এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৪530883
  • ডগ হুইসলটা আপনার সুপ্ত হোমফোবিয়ার প্রকাশ। ভেবে নিচ্ছেন দুজন গে পুরুষের মধ্যে রোমান্টিক সম্পর্কের কথা বলা মানেই হোমফোবিয়া। এরা এক্ষেত্রে সাসপেক্ট সেটা অন্য কথা। সাস্পেকটদের দুজন বিষম লিঙ্গের হলেও তাদের রোমান্টিক সম্পর্ক সন্দেহের চোখেই দেখার কথা। আপনি ইনসিস্ট করছেন গে দের আলাদা ভাবে ট্রিট করা উচিত। সেটা সমানাধিকার নয়।
     
    কমেন্ট যে কেউ করে যেতে পারে। তার দায়িত্ব পেজের ওনার, নেমসেক বা পোস্টারের নয় কোনোমতেই। তৃণমূলের আইটি সেলও কমেন্ট করে যেতে পারে। যতদূর জানি ওই পেজগুলোতে পোস্টও যে কেউ করতে পারে।
  • &/ | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৭530882
  • জলে স্থলে অন্তরীক্ষে
    ডীপ স্টেট দিচ্ছে দীক্ষে
    দে মা তবে মুক্তি ভিক্ষে
    কটাক্ষেতে করে পার। :-)
  • dc | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৪530881
  • অরণ্যদা, তাহলেই ভাবুন, জলে স্থলে সর্বত্র ডিপ স্টেট laugh
  • আবেদন | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৮530880
  • ফেসবুক পোস্টের লিঙ্কঃ https://www.facebook.com/groups/700541763787857/posts/1481130412395651

    লিঙ্কের নিচে মন্তব্যের স্ক্রিনশটঃ

    এইগুলো যে ডগ-হুইসল সেটা পলিটিশিয়ান বুঝছেন না এমন না। তবে, এতে মীনাক্ষী মুখার্জীর দায়িত্ব আছে কি না সেটা প্রশ্নযোগ্য। ওঁর নামে কেউ একটা ফেসবুক গ্রুপ খুলে রেখেছে, সেখানে এই রিনা রায় নামে কেউ পোস্ট করেছেন, আর "মব" এসে কমেন্ট করছে। যেই করুক, পোষ্টে, বা কমেন্টে, যে গ্রুপেই হোক, ঘটনা-টা অত্যন্ত নিন্দনীয়। এরকম আরও অনেক আছে। কিছু কিছু এতো অকথ্য বাজে যে পোস্ট করতে পারা যায়নি।

    যে যে যা যা আপত্তিকর জিনিষ নিয়ে আপত্তি করতে আবেদন করেছেন (তৃণমূল, বিজেপি, সিপিএম, যে কোনো দলের-ই হোক না কেন) তাতেও পূর্ণ সমর্থন। যে যার নিজের দলের সমর্থকদের র‍্যাম্প্যান্ট মিসোজিনি-কে ডিনাউন্স করুন দ্ব্যর্থহীন শর্তহীন ভাষায়।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৯530879
  • ডিপ স্টেটের সিক্রেট আন্ডার ডিপ সী ওয়াটার নাউ
  • dc | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৬530878
  • কিছুদিন আগে বেসিয়ান নামে একটা সুপারইয়ট ঝড়ে ডুবে গেছিল মনে আছে? ইয়টের মালিক মাইক লিঞ্চ নামে একজন বিলিওনেয়ার, ​​​​​​​যিনি ​​​​​​​১২ ​​​​​​​বছর ​​​​​​​ধরে কেস ​​​​​​​লড়ছিলেন ​​​​​​​আর ​​​​​​​কিছুদিন ​​​​​​​আগেই ​​​​​​​রায় ​​​​​​​দেওয়া ​​​​​​​হয় ​​​​​​​উনি ​​​​​​​নির্দোষ, মারা ​​​​​​​যান। তাঁর ​​​​​​​উকিল ​​​​​​​ক্রিস ​​​​​​​মরভিলোও সেই ইয়টেই ডুবে যান। আর ​লিঞ্চের কোম্পানির ভিপি ফিন্যান্স, স্টিফেন চেম্বারলেন, গাড়ির ধাক্কায় আহত হয়ে ওই একই দিনে ব্রিটেনের হাসপাতালে মারা যান। এখন খবরে বেরোচ্ছে যে লিঞ্চের কোম্পানি সিআইয়ে, এমাই৬ ইত্যাদি বিভিন্ন সিক্রেট সার্ভিস এর হয়ে কাজ করতো। সেই ইয়টটায় একটা ওয়াটার প্রুফ আলমারিতে কয়েকটা এনক্রিপটেড হার্ড ড্রাইভ আছে, তার মধ্যে অনেক গোপন তথ্য আছে।
     
    তাহলেই বুঝুন, ডিপ স্টেটের জাল কতো ডিপ!
     
     
  • মোদী | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৮530877
  • আন্দোলনজীবি আর্বান নক্সালরা নিপাত যাক। কালিঘাটের মাকে অসম্মান করছে, তবেই বুঝুন হিন্দু কিরকম খতরে মে হ্যায়। আবার বলছে ছোটলোক যার বাংলা হচ্ছে কমিউনিস্ট।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৮530876
  • ববি হাকিম বলেছেন দেখলাম - বাঘ (অনুব্রত ) ফিরছে জেলায়, এবার বিরোধীরা লেজ তুলে পালাবে।
    আবার চড়াম চড়াম, ভয় দেখানো, গুন্ডাগিরির উদাত্ত আহ্বান
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫৫530875
  • ময়নাও তো শুধু বলেনা। বলে কালিঘাটের ময়না। কালিঘাট যোগ করে দিলেই কারেক্টনেস নিদ্রা দিতে পারে। ছোটোলোক টা অবশ্য কালিঘাটহীন।
  • পলিটিশিয়ান | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৮530874
  • ও, কালীঘাটের কুলি। আমি ভাবলাম জানারেলি কুলিদের কিছু বলেছে।
     
    চার পাঁচটা পোস্ট জুড়ে অনেক কিছুই বলা যায়। এটা হোমফোবিক, তাই ওটাও হোমফোবিক।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৩530873
  • কুনাল ঘোষ য়ে ভিডিওটার উত্তরে কুৎসিত কথা বলেছেন, সেটায় গণপিটুনির আহ্বান ছিল, কালিঘাটের কুলি বলা ছিল। প্রগতিশীলরা নিজেদের বাতকর্মে গন্ধ তো পানইনা, বাতকর্মকেই হিরোগিরি বলে থাকেন।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫১530872
  • এই মোবাইলের খপরটা কে দিল? দেড়শো গ্রামের ডাক্তার না হোআর সোমা মুকুজ্যে?
  • হিজি-বিজ-বিজ  | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৭530871
  • আচ্ছা সঞ্জয়ের মোবাইলে সন্দীপের নাম্বার কি নাম সেভ আছে সেটা এই রিনা রায় জানলেন কি করে? এটাও কি সূত্রের খবর ? একই কথা ওই কমরেড নামের প্রোফাইল থেকে যিনি করেছেন তার জন্যেও প্রজোয্য।
     
    @পলিটিশিয়ান লাল রং এ "হোমোফোবিক মিম ছড়ানো বন্ধ করুন "এর পাশের ছবিটা দেখুন। বাকি গুলোতেও আছে সূক্ষ ভাবে।
  • পলিটিশিয়ান | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩১530870
  • সঞ্জয়ের মোবাইলে সন্দীপের নম্বর একটা অ্যাফেকশনেট নামে সেভ করা আছে। অর্থ সম্ভবতঃ দুজনের রোমান্টিক সম্পর্ক আছে, যেটা এই কেসে গুরুত্বপূর্ণ। সত্যি মিথ্যার কথা বলছি না। কিন্তু এই পোস্টটা হোমফোবিক কেন বুঝলাম না।
  • পলিটিশিয়ান | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৯530869
  • কুলি কে কাকে বলল। এটা তো শুনিনি।
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৫530868
  • সেদিন ট্রেনে একজন বৃদ্ধ বক্তৃতা দিতে শুরু করলেন
    মশাইরা, আমার কথা আপনারা, সহযাত্রীরা একটু মন দিয়ে শুনুন
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন না
    রবীন্দ্রনাথ একজন বিশ্ববরেণ্য কবি কখনই নন
    রামকৃষ্ণ একজন মহাপুরুষ কিছুতেই না
    বিশ্বাস করুন আমার কথা
    তাঁরা যদি সত্যিই এত বিরাট হতেন
    তাহলে এই আমরা, তাঁদের স্বজাতি সন্তান-সন্ততিরা
    এ রকম বিনা টিকিটে এই অসম্ভব ভিড়ের ট্রেনে দিব্যি যাচ্ছি কি করে
    এতো নকল ওষুধ বানাচ্ছি কি করে, যাতে
    মানুষের রোগ-ব্যাধি দূর না হয়ে আরো ঘোরালো হয়ে ওঠে
    খাবারে এতো ভেজাল মেশাচ্ছি কি করে যাতে মানুষ
    নরকে চলে যায় খুব তাড়াতাড়ি
    রবীন্দ্রনাথ যদি মহান কবি হন
    তাঁর কবিতা পড়ে আমরা হনুমান হয়ে গিয়েছি কি করে।
    রামকৃষ্ণ যদি মহাপুরুষ হন, তাহলে তাঁকে পুজো করে
    দেশে এতো খুন-জখম গুন্ডা-বদমাইশের আবির্ভাব
    হচ্ছে কি করে
    আর বিদ্যাসাগর, যাঁর নারীদের প্রতি এত দরদ, এতো দয়া
    সেই নারী জাতি আজ বিপথে নেমে যাচ্ছে কি করে !
    কে একজন বলে উঠল, এই বুড়ো-পাগলা চুপ কর
    বেশি চেঁচালে গাড়ি থেকে ফেলে দেব।
     
    ( আজব বক্তৃতা - সুনীল বসু )
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৯530867
  • ঠিকই। সঙ্গে এক শ্রেণীর আন্দোলনকারীর ছোটোলোক, কুলি, ময়না ইত্যাদি স্লোগান দেওয়া এবং গ্লোরিফাই করা বন্ধ হোক।
    ফেক নিউজের কারখানা তো হোকই।
  • পলিটিশিয়ান | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৬530866
  • ভাল আবেদন।
     
    তার সাথে রাজ্য সরকার ও শাসক দলের মিসোজিনি বন্ধ করার আবেদন থাকল। শাসক দলের সমর্থকরা বাদ দিন, মুখপাত্ররা যা বলে সেটা পোলাইট কোম্পানিতে শেয়ার করা যায় না।
  • অরিত্র | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৩530865
  • হাসপাতালে ওষুধের মান নিয়ে যা পড়লাম .. এতো খুন। এসব সত্যি হয়ে থাকলে সাধারণ গরীব নিম্নবিত্ত মানুষদের হত্যা হয়েছে চিকিৎসার নামে।
  • আবেদন | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৫530864
  • গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় হোমোফবিক মেসেজ, মীম ইত্যাদি ছড়াচ্ছেন কেউ কেউ। যাঁরা ছড়াচ্ছেন তারা কেউ গুরুচণ্ডা৯-তে নেই, এবং এসে একটি বেনামী ভাট দেখবেন এমন আশা করছি না, কিন্তু কেউ যদি তাদের চেনেন বা অন্যভাবে এই বার্তাটা পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে বিনীত আবেদন - এইগুলি বন্ধ করবেন। বিশেষ করে বাম সমর্থকদের কাছে হাতজোড় করে আবেদন। এই ছবিগুলির একটাও ফেক নয়। তবে ভবিষ্যতে যে প্রোফাইল থেকে পোস্ট করা সেখান থেকে ডিলিট করা হবে কি না জানা নেই।
     


     
  • dc | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১২530863
  • গান শুনুন একটা
     
  • সিএস | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৪530862
  • আগের পোস্টটা অনুব্রতকে নিয়ে লেখাটায় দেব ভেবে এখানে পড়ে গেল। থাকুক, সবই যুক্ত।
  • সিএস | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩১530861
  • কিস্যু হইব না, অ্যাদ্দিন মিডিয়া হেডলাইন মেরে লোক নাচাত, এখন ইণ্ডিভিজুয়ালরা ইউটিউব করে লোক নাচাবে। তারাও সব সাংবাদিক সাজবে, আর যে যার বায়াস অনুযায়ী নাচবে।

    তিলোত্তমা কেসটাই তো কত 'সাংবাদিক' তৈরী করছিল। তাদেরও আবার 'সূত্র' থাকবে। বড় মিডিয়া সোশাল মিডিয়া থেকে টুকবে, সোশাল মিডিয়া বড় মিডিয়া থেকে।

    এরপর পডকাস্ট আসবে, বাংলায় অল্প শুরু হয়েছে মনে হয়। তারা আবার আরো suave, দেখনদারি আরো।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫530860
  • সরি টু সে, সিবিআইকে কোনো চাপ দেওয়া হয়নি। কোনো বক্তব্যই প্রায় সিবিআই য়ের বিরুদ্ধে ছিলনা। খুব সম্ভবত একটা ডেপুটেশন দেওয়াও হয়নি। খুব সম্ভবত বললাম, কারণ পাইনি। থাকলে পাওয়া যায়, নেই তো প্রমাণ করা যাবেনা। কেউ ডেপুটেশনের কপি, বা মিটিং মিনিটস পেলে বলবেন, আপডেট করে দেব।
  • সিএস | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৮530859
  • হ্যাক করে ভিডিও লোপাট করে দিল, আর ডেট বদল তো কড়ে আঙুলের কাজ।

    কিন্তু ভিডিওটা সত্যি লোপাট হয়ে গেল না ? tv9 সেরকমই বলছিল না ? লোকে খাচ্ছিলও না ?
  • পলিটিশিয়ান | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৪530858
  • ও হ্যাঁ সিবিআইকে চাপ।
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৭530857
  • সত্যি। সুপ্রিম কোর্টেই তো বিচার হচ্ছে। সিবিআই ৯০ দিনের আগে চার্জশিট দেবেনা, আপডেটও না। সেটা কোনো ডিলে নয়। আপাতত সিবিআইকে কোনো চাপ দেবনা। পরে বলব সেটিং।
  • পলিটিশিয়ান | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৬530856
  • কপিলবাবু শুনানীর দিন পিছিয়ে দেবার জন্য আবেদন করেছেন।
     
    নাম কাটা ডাক্তার সন্দীপ ঘোষ পিসী আর সিব্বলারদের জন্য দিনে তিন ডোজ বীরত্ব প্রেসক্রাইব করেছে।
  • গাধাবল্লভ | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৮530855
  • ক্রুশবিদ্ধ প্লাটিপাস ভেউ ভেউ করে হাসে| তার একগালে চড় মারলে একপাছা এগিয়ে দেয়|
     
    সে এক মূর্তিমান ক্যালানেচন্ডি | তার কোনো ক্যালি নেই, দোয়াত নেই |
     
    সে আনমনে ডিম পেড়ে যায় | সে কী গাধাবল্লভ?
  • অরিত্র | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩530854
  • থি ঠিক
     
    আর "উৎসবে ফিরুন" বলে ছিছিকার শোনাটা তো বাদ পড়ে গেলো। বাদ থেকে গেলো তার দলেরই লোকেদের দল থেকে দূরত্ব তৈরি করা দল ছাড়া, প্রকাশ্যে সমালোচনা করা গুলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত