এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯০৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১২:১২510553
  • ইন্দো। থ্যাঙ্কু।
  • siki | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১২:৪২510554
  • হুচি-টিমের সঙ্গে ফোনে খানিক ভাট হল।

    কী আর করা যাবে। ভবিতব্য।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৩:৫০510555
  • আমি সত্যি কৃতজ্ঞ যে ভাটের এত আনন্দের মধ্যে আমার কথা মনে রেখে শ্রাবণী আমায় ফোন করেছিল,ও সকলের সঙ্গে কথা বলিয়েছিল।

    বন্ধুত্বের উত্তাপ যত দূর থেকেই আসুক,একইরকম মধুর।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:০৩510556
  • কেডিদা,ভালো থাকুন,আমাদের সকলের জন্য।শরীরের যত্ন নিন,ওষুধপত্র খান,প্রয়োজনে গুরুদের হেল্প নিন।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:০৪510557
  • আর "কোনো গুরুজাঁইবাবুর পদার্পণ হয় নাই।"??হায়, জানলে শ্যামলদাকে পাঠিয়ে দিতাম,তিনি তো মুক্ত পুরুষ।
  • কৃশানু | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:০৮510558
  • কালকের ভাটের কিছু ছবি -
    http://imgur.com/a/eNoyQ#0
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:১৮510559
  • কৃশানু-উ,শীগ্গিরই লেখো,কে কেনটা।শ্রাবণীকে দেখতে পেলাম না,ইন্দো(হাসিমুখে দেখে ভাল লাগলো),পাই,টুংকাই,অর্পণ ছাড়া কাউকে চিনতে পারলাম না।
    আর তোমার ড্রইংরুম খুব সুন্দর।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:১৯510560
  • পদতলে কারা বসে আছে? বলে দাও। ইন্দো দা ছাড়া কাউ কে চিনতে পারলুম না...
  • Kaju | 131.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২০510563
  • প্পন্দা-র পাশে কে? কিশানু নাকি?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২০510561
  • কেন? ইন্দো দা কি হাসে না?
  • lcm | 34.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৩510565
  • খাটে একটা মিষ্টির হাঁড়ি রয়েছে মনে হচ্ছে, খোলা হয় নি তখনও...
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৩510564
  • ১। আওয়াজ খাবার ভয়ে পাই কি মাফলার পরে আসে নি?

    ২। সদা, প্রতিটি ছবি তে ওমন কোনঠাসা কেন?

    ৩। কৃশানু কই? তাকে এখন ও দেখি নি..
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৪510567
  • ইন্দো হাসে অবশ্যই,তবে আমি যত ছবি দেখেছি একটু বিষন্ন মত।তাই বলছিলাম।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৪510566
  • না ও টা পিনাকী।

    কাজু তুমি নিশ্চয় যাও নি?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৫510568
  • কেক এসেছে খবর পেলাম। কিন্তু মিষ্টি..
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৬510569
  • বিয়ের ছবি কই?
    অ কৃশানু,ছবি ধরে ধরে নাম লেখো।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৭510571
  • কাল দমু স্লা কেষ্টোপুর গেল কিন্তু ঠলিঘন্শ এলো না। এতেই বোঝা যায়, বাঙালি কেন পিছিয়ে। একবিংশ শতকে মেনলি মাছের মুড়ো র জন্য হা পিত্যেশ করে গেলো।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৭510570
  • হ্যাঁ।

    আর টিমের নাম্বার কারুর কাছে থাকলে আমাকে মেসেজ করে দিও।
  • Kaju | 131.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:২৯510572
  • বোতিন্দা যে কী কোশ্নো করে না ! গেলে কি আর কে কোনটা জিগাই?
  • lcm | 34.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৩১510574
  • টিম্হুচি-র বে-র বেবরণ পড়ে মজা পেলুম।
  • কৃশানু | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৩৩510575
  • অনেকেরই ছবি নেই। আমি এক ধারে দাড়িয়ে খান চারেক ছবি তুললাম, ব্যাস।
    প্রথম ছবিতে- বাম দিক থেকে
    সদা, দমুদি, প্পনদা, পিনাকিদা,পাইদি,পিছন দিকে মুখ প্রায় দেখা যাচ্ছে না তিলুবৌদি-র, সামনে রাত্রিদি, আর মধ্যমণি শ্রীমান টুঙ্কাই।
    পরের ছবিতে, ক্যামেরার দিকে হাসি মুখে তাকিয়ে ইন্দোদা, নিচে সব চেয়ে দূরে সোসেন, তার আগে পবিত্র ও তার ও আগে তিলু স্যার।
    ইন্দ্রানী দি, শ্রাবনী দি, দেবযানী দি ও অনসূয়া-র ছবি আমার কাছে নেই।
    পবিত্র, সোসেন বা তিলু স্যার এর ভালো ছবি নেই - যারপরনাই দুঃখিত।
  • কৃশানু | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৪২510576
  • মিষ্টি? মিষ্টি?
    কাল রাতে ভালো ঘুম হয়নি, পায়ে বেশ ব্যথা কচ্ছিল, আর এট্টু ইসেরু হয়ে ছিলাম। তার মাঝেই স্বপ্ন দেখলাম আমি মিস্টির মধ্যে ডুবে হাঁস ফাঁস করছি, যেদিকে তাকাই রাবড়ি, মাখা সন্দেশ, কাজু বরপি, নলেন গুড়ের সন্দেশ। তার মধ্যে আমি যতই ট্রেকিং পোলটা গাঁথার চেষ্টা করছি, নরম সন্দেশের মধ্যে আরো ঢুকে যাচ্ছে। একটা কাক পোল টার ওপর বসে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে আর গুড় খাবি? আর গুড় খাবি?
  • Kaju | 131.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৪৫510577
  • বাঃ আমিও ছিলাম ? ☺
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫০510578
  • আর কেউ ছবি তোলে নি?
  • কৃশানু | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৪510580
  • পাইদি।
  • কৃশানু | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৪510579
  • পবিত্র আর পিদি তুলেছে।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৭510581
  • দ কে দেখে ভাল লাগলো,গুরুবোনরা সকলেই ফুঁ দিলে উড়ে যাওয়া টাইপ চেহারা,একমাত্র এঁকেই একটু ইয়ে দেখে খুবি আনন্দ হোলো।

    আমিও চুলটা ঐরকম করাবো।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৮510582
  • এ বাবা...
  • শ্রাবণী | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:০৮510583
  • আমি খাওয়াদাওয়ায় বিশ্বাস করিনে এটা কি বোধি ভালো ক্রিটিক আর রিভিউয়ারের মত আমাকে দেখে বলল?:(
    আমি বিরিয়ানির সেকেন্ড হেল্প নিয়েছি কম কথা নয়, অপ্পন আর স্যান সাক্ষী!

    কলকাতার রাস্তায় ফরিদাবাদেরকবি ঝড়ের বেগে গাড়ি চালানোর ফলে আমরা বেশ সময়েই পৌঁছে গেলাম অক্ষত, আমি রেশমী আর পট্ট।
    সামনের গেটে অনেক সামলে টিম হুচি না বলে মিঠুন শুচিস্মিতা বলতে লোকে সিঁড়ি দেখিয়ে দিল। তড়িঘড়ি উঠতে গিয়ে একঝলক সাইডে তাকিয়ে একটা ঝাঁকড়াচুলো মাথা দেখলাম বিরিয়ানীর পাত্রে হুমড়ি খেয়ে পড়েছে, আশ্বস্ত হলাম আমরাই প্রথম গুরুজন নয়।
    শুচির মুখের হাসি আর অপরূপ সাজ (ভাই সাজিয়েছে বলল), কী যে ভালো লাগল, সারাদিনের হুড়দুমের ক্লান্তি গায়েব।
    কনে আমাদের মাশাল্লা, তবে বরও কিন্তু কম যায়না, সে বোধি যাই বলুক, টিমের সাজও খুব সুন্দর (যারা ফোটো তুলেছে দিয়ে দিক, সবাই একথাই বলবে)।
    পাই ইন্দো বোধি আকা রঙ্গন ও যার মাথা দেখা গিয়েছিল সেই ব্ল্যাঙ্কি, নীচে খাওয়ার ওখানে ছিল। দারুন মুখরোচক স্টার্টার ছিল সব, আমরা শুরু করে দিলাম।
    একে একে সবাই আসতে থাকল। আমি বেমালুম প্রচন্ড কনফির সাথে রেশমীকে গুরুর লোকজন চেনাচ্ছিলাম, অথচ পরে ভেবে দেখলাম এদের অনেককেই আমি হয় সেদিন সকালে নয় সেই মুহূর্তেই প্রথম দেখছি। সাহানাকে দেখে এমন করে "সাহানা এসে গেছে" জাতীয় চেঁচালাম যে ও ঘাবড়ে গিয়ে কী বলবে বুঝে পেলনা, আর ওদের টুকরোটা রীতিমত চোখ পাকিয়ে আই আই করে বকে দিল আমায়!

    টিম প্রচন্ড ব্যস্ততা ও নানা লোকের সঙ্গে দেখা করা কথা বলার মাঝে ফাঁকি দিয়ে আমাদের সবার কাছে চলে আসছিল।
    ব্ল্যাংকি আমাকে বিরিয়ানি আর নলেন গুড়ের সন্দেশ খেতে বলে দিয়েছিল, আমিও বিশেষজ্ঞের ওপর পুর্ণ ভরসায় ওগুলোই ভালো করে খেয়েছি তবে সবাই বলল সব খাবারই খুব ভালো ছিল।
    শেষকালে পান.... আমি দে আর স্যান খুব সাহস করে গেলাম তবে তেমন ভরসা ছিলনা, আঙুর খেজুর দেওয়া পান সে না জানি কেমন হবে........দারুন ছিল!
    হয়ত খুব বেশী সময় নয় তবু ভালো জিনিস অল্পই ভালো ..............খুব ভালো লাগছিল সবার সঙ্গে দেখা হয়ে, দে, দু, সামরান, সিঁফো, জয়িতা, অর্পন, অদ্রিজা.............সব নাম লেখা হলনা বোধহয়!
    ও হ্যাঁ, গুরুর তরফে একটা খুব সুন্দর ছবি দেওয়া হল আর তার সাথে সুমন নিজের উদ্যোগে পর্বে পর্বে কবিতা থেকে টিমের সমস্ত কবিতা এককরে একটা বইয়ের ফরম্যাটে, সুন্দর একটা কভার পেজ ও নাম সহ বই উপহার দিল এবং সেই বইটা হুচি হাতে নিয়ে রইল সর্বক্ষণ!
    খুব ভালো থাক টিম হুচি.............................
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:১৪510585
  • কাল আমাকেও অনেকেই নানা ভাবে প্রকারন্তরে মোটা বল্লো। বিশেষ করে সর্ব্বানী দি আর ইন্দো শ্লা। আর টিম ও শ্লা ও অতো ব্যস্ততার মধ্যে খেয়াল করে আমায় মোটা বলে গেছে। এই জন্যে আমি চারটে গুলাব জামুন আর দু বাটি মাখা সন্দেশ খাওয়ার পরে মন মরা হয়ে সিগারেট খেতে চলে গেলাম। আর্জো দেখলাম খুব ই স্বাস্থ্য-সচেতন, তিন চার প্লেট কাবাব, সাড়ে তিন প্লেট বিরিয়ানি, অসংখ্য চাপের পিস উড়িয়ে দেওয়া পরে, মিষ্টি খেয়ে, তার পরে বল্লো, নাঃ আমি সিগারেট টা আজকাল আর খাই না।, এটা ছাড়তে আমি পেরেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন