এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২২:০১616476
  • মনে যে প্রশ্ন জাগছে তা করেই ফেলি। বিধানবাবুকি বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে মশগুল ছিলেন?( এ প্রশ্নে গুরুত্ব দেবেন না)

    এক রাজ্য হলে যদি বেশি উন্নতি হত তাহলে আমি সমর্থন না করার কোন কারণ দেখছিনা। তবে উন্নতি সামগ্রিক হওয়া চাই। তা খনি নিয়ে শেষে বিহারের কেমন উন্নতি হল?
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২২:০৬616477
  • "জাতি আর ভাষার মধ্যে ধর্ম আসছে কারণ জানতে হলে প্রশ্ন করতে হবে জাতি বা ভাষা কোথা থেকে এল।"

    এর উত্তরটা জানতে হলে ওই একটু ইতিহাস ভূগোল নিয়ে ঘাঁটতে হবে। ভাষাভিত্তিক রাজ্যের দাবী আজকের নয়। সেই স্বাধীনতার পর থেকেই চলছে। তখন রাজ্য পুনর্গঠন পরিষদ তৈরি করা হয়, তারা ভাষাভিত্তিক রাজ্য গঠনকে গুরুত্ব দিয়েও বলে, যে, ভাষাই একমাত্র বেসিস না। জনজাতির ভিত্তিতে রাজ্য বানাতে গেলে আরও ফ্যাক্টরকে হিসেবে নিতে হবে। তার একটা লিস্টিও ছিল, যেটা আমার মনে নেই। কিন্তু সেখানে ধর্ম ছিলনা।

    হনু এই ব্যাপারটা তুলেছিল, কেউ আর রা কাড়লনা। :)
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২২:১৮616478
  • এর ভিত্তিতে কি বলা যায় যে ধর্ম নিয়ে কেউ অনুরূপ দাবী তুলবেনা? তাহলে আমরা বিজেপি-র ভয়ে থরহরি কম্পমান কেন? মোদী-র জন্য টই খোলা হয়েছে কেন? সেসব নিয়ে তাহলে ভয় নেই বলছেন।
  • কল্লোল | ১২ আগস্ট ২০১৩ ২২:৩২616479
  • কি মুস্কিল, সে তো তোলাই আছে। আর এস এস তো হিন্দু রাষ্ট্র চায়, শিব সেনাও চায়। আজকে থেকে নয়, বহুকাল থেকেই চায়। এর মধ্যে একবার বিজেপি কেন্দ্রে ক্ষমতায়ও এলো। কোই হিন্দু রাষ্ট্র করলো নাতো? দাবী তো উঠতেই পারে - পাত্তা পাচ্ছে কি? কেন্দ্রে বিজেপিই আসুক বা শিবসেনা ভারত চালাতে গেলে ব্যালেন্সের খেলা শিখতে হবে কংএর কাছে। তুমি ব্যক্তিগতভাবে যতো হিন্দুই হও, যতো পূজোপাঠই করো, যতো মুসলমান বিদ্বেষই থাকুক - তার প্রতিফলন ক্রূডলি বাইরে আসা চলবে না। সরকারী কাজে নারকেল ফাটানো, স্ত্রোত্য পাঠ সবই চলবে। আবার মাথায় রুমাল বেঁধে ঈদের নামাজেও যেতে হবে।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৪616480
  • অ! আমরা বাঙালী হলগে উগ্র জাতীয়তাবাদ আর যারা দেশটাকে ভাগ করে "লড়কে লেঙ্গে পাকিস্থান" বলে লাফাতে লাফাতে চলে গেল তারা বোধহয় নম্র জাতীয়তাবাদী?

    "সিপিআই দেশভাগে মাথা কাৎ করে দিলো"- আর দেশটা চিচিং ফাঁকের মত ভাগ হয়ে গেল। সত্যি কমুনিস্ট পার্টি সেই সময়ে কি ক্ষমতাশালীই না ছিল। আসলে সব ব্যাপারে সেই কম্যুনিস্ট পার্টি নামক বেঁড়ে ব্যাটাকে কোন না কোন ভাবে গাল ("গর্ধভের ন্যাজ") না দিলে আলোচনা সম্পুর্ণ হয়না।

    আর আলাদা রাজ্য হয়েও বিহার, উড়িষ্যার কেন পনপন করে উন্নতি হয়নি সেটা নিয়ে কেউ যদি এট্টু আলোকপাত করেন তো বেশ হয়।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ২৩:১৪616481
  • "ভারত স্বাধীন হয়েছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে"

    কেউ কেউ অন্যভাবেও ভাবেঃ
    Hitler destroyed the economies of Britain and France to such an extent that they were no longer able to financially maintain their military forces, and were hence incapable of containing the burgeoning freedom movements in their colonies. It is worth noting that Britain was in such bad shape that it received about one-fourth of the total aid given under the Marshall Plan. Regardless of Gandhi or any other charismatic leader, Britain would have left India in 1947 purely for FINANCIAL REASONS, due to its wholly collapsed economy. After WWII, Britain left not only India but nearly all its other holdings, including Jordan in 1946, Palestine in 1947, Sri Lanka in 1948, Myanmar in 1948, and Egypt in 1952. ..........Had there been no Hitler and no World War II, it most probably would have taken another 30 or more years for India and some of the other colonies to achieve independence.

    http://www.susmitkumar.net/index.php?option=com_content&view=article&id=100&Itemid=86
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২৩:২১616482
  • রাজ্যের সাথে চুক্তি যেটা হয়েছিল - তার কি অবস্থা? এটা টি-ও জিগাচ্ছিলেন মনে হয়।
    ঐ চুক্তি-টা ইমপ্লিমেন্ট করার কোন সদর্থক চেষ্টা হয়েছিল কি?
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪৬616483
  • সিএম ও আকাকে রিগার্ডিঙ্গ ধর্ম -

    ধর্মের ক্ষেত্রে ডবল স্ট্যান্ডার্ড। ল্যাঙ্গুয়েজ বা এথনিসিটির বেসিসে রাজ্য দাবি করলে ঠিক আছে ভেবে দেখা যেতে পারে। ধর্ম গ্রাহ্য হবে না
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ০০:০২616484
  • পিটি ভারতের স্বাধীনতার কারণ হিসেবে যেটা দিয়েছেন সেটা ঠিক। কিন্তু এটার সাথে গোর্খাল্যান্ডের কি সম্পর্ক?
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ০০:১৩616486
  • আর পনপন করে উন্নতি তো ব্রিটিশরাজ থেকে বেড়িয়ে ভারতেরও হয়নি, কেনিয়া, ঘানারও হয়নি। তো স্বাধীন হয়ে লাভ কি হল। সেইটা নিয়ে আলোকপাত করেন।
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ০০:২০616487
  • ওটাকে কারণ বলা যায় না। কোটেড অংশেও আছে 'incapable of containing the burgeoning freedom movements in their colonies.'

    কাজেই burgeoning freedom movement ও একটা কারণ।
  • aka | ১৩ আগস্ট ২০১৩ ০০:২১616488
  • ধর্মের জন্য ডাবল স্ট্যাণ্ডার্ড কেন?
  • ranjan roy | ১৩ আগস্ট ২০১৩ ০০:৫০616489
  • গত তিন দিন ধরে আকাশ চ্যানেলে দার্জিলিং এর সিপিএম নেতা জীবেশ সরকারের বক্তব্য শোনানো হচ্ছে।
    তিনি যা বলেছেন তার সারঃ
    ১) গোর্খাল্যান্ড আন্দোলন জঙ্গলমহলের মতন নিছক আইন-শৃংখলার প্রশ্ন নয়। এটা একটি জনগোষ্ঠীর "জাতীয়" আবেগ। আমাদের সেই "আবেগকে সম্মান" করতে হবে।
    ২)
    আমরা সমাধান হিসেবে স্বতন্ত্র রাজ্যের পক্ষপাতী নই। কিন্তু অনেকখানি ক্ষমতা দিয়ে
    একটি ",autonomous council" এর পক্ষে যাতে নেপালী "জাতিসত্ত্বার" ভালোভাবে বিকাশ সম্ভবপর হয়। এটাই আমাদের পার্টির স্ট্যান্ড।(কোটেশন মার্ক আমার)।

    তাহলে সিপিএম এই আন্দোলনকে নেপালি জাতিসত্ত্বার (nationality) বিকাশের জন্যে জাতীয়( national) আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে!
  • aranya | ১৩ আগস্ট ২০১৩ ০২:২৫616490
  • জঙ্গলমহলের আন্দোলন 'নিছক আইন-শৃংখলার প্রশ্ন' ? দারিদ্র, বঞ্চনা, 'দিকু'-দের শোষণ, অত্যাচার - এইসব কারণ তো রয়েছে আন্দোলনের পেছনে
  • ranjan roy | ১৩ আগস্ট ২০১৩ ০৩:০০616491
  • অরণ্য,
    ১)আমি তো দার্জিলিং এর সিপিএম নেতা জীবেশ সরকারের কথা কোট করলাম।
    উনি তো গোর্খাল্যান্ড আন্দোলনের ব্যাপারে একটি' জাতির আবেগকে মর্যাদা দেওয়া ' এবং নেপালী জাতিসত্ত্বার বিকাশের জন্যে অধিক ক্ষমতাসম্পন্ন অটোনোমাস কাউন্সিল দেওয়ার পক্ষে সওয়াল করে সেটাকে পার্টির লাইন বলছেন, গত দিন তিনেক ধরে।
    অথচ, এখানে কথিত রূপে সিপিএম লাইনের সমর্থক অনেকে এটাকে জাতিসত্ত্বার বিকাশের জন্যে আন্দোলন এবং জাতীয় আবেগকে মর্যাদা দেওয়া তো দূর্‌ অস্ত, একে কিছু ধান্দাবাজের লোকক্ষেপানোর ক্ষতিকর প্রয়াসের বেশি মর্যাদা দিতে রাজি ন'ন; তাই বলা।

    ২) আর গঙ্গাধর অধিকারীর দলিল প্রসঙ্গে বক্তব্য হলঃ
    চল্লিশের দশকে কমিউনিস্ট পার্টির শক্তি কতটুকু সেটা প্রাসংগিক নয়। প্রাসংগিক হল তখন তিনটে রাজনৈতিক মতাদর্শ ভারতে প্রাসংগিক ছিল যা বিতর্ক তুলছিল স্বাধীনতা কি ভাবে আসবে এবং স্বাধীন ভারতের চরিত্র কী হবে?
    এরা হল কংগ্রেস, কমিউনিস্ট ও মুসলিম লীগ।
    কাজেই গান্ধীজি কেন আগে বিরোধিতা করে কী পরিস্থিতিতে দেশভাগ মেনে নিলেন এর সাথে কমিউনিস্টরা কেন শেষে দেশভাগের পক্ষে ওকালত করল, কেন তখন পার্টির মিটিং-মিছিলে তিন-পতাকা( কং+ লাল+চাঁদ তারা) নিয়ে যাওয়ার নির্দেশ ছিল, কেন জনযুদ্ধ বলে বিশ্বযুদ্ধের সময় বৃটিশের সাথে যুদ্ধে সহযোগ করে রিলিফ সংগঠনের কাজে কমিউনিস্টরা নেমে পড়ল ও নেতাজিকে কুইসলিং বলে আখ্যা দিল-- তা আজও প্রাসংগিক।
    বিটিডব্লু-- আজ পার্লিয়ামেন্টে সিপিএম এর শক্তি কত? তৃতীয় না চতুর্থ?
  • aranya | ১৩ আগস্ট ২০১৩ ০৩:২২616492
  • রঞ্জন-দা, জানি ওটা জীবেশ সরকারের কথা। গোর্খাল্যান্ড প্রসংগে উনি জঙ্গলমহলের উল্লেখ করে যেটা বললেন -জঙ্গলমহলের আন্দোলন 'নিছক আইন-শৃংখলার প্রশ্ন - সেটা ঠিক নয় বলে আমার মনে হয়।
    যাই হোক, এই টইতে গোর্খাল্যান্ডের ওপরেই ফোকাস রাখা যাক।
  • কল্লোল | ১৩ আগস্ট ২০১৩ ০৫:৫৯616493
  • সিপিআই রাজি হতেই দেশভাগ হয়ে গেলো, এরকম কথা অইমি তো কোত্থাও বলিনি। কিন্তু ঘটনা এই যে ধর্মের ভিত্তিতে দেশভাগ কে সমর্থন করেছিলো সিপিআই, মুসলমানদের আলাদা জাতি দেখিয়ে। কাজটা করেছিলেন গর্ধভের ন্যাজ গঙ্গাধর অধিকারী।
    কোন একটা তর্কে এরকম অপ্রাসঙ্গিক বিষয় কেন যে আসে কে জানে!! বলা হলো একজন মানুষ ১০০টাকা চুরি করেছে, সেটা প্রমানিত। তার জবাব হলো আজকাল ১০০টাকার কোন দামে নেই। এই উদ্ভট তক্কোগুলো ছাড়ো ভাই। বড়ো ক্লান্ত লাগে।
    কেউ একজন জাতিস্বত্ত্বার আলোচনায় বারবার করে ধর্মের কথা আনছিলেন, সেই প্রসঙ্গেই আমি ধর্মের ভিত্তিতে দেশভাগ ও তখন ভারতের সবচেয়ে "প্রগতিশীল" মনে করা হয় একটি দলের অবস্থান বললুম। তারাই ধর্ম ও জাতিস্বত্ত্বাকে এক করে দেখেছিলো।

    এই সিপিআই ১৯৫৪তেও গোর্খাদের জন্য অটোনমি দাবী করেছে। গোর্খালীগ তখনই কেন্দ্রীয়্শাসিত অঞ্চল দাবী করেছিলো। In presentations to the States Reorganisation Commission in 1954, the CPI favored regional autonomy for Darjeeling within West Bengal, with recognition of Nepali as a Scheduled Language. The All India Gorkha League preferred making the area a union territory under the Central government. http://nepaleseingoettingen.blogspot.in/2008/06/what-is-gorkhaland-movement.html
    বিষয়টি অনেক পুরোনো দাবী। হঠাৎ করে বাম আমলে বামেদের বেকায়দায় ফেলতে উঠে আসেনি।
  • aka | ১৩ আগস্ট ২০১৩ ০৭:৩৫616494
  • কমরেড পিনাকিকে, এই হল মুশকিল, আমরা ঠাণ্ডা ঘরে বসে গুচতে প্রবলেম সলভ করি আর সরকারকে অনেক ভেবে চিন্তে করতে হয়।

    কাল ধর্মের নামে কেউ ভাগ চাইলে কি হবে? আপনি তো বলে দিলেন তাকেও সেই রাইটস দিতে হবে। মামদোবাজি নাকি? কেউ খুন করলেও সেটা তার রাইটস নাকি? ধর্মের নামে আজ হায়দ্রাবাদ আর রাজাবাজার আলাদা রাষ্ট্র হয়ে গেল এরকম হয় নাকি? হয় না নয়, কিন্তু মনে রাখবেন গণতন্ত্র শুধুই মেজরিটির বক্তব্য নয়, সেখানে মাইনরিটিরও রাইটস দেখাটাও সমান ইম্পর্ট্যান্ট। সেইজন্যই সরকার, সেইজন্যই নীতি, সেইজন্যই আইন ইত্যাদি। নইলে সমস্ত কিছুতে মেমোরেন্ডাম চেলে দিলেই হত।

    তাই সরকারের দায় থাকে এমন কিছু না করতে যাতে কাল আরএসেসের দাবী জোরালো হয়ে ওঠে। এমন কিছু না করা যাতে দার্জিলিংয়ের বাঙালীদের অবস্থা আসামের মতন না হয়ে ওঠে। গোর্খাদের স্বাধীনতার চিন্তাকে সম্মান দিতে গিয়ে বাকিদের রাইটস খর্ব হল কিনা সেই চেকস ব্যালেন্স জরুরী।

    এসব বলে, একটাই বক্তব্য, গোর্খাল্যান্ড হলে আমার ব্যক্তিগত আপত্তি কিছু নেই। কিন্তু তার আগে চেকস অ্যাণ্ড ব্যালেন্স হোক, সব কিছু খতিয়ে দেখা হোক, কিন্তু বিচ্ছিন্নতাকামী মানেই তাকে সাপোর্ট করব এই ট্রেণ্ডটাকে প্রশ্ন করছি।

    আবার পরে।
  • Test | ১৩ আগস্ট ২০১৩ ০৮:০৬616495
  • ওটা রেফারেণ্ডাম হবে কি?
  • lcm | ১৩ আগস্ট ২০১৩ ০৮:০৯616497
  • ভারতে ল্যান্ড খুব কম। একটাই - নাগাল্যান্ড। তাই ল্যান্ড বাড়ানোর জন্যে আর একটা অন্তত...
  • PT | ১৩ আগস্ট ২০১৩ ০৮:২১616498
  • "কাজেই burgeoning freedom movement ও একটা কারণ।"

    নিশ্চই। কিন্তু বৃটিশ সেসব ঠেকিয়ে রেখে্ছিল বহু বছর ধরে। নিজেদের অবস্থা শক্ত থাকলে সেসব আরও কিছুদিন ঠেকিয়ে রাখা যেত।

    @ দেব
    বলার কারণ এই যে আত্মনিয়ন্ত্রন, জাতিসত্ত্বা ইত্যাদিকে খুব গদগদ ভাবে গিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে দেশ, রাজ্য সৃষ্টির "একমাত্র" কারণ হিসেবে। যেটার ওপরে ভিত্তি করে গোর্খাল্যান্ডের সৃষ্টির পক্ষে একটা তাত্ত্বিক কেস তৈরি করা যায়।

    সেই প্রেক্ষিতেই জানতেই চাওয়া যে আলাদা রাজ্য হয়ে বিহার, উড়িষ্যার কি উন্নতি হয়েছে। দেশ স্বাধীন হতই-১৯৪৭-এ না হলেও ১৯৯৭-তে। কেননা ভারত থেকে সরাসরি লুঠে নিয়ে যাওয়ার মত আর বিশেষ কিছু অবশিষ্ট ছিল না। পরে অবিশ্যি লোঠার বিকল্প ব্যবস্থা হয়-সে অন্য প্রসঙ্গ।
  • cm | ১৩ আগস্ট ২০১৩ ০৮:২৮616499
  • পশ্চিমবঙ্গে থেকে যদি গোর্খাদের বিকাশ না হয় তাহলে গোর্খাল্যন্ডে থেকে বাঙালীদের বিকাশ কি করে হবে সেটা কেউ একটু বুঝিয়ে দেবেন?

    কোন এক জাতির জাতিসত্তার বিকাশের জন্য যদি রাজ্যের দরকার পড়ে তাহলে আমি একে অতীব দুঃখজনক ঘটনা বলব। এবং জানতে চাইব ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের ভেতরে থাকার দরুণ ওনাদের ঠিক বিকাশ হচ্ছেনা।

    শুধু জাতি নয় প্রতিটা মানুষের সুস্থ স্বাভাবিক ইচ্ছে ও প্রবণতার প্রকাশ/ বিকাশই তো আমরা চাই। (এখুনি প্রশ্ন আসবে সুস্থ স্বাভাবিক বলতে কি বুঝি বা বোঝাই অর্থাৎ কিনা অন্যের স্পেসে হামলা করা চলবেনা। আমি মশাই সাত সকালে স্তোত্র, আজান, চার্চের ঢং কোনটাই পছন্দ করিনে তাই আমায় ওদিয়ে বিরক্ত করবেন না। আপনি যত খুশি ঘরে বসে পূজো আচ্চা করুন, ঘন্টা পেটান আমার কানের গোড়ায় নয়। )
  • PT | ১৩ আগস্ট ২০১৩ ০৮:৪৭616500
  • cm-এর পোশ্চেনটা আমারও-তার সঙ্গে বিহার আর উড়িষ্যার পিছিয়ে থাকার কারণটাও পান্চ করে দেবেন।
  • কল্লোল | ১৩ আগস্ট ২০১৩ ০৯:৫৫616501
  • পিটি।
    ১) বিহার আর উড়িষ্যা নবাবী আমলে বঙ্গের সাথে ছিলো। তা না হলে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ চিরকালই আলাদা।
    ২) আলাদা হলেই উন্নতি হবে তার কি মানে? হতেও পারে(গুজরাত), নাও হতে পারে(ঝাড়খন্ড)। কিন্তু প্রত্যকটি জাতির আত্মনিয়ন্ত্রনের অধিকার আছে।
    ৩) সংখ্যালঘুর অধিকার কায়েম রাখা /সরকারের/প্রশাসনের কাজ, তারা সেটা ঠিকঠাক করলেই হলো।
  • কল্লোল | ১৩ আগস্ট ২০১৩ ১০:০৮616502
  • aka IP Address : 78.119.48.29 (*) Date:13 Aug 2013 -- 07:35 AM
    "কাল ধর্মের নামে কেউ ভাগ চাইলে কি হবে? আপনি তো বলে দিলেন তাকেও সেই রাইটস দিতে হবে। মামদোবাজি নাকি? "

    এখন আকা মামদোবাজীই বলুক আর যাইই বলুক, ঘটনা হলো গতকাল চেয়েছিলো তাই পাকিস্তান। সমর্থন করেছিলো, কং-হিন্দু মহাসভা-কমুউনিষ্ট-হগ্গলে, এক শরৎ বোস ছাড়া।

    বহু বহু দিন ধরে আরএসএস চাইছে, শিব সেনা চাইছে- হিন্দু রাষ্ট্র। তাতে এদের কি কেশোৎপাটন হয়েছে? মেনেই নিচ্ছে হগ্গলে। খেয়াল করুন মেনে নিচ্ছে মানে অবস্থানটিকে/দাবীটিকে সমর্থন করা হচ্ছে না, কিন্তু আজও পর্যন্ত এই দুটি সংগঠন ভীষন রকম আইনী। দাবীটি বড় পরিসরে পাত্তা পয় না এখনো।
  • PT | ১৩ আগস্ট ২০১৩ ১০:১০616503
  • যাক আলাদা রাজ্য হলেই যে উন্নতি নাও হতে পারে সেই সত্যটি প্রতিস্থাপিত হল। এই মহৎ কাজটিই যদি না হল তাহলে আর আলাদা হওয়া কেন?- এক রাজ্যের মধ্যেই "সংখ্যালঘুর অধিকার কায়েম রাখা /সরকারের/প্রশাসনের কাজ, তারা সেটা ঠিকঠাক করলেই হলো।"
  • ন্যাড়া | ১৩ আগস্ট ২০১৩ ১০:১২616504
  • আপনার সব ব্যাপারে এত মাথা ঘামান কেন বলুন তো?
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১০:২৪616505
  • রেগুলার মাথা ঘামালে চুলের ব্যায়াম হয়। মাথা না ঘামালে কী হয় দ্যাখলেন তো - টাক পড়ে;-)
  • কল্লোল | ১৩ আগস্ট ২০১৩ ১০:২৮616506
  • আবার সেই খন্ড উদ্ধৃতি।
    ২) আলাদা হলেই উন্নতি হবে তার কি মানে? হতেও পারে(গুজরাত), নাও হতে পারে(ঝাড়খন্ড)। কিন্তু প্রত্যকটি জাতির আত্মনিয়ন্ত্রনের অধিকার আছে।
    আমি এটাই বলেছিলাম।
    এভাবে তর্ক হয় না।
  • PT | ১৩ আগস্ট ২০১৩ ১০:৩৯616508
  • বেশ, সঠিক বাক্যটি তাহলে এইরকম হবেঃ

    যাক আলাদা রাজ্য হলে উন্নতি হতেও পারে নাও হতে পারে সেই সত্যটি প্রতিস্থাপিত হল। এই মহৎ কাজটিই যদি না হল তাহলে আর আলাদা হওয়া কেন?- এক রাজ্যের মধ্যেই "সংখ্যালঘুর অধিকার কায়েম রাখা /সরকারের/প্রশাসনের কাজ, তারা সেটা ঠিকঠাক করলেই হলো।"

    কিন্তু এত রাজ্যের মধ্যে উন্নতি না হওয়া রাজ্যের সংখ্যা অত্যধিক হওয়ায় ভারত UN-এর তালিকায় ১৩৭ নম্বরে। তদুপরি আর একডিকে ভারত জুড়েই বলিঊডের দাপাদাপিতে স্থানীয় সংস্কৃতির নাভিশ্বাস উঠছে অন্যদিকে ম্যাক-সংস্কৃতি র চাপও বেশ দৃশ্যমান-I love NY ছাপমারা টি-শার্ট বাচ্চাদের মধ্যে খুবই পপুলার। কাউকে I love Ranchi-টি শার্ট এ পরজন্ত পরতে দেখেছি বলে মনে করতে পারছি না।

    সুতরাং একদিকে বেশীরভাগের আর্থিক উন্নতিও নেই-অন্যদিকে স্থানীয় সংস্কৃতির বিকাশও বন্ধ-তাহলে রাজ্যভাগ করে হচ্ছেটা কি? কিছু মানুষের ইগো ম্যাসাজিং?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন