এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৪556703
  • হাফ টাইম ০-০
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৩556704
  • গোল, গোল। জয় ইবে, জয় বাংলা।
  • ঊমেশ | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৯556705
  • এত্ক্ষন ধরে শ্বাস আটকে ছিল। ১১৩ মিনিটে গোল।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০৪556707
  • গোয়াকে হারানোর আনন্দই আলাদা।
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০৪556706
  • মা কালী-র কাছে প্রার্থনা বেশ ফল দেয় দেখছি। খেলাটার স্ট্যাণ্ডার্ড কেমন হল কে জানে।
  • প্পন | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০৬556708
  • ফাইনালে যেন ডেম্পোই ওঠে। সেরা দুটো টিমেরই ফাইনালে খেলা উচিত।
  • ঊমেশ | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০৭556709
  • এই মুহুর্তে চার্চিল বেশ ভালো টিম।
    গোয়ার বেস্ট টিম। ওদের দুটো লেবানিজ দারুণ ডিফেন্ডার আছে নাকি। তার উপর ভৌমিক ওদের কোচ।

    জানি না গান্ধী আবার গট-আপ কেস তুলবে কি না
  • ঊমেশ | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০৮556710
  • গান্ধী, লাস্ট লাইন টা মজা করে, সিরিয়াস নিও না।
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:১০556713
  • গান্ধী এখন ইবে-র সমর্থক, বাংলা থেকে যেহেতু একটাই টিম।
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:১০556711
  • ফাইনালের জন্য কি একটা জোড়া পাঁঠা মানত করব - ভাবচি। আবার ঠেঙিয়ে সেই কালীঘাট যেতে হবে।
  • প্পন | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:২১556714
  • ধুর, চার্চিল হইচই ফেলেছে, কিন্তু সেরা টিম এখনো ডেম্পো। গত সাত-আট বছর ধরে।
  • ঊমেশ | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৯556715
  • মর্গ্যান আসার পর ডেম্পো (মেহতাব এর লাল কার্ড ম্যাচ বাদে) আমাদের তেমন কিছু অসুবিধা করেনি, যত্টা সালগাওকার আর চার্চিল করেছে।
  • প্পন | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৪১556716
  • সেইজন্যই তো ডেম্পোকে চাইছি। ;-)
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৭556717
  • গোয়ার দুটো টিমকে যদি পর পর হারিয়ে ফেড কাপটা জিততে পারে ...
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৮556718
  • টাচ উড।
  • গান্ধী | ২৭ সেপ্টেম্বর ২০১২ ২২:১০556719
  • জিতল ইবে।। ভালো। এক বছর আওয়াজ খাবো তাও ভালো গোয়া জেতার থেকে।

    চার্চিল কিন্তু এবছর ডেম্পোর থেকে ভালো টিম। ডেম্পোর র‌্যান্টি গত ৫-৬ বছর যত গোল করেছে সেটা ফ্যাক্টর। মাঝমাঠ একই আছে প্রায়। কিন্তু ডিফেন্সে মহেস গাওলি এখন আর আগের মত নেই, সমীর নায়েকও তাই। আর ফরোয়ার্ডে কোকো প্লেয়ারটা এমন কিছু নয়। তাই চার্চিলকে হারিয়েছে যখন তখন চ্যাম্পিয়ন হওয়াই উচিত।

    উমেশদা

    খেলাটা দেখতে পাইনি, ফলে গটাপ কিনা বলতে পারলাম নাঃ)

    হোস্টেলে লোকজন শ্রীলংকার ম্যাচ দেখছিল। আর ইবে সাপোর্টরগুলো রুমে বসে আপডেট নেট থেকে। আমি গিয়ে ইবের হয়ে আর ঝামেলা করলাম না। মোবার ম্যাচ হলে ২০-২৫ টা ছেলের সাথে একাই বাওয়াল করে খেলা দেখতাম
  • aranya | ২৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৪556720
  • আজকালে সুরজিতের রিপোর্ট অনুযায়ী গুচ্ছ বোরিং, লক্ষ্যহীন টাইপস খেলা হয়েছে। টিভিতে দেখিয়েছে লিখেছে।
  • প্পন | ২৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৫556721
  • নক আউট স্টেজে তাই হয় বেশির ভাগ ম্যাচ।

    ফাইনালে অ্যাডভান্টেজ গোয়ান টিম। ওপারা-গুরবিন্দর কেউ নেই ডিফেন্সে।
  • গান্ধী | ২৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫১556722
  • রাজু ফিট হয়ে গেছে শুনলাম। রাজু কিন্তু গুরবিন্দরের থেকে বেটার। আগের বছর অর্ণব দারুণ খেলেছিল। বড় স্টেজ পাবে কাল। কোভারম্যানসের সামনে ভালো খেলতে পারলে চান্স পেয়ে যাবে,।। আর নাহলে পুরো আইলিগ ৪র্থ স্টপার হয়ে কাটাতে হবে
  • গান্ধী | ২৯ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৯556724
  • আজ সুপার শনিবারঃ)
  • গান্ধী | ২৯ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৩556725
  • আগেরদিন কাকা হ্যাট্রিক করেছে !! জানতাম না। প্লিজ কাকা ফর্মে ফিরুক, চোট কাটাক। এই ব্রাজিল কাঁপিয়ে দেবে যে কাউকে।

    এতদিন চেলসিকে বড্ড খাজা লাগত, এখন চেলসির খেলাও দেখছি খালি অস্কারের জন্য
  • গান্ধী | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৯556726
  • মোবা ফ্যানরা (কোনো ফ্যান ক্লাব নয়) আজ ক্লাবে গিয়ে বিক্ষোভ দেখিয়ে এসেছে। একদম ঠিক করেছে

    https://www.facebook.com/photo.php?fbid=4147753406352&set=oa.418726501509674&type=1&theater

    বিকেল ৩টেয় কিছু একটা প্রেস কনফারেন্স ডেকেছে টুটু-অন্জন। যা শোনা যাচ্ছে তাতে আবার কোচ চেন্জঃ( এবার বোধহয় করিম।। ব্যাটারা ক্লাবটাকে বেচে দিয়েই ছাড়বে
  • cb | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৯556727
  • মাইরি, বাবা *দা গুলো পুরো ক্লাবটাকে খোরাক বানিয়ে দিল, করিম কি এখন সালগাঁওকারে ?
  • গান্ধী | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৭556728
  • হ্যাঁ, সালগাওকর

    নাহ, খোরাক করেছে আবার, বিশ্বজিত ভটচাজকে টিডি বানাবে বলে প্রেস মিট ডেকেছিল, যেন সবাই ওদের কথায় নাচবে। সে রাজি হয়েছে কিনা জানার আগেই প্রেস মিট ডেকেছে। এখন বিশ্বজিত রাজি হননি, ফলে প্রেস মিট ক্যানসেল। এদের তিনজনকে "কোচতাড়ুয়া" উপাধি দেওয়া উচিত
  • cb | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:১৯556729
  • কেন রাজি হবে? এদের রেকর্ড দেখলে সন্তোষ কাশ্যপ টাইপ ছাড়া কেউ আসবে না
  • প্পন | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৩556730
  • বার্নার্ডও নাকি পদত্যাগ করেছে?
  • গান্ধী | ২৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫০556731
  • হুম্ম, বেশ করেছে। কারোর থাকা উচিত নয়

    ছোট খাটো কোচ আনলে এই প্রবলেম। সাপোর্টারদের দিকটা বোঝেনা, ফেড কাপ থেকে ফুটে যাওয়ার দিন বলেছে "ইয়েহি তো মজা হ্যায়"। ওদিকে টুটুদের আবার এমন লোকই পছন্দ। বিশ্বজিত রাজি হয়নি। শুনতে পাচ্ছি "দাদু" কার্লোসকে আনবেঃ(। ।।

    ধুর ধুর। বাদ্দিন। আজ ভালোদিন। সাড়ে৫ থেকে সাড়ে ১২টা অব্দি খেলা দেখবোঃ)
  • Papiss | ২৯ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৭556732
  • গান্ধীর টিম তো যাতা করছে!
  • Demba Ba | ২৯ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৫556733
  • ধেৎ, রেডিং-এর সাথেও ২-২। পার্ডু বড্ড নেগেটিভ খেলছে এবার। আর সিসের ফর্ম হাপিস।
  • গান্ধী | ২৯ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৭556735
  • দিল গার্ডেন গার্ডেন হো গ্যয়া।
    বলছিলামই এই টিম ভালো খেলবে। ম্যান সিটি-আর্সেনাল-ম্যানু প্রতিটা ম্যাচই ভালো খেলছিল, খালি গোল হচ্ছিলনা। জেরার্ড পরপর দুম্যাচে গোল পেল, সুয়ারেজ গোল দিল। ভালো ভালো। ব্রেন্ডন রজার্স নেক্ষ্ট ওয়েঙ্গার হবে নাকি ! বাচ্ছাগুলোকে দিয়ে ভালই খেলাচ্ছে। সুসো-স্টারলিং তো প্রতি ম্যাচেই ভালো খেলছে।

    ম্যানচিনির মতো মাথামোটা কোচ কম দেখেছি। জেকো প্রতিটা ম্যাচে শেষ ২০-২৫ মিনিট খেলছে, তার মধ্যেই গোল দিচ্ছে। তবু ওকে ফার্স্ট টিমে রাখবেনা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন