এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৬ জুন ২০১৪ ১১:৩৮643881
  • কেন? সুয়ারেজ এর কার্ড টা জেনুইন ছিল না? ওটা হলে খেলার রেজাল্ট কি ১-০ হতো?
  • + | ২৬ জুন ২০১৪ ১১:৪৭643882
  • ওটা রেফারী বুঝতে পেরেছিলো কিনা ডাউট আছে, লাইন্সম্যানও কিছু দেখতে পায়নি।

    চেলসী-লিভারপুল ম্যাচেও লাইন্সম্যান-রেফারী দেখতে পায়নি
  • নেতাই | ২৬ জুন ২০১৪ ১১:৫২643883
  • ইটালী লাল কার্ডের জায়গায় হলুদ খেলেই বোধহয় ঠিক হত। ওটা ঠিক মারবো বলে মেরেছে মনে হয়নি। বলের পজেশন রাখতে গিয়ে পা টা ওরম পড়েছে মনে হয়েছে। তবে রেফারি একদম ঘাড়ের উপর ছিল। পা টা পড়েওছে খুব বিচ্ছিরি ভাবে। ঐ লাল নিয়ে হইচই এর কিছু নেই।
  • কল্লোল | ২৬ জুন ২০১৪ ১১:৫৪643884
  • এই যে মেসির ফ্রি কিক। আমাদের পি দে মনে জংলা ওরোম ফ্রি কিক মারতো।
    যারা দেখেনি তাদের দেখানোর জন্য ইউটিউবও নাই।
    অবশ্য আরও সব মহা কিত্তি আছে তখনকার প্লেয়ারদের। মোবাতে কান্নান বলে একজন গোল লাইন থেকে ক্রশ বারের উপর দে বল তুলে দিয়েছিলো। কেউ করে দেখাক তো।
  • + | ২৬ জুন ২০১৪ ১২:৫১643885
  • @কল্লোলদা,
    গোল লাইন থেকে ফরোয়ার্ড ব্যাক্ভলি দিয়ে বল ফেরৎ পাঠিয়েছে গোল দিতে গিয়ে, তখনকার যুগে কেউ করেছে ?? বলজিৎ সিং করেছে, এখনকার প্লেয়ারদের অত হ্যালাফ্যালা করতে নেইঃ)

    @নেতাইদা,

    ওটা একেবারেই ইন্টেনশনাল। পুরোপুরি রেড।
  • ঊমেশ | ২৬ জুন ২০১৪ ১২:৫২643886
  • আমিও তাই বললাম, যদি চেলসী ম্যাচেও রেফারী রেড দিতো তাহলে সুয়ারেজ কে ১০ টা ম্যাচ ব্যান হতে হতো না।

    সত্যি বলছি, আমি পুরো সিজনে সুয়ারেজ কে দেখে ভেবে ছিলাম মালটা পুরো বদলে গেছে। কোনো রেড কার্ড নেই, ভুলভাল ফাউল নেই, কামড়ে দিচ্ছে না।

    কিন্তু আমায় পুরো চমকে দিলো।
  • + | ২৬ জুন ২০১৪ ১৩:০৪643887
  • লিভারপুলে ওকে ভালোভাবে কন্ট্রোল করেছিল জেরার্ড আর রজার্স, এখানে সেটা কেউ করতে পারেনি। সুয়ারেজের মেন্টাল প্রবলেম কিছু একটা আছেই। বিবিসির লেখাটা পড়লাম। বেশ ভালো লিখেছিল
  • T | ২৬ জুন ২০১৪ ১৫:১৪643888
  • এইসব কামড়াকামড়ির মাঝে এইটা কেউ খেয়াল করল না যে, কল্লোলদা মাঠে নামার পর থেকেই অর্পণদা 'কলতলার পন্ডিত' বিশেষণটা আর ইউজ করছে না। হায় বাবলুদা। :P
  • b | ২৬ জুন ২০১৪ ১৫:১৮643889
  • আর ধরুন সেমসাইড গোল। কল তো নাইজেরিয়ার অনেকেই চেষ্টা করলো অনেক, নেহাৎ গোলকিপারটা ভালো বলে আটকে দিলো। তবে মার্সেলো যে সূক্ষ্ম টাচটি দিলো প্রথম ম্যাচে, তার ধারে কাছে আর কেউ নেই।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৫:৫১643891
  • টি, "রেসিডেন্ট বাবলুদা" কি বেটার ও মোর অ্যাপ্ট হবে না? ঃ-)

    (একমাত্র অমল দত্ত দেখলাম এসবের ঊর্ধ্বে)
  • কল্লোল | ২৬ জুন ২০১৪ ১৬:৩০643892
  • অ্যাই, খবদ্দার আমায় বাবলু-টাবলু বানালে কিন্তু খেলবো না। বাবব্লু? বাবলু আবার কে? দো দিন কা ছ্যামড়া!! স্টপার বোলে তো নঈম, কাছাকাছি অরুণ ঘোষ। পরের দিকে অশোকলাল। নঈম আলাদা। একটা গোটা সিজনে ফাউল করেনি।

    এইত্তো + এর সুবুদ্ধি হচ্ছে। তব্বে। বলজিতটা ক্যাডা। আমাগো ইসেবেঙ্গলে খ্যালতো কি?
    বঃ এমন কিত্তি আগে শুনি নাই। কিন্তু কান্ননেরটা কঠিন। আমি অনেক প্যাকটিস করেও ব্যাত্থো। গোল লাইন থে ক্রশবারের ওপের দে উড়িয়ে দেওয়া। মনে ৯৫ ডিগ্রিতে বলটা লব করে ইনসুইং করতে হবে। ক্ষী চাপরে ভাই।
  • কল্লোল | ২৬ জুন ২০১৪ ১৬:৩৪643893
  • অমল দত বেশ ভালো লোক। একবার বাম আমলে বাগুইহাটিতে পুলিশ গুলি চালিয়েছিলো। তাতে অমল দত্ত খুব প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন। তাই নিয়ে রামমোহন লাইব্রেরী হলে এপিডিআরের সভায়, ওনাকে বক্তা হিসাবে আমন্ত্রন করা হয়েছিলো। উনি ৬০এর দশকের যুগোশ্লোভিয়ার ফুটবল নিয়ে বলে গেলেন। থামানো গেলো না। কিছুতেই না।
  • + | ২৬ জুন ২০১৪ ১৬:৪২643894
  • অমল দত্তর লেভেলই আলাদা, যখন টিভিতে ওয়ার্ল্ড কাপ দেখা যেতোনা, শুনেছি নিজে পয়সা খরচ করে রেকর্ড যোগাড় করে খেলা দেখে শিখতেন কোচিং।

    সাইটগুলোতে দিচ্ছে, বার্সা ৮০ মিলিয়ানের বিড দিচ্ছে বলছে সুয়ারেজের জন্য। পেড্রো (২২) + স্যান্চেজ (৩০) + বাকি টাকা
  • + | ২৬ জুন ২০১৪ ১৬:৪৫643895
  • Barcelona are still interested in Liverpool striker Suarez and are ready to offer an £80m player-plus-cash deal that could include wingers Alexis Sanchez, 25, and Pedro, 26 বিবিসি
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৬:৫৯643897
  • এইবার পেপেকে কামড়াবে। ইতালিয়ান খেয়ে পেট গরম হয়েছে।
  • কল্লোল | ২৬ জুন ২০১৪ ১৭:১৯643898
  • অমল দত্ত ১৯৬৬, ১৯৭০ আর ১৯৭৪এর বিশ্বকপের ফিল্ম দেখাতেন।
    আমরা এভেন্যু সম্মিলনীর মাঠে দেখতাম। ফিল্ম থামিয়ে কখনো কখনো ওনার বিশ্লেষন বলতেন। কিন্তু আমাদের তখন সেসব মাথায় ঢুকতো না। একটু বেশীক্ষন বলতেন।
  • + | ২৬ জুন ২০১৪ ১৯:২৯643899
  • BREAKING: #URU's Luis Suarez suspended for nine matches and banned for four months from any football-related activity. MORE TO FOLLOW
  • Arpan | ২৬ জুন ২০১৪ ২০:৫৬643902
  • শালা। আমাদের সাথে খেলাটা চার মাসের উইন্ডোর বাইরে। ঃ(
  • cm | ২৬ জুন ২০১৪ ২১:১৬643903
  • ব্রাজিল তাদের শততম গোলটি করল শততম ম্যাচে অর্থাৎ গড়ে ম্যাচপ্রতি একটি গোল। অন্যান্য দেশের গড় কেমন?
  • দ্রি | ২৬ জুন ২০১৪ ২২:৪০643904
  • এর মধ্যে ইভানোভিচকে কামড়ানোর কেসটা সবচেয়ে ক্লিয়ার। এবং চেলিনিকে কামড়ানোর কেসটা সবচেয়ে আনক্লিয়ার। ইমপ্যাক্ট হয়েছিল খুব জোরে, খুব তাড়াতাড়ি। কামড়ের মুহুর্তের কোন ফোটো এভিডেন্স দেখলাম না। আজ শাস্তির যত রিপোর্ট, তাতে ছবি ঐ দুটো। চেলিনির কাঁধ, এবং সুয়ারেজের দাঁত। যেন কামড়ে দাঁত ব্যথা হয়ে গেছে, এরকম একটা ইঙ্গিত আছে। কিন্তু চেলিনি পড়ে যাওয়ার সময়, ওর হাতটা বেশ জোরে সুয়ারেজের মুখে লেগেছিল। আঘাতটা সেইটা জনিত হওয়ার চান্সই বেশী।

    মাঠে যারা বসে খেলা দেখেছে, তারা রিপোর্ট করেছে তারা ব্যাপারটা বুঝতে পারে নি। কিন্তু পরে ফিরে এসে মিডিয়ার থেকে ব্যাপারটা জেনেছে।

    এরপর, যেখানে যত সুয়ারেজের হাঁ করা ছবি আছে সব মিডিয়া বার করেছে। সবই নেকড়ে বাঘের মত। হাই তুলে হাঁ করলেও মনে হবে কামড়াতে আসছে। আর হাঁপিয়ে হাঁ করলেও মনে হবে কামড়াতে আসছে।

    একেই বলে ক্যারেকটার অ্যাসেসিনেশান।
  • নেতাই | ২৬ জুন ২০১৪ ২৩:২৮643905
  • আজকের ম্যাচ দেখে খুব মন খারাপ হল। ভগবান মাঝেমধ্যেই ভালো মিস করে থাকেন। কিন্তু আজ একটু বাড়াবাড়ি হল। যে সুযোগ আজ পেয়েছিল তাতে খুব কম করে আরো দুটো গোল হয়।
  • নেতাই | ২৬ জুন ২০১৪ ২৩:৩০643906
  • সুয়ারেজ সাসপেন্ড হয়ে গেছে তো উরুগুয়ে নেক্স্ট ম্যাচ ওয়াক ওভার দিয়ে দিলেই পারে।
  • + | ২৬ জুন ২০১৪ ২৩:৪১643907
  • দেখতে পাইনি, হোস্টেলে পাব্লিকে জার্মানীর ছড়ানো ম্যাচ দেখছিল।

    জার্মানী টিমটা বেয়ার্নের টিকিটাকা খেলতে গিয়ে ছবি হয়ে যাচ্ছেঃ)
  • T | ২৬ জুন ২০১৪ ২৩:৪৪643908
  • গান্ধীর জন্য সমবেদনা।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ২৩:৫২643909
  • দ্রিয়ের জন্য শুভেচ্ছা রইল। দ্রোহসা খুঁজে বেড়ান।

    বাকিরা সুয়ারেজবিহীন ওয়ার্ল্ড কাপ এনজয় করুক। ঃ)
  • umesh | ২৭ জুন ২০১৪ ১১:২০643910
  • @cm,
    ওটা কমেন্টেটার এর ছড়ানো কেস।
    ম্যাচটা ব্রাজিলের সব মিলে বিশ্বকাপের ১০০তম ম্যাচ।
    আর নেইমারের গোলটা এই বিশ্বকাপের ১০০তম গোল।
  • sm | ২৭ জুন ২০১৪ ১১:৪৫643911
  • সুয়ারেজ যে কামড়েছে সেটা ভিডিও লিংক দেখলে অনেকটা পরিস্কার হবে।চেলিনির পিছন থেকে হটাথ কামড়ানোর ভঙ্গি করে সুয়ারেজ মাথা নামিয়ে আনে। তারপরে চেলিনি, টি শার্ট খুলে টাটকা কামড়ের ক্ষত দেখায়। ক্ষতটা দেখে টাট কাই মনে হয়েছে। ম্যাচের শেষে নিশ্চয় ডাক্তার পরীক্ষা করে বলেছে এটা, একেবারেই নতুন ক্ষত এবং তার সময় কাল নিয়েও ধারণা দিয়েছে। বাকি থাকলো ক্ষতের মধ্যে সুয়ারেজ এর লালা এবং ডি এন এ পাওয়া গেছে কিনা। সেটা কিছুদিন পরেই রিপোর্ট এ প্রকাশ পাবে।
    এরপর আসবে ফতগ্রাফের কথা। মনে করুন মারাদোনার হ্যান্ডস অফ গড গোল, কয়েক মাস পরে এক জার্মান ফটোগ্রাফার সবচেয়ে পরিস্কার ফটো টা ছাপিয়ে ছিলেন। যেটা পরে সব পত্র পত্রিকা ছেপে বার করে। এক্ষেত্রেও কিছু সপ্তাহ পরে ভালো ফটো বা ভিডিও লিংক পাবেন। তখন dri বাবু প্রশ্ন করবেন এত পরে ছাপা হল কেন?
  • ঊমেশ | ২৭ জুন ২০১৪ ১২:১৮643913
  • গান্ধী'র কথাটা আমারও মনে হয়েছে।
    এবারের জার্মানী যেন বড্ডো স্লো খেলছে। ২০১০/১২ এর টিমের সাথে মিলছে না।
    টিকিটাকা খেলতে চাইছে!!!!!

    ফ্যাবিও ক্যাপোলো এর গতবারের বিশ্বকাপ আর এবারের মধ্যে কতো মিল।
    -সহজ গ্রুপ, তাও ছড়াচ্ছে
    -আবার গোলকিপারের ব্লান্ডার
    -আবার আলজেরিয়া
    -আবার ২ন্ড রাউন্ডে জার্মানী
    ভাবছি, ভাবছি, আর ঠিক সেই সময় গোল, আর ক্যাপোলো বাই-বাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন