এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১১ এপ্রিল ২০১৬ ১২:০৪702772
  • এটা ভোট হচ্ছে?
  • cb | ১১ এপ্রিল ২০১৬ ১২:৫২702774
  • S এর ৯ ৪৩ র জন্যঃ

    অনুপ্রেরণা - আজব ছড়া, মমতা ব্যানার্জী

    তথ্য দেবে আরবিআই
    ভোট দেবে *দির ভাই
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১১ এপ্রিল ২০১৬ ১৩:০৬702775
  • এতে যে আমি দুবস্তা ক দেব তা সবাই জানে।
  • S | ১১ এপ্রিল ২০১৬ ১৩:১৩702776
  • তিনো আমলে পার-ক্যাপিটা ভায়োলেন্স কতটা বেড়েছে সেইটার হিসাব করবেন না কেউ?
  • কী রে ভাই | ১১ এপ্রিল ২০১৬ ১৩:৪০702777
  • আবাপ এত লড়েও এবারে জনমত কন্ট্রোল করতে পারল না? সিপিয়েমও কি আদৌ কোনও ফাইট দিচ্ছে? নাকি সেসব এখন বলা যাবে না?
  • PT | ১১ এপ্রিল ২০১৬ ১৩:৫৩702778
  • "১৩ঃ৪৯- ভোটগ্রহণ ঘিরে হিংসায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী ফোন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তকে।"
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ১৪:১৯702779
  • 1:40 - সূর্যবাবুর প্রেস মিট দেখুন।
  • ব্রিফ দাও | ১১ এপ্রিল ২০১৬ ১৪:২৪702780
  • নেট অ্যাক্সেস লিমিটেড।
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ১৪:৪৫702783
  • দম ফেলার ফুরসত নেই। এখনো খাইনিঃ-(
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ১৪:৪৫702781
  • দম ফেলার ফুরসত নেই। এখনো খাইনিঃ-(
  • PM | ১১ এপ্রিল ২০১৬ ১৫:০৮702784
  • অরিজিত, দুরে থেকেও পাশেই আছি। টুপি অনেক আগেই খোলা, নতুন করে আর খোলা গেলো না ঃ)
  • ওকে | ১১ এপ্রিল ২০১৬ ১৫:১৩702785
  • তাহলে বাড়ি ফিরেই দেখব।
  • de | ১১ এপ্রিল ২০১৬ ১৬:৩১702786
  • সবাই পারে, সব রাজ্য - শুধু বাংলাই পারে না ঃ(( -

    শান্তিতে ভোট কি আর কখনো হবে? কোনরকম কারচুপি ছাড়া!

    তবু এই মধ্যে অরিজিত - হ্যাটস অফ!
  • আপনারা শিখলেন্না | ১১ এপ্রিল ২০১৬ ১৬:৪২702787
  • নামটা অরিজিৎ। খণ্ডীয় ত। অরিজিত মানে আলাদা :(
  • de | ১১ এপ্রিল ২০১৬ ১৭:৪৭702788
  • ছাড়েন মহায় - উদিকে কেন্দ্রীয় বাহিনীও ঘোল খেয়ে যাচ্চে, আর ইনি পড়ে আচেন খন্ডত্ত নিয়ে - ফোকাস মহায় ফোকাস!
  • destiny | ১১ এপ্রিল ২০১৬ ২১:২৯702789
  • mamata must stay another 29 years. she must fulfill her destiny and make west bengal great again.
  • PM | ১১ এপ্রিল ২০১৬ ২২:১০702790
  • অরিজিৎ-বাবু কি হতাশ? আজকের পরে?
  • Mmu | ১১ এপ্রিল ২০১৬ ২৩:৪৬702791
  • সব্বাই এই ভোট নিয়ে কত উদ্বিগ্ন / চিন্তিত, তাই না। আগের জমানায় বোধ হয় এত কষ্ট করে চিন্তা করতে হয় নি তাই না । আ হা হা।
    :)) :))
  • aranya | ১২ এপ্রিল ২০১৬ ০০:৩০702792
  • আগের জমানায় সিপিএম যখন রিগিং করত, কিছু সিপিএম সদস্য/সমর্থক নিশ্চয়ই দুঃখ পেতেন, অন্ধ আনুগত্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
    তেমন ই এই মূহুর্তে কিছু তৃণমূল সমর্থকেরও খারাপ লাগছে - এই মনে হওয়া বা আশা
  • S | ১২ এপ্রিল ২০১৬ ০১:০৬702794
  • আগের জমানার পুনরাবৃত্তি করার জন্যে তিনোমুলের দরকার ছিলো না।
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৬ ০১:৫২702795
  • মেক ওয়েস্ট বেঙ্গল গ্রেট এগেন? এ তো পুরো ট্রাম্পের মতো কইছে। :-)

    কিন্তু সন্ত্রাস কদ্দুর কি হয়েছে একটু বন্নোনা কে দেবে? আবাপ পড়ে তো কেশপুর গড়বেতা ছাড়া আর কিছু বোঝা গেলনা। টিভিও দেখি নাই।
  • টাঁড়বারো | ১২ এপ্রিল ২০১৬ ০৬:০২702796
  • পিএম ১০ঃ১০ - না।
  • ধুর | ১২ এপ্রিল ২০১৬ ০৭:৪৩702797
  • পোলাডা কিসুই ল্যাখে না। এখন বলে টাইম নেই, পরে বলে লিখতে পারি না ...
  • PT | ১২ এপ্রিল ২০১৬ ০৭:৪৪702798
  • অশোক মিত্রের অন্যান্য নিবন্ধের লিং ভোর হওয়ার আগেই জ্বলজ্বল করে কোন না কোন টইতে। এটির কপালে সেই সৌভাগ্য হয়নি..........

    "এখন মনে হয়, ঘৃণার একটি মস্ত সামাজিক সার্থকতা আছে। জীবনের অন্তিম লগ্নে পৌঁছে আমি স্পষ্টোক্তি করে অত্যন্ত শান্তি পাচ্ছি, মস্ত তৃপ্তি পাচ্ছিঃ এই স্বৈরাচারিণীকে আমি ঘৃণা করি। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। আমার ঘৃণা প্রকাশ পড়শিদেরও ঘৃণা-নিষ্কাশনের সাহস সঞ্চার করে। কী সৌভাগ্য, সেই ঘৃণাকে ব্যক্ত করার একটি সুযোগ বর্তমান রাজ্য বিধানসভার নির্বাচন আমাকে এনে দিয়েছে। যে এলাকায় আমার বসবাস, এখন তা ভবানীপুর কেন্দ্রের অন্তর্ভুক্ত। ভোটের দিবসে যথাসম্ভব দ্রুততার সঙ্গে নির্দিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে যাব, আমার মতো শারীরিক অসমর্থদের জন্য কোনও বিশেষ ব্যবস্থা যদি না-ও থাকে, হামাগুড়ি দিয়ে হলেও ভোট-পরিচালকের সামনে উপস্থিত হয়ে পরিচয়পত্র দেখিয়ে পর্দায় ঘেরা যন্ত্রে মহিলাটির বিরুদ্ধে আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব।"
    http://www.anandabazar.com/editorial/fortunate-to-cast-vote-against-a-women-1.357234#
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৬ ০৮:৩১702799
  • আমি খবরের আশায় দিনের শেষে গুরু খুলে দেখি পিটি লিং দিয়েছেন, একে আবাপ তদুপরি অশোক মিত্র। দিদির পতন তো তুশ্চু এবার প্রলয় না হলে হয়। :-)
  • PT | ১২ এপ্রিল ২০১৬ ০৮:৪৬702800
  • "তদুপরি" অশোক মিত্র? বুঝেছি। এই লেখাটিতে বাম সরকারকে গাল দেননি অশোক তাই মন ভরল না!!
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৬ ০৮:৫৭702801
  • আরে অশোক মিত্রের লেখার স্টাইল আমার ভালো লাগেনা। কনটেন্ট প্রায় সবসময়েই ভালই লাগে। এক আধটা জায়গা ছাড়া। সেই সব জায়গাগুলো এখানে নেই, অতএব, সে নিয়ে সমস্যা না। পয়েন হল আপনিই তো অশোক মিত্র আবাপ কাউকেই ধুইয়ে দিতে ছাড়েননি। এখন এদের লেকা তেড়ে বিতরণ করছেন, তাতে আশ্চজ্জ্জ হলাম। তবে মতে মিললে লোকে কী না করে।

    ডিঃ ইহা আপনার সম্পর্কে অবসার্ভেশন। সিপিএম, তৃণমূল, বিধানসভা ভোট, আবাপ, অশোক মিত্র, কারো সম্পর্কেই এখানে কোনো মতামত দেওয়া হয়নি।
  • PT | ১২ এপ্রিল ২০১৬ ০৯:০১702802
  • সূত্র আবাপ, কিন্তু লিখছেন ঠ্যাঙানী খাওয়া প্রিসাইডিং অফিসার। ঠ্যাঙানীটা বিস্ময়ের নয়, আশ্চর্যের বিষয় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা!! পুরো লেখাটাই লেপটে দিলামঃ

    বুথে ঢুকেই ওরা বলল, লাশ ফেল সব ক’টার
    জয়ন্তকুমার নন্দী (আক্রান্ত প্রিসাইডিং অফিসার)
    ১২ এপ্রিল, ২০১৬, ০৪ঃ০৯ঃ৩৬
    এ এ প্রিন্ত

    এর আগে আট বার ভোট করিয়েছি। ন’বারের বার যে অভিজ্ঞতা হল, তা বলতে গেলে এখনও হাত-পা কাঁপছে!

    আমি সেই প্রিসাইডিং অফিসার, যাকে রবিবার রাতে বুথে ঢুকে এক দল মদ্যপ দুষ্কৃতী বেদম মেরে গিয়েছে। মারের চোটে কানে কিছু শুনতে পাচ্ছি না। বুকেও খুব যন্ত্রণা। পায়ে এত লেগেছে যে, বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আমরা কখনও কোনও মারামারি-কাটাকাটির সঙ্গে জড়াইনি।

    ভোটের ডিউটি পড়েছিল বড়জোড়ার মালিয়াড়া পরীক্ষাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সঙ্গে ছিলেন কৃষি দফতরের প্রণবকুমার মণ্ডল, প্রাথমিক শিক্ষক মিলন কুমার মণ্ডল আর চতুর্থ শ্রেণির কর্মী লক্ষ্মীকান্ত মাহাতো। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বুথে পৌঁছে গিয়েছিলাম। রাতের খাওয়া সেরে ইভিএম পরীক্ষা করছিলাম। বেশি রাতে আচমকা ১৫-২০ জন মদ্যপ লোক বুথে ঢুকে পড়ল। গালিগালাজ করতে করতে বলল, ‘‘এরা সব সিপিএমের হয়ে মেশিনে ভোট দিয়ে দিচ্ছে। ভোট দেওয়া বার করছি। লাশ ফেলে দেব সব ক’টার। মার শালাদের! মেশিন কেড়ে নে ওদের থেকে।’’

    ওদের আটকানোর চেষ্টা বৃথা হল। জিনিসপত্র ভাঙচুর করে আমাদের কলার ধরে ফেলে এলোপাথাড়ি ঘুঁষি-লাথি-চড় চলল। মোবাইল ছুঁড়ে ফেলল। মিলন আর লক্ষ্মীকান্ত কোনও রকমে ছুটে পালাল। আমি আর প্রণব পারলাম না। সেন্ট্রাল ফোর্সের লোকেদের ডাকলাম, কিন্তু ওরা বুথ পাহারার বদলে রাত ন’টার মধ্যে খেয়েদেয়ে দোতলায় শুয়ে পড়েছে। কিছু ক্ষণ পরে এক জন লুঙ্গি পরে নীচে এসে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে উপরে চলে গেল। আমি এক সময় হাত ছাড়িয়ে কোনও রকমে দোতলায় উঠে বললাম, ‘‘হামলোগোকো বাঁচাইয়ে।
    মার ডালেগা।’’ ওরা কিছুই করল না। ওদের সামনেই দুষ্কৃতীরা আমাদের আবার মারতে লাগল। প্রায় ৪০ মিনিট পরে পুলিশ এল। মার থামল, কিন্তু চিৎকার-গালাগাল চলতে লাগল। বারবার বলার পরেও আইসি এফআইআর নিলেন না। বিডিও সারা রাত আমাদের বুথে ফেলে রাখলেন। ডাক্তারও ডাকলেন না।

    সকালে আমাদের জায়গায় নতুন প্রিসাইডিং অফিসারদের আনার পরেও বেলা প্রায় ১২টা পর্যন্ত আমাদের ওখানে রেখে তার পর একটা গাড়িতে তুলে বড়জোড়া ব্লক অফিসে নিয়ে যাওয়া হল। ‘‘আপনাদের শরীরের থেকে ভোটটা করা বেশি জরুরি।’’—বিডিওর কথা শুনে হাঁ হয়ে গেলাম।

    শেষ অবধি যে বেঁচে বাড়ি ফিরেছি, এই ঢের। জানি না, শরীর আর মনে কবে স্বাভাবিক হতে পারব। আমি শিক্ষকতা করি। বাঁকুড়া শহরের প্রতাপনগরের বাড়িতে আমরা স্বামী-স্ত্রী আর দুই সন্তান। কোনও দিন ভাবিনি, এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে হবে। ঘটনার পর থেকেই খুব ভয়ে আছি। কারণ, প্রতিবাদ করেছি। তাই চাইব, মুখ্যমন্ত্রী একটু দেখবেন, এর পরে আমাদের যাতে রাজনৈতিক বদলার শিকার হতে না হয়।
    http://www.anandabazar.com/elections/west-bengal/election-news/after-entering-in-the-booth-they-threatened-of-killing-1.357551#
  • ঈশান | ১২ এপ্রিল ২০১৬ ০৯:০২702803
  • নাঃ। সইত্যের খাতিরে বলতেই হয়, লেকাটিও ভালো লাগলনা। তৃণমূলের বিরুদ্ধে লেকার জন্য না। এই ঘৃণা ঘৃণা ইত্যাদির জন্য। সংসদীয় রাজনীতিতে বিরোধীপক্ষের লোককে ঘৃণা, ঘৃণা, ঘৃণা করতে হলে ভারি মুশকিল।
  • PT | ১২ এপ্রিল ২০১৬ ০৯:০৩702807
  • "এখন এদের লেকা তেড়ে বিতরণ করছেন,"
    কার কার লেখা "তেড়ে" বিতরণ করলাম?

    "তবে মতে মিললে লোকে কী না করে।"
    "মতে" না মিললে লোকে অশোক মিত্রের লেখার লিং দেয়না বা পড়তেও পছন্দ করেনা সেটাও তো বোঝা গেল!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন