এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • FA are spineless | 131.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৫:৫৫521621
  • "পিনাকি, প্পন দের মতো মোটিভেটেড মিথ্যাচারীদের কথা ধরছি না"

    আপত্তি জানালাম। "পাহাড়প্রমাণ ঔদ্ধত্যের" অ্যালিগেশন এই ধরণের কথাবার্তা থেকেই আসে।
  • quark | 69.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৬:২৫521622
  • বিষয়ানুগ আলোচনা থেকে ব্যক্তিকেন্দ্রিক দোষারোপের দিকে চলে যাওয়ার বদভ্যাস। অচেনার মন্তব্যের প্রতিবাদ করলাম।
  • কৃশানু | 177.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৬:৩৫521623
  • অত্যন্ত অপছন্দ করলাম অচেনা-র প্রতিক্রিয়া।
  • kc | 204.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৬:৪১521624
  • আমি পজিটিভ লিখি,

    অত্যন্ত পছন্দ করলাম অরিজিৎ কোয়ার্ক আর কৃশানুর প্রতিক্রিয়া। জ্জিও গাইজ।
  • FA are spineless | 131.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৬:৪৭521625
  • "Date:14 Mar 2013 -- 09:18 AM
    ....
    শিবু, তাপসী মালিককে নিয়ে অনিন্দিতার তৈরী ডকুতে ছিল তাপসীর বাবা-ই নিজের মেয়েকে রেপ করে পুড়িয়ে দিয়ে সিপিএমের ওপর দোষ চাপিয়েছেন। এই অভিযোগ-টা অনেকের ঠিক হজম হয় নি, তারা এটাকে সিপিএম মেশিনারির বিরোধীর চরিত্রহননের স্ট্যান্ডার্ড চেষ্টা হিসেবে দেখেছে।"

    ল্লেঃ, সোর্স তো মনে হয় এই পোস্টটা, এবং এইটাকে আন-ইনফর্মড পোস্ট ধরে নেওয়াই যায়। এইটার ওপর আট পাতা নাকি বারো পাতা জুড়ে লোকে ঝাড়পিট করলো!!!
  • de | 69.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৬:৫১521626
  • অচেনার ব্যক্তি-আক্রমণ ভালো লাগেনি --
  • গান্ধী | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৬:৫৩521627
  • এসবের একটাই পজিটিভ পয়েন্ট। টই আস্তে আস্তে ২০০র কাছাকাছি পৌঁচচ্ছে।
  • | 190.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৭:১৮521628
  • একটা মেরুদন্ড হীন লোকের কথায় এত পাত্তা দেবার কী আছে?
  • কৃশানু | 177.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৭:২৮521630
  • বক্তা নয়, বক্তব্য কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
    কেউ যদি দীর্ঘদিন এক নিকে লিখে যান, তাহলে তো আর মেরুদন্ডহীনতার থিওরি খাটে না।

    তার বাইরেও, সিরিয়াস আলোচনায় বক্তা কে আমার তাতে কিছু আসে যায় না, বক্তব্য চোখে পড়লে, পছন্দ বা অপছন্দ হলে, বা কিছু বলার থাকলে, এবং বলার সময় থাকলে বলব। সেইভাবেই বললাম।
  • | 190.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৭:৩৩521631
  • সে যে আমাদের মধ্যে অন্য আরেক জন নয় সে টা তুমি জানো কৃশানু? তুমি গুরু তে বাচ্ছা। ৭ বছরে অনেক নাটক দেখেছি।
  • কৃশানু | 177.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৭:৩৬521632
  • তা আমি জানি না, জানতে চাই ও না, এবং তাতে আমার কিছু আসে যায় ও না। 'সিরিয়াস আলোচনায় বক্তা কে আমার তাতে কিছু আসে যায় না'। ভাটে ভাটাবার সময় খেয়াল রাখি কার সাথে কথা বলছি, বা হালকা বিনোদনমূলক টই তেও।
  • | 190.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৭:৩৮521633
  • কুল।
  • PT | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৯:২৩521634
  • আসলে আগে ও পরে এইসব গুজব না ছড়ালে ১৪-ই মার্চের ঘটনাকে নিছক একটা রাষ্ট্রীয় যন্ত্রের হৃদয়হীন পীড়ন হিসেবেই গণ্য করা হত-যেমন মহাকরণ দখল করতে গিয়ে ১১ জনের নিহত হওয়ার ঘটনা। ১৪ জনের মৃত্যুকে গণহত্যা, নাৎসীয় বর্বরতা, জমির জন্য শহীদ তৎসহ বুদ্ধবাবুর দাঁতে রক্ত মাথায় শিং ইত্যাদি ইত্যাদির স্তরে উন্নীত করতে হলে প্রচুর অর্ধসত্যের বা সম্পুর্ণ অসত্যের প্রয়োজন ছিল। অনিন্দিতা প্রসঙ্গে কুৎসা সেই মিথ্যাচর্চারই সম্ভবতঃ শেষতম প্রায় সফলতম প্রচেষ্টা-কেননা যারা নন্দীগ্রাম প্রসঙ্গে গুজব ছড়াচ্ছিল তাদের দৃষ্টি ছিল লালবাড়ীর দিকে। তাই নন্দীগ্রাম-সিঙ্গুর ইত্যাদি একটা প্যাকেজ তাদের কাছে। নাহলে অনিন্দিতার ডকুর ভিত্তিতেই নন্দীগ্রামে বাচ্চা কুচিয়ে কেটে ফেলা ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা যেত। সেটা নিয়ে প্রায় কেউই কোন কথা বলতে এতদিন পরেও রাজী নয়-আশ্চর্য!!
  • s | 69.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৯:৪৩521635
  • পিটিদাদার 7:23 PM এর পোস্টে
    "আসলে আগে ও পরে এইসব গুজব না ছড়ালে ১৪-ই মার্চের ঘটনাকে নিছক একটা রাষ্ট্রীয় যন্ত্রের হৃদয়হীন পীড়ন হিসেবেই গণ্য করা হত-যেমন মহাকরণ দখল করতে গিয়ে ১১ জনের নিহত হওয়ার ঘটনা। ১৪ জনের মৃত্যুকে গণহত্যা, নাৎসীয় বর্বরতা, জমির জন্য শহীদ তৎসহ বুদ্ধবাবুর দাঁতে রক্ত মাথায় শিং ইত্যাদি ইত্যাদির স্তরে উন্নীত করতে হলে প্রচুর অর্ধসত্যের বা সম্পুর্ণ অসত্যের প্রয়োজন ছিল।"
    এই অংশটাতে আপত্তি জানালাম।
    নন্দীগ্রামের ভয়াবহ ঘটনাগুলোকে লঘু করার অপপ্রয়াস বলে মনে হল।
  • Sibu | 118.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৯:৪৯521636
  • ভয়াবহ ঘটনাগুলির লিস্টি পেতে চাই।
  • ranjan roy | 24.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২০:১৩521637
  • অজ্জিত,কোয়ার্ক ও কৃশানুর বক্তব্যকে সমর্থন জানালাম।
    এটাই বলতে চাইছিলাম। বক্তব্য নিয়ে এক-দুই করে ভুল বা মিথ বা মিথ্যা দেখিয়ে দেয়া হোক। কোন প্রবলেম নেই। প্রত্যেক ব্যক্তির কোন-না-কোন রাজনৈতিক পছন্দ/অপছন্দ/মতাদর্শ থাকে। তাতে সমস্যা হবে কেন? আমরা তো চিন্তার বহুত্বে বিশ্বাসী।
    বক্তব্যের যুক্তি-পরম্পরায় বিসংগতি ধরিয়ে দেয়া হোক। আলোচনা-তর্ক-বিতর্ক চলুক। মতান্তর হোক, মনান্তর নয়। কাউকে ব্র্যান্ডিং না করে তার বক্তব্যের ভ্রান্তি নিয়ে কথা হোক, জাজমেন্টাল টোনে নয়।
  • প্পন | 190.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২০:৪৬521638
  • আমি মিথ্যাচারী হতে পারি, কিন্তু তার পেছনে মোটিভেশনটা কী ছিল সেটা জানতে পারলে স্বস্তি পেতাম। ঃ)
  • Ishan | 214.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২১:১৪521639
  • আর আরেকজনের তো আমার উপর অবসেশন হয়ে গেছে মনে হয়। :)
  • | 126.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২১:৪৫521641
  • পিটি দা কে গুরু র কোন লোক এখন অবধি কনভিন্স করতে পারে নি। কাজে ই ওনাকে কিছু বলতে যাওয়া মানে বাংলা সময় নষ্ট। কেউ সত্যি সত্যি ঘুমোলে তাকে ঘুম থেকে তোলা যায়। অ্যাটলিস্ট চেষ্টা করা যায়। কিন্তু জেগে ঘুমোলে। উত্তাল চাপ।ঃ)))))
  • কৃশানু | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২১:৫০521642
  • তার মানে বোতিন্দা কনভিন্সড। কমরেড - লাল স্যালাম।
  • | 126.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২১:৫৪521643
  • আব্বে, আমি কনভিন্সড যে কনভিন্স করা যাবে না ঃ))
  • কৃশানু | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২২:০২521644
  • না বস, এখন আর কথা ঘোরানো যাবে না। স্যালাম ফেরত নেওয়া যায় না।
  • pi | 78.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২৩:৩১521645
  • এটা এখানেও থাক।

    আজকের শাহবাগ সংহতির মিছিল নিয়ে সলিল বিশ্বাস জানিয়েছেন,

    Today on 21st March we, at the call of 'SAHBAG SAMHATI PASCHIMBANGA' assembled at Academy Gate, Kolkata. We were to submit a memorandum to Bangladesh Mission by leading a procession there. But Kolkata Police did not allow us to do so. They even arrested some of us. At the pressure of the people assembled the police had to release our friends subsequently. Shame to Kolkata Police.amatio....they clear the roads for the Jamatis when they bring out a procession against Sahbag but stop us when we come out in support of Sahbag.
    What followed was a farce. An outfit calling themselves "Jatiyatabadi Juba something" assembled at the same venue even when our meeting was in progress with chairs and loudspeakers and claimed they were at one with Shahbag. The antecedents of that outfit was clear from the identity of some of the leading lights. They were allowed by the rather large body of our intrepid police force to use the loudspeakers ... How wonderfully democratic.
  • lcm | 202.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২৩:৪০521646
  • ব্যক্তি আক্রমনের কত ভাল দিক আছে - সেল্ফ ডিফেন্স মেকানিজ্‌ম তৈরী হয়, ইমিউনিটি বাড়ে।
    সমষ্টি আক্রমনে সব চটকে যায়, ক্যাওস হয় - বোরিং, যুদ্ধের মতন, অনেক দিন ধরে চলে। ব্যাক্তি আক্রমন কুইক, রেসপন্সিভ, মার্শাল আর্টের মতন।
  • PT | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২৩:৪৯521647
  • s
    এই প্রশ্নটা করতে আমার খুব খারাপ লাগছে তবু তক্কের খাতিরে করেই ফেলি। মহাকরণ অভিযানের দিন সরকারী যন্ত্রের ১১ জনকে গুলি করে মারা আর নন্দীগ্রামের ১৪ জনকে (যদি সবাই সরকারি গুলিতে মরে থাকে!) গুলি করে মারার মধ্যে ফারাকটা কোথায়?

    b
    তোমার কাছ থেকে অন্ততঃ একবার শুনতে চাই যে নন্দীগ্রামে বাচ্চা কেটে পুঁতে ফেলা, অসংখ্য মায়েদের স্তনবৃন্ত কেটে দেওয়া, হাজার হাজার লাশ হলদি নদীতে ভাসিয়ে দেওয়া, হাজার হাজার মেয়েদের ধর্ষণ করা এগুলো সবই মিথ্যে রটনা ছিল। তাহলে বুঝব যে তুমি ঘুমিয়ে নেই!!
  • Sibu | 84.*.*.* | ২১ মার্চ ২০১৩ ২৩:৫৭521648
  • ব্রতীনের ৯ঃ৪৫ নিয়ে ভয়ানক দ্বিমত পোষণ করলাম। পিটি জেগে ঘুমোচ্ছেন বলা ওনাকে ব্যক্তিগত আক্রমণ।

    ডিঃ সব্বাই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড দেখাচ্ছে বলে আমারও শখ হল। নইলে আমার নর্মাল স্ট্যান্ড হল - উনুনের তাত সহ্য না হলে রান্নাঘরে ঢুকো না। গুচ্ছের বানানো প্রোপাগান্ডা আর দল বেঁধে আমরা সবাই লক্ষ্মী ছেলে ওরা হল নোংরা বলা হজম না হলে গুরুতে এসো না।
  • b | 122.*.*.* | ২২ মার্চ ২০১৩ ০০:১১521649
  • এক জন লোক বুদ্ধিমান। যিনি জগতের n-1 ক্ষেত্রে নির্ভুল মতামত দিচ্ছেন। অথচ একটি বিশেষ ক্ষেত্রে এসে ওনার বোধ বুদ্ধি বিচার বিবেচনা কোন অলৌকিক কারনে থমকে যাচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন লোকের সহজ জটিল নানা ভাবে বোঝানো তেও তিনি সেই চোখের পট্টি টি খুললে পারছেন না।এটা বিস্ময় জাগায় বই কী!!
  • b | 122.*.*.* | ২২ মার্চ ২০১৩ ০০:১৩521650
  • শিবু দা আমি সরি বললেও ফ্যাক্ট বদলাবে না।
  • কৃশানু | 213.*.*.* | ২২ মার্চ ২০১৩ ০০:১৫521652
  • n তম বিষয়টিতে নির্ভুল মতামতটা ঠিক কি রকম হওয়া উচিত বলে দিলে আলোকিত হব। সে ক্ষেত্রে এই টইতেও আর লিখব না।
  • b | 122.*.*.* | ২২ মার্চ ২০১৩ ০০:১৭521653
  • PT দা এই সব র সমর্থনে আমি কখনো কিছু লিখেছি বলে মনে নেই। লিখে থাকলে সেটা কপি পেস্ট করুন। তারপরে নিশ্চয় ই উত্তর দেবো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন