের ডাকাতদের বেলায় মারামারির গল্প প্রাইমা ফেসি মেনে নেব। এনকাউন্টারের কথা সাধারনভাবে ভাবব না (যদি না অন্য প্রমান কিছু থাকে)।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৯:২৩521391
  • কিষেণজীকে যদি মেরে দেওয়াই হয়ে থাকে তাহলে মমতার পদলেহনকারী সেই মোমবাত্তিওয়ালা বুজীরা কি করছিল? রাস্তায় নামল না তো!

    যারা অনিন্দিতার ডকুর তত্বকে ঘৃণা করছে তারা বলছে না তো যে দুটো লোককে তাপসীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অপরাধে প্রায় trial by media করে জড়িয়ে দেওয়াও একই রকমের ঘৃণ্য অপরাধ! তাদেরও সমাজ সংসার জীবন আছে তো নাকি সিপিএম করে বলেই এই ছাপ্পা মেরে দেওয়া যায়?
  • bb | 127.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৯:২৩521390
  • মমতা কিষেণজী হত্যা আর ঐ দেবলীনা এট অল গ্রেপ্তার খুবই ভাল কাজ। বুদ্ধদেবের প্রশাসক হিসাবে অনেক আগেই করা উচিত ছিল। এবং এর ফলে অনেকাংশেই এই নৈরাজ্য কমেছে।
  • hwtl | 131.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ০৯:৪১521392
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2442&boxid=25952187

    খুবই ইন্টারেস্টিং। যাদবপুরকে বাগে আনার জন্যে ব্যাপক তোড়জোড় চলছে। আর এই অভিজিৎ চক্রবর্তী যে "লেভেল"-এর লোক...
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১১:২৮521393
  • একজন নাট্যকর্মী ও নাট্যকার ব্রাত্যর মধ্যে যে একটা প্রায় স্বৈরাচারী প্রশাসক ঘাপটি মেরে ছিল তা কেই বা জানত!!
  • s | 130.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১২:৩৪521394
  • অনিলায়নের পাল্টা ব্রাত্যায়ন ঃ-)
  • hwtl | 131.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১২:৩৮521395
  • সৌভিকের সঙ্গে সম্পক্কো প্রথম প্রথম ঠিক ছিলো। মাঝে ব্রাত্য একবার কিছু দাবীদাওয়াসহ এক মেসেঞ্জারকে পাঠায়, সৌভিক তার সাথে দেখা করেননি। যাদপ্পুরের এক সামান্য ভিসির এত অডাসিটি হয় কোত্থেকে - তার পর থেকেই ব্রাত্য কখনো ঠারে ঠারে, কখনো প্রকাশ্যে যাদপ্পুর এবং সৌভিক সম্পর্কে বাণী দিয়ে চলেছে।
  • s | 130.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১২:৫১521397
  • পিটিদাদা ক্রমশ গণশক্তি হয়ে যাচ্ছেন।
    সুহৃদ দত্ত ও দেবু মালিককে trial by media করে ধরা হয়েছে? এটা ঠিক হজম হল না। আর সিপিয়েম সরকার এত নভিস? নিরাপরাধ দলীয় কর্মীকে গ্রেফতার করিয়েছে?
  • quark | 24.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:০৩521398
  • মারজিৎ মহাশয় উচ্চ শিক্ষা সংসদে শিক্ষাবিদ আর আবাপয় অর্থনীতিবিদ হিসেবে চালিয়ে খেলছেন।
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:০৫521399
  • আহা, কমুনিস্ট শাসনে আবার মিডিয়া ইত্যাদি কেন? দুচাট্টে সরকারী মিডিয়াতেই যখন কাজ চলে যায়।

    সরি, পিটিস্যার, এই টইয়ের রীতি মেনে আপনার মুখে চাট্টি কথা বসিয়ে গেলাম। আশা করি দিল পে নেবেন না।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:০৯521400
  • এইটা নতুনঃ "ক্রমশঃ গনশক্তি" হয়ে যাওয়া!! কেউ কিন্তু কখনই জাগো বাংলা হয়না!!

    আম-পাবলিককে জিগান দেখি কতজন বিশ্বাস করে যে ১) তাপসী জমি-আন্দোলনের একজন প্রথম সারির নেত্রী ছিল আর ২) সুহৃদ দত্তই তাপসীকে ধর্ষণ/হত্যার সঙ্গে সরাসরি যুক্ত - তাহলে বুঝবেন যে trial by media কারে কয়!!

    সিপিএম সমর্থক চন্দন সেন (ছোট) এই প্রসঙ্গে কোন ছবি/ডকু বানিয়েছে-যার সব ডায়লগ নাকি বিভিন্ন সময়ে কোর্টে উল্লেখিত বক্তব্যের ভিত্তিতে লেখা। সেটা দেখাতেও কোন মিডিয়া রাজী নয়।
  • lcm | 34.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:১৭521401
  • সব সাজানো ঘটনা। চারদিকে সাজানো ঘটনা।
  • Abhyu | 118.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:২৩521403
  • হ্যাঁ অ্যাট লীস্ট তাপসী মালিক যে মারা গিয়েছিলেন সেটা ডকুমেন্টেড। নইলে হয়তো অনিলায়নের মতো সেটাও একদিন প্রমাণ করতে হত।
  • cb | 41.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:২৩521402
  • ইয়েস, এখানে একজনকেও এইটা নিয়ে বলতে শুনলাম না। আজকেই লিখবো ভাবছিলাম, অভ্যু লিখে দিয়েছেন। অত্যন্ত ভালো প্রচেষ্টা, তিনোর বেস্ট ও বলা চলে
  • SC | 34.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:২৮521404
  • আম পাবলিক কি বলছে যে তাপসী মালিককে তার বাবা রেপ করেছিল?
    এমনকি অনেক সিপিএম সমর্থকও মেনে নিতে পারেননি এভাবে কুত্সা করাকে, এখানেও কয়েকজন বললেন।
    এটাকে যে এখনো defend করার চেষ্টা চলছে, সেটা দেখেই অবাক হচ্ছি।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:৪১521405
  • যে বাবার "রেপের" কথা প্রচার করেছে সেটা প্রমাণ করার দায়িত্ব তার। এই কুৎসা মেনে নেওয়া বা সনর্থন করারও কোন কারণ নেই। নন্দীগ্রামের সবাইকে বাদ দিয়ে সিপিএম তাপসী মালিককে রেপ করে পুড়িয়ে মারল-সেটা যুক্তি দিয়ে খাড়া করানো টা আগামী দিনে আরও কঠিন হয়ে দাঁড়াবে।

    মজাটা হচ্ছে যে তাপসী মালিককে নিয়ে যত বক্তব্য রাখা হল তার কোন ভগ্নাংশও মাওবাদীদের বিরুদ্ধে লেখা হয়নি কোথাও। নন্দীগ্রামের সমস্ত সমস্যা তৈরি করার জন্য মাওবাদীরাই প্রধানতঃ দায়ী। আর কোন একটা পুলিশকে যেন সব গোলমালের আগেই কেটে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল?-who cares.....!! সেতো আর মমতাকে ক্ষমতায় বসানোর জন্য লড়াই করছিল না।
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৩:৫০521406
  • স্যার, ইসে, তাপসী মেয়েটির বাড়ি সিংগুরে ছিল।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:০৩521408
  • তাতে আমার প্রশ্নের উত্তরটা পাওয়া গেল না। নন্দীগ্রাম না হলে সিঙ্গুর কোন সমস্যাই ছিল না।

    তবে "ভুল" ধরার চেষ্টায় যখন রত আছেন তখন জিগাই। ৭ই জানুয়ারি সিপিএমের এক সমর্থক শঙ্কর সামন্তকে সোনাচূড়ার একদল "angry mob" জ্যান্ত পুড়িয়ে মারে। সেটা সাধুচরণ চাটুজ্জেকে কেটে ফেলার একমাস আগের আর ১৪-ই মার্চের গুলি চলার দুমাস ঘটনা। প্পানস্যার তাকে নিয়ে আপনি নিজে ক'লাইন লিখেছেন?
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:০৪521409
  • *দুমাস আগের
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:১০521410
  • আমি কাউকে নিয়েই কিসু লিখি নাই। মিডিয়াতেও চাগ্রি করি না। নিজের ব্লগও নাই। কেউ পড়বে তবে তো লিখব!

    তো কাউকে নিয়ে কিসুই লিখি নাই। নিজেকে নিয়েও না। তাতে আর কী প্রমাণ হয়? কীই বা অপ্রমাণ হয়।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:১২521411
  • সেকি অন্যের ভুল ধরার চেষ্টাও করেননি?
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:১৭521412
  • আজ্ঞে, মিত্থ্যে কইবো না, কখনো সখনো সে দুঃসাহস দেখিয়েছি বটে।

    তবে সবাই তো সমান না, কেউ তাতে খেরে যায় কেউ আবার না। প্রথম ক্ষেত্রে তখনই পাততাড়ি গুটিয়েছি।
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:২২521413
  • অ! তা'লে 14 March 2013 -- 11:48 PM; 15 Mar 2013 -- 12:03 AM-এসব বোদোয় পাততাড়ি গোটানোর আগে লেখা!!
  • প্পন | 126.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:৩০521414
  • সে যাদের লিখেছিলাম তারা তো আর খারেননি স্যার। খারবেন না জেনেই লিখেছিলাম।

    আপাতত এখানেই মিনিময় পর্ব সেশ হলে শান্তিকল্যাণ হয়। (আমার তরফে)
  • PT | 213.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৪:৩২521415
  • তা হয়, কিন্তু কোশ্নের উত্তর না দিয়ে গা বাঁচানোর একটা নতুন টেকনিক শিখলাম!!
  • s | 131.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৫:০০521416
  • এই নিয়ে হাজার হাজার জিবি খচ্চা হয়ে গেছে। এই শঙ্কর সামন্ত নিজের বাড়ী থেকে গ্রামের মানুষের উপর গুলি চালিয়েছিল। ডকুমেন্টেড।
    এরপর তো পিটিস্যার সবার কাছ দাবী রাখবেন যে অনুজ পান্ডে, তপন, সুকুর, মজিদ মাস্টার ইঃ পক্ষে অন্তত দু লাইন লেখা না থাকলে কোনো বক্তব্য এন্টারটেন করা হবে না।
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৫:৩৫521419
  • ফেয়ার প্রাইস ড্রাগ শপ সত্যি ভালো আইডিয়া
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৫:৩৫521417
  • ফেয়ার প্রাইস ড্রাগ শপ সত্যি ভালো আইডিয়া।
  • siki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৫:৪৩521420
  • হ্যাঁ, গল্পটা হচ্ছে কি, ফেয়ার প্রাইস শপ তো হয়েছে, কিন্তু সেখানে নামকরা কোনও কোম্পানির ওষুধ পাওয়া যাচ্ছে না, সমস্তই অনামী কোম্পানির ওষুধ, যেগুলো সাধারণভাবে মার্কেটে পাওয়া যায় না। সুতরং ওষুধগুলো কতটা কার্যকরী, তাই নিয়ে কেউই কিছু বলতে পারছে না, এমনকি ডাক্তাররাও না। ঠিকঠাকভাবে নাকি কম্পোজিশনের পার্সেন্টেজও লেখা নেই সে সব ওষুধে।

    আর মেন যে প্রবলেমটা হচ্ছে, লোকে প্রেসক্রিপশন নিয়ে গিয়েও দরকারের ওষুধ পাচ্ছে না। অনেকটা গার্ডিয়ান ফার্মেসির মত কেস। ওখানে কোনও ডাক্তারের প্রেসক্রিপশন মতই ওষুধ পাওয়া যায় না, অথচ দোকানের র‌্যাক ওষুধে ওষুধে ভর্তি। কিন্তু যে ওষুধটাই চাইতে যাও, সেটাই থাকে না।

    ফলে লোকে বাধ্য হয়ে বাইরের দোকানেই যাচ্ছে। সেখানে যে যেমন পারে মুর্গি হচ্ছে। কোন একটা জীবনদায়ী ওষুধের অ্যাম্পুল, প্রিন্টেড প্রাইস লেখা থাকে পাঁচ হাজার টাকা, কিন্তু ওভার দা কাউন্টার ওটা আড়াই হাজার টাকায় বিক্রি হয়। এইবার গ্রামদেশ থেকে আসা অল্পশিক্ষিত মানুষ যারা সরকারি হাসপাতালে আসে, তারা পড়ে দালালের পাল্লায়, পাঁচ হাজার টাকা দিয়েই কেনে ঐ ওষুধ, একেবারে উইন উইন সিচুয়েশন। ওষুধ কোম্পানিকে বলেও নাকি লাভ হয় নি, যে কেন দামটা ডবোল করে লেখো। তারা পাঁচ হাজারই ছাপায়, আর বিক্রি করে আড়াই হাজারে।

    এই অ্যাম্পুলও ফেয়ার প্রাইস শপে পাওয়া যায় না।

    এই সব গল্প শুনলাম সুমিত ডাক্তারের কাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন