এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | ৩১ মার্চ ২০০৮ ১৮:৩০562145
  • কিছু পয়েন রিডানড্যান্ট ও হতে পারে:-

    ১। আঠারোর পরে মদ খাব না গাঁজা না ফেন্সিডিল না ডাল ভাত তা আমার সিদ্ধান্ত, নিয়ম করে বন্ধ করার চেষ্টা হাস্যকর। সমস্ত হস্টেলেই মদ, গাঁজা খাওয়া হয়। মদ খাওয়াটা বি ই কলেজের একান্ত নিজস্ব সমস্যা নয়। অন্য অনেক ক্ষেত্রেই লোকে মদ ও খায় এবং বাওয়ালিও করে কিন্তু বাওয়ালিটা এমন মাত্রা ছাড়ায় না। তাই মদ খাওয়াটা সমস্যা নয় সমস্যা অন্য। মদ খাওয়া বন্ধ করে সেই সমস্যা সমাধান করা যাবে বলে মনে হয় না।

    ২। ঝোপেঝাড়ে শরীর করে কারণ ঘরে করা যায় না। এটাও বি ই কলেজের নিজস্ব সমস্যা নয় সমস্ত কলেজেই ঝোপেঝাড়ে, ক্যান্টিনের অন্ধকার ঘরে বা ছাদে এমন হয়। সেক্স স্টার্ভড সমাজে যা হয়ে থাকে। এটা জোর করে বন্ধ করা যায় না।

    ৩। র‌্যাফ নামিয়ে বা পুলিশ ঢুকিয়ে ছাত্র পেটানো কোনোমতেই সমর্থনযোগ্য নয়। তবে অন্যদিকে ছাত্রদেরও বোঝা উচিত কোথায় গন্ডগোল হচ্ছে। বি ই কলেজ মানেই বাওয়ালি এটা আধুনিক প্রবাদে পরিণত হয়েছে। সেটা কেন এবং কি জন্য বোধ হয় চিন্তা করা উচিত। খামোকা বাওয়ালিকে গ্লোরিফাই করতে গিয়ে কোথায় কখন যে ট্র্যাডিশন টাকেই বদলে দিয়েছে সেটা ভাবা উচিত। তবে ওয়ান্স অ্যাগেইন পুলিশ দিয়, সরকার দিয়ে ছাত্র পেটানো নো ডাওট মদ খাওয়া, জল বাওয়ালি বা শরীর করার থেকে অনেক অনেক বেশি ঘৃণ্য। আগে সেটা বন্ধ হোক তারপর বাকি আলোচোনা।
  • Arpan | ৩১ মার্চ ২০০৮ ১৮:৩৪562146
  • আজ্জোকে ডিটো দিলাম।
  • a x | ৩১ মার্চ ২০০৮ ১৮:৫৮562147
  • ব্ল্যাংক ঠিকই বলেছে, এই লেখাটা ঈশান বেশ তাড়াহুড়ো করে নামিয়েছে। কিরকম একটা ঝগড়া করছি ঝগড়া করছি ভাব লেখাটাতে। কিন্তু "যে রোগের যে ওষুধ" এটা বেশ ইণ্টেরেস্টিং লাগল। র‌্যাফ নামানো ওষুধ তাহলে? পুলিশ দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দাও এটা সমাধান? এটাকেই বড় হওয়া বলে?
  • san | ৩১ মার্চ ২০০৮ ১৯:১১562148
  • ধ্যাৎ অক্ষ কিসব বুঝছে। যে রোগের যে ওষুধ সেটাই পড়ুক মানে হল মদ শরীর এইসব বাদ দিয়ে আসল উপসর্গ টা বের করে আনা হোক আর তার চিকিৎসা হোক। ওখানে ঈশানের সঙ্গে দ্বিমত নেই এইটাই তো বললাম। অর্থাৎ মদ শরীর টা মারামারির কারণ নয় তাই ওগুলো কে ফোকাসে আনাটা খারাপ - বিইকলেজের পুরনো ঐতিহ্য, পাল্‌স, সংস্কৃতি এইসবের বিপক্ষে যাচ্ছে বলে ডিসিপ্লিন আনা খারাপ এইটা বলা আমার পছন্দ হয়নি।

    ভালো কথা, তাড়াহুড়ো করে লেখা নামিয়েছে তাই ঈশানের লেখা দুদুভাতুর মত করে দেখবো এইটা ঈশান নিজে কতটা অ্যাপ্রিশিয়েট করবে আমার সন্দেহ আছে :-))))
  • a x | ৩১ মার্চ ২০০৮ ১৯:১৮562149
  • তাড়াহুড়ো করে নামিয়েছে। পিরিয়ড। মানে ওটা বাই ইটসেল্ফ একটা স্টেটমেন্ট। কন্ডিশন না কিছুর। দুধুভাতু করে দেখতেও কোথাও বলা হয়নি। একটু বেশিই অ্যাসাম্পশন করে ফেলা হচ্ছে।
  • a | ৩১ মার্চ ২০০৮ ১৯:৩৩562150
  • পুলিশ নামানো উচিত কি উচিত না, এ নিয়ে আলোচনা করার আগে এটা ভাবলে ভালো হয় না যে যিনি এই নির্দেশ দিচ্ছেন তিনি কে বা কারা?

    ডিসিপ্লিন যারা শেখাবেন, সেই admin, ie VC,registrar, dean আর শিক্ষকরা, নিজেরা যানেন তো ডিসিপ্লিন মানে কি?

    কত উদা চান?
  • san | ৩১ মার্চ ২০০৮ ১৯:৪৪562151
  • তাও তো ঠিক।
    তবে অক্ষ সত্যিই বেশ রাগী লোক। পিরিয়ড।
  • b | ৩১ মার্চ ২০০৮ ২১:৪৯562152
  • ডিসিপ্লিন মানার নির্দেশ যেনারা দিচ্ছেন তেনাদের হিস্ট্রি দ্যাখতে গেলে তো একটু মুশকিল। নেতারা চুরি করে,সুতরাং আমিও করি... এই যুক্তি কি ধোপে টেঁকে? আদালতে মানবে?
  • deb | ৩১ মার্চ ২০০৮ ২২:৪৭562153
  • পার্ক সার্কাস এর লোকেরা মদ খে বাওয়াল কোরলে - আর্মি? বি ই কলেজে ছেলে কোরলে- কল্‌চর!! আইনের কাছে বি ই কলেজের ছেলে বেশি সমান!! কন্সিটেন্সি? মাই কান্টি, রাইট অর র !!!!!
  • d | ৩১ মার্চ ২০০৮ ২৩:২৯562155
  • খাইসে! এর মইধ্যে আবার মাই কাϾট্র আইল কৈ থিক্যা? কাϾট্র নিয়া কিসু হয় নাই তো।
  • d | ৩১ মার্চ ২০০৮ ২৩:৪৭562156
  • যদিও দেব'এর "মাই কাϾট্র' কোত্থেকে এলো বুঝলাম না, তবু পার্কসার্কাসের তুলনা দেখে একটা কথা মনে হল। পার্কসার্কাসে তো প্রচুর গাড়ী ভাঙচুর করা হয়েছিল, দোকানপাটও ভাঙ্গার চেষ্টায় ছিল এবং দিব্বি অস্ত্রশস্ত্র হাতে নিয়ে সব রাস্তায় নেমেছিল। বেসু তেও তাই হয়েছে নাকি? ছাত্ররা রাস্তায় বেরিয়ে ভাঙ্‌চুর করেছে? দোকানপাট বন্ধ করিয়েছে? দুটো পরিস্থিতি কিভাবে এক হল সেটাই জানতে চাইছি।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৮ ০২:১৫562157
  • কোত্থেকে এলো দমু বোঝলা না?
  • Ishan | ০১ এপ্রিল ২০০৮ ০২:৫৪562158
  • এইখানে আমার দুই পিস কথা কওনের আছে।

    এক। লেখা খানা কূটকচালি টাইপেরই হয়েছে বটে। বাজে বলতে হলে দ্বিধাহীন চিত্তে বাজে বলা হোক, আমার প্রবলেম নাই। :)

    দুই। মাল খাওয়া, হুল্লোড় করা,ঝোপের আড়ালে লুকিয়ে থাকা, এবং সারা রাত্তির টইটই করা, এগুলো, বাংলা কথা, ছেলেপুলের রাইট। এর সঙ্গে ডিসিপ্লিনের কোনো সম্পর্ক নেই। এবং এই রাইট ক্লেম করার মানে রেলা নেওয়া না। রোয়াবি ও না।

    পরিষ্কার কথা, আপনার, মানে যেকোনো লোকের, যদি মদ খেতে রুচিতে বাধে তো আপনি খেলেন না। যদি রাত্তির জাগতে ইচ্ছে না করে, ঘরে ফিরে বিনা বাধায় দুধ আর জিলিপি খেয়ে ঘুমিয়ে পড়ুন। কেউ আপনাকে আটকাচ্ছে না। কিন্তু আপনার পছন্দ না বলে যদি আপনি আমার মাল খাওয়া আটকাতে আসেন, সেটাকেই আমি রোয়াবি বলব। শুধু রোয়াবি না। রোয়াবি, গা-জোয়ারি, যা-ইচ্ছে-তাই। বা সামন্ততন্ত্র বা বাবার জমিদারি।

    কেন বলব? কারণ খুব সোজা। একটাই কথা। ওয়ান লাইনা। আমি মদ খাচ্ছি, বেশ করছি, তাতে কার বাবার কি? শুরু এবং শেষ। এবং আমি এই প্রশ্নে সিরিয়াস। কারণ এটা আমার কাছে রাইটের প্রশ্ন। আপনি ক্যালালে, কেরিয়ারের ভয় দেখালে, বাপের নাম খগেন করে দেব বললে, আমি আপনার কথা মেনে নেব ঠিকই। কিন্তু চান্স পেলেই কুঁই কুঁই করে প্রতিবাদ জানাবো। ব্যস।

    যে ছাত্র গোলমাল করেছে, তাকে ধরুন, সমর্থন করব। যে দাদাগিরি করতে গিয়ে অন্যের মাথায় ইট মেরেছে, তাকে শাস্তি দিন, নো প্রবলেম। কিন্তু ফালতু কাজ দেখাতে গিয়ে লোকের রাইটে হাত দেবেন না। চেরাপুঞ্জিতে বিষ্টি হয়েছে বলে বাঁকুড়ার লোককে ডিদিপ্লিনের নামে গামবুট পরে হাঁটাবেন না।

    এইটাই বক্তব্য। বাকি কথা বিই কলেজের সুতোয়। পরে।
  • Blank | ০১ এপ্রিল ২০০৮ ১১:৩৮562159
  • তাহলে ডিসিপ্লিন কারে কয়? বস্তু টা আছেই বা কেন? ডিসিপ্লিন থাকা মানেই কি 'বাপের জমিদারী'?
  • d | ০১ এপ্রিল ২০০৮ ১১:৫১562160
  • মদ গাঁজা খাওয়া বা ঝোপেঝাড়ে শুয়ে পড়া আপনার অধিকার হতেই পারে। কিন্তু মদ গাঁজা খেয়ে হল্লা করে আপনি আমার শান্তির অধিকার ভঙ্গ করতে পারেন না। অথবা মেয়ে দেখলেই ঝোপেঝাড়ে নেবার জন্য টানতে পারেন না। আমি যখন দুধ জিলিপী খাচ্ছি তখন উৎকট মদের গন্ধ নিয়ে উপস্থিত হয়ে হল্লা করলে আমি অভিযোগ করব এবং সেটা কর্তৃপক্ষ শুনতে বাধ্য। এতদিন যদি না শুনে থাকেন তাহলে কর্তৃপক্ষ অন্যায় করেছেন। যদি দেখা যায় যে আপনি চুপচাপ মদ খেতেই পারেন না, খেলেই হল্লা করেন, বমি করে ভাসান ---- সেক্ষেত্রে আপনাকে ক্যাম্পাসের ভেতরে মদ খেতে ব্যান করা উচিৎ বলে আমি মনে করি। এখানে "মদ খাবার অধিকার' দেখানোটাও রোয়াবি দেখানো বলেই মনে করি।
  • shrabani | ০১ এপ্রিল ২০০৮ ১২:১১562161
  • তাহলে আর আমরা সমাজ সংসার এসব নিয়েই বা চলি কেন? অধিকারের কোনো সীমারেখাই হয়না তাহলে। এইসব ছাত্ররা পরে কর্মক্ষেত্রে, সংসারে গিয়েও কি এরকমই রাইট ফলায় না কি সেখানে সবটাই রিলেটীভ?
  • san | ০১ এপ্রিল ২০০৮ ১২:২১562162
  • ঈশান, আমার পয়েন্টটা কিঞ্চিৎ আলাদা ছিলো। রোয়াবি টা ঐতিহ্য মারানোর জন্য - মদ শরীর ঐসবের পক্ষে বলার জন্য নয়। প্রাপ্তবয়স্কদের মদ খাওয়ার উপরে বিধিনিষেধ বোকাবোকা ( হ্যাঁ যদি অন্যের শান্তির অধিকার রক্ষা করে খাওয়া যায়)। পিরিয়ড। এখন কোনটা ডিসিপ্লিন কোনটা অকারণ রেস্ট্রিকশন সেইটা নিয়ে নানারকম মতবিরোধ হতেই পারে - তবে বিইকলেজের ঐতিহ্য সংস্কৃতি পালস এইসব দেখানো সেখানে রোয়াবি। অবান্তর তো বটেই।

    শ্রাবণী - সবটাই রিলেটিভ - এই রোয়াবি এনারা ইউএসের কোনো ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখাবেননা এটাও ঘটনা - ঠিক এই গামবুটটা না হলেও অন্য কোন না কোন গামবুট তো আছেই - তখন ঠিক হজম করে নেবেন।জাতে মাতাল হলেও তালে তো ঠিক আছেন বটেই :-))))
  • shrabani | ০১ এপ্রিল ২০০৮ ১২:৩৪562163
  • আর চাকরির ওখানে যদি একটা প্রাচীনপন্থী উপরওয়ালা পায় তো মদ ইত্যাদির নাম শুনে কানে আঙুল দেবে, অফিসে রোজ কম্পিউটারে ধূপ দেবে.......
  • lcm | ০১ এপ্রিল ২০০৮ ১৩:০৫562164
  • ঈশান একটা অদ্ভুত কম্বিনেশন দিল "দুধ-জিলিপি" - মানে, দুধে গরম জিলিপি ডুবিয়ে ! এরকম তো খাই নি, শুনিও নি।

    কিন্তু, হার্ড লিকার (যা কি না বেশী চলে হস্টেলে) তো অস্বাস্থ্যকর। তাই, ইয়ে মানে স্টুডেন্টদের স্বাস্থ্যের কথা ভেবে কর্তৃপক্ষ কিছু একটা স্টেপ নিতে পারে!

    তবে মদ বন্ধ না করলেও, দুধ-জিলিপি দিলে মারপিট এমনিতেই কমে যাবে :-)
  • lcm | ০১ এপ্রিল ২০০৮ ১৩:০৬562166
  • বাই দ্য ওয়ে, ইউ-এস এর ক্যাম্পাসগুলোতে, কিন্তু অ্যালকোহল কনসাম্পসন এখন একটা বড় কনসার্ন।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৮ ১৩:৫০562167
  • দেব(???)-এর পোস্ট প্রসঙ্গে - সম্ভবত: অন্য জায়গায় কনসিস্টেন্সি এবং মাই কাϾট্র দেখে উনি রাগ চাপতে না পেরে এখানে সেটা ঝেড়ে গেছেন আমার উদ্দেশ্যে - অবশ্যই আমার পোস্টগুলো না বুঝে, কারণ বিই কলেজের ছেলে গোলমাল করলে "কল্‌চর্‌' এই কথা আমি একবারও বলি নাই। বরং মামুর বুলবুলভাজার সাথে আমার মতবিরোধ আছে, একটা পয়েন্ট চাড়া।

    এটা একটা ডি:।
  • a | ০১ এপ্রিল ২০০৮ ১৪:১৩562168
  • এই রে, মামু বড় ছড়িয়েছে, দাড়িতে উকুন হইসে নাকি?

    বি ই কলেজ, বা যে কোনো কলেজ for that matter, ভর্তি হবার আগে যে form এ সই কর তাতে ২টি জিনিস স্পষ্ট লেকা থাকে,

    ১। নেশা করা বারণ,কলেজ ক্যাম্পাসে। হোস্টেল রুলেও একথা লেখা থাকে।আর যদি কোনো ছত্রকে কেউ এই বাবদ শাস্তি দেয়, তাতেও একথা উল্লেখ থাকে।

    ২। কলেজ কত্রিপক্ষ যে কোনো সময় "college এর স্বার্থে" রুল implement করতে পারে আর সেটাকে মানতে (by signed concent given during admission) ছাত্ররা বাধ্য।

    এই দুটির কথার প্রেমিসে, আপনি হয় বি ই কলেজে ভর্তি হবেন, নয়ে্‌তা হবেন না। যদি হয়েই পড়েন, কলেজের ক্যাম্পাসে মাল/গাজা/চরস/বাংলা কিস্যু খেতে পারবেন না। অর্থাত, সেটা আপনার "রাইট" না।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৮ ১৪:২৩562169
  • মামুর পয়েন্ট টেনে বলা যায় আমি হেরোইন/কোকেন খাচ্ছি, বেশ কচ্ছি - কার বাপের কি? তাইলে দুনিয়াশুদ্ধু সমস্ত দেশ থেকে নার্কোটিক আইন তুলে দিতে হয়।
  • Suvajit | ০১ এপ্রিল ২০০৮ ১৮:৪৯562170
  • আলোচনাটা নেশা প্রসঙ্গেই ঘুরপাক খাচ্ছে।
    আরো দুএকটা পয়েন্টও এই বাওয়ালির সম্ভাব্য কারণ।
    ১। কলেজে সময়ে সময়ে, বিশেষত ঝামেলার সময় প্রচুর বহিরাগত ছেলেদের আনাগোনা। এরা হয় বিগার্ডেন, নয়ত রথতলা, মন্দিরতলার ছেলে। এরা কেন, কিভাবে, কাদের মদতে কলেজের ভেতর আসে ?
    ২। বাওয়ালগুলো যতটা কাগজ পড়ে বুঝেছি মুলত রাজনৈতিক। কিছু কিছু ঝামেলা ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারের মধ্যে, বা হয়ত এক হোস্টেলের সংগে অন্য হোস্টেলের, বা কিছু ছেলেদের নিজেদের মধ্যে দিয়ে শুরু হলেও আল্টিমেটলি রাজনৈতিক রং লেগে বড় আকার ধারণ করেছে। তো আমার প্রশ্ন এরকম এক্ট্রিম রাজনৈতিক মেরুকরনই বা বি ই কলেজে কবে থেকে শুরু হলো। আমার অভিজ্ঞতায় একমাত্র কলেজ ইলেকশানের সময় ছাড়া জনগন কোন বন্ধু কি রং তা নিয়ে বিশেষ মাথা ঘামাত না।
    ৩। ইশেনের বক্তব্য অনুযায়ী এর মধ্যে শিক্ষকদেরও পরোক্ষ মদত আছে। এটাও নতুন আমদানি এবং হলে যথেষ্ট চিন্তার বিষয়।
    ৪। কলেজের প্লেসমেন্টের হাল কি সেটও জানতে ইচ্ছে করছে। আমাদের সময় প্লেসমেন্ট ডিপার্টমেন্টটা অতি ওঁচা ছিলো। এখনো কি একই ট্রেন্ড বজায় আছে ?
    ৫। সবশেষে ছাত্রদের এনগেজড রাখতে কতৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছে কি ? টেকনোলজি শো হাবিজাবি নানা কার্যক্রম নেওয়া যেতে পারে, সে সবের চেষ্টা হয়েছে কি ?
  • Blank | ০১ এপ্রিল ২০০৮ ১৯:১১562171
  • লাস্ট পয়েন্ট টা পরে হেসে ফেল্লুম। টেকনলজি শো আর ঐ সব আট ভাট জিনিসে ছাত্তর দের ব্যস্ত রাখা? হে হে
  • Arijit | ০১ এপ্রিল ২০০৮ ১৯:২৮562172
  • কিছু কিছু জিনিস করাই যেতে পারে যেগুলো ভালো অ্যাকাডেমিক ইনস্টিট্যুটে হয় - যেমন আইআইটি।

    এক নম্বর হল কনফারেন্স - পোস্টগ্র্যাড লেভেলে তো অবশ্যই ছাত্রদের ইনভলভ করা উচিত। বিই কলেজ বা যাদবপুরের কয়টা ছেলেপুলে কনফারেন্সের খপর রাখে? আমরাও রাখতুম না। কটা কনফারেন্স হয়? জিরো। কটাতে পার্টিসিপেট করে? তাও জিরো। পেপার লেখা তো দূরস্থান। পরে এ নিয়ে ভুগতে হয়। আইআইটিতে এই কালচারটা আছে - আন্ডারগ্র্যাড লেভেল থেকেই। এখানেও আছে।

    দুই নম্বর - প্রোফেশনাল ইনস্টিট্যুট - কম্পিউটার সোসাইটি জাতীয়। মেম্বারশিপ, সেমিনার - শুধু দর্শক/শ্রোতা হিসেবে নয়, অর্গানাইজ করতেও কাজে লাগানো যায়।

    তিন - ক্লাব - যদুপুরে এইটা কিন্তু ভালো ইনিশিয়েটিভ - শুনেছি ফটোগ্রাফি বা মাউন্টেনিয়ারিং ক্লাবগুলো বেশ ভালো।
  • arjo | ০১ এপ্রিল ২০০৮ ১৯:৩১562173
  • আচ্ছা এই মারামারি কি রাজনৈতিক? মানে দুই বা ততোধিক দল মারামারি করে? নতুন দের লেখা পড়ে তাই মনে হচ্ছে।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৮ ১৯:৩২562174
  • শুভজিতের (৪) নম্বরটা প্রসঙ্গে - যদ্দিন আইটির দাপানো চলবে তদ্দিন চাকরি নিয়ে কাউকে ভাবতে হবে না - এই রকমই খবর। চাকরি পাওয়া এখন বেশ সহজ। হাবিজাবি প্রাইভেট কলেজে থার্ড ইয়ারে পায় - তো বিই কলেজে নিশ্চয় বেশিই পায়। টেনশন নেই, খাটনিও কম - ফুত্তি বেশি।
  • Ishan | ০১ এপ্রিল ২০০৮ ২০:২৪562175
  • দুটো সুতোয় একই জিনিস চললে, আলোচনা করা মুশকিল। একটা জায়গায় করা যায়না?

    আমি আমার জবাব দিচ্ছি। এট্টু বাদে। সবে আপিস এলাম।:)
  • Souvik | ০১ এপ্রিল ২০০৮ ২১:০১562177
  • আমি (Souvik, 2001 Electrical BEC)B.E.Collegeর টই টা তে লিখছিলাম কোনো কারন এ আমার কম্পু তে টই টা ঘেঁটে গ্যছে লিখতে পারবো কিন্তু নতুন পোস্ট পোরতে পারছি না। অ মানে অয়নের প্রথম পোস্ট টা পরে মনে হল as a BEC student পরিচয় দেওয়ার সময় আমরা (২০০১ বা আগের কোথা বলছি) year বলি, dept বলি, hall বলি CP/SFI সেটা জিগ্গেশ না করলে ঠিক পরিচয় হিসেবে দিই না।।
    হয়তো আজকাল সেটাই main identity। । আর সেটা college এর ঝামেলার কিছু টা কারন হতে পারে। গোটা issue টা কে অন্য দিকে ঘোরনোর কোনো মানেই হয় না। কি করা উচিত না করলে কর্তিপক্ষ শাস্তি দিতে পরে সেটা সবাই জানে জেনেই রুল গুলো ভাঙ্গে।। সেটা অবশ্য ই ঠিক নয়। ধরা পরলে fine/শাস্তি হওয়াই উচিত কিন্তু। সেটাই root cause হলে ঝামেলা টা আরো ১০-১৫ বছর আগেই হতে পারতো। সেটা যখন হয়নি cause must be somewhere else। হয়তো aggravate করেছে ঝামেলা গুলো কে কিন্তু শুরু করেনি। বাংলা লিখতে যা সময় লাগলো বেশ practice করতে হবে মনে হচ্ছে :((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন