এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১৮৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৯ জুন ২০১২ ০২:০৮549210
  • বালোতেলি গোল অব দ্য টুর্নামেন্ট।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ০২:৩০549211
  • ন্যাভাস কি অফসাইড ছিল না??? তবে রেফারিং খুব বাজে হয়েছে। ফার্স্ট হাফে দুখানা বক্সের বাইরে ফ্রিকিক পাওয়ার কথা ক্রোয়েশিয়ার। মডরিচ দারুন কন্ট্রোল করলো।

    স্পেনটা ঝাঁট হয়ে যাচ্ছে দিনের পর দিন, ইনিয়েস্তা না থাকলে স্পেনকে আর নেওয়া যাচ্ছেনা।

    জাভি নাকি সেরা ডেড-বল স্পেশালিস্ট (স্পেন এবং বার্সার) ম্যাচ পিছু ১৫ টা কর্নার আর ১০ টা ফ্রিকিকে একটাও গোল হয়না।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ০২:৩৪549212
  • বলোতেলিকে ফার্স্ট হাফে নামায়নিঃ) আজ গোল তো দেবেই
  • Toba Tek Singh | ১৯ জুন ২০১২ ০৯:৫৮549213
  • ভোর পাঁচটায় ওঠার রুটিন শুরু, আর খেলা দেখা শেষ...
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১১:৪৬549214
  • কেউ খেলা দেখেনি নাকি !! আমার কন্ফুসনের কোনো রিপ্লাই দিলোনা কেউ। ইনিয়েস্তা যখন পাসটা বাড়ায়, ন্যাভাস ওর সামনে। পরিস্কার অফ্সাইড
  • rajdeep | ১৯ জুন ২০১২ ১১:৫৪549215
  • না ভাই

    রাত জেগে স্পেনের খেলা দেখে আবার সকাল ৮ টায় আপিস যাওয়ার মত এনার্জী নাই

    তবে হ্যাঁ জার্মানীর খেলা থাকলে অন্য কথা
  • Tim | ১৯ জুন ২০১২ ১১:৫৬549217
  • গান্ধি, একেবারেই অফসাইড। ইনিয়েস্তা এবং নাভাস আগেই অফসাইড, যখন ইনিয়েস্তাকে পাসটা বাড়াচ্ছে ফাব্রেগাস (?)। জঘন্য রেফারিং।
  • নেতাই | ১৯ জুন ২০১২ ১১:৫৬549216
  • সেকেন্ড হাফে কারেন্ট চলে গেছিল।
    হাঁফ ছেড়ে বেঁচেছিলাম।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১২:২৬549218
  • টিমদা

    নাহ ! ইনিয়েস্তা অফ ছিলনা। প্রথমে আমারো মনে হয়েছিল কিন্তু রিপ্লেতে দেখলাম, জাভি ( না ফাব্রিগাস?) যখন পাস বাড়াচ্ছে ইনিয়েস্তা অফ ছিলনা, ন্যাভাস ছিল।

    তারপর ইনিয়েস্তা যখন ন্যাভাসকে বাড়ালো তখন জেনু অফ। স্পেনকে টেনে রেফারিং হচ্ছে।

    আজ ইংল্যান্ড হারলে বেশ ভালো হয়
  • T | ১৯ জুন ২০১২ ১২:২৮549221
  • একদমই অফসাইড নয়। ইনিয়েস্তাকে পাস বাড়ানোর সময় ইনিয়েস্তা অফসাইড ছিল না। ছিল নাভাস। কিন্তু নাভাস কোন ইন্টারফিয়ার করেনি। তাই অফসাইড রুলে আসছে না। ইনিয়েস্তা যখন নাভাসকে পাস বাড়ায় তখন নাভাস বল লাইনের পিছনে। লেজিটিমেট গোল। রেফারিকে গাল দিয়ে লাভ নেই। এই লিঙ্ক এর ৩২ নং স্লাইড দেখে নিন।
    http://www.fifa.com/lotg/football/en/flash/start.html
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১২:২৮549220
  • স্পেনের খেলা দেখতে কি আর বসেছিলাম? রিমোট হাতে গোটা হোস্টেলের সাথে (বার্সা ফ্যান) ঝামেলা করে মাঝে মাঝে ঘোড়চ্ছিলাম। বলোতেলির গোলটা ব্যাপক
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১২:৩০549222
  • T দা

    ইনিয়েস্তা যখন নাভাসকে বাড়ায় তখন নাভাস ইনিয়েস্তার সামনে ছিল, বলটা ফরোয়ার্ড পাশ ছিল
  • T | ১৯ জুন ২০১২ ১২:৩২549223
  • স্পেন গতকাল ভাল খেলেনি। ঝিমোচ্ছিল। দাভিদ ভিয়া আর পুওল না থাকার অভাব বেশ টের পাওয়া যাচ্ছে।
    মনে হচ্ছে জার্মানীর ভাগ্যেই আছে।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১২:৩৪549224
  • রোনাল্ডো আগেরদিনের ফর্মে (যদিও ওর ফুল ফর্মে খেলতে পারছেনা) খেল্লে যে কোনো টিমের কপালে দুঃক্ষ আছে। পর্তুগালের ডিফেন্সও ভালো

    আর ইটালী-ফ্রান্স ও পারে

    স্পেন-গ্রীস না জিতুক এই চাই
  • T | ১৯ জুন ২০১২ ১২:৩৫549225
  • আরে কি মুশকিল। নাভাস ইনিয়েস্তার সামনে পিছনে থাকুক না কেন, বল লাইনের পেছনে ছিল তো। আর টিভী রিপ্লে তে পরিষ্কার দেখা যাচ্ছে নাভাস ইনিয়েস্তার পিছনে ছিল। বললে হবে?
  • T | ১৯ জুন ২০১২ ১২:৩৬549226
  • ইয়ে, গ্রীস নাহয় বোঝা যাচ্ছে, কিন্তু স্পেনকে শাপশাপান্ত করার কি কারণ?
  • T | ১৯ জুন ২০১২ ১২:৪০549227
  • রোনাল্ডোর সেই বহুচর্চিত ফর্ম যে কবে আসবে? গত বিশ্বকাপ থেকেই ওই হুজুগ চলছে।
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১২:৪১549228
  • T দা

    তাই কি ?? আজ আবার দেখতে হবে তাহলে। স্পেন !! কালকের ঐ বিরক্তিকর খেলা দেখার পরও ??? ৭০-৭৫% বল পজিসন নিয়ে গোল করেনা। কাল বুস্কেট্স, ব্যাটা সামনে একা গোলকিপার আর ও কিনা ব্যাকে টানতে গিয়ে জমা দিল। বিরক্তিকর-বিরক্তিকর

    এই কথাটার উত্তর কেউ দেয়না সবাই এড়িয়ে যায়

    "জাভি নাকি সেরা ডেড-বল স্পেশালিস্ট (স্পেন এবং বার্সার) ম্যাচ পিছু ১৫ টা কর্নার আর ১০ টা ফ্রিকিকে একটাও গোল হয়না।"
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১২:৪২549229
  • আগেরদিন রোনাল্ডো যা খেলেছে সেটা খেললেই সেমিফাইনাল বাঁধা।
  • harmad | ১৯ জুন ২০১২ ১২:৪৪549231
  • ইতালি কে সমর্থন করছি
  • T | ১৯ জুন ২০১২ ১২:৪৬549233
  • কাল স্পেন ল্যাদ খাচ্ছিল। একেকদিন ওরম হয়। কিছুতেই গোল কত্তে ইচ্ছে হয় না। বিষ্টি বাদলা হলে যেমন খিচুড়ী খেতে ইচ্ছে জাগে। ওই ওরম।
    স্পেন কাল মিষ্টি করে ক্রোটদের নরমগরমে রেখে গোল কত্তে চাইছিল। ডিপ্লোম্যাটিক ফুটবল। :)
  • ঊমেশ | ১৯ জুন ২০১২ ১২:৪৬549232
  • কাল Jelavic কে প্রথম থেকে কেন খেলালো না জানি না। ক্রোশিয়া'র গোল করাটা বেশী জরুরী ছিল আর Jelavic এর মতো একটা স্কোরার কে বসিয়ে রাখলো।
    স্পেন যা খেলছে ফ্রান্স সামনে পড়লে স্পেন এর কপালে দুঃখু আছে।
    ইংল্যান্ড হলে বেড়িয়ে যাবে।
  • T | ১৯ জুন ২০১২ ১২:৫১549234
  • আজ ইংল্যান্ড হেরে গেলে মস্তি। তবে মনে হয় না ইউক্রেনের সেই ক্যাপা আছে।
  • rajdeep | ১৯ জুন ২০১২ ১৪:৩০549235
  • না ইংল্যান্ডোরা থাকুক

    ব্রিটিশ মিডিয়া আবার একটা নতুন পেলে পাওয়া গেছে বলে চিৎকার দেবে, কাপ নিয়ে কিভাবে রাণিমার কাছে যাওয়া হবে সেই সব স্পেকুলেশন করবে

    তব্বেই না মজ্জা হি মজা ;-)
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১৪:৪৯549236
  • শেভি খেলবেনা বোধহয়
  • গান্ধী | ১৯ জুন ২০১২ ১৯:৫৫549237
  • হুম্ম্ম।।। নাভাস পিছনে ছিল। অফসাইড নয়
  • সায়ন | ১৯ জুন ২০১২ ২০:২৩549238
  • কাল খেলা দেখা হয় নাই ঃ-((
    আজও কি দুটোই মধ্যরাত্রে? কী জ্বালা!
  • bb | ২০ জুন ২০১২ ০০:২৫549239
  • সুইডেন কাঁপাচ্ছে শুরুতেই
  • নেতাই | ২০ জুন ২০১২ ০১:১০549240
  • কেমন সব ঝুল খেলা।
  • bb | ২০ জুন ২০১২ ০১:১৮549242
  • দুটো খেলাই বড্ড স্লো হচ্ছে ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন