এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৫:৪৭521421
  • Name: s

    IP Address : 130.56.231.121 (*) Date:15 Mar 2013 -- 12:51 PM

    পিটিদাদা ক্রমশ গণশক্তি হয়ে যাচ্ছেন।
    সুহৃদ দত্ত ও দেবু মালিককে trial by media করে ধরা হয়েছে? এটা ঠিক হজম হল না। আর সিপিয়েম সরকার এত নভিস? নিরাপরাধ দলীয় কর্মীকে গ্রেফতার করিয়েছে?

    সুহৃদ দত্ত কে পুলিশ ধরেছিলো না সিবিআই ধরেছিলো। যদ্দুর মনে পড়ছে সিবিআই। আর যে অফিসার ধরেছিলো সে আবার পরে ঘুষ খেতে গিয়ে ধরা পরে জেলে গেছিলো পরবর্তিতে ( সিঙ্গুর কেসে নয়)। স্মৃতি থেকে বলা। কেউ ভ্যালিডেট করুন
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৫:৫০521422
  • ফেয়ার প্রাইস শপের আইডিয়াটা নতুন। যদি লেগে থাকা যায়, সদিচ্ছা থাকে তাহলে প্রথমে সমস্যা হলেও সময়ে ঠিক ঠাক ইম্প্লিমেন্টেসন করা সম্ভব
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৬:০৫521423
  • এই টই-টা সাইন কার্ভ ফলো করে। হঠাৎ হঠাৎ জেগে ওঠে ঃ)
  • siki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৬:১১521424
  • ধুর। নতুন কোথায়? পাড়ার রেশন দোকানেরই ভালো নাম তো ফেয়ার প্রাইস শপ। ওটা ওষুধের রেশন দোকান।
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৬:৩৫521425
  • ঃ) বেশ বলেছো.... ওষুধের রেশন দোকান ঃ)
  • pi | 78.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৭:২৪521426
  • 'নন্দীগ্রাম না হলে সিঙ্গুর কোন সমস্যাই ছিল না।'

    না না, কিছু বলি নাই।
  • de | 190.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৭:৩০521427
  • কিষেণজীর মতো পাহাড় সমস্যায়ও মমতা বুদ্ধবাবুর থেকে বেটার পারফরম্যান্স দিচ্ছেন -- গোর্খা জনমুক্তি মোর্চার বাড়াবাড়ি যদি একটু কমে!
  • pinaki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ১৯:৪৭521428
  • "নন্দীগ্রামের সমস্ত সমস্যা তৈরি করার জন্য মাওবাদীরাই প্রধানতঃ দায়ী"

    পিটিদা, ভুল জানেন। বা ঐভাবে ভাবতে ভালোবাসেন। বা সিপিএমের প্রচারে 'বিভ্রান্ত'। ;-)
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২০:২৩521430
  • নন্দীগ্রাম সিঙ্গুরের পাঁচ বছর পরে আমার ধারনা-

    নন্দীগ্রামে আন্দোলন পরিচালনার ব্যাপারে মাওবাদীদের অন্ভুমিকা নিঃসন্দেহে প্রমানিত হবার পরে এটা নিয়ে আমি নিশ্চিৎ যে পুলিশ পাত্ঠাতেই হতো। কিন্তু বুদ্ধ প্রশসন পরিস্থিতি বুঝতেই পারে নি। যেদিন প্রথম রাস্তা কাটা হলো সেদিন-ই পুলিশ/ আধাসেনা পাঠানো উচিত ছিলো। সেক্ষেত্রে ৪ মাস ধরে পরিস্থিতি এতোটা এস্ক্যলেট করতো না। এতো মানুষ মরতো-ও না। এতকাল ধরে বিরোধীরা/বুজিরা নিরবিচ্ছিন্ন প্রচার-ও করতে পারতো না।

    সিঙ্গুর-এ অধিগ্রহনের সিদ্ধান্ত ঠিক ছিলো বলে মনে করি রাজ্যের বৃহত্তর স্বার্থে। জমির দাম যা দেওয়া হচ্ছিলো তাও যে খারাপ ছিলো না--- ৭ বছর বাদে ওখানকার জমির দাম দেখে বোঝা যাচ্ছে। মমতার জমি নীতি যে ভুল তা রাজ্যবাসী হাড়ে হাড়ে বুঝতে পারছে। উন্নয়নে জমি নেওয়া যাবে না-এই নীতি নিয়ে থাকলে কল্লালদার কথা মতো "বৈদিক" যুগে গিয়ে থাকতে হবে। কলকাতা বলে শহরটাও সেক্ষেত্রে তৈরী হতো না সেক্ষেত্রে।

    আগে নন্দীগ্রাম ঘটে যাওয়ায় সরকার প্রচন্ড চাপে ছিলো। একের পর এক ভুল সিদ্ধন্ত নিয়েছে। মমতাকে সিঙ্গুরে মাচা বাঁধতে দেওয়াটা বুদ্ধর চরম দুর্বল সিদ্ধান্ত। উনি যদি মনে করেন ওনার সিদ্ধান্ত ঠিক এবং তাতে রাজ্যবাসীর লং টার্ম এ ভালো হবে, তাহলে কঠোর ভাবে নিজের সিদ্ধান্তের পক্ষে দাঁড়ানো উচিত ছিলো। সেটা না করে উনি রাজ্যের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন।
  • aranya | 154.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২০:৩৭521431
  • দিন দুয়েক টইতে আসতে পারি নি। পিটি দেখলাম তথ্য দাবী করেছেন, নন্দীগ্রামে ১৪-ই মার্চ পুলিশের সাথে পুলিশের উর্দি পরিহিত, চটি পায়ে (খালি পা নয়, থ্যাংকস প্পন, অনেক দিন আগের ব্যাপার, খেয়াল থাকে না, কদিন পর হয়ত পুরো ঘটনাটাই ভুলে যাব, পিটি খুশী হবেন) গুন্ডারা যুদ্ধে গেছিল কিনা।
    সরি পিটি, কোন তথ্য নেই, তথ্য খুঁজে বের করার ইচ্ছেও নেই। ঐ সময় দেশের বন্ধুদের ফোন কলে জেনেছিলাম এই ঘটনার কথা, কাগজেও বেরিয়েছিল। ইউটিউবে কিছু ক্লিপ দেখেছিলাম মনে হয়, তবে এতদিন পর স্মৃতি বিশ্বাসঘাতকতাও করতে পারে।
    সুতরাং আবারও বলছি, কোন তথ্য নেই, পুলিশের সাথে গুন্ডা পাঠানোর। যে ১৪ জন মারা গেছিলেন তাদের কারো কারো পিঠে গুলি লেগেছিল, বুকে নয়। তার মানে তারা পুলিশকে আক্রমণ করছিলেন না, প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলেন। এটারও সাপোর্টিং কোন ডকু নেই। পিঠে গুলি করার একটাই অর্থ হয়, পুলিশের ওপর আগে থেকেই নির্দেশ ছিল - কোন ডকু নেই।

    তবে, সেদিন এবং রাতে, মিডিয়াকে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয় নি। এইটার ডকুমেন্টেশন বোধহয় খুঁজলে পাওয়া যাবে।

    একটাই প্রশ্ন - মিডিয়াকে কেন ঢুকতে দেওয়া হয় নি - আপনার কি মনে হয়?
  • aranya | 154.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২০:৪৮521432
  • আরও একটা জিনিস আমি সত্যিই বুঝি না - বুদ্ধ বাবু কাগজে বিজ্ঞপ্তি দিলেন, সরকার জমি নেবে না, নন্দীগ্রামের মানুষ বিশ্বাস করল না। তখন কেন উনি নন্দীগ্রামে গিয়ে সেখানকার লোকেদের সাথে দেখা করে তাদের বোঝানোর চেষ্টা করবেন না? তাতে কি সম্মান হানি হয়?
  • pinaki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২১:১০521433
  • মাইরি মানুষের মেমরির কী অবোস্তা। জানুয়ারিতে যখন নন্দীগ্রামে জমি অধিগ্রহণের নোটিস জ্বালানো হয় তখন মাওবাদীরা আদৌ ওখানে ছিল না। রাস্তা কাটা ইত্যাদি মাওবাদীদের উপস্থিতি ব্যতিরেকেই ঘটেছে। পুলিশের গুলিচালনাও ঘটেছে মাওবাদীদের প্ররোচনা ইত্যাদি ছাড়াই। নন্দীগ্রামের ঐ এলাকা ছিল সিপিএমের এলাকা। এমনকি তিনোদেরো কোনো ভিত্তি ছিল না। জমি অধিগ্রহণ বিরোধী যে কমিটি তা গড়ে ওঠে মূলতঃ সিপিএমের নিচুতলার লোকদের নিয়েই। এসব কি মনে নাই, নাকি ইচ্ছাকৃত বিস্মরণ? ১৪ ই মার্চের ঘটনা যখন ঘটে তখন মাওবাদীদের একটামাত্র স্কোয়াড ওখানে ছিল। কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না ঐ আন্দোলনের গতি প্রকৃতির উপর। পরবর্তীতে মাওবাদীরা আরো লোক রিক্রুট করে। অস্ত্রও যোগান দেয়। কিন্তু তদ্দিনে তিনোদের আন্দোলনের উপর নিয়ন্ত্রণ তৈরী হয়ে গেছে। আর আন্দোলনের ধরণ আর ব্যাপ্তি - দুইই মাওবাদীদের রিচের বাইরে ছিল।

    আর মাওবাদীরা অস্ত্র না দিলে কি তিনোরা অস্ত্র পেতো না? সংসদীয় দলগুলোর কাছে অস্ত্র থাকে না? সিপিএম নন্দীগ্রাম পুনর্দখল করল কিসের জোরে? অস্ত্রের জোরে। এমনই অস্ত্রের জোর যে মাওবাদী এবং তিনোদের মোট অস্ত্রের জোরকেও ওভারপাওয়ার করে দিল। সেই অস্ত্র তাদের কে যোগালো? নন্দীগ্রামের যাবতীয় ঘটনাক্রমকে সশস্ত্র কারা করে তুলেছিল? সে তো সিপিএমই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নন্দীগ্রামকে শান্ত করতে গেলে তো প্রথম সিপিএমের সশস্ত্র বাহিনীকে শায়েস্তা করতে হত।

    সিপিএম সেসময় পঃবঙ্গকে নিজেদের বাপের জমিদারি ভেবে নিয়েছিল। সিঙ্গুর, নন্দীগ্রাম, সমস্ত সমস্যার মূল উৎস সেটা। সেটা স্বীকার না করে ইতিহাসকে নিজের মনের মত করে সাজাতে চাইলে 'ঘুরে দাঁড়ানো' ইত্যাদি স্বপ্নই থেকে যাবে হয়তো।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২১:১৬521434
  • কিছুকাল গ্যালারীতে বসে খেলা দেখলে কেমন হয়? হাইকোর্টের বেত যেমন চলছে ওদের কদ্দিনে গায়ে ব্যথা হয় তাই দেখার।
  • pinaki | 132.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২১:১৮521435
  • অরণ্যদা বুদ্ধবাবু বলেছিলেন - "মানুষ না চাইলে ওখানে কেমিক্যাল হাব হবে না।" খ্যাল করুন - "মানুষ না চাইলে"। অর্থাৎ এটা যদি উনি প্রমাণ করতে পারেন যে মানুষ চায়, তাইলে কেমিক্যাল হাব হবে। আর মানুষ অলরেডি ততদিনে এটা জেনে গেছে (সিঙ্গুর কেস দেখে) যে মানুষকে 'ইচ্ছুক' প্রমাণ করতে বুদ্ধবাবু এবং তাঁর দলের মত দক্ষ আর কেউ নয়। বুদ্ধবাবুকে কে তখন বিশ্বাস করত বলুন তো? সিঙ্গুরের সময় প্রতিদিন উনি দুটো করে ঢপ দেন। প্রতিরোধ না করলে দুদিন বাদে লক্ষ্মণ শেঠ বুক চিতিয়ে বলত - 'দেকলে, কেমং সব অনিচ্ছুককে ম্যাজিক করে ইচ্ছুক করে দিলাম?'
  • SC | 160.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২১:৫৮521436
  • এসব দেখলে শুধু কুন্দেরাকে স্মরণ করতে ইচ্ছে করে: "The struggle of people against power is the struggle of memory against forgetting "

    ইউটুব ইত্যাদি থাকার ফলে অবশ্য একটা সমস্যা হয়ে গেছে। এসব ফুটেজ ইত্যাদি থেকে যাচ্ছে। ইতিহাসকে airbrush করে দেওয়া যাচ্ছে না।
  • aranya | 154.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২২:০৪521437
  • হুম, 'মানুষ না চাইলে '-টা সত্যিই খ্যাল ছিল না।
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২২:৪১521439
  • ইউটিউব থাকার ফলে কি সুবিধা হল?

    কায়দা যেটা দেখছি সেটা তো এই রকম, কেউ একজন একটা কিছু দাবী করে। তারপর সে দাবীটা হইহই করে অন্যেরা সমর্থন করে। দাবী নিয়ে কোন সন্দেহ দেখা দিলে সেটা জাস্ট ইগনোর করা হয়।

    এই যেমন পাইয়ের দেওয়া ইউটিউব নিয়ে যে প্রশ্ন করলাম সেটার কোন জবাব নেই। কিন্তু ইউটিউব থাকায় কি সব হয়েছে সে দাবী করা চলছে।

    কুন্দেরাকে প্যারাফ্রেজ করেঃ

    The struggle of people against power is the struggle against manufacturing consent.

    আর হ্যাঁ, তাপসী মালিকের কেস নিয়ে সিপিএমকে দায়ী করা নিয়েও কোন কথা নেই।
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:২১521441
  • এই ভিডিও টা তো ?


    হ্যাঁ, ৩ঃ৪৪ থেকে, এরা কারা ? যারা পুলিশের মতই গুলি চালিয়েছিল ?

    পুলিশের দিকে কোন গুলি এসেছিল বলে পুলিশের বা সরকারি রিপোর্টেও তো আসে নাই !! নাকি এসেছিল ? এসে থাকলে একটু দেবেন তো ?
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:২২521442
  • হ্যাঁ, এটা নিয়েও কথা হোক ঃ)

    "১৭ মার্চ নন্দীগ্রামের গোকুলনগরের উল্টো দিকে খেজুরির শেরখাঁচকের জননী ইটভাটা থেকে ১০ সিপিএম নেতা-কর্মীকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করেন সিবিআই অফিসারেরা। নন্দীগ্রামের ভূমি-কমিটির অভিযোগ ছিল, খেজুরির দিক থেকে নিয়মিত হামলা চলছে। হামলা চালানোর জন্য তখনকার প্রধান শাসকদল সিপিএম বাইরে থেকে সশস্ত্র ক্যাডারদের এনে খেজুরিতে জড়ো করছে বলেও অভিযোগ ছিল কমিটির। জননী ইটভাটা থেকে পটাশপুর, ভূপতিনগর এলাকায় সিপিএমের একাধিক লোকাল কমিটি, শাখা কমিটি বা যুব সংগঠনের সদস্য অম্বিকেশ ঘোড়ুই, কানাইলাল দাস, মনোরঞ্জন মাইতি, রাজকুমার জানা, নাড়ু মাইতি, অরিন্দম কুইল্যা, শক্তি দাস, শচীন প্রামাণিক, রতিকান্ত মাইতি, পঞ্চানন শাসমলকে গ্রেফতার করেন সিবিআই অফিসারেরা। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ৯টি রাইফেল, ৪টি রিভলবার, একটি পিস্তল। আগ্নেয়াস্ত্রগুলির বেশ কয়েকটি স্বয়ংক্রিয় এবং বিদেশি। প্রতিটিই ছিল গুলিভর্তি। আরও বেশ কয়েক বাক্স গুলি, কার্তুজের পাউচ, বোমা তৈরির প্রচুর সরঞ্জাম, দূরবীন, কালো প্যান্ট-টি’শার্ট, জলপাই রঙের হেলমেট, ৫টি মোবাইল হ্য্ান্ডসেটের সঙ্গেই উদ্ধার হয় সিপিএমের দলীয় পতাকা এবং দলের বেশ কিছু প্রচারপত্র। "
  • Sibu | 84.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:৩৮521443
  • হয়তো আসে নাই। কিন্তু এরা কারা? পুলিসের সাথে আছে বলে তো দেখি নাই। মাওবাদীও হতে পারে। গ্রামবাসীও হতে পারে। সিপিএম কিকরে জানি? জাস্ট পুলিসের ওপর গুলি চালায় নি বলে? (মেনে নিচ্ছি পুলিসের ওপর গুলি চলে নি, ফর দি টাইম বিয়িং)। হয় তো মাওবাদীরা গুলি করতে ভয় পেয়েছিল। হয়তো জাস্ট প্রোপাগান্ডার জন্য ঐ রকম একজনকে ঝাপসা করে ফোটুক তোলা হয়েছিল। কে জানে?

    আর ১৭-ই মার্চে যাদের গ্রেপ্তার করা হল তাদের আদালতে কি হল? নাকি এটাও তাপসী মালিক কেস?
  • PM | 93.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:৪১521444
  • পাই আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে। যেখানে নন্দীগ্রামে সামনে যারা ছিলেন গ্রামবাসীরা তাদের তাদের পেছনে বন্দুক হাতে গামছায় মুখ ঢাকা কিছু লোক ছিলো। ক্যমেরায় পরিস্কার ধরা পড়েছিলো। এখন ঐ ভিডিওটার অথেন্টিসিটি নিয়ে বলতে পারবো না। খুব সম্ভবত PT পুরনো টই তে লিন্ক-টা দিয়ে প্রশ্ন করেছিলেন ঐ লোকগুলো কারা? তখন নন্দীগ্রামে মাওবাদী দের ইন্ভল্ভ্মেন্ট এতো প্রশ্নতীত ছিলো না। অভিযোগ-এর স্তরেই ছিলো।

    PT কি আরেকবার লিন্ক-তা দিতে পারেন?

    পাই, জননী ইঁটভাটা যে সিপিয়েম এর কাউন্টার অ্যাক্সনের কেন্দ্র ছিলো সে ব্যাপারে কোনো সন্দেহ আমার অন্তত নেই
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:৪৪521445
  • হয়তো মাওবাদীদের কি গ্রামবাসীদের নিজেদের লোকজনকে দিয়েই ১৪ জনকে মেরে পুলিশের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। পুলিশের ছবিগুলোও জুড়ে দেওয়া হয়েছে, জাস্ট প্রোপাগান্ডার জন্য।
  • aranya | 154.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:৪৭521446
  • তাপসী মালিক-কে সিপিএমের কেউ খুন করে নি, সেটা হতেই পারে। তিনো বা মাও কেউ করে সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়েছে, এমন নিশ্চয়ই হতে পারে। নিজের বাবা .., নাঃ,অতটা যেতে পারলাম না। মানে, বাস্তবে এমন ঘটনা অল্প কিছু হয়্ত ঘটে, সেই সম্ভাবনাটা মেনে নিতে ইচ্ছে করছে না, অনিন্দ্তা ভাবাতে চাইলেও।
    আমায় সব চেয়ে অবাক করেছে ৬ বছর পরে পিটি-র এই ১৪-ই মার্চ পুলিশের সঙ্গে সিপিএম সশস্ত্র ক্যাডার/গুন্ডাদের উপস্থিতি ডিনাই করাটা। জাস্ট আকাশ থেকে পড়েছি। তখন বিভিন্ন টিভি চ্যানেলে, কাগজে এই গুন্ডাদের ছবি ছিল, খবর ছিল। এটাকেও যে কেউ অস্বীকার করতে পারে - জাস্ট বিটস মি!!!
    অবশ্য হলোকাস্ট হয় নি, নাজীদের হাতে কোন ইহুদী মরে নি, এমন থিয়োরীও তো বাজারে আছে, যেমন বলে থাকেন আহমেদিনাজ।
    করণ্ডার ক্ষেত মজুরদের সিপিএম পুড়িয়ে মেরেছিল - প্রমাণ কি? ছোট আঙারিয়ার গণ হত্যায় কেউ কি দোষে প্রমাণিত হয়েছে, এখনও? কোথাও কিছুর প্রমাণ নেই, কোন কিছুরই প্রমাণ থাকে না। কেমন অতিপ্রাকৃত, অবাস্তব লাগে।
  • pi | 172.*.*.* | ১৫ মার্চ ২০১৩ ২৩:৫২521447
  • অরণ্যদা, ওপরের ভিডিওতেই ছবি আছে। তার ব্যাখ্যাও তো শিবুদার পোস্টে এল ঃ)
  • aranya | 154.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০০:০৪521448
  • পঃ বঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে, কাশীপুর-বরানগর থেকে শুরু করে এই সেদিন তিনো গুন্ডাদের হাতে সিপিএমের দুই প্রাক্তন বিধায়ক খুন হওয়া - কতজন খুনী দোষী প্রমাণিত হয়েছে এবং শাস্তি পেয়েছে, জানতে ইচ্ছে হয়।

    ২০০৭-এর ১৪-ই মার্চ, নন্দীগ্রামে মানুষ মারার এবং এলাকা পুনর্দখল করে গ্রামবাসীদের দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়ার, সবক শেখানোর অর্ডার দিয়ে পুলিশ এবং গুণ্ডাদের পাঠানো হয়েছিল, এবং সেই কারণেই মিডিয়াকে ব্যান করা হয়েছিল, সাংবাদিক-দের ঢুকতে দেওয়া হয় নি, এটা একটা থিয়োরী।

    সাংবাদিক-দের ১৪-ই মার্চ, সারা দিন এবং রাত আটকে রাখার, এলাকায় ঢুকতে না দেওয়ার অন্য কি সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে, আশা করি পিটি বা আর কেউ জানাবেন।
  • aranya | 154.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০০:০৬521449
  • ধুর, ছবি দিয়ে কি হবে। ফুটেজ সব জাল-ও তো হতে পারে। হয় তো কোন ফিল্ম সিটিতে তোলা হয়েছে, প্রোপাগাণ্ডার জন্য।
    যুদ্ধের সিনেমা।
  • SC | 160.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০০:২৩521450
  • যত দিন যাবে, আরো জোরালো গলায় এভাবেই একটা অল্টারনেট ইতিহাস কনস্ট্রাক্ট করার চেষ্টা করা হবে।
    কিন্তু এ যুগে মনেহয় অতটা সহজ হবে না।
  • a x | 138.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০০:২৯521452
  • পিনাকী, এই নিয়ে দিস্তে দিস্তে এই একই কথা হয়ে গেছে। মোদী থেকে সিপিএম সবাই আশায় থাকে যে লোকে সবই ভুলে যাবে তখন এরা নতুন করে ইতিহাস লিখবে। এইখানের আলোচনা দেখে আমি স্মৃতিভ্রংশের বেনেফিট অফ ডাউট দিতেও রাজি নই।
  • Sibu | 84.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০০:৫৭521453
  • আইডিয়াটা কি? প্রমান থাকুক বা না থাকুক আপনারা (বা আবাপ) যাদের দোষী বলবেন তারাই দোষী? সরি, এতটা মানা গেল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন