এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !! | 59.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৮662795
  • সেতো আপনার মত মমতাকে যারা তোল্লাই দিয়েছিলেন তাদের ভাবার কথা, আমরা ঐ মহিলা প্রস্থান দেকতে পেলেই খুশি
  • adhuli | 190.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৩৬662806
  • এবার সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার কি রায় আসে, সেটা দেখার জন্য বসে আছি। আশা করছি ওটা টাটার পক্ষে যাবে এবং মমতার কফিনে সেটা শেষ পেরেক হবে। আরো পাঁচ বছর মমতা থাকলে পুরো পস্চিম-বঙ্গ-ই কফিনে যাবে, তার থেকে ওনার একা যাওয়া ভালো। শেষ মন্ত্র পরার জন্য তো অনেক ইমামদের এতদিন ধরে ভাতা দেওয়া চলছেই।
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৭662817
  • হে সেলুকাস, লকেট কবে ছোট বা বড় "নেতা" ছিল যে সবুজতর প্রান্তরের খোঁজে তার বিচরণ নিয়ে আমরা এত সময় ব্যয় করছি?

    বহুদিন ধরেই বুজিদের বা- আর ধা- এই দুই ভাগে ভাগ করেছিলাম। সেটা যে ঠিক ছিল তা আবার প্রমাণিত হচ্ছে। ধা-বুজিরা যে নতুন কিছুর ধান্দায় ধাঁ করে দল পালটাবে এতে আর আশ্চর্য হওয়ার কি আছে?
  • সিকি | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৪662828
  • ইশানকে কতদিন ধরে বলছি, নির্মল আনন্দ নামে একটা ক্যাটেগরি বানাও, এই টইগুলোকে সেখানে ধরে ধরে ফেলি। মামু কানই দেয় না।
  • | 116.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৪662839
  • কিন্তু সেশে লকেটকে নিয়ে এত্ত এত্ত বাইট!! অর পেশা রিলেটেড কোনো কিছুও ত এত্তবার খবরের কাগজে দেখি না।
    মাইরি!!!
  • কল্লোল | 111.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৭662850
  • কি ভয়ানক তত্ত্বিক রে ভাই। যা হোক। কে ধান্দাবাজীতে দল পাল্টাবে কে পাল্টাবে না এসবের চেয়েও বড় কোশ্ন সিপুয়েমের কি হবে? তারা কি দেবেশ রায়ের লেখামতো "পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সংশোধিত বামফ্রন্ট। সম্প্রসারিত বামফ্রন্ট" হয়ে উঠবে?
    নাকি বিজেপি এসে তৃণকে হুড়ো দিক - এই তত্ত্বে ভর করে পাঁচিল-তেঁতুল করে যাবে?

    পিটি, সিএম, পিএম কি বলে?
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫০662861
  • কল্লোলদা কি "বিজেপি এসে তৃণকে হুড়ো দিক"-এর বদলে "তিনোরা বামেদের (কিংবা সকল পব-বাসীদের) হুড়ো দিতেই থাকুক" তত্ব প্রচারের চেষ্টা করছে?
  • cm | 127.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫৫662872
  • কল্লোলদার জন্য আবার টুকি "বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌ মনে রাখা ভাল যে পরিবর্তনপম্হীরাও কিন্তু ২০১১-তে ‘তৃণমূল’-এর নাম উল্লেখ করেননি৷‌ "

    বেশ সরাসরিই বলেছেন তো। আর আপনিও এর সাথে একমত বলেই তো আমাদের পড়ালেন এইটা।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৩662883
  • পিটি।
    কল্লোলদা তো কবেই পষ্টো করে বলে দিয়েছে - নোটা। কাউরে পছন্দ নয়। কারন যেই আসুক(তৃণ, বিজেপি, বাম, কং) তারা সকল পব-বাসীদের হুড়ো দিতেই থাকবে।
    কিন্তু সিপুয়েমের কি হবে? তারা কি ল্যাতপ্যাতই করবে আর পাঁচিলে তেঁতুল অবস্থানে থাকবে? যাতে বিজেপি এসে তৃণকে হুড়ো দ্যায়। নাকি দেবেশ রায়ের কথা মতো "পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সংশোধিত বামফ্রন্ট। সম্প্রসারিত বামফ্রন্ট" হয়ে উঠবে?
    এ বিষয়ে তোমার মতামত পেলে পুলকিত হতাম।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৩662895
  • আমি লিখেছিলুম -Date:31 Jan 2015 -- 11:00 AM
    এইত্তো রঞ্জন - মানুষ আর হলি না। আজকালে দেবেশ রায় পড় তবেই বুঝতে পাবি পরেরবার কে আসছে।
    http://www.aajkaal.net/31-01-2015/cat/6/post%20editorial/
    ওহঃ, মাইকেল মাইকেল...................ধন্য তুমি।
    এটার মানে একমত হাওয়া!!! কিঞ্চিত আশ্চর্য হলাম।
    যাগ্গে - গোটা গোটা করে বলেই দেই - না একমত নই। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা আছে ধন্য - শব্দটি দিয়ে শুরু। পড়ে নিও অবসর মতো।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৪662906
  • উপরের পোস্ট সিএমকে।
  • PM | 53.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৪662917
  • "Name: সিকি

    IP Address : 125.249.13.82 (*) Date:06 Feb 2015 -- 11:54 AM

    "ইশানকে কতদিন ধরে বলছি, নির্মল আনন্দ নামে একটা ক্যাটেগরি বানাও, এই টইগুলোকে সেখানে ধরে ধরে ফেলি। মামু কানই দেয় না।"

    সিকি স্যার, বর্তমান পরিস্থিতিতে প্রাচীন সিঙ্গুর আর নন্দীগ্রাম এর টই গুলো-ও নির্মল আনন্দের ক্যাটাগোরিতে ফেলতে ভুলো না ঃ)
  • তাপস | 126.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৩662928
  • কল্লোলদা কাল্ট ফিগার হয়ে গেছে। কুশপুত্তলিকা দাহটুকুই বাকি
  • b | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৩662939
  • কিম্বা হোক্কলরব।
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৯662950
  • "কল্লোলদা তো কবেই পষ্টো করে বলে দিয়েছে - নোটা। কাউরে পছন্দ নয়।"
    তাই যদি, তাহলে সিপিএম ল্যাতপ্যাত করল না আচার খেল তাই নিয়ে তোমার এত মাথাব্যথা কেন?
    নোটায় ভোট দাও আর বিজেপির আসার পথ প্রশস্ত কর!!

    এই "কাউকে পছন্দ নয়" তত্বটি ২০১১-তে কেন ভূমিষ্ঠ হয়নি কে জানে!!
  • Arpan | 233.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫১662961
  • না না, আমরা সবাই আইনের শাসন চাই। ঠেকে শিখেছি।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০০662972
  • পিটি।
    সে নাহয় হলো। কিন্তু আগামী ভোটে সিপুয়েমের কি হবে বিষয়ে তোমার মতামত জানাতে এতো দ্বিধা কেন? তুমিও কি দেবেশ রায়ের মতো মনে করো - পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সংশোধিত বামফ্রন্ট। সম্প্রসারিত বামফ্রন্ট" ?
    বলো না ভাই, এট্টু শুনি।
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১২662983
  • জ্যোতিষচর্চা এখনো শুরু করিনি। তবে বহু আগেই একটা সম্ভাবনার কথা লিখেছি-বিজেপি তিনোদের লক্ষীপ্যাঁচা। তিনো যদি ভেঙে টুকরো হয়ে না যায় তাহলে বিজেপি বিরোধী ভোট ভাগ করে তিনোদের ক্ষমতায় রেখে দেবে।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৬662994
  • পিটি।
    "নোটায় ভোট দাও আর বিজেপির আসার পথ প্রশস্ত কর!!"
    "বিজেপি তিনোদের লক্ষীপ্যাঁচা"
    এগুলো জ্যোতি...................? যাউগ্গা।

    ইসস দেবেশ রায় শেষে জ্যোতিষ হয়ে গেলো? ক্ষী ক্ষান্ডো!!
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫১663006
  • আমি ভোট ভাগের কথা লিখছি আর তুমো বামেদের সর্বনাশের কথা ভাবছ।
  • PM | 53.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০০663017
  • সব প্রশ্নের উত্তর PT/PM/CM দেবে কেনো। পরিবর্ত্তনের ফল আর তার জবাব দিহি তো পরিবর্ত্তনের সমর্থকদের দেবার কথা ঃ)
  • sm | 233.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৬663028
  • ২০১১ তে বোধ হয় নো টা ছিল না। তাহলে এই প্রশ্নের কি অর্থ?
    পরিবর্তনের সমর্থক রা কেন জবাবদিহি করবে? পি টি বাবু ক্রমাগত একই কথা লিখে যাচ্ছেন, যে তিনো রা বিজেপির লক্ষী পেচা, পথ প্রশস্থ করছে এই সব।বি জে পি, সংবিধান সম্মত দল।ভোটে জিতে ক্ষমতায় আসতেই পারে।
    বরঞ্চ বাম দল এর প্রশস্থী গায়করা বলুন, কেন দলে দলে বাম সমর্থক রা বি জে পি তে যোগ দিচ্ছে? কেন তিনো সমর্থক রা বাম দলে ভিড়ছে না?
    কেন তারা জনগণ কে বোঝাতে ব্যর্থ হচ্ছেন,তিনো দের স্বাভাবিক বিকল্প তারাই।উল্টে নিচুতলায় ফিস ফিসানি স্পষ্ট, আমাদের না দিলে অন্তত তিনো রা যেন না পায়।এর মানে কি বলার জন্য নিশ্চয় মানে বই লাগে না?
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৩663039
  • "২০১১ তে বোধ হয় নো টা ছিল না। তাহলে এই প্রশ্নের কি অর্থ?"
    ভোট বয়কট তো সব সময়েই করা যেত।

    "পরিবর্তনের সমর্থক রা কেন জবাবদিহি করবে?"
    কারণ তারা পরিবর্তনের গাওনা গেয়ে একদল ধান্দাবাজ মিথ্যেবাদী ও প্রতারকদের ক্ষমতায় বসিয়েছে।

    "পি টি বাবু ক্রমাগত একই কথা লিখে যাচ্ছেন, যে তিনো রা বিজেপির লক্ষী পেচা, "
    না ঠিক উল্টোটা। পিটিবাবু লিখছেন যে "বিজেপি তিনোর লক্ষী প্যাঁচা"। অর্থাত বিজেপি ২৫% পর্যন্ত গেলেও ভোট ভাগাভাগিতে তিনোদের লাভ।

    "উল্টে নিচুতলায় ফিস ফিসানি স্পষ্ট"
    নীচ থেকে ঘুরে এলেন কবে?
  • sm | 233.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪২663050
  • যাক এত ক্ষণে বোঝা গেল আপনি নো টা আর ভোট বয়কটের তফাতটা বোঝেন নি।

    পরিবর্তন কারীরা কেন জবাবদিহি করবে? স্বাভাবিক প্রশ্ন।কারণ তারা একটা সংবিধান স্বীকৃত দল কে ক্ষমতায় এনেছে। পরের বার বি জে পি কেও আনতে পারে। যদি ধান্দা বাজ আর প্রতারক দের আনার জন্যই আনতো, তাহলে তো এই বার সততার প্রতি মূর্তি বাম দল কে সসম্মানে ক্ষমতায় ফিরিয়ে আনার কথা। এই সামান্য কথা বুঝতে এত কষ্ট কেন?

    অর্থাত বিজেপি ২৫% পর্যন্ত গেলেও ভোট ভাগাভাগিতে তিনোদের লাভ।
    এটা কি রকম হিসেব হলো? বি জে পি ১১ থেকে ২৫ পার্সেন্ট, ভোট বাড়ালে, তিনো দের তো ১৪ পার্সেন্ট ভোট কমার কথা। কারণ জন গণ তিনো দের উপর বৃতশ্রদ্ধ।সিম্পল হিসেব। ত়াতে তো, পরের বার সি পি এম তথা বাম দলের জেতা অবশ্যম্ভাবী।আপনার হিসেব টা কি শুনি?

    নিচুতলায় কান পাতলেই শুনতে পেতেন। গজদন্ত মিনারে বসে তো আর নিচু তলার আওয়াজ কর্ণ কুহরে প্রবেশ করবে না।
  • PT | 213.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০663061
  • আমি কি বুঝি না বুঝি সেটা যে আপনি বোঝেন সেটা বুঝলাম।

    পরিবর্তনকারীরা যে এক্দল ধান্দাবাজ, মিথ্যেবাদী আর প্রতারকদের চিনতে পারেনি (বা চায়নি) সেটার জন্য তারাই দায়ী। যারা ধান্দাবাজদের ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ধান্দাবাজী করেছিল তারা কি কারণে "বাম দল কে সসম্মানে ক্ষমতায় ফিরিয়ে " আনবে?

    আমার মিনারটি গজদন্তনির্মিত জেনে প্রভূত আনন্দ পেলাম। আজ রাতে মিনারে শুয়ে ঘুমোতে পারলে হয়!!
  • PM | 53.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪663072
  • sm আগে আপনার দলের সারদা সামলান--তারপর অন্য বড় কথা হবে ঃ)
  • কল্লোল | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৪৫663083
  • পিএম। সব কোশ্নের জবাব তো চাই নি!! কোশ্ন একটাই। আবার লিখবো? আচ্ছা লিখি তবে।
    কোশ্ন - আগামী ভোটে সিপুয়েমের কি হবে বিষয়ে তোমার মতামত জানাতে এতো দ্বিধা কেন? তুমিও কি দেবেশ রায়ের মতো মনে করো - পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সংশোধিত বামফ্রন্ট। সম্প্রসারিত বামফ্রন্ট" ?
    বলো না ভাই, এট্টু শুনি।
    এতে পিটি কয়ছে সে জ্যোতিষচর্চা এখনো শুরু করেনি।
    দেবেশ রায় শুরু করেছেন হয়তো।
  • Atoz | 161.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০০663094
  • মিনারে শুয়ে ঘুমানো যায়? নেমে এসে নিদমহলে ( নাকি শিসমহল? কী যেন একটা বলতো মোগলেরা? ) ঘুমাতে হতো না?
    ঃ-)
  • Atoz | 161.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১১663105
  • আজকের আবাপতে সারদা নিয়ে অনেক খবরের হেডলাইন দেখে যেই না ক্লিকালাম, দেখি অফলাইন!!!!
    আপনারা একটু দেখুন তো! এ কী গভীর কোনো ইয়ে না সিয়া না ফেবাই??????
  • cb | 68.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১৮663117
  • হাঙ্গেরী আর ভেনেজুয়েলা র মিলিত এফর্ট মনে হচ্ছে।

    এদিকে কাল সুদীপ্ত সেন সুমন দে কে সারা ভারতবর্ষের রোল মডেল আখ্যা দিয়েচেন, সুমন্দে চুষে গিয়ে বলে হুঁ :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন