এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩১ আগস্ট ২০১৬ ২০:৫৪714949
  • ওব্বাবা এই খবরটা জানতাম নাতো! এটা কি হইছে? :d
  • dc | ৩১ আগস্ট ২০১৬ ২১:০৫714960
  • যাক এই রায়টা ভালো হয়েছে, আ প্রসেস কামস টু ইটস এন্ড। দশ বছর ধরে একটা রোগী ছটফট করছিল, এদ্দিনে তাকে ঘুম পাড়ানো হলো। সেই কবে রাজীব গান্ধী বলেছিল ক্যালকাটা ইস অ ডায়িং সিটি, এতোদিনে পবর ইকনমিক ডেথ সম্পন্ন হইল। গুড ঃ)
  • সিদ্ধান্ত | ৩১ আগস্ট ২০১৬ ২১:১০714971
  • বেআইনি পথ ছাড়া ইকনমিক লাইফ সম্ভব নয়।
  • dc | ৩১ আগস্ট ২০১৬ ২১:১৩714982
  • সে তো সিন্ডিকেট আছেই, অগতির গতি।
  • প্রশ্ন | ৩১ আগস্ট ২০১৬ ২১:১৭714993
  • যাক, তাহলে ডেথ হয়নি দেখছি।
    কি মনে হয় ? এই দৃষ্টান্ত সামনে রেখে অন্য রাজ্যগুলো কর্পো ল্যান্ড গ্র্যাব ঠেকাতে পারবে ?
  • dc | ৩১ আগস্ট ২০১৬ ২১:২১715004
  • হুঁ সেই প্রশ্নটাই আমিও ভাবছি। অন্য কিছু কিছু রাজ্যে বোধায় লার্জ বা মেগা প্রোজেক্টের কাজ থেমে যায়নি, আন্দোলন হলেও সেগুলো সামলেও নেওয়া গেছে। তবে এই রায়ের প্রিসিডেন্স ভবিষ্যতে কি এফেক্ট ফেলে দেখা যাক। আশা করি এরকমভাবে খুব বেশী বড়ো প্রোজেক্ট এভাবে থামিয়ে দেওয়া হবে না, তবে সে তো ভবিষ্যতের কথা। যতক্ষন ব্রিজ না আসছে ততক্ষন পেরনোর কথা ভেবে লাভ নেই।
  • PT | ৩১ আগস্ট ২০১৬ ২১:২৬715015
  • "দাবি জানালেই সরকার মেনে নেবে? দিল্লি তে গিয়ে দাবি জানান না কেনে?"
    খবর না রেখে তক্ক চালিয়ে যাওয়ার ক্যালি দরকার।
    শুধু ধর্মঘটের ডাকেই মজুরী এক লাফে ২৪৬ থেকে ৩৫০ টাকা। ধর্মঘট হলে কি হয় দেখা যাক।
    http://www.business-standard.com/article/economy-policy/centre-hikes-minimum-wages-and-bonus-trade-unions-not-impressed-116083001126_1.html
    কিন্তু মরা মাছের মতই শ্রেণী চরিত্রও প্রয়োজনের সময়ে ভেসে ওঠে। যে কারণে পব-র সরকারের ধর্মঘটের বিরোধীতার লাইন ধরে গুরুর রেসিডেন্ট তিনোরাও ন্যূনতম মজুরীর বিরোধীতা করছে।
    অবিশ্যি সিন্ডিকেটে মজুরী বাড়াতে গেলে নিজেদের ভাগে কম পড়ে যাবে যে.......
  • Arpan | ৩১ আগস্ট ২০১৬ ২১:২৭715026
  • সিঙ্গুরের অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রক্রিয়া ১৮৯৪ সালের আইন মেনে হয়নি।

    আর কর্পোর জন্য সরকারি তরফে ল্যান্ড গ্র্যাবিংকে জনস্বার্থ অ্যাখ্যা দেওয়া যায় না।

    যেটুকু বুঝলাম এই দুটো মূলত অধিগ্রহণ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বক্তব্য। এছাড়া মেজর কিছু থাকলে চোখ এড়িয়ে গেছে।

    তার মানে দাঁড়াল বেসরকারি পথে ল্যান্ড গ্র্যাবিং হলে রাজ্য সরকার চোখ বুজে থাকতেই পারে। তাতে আইনত পদ্ধতিগত ভুল হবে না।
  • Arpan | ৩১ আগস্ট ২০১৬ ২১:২৯715038
  • * অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে
  • a | ৩১ আগস্ট ২০১৬ ২২:০৬715049
  • একি রে সিঙ্গুর নিয়ে চুউপ
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২২:১২715060
  • মজুরি বেড়েছে কৃষি শ্রমিকদের।
    অন্যদের নয়। অর্গানাইজড সেকটরের ট্রেড ইউনিয়নগুলো তাহলে কৃষিশ্রমিকদের জন্যে ধর্মঘটের ডাক দিয়েছিল?
    মধু! মধু!
    তা পিটি,
    রেসিডেন্ট তিনো তো বুঝলাম, তাঁদের শ্রেণীচরিত্রও আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যদিও সুপ্রীম কোর্টের রায়ে বাম নেতাদের শ্রেণীচরিত্র বেরিয়ে পড়েচে। একচেটিয়া পুঁজিপতি সাম্রাজ্যের জন্যে আগেভাগে কৃষিজমি অধিগ্রহণ। এ নিয়ে কিছু বলুন।

    আর আপনি আশাকরি আপনার শ্রেণীচরিত্র অনুযায়ী ২ সেপ্টেম্বরের ধর্মঘটে নৈতিক ভাবে সামিল হচ্ছেন?
  • pi | ৩১ আগস্ট ২০১৬ ২২:১৬715071
  • বা এটুকু বললেও হবে সুপ্রিম কোর্টকে ছাগল না ব্যাগড়াবাদী বলব ?
  • PT | ৩১ আগস্ট ২০১৬ ২২:২৭715082
  • RR
    আপনিও তাহলে অন্ততঃ কিছু মানুষের মজুরি বৃদ্ধিতে খুশী নন মনে হচ্ছে। তোবা, তোবা-কার শ্রেণী চরিত্র কখন প্রকাশ পায় কে জানে।

    সুপ্রীম কোর্টের রায়ে আপনি আনন্দিত আরো অনেকের মতই। তবে কোর্ট আজকাল মানুষের শ্রেণী চরিত্র নিয়ে রায় দিচ্ছে এমনটি জেনে আনন্দ পেলাম। তথ্য বিকৃতির এ এক নব্য উদাহরণ!!

    আমি আমার স্ট্যান্ড বহু আগেই জানিয়েছি। সব কিছুই কোর্টের মাধ্যমে নির্ধারিত হোক-রায় যার পক্ষেই যাক না কেন।

    তবে আমি এখনো মনে করি সিঙ্গুরে কারখানা করতে না দেওয়া দেওয়া পব-র পক্ষে চূড়ান্ত ব্লান্ডার হয়েছে। যার ফল পব-র মানুষকে বহুদিন ধরে ভুগতে হবে। আমিও শঙ্কিত এই ভেবে যে, "তার মানে দাঁড়াল বেসরকারি পথে ল্যান্ড গ্র্যাবিং হলে রাজ্য সরকার চোখ বুজে থাকতেই পারে। "

    "আর আপনি আশাকরি আপনার শ্রেণীচরিত্র অনুযায়ী ২ সেপ্টেম্বরের ধর্মঘটে নৈতিক ভাবে সামিল হচ্ছেন?"
    এইসব বোকা প্রশ্নের বোকা জবাব হয়। কিন্তু আপনি ঠিক কি জানতে চাইছেন? বিশেষতঃ যারা রিটায়ার করেছে তাদের পক্ষে এইজাতীয় প্রশ্ন করাটা অত্যন্ত সহজ, তাই না?
  • pi | ৩১ আগস্ট ২০১৬ ২২:৩৪715093
  • বেসরকারি স্বার্থে জমি অধিগ্রহণ কীকরে জনস্বার্থে হয় আর বুদ্ধদেব সরকার কীকরে সেটাকে জনস্বার্থে অধিগ্রহণ বলে, এটাই তো কোর্ট বলেছে দেখলাম।

    ছ্যা ছ্যা, এরাও জনস্বার্থ বোঝেনা।

    বলেছে নোজের মুনাফার জন্য শিল্পপতি জমি নিচ্ছে, সেটা কীকরে জনস্বার্থ হয়।
    হায় রে, এদ্দিন ধরে শুনে এলাম এটাই নাকি পবর লোক'জনে'র স্বার্থ। গাল তো অনেকদিন আমরা খেলাম, এবার কোর্ট একটু খাবেনা?

    আর হ্যাঁ, এই জনস্বার্থ সংক্রান্ত মামলাটা এপিডিআর করেছিল।
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২২:৩৯715104
  • পিটি,
    মুখে কথা বসাবেন না। আপনি অর্ধসত্য বলছেন-সেটা পয়েন্ট আউট করেছি মাত্র। ট্রেড ইউনিয়নের দাবির চার্টারে আদৌ কৃষি-শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি ছিল না।
    দুই,
    আমি রিটায়ার করেছি।আপনি করেন নি।
    নিজের কথা বলুন, গোলপোস্ট সরাবেন না।
    হ্যাঁ, আমি ব্যাংকে সিটুর (BEFI) এর ইউনিয়নের আমাদের ফাউন্ডার মেম্বারো প্রেসিডেন্ট ছিলাম, পাঁচবছর।
    অল এম পি অ্যাসোসিয়েশনের স্টেট প্রেসিডেন্ট ছিলাম। পাঁচবছর।
    আন্দোলন করে ১৪ মাস সাসপেন্ড ছিলাম, পরে সসম্মানে রি-ইনস্টেটেড হয়েছিলাম। জিলা ট্রেড ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম। পরেও প্রতিটি স্ট্রাইকে সামিল ছিলাম। আর বাইরে থাকার কারণে যখন থাকতে পারিনি (যেমন পুণে বা লখনৌ ট্রেনিং) তখন নিজের একদিনের মাইনে ইউনিয়ন ফান্ডে দান করেছি।
    এখনও রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের মেম্বার।
    উপরের প্রত্যেকটি ফ্যাক্ট সহজে ভেরিফায়েবল।
    এবার আপনি বলুন। নিজে স্ট্রাইকে না গিয়ে স্ট্রাইকের মাহাত্ম্য বর্ণন ও অন্যদের বিদ্রূপ করা নৈতিক ভাবে শোভা পায়?
    আপনি ২ তারিখের স্ট্রাইকে জয়েন করছেন কি করছেন না? হ্যাঁ কি না?
    নইলে অন্যদের খোঁচা দেওয়া বন্ধ করুন।
  • sm | ৩১ আগস্ট ২০১৬ ২২:৪৬715115
  • পিটি, জানেন কি জেটলি ধর্মঘটের ডাকে ভয় পেয়ে ন্যূনতম মজুরি বাড়িয়ে দিয়েছে? এরপর বামেরা স্ট্রাইকে গেলে পুরো দিন বাথরুমে কাটাবে। আপনার কথা মতো দেখা যাক কি হয়।
    তা, আপনি কি ঠিক করলেন? ধর্মঘটে সময় হবেন? উত্তর দিতে লজ্জা কি? বীরের মতন বলবেন, হ্যা, শামিল হবো ; তা না; নব বধূর মতো পাশ কাটাচ্ছেন খালি।
  • PT | ৩১ আগস্ট ২০১৬ ২২:৫৬715126
  • RR
    আবার তথ্য বিকৃত করছেন।
    "The Minimum Wage Advisory Board on Tuesday announced a hike in the lowest wage for unskilled central government workers to Rs 350 a day from Rs 246. The increase will also be effective for central public sector undertakings.

    “The government has effected a 43 per cent increase in the minimum wage. This was a major demand of the trade unions,” Union Labour Minister Bandaru Dattatreya (pictured) said."

    ঐ মজুরী বৃদ্ধির পরেই BMS ধর্মঘট থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু অন্যরা সেটা মানেনি।

    "আপনি ২ তারিখের স্ট্রাইকে জয়েন করছেন কি করছেন না? হ্যাঁ কি না?"
    জয়েন করছি কিনা সেটা ঠিক কি করে প্রমাণ করা যাবে আপনাকে সন্তুষ্ট করা জন্য? আমাকে কোথাও সই করতে হয়না। না গেলে কেউ খোঁজও নেয় না। আবার অনেক সময়ে রাত আটটার সময়ে কাজ করতে যাই। তাছাড়া আমার কাজের সিংহভাগ বাড়িতে বসেই করা যায়। যেমন এই তক্ক করতে করতে এখন কাজ করছি।
    যদিও সরকার বিজেপির তবু বলতে বাধ্য হচ্ছি যে কেন্দ্রীয় সরকার, পব-র সরকারের মত হিটলারি উন্মাদনায় বন্ধ ব্যর্থ করার জন্য কোন সার্কুলার জারী করেনি। করলেও তা আমার নজরে আসেনি এখনো।

    আর একটা ছোট্ট কথা। আমি আপনার মত বিপ্লব করিনি কখনো। কিন্তু পেন্ডুলামের মত দোদুল্যমানও নই!! ভোটের সময়ে যাদের ভোট দিয়েছি, সিঙ্গুরের রায় বেরোনোর পরে তাদের শ্রেণী-চরিত্র নিয়ে এয়ার্কি করিনি। করলে নিজেকেই ছাগল মনে হত।
  • বলেন কি | ৩১ আগস্ট ২০১৬ ২৩:০৫715137
  • একমাত্র পবই পড়ে পাওয়া লঙ উইকেন্ডের বিরুদ্ধে ? হায় বাঙালি।
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২৩:১৫715149
  • পিটি,
    আমি তো কোন প্রমাণ চাইনি। আপনি বলুন হ্যাঁ কি না! ফেয়ার এনাফ। কিন্তু এড়িয়ে না গিয়ে স্পষ্ট করে বলুন।
    আপনার ব্যক্তিগত সততা নিয়ে কোন প্রশ্ন নেই তো!
    আর আমি কোন বিপ্লব করিনি। সামান্য ব্যাংকের চাকরি করে ছাপোষা মধ্যবিত্তের জীবন কাটিয়েছি মাত্র। এসব বলেছিলাম আপনি রিটায়ার লোকের সুবিধাজনক অবস্থান কথাটা বলে খোঁচা দেওয়ায়। আর মিনিমাম ওয়েজ বৃদ্ধিতে আমি অখুশী বলাতে।
    না, বহুবার স্পষ্ট করেই বলেছি--স্ট্রাইক করা ওয়ার্কারদের অধিকারের মধ্যে পরে বলেই বিশ্বাস করি। লে-অফ/লক আউট/ হায়ার এন্ড ফায়ার যদি মালিকের হাতিয়ার হয় তো---!
    আর বর্তমান সরকারের পক্ষে হরতাল এর ফলে কর্মদিবস/উৎপাদন নষ্ট ইত্যাদি বলা ভূতের মুখে রামনামের মত শোনায়। নিজেদের বিভিন্ন প্রোগ্রামে রাইটার্স স্কুল কলেজে অঘোষিত ছুটির কথা নাই বললাম। শুধু ২০০৮ থেকে ২০১১তে টিএমসির হরতাল,অবরোধ,ধর্ণার লিস্টই যথেষ্ট।
  • sm | ৩১ আগস্ট ২০১৬ ২৩:১৭715160
  • পিটি, আমাদের মাল্টিপারপাস জিনিয়াস ! কেমন গুরুতে তক্কো করতে করতে বিশাল প্রজেক্ট নামাচ্ছেন।এসব লগন চাঁদা লোকজন দের কথাই আলাদা!
  • PT | ৩১ আগস্ট ২০১৬ ২৩:২৪715171
  • RR & SM
    আমি যেকোনদিন বাড়িতে বসেই আমার বেশীরভাগ করণীয় কাজ করতে পারি। একটা পেপার পড়া বা কোশ্চেন তৈরি করাও আমার কাজের তালিকাভুক্ত। তাহলে এই কাজ গুলো বাড়িতে বসে করলে কি প্রমাণিত হবে?

    RR মেনে নিন যে তথ্যবিকৃত করেছেন আর sm মেনে নিন যে আপনি আপনার প্রিয় দল তিনোমুলের লাইন অনুসারে ন্যূনতম মজুরী ১৮০০০ করার বিরুদ্ধে তাই বন্ধ ব্যর্থ করার পক্ষে কথা বলছেন।
  • sm | ৩১ আগস্ট ২০১৬ ২৩:২৮715182
  • আমি বন্ধ করার বিরুদ্ধে। প্রতিবাদ বা দাবি দাওয়া পেশ করার হাজার রকম উপায় আছে। বন্ধ কেই কেন আপনি তোল্লাই দিচ্ছেন বুঝিয়ে বলুন।
    অতীতে বামেরা হাজার একটা বন্ধ ডেকেছে। তাতে কারো কিছু ---
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২৩:২৯715193
  • মেনে নিলাম যে পুরোটা না জেনে অর্ধসত্য বলেছি--এটা অজ্ঞতা, তথ্যবিকৃতি নয়। বিকৃতির পেছনে একটা উদ্দেশ্য ও লাভ-লোকসানের ব্যাপার থাকে।

    আর হরতালে যোগদান নিয়ে কোন মন্তব্য করছি না।ঃ))
  • kc | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৩১715215
  • ইয়ে এসেম, তিণোমূল কটা ডেকেছিল? নাকি সিলেক্টিভ ......?
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৩১715204
  • sm,
    দিদি ক্ষমতায় না থাকলে কত বন্ধ/ধর্না/অবরোধে নেতৃত্ব দিয়েছেন আর ক্ষমতায় এসে কেন উল্টো গাইছেন--সেটা একটু যুক্তি দিয়ে বলবেন কি?
  • | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৪৮715226
  • তা বেশ। নিজের সুবিধে মত বাড়ীতে বসে কাজ করা যায় বলে দিব্যি বন্ধ সমর্থক, আর ওদিকে মজুরির জন্য কাঁদুনি। টিপিক্যাল আলিমুদ্দিনের ছ্যাঁচরামি।
  • sm | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৪৯715248
  • RR, আমি তো দিদি র কাজের কৈফিয়ত দিতে আসি নি। আমি নীতিগতভাবে বন্ধ এবং ঘেরাও এর বিরুদ্ধে। সে দিদি ই ডাকুক আর বামেরা। হ্যা, বুদ্ধ বাবু বলেছিলেন বন্ধ ডাকবেন না কিন্তু পার্টির চাপে মাথা নুইয়েছিলেন।এটা ওনার অক্ষমতা।উনি পার্টি ছেড়ে বেরিয়ে আসতে পারতেন।
    মমতা ক্ষমতায় আসার পর বলেছে বন্ধ ডাকবেনা।এখন ও অবধি ডাকে নি।যদি ডাকে তাহলে দিদি ও সমালোচনার যোগ্য হবে।
    এর মধ্যে কোনো সিলেক্টিভিটি নেই।
    তৃণমূল ছাত্র রা ঘেরাও করলে; তাদের ও আইন মাফিক শাস্তি দেওয়া উচিত। কারণ ঘন্টার পর ঘন্টা ঘেরাও টা একপ্রকার বাঁদরামো।
  • PT | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৪৯715237
  • SM-এর দলের নেতারা কেউ এখনো জানাননি যে তাঁরা এই ন্যূনতম মজুরীর দাবী সমর্থন করেন কিনা। উল্টে কলকাতার সর্বত্র বন্ধ ব্যর্থ করার আহ্বান জানিয়ে পব-র সরকার বড় বড় ব্যানার ঝুলিয়েছে।
    তবে সম্ভব্তঃ এখানে একটা খেলা আছে। "সরকার" বন্ধ ব্যর্থ করতে বলেছে (নীল-সাদা রঙের পোস্টারে), তৃনমূল দল বোধহয় পোস্টার দেয়নি। ওটা ভবিষ্যতের জন্য রাস্তা খোলা রইল।
  • PT | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৫১715260
  • "অ"-সাইড লাইনের অন্ধকারে মুখ লুকিয়ে ছ্যাঁচরামি না করে আরেকটু প্রকাশ্যে জানান যে কি করলে বন্ধের সমর্থক বলে প্রমাণিত হব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন