এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৭542288
  • না, সিনেমাটা দেখা হয়নি, লিস্টে রেখেছি। নাইভস আউট সিরিজের দুটো সিনেমা দেখেছি, তৃতীয়টা এখনও দেখা হয়নি। ওটা দেখে তারপর থার্সডে মার্ডার ক্লাব দেখবো।
  • গোয়ন্দা গল্পের সিরিজ  | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৫542287
  • আলেক্সান্ডার ম্যাকল স্মিথ, নাম্বার ওয়ান লেডিস ডিটেকটিভ এজেন্সি
  • kk | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৪542286
  • dc,
    'থার্সডে মার্ডার ক্লাব' সিনেমাও বেরিয়ে গেছে। দেখেছেন? আমার সিনেমাটাও বেশ ভালো লেগেছে। ভালো চরিত্র চিত্রণ হয়েছে।
  • dc | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৪542285
  • আমারও তাই, কমেডি এলিমেন্টগুলো ভালো লাগে।
     
    বাংলায় ভালো গোয়েন্দা গল্প সেরকম কিছু পাইনি। সত্যজিতের লেখা তো একেবারেই বিচ্ছিরি লাগতো, ছোটবেলাতেও ফেলুদা দুয়েকটা পড়ে আর পড়তে পারিনি। আর ছোটগল্প দুয়েকটা পড়েছিলাম। উপেন্দ্রকিশোর আর সুকুমার রায়, এনাদের লেখাই এখনও বারবার পড়ি। আরেক অখাদ্য গোয়েন্দা ছিল কাকাবাবু, একটা বই বোধায় পড়ে শেষ করতে পেরেছিলাম।
  • kk | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৩৬542284
  • রিচার্ড ওসমানের ঐ সিরিজের চারটে বইই পড়তে ভালো লাগে। গোয়েন্দা গল্প হিসেবে খুব যে কিছু তা নয়। কিন্তু কমেডি এলিমেন্টের জন্য দিব্যি সুখপাঠ্য। এমনকি তার পরে উনি আরেকটা সিরিজ শুরু করেছেন, তার প্রথম বইটা 'উই সলভ মার্ডার', সেটাও খারাপ না।
  • kk | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৩৩542283
  • আমি সত্যি বলবো, বাংলা গোয়েন্দা গল্পের মধ্যে আমার খুবই ভালো লেগেছিলো এই গুরুতেই অভিজিৎ মজুমদার যে 'কালো রামধনু' বলে একটা ধারাবাহিক লিখেছিলেন সেইটা। ক্রাইম ইনভেস্টিগেশন বাস্তবে ঐভাবেই হয়। নইলে বেশির ভাগ গোয়েন্দা গল্পেই তো দেখি গোয়েন্দারা যা খুশি তাই করার ক্ষমতা রাখে। কাঞ্চীগড়ের রাজমহিষী মৃদুলাসুন্দরীর একহাজার চল্লিশ ক্যারেট হীরের খুঁজে বার করে, অজগরের ছদ্মবেশে জাহাজে করে ইন্দোনেশিয়া পাড়ি দেয়, পৃথিবীর সব দেশের কাগজে ও টিভিতে ইন্টারভিউ দেয়।
  • দীপ | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৩২542282
  • সত্যজিতের ছোটোগল্প বেশ ভালো।
    ক্লাসফ্রেন্ড
    অনাথবাবুর ভয়
    বঙ্কুবাবুর বন্ধু
    খগম
     
    সত্যজিৎ অতিপ্রাকৃত সাহিত্যে যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। খগম, অনাথবাবুর ভয়, ব্রাউন সাহেবের ডায়েরি, লক্ষনৌয়ের ডুয়েল; বেশ ভালো লেখা।
    তবে সত্যজিৎ মূলত অল্পবয়েসীদের জন্য লিখেছেন। সেজন্য তাঁর লেখায় খুব বেশি জটিলতা আসেনি।
     
    শরদিন্দু ঐতিহাসিক গল্প,উপন্যাস, রহস্যকাহিনীতে অসামান্য। তবে শরদিন্দু ১৯৭০ সালে প্রয়াত হয়েছেন। অ‌ত‌এব বিগত পঞ্চাশ বছরের আলোচনায় তিনি আসবেন না।
  • dc | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৩২542281
  • গোয়েন্দা গল্প বললে থার্সডে মার্ডার ক্লাব পড়ে দেখতে পারেন, রিচার্ড ওসমান এর লেখা। আমি প্রথম বইটা পড়েছি, পরেরগুলো এখনও পড়া হয়নি।
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:২৩542280
  • আর একরকম গোয়েন্দা গল্প ছিল। তাতে কিট্টুদাদা বলে এক গোয়েন্দা ছিলেন, তিনি নিজে কিছু সলভ করতেন না, তাঁর এক জবরদস্ত কুক কাম অ্যাডভাইজার ছিলেন বাঘাকাকা, তিনি সলভ করে দিতেন।
  • dc | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:২২542279
  • রঞ্জনদা, রিটার্ন টু দ্য ডার্ক ভ্যালি এখানে পাবেনঃ
     
    (স্লো ডাউনলোড e ক্লিক করুন)
     
    হ্যাঁ, মিলেনিয়াম ট্রিলজির পরের দুটো বই স্লো, বিশেষ করে দ্বিতীয়টা, অনেকে সেটা বলেন। তবে আমি স্টিগ লার্সন এর লেখাগুলোই শুধু পড়েছি, পরের বইগুলো পড়িনি।
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:২০542278
  • কিছু বাংলা শার্লক হোমস মুভি করা উচিত, তাতেও আবীর ফিট করে যাবেন।
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:১৬542277
  • অলরাউন্ডার গোয়েন্দা ঃ-)
  • kk | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:০৫542276
  • বাংলা সিনেমার সব গোয়েন্দার পার্টই তো দেখছি আবীর করেন! ফেলুদা, ব্যোমকেশ, এখন আবার কিরীটী। কি কান্ড!
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:০৪542275
  • এরা মুভিই যদি করল তো সেই 'মোহন ঘাড়ে করিয়া একটি সাইক্লোট্রন আনিয়া, তাহাতে এক মুঠা অ্যাটম ফেলিয়া দিল, কড়রমড়র করিয়া অ্যাটম ভাঙিয়া দিব্য গোলালো এক অ্যাটম বোম প্রস্তুত হইল' --টা করল না কেন সেটাই তো প্রশ্ন। অমন হিলারিয়াস জিনিস সোজা কথা না। ঃ-)
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:০০542274
  • ওই আবীরের মুভিটা তো স্বপনকুমারের! গোয়েন্দা দীপক চ্যাটার্জী! দুই হাতে দুই উদ্যত রিভলবার, ডান হাতে টর্চ! ঃ-)
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৬:৫৮542273
  • মুভিই যখন হচ্ছে তখন মামাশ্বশুর আর ভাগ্নীজামাইকে ঢোকানো উচিত। ঃ-)
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৬:৫৫542272
  • নীহাররঞ্জন নাকি কীরকম দূরসম্পর্কের আত্মীয় হতেন জীবনানন্দের। মামাশ্বশুর না কী যেন! ঈশ, জীবনানন্দের মতন সূক্ষ্ম রুচির মানুষ যখন ওই মামাশ্বশুরের .... খুবই কঠিন পরিস্থিতি
  • শিক্ষিত মধ্যবিত্ত  | ০৯ অক্টোবর ২০২৫ ০৬:৫৫542271
  • আপনারা কিইইইই! নিজেকে বাঙ্গালী শিক্ষিত মধ্যবিত্ত সাহিত্য পাঠক দাবী করবেন আর এটুকুও জানবেন না কিরীটী রায় এখন বাঙ্গলাবাজারে দাপিয়ে বেড়ান, উনাকে নিয়ে সম্প্রতি মেজর মুভি পর্যন্ত হয়ে গেছে, আবীর নায়ক!
     
    বলুন, বলুন এইবারে, এই আবীর আবার কে? বৃত্তের বাইরে থাকা শিক্ষিত মধ্যবিত্ত কিভাবেই বা তার নাম জানবে!
  • kk | ০৯ অক্টোবর ২০২৫ ০৬:৩৬542270
  • গোয়েন্দা কিরীটী রায়? কালো ভ্রমর, সবুজ ড্রাগন এইসব নামের গল্প, বেশ তো বিখ্যাত ছিলো। পড়েছি। আমারও বিশেষ পোষায়নি।
  • র২হ | ০৯ অক্টোবর ২০২৫ ০৬:০৫542269
  • হ‍্যাঁ ওইসব তো আছে :)
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৫:৫২542268
  • আমি একবার এক গ্রুপে বেশ বিস্মিতই হয়েছিলাম শুনে। তাঁরা বলছিলেন, ওরে ওই পাবলিশার? ওরা তো মুসলমান তোষণের পাবলিশার!
    শুনে বিস্ময়ে কফি চলকে পড়ে গেল, সেইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ঃ-)
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৫:৪৭542267
  • বৃত্তের বাইরের লোকেদের কাছ থেকে আবার এও শুনেছি গুরুচন্ডালি বিশেষ মতাদর্শের প্রকাশনী, তাই বইগুলিও তেমনই।
  • র২হ | ০৯ অক্টোবর ২০২৫ ০৫:৪৪542266
  • দেখুন পাঠক তো আর কচি শিশু না যে ট‍্যামটেমি হাতে তুলে না দিলে বাজাতে পারবেন না। পান কিনা যেমন প্রশ্ন তেমনি খোঁজেন কিনা, খবর রাখেন কিনা সেসবও প্রশ্ন।
    না পাওয়ার কারন তো দেখি না, গুপ্ত সমিতি তো কিছু না।
     
    এমনিতে গুরুর বই পত্রের কাটতি মন্দ না, সুপরিচিত লেখকদের তো রিপ্রিন্ট হতেই থাকে এ বাদেও যেমন ৪৬ হগব দু বছরে সংস্করণ শেষ হয়েছে, অতিনাটকীয় শেষ হয়েছে, কাশ্মীর - এরকম নানান।
    কিন্তু গুরুর ভাটে গুরুর বইয়ের কথা কখনো আসে না, এতে আমি চিন্তিত না, কিছুটা বিস্মিত বলা চলে।
  • র২হ | ০৯ অক্টোবর ২০২৫ ০৫:২৭542265
  • আগে কোথাও মানে... বাড়িতে বিহারীলাল চক্রবর্তীর বই ছিল, সেসব পড়েছি।
     
    নানা স্থানে মানে ইন্টারনেটের আগে তো হাতে বই এলে পড়া হত, আর কী হবে?
    বাড়িতে, চেনা পরিচিত বন্ধুদের কাছে, লাইব্রেরিতে।
    বিহারীলাল চক্রবর্তী তো খুবই মেজর কবি ছিলেন, আজকের যুগে যেমনই লাগুক।
     
    নীহাররঞ্জন রায় তো অনেকেই পড়েছেন, আমিও পড়েছি অল্প, পোষায়নি।
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৪:৪৯542264
  • এককালে নীহাররঞ্জনের গোয়েন্দা-গল্প শুনেছি খুব পপুলার ছিল। গোয়েন্দা কিরীটী না কী যেন। আজকাল কোনো উল্লেখ শোনা যায় কি? কেউ পড়েছেন?
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৪:৪৭542263
  • হুতেন্দ্র, আমিও গেঁয়ো যোগীদের কেসটা নিয়ে চিন্তিত। তবে শিক্ষিত মধ্যবিত্ত আমজনতা পাঠকগণ সেভাবে পান কি বইগুলো? ঘনিষ্ঠ বৃত্তের বাইরের পাঠকগণ?
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৪:৩৬542262
  • গুগল মামা তো এটা দিল কিন্তু আগে কোথাও কেউ পড়েছেন এর কোনো কবিতা? আমরা যেমন মাইকেলের সেই 'সতত হে নদ তুমি অথবা 'মধুহীন কোরো না গো তব মন কোকনদে' এইসব লাইন পড়েছি নানা স্থানে, বিহারীলালের কিছু কি পড়েছি?
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৪:২২542260
  • আচ্ছা, এই বিহারীলাল কবির কোনো কবিতা কেউ জানেন? আমি রবীন্দ্র কাদম্বরী অনুষঙ্গেই শুধু বিহারীলালের নাম শুনেছি, এঁর কোনো কবিতা কোথাও দেখতে পাইনি।
  • &/ | ০৯ অক্টোবর ২০২৫ ০৪:১৯542259
  • কেকে, একেবারেই ক। সুকুমার রায়ের লেখাগুলো আর সত্যজিৎ রায়ের লেখাগুলো আলগাভাবে তুলনায় গেলেই বোঝা যায়। সুকুমার রায় যে কালজয়ী সৃষ্টিগুলো করে গিয়েছেন হ য ব র ল, শব্দকল্পদ্রুম, চলচিত্তচঞ্চরি অথবা ছড়া আর কবিতাগুলো - তার সামনে ফেলুদা কাহিনিগুলি তো একেবারে আলুকাবলি, খেলাম, শালপাতা ছুঁড়ে ফেলে দিলাম, কাহিনির যে কী নাম, তাও মনে থাকত না। সত্যজিতের এত সব ছোটোগল্প সংকলন বেরিয়েছে, একটি ছোটোগল্পও কি সেরকম মনে রাখার মত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত