এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৫ ১৪:১৭646396
  • অ্যালমুনিয়া, কিন্তু এবছর সোয়ানসি তে বেশ ভালো খেলেছে।

    কোপা তে সেরা দুই টিম ফাইনালে খেলবে। আর্জেন্টিনা-চিলি। খেলাটা দেখতে হবেই।

    ব্রাজিল কে দেখে মনে হচ্ছে ২০১৮ এর বিশ্বকাপেও কিছু করতে পারবে না।
    বড়োজোর সেকেন্ড রাউন্ড, ২০১৪ এর মতো ভালো লাক থাকলে কোঃ ফাইনাল।

    মেয়েদের বিশ্বকাপেও গতবারের বিজয়ী জাপান আর এক হেভিওয়েট টিম ইউএসএ ফাইনালে।
  • কল্লোল | ০২ জুলাই ২০১৫ ১৫:০২646397
  • আর্জেন্টিনা-প্যারাগুয়ে দেখতে দেখতে মেয়েদের ইউএসএ-জার্মানী ফাইনাল দেখছিলাম। ইউএসএর ১০ নম্বর ফুল কাঁপাকাঁপি। বল ধরলেই ডেঞ্জার। জার্মানী পেনাল্টি মিস করলো। তো আর জিতবে কি করে। খুব ভালো খেলা হলো উঠে নেমে।
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৫ ১৫:২২646398
  • আমি তো আগেই বলেছি এবারের মেয়েদের বিশ্বকাপে বেশ ভালো খেলা হচ্ছে।

    সেমি-ফাইনাল লাইনটা ক্রিকেট বিশ্বকাপ ১৫ এর সাথে কিছুটা তুলণীয়। একদিকে নিউজিল্যান্ড-সাঃ আফ্রিকা দুজনেই সমান টিম, যে কেউ জিততে পারে, তেমনই জার্মানী-ইউএসএ।

    অন্যদিকে ইন্ডিয়া'র ক্ষমতা ছিল না অস্ট্রেলিয়া কে হারানোর, কিছু একটু অঘটনের আশায় ছিল, হয়নি। তেমনই ইংল্যান্ড জানতো জাপান কে হারানোর মতো অবস্থাতে ওরা নেই, কিন্তু যদি অঘটন ঘটে, ঘটেনি।
  • Arpan | ০২ জুলাই ২০১৫ ২২:২৯646399
  • এ হেঃ, অ্যালমুনিয়া আবার কবে সোয়ান্সিতে খেলল? ফ্যাবিয়ানস্কির সাথে গুলিয়েছো নির্ঘাৎ!!
  • ঊমেশ | ০৩ জুলাই ২০১৫ ১৩:০৮646400
  • মনে হচ্ছে এবার ডাক্তারের কাছে যাবার সময় হয়েছে।
    কয়েক্দিন ধরে উল্টোপাল্টা মন্তব্য করছি।

    তুমি বলার পর মনে পড়লো অ্যালমুনিয়া ওয়াটফোর্ডে ছিল।
    ২০১৪ তে প্লে-অফ ম্যাচে লাস্ট মিনিটে পেনাল্টি শট সেভ করে সেই খান থেকে উল্টো দিকে গোল হলো। ইংলিশ লিগের ওয়ান-অফ-দ্য অল-টাইম বেস্ট লাস্ট মিনিট উত্তেজক ফিনিশ।
    অনেকটা অ্যাগুয়েরার লাস্ট মিনিটে গোল করে লিগ জেতার মতো।
  • + | ০৪ জুলাই ২০১৫ ০৯:০১646401
  • মোবা জেতার পর কেউ কেউ নাকি মিস করেছে শুনলামঃ)

    খুব ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি। কাল হঠাৎ বোতীন্দা বলল।

    সেই একটু আধটু ফুটবল জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথম কোপার একটা ম্যাচও দেখতে পাইনি। কাল বোধ্হয় পারব, কোনো অনলাইন লিংক থাকলে কেউ দেবেন? চিলিকে জেতাতে হবেঃ)
  • Bratin | ০৪ জুলাই ২০১৫ ১১:২১646402
  • গান্ধী র সাথে চ্যাটালাম। বললাম মোবা চ্যম্পিয়ান হবার পরে সবাই তোমাকে খুজছিল।
    তিনি এখন দঃ কোরিয়া এ পোস্ত ডক করছেন।একটু ব্যস্ত
  • উমেশ | ০৪ জুলাই ২০১৫ ১১:২৫646403
  • গান্ধী, অনেকদিন পর। কেমন আছো?
    তোমার না থাকার জন্যে বার বার ফুটবল টই টা ডুবে যায়।

    তুমি অনলাইন ম্যাচের জন্যে এই সাইটটা ট্রাই করতে পারো।
    আমি এখানে দেখি।

    http://firstrowsportes.eu/
  • + | ০৪ জুলাই ২০১৫ ১১:৫০646404
  • বোতীন্দ্দা, মোবাকে চ্যাম্পিয়ন করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম সেইদিন।

    থ্যান্কু উমেশদা। কাল চেষ্টা করে দেখি এটা এখানে চলে কিনা।

    মোবায় যেন বছর বছর ইলেকশন থাকে। ইলেকশনে ব্যস্ত ছিল বলে টুটু-দেবার দল টিমের দিকে খুব একটা সময় দেয়নি, নাহলে শেষের দিকে কোচ বদল অবশ্যম্ভাবী ছিল ( ৫ টা অ্যাওয়েতে ২পয়েন্টের পর)
  • Bratin | ০৪ জুলাই ২০১৫ ১২:০৫646406
  • কিন্তু পরের বারের টিম খুব ভালো হচ্ছে না যে
  • + | ০৪ জুলাই ২০১৫ ১২:১০646407
  • কেউ বলে নাই যে ভালো হচ্ছেনা।

    গুস্তাভো যদি ঠিকঠাক হয় (ওর প্রোফাইল তাই বলছে, এবছরও ওরল্যান্ডো এফসি তে ৫টা ম্যাচ খেলেছে যে টিমে এখন কাকা খেলে), আর ঐ যে মার্কিকে সাইন করাচ্ছে সে যদি বোয়া স্ট্যান্ডার্ডও হয় তাহলেও এবছর ভালো টিম হবে কারণ মোটের উপর একই টিম ধরে রেখেছে (বেলো ছাড়া) আর নতুনগুলো ভালো ( প্রণয়, লেনি) মাঝমাঠে যেটা বিক্রমজিত-শেহনাজ-শৌভিক পারছিলোনা, সেই বক্স-বক্স খেলাটা লেনি ভালই খেলে
  • নেতাই | ০৪ জুলাই ২০১৫ ১৩:০০646408
  • মোবার দল তো ভালোই। ইবেরও ভালো হয়েছে।
  • skm | ০৪ জুলাই ২০১৫ ১৮:৪৬646409
  • Gandhi
    bbccom।সাইট এ স্পোর্টস section।লিভে ফুটবল দেখা jay
  • skm | ০৫ জুলাই ২০১৫ ০৬:৩২646410
  • Copa America te argentina harlo
  • + | ০৫ জুলাই ২০১৫ ০৭:২০646411
  • এই হিগুইয়াইনটা কি'করে বড় প্লেয়ার হয়েছে কে জানে! রিয়ালেও গুছিয়ে গোল করেছে, নাপোলিতেও করেছে, কিন্তু একটা গোলও মনে রাখার মত নয় (খালি ১৪ বিশ্বকাপের একটা ম্যাচ বাদ দিলে)

    মেসি আর্জেন্টিনা থেকে অবসর নিয়ে শুধু বার্সায় খেলুক। মেসি না থাকলে এই আর্জেন্টিনা বেটার খেলবে বোধ্হয়, এত ভালো ভালো প্লেয়ার তবু বল পেলেই মেসিকে খোঁজে। ডিফেন্স খারাপ বলা যাবেন, এবার কটাই বা গোল খেয়েছে!

    উমেশদার দেওয়া লিংকেই খেলা দেখলাম
  • aranya | ০৫ জুলাই ২০১৫ ০৭:৩৪646412
  • গান্ধী-কে অনেক দিন পর দেখে খুব ভাল লাগল। ফাইনাল মিস করেছি :-(
    কেমন খেলা হয়েছে আজ?
  • 4z | ০৫ জুলাই ২০১৫ ০৭:৫৫646413
  • তেভেজকে কেন খেলাল না কে জানে? ইগুআইনের থেকে তো খারাপ খেলত না!
  • Bratin | ০৫ জুলাই ২০১৫ ০৮:০৭646414
  • আর্জেন্টিনা খুব বাজে খেলেছে শুনলাম
  • Tim | ০৫ জুলাই ২০১৫ ০৯:২২646415
  • খেলা তো ভালো হলো, এন্ড টু এন্ড খুব দ্রুত খেলা হয়েছে। চিলি খুব ভালো খেলেছে। এত দৌড়োলো, ভাবা যায়না। স্যাঞ্চেজ দুর্ধর্ষ খেল্লো, অবশ্য বাজে মিসও করেছে। ভালো স্ট্রাইকার তুলতে পারলে চিলি কাঁপাবে। মেসি আর ডিমারিয়া বাদে এই আরজেন্তিনা খুব সাদামাঠা।
    কোপায় ইন জেনেরাল গোল এত কম হলো, ভালো গোলগেটার নাই।
  • potke | ০৫ জুলাই ২০১৫ ১৫:৪৮646417
  • চিলের ১০ নম্বর টা গোলা!
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৫ ১৭:০৮646418
  • হ্যাঁ, চিলির ১০ আর ৭ দুটোই ডেঞ্জার। সেকেন্ড হাফ থেকে আর্জেন্টিনা কেমন মিইয়ে গেলো। ডি মারিয়ার বসে যাওয়াটা মারাত্মক হয়ে গেছে।
  • skm | ০৫ জুলাই ২০১৫ ১৯:১১646419
  • আগএ এক্তা তেঅম অএ ওনেক স্কিল্ল্ফুল প্লএর তক্তো। এখোন খুব কোম
  • + | ১১ জুলাই ২০১৫ ০৭:১০646421
  • একটু খেলাটা দেখে লিখতে পারত, বলটা লাভেজ্জি সাজিয়ে দিয়েছিল, মেসি নন। লেখক ও মেসিভক্তই মনে হল। বড্ড বেশি সেন্টু খেয়ে লেখা।

    অ্যাতলেটিকো খুব সেফ খেলেছে, ২ন্ড কীপার হিসেবে দেবজিতকে অত দাম দিয়ে না কিনে তার হাফ দামে দুজনকে নিয়েছে। বাঙালী নেয়নি বলে সবাই ঝামেলা করছে এদিকে ভুলে গেছে যে নবী-জুয়েল রাজা-অর্ণব এদের কিন্তু রেখে দিয়েছে। রফিক টিম পায়নি বলে বিশাল নিউজ করেছে, যে করেছে সে বোধয় জানেনা রফিকের শেষ একবছর ইবের হয়ে পারফরমেন্স

    টিম গুছিয়েছে ভালো মুম্বই।
  • 4z | ১১ জুলাই ২০১৫ ০৮:৪০646422
  • এই লেখাটা রোনাল্ডোকে নিয়ে লিখলে গান্ধী কক্ষনো বলত না সেন্টু খেয়ে লেখা। :)))

    (বলটা লাভেজ্জির ক্রেডিট, এটা ঠিক)
  • souvik | ১১ জুলাই ২০১৫ ২১:২২646423
  • বলটা লাভেজ্জির ক্রেডিট!!!এখানে তো অন্যরকম লাগছে
  • নেতাই | ১১ জুলাই ২০১৫ ২১:৪৯646424
  • আহা। ফাইনাল পাস যেহেতু লাভেজ্জির থেকে তাই মেসি হিগুয়েন কে বল সাজিয়ে দিয়েছে বলাটা তথ্যগত ভুল।

    কলকাতার টিম ভাল্লাগলোনা। আগের বারেও অবশ্য ভালো লাগেনি। একটাই ভালো হিউম আছে। মুম্বাই আগের বারেও গুছিয়ে টিম বানিয়েছিল। দেখা যাক।
  • aranya | ১১ জুলাই ২০১৫ ২২:৩৬646425
  • ৯০% ক্রেডিট মেসি-র, পুরো স্বপ্নের দৌড়
  • 4z | ১১ জুলাই ২০১৫ ২২:৩৮646426
  • না, আমরা শুধু ফাইনাল পাসটা কন্সিডার করব নইলে প্রমাণ হবে কি করে 'যারে দেখতে নারি তার চলন বাঁকা'!
  • নেতাই | ১১ জুলাই ২০১৫ ২৩:৪০646428
  • রিট্রিট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন