এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.*.*.* | ০৪ জুলাই ২০১৫ ১৩:১৪662852
  • রন্জনবাবু অশেষ ধন্যবাদ।
  • PM | 116.*.*.* | ০৪ জুলাই ২০১৫ ১৫:২৬662853
  • ইমার্জেন্সি ওঠার কারন নিয়ে রন্জনদার বক্তব্য অতি সরলীকরন মনে হলো। হয়তো রনজনদা এরকম ভাবে ভাবতে পছন্দ করেন ইমার্জেন্সীর ক্ষেত্রে
  • PT | 126.*.*.* | ০৪ জুলাই ২০১৫ ১৬:০৩662854
  • RR
    পিটিশন মানে কি খসড়া বা ঐ জাতীয় কিছু? তাও এই সরকারকে? তাহলে থাক.....ঐ জন্যেই তো বলছি, বাঙালী অতীত থেকে শিখছে না।

    -----
    sub: পরিষ্কার রাস্তা
    এই তালিকায় কি যাদব্পুর থানা থেকে গড়িয়ার রাস্তাটা আছে? মানে দুপাশের ফুটপাথ ধরে সোজা হেঁটে চলে যাওয়া যাবে? আগামি কাল ঐ দিকেই যাব। এক্কেবারে আঁখোদেখা হাল জানাব কাল রাতে।
  • সিকি | ০৪ জুলাই ২০১৫ ১৬:৪৪662856
  • "Her own department did a survey and told her if she held the election during the Emergency she would return to power."
  • SC | 83.*.*.* | ০৫ জুলাই ২০১৫ ০০:৩০662858
  • ঐরকম রিপোর্ট ২০১১ র ভোটের আগে আলিমুদ্দিনেও পৌঁছেছিল। এবার তো জিতছিই। :)
    আসলে এই সমস্ত রেজিম গুলো যারা চালান, চাটুকার তৈরী করতে এত ব্যস্ত হয়ে পড়েন, যে বোঝেননা, এই ক্ষেত্রে, "স্যার/ম্যাডাম আপনি নির্বাচনে দাঁড়ালে সিউর জিতবেন" টা শুনতে ভালো লাগলেও আদতে কবর খোঁড়া। বুদ্ধকেও অর সাগরেদ রা এরকমই ভরসা দিয়েছিল।
    হারা এখানে ইমার্জেন্সি দেখছেন, জানতে ইচ্ছে করে নন্দীগ্রামে যখন সব মিডিয়া কে আটকে দিয়ে সূর্যোদয় করা হচ্ছিল, তখন তারা কি দেখছিলেন? বিপ্লব পরবর্তী যৌথখামারের ছবি?
  • SS | 106.*.*.* | ০৫ জুলাই ২০১৫ ০১:৩১662859
  • আমেরিকায় একে বলে কনসার্ভেটিভ একো চেম্বার। ২০১২ এর ইলেকশানে যা হয়েছিল। এই একো শুনে মিট রমনি খালি ভিকট্রি স্পিচ লিখেছিলেন। কিন্তু দিতে হল কনসেশন স্পিচ।
  • PT | 213.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ০৯:৪২662860
  • জরুরী অব্স্থা নিয়ে অতীত-বিলাসীদের জন্য ভবিষ্যতের ভাবনাঃ

    "Has our polity changed today, or have we – and especially the political class – devised even more ingenious ways to unquestioningly supplicate before the powerful?

    Has political sycophancy decreased?

    Do most political parties nurture healthy traditions of dissent and debate?

    Has the number of absolute leaders decreased, and has the tribe of absolute followers dwindled?

    The answer to all these questions is, i am afraid, largely a resounding ‘no’......

    .....As the French saying goes: The more things change, the more they remain the same".

    http://blogs.timesofindia.indiatimes.com/toi-edit-page/can-emergency-be-reimposed-ideology-less-veneration-of-the-powerful-continues-to-be-indias-achilles-heel/
  • কল্লোল | 135.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ১১:১৫662862
  • জরুরী অবস্থা উঠে যাওয়াটা ইন্দিরার নির্বাচনে গোহারা হেরে যাবার ফল। কিন্তু ইন্দিরা নির্বাচন ঘোষনা করলেন কেন? সেটার পিছনে আমেরিকা ও অন্যান্য পশ্চিমী শক্তির চাপ ছিলো। মনে করুন তার ঠিক আগে জেরাল্ড ফোর্ড্কে হারিয়ে জিমি কার্টার এলো। রিপাবলিকান থেকে ডেমোক্র্যাট জামানা। ফলে রাজনৈতিক কারনেই ভারতের ওপর চাপ বাড়লো। তার ফলে ইন্দিরাকে নির্বাচনে জিতে প্রমাণ করার দরকার ছিলো যে ভারতের মানুষ জরিরী অবস্থাকে বৈধতা দিচ্ছেন।
  • dc | 132.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ১৫:৫১662863
  • কয়েকদিন কলকাতা ঘুরে এলাম। কি অসংখ্য খাওয়ার যায়্গা আর রেস্টুরেন্ট গজিয়েছে রে বাবা! কলকাতাকে এবার সিরিয়াসলি ফুড টুরিজমের জন্য তুলে ধরা যায়।
  • PM | 116.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ১৭:৩৩662864
  • কল্লোলদাকে ক।

    ১৬ বছর দেশে একছত্র রাজত্ব করে গেলো তাকে বোকা বা স্তাবকদের কাছে বার খেয়ে ইমার্জেন্সী তোলার সিদ্ধান্ত নিয়েছে এরকম ক্লুসন অতিসরলীকরন বলেই মনে হয়।

    ইন্দিরা ইমার্জেন্সী তুলতে বাধ্য হয়েছিলেন। কেনো? তা নিয়ে যুক্তি তর্ক চলতে পরে। কালোলদার বলা কারনটাও একটা কারন তা নিয়ে আমার সন্দেহ নেই
  • | 77.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ১৯:২৭662865
  • রঞ্জন দার লেখা টা খুব ভালো লাগলো।

    পি এম, তোমার যা সম্ভাব্য কারন মনে হচ্ছে লেখা না। আলোচনা চলুক।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ২১:২৯662866
  • বার খায়। অনেক পোড় খাওয়া লোকেও বার খায়, যখন তারা ক্ষমতায় অভ্যস্থ হয়ে পড়ে।
    সেটাও একটা কারন, নির্বাচন ঘোষনা করার। বাইরের চাপ ও ভিতরের স্তাবকতা সবই কারন।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ০৬ জুলাই ২০১৫ ২১:৩৪662867
  • বার, খাইতে বড়ই ভাল।
  • ranjan roy | 192.*.*.* | ০৭ জুলাই ২০১৫ ১০:৪৫662868
  • পিএমঃ
    ইমার্জেন্সি ওঠার কারন নিয়ে রন্জনদার বক্তব্য অতি সরলীকরন মনে হলো। হয়তো রনজনদা এরকম ভাবে ভাবতে পছন্দ করেন ইমার্জেন্সীর ক্ষেত্রে

    রঞ্জনঃ
    এদিকে পশ্চিম দুনিয়ায় কথা উঠছে, প্রবন্ধ বেরোচ্ছে। পিটিশন আসছে। ইন্দিরা ভাবলেন ইলেক্শন করে গোটা বিশ্বকে দেখিয়ে দেবেন যে জনগণ ইমার্জেন্সি চায়, কোথাও কোন বিরোধ নেই। উনি নিজেও তাই বিশ্বাস করতেন। গোয়েন্দা বিভাগ সতর্ক করেছিল। উনি স্তাবকদের কথাকে বেশি গুরুত্ব দিলেন।

    কল্লোলঃ
    ১) জরুরী অবস্থা উঠে যাওয়াটা ইন্দিরার নির্বাচনে গোহারা হেরে যাবার ফল। কিন্তু ইন্দিরা নির্বাচন ঘোষনা করলেন কেন? সেটার পিছনে আমেরিকা ও অন্যান্য পশ্চিমী শক্তির চাপ ছিলো। ------ফলে রাজনৈতিক কারনেই ভারতের ওপর চাপ বাড়লো। তার ফলে ইন্দিরাকে নির্বাচনে জিতে প্রমাণ করার দরকার ছিলো যে ভারতের মানুষ জরিরী অবস্থাকে বৈধতা দিচ্ছেন।

    ২)বাইরের চাপ ও ভিতরের স্তাবকতা সবই কারন।

    ---- পিএম, আর একবার দেখুন। কল্লোল আর আমার বক্তব্যের মধ্যে পার্থক্য কোথায়?
    অতিরিক্ত আত্মবিশ্বাসী ইন্দিরা চেয়েছিলেন বিশ্বের চোখে এমার্জেন্সির জনমন্মোহক ছবি তুলে ধরতে, ডিক্টেটরশিপের অভিযোগ খন্ডন করতে। তাই সাধারণ নির্বাচনের ঘোষণা। যদিও RAW তাঁকে সতর্ক করেছিল। কিন্তু স্তাবকেরা সত্যি কথাটা ওনাকে জানাতে ভয় পেয়েছিল। যেহেতু বিপরীত সুরে গেয়ে অনেক কংগ্রেসী নেতারাও জেলে (Young Turks)।
    আর এগুলো একটাও আমার কল্পনা নয়, ডকুমেন্টেড ফ্যাক্ট। কাজেই আমার "এভাবে ভাবতে পছন্দ করা" না করার প্রশ্নই ওঠে না।

    আর আপনি যদি এমার্জেন্সি উঠে যাওয়ার অন্য কোন কারণ/তথ্য পেয়েছেন তো এখানে জানিয়ে দিন। এমার্জেন্সিতে বন্দী কারও ভার্সন? কোন সাংবাদিক? গৌরকিশোর ঘোষ? জ্যোতির্ময় দত্ত (কোলকাতা পত্রিকা)? এঁরা দুজনেই এই সময়ে বন্দী ছিলেন।
    আমার কাকা তুষার রায় (সিপিএম), এজিবেঙ্গল ইউনিয়নের নেতা, আমার ব্যাংক ইউনিয়নের প্রেসিডেন্ট আশিস সেন ( সিপিএম, রিজার্ভ ব্যাংক) এঁরাও ব্যতিক্রমী হিসেবে এমার্জেন্সির সময় প্রকাশ্য বিরোধ প্রদর্শন করে গোটা সময়টা জেলেই ছিলেন। এঁদের সঙ্গেও দীর্ঘ আলোচনা করেছি।
    তবু নিজেকে সবজান্তা ভাবি না। তাই অন্য কোন অ্যাঙ্গেল জানতে পারলে ভালই লাগবে, ঋদ্ধ হব।
  • | ০৭ জুলাই ২০১৫ ১২:৪৯662869
  • আজকের আবাপর সুকান্ত চৌধুরীর লেখার লিম্ক কেউ দিয়ে দেন না এখানে। বেশয়াপ্ট লাগল।
  • PT | 213.*.*.* | ০৭ জুলাই ২০১৫ ১৩:৩৮662870
  • জরুরী অবস্থার ৪০ বছর পরেও এসব যা খুশী তাই হতেই পারে। জরুরী অব্স্থা তো আর জারী হয়নি!!

    A woman, who had accused the police of torturing her, has been remanded in judicial custody along with five others after they were arrested for allegedly blocking a highway and attacking the police with bombs.
    http://zeenews.india.com/news/west-bengal/sattor-woman-remanded-to-judicial-custody_1625554.html

    ".....দান্তের মহাকাব্যে এক শ্রেণির মানুষের কথা আছে যারা অন্তরে মৃত, পাপ-পুণ্যের কোনও বোধই নেই। এরা মোটেই সুখে নেই কিন্তুঃ স্বর্গ কোন ছার, নরকেও এদের ঠাঁই নেই, এক বিচ্ছিন্ন ছায়ালোকে এদের অতৃপ্ত প্রেতগুলো ঘুরে বেড়ায়।.....>"
    <http://www.anandabazar.com/editorial/post-editorial-about-lawlessness-wreckless-nasty-mentality-bengali-people-1.171365#
  • ঠঙ | 118.*.*.* | ০৭ জুলাই ২০১৫ ১৮:৫২662871
  • ল্যাম্পপোস্ট ঠোকা পিটিই একমাত্র সুখে আছে
  • PT | 213.*.*.* | ০৭ জুলাই ২০১৫ ২১:৩৪662873
  • প্র্শ্নটা কি নির্যাতিতা প্রসঙ্গে বললেন? মানবিক বোধ কোথায় নেমেছে ভাবুন তাহলে!!
  • quark | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ০৯:০৩662874
  • "নিশ্চয় কিছু আছে। নইলে পুলিশ কি আর এমনি এমনি এতকিছু করছে?" - নতুন নয়, তবে যাঁরা এখনো শুনতে পাচ্ছেন না তাঁদের মনে রাখা দরকার ক্ষতি শুধু নিজের ঘরে আগুন লাগলেই হয় না, পাশের ঘরে লাগলে সে আগুন নিজের ঘর অবধি পৌঁছতে দেরি হয় না।
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ০৯:৩৭662876
  • জাস্ট্ফিকেশন, জাস্টিফিকেশন!!
    কথা ছিল পরিবর্তনের যার অংশীদার বোলানও ছিলেন। এখন তাহলে ৩৪ বছরের গপ্প কেন? এই নিবন্ধটি তিনোরা বুকে সেঁটে ঘুরে বেড়াবে আর বোলানকে অসংখ্য ধন্যবাদ জানাবে।
  • সিকি | ০৮ জুলাই ২০১৫ ০৯:৪৯662877
  • ধোর মোজা!
  • sm | 233.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ০৯:৫৫662878
  • তাহলে ৩৪ বছর নিয়ে কিছু বলা যাবে না? এত হায়পার্সেন্সিটিভ কেন?তাহলে আপনি ই বলে ফেলুন ৩৪ বছরে কি কি অরাজকতা চলছিল। আমাদের সময় ও শ্রম দুটোই বাঁচে।
    ইতিহাস চর্চা খারাপ কিছু নয়। আর আপনি তো পুরোপুরি সৎ, ইতিহাসবিদ। অন্যরা কেউ আধ আনা বা সিকি।আপনি বলতে থাকুন, আমরা শুনছি।
  • sm | 233.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ০৯:৫৬662879
  • তাহলে ৩৪ বছর নিয়ে কিছু বলা যাবে না? এত হায়পার্সেন্সিটিভ কেন?তাহলে আপনি ই বলে ফেলুন ৩৪ বছরে কি কি অরাজকতা চলছিল। আমাদের সময় ও শ্রম দুটোই বাঁচে।
    ইতিহাস চর্চা খারাপ কিছু নয়। আর আপনি তো পুরোপুরি সৎ, ইতিহাসবিদ। অন্যরা কেউ আধ আনা বা সিকি।আপনি বলতে থাকুন, আমরা শুনছি।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১০:০১662880
  • "ব্যতিক্রম যে নেই, এটা বলা যাবে না। যেমন, ইদানীং কালে যাদবপুরের ‘হোক কলরব’ আন্দোলন। কিন্তু তা ব্যতিক্রমই।"-বোলান গঙ্গোপাধ্যায়

    বাঙালির ওই সর্বনাশা আন্দোলন আন্দোলন খেলার ব্যামো আর গেলনা।
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১০:০৩662881
  • ৩৪ কেন ৬৪ বা ২১৪ বছর নিয়েই বলুন না-কে বারণ করেছ?

    কিন্তু বোলান কেন সিদ্ধার্থ রায়ের উত্তরসূরী ও জরুরী অবস্থার তথ্যমন্ত্রীর কাছে গনতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করে ছিলেন তার তো একটা উত্তর পাওয়া দরকার।
  • SC | 83.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১১:৪৭662882
  • যে আন্দোলনগুলো আমি সমর্থন করি না, ওগুলো গুন্ডামি। আর যেগুলো "আমার" আন্দোলন, ওগুলো ব্যতিক্রম। বেশ ভালো থিওরি। আর প্রথম প্যারাগ্রাফ এর ছবিটাতে সকলে ধিক্কার দিচ্ছে কেন? "ব্যতিক্রমী" আন্দোলনেও তো এরকম হয়।
  • de | 69.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৩:০২662884
  • বামেরা ৩৪ বছরে যেখানে পৌঁছেছিলো ইনি ৪ এই তার থেকে আরো বেশী খারাপ অবস্থায় নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গীয়রাই কি গণতন্ত্র পছন্দ করেন? যখনই যে ক্ষমতায় আসে, সে অন্যকে ধুয়েমুছে সাফ করে দেবে - এ কি গণতান্ত্রিক পদ্ধতি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন