এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ৩১ মে ২০২৫ ০৩:৫৮538751
  • ও হ‍্যাঁ, ডীপ সিককে আগে ঐ প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত না।
    আপনি যদি জিজ্ঞাসা করেন, "Tell us about cultural revolution", Deepseek উত্তর দেবে, "Sorry, that's beyond my current scope. Let’s talk about something else."
    এই তো অবস্থা।
    ট্রাই করে দেখুন।
  • &/ | ৩১ মে ২০২৫ ০৩:৫৪538750
  • ঐ এ আইকে কালচারাল রেভোলুশন ও তৎকালীন চৈনিক দুর্ভিক্ষ নিয়ে জিজ্ঞেস করলে কী বলে সেটা কেজানে! সেই যে চড়াই মেরে ফেলল কাঁসর বাজিয়ে বাজিয়ে মাওজ্যাঠামশাই!
  • &/ | ৩১ মে ২০২৫ ০৩:৫১538749
  • ওই যে যেটা নীরদ আর বিপিনকে দিল ! ঃ-)
  • &/ | ৩১ মে ২০২৫ ০৩:৩৯538747
  • একটু বেশি হিন্ট টিন্ট দেওয়ায় সান্যালমশাইয়ের বইটার মোটামুটি ঠিক বিবরণই দিল চ্যাটজিদিদি, কিন্তু গোটা বইটা কোন বইয়ের ছায়ায় রচিত, সেটা বলল না। হয়ত স্পেসিফিক প্রশ্ন করলে দিত।
  • &/ | ৩১ মে ২০২৫ ০৩:৩৬538746
  • চাইনিজ এআই ভারী চমৎকার। বিপিন আর নীরদকে এনেছে, এইবারে হয়ত আনবে সরলা আর ভবেনকে। :-)
  • অরিন | ৩১ মে ২০২৫ ০৩:২৯538745
  • এ আই এর মায়া!
    আর বাকীটা আমাদের ইস্কুলজীবনে ইতিহাসের প্রশ্নের উত্তর লেখার কেস মনে হচ্ছে। 
  • &/ | ৩১ মে ২০২৫ ০৩:১৫538744
  • কিন্তু বিপিন আর নীরদকে পেল কোথায় এরা? এইটা আমার খুবই চমৎকার লেগেছে। ঃ-)
    বিপিনচন্দ্র পাল আর নীরদচন্দ্র চৌধুরী? ঃ-)
  • অরিন | ৩১ মে ২০২৫ ০৩:০৩538743
  • কৌতূহলী,:"চ্যাটজিপিটিকে দিয়ে। ওঁর থেকে আমরা স্কুলে পড়ার সময় ভাল গল্প লিখতাম। আর প্রেমপত্র তো এত অখাদ্য লেখে, ওরকম লিখলে প্রেমের আগেই ব্রেক আপ নিশ্চিত"
     
    আপনার সঙ্গে ১০০% একমত। এ নিয়ে আমারও দ্বিধা নেই। 
    এখন এটার সমস্যা যেটা আমি যতদূর বুঝেছি পুরোপুরি নিরসন করতে বহু সময় লাগবে।
    কিছু ক্ষেত্রে ভাল কাজ করে, যেমন যারা  computer কোড লেখেন, তারা  দেখবেন cursor নামের একটি এ আই এ‍্যাপ পছন্দ করেন, এরকম আরো আছে। পিট কুপম‍্যান, যিনি optimizely নামে একটি software এর প্রণেতা, তাঁর কথা হচ্ছে এর পিছনে যারা এই জাতীয় AI এর কোডবেস লেখেন, তাঁদের মানসিকতার একটা ব্যাপার আছে, গাড়ী আবিষ্কারের আমলে লোকে যেমন ঘোড়ার গাড়ীর আদলে গাড়ী বানাত, যেন ঘোড়ারসজায়গায় engine বসালেও কাজ হবে। 
    তা এও তাই। 
    ফলে আমরা এক রকমের প্রম্পট দিচ্ছি, এআই যারা লিখেছেন, তাঁরা এক রকমের সিস্টেম প্রমপট তৈরী করে রেখেছেন (যেমন, "ব‍্যবহারকারীর দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব‍্যাকরণ সম্মত ভদ্রস্থ উত্তর প্রস্তুত কর", মনে করা যাক)। কিন্তু সে প্রম্পট ব্যবহারকারীর অগোচরে, আমি আপনি জানি না, আমাদের জানবার উপায় নেই। আমরা যদি সেই "সিস্টেম প্রম্পট" জেনে আমাদের প্রম্পটের সঙ্গে মেলাতে পারতাম, তাহলে একরকম হত। সেটা তো হয়না। 
    যে কারণে এআই প্রেমপত্র লিখতে পারেনা, বা কাঙাল মালসাটের মতন লেখা লিখতে পারবে বলে মনে হয়না। 
  • প্রেমপত্র | ৩১ মে ২০২৫ ০১:১০538742
  • উহাতে ট্রেইন করার জন্য বাঙ্গলাজিপিটি শ্রদ্ধেয় ব কে হায়ার করিবে!
  • কৌতূহলী | ৩১ মে ২০২৫ ০০:৩৯538741
  • চ্যাটজিপিটি কোন কিছু প্রাঞ্জল করে বোঝায় ভাল, অনুবাদও করে ভাল, কিন্তু নিজে থেকে গল্প কবিতা যেগুলো রচনা করে সেগুলো জঘন্য। গল্প লিখিয়ে দেখেছি চ্যাটজিপিটিকে দিয়ে। ওঁর থেকে আমরা স্কুলে পড়ার সময় ভাল গল্প লিখতাম। আর প্রেমপত্র তো এত অখাদ্য লেখে, ওরকম লিখলে প্রেমের আগেই ব্রেক আপ নিশ্চিত।
  • পাপাঙ্গুল | ৩১ মে ২০২৫ ০০:৩৭538740
  • খেলিছ এ এয়াই লয়ে, বিরাট শিশু আনমনে
  • সুপ্ত অ্যাজেন্ডা | ৩১ মে ২০২৫ ০০:১৮538739
  • ইসে, বলছিলাম কি, MP র সুপ্ত অ্যাজেন্ডা নিয়ে আমার কোন বীতরাগ নাই, কেবল বলার ছিল এই যে সেটা ঠিকঠাক টেষ করতে গেলে ঠিকঠাক প্রম্পট লাগবে।
    না, আমি তার জন্যে আপনাকে help করতে পারব না! (আগাম গেয়ে রাখাই ভাল, নইলে উনার যা হালচাল আমাকেই হয়ত প্রম্পট লিখে দিতে বলবেন। আর সে সবে বেস্তর টেইম নষ্ট হয় বোকাজিপিটিকে শিক্ষা দিতে)
  • এআই সম্পর্কে দু একটি কথা যা আমি জানি | ৩১ মে ২০২৫ ০০:১১538738
  • কবি বলেছিলেন আঙরা খেলে আঙরা হাগবে! বিজ্ঞানী বলেছেন Garbage in garbage out! 
    MP মালুম হচ্ছে চ্যাটজীর বাংলা বুদ্ধির টেষ নিচ্চেন! 
    সুপ্ত অ্যাজেন্ডার কতা নয় উহ্যই থাকুক! 
     
    চেষ্টা করতে থাকুন, একদিন prompt engineering য়ে বিদ্বান হয়ে উঠবেন! 
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৫৭538737
  • মিসির আলীর কাহিনী গুলো কার লেখা এবং এর সম্বন্ধে বিশ্লেষণ করো 
     
     
    মিসির আলীর কাহিনী লিখেছেন সেলিনা হোসেন, একজন প্রখ্যাত বাংলা সাহিত্যের লেখিকা।
     
    মিসির আলীর কাহিনী সম্পর্কে সংক্ষেপে:
    মিসির আলী হলো সেলিনা হোসেনের লেখা ছোটগল্প ও উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র। মিসির আলী একজন বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি যিনি সাধারণ জীবনের ঘটনাগুলোতে লুকিয়ে থাকা সত্য ও রহস্য উদঘাটন করেন। তার চরিত্র অনেকটাই ডিটেকটিভ বা গোয়েন্দা ধরনের, কিন্তু এখানে গল্পগুলোতে শুধু রহস্য নয়, মানুষের মনস্তত্ত্ব, সমাজের বিভিন্ন স্তর ও সমস্যা উঠে আসে।
     
    বিশ্লেষণ:
    চরিত্র নির্মাণ: মিসির আলী চরিত্রটি খুবই সাধারণ মানুষের মতো হলেও তার বুদ্ধিমত্তা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে তোলে। তার সহজ সরল ব্যক্তিত্ব পাঠকদের কাছে অনেকটা পরিচিত ও বিশ্বাসযোগ্য করে তোলে।
     
    বিষয়বস্তু: গল্পগুলোতে রহস্য-উদঘাটন ছাড়াও সামাজিক ইস্যু, মানুষের অন্তর্দ্বন্দ্ব ও নৈতিকতা উঠে আসে। সেলিনা হোসেন তাঁর গল্পে সমাজের বিভিন্ন স্তরের কষ্ট, অবিচার ও মানুষের দুর্বলতা তুলে ধরেছেন।
     
    ভাষা ও শৈলী: গল্পগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা, যা পাঠকদের সহজে গল্পের সঙ্গে যুক্ত করে। একই সঙ্গে, গল্পের মধ্যে গভীর চিন্তাধারা ও মানবিক বার্তা থাকে।
     
    সামাজিক প্রেক্ষাপট: মিসির আলীর কাহিনীগুলো প্রায়শই আমাদের আধুনিক সমাজের নানা সমস্যা, যেমন অসাম্প্রদায়িকতা, নারী নির্যাতন, অসঙ্গতি ইত্যাদি স্পর্শ করে।
     
    সারমর্ম:
    মিসির আলী কাহিনীগুলো শুধু রহস্য উপন্যাস নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, সমাজের বাস্তবতা ও নৈতিকতার খোঁজে লেখা সাহিত্যকর্ম, যা বাংলা সাহিত্যে একটি অনন্য স্থান অধিকার করে।
     
    তুমি কি মিসির আলীর কোনো নির্দিষ্ট গল্প নিয়ে বিশ্লেষণ বা আলোচনা চাও?
     
    Is this conversation helpful so far?কোনো মানে হয় ? ও মা গো মাথা নষ্ট করা উত্তর l 
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৫৩538736
  • @&/, অদ্ভুত ব্যাপার যে চ্যাটজিপিটি গল্প লিখতে আরো বেশী কাজে লাগছে l
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৫১538735
  • ১. চন্দ্রশেখর
    লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিষয়বস্তু:
    ‘চন্দ্রশেখর’ উপন্যাসটি মূলত স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে গড়ে উঠেছে। এটি চন্দ্রশেখর নামের এক তরুণ বিপ্লবীর জীবনের কাহিনী, যিনি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে। উপন্যাসে তার রাজনৈতিক উত্থান-পতন, আদর্শ ও সংগ্রামের কষ্ট-দুঃখগুলো বিশদে তুলে ধরা হয়েছে। এটি শুধু ব্যক্তিগত জীবনের কাহিনী নয়, পাশাপাশি সেদিনকার সমাজ-রাজনীতির চিত্রও ফুটিয়ে তোলে।
    এই উপন্যাসে দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার স্বপ্নের আবেগবাহী বর্ণনা পাওয়া যায়।
     
    ২. চার অধ্যায়
    লেখক: শঙ্কর
    বিষয়বস্তু:
    ‘চার অধ্যায়’ উপন্যাসটি আধুনিক বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সৃষ্টি। উপন্যাসটি চারটি আলাদা অধ্যায়ের মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক ও সামাজিক বিভিন্ন দিক অনুসন্ধান করে।
    প্রতিটি অধ্যায়ে চরিত্রদের জীবনের বিভিন্ন দিক, সম্পর্ক, সংকট ও বিকাশের চিত্র তুলে ধরা হয়েছে। এটি মানুষের অন্তর্মন ও জটিলতাকে চিত্রায়িত করার চেষ্টা করেছে।
    বিস্তারিতভাবে বলতে গেলে, ‘চার অধ্যায়’ মানুষের অন্তর্দ্বন্দ্ব, আত্ম-অনুসন্ধান এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
     
    তুমি কি আরো গভীরে আলোচনা বা উপন্যাস দুটি থেকে নির্দিষ্ট কোনো অংশের বিশ্লেষণ চাও?
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৪৯538734
  • চ্যাটজিপিটিকে বলেছি, "আমার একটা ছোট গল্প লিখবার ইচ্ছে আছে l গল্পটা একজন যুবকের সে জীবনে অনেক ভাগ্য বিপর্যয় করে এখন পডকাস্টার l এই কাজটিকে খুবই ভালোবাসে সে l একদিন একজন যুবতী ইতিহাসবিদের পডকাস্ট শো করতে গিয়ে ছেলেটা তার প্রেমে পড়ে যায় l যুবতী দেখতে মোটামুটি এমন কিছু আহামরি নয় কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব এবং খুব সহজে অবলীলায় ইতিহাসের জটিল বিষয় গল্পের আকারে তুলে ধরে l অদ্ভুত ব্যাপারে যে মেয়েটা বুঝতে পেরে যায় যে ছেলেটা তার প্রেমে পড়েছে কিন্তু মুখে কিছুই বলেনা l এবার গল্পটাকে শেষ করতে সাহায্য করো l "অবশ্যই! তোমার ছোট গল্পের জন্য একটি সুন্দর শেষাংশ লিখে দিচ্ছি, যেখানে ওই পডকাস্টার ও ইতিহাসবিদার মধ্যে সম্পর্কের সূক্ষ্মতা বজায় থাকবে:
     
    যখন পরের এপিসোডের রেকর্ডিং শেষ হলো, ছেলেটা যেন নিজের ভেতর এক অদ্ভুত উচ্ছ্বাস অনুভব করছিল। মাইক থেকে মাইক্রোফোন সরানোর সময় তার হাত কিছুক্ষণ আটকে গেল। সে জানত, এই মুহূর্তটি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার আগাম সংকেত।
     
    মেয়েটি, যিনি এতদিনে তার চোখে শুধু ইতিহাসের গূঢ় কথাগুলোকে জীবন্ত করে তুলেছিলেন, এবার ছেলেটার দিকে তাকিয়ে একটু হালকা হাসি দিলেন। কিছু বললেন না, শুধু তাকিয়ে থাকার মধ্যে একটা নীরব ভাষা ছিল—বুঝতে পারছিল সে ছেলেটার হৃদয়ের কথা।
     
    দিন কয়েক পর, পডকাস্টের একটা বিশেষ পর্বে, ছেলেটা নিজের কণ্ঠে বলে উঠল, "জীবনে যেসব ধ্বংসাবশেষের মাঝ দিয়ে আমি এসেছি, সেগুলো একসময় আমার অস্তিত্বকে বোঝার দরজা খুলে দিয়েছে। আর এ সমস্ত গল্পের পেছনে মানুষের গল্প আছে—যেমন তোমার গল্প, যেখানে অতীতের ইতিহাস আজকের জীবনে আমাদের পথ দেখায়।"
     
    যুবতী শুনছিলেন, আর তার চোখে ছোট ছোট জলকণা জমতে শুরু করল। সে বুঝতে পারল, এই প্রেম তার জন্য শুধুমাত্র একটি অনুভূতি নয়, বরং একটি নতুন ইতিহাসের সূচনা।
     
    তারা আর কখনও মুখে কিছু বলেনি। কিন্তু তাদের মধ্যে সেই চুপচাপ বোধটি থেকেই গেল—একটি সম্পর্ক যা কথার অতীত, অনুভূতির ভাষায় বেঁচে থাকল।
     
    আর সেই সম্পর্কটাই, নিঃসঙ্গতার ভিতরেও, তাঁদের জীবনে নতুন শক্তির জন্ম দিল।
     
    তুমি চাইলে আরো মুঠো কথা যোগ করতে পারো, অথবা এই লাইনগুলো থেকে গল্পের শেষ তৈরি করো! কেমন হলো?
  • &/ | ৩০ মে ২০২৫ ২৩:৪৬538733
  • 'চন্দ্রশেখর' আর 'চার অধ্যায়' ---এই দুই উপন্যাস বিষয়ে কী বলেন এই এআইরা?
  • &/ | ৩০ মে ২০২৫ ২৩:৪৪538732
  • এই বেয়াইরা ওয়েব সার্চ করে করে উত্তর দেয়। সেইজন্য নানারকম মিক্সিং করে ফেলছে।
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৪১538731
  • @র২হ, ইতিহাস আর জিয়োপলিটিক্সর বিষয় নিয়ে অনেক ভালো পারফরম্যান্স দেয় l বাংলা সাহিত্যের বদলে ঐগুলো চেষ্টা করলে ভালো l @&/, সাহিত্যের ক্ষেত্রে কেউ যদি নিজে থেকে ছোট গল্প লিখতে চান, প্লট নিয়ে ভালো হেল্প পাবেন
  • &/ | ৩০ মে ২০২৫ ২৩:৪০538730
  • "এআই, ওগো এআই
    তুমি আমার বেয়াই -
    পরাণ ভুলে
    পুচ্ছ তুলে
    বলো তেহাই, তেহাই"
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৩৭538729
  • @&/, ঘরে বাইরে' উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
     
    বিষয়বস্তু সংক্ষেপে:
    এই উপন্যাসটি মূলত একটি সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও আত্মপরিচয় খোঁজার গল্প। প্রধান চরিত্রটি শহর থেকে গ্রামের জীবনে আসা এক যুবক, যিনি নিজের জীবনের উদ্দেশ্য ও অর্থ খুঁজতে থাকে। উপন্যাসে গ্রামের মানুষদের জীবনযাপন, সামাজিক সম্পর্ক, সংস্কৃতি, এবং আধুনিকতার সঙ্গে সংঘর্ষ তুলে ধরা হয়েছে। এটি মানুষের অন্তর্দ্বন্দ্ব, সামাজিক পরিবর্তন এবং আত্মগবেষণার গল্প বলেছে।
     
    তথাকথিত ‘ঘরে’ অর্থাৎ পরিবারের নিরাপদ ও পরিচিত পরিবেশ এবং ‘বাইরে’ অর্থাৎ সমাজের কঠোর বাস্তবতার মধ্যে প্রধান চরিত্রের দ্বন্দ্ব এবং মানসিক পরিবর্তন উপন্যাসের মূল ভিত্তি।
  • r2h | ৩০ মে ২০২৫ ২৩:৩৬538728
  • আচ্ছা, এই জেনারেটিভ এআইএর কাছে আপনাদের প্রত্যাশাটা ঠিক কী? সে একটা কল্পবিজ্ঞানের সর্বজ্ঞ মগজ?
  • &/ | ৩০ মে ২০২৫ ২৩:৩৬538727
  • 'গ্রহণের রাত' গল্পটা বিষয়ে এআইকে জিজ্ঞেস করে সম্পুর্ণ অন্য বিষয়বস্তু তো পেলামই, একটা কাল্পনিক সংকলনের নাম পর্যন্ত পেয়ে গেলাম, 'অলক্ষ্মীর ক্যানভাস'। সেই বইয়েই নাকি গল্পটি আছে। (কিংবা হয়ত এই নামে সত্যিই কোনো বই আছে! বা ভবিষ্যতে হবে। ঃ-) )
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৩৫538726
  • @ &/, যত দিন যাচ্ছে ফিকশন পড়বার ইচ্ছে কমে যাচ্ছে আমার l এখন শুধু ইতিহাস আর জিয়োপলিটিক্স পড়তে ইচ্ছে করে l আপনারও কি তাই ?
  • &/ | ৩০ মে ২০২৫ ২৩:৩২538725
  • 'পথের দাবী'
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৩১538724
  • পথের দাবি উপন্যাসটি কার লেখা ? পথের দাবি" উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
     
    বিভূতিভূষণ বাংলা সাহিত্যের একজন প্রতিভাবান ঔপন্যাসিক ও গল্পকার, যিনি সাধারণ মানুষের জীবন ও সমাজের বাস্তব চিত্র উপস্থাপন করেন। "পথের দাবি" তাঁর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, যা সমাজের বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে।
  • &/ | ৩০ মে ২০২৫ ২৩:৩১538723
  • 'ঘরে বাইরে' নিয়ে জিজ্ঞাসা করলে কী বলে কেজানে!
  • MP | ৩০ মে ২০২৫ ২৩:৩০538722
  • আচ্ছা এবার কি বলবেন ? এও চ্যাটজিপিটি খেল
     
     
     "পথের দাবী" গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ঔপন্যাসিক এবং গল্পকার। তাঁর লেখায় গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম এবং জীবনযাত্রার সুক্ষ্ম চিত্র ফুটে ওঠে।
     
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
     
    জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৮৯৪
     
    মৃত্যু: ১ নভেম্বর, ১৯৫০
     
    বিখ্যাত রচনাসমূহ: "পথের দাবী", "পল্লীসমাজ", "অপরাজিত", "পথের পাঁচালি" (যেটি চলচ্চিত্রেও রূপায়িত হয়েছে)
     
    তাঁর লেখায় প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর সম্পর্ক প্রকাশ পায়।
     
    তিনি বাংলা সাহিত্যে বাস্তববাদী ধারার অন্যতম প্রধান প্রতিনিধি।
     
    "পথের দাবী" গল্পে সাধারণ মানুষের জীবনের সংগ্রাম এবং তাদের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা ফুটে উঠেছে, যা বিভূতিভূষণের সমাজ সচেতন দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
     
     
    Do you like this personality?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত