এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 128.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০৯:৪১662985
  • আসুন আমরা আনন্দ করি আজকের তাজা খবর পড়ে-

    Auto part makers line up for Sanand:

    Auto component-makers JBM Auto Ltd and Oerlikon Drive Systems Segment, an arm of the Swiss engineering company Oerlikon, recently commissioned their units in Motown Sanand. With the car-manufacturing plants of Tata Motors and Ford India already operational and Maruti Suzuki's plant under construction, Sanand is expected to attract investments of up to Rs 20,000 crore over the next three years from various auto part-makers.

    A host of auto ancillary units, too, have stepped up work on their projects, especially in Sanand. More than 12 companies are already in the process of setting up their units here.

    http://timesofindia.indiatimes.com/business/india-business/Auto-part-makers-line-up-for-Sanand/articleshow/48012667.cms

    এর মধ্যে সিঙ্গুরে কৃষির "অগ্রগতি" অব্যাহত-

    http://twocircles.net/2012dec25/singur_six_years_later.html#.VZ9BzXm6Zjo

    খবরে প্রকাশ মেধা, অনুরাধা সহ গুরুর প্রাবসী "কৃষি বিশেষজ্ঞ"-রা মাঝে মধ্যেই পালা করে প্লেনে চড়ে এসে সিঙ্গুরের কৃষকদের সাথে একসাথে জমি চাষ করছেন সহমর্মিতা দেখানোর জন্য। সানন্দের ২০০০০ কোটি টাকার বিনিয়োগের সাথে সামন্জস্য রেখে তাঁরা ২০০০০ ফোঁটা চোখের জল ফেলার অঙ্গীকার-ও করেছেন। সিঙ্গুরের শিল্প বিতারনের সমব্যথী যে সব প্রবাসী অন্য দেশে/প্রদেশে ডলার/টাকা কামাতে ব্যস্ত থাকায় আসতে পারবেন না তাঁরাও পার্সেলে কুম্ভীরাশ্রু পাঠিয়ে কৃষকদের ধন্য করবেন বলে এই প্রতিবেদককে কথা দিয়েছেন। টাটারা না আসায় সিঙ্গুরের চাষীদের কত উপকার হয়েছে তা ভার্চুয়াল দুনিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে তুলে ধরার অঙ্গীকারের কথা তাঁরা পুনরায় জানিয়েছেন।

    বাঙালী বুদ্ধিজীবী- কৃষক ঐক্য দীর্ঘ্যজীবী হোক
  • sm | 53.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১০:২৪662987
  • সু খবর কি আছে বুইতে পারলাম না।যদি একটু ভালো করে বুঝিয়ে দেন, তাহলে ভালো হয়। রতন বাবু কোনো ইনভেস্টমেন্ট করার প্রতিশ্রুতি দেন নি বলেই মনে হয়। ওনার সে ক্ষমতাও আর নেই।
    হ্যা, কিছু চ্যারিটি করবেন বলেছেন। কিন্তু সেটাতো যখন টাটা গ্রুপের চেয়ার ম্যান ছিলেন, তখন ই করতে পারতেন।
    তবে খবরটি তে একটু চমক আছে। আজীবন বামপন্থী ও কমুনিস্ট একজন, বুর্জওয়া শিল্পপতির কাছাকাছি থাকার আন্তরিক প্রচেষ্টা।
    বুদ্ধ বাবু ও এমন একটা চেষ্টা করেছিলেন।ফল ও হাতে নাতে পেয়েছেন।
    ---
    তবে কিছু বাঙালি বুদ্ধিজীবী আছেন, তারা সর্বত্র অন্যের খুঁত ধরে বেড়াচ্ছেন।নিজেরা সিঙ্গুরের চাষীদের জন্য কতটা কুম্ভীরাশ্রু পাঠাচ্ছেন, তাঁর হিসেব রাখেন কি?
    এখন ও বলছি, কারখানা পব র কোনো পিছিয়ে পরা অঞ্চলে হলে ভালো হত।শিল্পপতির কথামত সিঙ্গুর সাইট নির্বাচন টা অর্বাচীনের মত কাজ হয়েছে।আইন শৃঙ্খলার দোহাই দিয়ে হটাত সরে আসা ও কোর্টে কেস দিয়ে ঝুলিয়ে রাখার বিষয়েও তো কাউকে কথা বলতে দেখলাম না।
    বামেদের পরাজয়ের মূল কারণ শিল্প পতিদের সঙ্গে অনাবশ্যক সখ্যতা, বিরোধীদের আন্দোলন নয়।
  • quark | 24.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১০:২৭662988
  • বুঝলাম। তা বামেদের পরাজয় তো হয়েই গেছে চার বছর হ'ল। সেই যে কাগজের তাড়া নাড়িয়ে পাত্থবাবুর - জমি কাল থেকেই ফেরৎ পাবেন টাইপ ব্যাপারস্যাপার হ'ল, তারপর কী হ'ল?
  • quark | 24.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১০:৪৩662989
  • "সব জমানাতেই একই রকম থাকে। এখন নতুন কিছু না।"

    রাম (অন্য মানে করবেন না) রাজত্ব আসে নি বলছেন?
  • - | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১০:৪৮662990
  • এসেছে তো!
    "কবি তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো"। ঃ-)
  • PT | 213.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৩:১৯662991
  • "বামেদের পরাজয়ের মূল কারণ শিল্প পতিদের সঙ্গে অনাবশ্যক সখ্যতা, বিরোধীদের আন্দোলন নয়।"

    তব্বে?!!
    সুবোধ কি অম্নি অম্নি "নিউ কমুনিজিম" কথাটি বলেছেন?
    আর অন্যদিকে বিপ্লবী বাঙালী পব-তে বিপ্লবের ফুলকি জ্বালিয়ে অন্য রাজ্যে গিয়ে হেদিয়ে মরছে শিল্পপতিদের সঙ্গে সখ্যতা করে চাগ্রী বাগানোর জন্য!!
  • ঊমেশ | 118.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৪:০৩662992
  • পশ্চিমবঙ্গে ২০১১ এর আগের কিছু বছর যে অবস্থা খুব একটা ভালো ছিল না, সেটা অনেকেই জানে আর মানে।
    মানুষ-জন কড়াই এ ভাজা ভাজা হচ্ছিল।
    সবাই ভাবলো এমনি তেই ভাজা ভাজা হচ্ছি, কি আর এর থেকে খারাপ অবস্থা হবে, দেখা যাক মমতা কে একটা সুযোগ দিয়ে।
    কিছু মানুষ এটা ভালো জানতো মমতার কখনো-ই ভালো বদল নয়, কিন্তু এটাও ভেবেছিল হয়তো ক্ষমতা পেয়ে বদলে যেতে পারে।
    মানুষ ভাবেনি আরো খারাপ মানে, কড়াই এ ভাজা ভাজা হতে হতে উনানে পড়ে পুড়তে হতে পারে।
    এখন পুড়তে পুড়তে কিছু মানুষ স্বীকার করে ফেলছে ভুল হয়েছে, কিছু মানুষ গাম্বাটের মতো অবিচল, আরো কিছু মানুষ এখনো দিদি তে সারদা-মা দেখছে।

    তবে আমার মনে হয় এই মুহুর্তে বাংলার যা অবস্থা তাতে রুটির পিঠ বদলে কিছু লাভ হবে না। বদমায়েসী গুলো রক্তে মিশে গেছে।
  • sm | 233.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৫:২২662993
  • আরে উমেশ ভাই, কি করণীয় বলবেন তো? আবার বামেদের আনতে হবে; না বিজেপি কে?
  • ঊমেশ | 118.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৫:৩২662995
  • sm-ভাই,
    আমি বামেও নেই, বিজেপি তেও না। আবার দিদি'র ও লোক নই।
    আমি পাঁচিলে বসে ক্রিপস খেতে খেতে মজা দেখার লোক।

    তবে আমি আমার মত তো লাস্ট লাইনে বলেছি, যেই আসুক অবস্থা বদ্লাবে না।
  • cb | 213.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৬:১৮662996
  • "বাম প্রতিনিধিরা জেলে ঢোকার অনুমতি পাচ্ছেন না খবর পেয়ে বিরোধী দলনেতা সূর্যবাবু এ দিন প্রথমে কথা বলেন কারামন্ত্রী সফির সঙ্গে। মন্ত্রী জানান, তাঁর কিছু করার নেই। এর পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় বিরোধী দলনেতার। সূর্যবাবুর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীকে বলেছি, কারাবিধির ৩১-ক ধারা অনুযায়ী, জনপ্রতিনিধিরা ১২ ঘণ্টা আগে নোটিস দিয়ে জেলে বন্দি কারও সঙ্গে দেখা করতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, আইনে যদি সংস্থান থাকে, তা হলে তাঁর কিছু বলার নেই।’’ পরে মুখ্যসচিব বিরোধী দলনেতাকে ফোন করে জানান, কারাবিধিতে যা সংস্থান আছে, তা মেনেই বামফ্রন্টের বীরভূম জেলার জনপ্রতিনিধিরা জেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে পারেন।"

    ---- এরা মন্ত্রী না উদগান্ডু, কারামন্ত্রী আইন জানেন না!! নাকি ল্যাম্পপোস্ট
  • S | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৬:৩৭662997
  • ধুর কোয়ার্ক বাবু আপনি পুরো পোস্ট না পড়ে চিল্লচ্ছেন।
  • S | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৬:৪১662998
  • মন্ত্রী ল্যাম্পপোস্ট। যারা ভোট দিলেন তারা ......
  • ranjan roy | 132.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৮:০১662999
  • নন্দীগ্রামের জন্যে লোকে খেপচুরিয়াস হয়ে বাম সরকারকে নামিয়ে দিল। ভুল করল। তার জন্যে সিপিএম নেতৃত্ব দায়ী ছিল না, ওসব লক্ষ্মণ শেঠের কাজ ছিল। সিপিএম তদন্ত করে জানতে পেরে ওকে দল থেকে চ্যালাচামুন্ডা সমেত বের করে দিয়েছে তো!
    তেমনি চাষী খেপানোর বাজে লাইন ছিল রেজ্জাক মোল্লার।সিপিএম তদন্ত করে দল থেকে বের করে দিয়েছে।
    রাজারহাট নিউটাউন এলাকায় প্রোমোটারি সিন্ডিকেট চালানোর জন্যে বদনাম ছিল সব্যসাচী দত্ত, আর কমঃ তাপস চ্যাটার্জি।
    সিপিএম তদন্ত করে সব্যসাচীকে ৫ বছর আগে বের করেছে, তাপসকে এখন। সব বদরক্তকে সিপিএম বের করে দিয়ে পূতপবিত্র হয়ে উঠছে। আর তিনোরা তাদের নিয়ে নিচ্ছে!
    বাজে কবি ধান্দাবাজ সুবোধ, অভিনেতা অরিন্দম রুদ্রনীল সব ধান্দাবাজ। সিপিএম বের করে দিল, তিনো লুফে নিল। এম এল এ ছায়া বেরাকেও নিয়ে নিল।
    শুধু অভিনেত্রী রূপা কে তিনোরা নেয় নি, তিনি বিজেপিতে গেছেন।

    ১) পিটি কঠিন প্রশ্ন করেছেনঃ তিনোরা ওদের নিল কেন?
    আমি কাল গিয়ে দিদিকে জিগ্যেস করলাম। এদের নিচ্ছেন কেন?
    উনি বললেন-- কেন? কী করে ৩৪ বছর ক্ষমতায় থাকা যায় তা শিখতে হবে না?
    ২) শম্ভু মিত্র তৃপ্তি মিত্রের মত ক্ষণজন্মা প্রতিভাদের নিয়ে পিটি গর্বিত। আমিও। বাম সরকারও নিশ্চয় গর্বিত ছিলেন।
    কিন্তু শম্ভু মিত্রের এত আবেদন নিবেদন সত্ত্বেও বাম সরকার কেন ওঁকে ওনার স্বপ্নের বঙ্গ নাট্যশালা তৈরি করার জন্যে জমি দিল না অথচ হরিচাঁদ ঠাকুরের নামে গবেষণা কেন্দ্র গড়তে মতুয়া সমাজকে জ্যোতিবসু নগরে অনেক খানি জমি দিল সে বিষয়ে কবি নীরব।
    ভগ্নহৃদয় শম্ভু মিত্র চাঁদা করে তোলা টাকা দাতাদের ফেরত দিয়ে দিলেন।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ১০ জুলাই ২০১৫ ১৮:২৫663000
  • শক্ত আলোচনার ফাঁকে সরল প্রশ্ন, বাজারে ইলিশ মিলছে?
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০০:৪৩663001
  • সুবোধ-শীলকে সিপিএম বের করে নি। ছায়া বেরা কেন গেলেন তার উত্তর ছায়াই দিতে পারেন। লক্ষণ আর রেজ্জাককে নিয়ে মায়াকান্না না কাঁদাই ভাল। দলের ভেতরে তাঁরা কেউটে কিন্তু দলের বাইরে তাঁরা যে নিতান্তই হেলে সাপ সে ব্যাপারে সন্দেহ নেই।

    তবে এসব হাল্কা চালের কথায় একটা লুম্পেন দলের সরকারের ছন্নছাড়া অবস্থাকে ঢাকা দেওয়া যাবে না।

    তীব্র বাম বিরোধী ব্যক্তিত্ব হলেও শম্ভু মিত্র নিয়ে কিছু লিখব না।

    ইলিশ শেষ দেখেছি ঝুড়িতে ৮০০ টাকায়। বাড়ি আনতে সাহস হয়নি।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০১:০৯663002
  • কাটোয়া পৌরসভায় শেষ পর্য্যন্ত কি হল কেউ জানেন? এ প্রশ্ন ছায়াবেরার প্রসঙ্গের সাথে জড়িয়ে।
  • aranya | 154.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০২:১২663003
  • পিটি দেকচি রঞ্জন-দার মুখোশ খুলে ফেলেচেন, লুম্পেন তিনো সরকারের ছন্নছাড়া অবস্থাকে ঢাকা দেওয়াই ওনার এসব পোস্টের মূল উদ্দেশ্য।
    ভাগ্যিস, পিটি জানালেন, নাহলে বুজতেই পারতাম না :-)
  • phaaltu | 81.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০৪:২১663004
  • কিন্তু তিনো কিভাবে "ছন্নছাড়া" আখ্য পেতে পারে? তারা চারটি বছর টেনে তো দিলই, গ্রামে এবং নগরে এখন গুচ্ছ ভোট পাচ্ছেও বটে (কিম্বা/এবং গুন্ডারা এখন তাদের সাথে safe feel করছে)। আমার তো মনে হচ্ছে মদন/মুকুল যাবার পর, এখন, দলটা তেল খাওয়া মেশিনের মত চলছে, সে যতই উচ্চ মধ্যবিত্ত বাঙ্গালি আর রাজনৈতিক বিপ্রতিপরা নাক কোঁচকাক!
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০৬:২৯663007
  • তিনোকে ছন্নছাড়া বলিনি। সরকারটাকে বলেছি।
    লেখার আগে পড়াটা খুব জরুরী!!
  • গ্যালিলিও | 186.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০৮:৩১663008
  • আপনারা কী রোজই জুতা আবিষ্কার করেন? :)
  • phaaltu | 81.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০৮:৫৫663009
  • আবার পড়্লাম! তাও আমার হেঁড়ে মাথায় ঢুকলনা একটা "ছন্নছাড়া" সরকারকে কেন লোকে দিনের পর দিন ভোট দিয়ে যায় (বা গুন্ডার তাদের কথায় চলে)! আমার কেমন জানি সন্দেহ হচ্ছে "ছন্নছাড়া" কাজকম্মোগুলো ই লোকে পছন্দ করে বেশি, সে মিডিয়া (এবং আর বিশেষ কিছু লোক) যতই চেঁচিয়ে গগন ফাটাক!
  • phaaltu | 81.*.*.* | ১১ জুলাই ২০১৫ ০৯:৪১663010
  • গ্যালিলিওর তরেঃ
    জুতো কোম্পানিগুলো, রোজ না হোক, বছরে কিচু বার করে (চার সিজিনে চার বার) কিচু একটা আবিষ্কার করে। বেশির ভাগ লোকে (তাদের ও বেশির ভাগ আবার মেয়েলোক, কিন্তু সে তথ্য এখানে অবান্তর) সেসব বস্তু জুতো বলেই পরে নেয়!!! :-))
  • Abhyu | 118.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১০:০৫663011
  • গজপতি ভেজিটেবল শু কোম্পানি বলে ভারি ভালো একটা উপন্যাস পড়েছিলাম।
  • SC | 83.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১০:১৩663012
  • সিপিএম সম্পর্কেও সকলে বলে, শেষ করে দিয়ে গেল গো। তাহলে ওদেরকে প্রতিবার ভোট দিত কেন?
    এরকম পাড়ায় কেউ কেউ বলে না, খুব মিষ্টি বর, শান্ত শিষ্ট, তাও বউ বলে, "জানো না তো, ওর সাথে ঘর করা কি সমস্যা, আমি বলে তাই অন্য কেউ পারবে না"।
    সেইরকম, ওগুলো ওই ভালবাসার অনুযোগ, কিম্বা ভদ্রলোকের ক্লাস ইন্টারেস্ট এ আঘাত লাগে বামপন্থী দল (সিপিএম এবং তিনো দুজনেই) থাকলে, তাই চেঁচায়।
    ভোট বাক্সে যা প্রতিফলিত হয়না, ঐসব কান্নাকাটি সংখ্যার বিচারে minority। সিপিএম এর ক্ষেত্রেও তাই ছিল। ৩৪ বছর "অধিকাংশ" লোক খুশি ছিল।
  • Bratin | 122.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১০:৫৭663013
  • "এই কীগো শেষ দান
    বিরহ দিয়ে গেলে"

    ইত্যাদি প্রভৃতি
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১২:১৪663014
  • হরিদেবপুরে ৩৫ রাউন্ড গুলী চালাচ্ছে মদ্যপ গুন্ডারা আর পুলিশ কিয়স্কের মধ্যে লুকিয়ে বসে আছে। সঙ্গে বন্দুক থাকা সত্বেও। এটা দারুণ কর্মবীর সরকারের উদাহরণ।

    কাল "একঘন্টা সঙ্গে সুমন"-এ এক তিনোমুলী আইনজীবি জানালেন যে পুলিশের এই গুলী না চালানো প্রমাণ করে যে বর্তমান সরকার মানুষকে ৩৪ ব্ছর পরে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে!!! বলে তিনি ২১ শে জুলাইয়ের ঘটনার সঙ্গে তুলনা টানলেন।

    এই সরকার যে শুধু ছ্ন্নছ্ড়া তাই নয়, এর সমর্থকেরাও ছ্ন্নছ্ড়া বলে মনে হচ্ছে।
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১২:১৫663015
  • *ঘন্টাখানেক সঙ্গে সুমন (GKSS)।
  • SC | 83.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১২:২৬663016
  • আমার আবার কাদেরকে ছন্নছাড়া মনে হচ্ছে জানেন?
    ৩৪ বছর ক্ষমতায় থাকার পরে যার এখন তৃতীয় শক্তি হয়ে গেছে, শিবরাত্রির সলতের মত দুইখান এম পি, উত্তরবঙ্গে কং এর সাথে তিনোর ভোট কাটাকাটির জন্য। সেই দলটা কে।:)
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১২:৩৪663018
  • তাতে কি তিনোর ছান্নছড়া হওয়াটা জাস্টিফাই করে শান্তি পাওয়া গেল?
    ৩৫ রাউন্ড গুলী তো দুদিন আগে চলেছে। আর তাতে একটা নিরীহ লোক মরেছে। এ তো ৩৪ বছর সময় কালের বুলেট নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন