এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫622207
  • কেউ চুপ করে থাকেননি বললে এই বড়ো বড়ো নির্ভীকরা কে কোথায় কি লিখেছেন তোমাকেই দেখাতে হবে। :)
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৬622208
  • ও মা। টাইমস নাও ই তো ফাটিয়ে দিচ্ছে তেজপালকে নিয়ে। একটু টাইমস নাও এর দুনম্বরী নিয়ে চাট্টি কথা শুনি তাহলে।
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৯622209
  • অক্ষ,
    আমি লিখেছিলাম কয়েক মাস আগে থালি গার্ল আমাদের কোংয়ে অর্ডার দিয়ে বন্ধ করা হয়েছে, আমাদের ফোরামের লেখালেখির চোটে। তোমার ঐ লিঙ্ক টা ওখানে দিয়ে দেব।
  • নেতাই | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:০৩622211
  • নাফিসা আলিকে টিভিতে ডিবেটে বলতে শুনেছি তেজপালের থেকে আমাদের সবার শেখা উচিৎ। ভুল তো মানুষ মাত্রেই হতে পারে। কিন্তু তেজপাল যেভাবে নিজের ভুল সাথে সাথে স্বীকার করে নিয়ে নিজেই নিজেকে শাস্তি প্রদান করেছিলো তা সত্যিই এক অনন্য নজির।
    এই অ্যাঙ্গেল থেকে দু চার পয়সা হবে?
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:০৩622210
  • আবার সেই ঘুরে ঘুরে একই কথা। তক্কের ধরণ দেখে তো এইটে মনে পড়ে যাচ্ছে!



    আর টাইমস নাও ফাটাচ্ছে বলেই তো হিপোক্রেসির কথা বললাম, এবার লিংক দিয়ে আবার হিপোক্রেসির মানে বোঝাতে পারবনা, আগেই বলে দিলাম।
  • Sibu | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:০৫622212
  • নাফিসা আলি কে?
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:০৬622213
  • জাভেদ আখতারও বলেছে একই কথা।
  • নেতাই | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:০৯622214
  • শিবুদাকে,
    উনি প্রাক্তন মিস ইন্ডিয়া

    Political career[edit]Nafisa Ali contested the 2004 Lok Sabha elections unsuccessfully from South Kolkata.

    On 5 April 2009, she contested the Lok Sabha election from Lucknow on the Samajwadi Party ticket after Sanjay Dutt's disqualification by the Supreme Court on the basis of a prior conviction.

    She then rejoined the Congress party in November 2009 and apologised to Sonia Gandhi for contesting on the SP ticket.[3]
    http://en.wikipedia.org/wiki/Nafisa_Ali
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১০622215
  • অক্ষদাকে ফাইনালি আরেকটা কথা বলে শুতে যাব। তেহেলকা ফ্রড, জালি করেছে, বলে বন্ধ করে দেওয়া হয়েছিল, বেশিদিন না, এই বছর দশেক হবে। সেসব ভুলিনি। কাজেই এইসব হাওয়ায় ওড়ানো খবরে, প্রমাণ হওয়া পর্যন্ত কান দেবার কোনো মানে নেই। চান্স পেলে সবাই কিল মারে, নস্ত্রাদামুসের মতো আগেই বলেছিলাম বলে রেলা নিচ্ছে, এইটুকুই মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে।
  • Bhagidaar | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১১622217
  • নাফিসা আলী শ্রীরামপুরের মেয়ে (মহিলা), সাঁতারু ছিলেন। একটিভিস্ট। খাসা দেখতে লাগে আমার।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১২622219
  • কোনটা হাওয়ায় ওড়ানো খবর? তরুণ তেজপালের নিজের চিঠি হাওয়ায় ওড়ানো?
  • Sibu | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১২622218
  • ও, কংগ্রেসের এম পি!!
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১৪622220
  • না। বাকিগুলো।
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১৮622222
  • শুধু এরাই নয়, অনিল ধরকার, বাচ্চি কাকারিয়া এবং আরো অনেকে যাদের নাম আমি জানিনা কিন্তু সব বড় বড় ব্যক্তিত্ব, তাদের রেগুলার টা না র সার্কাসে আনা হচ্ছে মির্চ মশলার জন্যে, কী একটা নামও দিয়েছে অর্নব এদের, মানে তেজপালের প্রতি সহানুভুতিশীল গ্রুপ.......
    এবং এদের প্রায় সবাই বলছে তেজপাল দোষ করেছে তবে এতটাও দোষ করেনি যে তা নিয়ে এত হৈ চৈ করতে হবে। আসলে পলিটিক্যাল ষড়যন্ত্র আছে এবং জনগণ আপনারা বিজেপির এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।
    তবে এদেরকে এত সিরিয়াস নেবার কিছু নেই, মিডিয়ার নাটক হবারই চান্স বেশী, সবাই তেজপালকে গালাগালি করছে ব্যাপারটা খুব একপেশে হত, পলিটিক্যাল অ্যাঙ্গেল আনলেও কংগ্রেস তো মুখই খুলছিল না!
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:১৮622221
  • বাকিগুলোর মধ্যে যে দুটো বলেছি, সে দুটো কি আদৌ পড়েছ?
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১০:৫৩622225
  • আমরা সাধারণ লোক। তরুন তেজপাল না হয়ে এ কেসে অন্য কেউ, অন্য কোনো বস আর মেয়ে সাবর্ডিনেটের ব্যাপার হলেও আমি চাইব রিপোর্ট হোক, দোষ প্রমাণ হলে শাস্তি হোক এবং লোকে তা জানুক, অর্থাৎ মিডিয়ায় হেডলাইনে আসুক। কিন্তু আবার সাধারণ কোনো জায়গার ঘটনা হলে এভাবে এতটা লাইমলাইটে আসতনা, আসেনা। তেজপাল না হলে মিডিয়া এত বাইট খরচা করতনা। কিছু করার নেই, তেজপাল না হলে এই টইয়েই কী এত পোস্ট আসত!
    এই মেয়েটিকে একজন মানী গেস্টের এসকর্ট, দেখাশোনা করার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরকম ক্ষেত্রে যদি সেই গেস্ট কোনো দুর্ব্যবহার করত মেয়েটির সঙ্গে তাহলে কী হত? এরকম একটা চান্স তো থাকতেই পারে। এটা কী একটা জার্নালিস্টের পার্ট অফ জব হতে পারে, হওয়া উচিত? এতো সেই থালি গার্লের মতই হল।

    আর একটা কথা, মিডিয়াতে (অন্য অনেক প্রফেশনেও থাকতে পারে) বোধহয় ছুঁৎমার্গ নেই দুতরফেই, মানে ইদানীং কালে মিডিয়ার একজনের সঙ্গে কিঞ্চিত আলাপ হয়েছিল, তাঁর কথাবার্তা থেকে আমার ধারণা এমনটাই। এবং পেজ থ্রি টাইপের লোকেদের, তাই এরা বুঝতে পারছেনা, তেজপাল এমনকী করেছে!
  • Reshmi | ০৪ ডিসেম্বর ২০১৩ ১১:৩৩622226
  • শ্রাবণী, মানী গেস্টের এসকর্ট হওয়ার কাজটা কিন্তু আমাদেরও করতে হয় পেট্রোটেক জাতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্সের সময়, ছেলে বা মেয়ে নির্বিশেষে। তবে আমাদের ক্ষেত্রে মেয়েদেরকে মহিলা গেস্টের এসকর্ট হবারই দায়িত্ব দেওয়া হয়। যাদের এখনো পর্যন্ত এ সব করতে হয়েছে (আমাকে কখনো করতে হয়নি অন্য কমিটি তে থাকি বলে) তাদের সঙ্গে কথা বলে যা বুঝেছি (ছেলে বা মেয়ে নির্বিশেষে) কাজটা করতে বেশির ভাগেরই ভাল লাগে না, কোন কোন গেস্ট ভীষণ ডিমান্ডিং হয়, এক্সপেক্ট করে সারক্ষণ তাদের কোম্পানী দিয়ে যাবে, নানারকম বায়নাক্কাও করে, যে সব তামিল না করলেও মুশকিল, কমপ্লেন করে দেবে, মোট কথা এই কাজটা খুবই ঝঞ্ঝাটের কাজ, কিন্তু আনফর্চুনেটলি দিস ইস পার্ট অফ আওয়ার জব।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫৯622228
  • থালি গার্লের কাজটা আইডোলজিকাল কারণের জন্য আপত্তির হতে পারে, কিন্তু ওয়ার্কপ্লেসে সেক্ষুয়াল হ্যারাসমেন্টের থেকে বেশি কিছু হ্যাজার্ডাস কি?

    আরেকটা জিনিসও খুব অদ্ভুত লেগেছে। বিপরীত লিঙ্গের দুই প্রাপ্তবয়স্ক মানুষ কথা বলবেন দরজা খোলা রেখে। মোটেও খুব একটা প্রোগ্রেসিভ ভাবনাচিন্তা না।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ১২:২৯622230
  • ওয়াকপ্লেসে সেঃহ্যাঃ কি মূলতঃ এই তিনটে গ্রাউণ্ডে হয় ?

    The nature of sexual harassment ranged from `unwanted comments on dress and appearance' (68 per cent), `suggestive remarks or sounds' (57 per cent) and `jokes of a sexual nature' (57 per cent)
  • cm | ০৪ ডিসেম্বর ২০১৩ ১২:২৯622229
  • আমার কলীগদের কাছে শুনেছি সেটিই নিরাপদ। দরজা খুলে পড়াশোনা করা যায় না অতএব আমার সিদ্ধান্ত কোন ছাত্রীর থীসিস সুপারভিশনের দায়িত্ব নেব না।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১২:৩৮622231
  • চাদুবাবু ডিস্ক্রিমিনেশনের দায়ে পড়বেন। আমি কি ম্যানেজমেন্টকে বলতে পারি আমার টিমে কোন মহিলা সহকর্মী রাখব না?
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ১২:৩৯622232
  • আর গেস্টের এসকর্ট ও গেস্টের দুর্ব্যবহার করার আশঙ্কা প্রসঙ্গে মনে পড়লো, এটা কি একজন পুরুষের এসকর্ট একটি মেয়ে বলেই আপত্তি তোলা হচ্ছে ? পিএইচডি করার সময় কনফারেন্সে গেস্ট স্পীকাররা এলে আমাদের একেকজনের উপর একেকজন বাইরের বিজ্ঞানীকে 'এসকর্ট' করার দায়িত্ব পড়তো। এয়ারপোর্টে পিকাপ করা থেকে শুরু। তো, সেটা ছেলেদের সাথে ছেলে কি ছেলেদের সাথে মেয়ে, যাহোক হতে পারতো। নিজেদের প্রেফারেন্স অনুযায়ীই। জেন্ডার দেখে দেওয়াই হত না। ইন ফ্যাক্ট স্টুডেন্টদের প্রেফারেন্স থাকতো। আর ঘটনাচক্রে সেটা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে পুরুষ বিজ্ঞানীও হয়েছে। গেস্ট দুর্ব্যবহার করতেই পারতেন ( যদিও সেরকম করেছেন বলে শুনিনি) কিন্তু সেটা ছেলে মেয়ে নির্বিশেষেই হবার সম্ভাবনা ছিল। আর এগুলো পিএইচডি র পার্ট অব জব না হলেও লোক্জন সানন্দেই করতো, অপমানজনক কিছু তো মনে করেইনি। বরং পছন্দের বিজ্ঞানীর সাথে ইন্ট্যারাক্ট করার সুযোগ পেয়ে খুশিই হত।
    এটা এখানেও দেখেছি। কোন গেস্ট স্পিকার এলে তাঁর দায়িত্ব কে নেবে, জানতে চাওয়া হয়।
  • Thinker | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৩:২৬622233
  • They also said many were under the impression that ThinkFest was a sponsorship-driven event that bankrolled the magazine. "The event was three days of hell for employees who had to work for long hours either managing the special invitees, organizing interviews, pictures and content for the web and print editions of Tehelka with no additional salary or emoluments," a source said. While the invitees and the Tejpals stayed at the plush Grant Hyatt, the employees were put up three to a room at a smaller hotel. "If we missed the bus deputed to ferry us back and forth, we had to make our own arrangements, so eventually we were spending out of our own pocket to cover the fest," a former employee said.

    Reports have indicated that Think was an independent company whose directors, including the Tejpals and former managing editor Shoma Chaudhury, enjoyed profits even as the magazine ran into losses to the tune of Rs 13 crore.

    http://articles.timesofindia.indiatimes.com/2013-11-30/india/44595365_1_tehelka-gratuity-magazine
  • maximin | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৭622234
  • দ্বিতীয়বার লিফটে কেন উঠেছিল, এই প্রশ্নটাও করা হচ্ছে। উত্তরটুকু দিয়ে যাই।

    "I was scared of getting into the lift with him again, and more terrified that he was going to try and take me into a room this time. By this time he was holding me by the wrist and had taken me into the lift (which is barely a few steps away from the lobby of block 7 where he had asked me to wait)."

    কথাগুলোকে মিথ্যে মনে হওয়ার কোনও কারণ দেখি না।
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৪:০৬622235
  • রেশমী,
    আমাদেরও প্রতিবছর তিনদিনের একটা ইন্টারন্যাশন্যাল কনফারেন্স হয়, প্রথম প্ল্যান্টে জেনারেশন যেদিন শুরু হয়েছিল সেদিন।কোনো বড় হোটেল বা হ্যাবিটাট সেন্টার জাতীয় ভেনিউ থাকে, গতবারে আর্মির ওখানে হয়েছিল। মন্ত্রী সান্ত্রী বিদেশ থেকে প্রচুর ডেলিগেটস আসে। এটা আমাদের ডিপার্টমেন্ট অরগানাইজ করে, ডাইরেক্টর অপারেশনের দল.......কিন্তু এরকম কোনো এসকর্টের ব্যবস্থা আমরা করিনা।
    থাকাটাকার দায়িত্বও আমাদের নেই। তবে অনেকেই বিদেশের যারা দেখেছি নিজেদের লোক্যাল কনট্যাক্ট কাউকে সাথে নিয়ে আসে, এখানকার অফিসের। অবশ্য ভেনিউতে এসে গেলে একটা হেল্প ডেস্ক রাখা হয়, বা আগে থেকে অনেকে মেলে ইনফো চাইলে হেল্প করা হয়।
    তবে অ্যানেকডোট বা কে নিজের ক্ষেত্রে কী দেখেছে সেসব দিয়ে আলোচনা হয় নাকি, লার্জ সেট না হলে।
    আমার মনে হয় এই এসকর্টের ব্যাপারটা থালি গার্লের মতই বিরক্তিকর। তবে আমাদের এখানে অনেকেই থালি গার্লের যুক্তি হিসেবে বলেছিল যে এইরকম জায়গায় যেখানে এমনিতে তার এন্ট্রি নেই, সেখানে যেতে পারে, বড় লোকেরা তার মুখ চিনে যায়, সেটা পরে কাজে দেয়, তাই নাকি তাদের ব্যাপারটা পছন্দই।
    তেমনি এসকর্ট হলে ফিল্ডের তাবড়দের সাথে যোগাযোগ হয়, এটাও অনেকের ভালোই লাগতে পারে।
    তবে কনসেপ্ট হিসেবে আমার এটাই কথা একজন বিদেশী গেস্ট কোনো কমবয়সী মেয়ের প্রতি এরকম করলে, সেক্ষেত্রে জাস্টিস ইত্যাদি খুব কমপ্লিকেটেড হত।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৪:১২622236
  • শুধু যোগাযোগই কেন, সায়েন্টিফিক ইন্ট্যারাকশনেরওসুযোগ পাওয়া যায়।

    আর এই কন্সেপ্টেই আপত্তি থাকলে তো যেকোন বোস স্থানীয় বা হায়ারার্কিতে উপরের দিকে কোন পুরুষ থাকলে সেখানেই আপত্তি হবার কথা।
  • সে | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:০৯622237
  • "থালি গার্ল" কী ধরণের কাজ?
    এই ছবি গুগল করে পেলাম

    অফিস কাছারিতে কি এইধরণের কাজের স্কোপ আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন