এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.*.*.* | ১৪ জুলাই ২০১৫ ২৩:৩৬663052
  • ওরে মা রে!
    ঃ-)
  • SC | 83.*.*.* | ১৫ জুলাই ২০১৫ ১১:৫৯663053
  • আচ্ছা, এই শম্ভূ না কে, জমি না পেলে কি এলো গেল। আমি তো ট্যাক্স দিয়, এইসব লোকেদের হাইফালাতুন নাটক সিনেমা বুঝিনা।
    মৃনাল সেনের অন্ধকারে লোকাল ট্রেন চলছে টাইপের সিনেমা দেখতেও ইচ্ছুক নই। ট্যাক্স এর পয়সায় এসব লোক জমি, ফিল্ম ফেস্টিভাল কেন হয়?
    বাম তিনু যে কোনো আমলেই।

    কলকাতার বড় নাতয়্কার, ইয়া বড় ফিলিম মেকার, তো তার সমঝদার রা নিজেরা পয়সা কালেক্ট করে জমি দিলেই পারে।
    বাকি খেটে খাওয়া লোকেদের মত হল এ দর্শক এনে পয়সা রোজগার করলেই পারে।
    আর এই সব নাটক ওয়ালা, সিনেমা ওয়ালা দের কলকাতা তেই জমি, সিনেমার হল, প্রিমিয়ার শো এসব চাই কেন। পুরুলিয়ার লোকটাও তো তা দেয়। সরকারী পয়সায় জমি পাওয়া উচ্চাঙ্গের নাটক নভেল সে দেখবে না?

    এর উত্তরে একগাদা লিং দিয়ে বোঝাবেন না যে মিনাল বাবু ইয়া বড় ফিলিম মেকার, বাঁ হাতে জাম্প কাট করতে পারে।
    সরকারের কাজ তো খুব বেসিক কিছু সুবিধা দেওয়া মানুষকে, যেমন খাদ্যসুরক্ষা, প্রাইমারী ইস্কুল, এইসব। এগুলো করতে তো নাকি টাকা নেই, তাহলে এইসমস্ত বিষয়ে সরকারের নাক গলানোর কি প্রয়োজন পয়সা খরচা করে?
  • Ekak | 113.*.*.* | ১৫ জুলাই ২০১৫ ১২:১৪663054
  • প্রাইভেট উদ্যোগে হল ভাড়া করে নন্দন এ "মহাব্বত কা খুজলি" দেখানো হলে এই ট্যাক্স পেয়ার বাঙালিই কিন্তু হাতে আবাপ নিয়ে লোকাল ট্রেন এর কামরা তর্কে মাতাবে। এবং নন্দনে "মনসুন" দেখতে যাবে যেটা বেসিকালি খুজলি টাইপ সিনেমা ছাড়া কিস্যুই নয়।

    ইম্যনুএল সিরিসের সাইবার ইরোটিকা কে বাঙালি বলবে পানু ইদিকে "কসমিক সেক্স " এর তন্ত্রসঞ্জাত ভাট তার কাছে আর্ট ফিলিম।

    এই মানসিকতাটাকেই সরকার এনক্যাশ করে। যেই ক্ষমতায় থাকুক। এই বাঙালি উদগান্ডু গুলো সমাজের প্রত্যেকটা লেয়ারে "কল্চর" বলে একটা ব্ল্যাক বক্স মেন্টেন করে চলে জাস্ট অন্য লেয়ার কে চমকানোর স্বার্থে। একটা সমাজ্শাসন, যাকে সরকার ধোয়া দেয়। আর কিছু না।
  • PT | 213.*.*.* | ১৮ জুলাই ২০১৫ ১১:৪১663055
  • "West Bengal Chief Minister Mamata Banerjee's nephew Abhishek Banerjee has triggered a controversy by claiming that the West Bengal government had "killed" Maoist leader Kishenji."
    http://www.ndtv.com/india-news/mamata-banerjees-nephew-in-fresh-controversy-says-bengal-government-killed-maoist-leader-kishenji-782678

    এর পরেও সেই সব বকবকেশ্বর ধান্দাবাজ অতি বিপ্লবীরা হাড় হিম করা ঠান্ডা ঘরে জমে পাথর হয়ে লুকিয়ে আছে গো!! সঙ্গে করে বোধহয় মানবাধিকার কর্মীদেরও নিয়ে গিয়েছে!!
  • S | 109.*.*.* | ১৮ জুলাই ২০১৫ ১২:০৩663056
  • বাচ্চা ছেলে একটু মুখ ফসকে ভুল করে সত্যি কথা বলে দিলেই বুঝি আপনাদের সেই নিয়ে বক্তব্য রাখতে হবে। এমন অবস্থায় বরন্চ কুল থাকার উপায়গুলি মনে করো।
  • de | 24.*.*.* | ২০ জুলাই ২০১৫ ১১:২৫663057
  • সুশাসন!!! কি সাংঘাতিক অবস্থা!

  • contd. | 24.*.*.* | ২০ জুলাই ২০১৫ ১১:৩৮663058
  • pi | 192.*.*.* | ২০ জুলাই ২০১৫ ১২:০০663059
  • এই খবরটা বেশ কিছুদিন আগে দেখেছি। কিন্তু ধন্দে, তাই শেয়ার করিনি। কারণ পোস্টগুলো সব ই হিন্দু সংহতি আর বিজেপির। এমনটা নয় যে এরকমটা হতে পারে না, বা বিজেপি আর এস এস প্রতিবাদ করলেই সেটা মিথ্যে হয়ে যায় ( এটা একটু বোল্ড, আন্ডারলাইন করে দিলাম, নইলে এই লাইনে খোঁচাখুচি শুরু হয়ে যাবে), কিন্তু যেভাবে এটা প্রচার করা হয়ে চলেছে, বেশ চোখে লেগেছে। মূল তীর ঐ 'মুসলিম' পরিচয়ের দিকে আর প্রচারের সারমর্ম, হিন্দু মেয়েরা আক্রান্ত। খবরটির সত্যতা নিয়ে সত্যিই জানতে আগ্রহী, কারণ তৃণমূলের বিরুদ্ধে এরকম অস্ত্র নিয়ে বামদলগুলির নীরবতা, তৃণমূল স্তরে কাজ করা অ্যাক্টিভিস্টদের নীরবতা অবাক করেছে। নীরবতা বলবো না, বরং এই মর্মে লেখা দেখেছি যে বিজেপি হিন্দু সংহতি এখন কয়েকটি জেলাকে টার্গেট করেছে, সব ঘটনাকেই সাম্প্রদায়িক রং দেবার চেষ্টা করছে ( কামদুনিতে যে করেইছে সে তো দেখেছিই), পালিয়ে বিয়ে করার ঘটনাগুলোকে লাভ জিহাদ বলে চালানোর চেষ্টা অব্যাহত।

    এই কেসটা নিয়ে অন্যান্য দল ও অ্যাক্টিভিস্টদের একটু ঠিক করে দেখা উচিত।

    এই রিপোর্টটাও এখানে থাকঃ
    http://indianexpress.com/article/india/india-others/bengal-beti-bachao-bjp-hindu-outfit-tussle-over-missing-girl-muslim-friend/
  • PT | 213.*.*.* | ২০ জুলাই ২০১৫ ২২:৫৪663060
  • কারখানা নেই তবু চাষের জমি উধাও!!
    "Nearly 400 acres of farmland have been dug up in Murshidabad, the regurgitated earth feeding brick kilns that are churning out building blocks for realty....
    ....Farmers are said to be earning from the soil sale as much as 25 times more than what tilling would have given them."
    http://www.telegraphindia.com/1150720/jsp/bengal/story_32642.jsp#.Va0zkrWWvg0"
  • pi | 192.*.*.* | ২১ জুলাই ২০১৫ ০১:০৬663062
  • মেয়েটিকে পাওয়া গেছে। আর নিচের কথা সত্যি হলে হয়তো আবারো মুসলিম ছেলের সাথে ইলোপমেন্টের ঘটনাকে অপহরণ, ধর্ষণ বলে চালানোর চেষ্টা আর তাই নিয়ে হিন্দু সংহতির লাভ জিহাদীয় রাজনীতি !

    "Today, the police made a statement in Kolkata, claiming the girl had appeared this afternoon at the Magrahat police station and claimed she had run off with a boy from the minority community. "She said she did not wish to stay at her father's house," said Anuj Verma, Inspector General, Law and Order."

    http://www.ndtv.com/india-news/bengals-missing-teen-surfaces-police-say-she-had-eloped-783440
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ০৮:৩১663064
  • এটা থাক। প্রণব বর্ধনের সাক্ষাৎকার।

    http://www.anandabazar.com/editorial/left-parties-in-west-bengal-are-totally-stupified-perplexed-but-no-sign-of-comeback-1.179304#

    "...আমরা নব্বইটা গ্রাম নিয়ে বড় সমীক্ষা করে বোঝার চেষ্টা করেছি কেন বামপন্থীরা হারল। তাতে দেখেছি, সিঙ্গুর থেকে যত দূরে যাচ্ছি, ভোটের ফলাফলের ক্ষেত্রে সেখানকার ঘটনার গুরুত্ব ততই কমে আসছে। অর্থাত্‌ ওই ঘটনা দিয়ে গোটা রাজ্যের ফল ব্যাখ্যা করা যায় না। তবে যেটা সব জায়গায় উঠে আসে, তা হল এদের দৌরাত্ম্য, দম্ভ, তোলাবাজি, বিশেষ করে স্থানীয় স্তরে। এই একটা পার্টি, যার একটা শৃঙ্খলা ছিল। সেটা নষ্ট হয়ে গেল, লোকাল কমিটির আর সিন্ডিকেটের দৌরাত্ম্য বাড়তেই লাগল। এর ফলে সারা রাজ্যের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। ‘তৃণমূলের সন্ত্রাস’ বললে তাঁরা বলেন, ‘তোমরাই বা কী এমন কম করেছ?’ আর সংগঠন? ওই মাস্তানরা এখন দল ছেড়ে দিয়ে অন্য পার্টিতে চলে গেছে। আগে যারা লোকাল কমিটি করত, এখন তাদের অনেকে তৃণমূলের ছাতার তলায় সিন্ডিকেট ইত্যাদি করছে। ফলে তৃণমূলের দৌরাত্ম্যে যাঁরা ক্ষুব্ধ, তাঁরাও বিশেষ তফাত দেখছেন না। তাঁরা বলছেন, তোমাদের সব কাণ্ডকারখানা তো চৌত্রিশ বছর দেখলাম, এ বার না হয় দেখি ওরা কী করে।"
  • Arpan | 125.*.*.* | ২১ জুলাই ২০১৫ ০৮:৪৫663065
  • এটুকুও থাক।

    "দেখলাম, সরকার বাগিচাগুলো নিয়ে নিক, এটা বামপন্থী, দক্ষিণপন্থী সব ট্রেড ইউনিয়নই চায়। কিন্তু যখন বললাম, ‘হ্যাঁ, সরকার নিয়ে নিক, কিন্তু শ্রমিকদেরই বাগিচা চালানোর দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রীকে আমি বলব, সরকার যাতে ঋণ পাওয়ার ক্ষেত্রে গ্যারান্টরের কাজ করে এবং ঝুঁকি সামলানোর জন্য বিমার বন্দোবস্ত করে দেয়। কিন্তু এই দুটোর ব্যবস্থা হলে সরকারের অধিগৃহীত বাগিচাগুলি আপনাদের চালাতে হবে।’ আমার এখনও মনে আছে, বোধহয় গোটা কুড়ি-বাইশ ইউনিয়নের নেতাদের প্রত্যেককে এই এক প্রস্তাব দিয়েছিলাম। সবাই বললেন, ‘আমরা চাই না।’ কমিউনিস্ট ট্রেড ইউনিয়নও শ্রমিকদের নিয়ন্ত্রণ চায় না! আসলে এঁরা ‘চলছে না চলবে না’ নেতিবাচক বাগাড়ম্বরেই আছেন, গঠনমূলক কিছু করতে বললেই নানা অজুহাত। কিন্তু এই বিকল্প কিছু করে দেখানোর দায়িত্ব না নিলে ধনতন্ত্রকে গাল পাড়ার কোনও হক এঁদের আছে বলেই আমি মনে করি না। ধনতন্ত্রের অনেক সমস্যা, আমি জানি, কিন্তু তোমরা কী করছ? বড় শিল্প না পারলে অন্তত শ্রমিক-নিয়ন্ত্রিত কিছু ছোট আর মাঝারি উদ্যোগ করো, করে দেখাও।"
  • SC | 83.*.*.* | ২১ জুলাই ২০১৫ ০৯:৩৮663066
  • সিঙ্গুর নন্দীগ্রাম ছেড়ে দিন, বামপন্থীদের একটা বড় সমস্যা হলো, ওদের সাথে যুবসমাজ নেই। নেতারা অনেক দূরে চলে গেছেন। খুব রিসেন্ট একটা কি সম্মেলনের একটা ছবি খুব চলছিল সোশ্যাল মিডিয়া তে, নেতারা বেরোচ্ছেন, সব সত্তর বচ্ছরের বৃদ্ধ গম্ভীর কিছু লোক, তারাও কেউ থিওরি আঁকড়ে, কেউ পুরনো দলিল আঁকড়ে পড়ে রয়েছেন।
    একটা জিনিস বুঝুন, এ দেশের ভোটের ভাগ্য নির্ধারণ করছে যুবসমাজ, তাদের কে বুঝতে হবে, তাদের ভাষাতে নিজেদের এক্সপ্রেস করতে হবে। খুব রিসেন্ট দুটো সাফল্যের দিকে তাকানো যাক। নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিয়াল, একটা কমন জিনিস দেখতে পাবেন, যুবসমাজ ইদেনিফ্য় করতে পারছে, তাদের ভাষাতে কথা বলতে পারছে নেতা।
    বাম দল দেখলে মনে হয় "জেঠু বকে দেবে কিন্তু, মুখে মুখে তর্ক কর না" দল। সেই জেনারেশন এর কিছু লোক এখনো সমর্থন যোগাচ্ছেন, তার বাইরে আর কোনো ভবিষ্যত নেই।
  • PT | 213.*.*.* | ২১ জুলাই ২০১৫ ০৯:৫০663067
  • "নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিয়াল, একটা কমন জিনিস দেখতে পাবেন, যুবসমাজ ইদেনিফ্য় করতে পারছে, তাদের ভাষাতে কথা বলতে পারছে নেতা।"
    কেজরিওয়ালকে ছেড়ে রাখলাম আপাততঃ। কিন্তু যুব সমাজ অন্যজনের ভাষার (রাজনীতি?) সঙ্গে একাত্ম বোধ করছে অথবা ইনি যুব সমাজকে নিজের রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে কাছে টানতে পেরেছেন ভাবতে কারো ভয় ভয় করছে না?

    "তাদের কে বুঝতে হবে, তাদের ভাষাতে নিজেদের এক্সপ্রেস করতে হবে।"
    এর পরে আর তাহলে গুজরাত থেকে তামিলনাডুর ভোটে জেতা মুখ্যমন্ত্রীদের আর কোন রকম সমালোচনা না করাই ভাল কেননা তারা যুব সমাজকে কনভিন্স করেই তো ভোটে জিতেছে!!

    "বাম দল দেখলে মনে হয় "জেঠু বকে দেবে কিন্তু, মুখে মুখে তর্ক কর না" দল।
    শাসকদলের মাথাদের সঙ্গে মুখে মুখে তর্ক করা এলাওড তো? শিলাদিত্য ইত্যাদিদের আরেকবার জিগিয়ে দেখি?
  • amit | 190.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১১:০০663068
  • না ভয় করছে না। যদি নরেন্দ্র মোদী যুব সমাজকে নিজের রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে অথবা শুধু কথার জোরে হলেও কাছে টানতে পারেন, তাহলে এত ভয় পেতে হবে কেন ? যদি কারোর ভয় করে তাহলে অন্য পার্টি কে ভোট দিন, আপত্তি কোথায় ?
  • | 213.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১১:০৮663069
  • এই টই টা কেমন মিইয়ে গেছে। পিটি দা বা ব্রতীন কারোর ই সেই "জোশ" টা নেই। অরি, sb, দুখে ইত্যাদি প্রবীন ব্যক্তি রা আর তেমন লেখেন না।

    নতুন তার্কিক ও তেমন উঠে আসছে না..
  • S | 139.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১১:১৯663070
  • কারণ যেদিন কাছে টানতে পারবে না সেইদিন একটা দাঙ্গা বাধানো হবে। সেই দাঙ্গার থেকে আমাদের অনেকের ভয় লাগে।
  • PT | 213.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১১:৪২663071
  • ঐ কাছে টানাটাও হয় দাঙ্গা নয় ক্লাবে ক্লাবে মদ-মাংসের জোগান দিয়ে হয়েছে। এসব আমাদের অনেকের দেখা। সিদ্ধার্থ-ইন্দিরার "তরুণ-তুর্কি"-র মাধ্যমে। ইতিহাস বোধহয় মুখোশ বদলে বদলে আবর্তিত হয়!! ঐ জন্যেই জরুরী অব্স্থার ৪০ বছর পরেও আইনের শাসন সাধারণ মানুষের কাছে এখনো অধরা স্বপ্নই রয়ে গেল।

    "প্রবীন ব্যক্তি রা আর তেমন লেখেন না।"
    কি নিয়ে লিখবেন? তাপসী মালিক বা নন্দীগ্রামের অর্ধ-সত্য গপ্প আর কতদিন-ই বা টানা যায়? অন্যদিকে পাখনা-টাখনা খসিয়ে নকল ময়ূর তার নিজমুর্তি ধরেছে-সেও তো অনেক বছর হয়ে গেল।
  • - | 109.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১১:৫৪663073
  • "তাপসী মালিক বা নন্দীগ্রামের অর্ধ-সত্য..." ইত্যাদি।
    যাগ্গে, আদ্ধেকটা সত্যি বলে মেনে নিয়েছেন। অভিনন্দন!
    বাকীটাও হয়ে যাবে।
    পুরোটাই সত্যি। তাপসীর মৃত্যুর। মেয়েটি আদ্ধেকও বেঁচে নেই। গোটাগুটিই মরে গেছে।
  • PT | 213.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১১:৫৬663074
  • কি অশালীন মন্তব্য এক মৃতার উদ্দেশ্যে।
    কথা হচ্ছিল কে এই কম্মটি করেছে আর কেন তাকে ধরে শাস্তি দেওয়া হচ্ছেনা তাই নিয়ে।
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১১:৫৭663075
  • মোজা।
  • - | 109.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:১৩663076
  • অশালীন মন্তব্য করেছিলেন তাও বুঝ্লেন তো! আজ খুবই শুভ দিন।
    ধন্যবাদ।
    কারও মৃত্যুকেই "অর্ধসত্য" বলা কখনই উচিৎ না।
  • PT | 213.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:১৮663077
  • বাংলাটা আরো একটু ভাল করে শেখা দরকার কোন মন্তব্য করার আগে নাহলে সব কিছুর জন্যেই টীকা লিখতে হবে।

    উল্লেখিত ঘটনাগুলোর অর্ধ্য-সত্য ঐ মৃত্যুগুলো। আর যাদের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে বিশেষ কোন প্রমাণ ছাড়াই তাদের সামাজিক মৃত্যুটা অর্ধ-মিথ্যা।
  • SC | 83.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:২০663078
  • আমার তো ভয় করছে, কারণ নরেন মুদি চালক লোক, আসতে আসতে স্লো পইসন করে হিন্দুত্ভবাদ ঢোকাচ্ছে।
    কিন্তু আমার ভয় করলে তো সময় থেমে থাকবে না, আর ঐসব চক্রান্ত মদ মাংশ বলে লাভ নেই। আপনি বাস্তব থেকে মুখ ঘিরিয়ে নিলে বাস্তবটা পাল্টে যাবে না। ইলেকশন এর আগের দিনে অব্দিও, বাপরে সে বাম আঁতেল দের দলে দলে কি সব লেখা, প্রসে বোস এইসব, যে এইসব অপিনিয়ন পল এইসব মিথ্যে, মোদী ওয়েভ বলে নাকি কিছু নেই। তা এইসব আঁট ভাট লিখে মোদী কে আটকানো গেল কি?
    তারপরে কিছু বাম বাঙালি ইকনমিস্ট র অমুক মডেল তমুক মডেল করে কি সব হিজিব্জি একাডেমিক লেখা হচ্ছে।

    মোদী জিতেছে, অসংখ্য মানুষের সমর্থনে, এটা ফ্যাক্ট। আমার পছন্দ না হলেও ফ্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি করে আটকাতে হবে। মোদীর পথেই আটকাতে হবে। মোদী একটা স্বপ্ন দেখিয়েছে। লোকটার ভাষা যুবসমাজের ভাষা। কখনো টুইটার এ সেলফি দিচ্ছে, কখনো মেক ইন ইন্ডিয়া স্লোগান তুলছে, একটা গ্লসি ভবিষ্যতের স্বপ্ন বিক্রি করছে।
    সেটা দেখে লোকে ভোট দিয়েছে। প্রসে বোস কে দেয়নি, কারণ আঁতেল একাডেমিক লেখা লিখে ড্রয়িং রুম এর তর্কের বাইরে সে বেরোতে পারেনি।আপনি মন থেকে মানতে পারেননি হয়ত, কিন্তু পৃথিবী থেমে নেই, এগিয়ে গেছে। কিছু করার নেই।

    সমালোচনা বন্ধ করবেন কেন? করুন না। মানুষের সমর্থনে ভোটে জিতে এলে তার ভুল কাজের সমালোচনা করব না? সিপিএমও তো মানুষের বিপুল ভোটে জিতে আস্ত, সমালোচনা করতাম না। এদেরও করব।

    কমিউনিসমের সমস্যা হচ্ছে অন্য দলের জিতটাকে একটা চক্রান্ত, কিম্বা বিক্রি হয়ে গেছে, এরকম কিছু থিওরি তে ফেলতে হবে। কিন্তু এভাবে আর কতদিন বাস্তবকে অস্বীকার করে বসে থাকবেন। বাস্তব, দাদা, আপনার দরজায় পৌঁছে যাবে। iit দিল্লি তে শুনলাম রামদেব বাবা কি সব technological ইয়ের নেতৃত্ত দেবেন। এভাবে ওরা এগোবে। আপনি কবে দলিল রিভিশন করবেন, তার জন্য বসে থাকবে না।

    অরবিন্দ কে ছেড়ে রাখলেন কেন? ওকে প্রকাশ ভোট দিতে বলেছিল বলে? দেখুন, এইরকম একটা পর ক্যাপিটালিস্ট ক্লাইমেট এও যে বাম রাজনীতির একটা জায়গা আছে, সেটার ঠিক প্রয়োগ করলে, অরবিন্দ দেখিয়ে দিয়েছে। এমনকি আপনার প্রানের প্রিয় প্রকাশও পাঁজি দেখে ঢোক গিলে "লোকটা খারাপ নয়' বলেছে। কেন জানেন? কারণ আশি বছরের বুড়োদের সাথে দলিল দস্তাবেজ রিভিসিওন করছিল না হেরে গিয়ে।
    একদম সোজা দিল্লির বস্তিগুলো তে ছুটে গেছিল, একদম বিজলি পানি সরক নিয়ে স্ট্রেট টক্, এলে এই বিল কমিয়ে দেব, ওখানে সাহায্য করব। সেটা লোকে appreciate করেছে। দেশ তা পাল্টেছে, লোকগুলো পাল্টেছে, পক্ককেশ রা না পাল্টালে, তারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবেন।
  • - | 109.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:২৬663080
  • ১২টা২৬ আসলে ১২টা১৮-র উদ্দেশ্যে নিবেদিত।
  • - | 109.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:২৬663079
  • ঠিক। আবারও সঠিক উপলব্ধি। অবশ্যই আপনার "বাংলাটা আরো একটু ভাল করে শেখা দরকার"।

    দ্বিতীয় বাক্যে সত্যমিথ্যায় মিথুনীকৃত হয়ে যা অবস্থা দাঁড়িয়েছে, তা থেকে কিছুই বুঝলুম না।

    শেখা শেষ হলে জানাবেন। বাংলা। ঃ-)
  • S | 139.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:৪৪663081
  • SC র কথাগুলো মোটামুটি সমর্থন যোগ্য। কিন্তু কি করে আটকানো হবে সেইটা বললেন না তো। এখন একটা স্বপ্ন দেখানো হচ্ছে। ইন্ডিয়াকে ম্যানুফ্যাকচারিঙ্গ হাব বানানো হবে, অনেক চাকরি হবে, বিদ্যুত হবে, রাস্তা হবে। কিছু কাজও হচ্ছে, ফলে নিয়ম মেনে কিছু বিনিয়োগ হবে, চাকরি হবে, স্বপ্নের একটা ছোটো অংশ পুরোন করা হবে। ইন্ডিয়াকে একটা সুপার পাওয়ার বানানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিন্তু এর পরে যখন কঠিন সময় আসবে, যখন গ্রোথ হতে চাইবে না, যখন ইনফ্লেশন বাড়তে থাকবে, যখন দলীয় রাজনীতিতে সমস্যা হবে, যখন বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, যখন আরো অনেক রকমের সমস্যার মুখো মুখি হবে এই সরকার তখন তারা কি করবে। এখন ভালো সময় চলছে, চারিদিকে মোদিজী আর তার সরকারের জয়্জয়্কার, তা সত্ত্বেও এখনই গেরুয়াকরণ শুরু হয়ে গেছে। তাহলে ভয় হয় সেই সমস্যার দিনগুলোর কথা ভেবে - কী কী করতে পারে এরা ক্ষমতায় থাকার জন্যে।
  • PT | 213.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১২:৫৩663082
  • "মোদী একটা স্বপ্ন দেখিয়েছে।"
    এই প্রথম? "গরিবী হঠাও" বলেনি বুঝি কেউ এর আগে? ইন্দিরার ভাষাও "যুবসমাজের ভাষা" ছিল। আপনি বোধহয় (ভুল হলে মাপ করবেন) সেই সময়টা দেখেননি।

    "অরবিন্দ কে ছেড়ে রাখলেন কেন? ওকে প্রকাশ ভোট দিতে বলেছিল বলে?"
    না সেই কারণে নয়। অরবিন্দের রাজনীতিটা এখনো বুঝতে পারিনি -সেই জন্যে। অবিশ্যি ঐ দলটিকে নিয়ে এখনো আমার বিশেষ কোন উচ্চ আশা নেই। আপাততঃ রসে-বশে রেখেছে মানুষকে-দেখা যাক কতদিন চলে।

    "মোদী জিতেছে, অসংখ্য মানুষের সমর্থনে, এটা ফ্যাক্ট।"
    অর্ধ-সত্য। প্রায় ৭০% লোক মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে। রূপোলী রেখাটা ঐ খানেই।
  • data | 131.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১৩:২৮663084
  • ছোট কারেকশন "প্রায় ৭০% লোক মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে" - ৭০% নয় ওটা ৬১ %, জোট হিসেবে ভোটে লড়েছিল, NDA পেয়েছিল ৩৯%, ইউপিএ পেয়েছিল ২৩%। তিনো প বঙ্গে ১৪ সালের ভোটে পেয়েছিল ৩৯%
    https://en.wikipedia.org/wiki/Indian_general_election,_2014
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন