এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৫ ০১:১৬70920
  • কোথা থেকে জানা যাচ্ছে এতসব? লাইভ টিভি?
  • Abhyu | ১২ জানুয়ারি ২০১৫ ০১:১৬70919
  • এটাতে মমতার কিছু পজিটিভ পাবলিসিটি হবে। কমাস আগে ওনাকে স্থায়ী উপাচার্য না করলেই হত... তখন গাজোয়ারী করতে গেল
  • Abhyu | ১২ জানুয়ারি ২০১৫ ০১:২০70923
  • এই আন্দোলন থেকে স্পটলাইট সরে গেল - ওদিকে মুকুলের ডাক পড়েছে - তিনোমূল খবরে থাকবেই!
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৫ ০১:২০70922
  • পজিটিভ পাবলিসিটির এখন খুব দরকার। আজ মুকুলের ডাক এসেছে। লিস্টিতে আর একটাই নাম বাকি আছে - "আমি"।
  • um | ১২ জানুয়ারি ২০১৫ ০১:২২70924
  • MAMATA BANERJEE HAS ANNOUNCED THAT VC WILL RESIGN! HOK HOK ‪#‎HOKKOLOROB‬
  • Reshmi | ১২ জানুয়ারি ২০১৫ ০১:২৫70925
  • এটা করতেই হত। আগেই লিখেছিলাম, এই সরকার এখন এমন নাস্তানাবুদ, নতুন করে আরো ঝামেলা অ্যাফোর্ড করতে পারা মুশকিল!

    আশা করা যায় এবার জেইউ তে শান্তি ফিরবে।
  • pi | ১২ জানুয়ারি ২০১৫ ০১:৩৬70927
  • ঃ)
  • cm | ১২ জানুয়ারি ২০১৫ ০১:৪১70928
  • আসল কেসের ফয়সালা কবে হবে?
  • - | ১২ জানুয়ারি ২০১৫ ০১:৫৮70929
  • "আশা করা যায় এবার জেইউ তে শান্তি ফিরবে।"
    নিশ্চয়ই জেইউর সমুখে এখন শুধুই শান্তি পারাবার ঃ-) চিরশান্তিতে থাকা একটা ইউনি শুধু এই ক`দিনের জন্যই এই প্রথম অশান্তি দেখল। এখন আর কোত্থাও কোনও অশান্তি না থাকারই তো কথা।
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৫ ০২:০১70930
  • এইবারেই বোঝা যাক আন্দোলনের বাকি অ্যাজেন্ডাগুলো সফল হচ্ছে কিনা। নির্যাতিত মেয়েটির ন্যায়বিচারও এই হোককলরবের একটা পয়েন্ট ছিল। উপাচার্যের অপসারণ আরেকটা। উপাচার্যের অপসারণ হল, কিন্তু অন্য অ্যাজেন্ডা নিয়ে কী বলেছে মমতা, কিছু জানা গেল? সেটা সন্তোষজনক না হলে তো আন্দোলন থেমে যাওয়ার কোনও মানেই হয় না।
  • dc | ১২ জানুয়ারি ২০১৫ ০২:০৭70931
  • বাঃ মমতা VCর পদত্যাগ ঘোষনা করলেন? এটা বেশ ভালো হলো।

    আর মমতা আরেকবার প্রমান করলেন উনি বুদ্ধবাবুর থেকে বেটার প্রশাসক। সত্যি এই খেলাটা খুব ভালো খেললেন, এবার অনেকটা পজিটিভ পাবলিসিটি পাবেন।

    কিন্তু আমাকে কনসালটেন্সির পয়সাটা কেউ দেবে না ঃ-(
  • PM | ১২ জানুয়ারি ২০১৫ ০২:২২70932
  • আশা করবো, JUর ছাত্র-রা একটু পড়াশোনায় মন দেবে। গত বছর ক্যমপাসিং এর অভিজ্ঞতা মোটেই ভালো নয়। এই বিশ্ব বিদ্যালয় আমাদের গর্ব---আর সেটা এর ছাত্রদের জন্যই
  • s | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৩০70875
  • এদিকে সত্যানুসন্ধান ....
  • pinaki | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৩৮70933
  • আগে অথরিটি আর শিক্ষকদের মান উন্নত করুন। ছাত্রদের মান দিব্যি ভালো আছে। অ্যাট লীস্ট তারা একটা ছাঁকনির মধ্যে দিয়ে ঢোকে। দলীয় আনুগত্যের কারণে চান্স পায় না। সেইসব ভালো ছাত্রদের দায়িত্ব নিয়ে খারাপ যারা করে তুলছে আঙুলটা তাদের দিকে তুলুন।
  • s | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৪১70876
  • ছাত্র সংসদের সদস্যরাই শ্লীলতাহানীর সাথে যুক্ত। আবার ছাত্র সংসদই প্রতিবাদের অগ্রভাগে। তাদের প্রতিনিধি টিভিতে এসে বাইট দিচ্ছেন। তাদের সমর্থক একদল ছাত্র ছাত্রী অনশন করে অসুস্থ হয়ে পড়ছেন। প্রধান দাবী ভিসিকে পদত্যাগ করতে হবে। ভিসির চাকরীটি ঝুলছে সুক্ষ সুতোয়।
  • pi | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৪৪70934
  • এখন মিছিল হচ্ছে।
  • dd | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৪৫70935
  • ব্যাস।
    যাও সবে নিজ নিজ কাজে
  • b | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৪৭70936
  • ভিসিবাবু নিজের থেকে পদত্যাগ করলে এই জ্বালাটা সইতে হত না। সম্ভবতঃ ওপর মহল থেকে নির্দেশ এয়েছিলো, দাঁতে দাঁত চেপে থেকে যান মশায়, দেখি কি হয়। আবার তারাই টুক করে সরিয়ে দিলো।
  • b | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৫১70937
  • আর ঐ গুজ্জু বেনিয়া ভদ্দরলোকের পোতি একটু কিতগ্গতা পোকাস করলে হোতো না?
  • PM | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৫২70939
  • পিনাকীবাবু আমি সামান্য লোক। ইনডাস্ট্রি ফিড ব্যাকটুকু দিলাম মাত্র।

    আপনার কথা থেকে বুঝছি অনেক কিছুই ঠিক চলছে না, অনেক কিছুই নেই।

    কিন্তু যেটুকু আছে তা কি ১০০% ব্যবহার হচ্ছে? যদি তা হয় তাহলে আমার কিছু বলার নয়। ঐ টুকু নিশ্চিত করাটাই ছাত্রদের হাতে--বাকিটা তাদের হাতের বাইরে।
  • Arpan | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৫২70938
  • যাক, অনিলায়নের থেকে মমতায়ন একটু হলেও এগিয়ে রইল।
  • a x | ১২ জানুয়ারি ২০১৫ ০২:৫৬70940
  • আন্দোলনের সবাইকে অনেক অনেক অভিনন্দন! বাকি দাবীগুলোও নিশ্চয়ই এরাই ভুলতে দেবেনা কর্তৃপক্ষ ও পিনাট গ্যালারিকে।
  • a | ১২ জানুয়ারি ২০১৫ ০৩:২১70877
  • জাস্ট টু রিমাইন্ড, আইসিসি পুনর্গঠন এই অনশনের ৫ দফা দাবির মধ্যে অন্যতম।
  • a x | ১২ জানুয়ারি ২০১৫ ০৩:২৯70941
  • অনিলায়নের থেকে ভালো কিনা ঠিক শিওর নই। এটা কিঞ্চিৎ স্লিপারি স্লোপ। মুখ্যমন্ত্রীর কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট থাকে এইরকম ফায়ার করার? মনে ভিসির ওপরে কে? কমিটি আছে নিশ্চয়ই, সেই কমিটি ফায়ার করলে এক জিনিস, কিন্তু মমতা এসে করা মানে যাদবপুরের অটোনমি কাটিয়ে হস্তক্ষেপ করা - এ জিনিস অন্যসময় অন্যরকম ভাবে হলে?
  • Tim | ১২ জানুয়ারি ২০১৫ ০৩:৩৮70942
  • আন্দোলন শুরুই হয়েছিলো আরো অন্য কিছু দাবী নিয়ে, তার একটা ধাপ পেরোনো গেল এতদিনে, তাও দরকারের থেকে বেশি কাঠখড়ই পোড়াতে হলো। অভিনন্দন সবাইকে যাঁরা এতদিন ধরে লড়লেন। তদন্ত শেষ হবে, জড়িতরা শাস্তি পাবে আর ছাত্রছাত্রীরা দ্রুত পড়াশুনোর মধ্যে ফিরতে পারবে আশা করি।
  • pi | ১২ জানুয়ারি ২০১৫ ০৩:৩৯70943
  • কাল মহামিছিল।
  • | ১২ জানুয়ারি ২০১৫ ০৩:৪০70944
  • আন্দোলনকারী ছাত্রদের অনেক অভিনন্দন। আশা করব এবারে শ্লীলতাহানির অভিযোগ তদন্তের দাবী ১ নম্বরে আসবে। এতদিন ওটা তো ৩ নম্বরে ছিল।

    উঃ এইজন্য অক্ষকে এত ভালোবাসি। আমি ঠিক এটাই ভাবছিলাম যে রাজ্যপাল নিয়োগ করেছিল, সেক্ষেত্রে তাঁরই বোধহয় অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট হয় বরখাস্তও করার। জানি না অবশ্য।
    তবে ভিসিকে মুখ্যমন্ত্রী বললে তো উনি পদত্যাগ করতে বাধ্যই হতেন। সেইভাবে ওনাকে দিয়ে পদত্যাগ করালেই তো ভাল হত।

    এটা কিরকম পুতুল বসিয়ে ছাত্রদের জেদ মেপেটেপে তারপর নিজের ক্রেডিটের জন্য পুতুলটাকে ছুঁড়ে ফেলা লাগল।
  • শ্রী সদা | ১২ জানুয়ারি ২০১৫ ০৩:৪৪70878
  • "সদা কি সত্যিই এটা বিশ্বাস করিস যে যাদবপুরের আন্দোলনের জন্য ইনভেস্টমেন্টের পরিবেশ নষ্ট হবে? বা ছাত্রদের চাকরির সমস্যা হবে?"
    ~ এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এক্সপেক্টেড ছিল কেন নতুন ইন্ডাস্ট্রি আসছেনা, কেন ডেভেলপমেন্ট হচ্ছেনা, কেন টাটার কারখানা ব্যাগড়াবাবুরা বন্ধ করলেন সেই নিয়ে আন্দোলন করা। ১০০% সমর্থন করতাম। সেসব না করে পেটি ইস্যু নিয়ে বাওয়াল। আগে লোকে খেয়েপরে বাঁচুক তারপর এসব দেখা যাবে।

    "নিজের পছন্দের চাকরি করবো বলে বাইরে আছি, নিজের শহরে থাকাটা বেশী কমফর্টিং এবং প্রায়োরিটি হলে অন্য অপছন্দের চাকরি নিয়ে সেখানে থাকার প্রচুর অপশন ছিল।" ~
    নাঃ ছিলনা। আমি যে ডোমেনে কাজ করি তাতে কোলকাতায় জাস্ট কিস্যু নেই। বাকী যে সিটিগুলোর কথা বলেছো (দিল্লী/হাইড/চেন্নাই) সেখানে আছে, ওগুলোর সঙ্গে কোলকাতার তুলনাই হয়না। দিল্লীর লোকের লুরুতে চাগ্রী করতে যাওয়া অপশন হতে পারে, কিন্তু কোলকাতার লোকের বাইরে চাগ্রী করতে যাওয়া বেশীরভাগ ক্ষেত্রে কমপালশন, অন্ততঃ একটু নিশ ডোমেনে কাজ করে যারা। এবং রাজ্যটাকে ইনভেস্টর ফ্রেন্ডলি করতে না পারলে এরকমই চলবে। জাস্ট ফর এগজাম্পল, আমি গত মাসে হিসেব করে দেখলাম অ্যারাউন্ড বাইশ হাজার টাকা খরচা হয়েছে, ইনক্লুডিং বাড়িভাড়া, খাওয়া, যাতায়াত। এই টাকাটা আমি কোলকাতায় থাকলে পশ্চিমবঙ্গের মানুষের বিজনেসে যেতো। আমার মতো বাকী ইকোনমিক রিফিউজিদের ধরলে পুরো অ্যামাউন্টটা খুব কম হয়না।

    "এই সমস্ত প্রাইভেট কলেজগুলোয় পড়াশুনো বা ইনফ্রাস্ট্রাকচারের মান কী প্রতিবাদের জন্য খারাপ হয়েছে"
    ~ প্রাইভেট কলেজগুলো (যারা লাভ করতে এসেছে, কোনো চ্যারিটেবল ট্রাস্ট ইত্যাদিদের টাকায় চলেনা) যে ফিজ নিয়ে পড়াতে বাধ্য হয় তাতে যদুপুর/শিবপুর লেভেলের ইনফ্রাস্ট্রাকচার দেওয়া সম্ভব নয়। মণিপাল ইনস্টিটুট অফ টেকনলজি বি-টেক কোর্সে সাড়ে বারো লাখ টাকা নেয়। সেই কোর্স কোলকাতার কলেজকে করাতে হয় ম্যাক্স সাড়ে চার-পাঁচ লাখে। (কোনো একটা রেগুলেশন আছে কোর্স ফী সংক্রান্ত, পিনাকীদা আরো ভালো জানবে)। গরীব রাজ্যে, যেখানে সরকারী কর্মীদের ডিএ বকেয়া থাকে বছরের পর বছর, ভালো হেভী পেয়িং প্রাইভেট কোং হাতে গোনা, সেখানে সাড়ে বারো লাখ খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ানোর লোক পাওয়া যাবে না। অগত্যা সস্তার তিন অবস্থা।

    "প্রতিবাদীরা আইডিয়ালিস্টিক চাড্ডি হলে তোর অবস্থানটাও সিনিক চাড্ডিসুলভ হয়ে যাচ্ছে।" ~ হয়ে যাচ্ছে আবার কি, আমি তো সিনিকই :) একটা আপাদমস্তক পুঁজিবাদী সমাজে বেঁচে পুঁজিবাদের যাবতীয় সুযোগসুবিধা নিয়ে লাল সূর্যের ভোরের স্বপ্ন দেখতে (এবং উনিশ কুড়ি বছরের বাচ্চাগুলোকে দেখাতে) পারলামনা বস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন