এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৯ মে ২০১৬ ২০:৪৫706045
  • এটাই বলার কং অতি ধূর্ত দল। এখন তালপুকুরে ঘটি ডোবে না কিন্তু জমিদারী বদামো পুরো মাত্রায় বর্তমান। জোটের একটি অংশ যেন পরজীবী গোত্রের না বেরোয়।
  • Arpan | ১৯ মে ২০১৬ ২০:৪৭706046
  • বামেরা জোট ভাঙবে না। উল্টোটাই হবে।
  • PT | ১৯ মে ২০১৬ ২১:০১706047
  • জোট না করলে ৫০ টা সিটও সাকুল্যে মিলত না। তবে অনেক বিক্ষুব্ধ, প্রাক্তন বাম বেশ কটা আসনে নোটায় ভোট দিয়ে তিনোর জয়ের পথ প্রশস্ত করেছে।
  • a | ১৯ মে ২০১৬ ২১:০৩706049
  • বাণী চালু _ ke kake vote debe setao thik করবে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ২১:০৩706048
  • এরকম কটা আসন?
  • pi | ১৯ মে ২০১৬ ২১:০৫706050
  • সিঙ্গুর সংক্রান্ত রায়টা ভোটের শেষ পর্বের আগে না হয়ে আরো আগে এলে আরো কী হত ভাবছি।
  • PT | ১৯ মে ২০১৬ ২১:০৮706051
  • ওপরেই তো গোটা কয়েকের হিসেব পেলাম।
  • sm | ১৯ মে ২০১৬ ২১:০৯706052
  • জোট না করলে সাকুল্যে ৫০ টা সিট পেত না; একেবারে মনগড়া কথা।কিন্তু আসল কারন টা তো বলছেন না।
    কেন কংগ্রেসী রা জোট কে ভোট দিল না? কেন মুসলমান ভোট প্রায় সব তিনোরা পেয়ে গেল- আপনার/সূর্য্য বাবুর থিওরি অনুযায়ী তিনো আর বিজেপি তে যখন একটা মৃদু বোঝাপড়া রয়েছে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ২১:১৭706053
  • আপনি সংখ্যায় বলুন, না হলে বিস্তারিত ফল হাতে আসা অব্দি অপেক্ষা করুন। হাওয়ায় কথা ভাসিয়ে কোন লাভ আছে?

    আর বিক্ষুব্ধ, প্রাক্তন বামেরাই শুধু নোটায় ছাপ দিয়ে এসেছেন সেটাও নিশ্চয় ওপরের আলোচনা থেকে জানতে পেরেছেন? যেহেতু এই পাতায় এক জন বিক্ষুব্ধ, প্রাক্তন বাম এবং ঘোষিত নোটাপন্থী?
  • ঈশান | ১৯ মে ২০১৬ ২১:২০706055
  • এর চেয়ে ছাগল তত্ত্বটাও ভালো ছিল। :-)
  • PT | ১৯ মে ২০১৬ ২১:২১706057
  • বেশীর ভাগ কথাই তো হাওয়ায় ভাসানো-ই হচ্ছে-বিশেষতঃ যারা হারের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করছে। সবাইকে ছেড়ে আমাকে নিয়ে পড়লেন কেন?
    আর কয়েক পাতা আগেই অন্ততঃ গোতা চারেক আসনে র হিসেবে জয়-পরাজয়ের ফারাকের চেয়ে নোটার ভোট বেশী দেখানো আছে। সেটা দেখেন নি?
    বাম বিরোধীরা তিনোর বিরুদ্ধে ভোট দেবেনা। অতি, বিক্ষুব্ধ, তাত্বিক ইত্যাদি বামেরাই নোটায় দেবে। তিনো-বিজেপি সমর্থকেরা অত তাত্বিকতার ধার ধারে না।
  • sm | ১৯ মে ২০১৬ ২১:২১706056
  • অসীম বাবু আর কতরকম ভোট হারবে?
    বুদ্ধবাবু তো ২০১১ র পরে বেশ একটা দূরবর্তী অবস্থান নিয়ে রেখেছিলেন। দাঁড়ি ফাড়ি রেখে বেশ একটা সন্ত বা কবি কবি ভাব।
    হটাত এনার্জি পেয়ে তেরে ফুঁড়ে ; রাহুলের সঙ্গে মালা ফালা গলায় নিয়ে ফট সেশনের কি দরকার ছিল?
  • PT | ১৯ মে ২০১৬ ২১:২৩706059
  • ..... দেখলেনই তো যে তিনো ভোটাররা চোর-বাটপারদেরকেও ভোট দিয়ে জিতিয়ে আনতে দ্বিধা করেনা।
    আর আল-ফাল কথাবার্তার পরেও রেজ্জাক বা দিলীপের ভোট কমল নাকি কিছু?
  • Arpan | ১৯ মে ২০১৬ ২১:২৩706058
  • ছাগল তত্ত্বও আছে।

    তিনো আর বিজেপির মধ্যে মৃদু সমঝোতা হয়েছে, সেটা ওয়ারা জানতেন, কিন্তু সংখ্যালঘু বা সেকুলার ছাগলদের বুঝিয়ে উঠতে পারেননি।

    মানুষকে বোঝাতে পারিনি সেই তত্ত্ব আবার ফিরে এল। ঃ)
  • sm | ১৯ মে ২০১৬ ২১:২৬706060
  • যা, বাব্বা; কুনো চুরি ই তো কোর্টে প্রমানিত হয়নি।এত আপনার ই লজিক কমরেড!কুন দিকে যে যাই, বিপিন!
  • Arpan | ১৯ মে ২০১৬ ২১:৩১706061
  • নোটায় বাম বিক্ষুব্ধরা ছাড়া আর কেউ ভোট দেয় না এইটাও তো অ্যাজাম্পশন। এই আমিই বাঃ বিঃ না হয়ে প্রায় প্রতিবারই ব্যালট পেপারে একাধিক ছাপ মেরে এসেছি। সেরম পরিস্থিতি হলে ইভিএমেও আবার দেব।

    তো, বলার কথা এইটাই যে সব ভোটারই আপনার সুবিধা অনুযায়ী কোন না কোন দলের কমিটেড ভোটার নাও হতে পারেন। কিছু ফ্লোটার ভোটারও থাকে, এই আমার মত।
  • dc | ১৯ মে ২০১৬ ২১:৩৫706062
  • তাহলে এবার দোষটা পড়েছে বাম বিক্ষুব্ধ আর নোটার ঘাড়ে :p
  • ঈশান | ১৯ মে ২০১৬ ২১:৩৮706063
  • অ্যানালিসিসের আছে টা কি। সিপিএমের লাইন সম্পূর্ণ রিজেক্টেড। মুখ্যমন্ত্রী হিসেবে যাকে প্রোজেক্ট করা হয়েছে তিনিও হেরেছেন। গতবার বুদ্ধবাবু হেরেছিলেন, এবার সুয্যবাবু।

    সারাদিন 'ছাগল' আর 'ব্যাগড়াপন্থী' বলে তো চিল্লিয়ে যাওয়া হল। এবার এই রিজেকশানটুকু অ্যাক্সেপ্ট না করলে, রিভার্স ছাগলতত্ত্ব চালু হবে। :-)
  • এই দিয়ে | ১৯ মে ২০১৬ ২১:৪০706064
  • কি আগামী পাঁচ বছরের বাতেলাবাজি চলবে?
  • aka | ১৯ মে ২০১৬ ২১:৪৬706066
  • ন্যান আড্ডি শোনেন।

  • pinaki | ১৯ মে ২০১৬ ২১:৪৮706067
  • আজ কেরালার এক সিপিএম সাপোর্টারের সাথে কথা হচ্ছিল। বাচ্চা ছেলে। আমাদের ল্যাবে দুমাসের জন্য এসেছে। ওর বক্তব্য, বাংলায় সিপিএম এর ঠিক যা যা করার জন্য ভরাডুবি হয়েছে, কেরালায় ঠিক সেই সেই গুলো না করার জন্য সিপিএম কে কংগ্রেস ইত্যাদিরা কাঠগড়ায় দাঁড় করায়। মানে যথেষ্ট কর্পোরেট ফ্রেন্ডলি না হয়ে গরীব ফ্রেন্ডলি হওয়াটা ওখানে সিপিএমের প্রতি মূল অভিযোগ।
  • Arpan | ১৯ মে ২০১৬ ২১:৫৪706068
  • ওটা আকা কী দিল? জোটের গান?
  • aka | ১৯ মে ২০১৬ ২১:৫৫706069
  • ইন্টারপ্রিটেশন আপনাদের ওপর। যে শেয়ার করে সে কখনো বলে না। ঃ)
  • quark | ১৯ মে ২০১৬ ২২:০৩706070
  • তবে "বাংলায় বিজেপি তৃণমূলের লক্ষ্মীপ্যাঁচা" - এইটে নিয়ে কি আর সন্দেহ রইল?
  • quark | ১৯ মে ২০১৬ ২২:০৬706071
  • কান্তি গাঙ্গুলীর ব্যাপারটা সত্যিই অদ্ভূত। অথচ যাদবপুরে ঘোরাঘুরি ক'রে লোকের মুখে যা শুনছিলাম (মনীশবাবু লোক ভালো, সুজনকে টিভির বাইরে দেখা যায় না ইত্যাদি) তার উল্টোই হ'ল। অনেককিছুরই ব্যাখ্যা নাই।
  • cm | ১৯ মে ২০১৬ ২২:১১706072
  • দিলীপবাবুর মন্তব্যটিও প্রণিধানযোগ্য, মমতাকে মানুষ দূর্নীতিগ্রস্ত মনে করেনা। পারস্পরিক সম্পর্কটি সিম্বায়োটিক।
  • a | ১৯ মে ২০১৬ ২২:৩১706073
  • Ambikesh nijeke niye cartoon forward করবে না?:))
  • S | ১৯ মে ২০১৬ ২২:৪০706074
  • হুম। অনেক কিছুরই ব্যখ্যা নেই। তবে কিছু চেনা সীটে বিজেপি অনেক ভোট কেটেছে দেখলাম। এখন বোধয় আর ওরা ভোট কাটেনা, ভোট গুলো সত্যিই পায়। ওগুলো ওদের ফিক্সড ভোটার। মোদিজী থেকে গেলে বঙ্গে বিজেপি আরো ভালো স্থান করে নেবে।

    আশা করবো দিদি এই মহা মেজরিটি নিয়ে বাংলার মানুষের জন্য কাজ করবেন। যে যে আশা নিয়ে লোকে ভোট দিয়েছে সেগুলো পুরণ করবেন।
  • keshto | ১৯ মে ২০১৬ ২২:৫৫706075
  • সব যুক্তি তর্কের শেষ সমাধান
    চড়াম চড়াম
  • Arpan | ১৯ মে ২০১৬ ২২:৫৭706077
  • যারা এতদিন মইয়ে তুলেছিল, চিন্তা নেই, তারাই আস্তে আস্তে ব্যাখ্যা দেবে। রাজ্য আর জেলার পাতায় আর উত্তর সম্পাদকীয়তে।

    রহু ধৈর্যং, রাই ধৈর্যং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন