এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ১১:৩৭521488
  • উফ মাও সমব্যাথীরাতো তারিখ দিয়ে এমন লিখছেন যে মনে হচ্ছে মাওবাদীরা ওনাদের সঙ্গে কথা বলে এসেছিলেন। কতই রঙ্গ দেখব, এখন, মনে হচ্ছে মাওবাদিরা ধোয়াতুলসী পাতা। মিথ্যার ও একটা সীমা থাকে
  • pinaki | 132.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ১২:০০521489
  • ব্যাস। শেষ কথা কয়ে দিয়েচেন একজন। আর কী চাই! ঃ-)
  • SC | 34.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ১২:২২521490
  • নন্দীগ্রামে মাওবাদীদের ব্যাপারে প্রমান চাওয়া যেতে পারে?
    কসুর কথা?
  • Sidhu | 24.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ১৫:৫৯521491
  • তাপসী মালিককে ওর বাবা রেপ করে পুড়িয়ে মেরেছিল এমন দাবী অনিন্দিতার ভিডিওতে ছিল না।

    বলা হয়েছিল তাপসী গর্ভবতী ছিল। লোকলজ্জা ঢাকতে বাবা মেয়েকে মার্ডার করে দেয়।

    ভিডিওটা অনেকদিন ইউটিউবে ছিল। এখন আছে কি না জানি না।

    দাবীটা ঠিক না ভুল জানি না। কিন্ত্রু ক্রমাগত একটা মিথ্যে চালানো হতে হতে সেটা সত্যি হয়ে যায়। তাপসীকে ওর বাবা রেপ করেছিল এই কথাটা এখানে কে তুললেন খেয়াল পড়ছে না। কিন্তু অবাক লাগল দেখে যে একজন-ও সেটার
    প্রতিবাদ করলেন না? যে না, অনিন্দিতা ওটা বলেনি?

    এটা হতে পারে যে অনিন্দিতার দাবীটাও ঢপের। সে ব্যাপারে কোনো মন্তব্য নেই। আল্টিমেটলি কারা মেরেছে কেউ-ই জানে না।
  • bb | 127.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ১৬:২১521492
  • মিথ্যা বলাই তো এই মাও সিম্পাথাইজারদের অস্ত্র। নন্দীগ্রাম,জ্ঞানেশ্বরী ইত্যাদি কোন ব্যাপারে এরা সত্যি বলেন?
    দান্তেওয়াড়ায় জওয়ানের মৃত্যতে এরা কথা বলেন না, কিন্তু সালওয়া জুডুম নিয়ে কাফিলায় পাতার পর পাতা লেখা বেরয়।
    আমি অব্শ্য অনিন্দিতার ভিডিও দেখিনি তাই সত্যাসত্য নিয়ে বলতে পারব না।
  • pi | 78.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ১৯:৫৯521493
  • ৬ ই জানুয়ারীর ইতিহাসটা ঝালানো হল কিনা জানা হল না।
    অল্টার্নেটিভ ইতিহাসটা কী ছিল, সেটাও জানা হল না ঃ(

    পরের পর্বে যাই কীকরে ? ঃ(
  • pi | 78.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ২০:০১521494
  • এসব লেখা অবশ্য বিবিদার চোখ এড়িয়েই যায় ঃ)

    http://www.guruchandali.com/default/2010/05/19/1274207520000.html#.UUR_7xzql_U

    আর 'সত্যি' গুলো নিয়ে জানতে উৎসুক। সেগুলো সত্যি সত্যিই সত্যি কিনা এবং হলে কেন, তাও ঃ)
  • pi | 78.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ২০:০৪521495
  • ওদিকে ৭০০ ঝুপড়ি পুড়ে যাওয়াকে দিদি বললেন 'ছোট' অগ্নিকাণ্ড !
  • T | 24.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ২০:১০521497
  • সেটা যেমন বলেছে, তেমনই ঘরবাড়ী আবার বানিয়েও দেবে বলেছে।
  • a x | 109.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ২১:৪৩521498
  • তাপসী মালিককে ওর বাবা ও দাদা মেরেছে, এইটে অনিন্দিতার চেয়ে অনেক বেশি জ্ঞানী ও সর্বজনশ্রদ্ধেয় সিপিএম থিওরেটিশিয়ান ভিজয়প্রসাদ ও সুধন্য দেশপাণ্ডে লিখেছিলেন। সর্বৈব মিথ্যে কথা লিখেছিলেন। পার্টিকে বাঁচাতে এইধরণের লোকেদেরও কোথায় যেতে হয়, তা দেখা গেছিল। কাউন্টারপাঞ্চের লেখাটাতে বলা হয়েছিল CBI বলছে বাবা ও দাদার কথা। আল্টিমেটলি দেখা গেল এই পুরো মিথ্যেটার সোর্স হচ্ছে pdcpim।

    ভণ্ডামোর একটা লিমিট থাকা উচিৎ।
  • PT | 213.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ২৩:২৩521499
  • বাচ্চাদের টুকরো টুকরো করে কেটে ফেলার কথাটা কি কোথাও ভন্ডামি বলে স্বীকৃত হয়েছে এখনো? মানে সিপিএমের দালালরা ছাড়া গুচতে সেই কথাটা কেউ লিখেছে এখনো?

    aranya
    আমি ঠিক কি দাবি করেছিলাম কোন পোস্টিং-এ একটু ধরিয়ে দেবেন? আপনি দেখলাম বার ২/৩ আমার নাম করে পোস্টিং দিয়েছেন। পুলিশ-গামছা-চটি এই তিনটি নিয়ে কোন কথা বলেছি বলে মনে করতে পারছি না। আর দেড়দিন কম্পু থেকে দুরে থাকার পরে ফিরে এসে দেখছি আমার সাত বছরের ফাঁসি হয়ে গিয়েছে।

    s
    এমনকি কসুও বই লিখে সবাইকে জানিয়ে দিয়েছেন যে মাওবাদীরা বহুদিন ধরেই নন্দীগ্রামেই ছিল। আর শংকর সামন্ত যদি গুলি চালিয়েও থাকে (আপনি বলছেন ডকুমেন্টেড-কোথায়?) তকে জ্যান্ত পুড়িয়ে মারাটাও তো অপরাধ। তাপসী মালিকের হত্যাকারিদের মত তাদেরও তো শাস্তি দাবি করা উচিত-নাকি নয়?
  • PT | 213.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ২৩:৫৯521500
  • Koteswar Rao alias Kishenji and arrested Maoist leaderVenkateshwar Reddy alias Dipak Telegu were present during the violent movement against establishment of a chemical hub in Nandigram in 2007. http://news.outlookindia.com/items.aspx?artid=675962

    Deepak said .......he had been deputed to the Lalgarh region since 1999 to raise armed squads before being asked to look after the land movements in Singur and Nandigram in 2006. http://www.thehindu.com/news/national/other-states/trinamool-gave-us-arms-says-arrested-maoist-leader/article148912.ece

    ২০০৬? ঠিক পড়লাম? মানে জানুয়ারি তিনের "সংঘর্ষ"-এর আগে? অর্থাৎ ইতিহাস ঠিক "ব্যাস" ৩ তারিখেই শুরু হয়নি তাহলে? অবিশ্যি এসব বামেদের CID-র দেওয়া খবর-তাই আমারও বিশ্বাস যায়না। কাজেই সংহতি ও জয়বাংলায় বিশ্বাসীরা না মানলে তাদেরও দোষ দেওয়া যায়না।
  • siki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ০০:০৬521501
  • ২০০৬-এ কোনও মুভমেন্ট শুরু হয়েছিল সিঙ্গুর বা নন্দীগ্রামে? খ্যাল পড়ছে না।
  • s | 69.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ০০:৩৬521502
  • পিটিদাদা @ Date:16 Mar 2013 -- 11:23 PM
    এই যে শঙ্কর সামন্তের দুখানি ডকুমেন্ট
    http://www.sacw.net/Nation/Jan07reportSingur_Ngram.html
    A police camp was set up on the border between Nandigram and Khejuri. On 6 January, at around 5 PM, villagers saw the police vacating that camp. That night, a launch drew up on Haldi river at the ferryghat there. According to villagers of Sonachura and adjoining villages, a very large number of strangers, fully armed, disembarked, and occupied the police camp. At around 3 AM, villagers woke to the sound of bombs and gunfire, coming from the house of Sankar Samanta, a CPM activist. As they rushed towards the spot, they found the dead bodies of two village youths, Bharat Mondol and Sheikh Selim. When the body of thirteen year old Biswajit Mondol was found, villagers, in their fury, turned upon the Samanta residence and torched it, killing Sankar Samanta. Since then, they live under daily intimidation from CPM cadres, expecting massive retaliation. We found village women extremely apprehensive, begging us to spend the night with them.
    http://khetmajoorsamity.blogspot.in/2010/10/report-on-peoples-uprising-in-nandigram.html
    According to Mr Narayan Bhunia, a resident of Sonachura village, the CPI(M)’s “cadre bahini” had been assembling at some houses in Khejuri about seven days back. They were also carrying weapons that included automatic firearms and stocking them at these houses. On 7th January, in the shadow of the midnight these armed men allegedly crossed over from Satkhanda of Khejuri-2 Block to Sonachura via the Bhangabera bridge and took shelter at the house of Shankar Samanta, a member of the CPI(M) controlled Sonachura 10 number Gram Panchayat. Mr Pranab Manna, another eyewitness to that incident, said the armed men started firing indiscriminately at a peaceful gathering of the BUPC that led to the deaths of 3 people. “We could only throw some stones in retaliation as we don’t have any firearms here. As day broke, we could identify Rabiul, Kebal, Satya and Shankar as they kept firing on us from Shankar Samanta’s house,” he said.
    মাওবাদী নিয়ে আমার বক্তব্য নেই। তারা হয়ত / নিশ্চয় ছিল।
    আর হত্যাকারীদের শাস্তির দাবী তো করাই উচিৎ। সেটাই আইনের শাসনের শর্ত। তবে এক্ষেত্রে গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে পুরো বাড়ীটায় আগুন লাগিয়ে দেয়, তার ফলে শঙ্কর পুড়ে মারা যায়।
  • s | 69.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ০০:৫১521503
  • @সিকি - নন্দীগ্রামের প্রথম সংঘর্ষ শুরু হয় ৩ জানুয়ারি ২০০৭। তার আগে ভুমি উচ্ছেদ কমিটি গঠিত হয়েছিল (বোধহয় ২০০৬ ডিসেম্বরে)।
    http://www.telegraphindia.com/1070104/asp/frontpage/story_7218357.asp
    সুতরাং পিটিদাদার লিং-য়ের তেলেগু দীপক ২০০৬ সালে সিংগুরে থাকতে পারে, নন্দীগ্রামে নয়।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ০৯:২৯521504
  • s
    ১। Citizens' Committee on Singur and Nandigram-র সঙ্গে পঃ বঙ্গের গ্রামের যোগাযোগ কতটা কে জানে! এই গোটা খবরটাই rumours, notice that had been reportedly issued, They had heard that, (police)jeep got completely burnt through the ensuing electric short circuit-শেষেরটা আমার জীবনে শোনা একমাত্র গাড়ী পোড়ার আশ্চর্য ঘটনা!! এসব বাদ দিয়েও জানতে চাই যে কোন কমিটিও interim report দিলে তার উচিৎ একটি ফাইনাল রিপোর্ট দেওয়া। সেই রিপোর্টটি কি এরা দিয়েছে? আর এই কমিটির সাম্প্রতিক কাজকর্ম খোঁজার চেষ্টা করলাম। বিশেষ কিছু পেলাম না-আপনি জানেন?

    ২। ক্ষেতমজুর সমিতির সদস্য কারা? যারা প্রথমেই নন্দীগ্রামের ঘটনাকে People's Uprising বলে আখ্যা দিয়ে দেয় তাদের বক্তব্য কতটা নিরপেক্ষ হবেনা সেটা তো জানা কথাই। বিশেষতঃ জমি যেখানে নেওয়াই হয়নি সেখানে কিসের uprising?

    আর আপনার সুবিধে হয় বলে আপনি আমার দেওয়া লিং থেকে নন্দীগ্রামটা খ্যাঁচ করে কেটে দিলেন? ওটা আমার কথা নয়। ওটা নাকি মাওবাদী নেতা দীপকের বক্তব্য।

    তবে আপনার দেওয়া লিং-এ দুটো শব্দ খুব প্রাঞ্জল ভাবে নন্দীগ্রামের আসল ঘটনা চোখে আঙুল দিয়ে দেখায়ঃ "word spread" that land acquisition has begun. এই গুজব ছড়ানোটাই নন্দীগ্রাম আন্দোলনের মূল চালিকা শক্তি। জমি নেওয়া, বাচ্চা কেটে ফেলা, স্তনবৃন্ত কেটে দেওয়া এবং শুভাপ্রসন্নর মত মানুষদের "ম্যাও, ম্যাও" করে ব্যঙ্গ করা সবই এই word spread-এর ওপরে দাঁড়িয়ে। আর কসুর বইতেও শুভা-মাও যোগাযোগের কথাও উঠে এসে সন্দেহ আরও দৃঢ় করে। অর্থাৎ কোন জায়গা থেকে এই গুজব ছড়ানোর কাজটি অত্যন্ত চতুরতার সঙ্গে করা হয়েছিল। আর ২০০৬ -এর শেষ পর্য্ন্ত যারা সাধারণ নিরীহ গ্রামবাসী তারা হঠাৎ ২০০৭-এর প্রথম সপ্তাহেই রাস্তা কাটা, ব্যারিকেড তৈরি করা এমনকি ৩০০০ লোককে সংগঠিত করে এক যায়গায় নিয়ে আসা ইত্যাদি কাজে হঠাৎ পারংগম হয়ে উঠল?

    সিপিএমকে পাপী প্রতিপন্ন করতে গিয়ে মাওবাদীদের বদমাইশীকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দরকার কি? আমার তক্কটা সেখানেই।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১১:২৫521505
  • বদমাইশির কি আছে? মাওবাদীরাও যদি সংগঠিত করে থাকে নন্দীগ্রামের আন্দোলন (যদিও তা করে নি) তো বেশ করেছে। এক্কেবারে উচিৎ কাজ করেছে। মাওবাদীরা না করে যদি তিনো, বিজেপি এমনকি নাজিরাও করে থাকে, তাহলেও একদম ঠিক কাজ করেছে। ঐ সময়ে দাঁড়িয়ে যা যা করা হয়েছে, এক্কেবারে তাই তাই করার দরকার ছিল। আমাদের এবং আমাদের মত পঃবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মতে ঐসময় বদমাইশি যদি কেউ করে থাকে সেটা সিপিএম।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১২:২৭521506
  • ১১-ই ফেব্রুয়ারী, ২০০৭ঃ "West Bengal Chief Minister Buddhadeb Bhattacharya Sunday distributed land ownership papers to landless farmers in and around Nandigram area and assured them that not a single inch of land would be acquired by force" http://news.monstersandcritics.com/india/news/article_1262347.php/We_will_not_acquire_land_by_force_Buddhadeb

    এর পরেও আন্দোলন সংগঠিত করার কারণটা কি? তার মানে কি তথাকথিত "জমি-রক্ষার" চাইতেও অন্য কোন কারণ ছিল? যে জমি নেয়াই হয়নি এবং নেওয়া হবেনা বলে জানানো হচ্ছে তা "রক্ষা" করার প্রয়োজন কি সেটা অবিশ্যি আমার বুদ্ধির অগম্য।

    তবে "যদিও তা করেনি" বাক্যটির মাধ্যমে অবশেষে নন্দীগ্রামে মাওবাদীদের "অনুপস্থিতির" সব্চাইতে নিরভর্যোগ্য সুত্রটি আমাদের সামনে উপস্থাপিত হল। এই সুত্রটি তেলেগু দীপকের বক্তব্যের চাইতেও বেশী বিশ্বাসযোগ্য বলেই ধরে নেওয়া যেতে পারে। এখন বোঝাই যাচ্ছে কেন কিষেণজীকে ভ্যানিস করে দেওয়া হয়েছে - নাহলে তার কাছ থেকে আবার কি সব ভুল ভাল তথ্য বেরিয়ে আসত কে জানে।

    অধিকন্তুঃ
    "জমি-রক্ষার লড়াই"-এ যারা নেতৃত্বে ছিল তাদের সাম্প্রতিক কর্মকীর্তিঃ ....the party that started the anti-acquisition movement in the area has, despite Mamata Banerjee’s many assurances that they would not acquire land forcefully, issued a land grab notice in the area........The families also alleged that after receiving the notice, they had been threatened by local Trinamool Congress leaders, who said they would create problems if they didn’t hand over the land.........Suvendu told locals present, “Our government is not weak. You have to give land.” http://www.hindustantimes.com/India-news/WestBengal/TMC-plans-forceful-land-grab-in-Nandigram-offers-inadequate-compensation/Article1-1013822.aspx
  • T | 24.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১২:২৯521508
  • পিনাকীদা, নন্দীগ্রামে তিনোদের কোনো ভিত্তি ছিল না, একথা আংশিক সত্য। কারণ ওখানে বহু বহু পরিবার আছে যারা কংগ্রেস সমর্থক। হঠাৎ করে তিনোদের ভিত্তি তৈরী হল এমন ভাবার কোনো কারণ নেই। গ্রামকে গ্রাম রাতারাতি সিপিয়েম থেকে অ্যান্টিসিপিয়েম হয়ে গেলো এমন ভাবলে ভুল হবে।

    নন্দীগ্রামে জমি আন্দোলনের একদম প্রাথমিক স্তর থেকেই মাওয়িস্টরা ছিল। প্রাথমিক জনসংগঠনের কাজ ওরাই করেছে। এস ইউ সি আই ও ছিল। পরে তৃণমূল হাইজ্যাক করে নেয়। তার আগে গ্রামের লোকেদের অস্ত্র প্রশিক্ষণ, পালা করে রাত পাহারা ইত্যাদি ব্যাপার মাওবাদীদের সাহায্যেই ঘটেছে। এইসবে বড় ঘুঁটি ছিলেন নিশিকান্ত মন্ডল। পরে জেলিংহ্যামের চোরাই যন্ত্রাংশ বিক্রীর টাকার ভাগাভাগি, কিছু শালগাছের গুঁড়ি বিক্রীর টাকার ভাগাভাগি, কয়েকটি গ্রামকে মাওবাদীদের জন্য ছাড়ার মূল দাবীর খেলাপ ইত্যাদি কারণে যিনি পরে খুন হয়ে যান। এসবই নন্দীগ্রামের লোকের কাছ থেকেই শোনা। লিংক ইত্যাদি দিতে পারব না। বিশ্বাস না করতে চাইলে করতে পারেন।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১২:৫৫521509
  • না, মাওবাদীদের স্ট্রে কানেকশন ছিল। সে তো লিবারেশন, সন্তোষ রাণাদের গ্রুপ - এদের সবারই ছিল। প্রাথমিক জনসংযোগের এদের সবারই আংশিক ভূমিকা ছিল। অনেক বড় ভূমিকা ছিল সিদ্দিকুল্লাদের সংগঠনের। আর জমি নেওয়ার নোটিশ পড়ার পরে যা ঘটে তার পিছনে মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের ভূমিকা সবচেয়ে বড়। সিপিএমের নিচুতলা পুরো হাওয়া হয়ে গিয়েছিল। দলে দলে লোক গিয়ে জমিরক্ষা কমিটিতে নাম লেখায়। তারপর যে যে মাত্রায় সশস্ত্র প্রতিরোধের প্রয়োজনীয়তা বাড়ে সেই সেই মাত্রায় মাওবাদীদের অংশগ্রহণ বাড়ে স্বাভাবিক নিয়মেই। কিন্তু এত কিছুর পরেও কখনই নন্দীগ্রামের আন্দোলনে মাওবাদীরা নির্ধারক অবস্থায় ছিল না, যেমনটা তারা লালগড়ে ছিল। সিপিএমের দিক থেকে সিঙ্গুর নন্দীগ্রাম সবই 'মাওবাদীদের বদমাইশি' বলে দেখাতে পারলে রাজনৈতিকভাবে সুবিধে হয়। তাই সেই চেষ্টা আছে ও থাকবে। কিন্তু সেটা দাঁড় করানো একটু চাপ আছে।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৩:০৭521510
  • মমতা যখন অনশন করছে ধর্মতলায় সেরকম একটা সময় (ডিসেঃ ২০০৬) ওখান দিয়ে যাওয়ার সময় দেখি একটা মুসলিমদের সংগঠন নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী সভা করছে। অবাক হয়ে দেখি সেই সভায় প্রায় ১০০০০ মানুষ। পরে জানতে পারি ওটা সিদ্দিকুল্লাদের সভা। তখন সবে নন্দীগ্রামে জমি নিয়ে কেমিক্যাল হাব করা হবে এরকম খবর বাজারে ভাসছে। কোনো নোটিশ তখনো পড়ে নি। তখনই তারা ১০০০০ মানুষকে জমায়েত করে ধর্মতলায় সভা করছে। কতটা শক্তিশালী তাদের নেটওয়ার্ক। সেখানে পেঁয়াজি করতে গেলে যে হাত পুড়বে এটা উদ্ধত বুদ্ধ, বিমান, নিরুপম, বিনয় কোঙার বা লক্ষ্মণ শেঠরা বুঝেও বুঝতে চান নি। ৩ রা জানুয়ারির ঘটনার পর বিনয় কোঙারের ঐ ইন্টারভিউ। ভুলে গেলে চলবে? সশস্ত্র প্রতিরোধ কেন না করলে চলত না - সে তো ঐ ইন্টারভিউ শুনলেই বোঝা যায়।

    যাকগে, এ নিয়ে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। যে যার মনে হওয়া নিয়ে থাকুক।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৪:২৩521511
  • "Yet Buddhadeb Bhattacharjee had twice — on February 4 in Krishnagar and on March 11 at a farmers’ rally — announced that land would not be acquired in Nandigram if its people didn’t want it." http://www.telegraphindia.com/1070326/asp/frontpage/story_7566505.asp

    বুদ্ধবাবুর থেকে বিনয় কোঙারের ক্ষমতা বেশী ছিল সেকথা বলার চেষ্টা হলে, ঘুড়া কেন গাধায়ও হাসবে। তবু মাওবাদীদের আড়াল করার প্রবল প্রচেষ্টাতে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ঘোষণাকেও অস্বীকার করে বিনয় কোঙারের মতামতকেই প্রাধান্য দিতে হবে। আর সিদ্দিকুল্লার "নেটওয়ার্ক" কত শক্তিশালী সেতো ভোটের পরে এবং এতদিন বাদেও বোঝা যাচ্ছে। তাহলে সিদ্দিকুল্লার নেটওয়ার্কে কারা লোক সাপ্লাই দিচ্ছিল?

    কিন্তু অবশেষে স্বীকারোক্তিঃ "তারপর যে যে মাত্রায় সশস্ত্র প্রতিরোধের প্রয়োজনীয়তা বাড়ে সেই সেই মাত্রায় মাওবাদীদের অংশগ্রহণও বাড়ে স্বাভাবিক নিয়মে।" মাওবাদিদের সশস্ত্র অংশগ্রহণ "স্বাভাবিক নিয়মে"? কি "well orchestrated পরিকল্পনা!! এই বক্তব্যে ১৪ মার্চের আগের "প্রয়োজনীয়তাটা" অবিশ্যি অস্বীকার করা হলনা।
  • ranjan roy | 24.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৪:৩০521512
  • পিটি,
    অনেকবার এই পাতায় বলে বলেছি, আবারও বলছি আলোচনা চালানোর প্রাথমিক শর্ত হল দুই পক্ষের সদিচ্ছা ও সততায় আস্থা। তা নইলে যেটা হয় তা হল ঝগড়া। আমি তাতে আগ্রহী নই।
    এক, আমি যখন বলি--'আমি সত্যিই জানিনা--- কে কে বলেছিলেন বলুন? শংখ-কৌশিক-বিভাস?'
    তখন আমি তাই মিন করি। আপনি ব্যক্তিগত ভাবে জানেন যে আমি সেই সময় কোলকাতাবাসী ছিলাম না, ছত্তিশগড়ে থাকতাম। পত্রিকা বলতে আবাপ ও টাইমস অফ ইন্ডিয়া। তাতে ওইসব কথন দেখেছি বলে মনে নেই, তাই জিগ্যেস করা।
    দুই, যাঁরা আমার চোখে শ্রদ্ধেয় সেই তিনজনের নাম করেছি।তাঁরা এইজাতীয় কিছু বলেছিলেন কি না তা আপনি বলেন নি। দমদমের দুলাল বা লালু আলমের কার্য্যকলাপ দিয়ে কি বুদ্ধ-নিরুপমের বিশ্লেষণ করা উচিত হয়?
    তিন, সিপিএম কেন, মোদী-মমতা-মায়াবতী কাউকেই গাল দেবার আমার অধিকার নেই। সমালোচনা করার অধিকার অবশ্যই আছে।
    চার, অ্যামনেস্টির রিপোর্ট বা এই গুরুতেই সেই সময় প্রকাশিত রিপোর্ট নিয়ে কিছু বললেন না তো?
    চার, প্রসেনজিত বসুর প্রবন্ধে বঙ্গ-ত্রিপুরার তুলনা?
    পাঁচ,
    আমার পোস্টটির প্রথম লাইন দেখুন। যাতে আমি সিপিএম নিয়ে এই ধরণের অভিযোগ কে আজগুবি বলেছি। কাজেই ইচ্ছে করে ভোলার প্রশ্ন নেই।
    ছয়, এই পাতাতেই মমতাকে জেতার আগে ও পরে র‌্যাবল-রাউজার বলেছি। আমি মমতার কবিতার ব্যঙ্গ কবিতা লিখেছিলাম, যা আপনার ও শিবুর পছন্দ হয়েছিল। আর শিবুর চ্যালেঞ্জ স্বীকার করে লিখে দিয়েছিলাম " যে ক্ষমতায় আসে আসুক, মমতা সরকার চলে যাক, চাইছি।" এর পরও আমার আরও ক্যারেকটার সার্টিফিকেট দরকার?
    শেষ কথাঃ
    এই পাতায় বহুবার বলেছি আলোচনা-সমর্থন-খন্ডন হোক সবার বক্তব্য ধরে ধরে। কারো ব্যক্তিগত রাজনীতি কি সে নিয়ে আরোপ না করে।
    আমি কিছু বক্তব্যের সমালোচনা করেছি, কারো ব্যক্তিগত নয়। এটা গুরুর পাতা। তা আমার 'নিরপেক্ষ' মুখোশ খুলে দিয়ে ভ্ন্ডামিকে হাতে-নাতে ধরে ফেলার প্রথম' কৃতিত্ব' নিয়ে যদি কেউ খুশি হতে চান, তবে তাঁর জন্যে আমার শুভেচ্ছা রইল। আর তিনি যে আমার 'ডকুমেন্টেড' লিস্টিটাকে বানানো বা মিথ্যে বলেন নি, তার জন্যে অশেষ কৃতজ্ঞতা।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৪:৫৩521513
  • উফ, আর পারি না, পিটিদা। আপনি আপনার মতামত নিয়ে থাকুন না। মানুষের অসীম সৌভাগ্য যে কারুর কারুর সাবজেক্টিভ ধারণার উপর ভর করে পেপার কাটিং এর ৭ বছর পরের অ্যানালিসিস দিয়ে বাস্তব ঘটনা নির্ধারিত হয় না।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৬:৪২521514
  • আপনি কিসের ভিত্তিতে মতামত দিচ্ছেন? সাম্প্রতিক ইতিহাসের সত্যতা একমাত্র ধুলো থিতোনোর পরেই বিচার করা যায়।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৭:০৫521515
  • RR

    সাধারণভাবে কারো ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস নিয়ে আমার কোন সমস্যা নেই-আছে দ্বিচারিতা নিয়ে। যেমন ধরুন, তাপসী মালিকের ক্ষেত্রে সিপিএমের পক্ষে কোন কথা বলা অন্ততঃ গুচ-তে ভন্ডামি কিন্তু নন্দীগ্রামে শিশুদের কেটে টুকরো করে ফেলার ঘটনা মিথ্যে প্রমাণিত হওয়ার পরেও তা নিয়ে কোন মন্তব্য না করা নিরপেক্ষতা...ইত্যাদি।

    আমি যেকথাগুলো উল্লেখ করেছি সেগুলো বলে বলে কসু, শাঁওলী, শুভাপ্রসন্ন, ব্রাত্য, অপর্ণা ইত্যাদিরা নিজেদেরকে আরও বিখ্যাত করেছেন সেই সময়ে। অর্পিতা তো এই সুযোগেই নাম কিনলেন-তাঁর অভিনয় সেই সময়ে আর কজনই বা দেখেছিল? বুদ্ধবাবুর মাথায় শিং, মুখে রক্ত লাগানো পোস্টার হাতে এরাই বা এদের প্রত্যক্ষ বা পরোক্ষ স্নেহচ্ছায়ায় অন্যেরা মিছিল করেছে। বিভাস কিছু পরে এদের সঙ্গে যোগ দেন। শঙ্খর কথাগুলো দামী এবং প্রণিধাণযোগ্য মনে হয়েছে সব সময়েই। কৌশিককে যেন মনে হয়েছে-তিনি স্টেজের বাইরে অতি-অভিনয় করছেন। কিন্তু আপনি এই শেষ তিনজন ছাড়া অন্যদের বক্তব্য সম্পর্কে অবহিত ছিলেন না সেটা আমি জানতাম না। সেজন্য দুঃখিত।

    আপনাকে আমি কখনই মমতার সমর্থক বলে মনে করিনি। তবে সত্যি বলতে কি বরাবর মাওব্যথী মনে করেছি। আর আমি তো আমার পোস্টিং-এ বলেইছি যে আপনার য্ত ইচ্ছে সিপিএমের রাজনৈতিক সমালোচনা করুন-তাতে আমি একটুও বিচলিত বোধ করিনা। আমার বিচলিত বোধ করার কোন কারণও নেই-কেননা ঐ দলটির কোন ছোট নেতার সঙ্গেও আমার কোন যোগাযোগ নেই।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৭:০৬521516
  • সেটা যায়, কিন্তু সেজন্য নিজস্ব রাজনৈতিক প্রেজুডিস ঝেড়ে ফেলতে হয়। আমার সে যোগ্যতা নেই। আপনাকেও 'অবজেক্টিভ' ইতিহাস খুঁড়ে বের করার যোগ্য বলে মনে করি না। আর সবচেয়ে বড় কথা, ইতিহাসের সত্যতা আর জাই হোক চাড্ডি খবরের কাগজের লিং দেখেই বিচার করে ফেলা যায় না। সেটা আর একটু মেহনত দাবী করে। আমি অন্ততঃ সেইটুকু বুঝি। দুঃখজনক হল, আপনি সেটাও বোঝেন না।

    এনিওয়ে এই তক্কাতক্কিটা পার্সোনাল না হওয়াই কাঙ্খিত। আমি থামলাম।
  • s | 130.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৭:১৫521517
  • পিটিদাদা ব্যাপক। ঃ-)
    Date:17 Mar 2013 -- 12:27 PM পোস্টে বলছেন,
    অধিকন্তুঃ
    "জমি-রক্ষার লড়াই"-এ যারা নেতৃত্বে ছিল তাদের সাম্প্রতিক কর্মকীর্তিঃ ....the party that started the anti-acquisition movement in the area has, despite Mamata Banerjee’s many assurances that they would not acquire land forcefully, issued a land grab notice in the area........
    ইত্যাদি
    আবার Date:17 Mar 2013 -- 02:23 PM পোস্টে বলছেন,
    "Yet Buddhadeb Bhattacharjee had twice — on February 4 in Krishnagar and on March 11 at a farmers’ rally — announced that land would not be acquired in Nandigram if its people didn’t want it." http://www.telegraphindia.com/1070326/asp/frontpage/story_7566505.asp
    বুদ্ধবাবুর থেকে বিনয় কোঙারের ক্ষমতা বেশী ছিল সেকথা বলার চেষ্টা হলে, ঘুড়া কেন গাধায়ও হাসবে। তবু মাওবাদীদের আড়াল করার প্রবল প্রচেষ্টাতে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ঘোষণাকেও অস্বীকার করে বিনয় কোঙারের মতামতকেই প্রাধান্য দিতে হবে।

    গোলপোস্ট সরতে সরতে তো এখ্ন মাঠ, স্টেডিয়াম, বাইপাস ছাড়িয়ে বেলেঘাটা চলে গেছে।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৭:২৪521519
  • তক্কাতক্কি পার্সোনাল করেই তবে তো থামলেন। নিজেকে ইতিহাসবেত্তা মনে করিনি তবু যাহোক দু-চাড্ডি কাগজের লিং দিয়েছি-আপনি তো তাও দিলেন না-"যদিও তা করেনি" বলে সম্পুর্ণ ব্যক্তিগত মতামতেই আটকে রইলেন।

    s
    বেলেঘাটার রাস্তায় কি চলে গেল যদি খোলসা করে বলেন-ঠিক বুঝলাম না।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:১৩521520
  • আমি সেসময় কলকাতার রাজনীতির সাথে বেশ খানিকটা যুক্ত ছিলাম। তার প্রত্যক্ষ অভিজ্ঞতার জায়গা থেকে যা লেখার লিখেছি। যে জিনিস আমি অরবিট এর মধ্যে থাকার কারণে জানি, তার স্বপক্ষে লিং কোত্থেকে দেব? আর আমি যদি 'মাওব্যাথী' হই, তাহলে তো মাওবাদীদের উদ্যোগেই সবকিছু ঘটেছে - এটা প্রমাণ হলেই আমার খুশি হওয়ার কথা। যেমন মাওবাদীরা নিজেদের চারটে লোক থাকলেও দাবী করবে যে সেই আন্দোলনের নির্ণায়ক তারাই। কারণ সেটা তাদের অন্যত্র মাইলেজ দেবে। কাজেই আমি যখন একই সাথে বলছি নন্দীগ্রামে যা যা হয়েছে ঠিকই হয়েছে, কোনো বদমায়েশি হয় নি, আবার এটাও বলছি সেটা মাওবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এমন নয়, তাহলে আমাকে 'মাওব্যাথী' খোপে ঢোকাবেন না অন্য কোনো খোপ তৈরী করবেন - সেটা আর একবার ভেবে দেখবেন আশা করব। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন