এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১২:৪৫663019
  • পিটি বলচেনঃ
    "তীব্র বাম বিরোধী ব্যক্তিত্ব হলেও শম্ভু মিত্র নিয়ে কিছু লিখব না।"

    -ধ্যেৎ, ফের গোলপোস্ট সরানো।
    আরে শম্ভু মিত্রকে নিয়ে যা লেখার তো লিখেই দিয়েছেন।
    কথা হচ্ছে আপনার সংস্কৃতিপ্রিয় ভদ্রলোকের "ছন্ন-ধরা" বাম সরকার আপনার শম্ভু মিত্রকে বঙ্গ নাট্যমঞ্চের জন্যে এক দশক ঘুরিয়ে জমি দিল না কেন? অথ্চ মতুয়াদের হরিচাঁদ ঠাকুর গবেষণা কেন্দ্রের জন্যে ( ওদের কী কী গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তা জ্যোতিবাবুই জানেন) জ্যোতিবসু নগরে অনেকটা জমি দিয়ে দিল!
    কেন? এ নিয়ে দু'পয়সা দিন না!
    মতুয়াদের বিশাল ভোট ব্যাংক বলে? না অন্য কোন কারণ?
    লিকেই ফেলুন।

    অরণ্য,
    এখানে আট ভাট বকার পেছনে আমার আসল উদ্দেশ্যঃ
    পিটিকে ক্ষ্যাপানো! রেগে গেলে গম্ভীর জ্ঞানী অধ্যাপককে আমার খুব মিষ্টি লাগে, তাই।
    যত রাগে তত দশগুণ বেশিই ভাট বকে।

    আপনি গড়ি তোলে বিপদজাল আপনি কাটি দেয় তাহা,
    আমরা ইতরজন মুগ্ধ হয়ে শুনি, বলিয়া উঠি-বাহা! বাহা!
  • ranjan roy | 132.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১২:৪৯663020
  • একেবারে ছন্নছাড়া দল! অকম্মার ঢেঁকি!
    ৩৫ রাউন্ড গুলি চালিয়ে মাত্র একটা লোককে মারে।
    বামেদের দক্ষতা দেখুনঃ
    নেতাই কান্ডে রথীন দন্ডপাটের বাড়ি থেকে কত কম রাউন্ড গুলি চালিয়ে কত বেশি লোকজনকে মারলো! একটা টিপও ফসকায় নি! নারী শিশু সব মরেছে।
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১৩:১৯663021
  • "মতুয়াদের বিশাল ভোট ব্যাংক বলে?"
    অবশ্যই। এইসব পাতি ও ছেলেমানুষি আলোচনা কি লিখে লিখে করার দরকার আছে? ভোট হবে ভারতবর্ষে আর আশা করছেন ভোট চাওয়া হবে সুইডিশ স্টাইলে?

    কিন্তু শম্ভু মিত্র চাইলেই জমি দিতে হবে কেন সরকারকে? আর কাকে কাকে নাট্যমঞ্চের জন্য জমি ও পয়সা দিয়েছিল বাম সরকার?

    কেমন যেন অতীতে আটকে রয়েছেন বহুদিন। এমনকি পরপর দুদিন মদ্যপ সশস্ত্র গুন্ডারা রাস্তার দখল নেওয়ার পরেও আরো অতীত খুঁড়্ছেন....খুঁড়েই চলেছেন....

    বর্তমান থেকে মুখ লুকনোর জন্য?

    (RR: সহজে রাগি না। আমার ছাত্রদের বয়স এখন ৪৮ থেকে ১৮-র রেন্জে। অত সহজে রাগলে এদ্দিনে এরা পালিয়ে যেত)

    "কং এর সাথে তিনোর ভোট কাটাকাটির জন্য।"
    ভোট কাটাকাটি করে জেতাটা কবে থেকে অপরাধ হল ভারতীয় গনতন্ত্রে? মোদী বসে আছেন দিল্লীতে মত্র ৩০% ভোট পেয়ে ঐ ভোট কাটাকাটির দৌলতে। কং ৫৫ বছর শাসন করেছে ঐ ভাবেই। বামেরা ৩৫ বছর শাশন করেছে বেশীর ভাগ সময়েয় ৫০%-এর কম ভোট পেয়ে। আর তিনোদের গত ভোটের ফলাফল ৩৯% হলেও সিটের ভিত্তিতে ভাল দেখাচ্ছে তো বাম-বিজেপি ভোট কাটার জন্যেই। ২০১৬-তে ক্ষমতায় ফিরলেও ফিরবে ঐ কারণেই।
  • phaaltu | 81.*.*.* | ১১ জুলাই ২০১৫ ১৭:৫২663022
  • হালার পশ্চিমবঙ্গে সব সরকারই দেহি ছ্ন্নছাড়া। তার মানে তাদের যারা ভালবাসে, পশ্চিমবঙ্গের বেশির ভাগ লোক, তারাও ছন্নছাড়া (বা ছ্ন্নছাড়াদের ভালবাসে, বড়লোকের মেয়ের যেমতি ছন্নছাড়া প্রেমিক পছন্দ)। মানে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কাঠামোটাই ছন্নছাড়া। ইয়ানি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রটাই ছন্নছাড়া। কিনা, পশ্চিমবঙ্গটাই ছন্নছাড়া।
    দাঁড়াল এই যে এক ছন্নছাড়া জনপদে ছন্নছাড়া জনপ্রতিনিধিরা নিয়ত ছড়িয়েই চলেছেন, আর সেই ছন্নছাড়া জনগোষ্ঠির সে সব ছ্ড়ান মোটেও অপছ্ন্দ নয়। সেই অনাদি কাল থেকেই চলছে এই ছন্নছাড়া জীবন।
    মিটে গেল গোল।
    একটা কোশ্নো উঠবে, তা হলে পুরোনো ছন্নছাড়া সরান কেন।
    কারন হল, অনেকদিন ছন্নছাড়া থাকতে থাকতে কিচু কিচু জনপ্রতিনিধি ছন্নযুক্ত হতে শুরু করেন। তখন পরিবর্তনের দরকার হয়।
    এই হল ছন্নছাড়া রাজনীতির সহজপাঠ।
  • ranjan roy | 192.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১০:২৩663023
  • "কিন্তু শম্ভু মিত্র চাইলেই জমি দিতে হবে কেন সরকারকে? আর কাকে কাকে নাট্যমঞ্চের জন্য জমি ও পয়সা দিয়েছিল বাম সরকার?"
    --না, না! নিশ্চয়ই দিতে হবে না। তবে শম্ভু মিত্র তো একা নন, সঙ্গে ছিলেন তখনকার বহু প্রতিষ্ঠিত নাট্যকর্মী। আর উনি তো নিজের বাড়ি বানানোর জন্যে চান নি। আর বাম সরকার তো ছন্নছাড়া নয়, সংস্কৃতিবান সরকার, তাই আশা করেছিলাম আর কি!

    তা বেশ, শম্ভু মিত্র /তৃপ্তি মিত্রের নাম শ্রদ্ধামিশ্রিত আবেগের সঙ্গে স্মরণ করব, কিন্তু নাট্যমঞ্চের জন্যে জমি দেওয়া যাবে না। তা বেশ, তবে কোশ্চেন হল বামদের প্রগতিশীল সেকুলার ক্লাস পলিটিক্সের সরকার মতুয়াদের মত একটি ধার্মিক গোষ্ঠীকে হরিচাঁদ ঠাকুরের নামে নিউটাউনে জমি দিল কেন?
    মানে, ধার্মিক কেউ চাইলেই দিতে হবে? আর ভোটের আগে বড়মার আশীর্বাদ চাইতে হবে? অবশ্য আজকাল সেকুলার মানে সর্বধর্ম সমভাব-তাই ফুরফুরা শরীফের পীরের কাছেও আশীর্বাদ চাইতে হয়। অংক কী কঠিন দাদা!
  • ranjan roy | 192.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১১:০১663025
  • এই টইয়ে এটা প্রাসংগিক।
    কারণ এটা দেখাচ্ছে যে বাম আমলে দফতর খুললেও এই জঙ্গী গোষ্ঠী খাগড়াগড় ঘটিয়েছে হীরকরাণীর আমলে। বামেরা এদের কন্ট্রোলে রেখেছিল।
    ঠিক যেমন নান্টিদের বামেরা কন্ট্রোলে রেখেছিল, কোন পানশালায় গুলিটুলি চলে নি।
    সারদাও তো বাম আমলে অফিস খুলেছিল।বঙ্গে ও ত্রিপুরায়। কিন্তু ৯৫% গ্রোথ হয়েছে হীরকরাণীর জমানায়।
  • - | 109.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১১:০৩663026
  • ধরাও পড়েছে ওঁরই জমানায়। প্রশংসনীয়।
    এটাই পজিটিভ ব্যাপার এবং বামেদের সঙ্গে পার্থক্য।
  • | 24.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১১:২০663027
  • এবং হীরকরাণী তেনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন এরা যাতে ধরা না পড়ে তার জন্য। এন-আই-এ কে ঢুকতে না দেওয়ার জন্য ওনার সেই দাপাদাপি (আক্ষরিক অর্থেই) মনে পড়ল :-))

    কিন্তু এটা ওভারঅল পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর। বি-এস-এফ সীমান্তে পাখীর মত মানুষ মারতে পারে আর এদের যাতায়াতের বেলায় কি গাঁজা খেয়ে ঘুমায়???
  • cb | 213.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১১:২৪663029
  • বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলছেন, “সিঙ্গুরে কারখানার দাবিতে আন্দোলনের রূপরেখা যখন তৈরি করছি, তখনই আমাদের দুই কর্মীকে ধরল পুলিশ

    হো হো হো, আন্দোলনের রূপরেখা, খিক খিক খিক

    http://www.anandabazar.com/state/two-ex-cpm-workers-arrested-in-dead-nano-case-1.175063
  • - | 109.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১১:২৮663030
  • সর্বোচ্চ যিনি চেষ্টা চালিয়েছিলেন, এমনকি তিনিও কিন্তু গুরুত্বহীন হয়ে পড়েছেন।
    হীরকরাণী এখনও সততার ক্ষেত্রে ঘাপলাপোষ করেননি বলেই তো মনে হচ্ছে।
  • PT | 213.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১৮:০৩663031
  • " তবে শম্ভু মিত্র তো একা নন, সঙ্গে ছিলেন তখনকার বহু প্রতিষ্ঠিত নাট্যকর্মী।"
    ঠিক।
    কিন্তু আপনার উত্তর থেকে পরিষ্কার, যে না দেওয়ার কারণ যাই হোক, শম্ভু মিত্রের রাজনৈতিক অবস্থান নয়। কেননা তাহলে এখুনি বামমার্গী নাট্যকারদের জমির তালিকা দিয়ে দিতেন।
  • ranjan roy | 192.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ১৯:১৩663032
  • পিটি,
    বাতাসের গলায় দড়ি দিয়া কাইজ্যা করেন ক্যান?
    শম্ভু মিত্রের রাজনৈতিক অবস্থান নিয়ে কোথায় বলেছি? বরম আপনিই তুলেছেন।
    আমি জানতে চেয়েছি সংস্কৃতিবান বাম সরকার বাংলা নাট্যমঞ্চ গড়ায় শম্ভু মিত্রকে কেন জমি দেয় নি? আপনি শম্ভুভক্ত ও বামভক্ত এবং নাট্যরসিক। তাই ভাবলাম হয়্ত আসল কারণটা জানেন। মতুয়াদের দিল আর ওনাকে দিল না? না জানলে বলুন জানেন না। আর কাউকে জিগিয়ে জেনে নেব। ব্যস্‌।
  • PT | 213.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ২০:১১663033
  • মতুয়াদের জমি দিলে ভোট পাওয়ার সম্ভাবনা আছে। শম্ভু মিত্রকে দিলে ওনার ভোটটাও পাবে না। তাই মতুয়াদের জমি দিয়েছে। এই উত্তরটা গোটা বিশ্ব জানে আর আপনি জানেন না? আর বাম সরকার "সংস্কৃতিবান" ছিল এমন কিছু আমি কোথাও বলিনি। ওটা আপনার দাবী আর তার সঙ্গে শম্ভু মিত্রর জমি পাওয়া না পাওয়া জুড়ে খামোখা তক্ক করছেন।

    আর ধর্মীয় কারণ বাদ দিলেও, তক্কের খাতিরেই বলা যায় যে শম্ভু মিত্রকে জমি দিলে স্বল্পসংখ্যক কয়েকজনের উপকার হত। তার পরে তারা নিজেদের মধ্যে খেয়োখেয়ি করে কি করত কে জানে। (শম্ভু মিত্রের গ্যালিলেও দেখতে কোন একজন নাট্য-সাংবাদিককে নাকি ঢুকতে দেওয়া হত না!!)। অন্যদিকে মতুয়াদের জমি দিলে অনেক মানুষের কাজে লাগবে। তিনোরা যতদিন না মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিষ ঢেলেছে ততদিন মতুয়াদের মধ্যে এত মারামারি ছিল না।

    "যত রাগে তত দশগুণ বেশিই ভাট বকে।"-এটা আমার উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন। আপনি বোধহয় আজকাল সব সময়েই না রেগেই এই কম্মটি করছেন।
  • ranjan roy | 192.*.*.* | ১৩ জুলাই ২০১৫ ২০:২৬663034
  • আর ধর্মীয় কারণ বাদ দিলেও, তক্কের খাতিরেই বলা যায় যে শম্ভু মিত্রকে জমি দিলে স্বল্পসংখ্যক কয়েকজনের উপকার হত। তার পরে তারা নিজেদের মধ্যে খেয়োখেয়ি করে কি করত কে জানে। (শম্ভু মিত্রের গ্যালিলেও দেখতে কোন একজন নাট্য-সাংবাদিককে নাকি ঢুকতে দেওয়া হত না!!)। অন্যদিকে মতুয়াদের জমি দিলে অনেক মানুষের কাজে লাগবে। তিনোরা যতদিন না মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিষ ঢেলেছে ততদিন মতুয়াদের মধ্যে এত মারামারি ছিল না।"
    --- বেশ বেশ!
  • PT | 213.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ০৬:৩৫663035
  • "অনিচ্ছুক চাষিদের .......এক জনের কথায়, “দু’হাজার টাকা আর দু’টাকার সরকারি চালে কত দিন সংসার বইব?"
    আজকাল মেধা-অনুরাধা থেকে বঙ্গীয় কোন বিপ্লবী বা তাত্বিক এদের নিয়ে আর মাথা ঘামায় না, না?

    "বিমানদা জোট চাই, দেখা হতেই সরব রেজ্জাক" http://www.anandabazar.com/state/rejjak-mollah-urges-biman-basu-for-allaince-against-tmc-1.175618#
    ইনি এখন হেলে-কেউটে ছেড়ে সিপিএম ধরতে রাস্তায়?
  • sm | 233.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ০৮:১৫663036
  • যা বাব্বা, কেনই বা পার্টি বরখাস্ত করেছিল আর কেনই বা এত কাছাকাছি আসার চেষ্টা, একটু বুঝিয়ে দেন।
    কেনই বা সি পি এম, পরমানু চুক্তিতে কংগ্রেস এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল; এখন কেনই বা জোট বাঁধার জন্য হেদিয়ে মরছে বুঝায়ে দ্যান স্যার।
    একই লীলা তব প্রভু!
  • PT | 213.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ০৮:৪২663037
  • প্র্শ্নটা কি রেজ্জাক সাহেবকে করলেন?
    আমাকে করলে এই সব ব্যাপার-স্যাপার আপনাকে বোঝাতে আমি অপারগ!!
  • Bratin | 122.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ০৯:১২663038
  • রন্জন দার ৮ঃ৪৫ ভালো লাগলো না।"এখানে ভাট বকার উদ্দেশ্য হল পিটি দা ক্ষেপানো"।

    ব্যক্তিগত ভাবে আমরা সবাই তো কিছু না কিছু নিয়ে অবসেসড ( যেমতি আমি দাবা, আটোজ লেখালিখি,পাই গুরুচন্দলি আর কোন গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা,অরি বাম দল আর লিনাক্স ইত্যাদি)। তেমনি আমি নিশ্চিত আপনার ও কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে আপনি অবসেসড।সেটা নকশাল আন্দোলন হতে পারে, কোন দলে না থেকে ক্রিটিক্যাল দৃষ্টিভগী তে সব দল কে আক্রমন করা হতে পারে। এখন যদি আমি লিখি এখানে আমার লেখা মূল উদ্দেশ্য হল টাইম পাস আর রন্জন দা যে উসকে দেওয়া যাতে উনি ওনার আক্রমনের তীক্ষতা বাড়াতে পারেন।তাহলে কি আপনি খুব "এনজয়" করবেন?

    পিটি দা সত্যি অদ্ভুত মানুষ। আমরা সবাই ( ইন্ক্লুডিন আমি) ওনাকে এত বার এত কথা বলেছি।উনি কিন্তু কখনো কাউকে ব্যকিগত আক্রমন করছেন বলে মনে আসছে না।
  • sm | 53.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ০৯:১৭663040
  • না, প্রশ্ন টা বাম পার্টির নেতাদের করলাম।
    আপনি আর বুঝিয়ে কি করবেন? নেতারা তো আর অনুরাগীদের কথামত কাজ করে না।
  • PM | 116.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ১০:৪৯663041
  • ব্রতীন, রন্জনদা অবসরপ্রাপ্ত মানুষ। সময় কাটানো সত্যি বড় সমস্যা। সমস্যাটা ছোটো করে দেখো না ঃ(। গুরুতে সবাই আড্ডা মারতে আর সময় কাটাতেই আসি তো ঃ)
  • Syrio Forel | 117.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ১১:৩৫663042
  • "অরি বাম দল আর লিনাক্স"

    অবশেসন? নাঃ। জাজমেন্টাল না হওয়াই ভালো, বিশেষতঃ সেক্লুডেড লোকজনকে চেনা হামেশাই ভুল হয়ঃ-)
  • Bratin | 122.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ১১:৪৬663043
  • সরি অরি।

    আনকন্ডিশন্যাল আপোলজি ;((
  • Syrio Forel | 117.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ১১:৪৮663044
  • নো প্রবলেম ঃ-)
  • robu | 122.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ১৭:০৩663045
  • বোতিন্দা কী রকম ম্যাদা মেরে গ্যাছে। পাশের বাড়ির বেড়াল মারা গেলে বালিশে মুখ লুকিয়ে কান্নাকাটি করছে।
  • Bratin | 122.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ১৮:১৮663046
  • বয়েস হচ্ছে না।

    তাই গরম রক্ত ঠান্ডা হতে যাচ্ছে রোবু ঃ))

    তুমি এদিক পানে আসো না?
  • ranjan roy | 132.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ২১:২১663047
  • সরি ব্রতীন! অন্যথা নিও না। আমার ইয়ার্কিটাকে বিচ্ছিন্নভাবে না দেখে ঠিক তার আগে অরণ্যের ও পিটির কমেন্ট পড়, তাহলে বলার প্রাসঙ্গিকতা বুঝতে পারবে।
    আর পিটির উত্তরটা দেখ, পিটি কিন্তু একেবারেই ভুল বোঝেন নি। আমার পিটির ও কল্লোলের মধ্যে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের পারস্পরিক খোঁচানো চলবে, কিন্তু নিঃসন্দেহে without malice।
  • | 24.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ২২:০২663048
  • সরি রঞ্জন দা, তাহলে আমার বোঝার ভুল। আমার নাক গলানো উচিত হয় নি এ ব্যাপারে।

    সরি এগেন ঃ))
  • Atoz | 161.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ২৩:১৯663049
  • ওরে বাবা রে! ঃ-) ঃ-) ঃ-)
  • Bratin | 122.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ২৩:২৯663051
  • এর মধ্যে আবার বাবা কে ডাকা কেন? ;)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন