এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ১০ জুলাই ২০১২ ০০:০৪489833
  • রিদ্ধি, আমার কথাটা খুব সিম্প্‌ল। এবং এর ভিত্তি হল ফিল জোন্সের এনকোয়ারি কমিটির সামনে জবাবদিহি, এবং ২০০৮ এর NOAA রিপোর্ট।

    সেটা হল, ২০০০ এর পর সাবস্ট্যানশিয়াল ওয়ার্মিং হয় নি। তার মানে, ১৯৭৫ থেকে ২০০০ অব্দি টেম্পারেচার বেশ চড়চড় করে বেড়েছিল। কিন্তু ২০০০ এর পর সেই চড়চড়ানি বাড়া আর নেই। ঐ হাই ভ্যালুটা হোল্ড করছে। টুকটাক বাড়া এবং টুকটাক কমা রয়েছে। বাট নট চড়চড়। এই ব্যাপারটা আমি ঐ গ্রাফে দেখতে পাচ্ছি। কিন্তু পাইদি পাচ্ছেন না।

    গ্লোবাল ওয়ার্মিং অ্যালার্মিস্টরা তো এটাই বলেন, যে দেখুন লাস্ট এত বছরে যে রেটে টেম্পারেচার বাড়ল, সেই রেটে টেম্পারেচার বাড়ে তাহলে নেক্সট ৫০ বছরে অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। কিন্তু কার্য্যকালে দেখা গেল ১৯৭৫ থেকে ২০০০ এ টেম্পারেচার যে রেটে বাড়ল ২০০০ থেকে ২০১০ এ টেম্পারেচার সেই রেটে বাড়ল না, ফার লেস।

    তাই, আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে গাড়ীটা বেচে ঘোড়া কেনার কথা ভাবছিলেন, আমি বলব, একটু ওয়েট করুন। পৃথিবীটা এক্ষুনি ইনফার্নো হচ্ছেনা।
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:০৫489834
  • তাই, ডাটা নেই ? কই ? এটা তো ডাটা ই।


    ঐ ১৬ জন বিজ্ঞানীদের কারা কারা যেন এক্সন মোবিলের সাথে ....
    দ্রি, এই কন্স্পিরেসি গুলো মিস করে যান কীকরে ? ঃ)
  • aka | ১০ জুলাই ২০১২ ০০:১০489837
  • আরে সরকারী হলেই খুব ভালো নাকি? আম্রিগান সরকারের ভেস্টেড ইন্টারেস্ট আছে পলিউশন বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এসব দেখানোর, কিয়োটো প্রোটোকল, ব্রিক ভার্সেস পশ্চিমি দুনিয়া ইত্যাদি। সরকারী রিপোর্ট মানেই গঙ্গাজলে ধোয়া নয়।

    আর S একটা দামী কথা বলেছেন। তাহল আগেকার দিনের এত ডেটাই ছিল না যে খুব কনক্লুসিভলি কিছু একটা বলা যাবে।
  • দ্রি | ১০ জুলাই ২০১২ ০০:১০489836
  • বাবা! সায়েন্সের এই পেপারটাতে তো সায়েন্সের চেয়ে পলিটিক্সই বেশী।
  • tatin | ১০ জুলাই ২০১২ ০০:১০489835
  • সে কি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছেনা? এই ঝাঁটের মানবসভতা এত গাঁড়পেঁয়াজি করেও পার পেয়ে যাবে?
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:১৩489838
  • কারণ, এটা কমেন্টারি। রিসার্চ আর্টিকল নয় ঃ)
    সায়েন্স, নেচারে এগুলোরও একটা আলাদা সেকশন থাকে ঃ)

    সায়েন্স করলে পলিসি বা পলিটিক্স নিয়ে কথা বলা যাবেনা, এমন তো নয় ঃ)
  • দ্রি | ১০ জুলাই ২০১২ ০০:১৫489839
  • মানবসভ্যতার ঝাঁট জ্বলার অনেক স্কোপ রয়েছে। আপাতত, এনভায়রনমেন্টাল ঝাঁটের থেকে ইকনমিক ঝাঁটের কাছেই ফায়ারফাইটার পাঠানো ভালো।
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:২০489840
  • " ২০০০ থেকে ২০১০ এ টেম্পারেচার একটুও বাড়েনি।"
    আর
    '১৯৯৯ থেকে ২০০৮ এর টেম্পারেচারগুলো ১৯৯০ থেকে ১৯৯৮ এর টেম্পারেচারের চেয়ে সিগনিফিক্যান্টলি বেশী ছিল'

    এই দুটো বাক্য পাশাপাশি রাখলে আমি একটাই মানে বুঝি। ৯৮ থেকে ৯৯ এ সাবস্ট্যান্শিয়াল জাম্প হয়ে গেছে, তারপর স্থির, তাই তো ? ঃ)
    http://www.giss.nasa.gov/research/news/20120119/616910main_gisstemp_20
    11_graph_lrg[1].jpg

    অন্য এত্ত পেপার পত্তর পড়তে হবেনা, এটা দেখে তাই মনে হলে, তাই ঃ)
  • aka | ১০ জুলাই ২০১২ ০০:২৪489841
  • এই গ্রাফটা দেখে মনে হল ২০০০-২০১০ এর মধ্যে ৫ ইয়ার মিন ফ্ল্যাট।

    আর ১ ইয়ার মিন বাড়া কমা করতে করতে ২০০০ এ যা ছিল এখন প্রায় তাই।
  • দ্রি | ১০ জুলাই ২০১২ ০০:২৬489843
  • কি যে বলেন আকাদা। পলিউশান বাড়লে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে কেন? পাইদির দেওয়া একটা পেপার তো উল্টো কথাই বলল।

    Back in July a similar study found that the apparent slowdown after 1998 was caused by increased pollution from China, the El Niño system in the Pacific, and a slight drop in the energy Earth gets from the sun. Also, the temperature data for 1995-2010 shows a statistically significant warming.

    চায়নার অতি পলিউশানে গ্লোবাল ওয়ার্মিং একটু থমকে গিয়েছিল।

    ভিভ লা পলিউসিয়ঁ। (মাপ করবেন ফ্রেঞ্চে আমি কাঁচা)
  • aka | ১০ জুলাই ২০১২ ০০:২৭489844
  • আরও মনে হল ১৯৮০ - ২০০০ অবধি হু হা বাড়ছিল, কিন্তু তারপরে বাড়ছে কি কমতির দিকে যাবে বোঝা যাচ্ছে না। মানে টেম্পারাচার বৃদ্ধির হার মানে dy/dt কমেছে ইন ফ্যাক্ট ৫ ইয়ার মিন তো dy/dt=0 হলেও হতে পারে এমন ইন্ডিকেট করছে। শেষের দিকে একদম সরলরেখা। অতএব হতেই পারে এই গ্রাফের ম্যাক্সিমাম রিচ করে গেছে, হতেই পারে এটা লোকাল ম্যাক্সিমা। আরও কয়েকদিনের ডেটা না পেলে বলা যাচ্ছে না। বলাই বাহুল্য টেম্পারেচার বেড়েছে কিন্তু বৃদ্ধির হার কমেছে।
  • দ্রি | ১০ জুলাই ২০১২ ০০:৩০489845
  • গ্রাফটা দেখে আকাদা যা দেখছেন আমিও তাই দেখছি। ফিল জোন্সও তাই দেখেছিলেন।

    বাট পাইদি ইজ ডিফারেন্ট। উনি একটা সিক্রেট কিছু দেখতে পাচ্ছেন।
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৩৭489846
  • "People normally just focus on the warming effect of CO2 (carbon dioxide), but during the Chinese economic expansion there was a huge increase in sulfur emissions," which have a cooling effect, explained Robert K. Kaufmann of Boston University. He's the lead author of the study published Monday in Proceedings of the National Academy of Science.

    But sulfur's cooling effect is only temporary, while the carbon dioxide from coal burning stays in Earth's atmosphere a long time...

    .
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৪০489848
  • ২০০০-২০১০ এ র ফাইভ ইয়ার মিন ফ্ল্যাট !!

    আর তার পরের পোস্টে আবার, 'বলাই বাহুল্য টেম্পরেচার বেড়েছে' ঃ))
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৪০489847
  • ২০০০-২০১০ এ র ফাইভ ইয়ার মিন ফ্ল্যাট !!

    আর তার পরের পোস্টে আবার, 'বলাই বাহুল্য টেম্পরেচার বেড়েছে' ঃ))
  • দ্রি | ১০ জুলাই ২০১২ ০০:৪১489849
  • চায়নার এত বছরের ইকনমিক এক্সপ্যানশানের জন্য ঐ সামান্য এক বছরের টেম্পারেচার হ্রাস?

    খুব ইন্টারেস্টিং।
  • aka | ১০ জুলাই ২০১২ ০০:৪৫489850
  • উফফ পাই খুব বেসিক জায়গায় আটকে আছে।

    আচ্ছা একটা উদাহরণ দিই

    ১৯৮০ = ৩০ ডিগ্রি সেলসিয়াস

    ১৯৮০ - ২০০০ টেম্পারাচার = ৫০ ডিগ্রি সেলসিয়াস

    ২০০০ - ২০১০ টেম্পারাচার = ৫৫ ডিগ্রি সেলসিয়াস

    ১৯৮০ থেকে ২০০০ এ হু হা বেড়েছে মানে রেট অফ টেম্পারেচার ইনক্রিজ = (৫০-৩০)/৩০ = ০.৬৬৬

    ২০০০ - ২০১০ এ টেম্পারেচার ১৯৮০-২০০০ এর থেকে বেশি - একটা ৫০ অন্যটা ৫৫ কিন্তু রেট অফ ইনক্রিজ = (৫৫-৫০)/৫০ = ০.১ যা কিনা ০.৬৬৬ এর থেকে কম।

    সংখ্যাগুলো কাল্পনিক কিন্তু সিনারিওটা এক।
  • riddhi | ১০ জুলাই ২০১২ ০০:৪৯489852
  • শুধু আইবলিং কর্ছি। এর থেকে কি করে বলা যাচ্ছে বৃদ্ধির হার কমেছে?? আগের বছর্গুলোতে প্লেটো আছে, তারপর শার্প নিচের দিকে যা্চী আবার উঠছে, পোস্ট ২০০০ তো সেই ফল গুলোর হাইট আরো কম। এখানে কোন স্টয়াটে যাচ্ছি না,
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৪৯489851
  • এট না বোঝার তো কিছু হয়নি। কিন্তু ডেটা না দেখে এটা কীকরে বলে দেওয়া যায় সেইটা জানিনা।

    আর একবার বলা ফ্ল্যাট আর আরেকবার বলা বেড়েছে, তার মানেও কী হয়, জানিনা ঃ)

    "২০০০-২০১০ টেম্পারেচর বাড়েনি' একথাও কীকরে বলা যায়, তা তো আরোই জানিনা ঃ)
  • aka | ১০ জুলাই ২০১২ ০০:৫৩489855
  • বলি নি তো ম্যাক্সিমা হিট করেছে, বলছি করতেও পারে, বলা মুশকিল।

    পাই, তুমি বুঝতে চাইছ না। কিছু করার নেই। "বৃদ্ধি" আর "বৃদ্ধির হার" দুটো আলাদা জিনিষ এটা না বোঝার কিছু নেই বলেই ধরে নিচ্ছি।
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৫৩489854
  • তবে, এরেই কয় ইন্টারপ্রিটেশন ঃ)
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৫৬489856
  • ২০০৯-১০ ছাড়া ফাইভ ইয়ার মিন ফ্ল্যাট তো আমি দেখি নাই। আর সেরকম ফ্ল্যাট আবার হুহা বাড়ার দশকেও দেখলুম।
    হায় ঃ(
  • pi | ১০ জুলাই ২০১২ ০০:৫৮489857
  • বৃদ্ধির হার না বোঝার কোন কারণ ই নেই।

    কিন্তি ফাইভ ইয়ার মিন ফ্ল্যাট ও টেম্পরেচর বাড়েনি, এই দুটো বুঝিনি তো !

    আর, বৃদ্ধির হার আগের থেকে কম, এমনকি, ম্যাক্সিমা রিচ করে গেছে, সেটা ডেটা ছাড়া এই গ্রাফ থেকে কীকরে ক্যালকুলেট করা গেল, সেইটা বুঝিনি।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:০০489859
  • *রিচ করে যেতে পারে
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:০০489858
  • ২০০০-১০ এ ফাইভ ইয়ার মিন আমি একেবারেই ফ্ল্যাট দেখছি না।

    আর এই ডাটা যাঁরা প্লট করেছেন, তাঁরাও দেখেননি বলেই লিখেছেন।
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:০৩489860
  • রিদ্ধি, আইবলিং

    ৫ ইয়ার মিন -

    ১৯৮০ তে -0.5
    ১৯৯০ তে 0.3
    ২০০০ তে 0.4
    ২০১০ তে 0.5

    এবারে ক্যালকুলেট করলে কি দাঁড়ায়?
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:০৯489861
  • আকা আর দ্রি কি ওপরের নীল আর পাই কি নীচের নীল লাইনের কথা বলছে, ঐ ২৩ নং পাতায়? ওপরের নীলটা তো আমিও অ্যাভারেজ ফ্ল্যাট দেখাচ্ছে দেখছি, ENSO বিয়োগ করলে (নীচের নীল) উঠতির দিকে।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:১০489862
  • আমি কোন নীল লাইন ই দেখতে পাচ্ছি না। লাল লাইন।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:১১489863
  • ২৩ নং পাতা ?

    আমি তো এটা দেখছি !
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:১২489865
  • এই গ্রাফটা

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন