এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৯ এপ্রিল ২০১৯ ১০:০০379292
  • আই কিউ লেস দের সঙ্গে আলোচনা করছেই বা কে?উল্টে সম্প্রতি ইনসাইট লস হয়েছে।আট ভাট বকলে,এরকম উত্তরই দেওয়া হবে।
  • PT | ২৯ এপ্রিল ২০১৯ ১০:৩০379293
  • বামেদের জন্য এত মর্মবেদনা? এত অশ্রুভারাক্রান্ত বিরহবার্তা!!
    উফফ.... পারিনা..... এই সবে ফাগুনকে বিদায় দিয়েছি.....
    ৮০ বছর আগে নজরুল এই না পাওয়ার বেদনা নিয়েই বোধহয় এই গানটা লিখেছিলেন!!
  • Amit | ২৯ এপ্রিল ২০১৯ ১১:২৩379294
  • "বামেদের বার বার মরিয়াও প্রমান করিতে হইবে যে উহারা মরে নাই। " গুরুদেব সেই কবে লিখে গেছেন। বললে হবে ?

    বামেরা শেষ। এবার বারবার নাকে না কেঁদে যা করতে হয় করুন গে।
  • sm | ২৯ এপ্রিল ২০১৯ ১১:৩৮379295
  • কেন দূরে থাকো,
    শুধু আড়াল রাখো,
    কে তুমি,কে তুমি-
    আমায় ডাকো।
    মনে হয়,আজ বারে বারে,
    এই বুঝি এলে মোর দ্বারে--
    সে মধুর স্বপ্ন, ভেঙ্গো না তো।
  • রঞ্জন | ২৯ এপ্রিল ২০১৯ ১৩:৩৭379296
  • @্মানিক,
    আপনার সংগে ১১০% সহমত।
    মমতা কার সঙ্গে মন্ত্রীসভায় ছিলেন ভুলি নি। ওঁর ন্যাশনাল লেভেলের উচ্চাকাঙ্খা পুরনো।
    পিটি আমার ব্যক্তিগত বন্ধু, বাড়িতেও গেছি।
    পিটির সঙ্গে একটাই তফাৎ, উনি সামনে না তাকিয়ে সেই ২০১১র দুঃখ নিয়ে হাহুতাশ করে চলেছেন। তা ও শুধু বঙ্গের প্রেক্ষিতে।
    আমার কার্যক্ষেত্র হিন্দি বলয়ে, বিশেষ করে ৩৬গড়ে। সিপিএম, সমাজবাদী, আম্বেদকরবাদী, সিপিয়াই ও পিইউসিএল --সবাই ভাল বন্ধু। লিবারাল কংরেসী নেতাও বন্ধু। এমন কি আর এস এস পরিবারের ছেলেও আছে যে এদের মিথ্যাচার আর ইতিহাসের বিকৃতি ও সবাইকে লেবেল লাগানো নিয়ে বিদ্রোহী হয়ে আপের সংগঠক হয়েছে।
    সবাই মিলে রাস্তা খুঁজছি, হাত ধরছি। এটা শুরু হয়েছে সেই বাবরি মসজিদ ভাঙ্গার সময় থেকেই। কংরেরসেও
    ২) সারা বিশ্বজুড়ে বামপন্থার সংকটের সমাধান জানা নেই, খুঁজছি।
    জোয়ান রবিন্সন ৭০ এর দশকে একটা কথা বলেছিলেন--
    প্রথাগত ইকনমিস্টদের থেকে 'ক্র্যাংক' ভালো। কারণ ওরা অন্ততঃ খেয়াল করেছে যে মেইনস্ট্রিম ইকনমিক্স দ্বিতীয়বার সংকটের মুখে দাঁড়িয়ে।
    এখানেও সেই কথা। প্রথাগত সমর্থকেরা 'সংকট'কে স্বীকার করতেই চান না। চোখ বুঁজে উড়িয়ে দিতে চান। 'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে'?
    ৩) আসলে আম্মাদের প্রজন্ম মার্ক্সবাদকে অন্যভাবে পড়তে শিখেছিল। তখন পার্টি অফিসে থাকত দরমার বেড়া, টালির চাল। গুন্ডার আক্রমণ নতুন কিছু ছিল না। চাকরি যাবার ভয় সবসময় থাকত। তবু রুটি আলুর ঘ্যাঁট ভাগ করে খাওয়া হত।
    ৪) বংগে ৩৪ বছরের ক্ষমতা কি করে বালির প্রাসাদের মত ধ্বসে গেল এ নিয়ে আমার পরিচিত জনেরা কাজ শুরু করেছেন। সময় লাগবে। অনেক পুরনো ডকু দেখা হচ্ছে। কী করে্‌ ঘুণ ধরেছিল, আস্তে আস্তে। প্রকাশিত হলে জানাবো।
    আমার ধক নেই।বুড়ো হয়ে গেছি। হিন্দি বলয়ে কিছু অনুবাদ করে দিই, কিছু মতামত আর আলোচনা-- ব্যস এইটুকুই।
    সেই সুধীন দত্তের 'উটপাখি' থেকে বলতে হয়ঃ
    "আমরা সবাই সমান অংশীদার,
    অপরে --- ঋণ করে গেছে আগে,
    আম্মাদের পরে দেনা শুধবার ভার।""
    আপাততঃ আমার পরিচিত ছোটবেলার কিছু বন্ধু, আজীবন বাম পরিবার, এবার চুপচাপ ফুলে ছাপ দেবেন জেনে বুঝভম্বুল হয়ে আছি।
    বলচি --বাম প্রার্থীকে দে, নয়ত নোটাই সই।
    ওরা বলছে --দুটোর ফল একই হবে, ভোট নষ্ট। তাই-- বড় ফুলে ছাপ।
    ভাল লাগছে না, খাল কেটে কুমীর আনা হবে।
  • PT | ২৯ এপ্রিল ২০১৯ ১৪:০৪379297
  • "উনি সামনে না তাকিয়ে সেই ২০১১র দুঃখ নিয়ে হাহুতাশ করে চলেছেন। তা ও শুধু বঙ্গের প্রেক্ষিতে।"
    না, ২০১১ নিয়ে কোন হাহুতাশ নেই। ভোটে সরকারি দল হারতেই পারে। হা হুতাশ শিক্ষিত/উচ্চ্শিক্ষিত ও তথাকথিত রাজনীতি সচেতন বালখিল্যদের দ্বিচারিতা নিয়ে। বিশেষতঃ যারা অনশন মঞ্চে তিনোর সঙ্গে বিজেপির মিটিন নিয়ে এখনো মুখে সেলোটেপ লাগিয়ে আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা তো পন্ডিতেরাই শিখিয়েছে আমাদের। তাই জন্যেই তো হিটলার নিয়ে এত কথা এখনো লেখা/বলা হয়। তো বঙ্গ নিয়ে ইতিহাস চর্চায় আপত্তি কিসের? আয়নায় মুখ দেখতে ভয়?

    "ডুমুর পাতা আজও কোমরে ঝোলে
    লজ্জা বাকি আছে কিছু
    এটাই লজ্জার। এখনও মজ্জার
    ভিতরে এত আগুপিছু!"

    বঙ্গের প্রেক্ষিতটা বোঝা খুব জরুরী। বঙ্গে বামেরা শক্তিশালী ছিল -তাই বঙ্গকে টার্গেট করা হয়েছিল। হয়্ত এখনো বামেরা মাথা তুলতে পারে এখানে। কিন্তু হিন্দি বলয়ে বামেদের সেই অর্থে শক্তিশালী হওয়ার ক্ষমতা নেই বললেই চলে। এমনকি বিহারে বসে দীপঙ্কর ভট্টাচর্য ঠিক কি করছেন সেটা পরিষ্কার নয়। কাজেই শুরু করতে গেলে এই বঙ্গ থেকেই শুরু করতে হবে। অবিশ্যি কারো কারো তিনোদের ওপরে দুর্বলতা থাকলে সেসব অন্যকথা।
  • dc | ২৯ এপ্রিল ২০১৯ ১৪:২৫379298
  • কিন্তু বামেরা পবতে মাথা তুলছে না কেন? বামেরা কি মিটিং করে ঠিক করেছে যে আমরা পবতে মাথা তুলব না?
  • sm | ২৯ এপ্রিল ২০১৯ ১৪:২৭379299
  • আমার বামেদের ওপর দুর্বলতা নেই।ওনারা দেশের আপদ।বাক সর্বস্ব।আত্মমভরি।ক্ষীর লোভী।
    জনগণ কে বোকা বানানোর ম্যাজিশিয়ান।
    এতো গুণের সমাহার একসাথে,যে আবার ফিরে এলে পরণের গামছা অবশিষ্ট থাকবে কিনা কে জানে।
  • sm | ২৯ এপ্রিল ২০১৯ ১৪:৩৬379300
  • জানিনা ফুরাবে কবে,এই পথ চাওয়া,
    ছল ছল আঁখি মোর,জল ভরা মেঘে যেন ছাওয়া।
    পদ ধ্বনি শুনে তব, আমি বারে বারে,ছুটে যাই দ্বারে,
    ভুল ভেঙে যায়,আমারে কাঁদিয়ে শুধু,খেলা করে হায়--
  • PM | ২৯ এপ্রিল ২০১৯ ১৫:২৯379302
  • "ভাল লাগছে না, খাল কেটে কুমীর আনা হবে"---- নানা ভালই তো রুটি পাল্টানো হবে। ২০১১ সালে চাটু আর উনুনের ফারাক না বুঝে রুটি পাল্টানো ভালো হলে এখন কেনো খারাপ হবে ?

    বরং আনন্দ করুন। আপনার অর কল্লোলদার থিওরির সফল অ্যাপ্লিকেসন হচ্ছে ঃ)

    "সিপিএম, সমাজবাদী, আম্বেদকরবাদী, সিপিয়াই ও পিইউসিএল --সবাই ভাল বন্ধু"--- বাকিগুলো জানি না, কিন্তু আপনি /আপনারা সিপিএম এর বন্ধু হলে শত্রু কে/কারা ? !!! ২০০৭ থেকে আপনাকে দেখছি তো এখানে !!!!

    অবশ্য নতুনদের এসব বোঝানোর চেষ্টা করতে পারেন-- দেখুন বোঝে কিনা
  • sm | ২৯ এপ্রিল ২০১৯ ১৬:০৪379303
  • আমি সি পি এম এর একান্ত অনুরাগী;এমন নাকী কান্নাও তো কম দেখলাম না।
    যত্ত সব।
  • রঞ্জন | ২৯ এপ্রিল ২০১৯ ১৬:৪৪379304
  • পিএম,
    একটা কথা। আপনি খুব বুদ্ধিমান। কিন্তু এখানে আমি কাউকে কিছু ব্যক্তিগত ভাবে বোঝাতে লিখি না। বিষয় নিয়ে লিখি। মানিক আমাকে ব্যক্তিগত সম্বোধন করে আমার রাজনৈতিক মত নিয়ে মন্তব্য করায় আমার কিছু ব্যক্তিগত কথা উঠে এল।
    গুরুর পাতায় সিপিএম এর সমালোচনা করায় আপনি আমার অবস্থান বুঝে গেছেন। আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কয়েক বছর আগে গুরুর পাতায় আপনি আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার অল্প আগে আমি গুরুর পাতায় লেখা ছেড়ে দিয়েছিলাম।
    আমার কাউকে কিছু প্রমাণ করার নেই।
    তবু বলি, শ্রীরামপুর থেকে বেরোয় সিপিয়াইয়ের শ্রমিক নেতা শ্রী দেবাশিস দত্তের সম্পাদনায় ' অপরজন'। তার ২০১৭'র মার্ক্স/ক্যাপিটাল সংখ্যায় আমার প্রবন্ধ আছে। পরেও লেখা বেরোয়।
    দক্ষিণ কোলকাতার ব্যাংক ইউনিয়ন নেতা, গণসংগীত গায়ক এবং এই দুর্দিনেও সিপিএম এর অক্লান্ত কর্মী অমিয়', নাকতলার প্রাক্তন পার্টি মেম্বার এখনও সক্রিয় সমর্থক স্বাগতবন্ধু দাস, ভাঙ্গড় আন্দোলনের প্রথম সারির নেতা শংকর দাস ( কয় মাস আগেও এই আন্দোলন নিয়ে গুরুর পাতায় লিখেছেন), ওদের ছত্তিশগড় থেকে রাজ্যসচিব ও পলিটব্যুরো মেম্বার তুহিন দেব --এদের থেকে ফোন করে বা আদারোয়াইজ, আমি বন্ধু না হিজবিজবিজ ভেরিফাই করতে পারেন।
    আর ছত্তিশগঢ়ের বিলাসপুর শহরে সিপিএম এর জেলা সেক্রেটারি নন্দ কুমার কাশ্যপ, পি ইউ সি এল এর ডক্টর লাখন সিং, সিপিয়াইয়ের মধুকর গোরখ, সিপিএম এর শৌকত ও শাকির আলী, সিকে খান্ডে, সমাজবাদী নেতা আনন্দ মিশ্রা, আম্বেদকরবাদী কপুর বাসনিক, আআপ দলের সুনীল চিপড়ে, রায়পুরের বোধিসত্ত্ব চ্যাটার্জি, এরা সবাই আমার অন্তরংগ ফ্রেন্ড সার্কেল। গত মাসেও বিলাসপুরে এদের বৈঠকে বসেছি। চর্চা করেছি।
    সহজেই ভেরিফাই করা যায়। আপনি আমাকে ২০০৭ থেকে মায়াপাতায় জানেন। ওরা নব্বইয়ের দশক থেকে আজ অবধি জানে।
    তবে এহ বাহ্য।
    আপনি আমার পোস্টগুলো ইগনোর করুন, আমিও করছি। নো ইস্যু।
  • sm | ২৯ এপ্রিল ২০১৯ ১৬:৫৬379305
  • কিছু লোক যেন সিপিএম এর ইজারা নিয়ে বসে আছে।আরে বাদদ্যান।পোলা পান।
  • PM | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৫৭379306
  • রন্জন দা, আমি ব্যক্তিগত ভাবে কি করেছেন আমি জানি ই না--- লাভ ও নেই।

    আপনার সাথে অমার পরিচয় আপনার লেখার মাধ্যমে। আপার রাজনৈতিক মতের চুড়ান্ত বিরোধী।
    তা ছাড়া বাকি লেখার আমি গুনাগ্রাহী

    গুরুর সাথে সমস্যার সময় আমি কোনো মন্তব্য করেছি বলে মনে পরছে না। Kআরন আমি বিষয় টা বুঝ্তেই পারি নি ঠিক করে। তবু যদি ভুল করেও কোনো মন্তব্য করে থাকি ক্ষমাপ্রর্থী। তবে মনে হচ্ছে আপনি কারুর সাথে গোলাচ্ছেন। আমি ঐ টই টা খুজে পেলে দেখছি

    কিন্তু খোলা পাতায় আপনার রাজনৈতিক বক্তব্য ইগনোর করবো না। বলেই রাখলাম। কিন্তু তাতে ব্যক্তিগত শ্রদ্ধা ( আপনার রাজনৈতিক মত বাদে) কমবে না-- আপনি ইগনোর করলেও।
  • PM | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:০০379307
  • সিপিয়েম কে আপনার সাঅথে বৈঠক করতে হলে সত্যি ই দলটার দুর্দিন আর তা থে মুক্তিও দুর অস্ত
  • PM | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:১৮379308
  • রন্জনদা খুজে পেলাম না। আমার নাম দিয়ে খোজা যায় না টাইম স্ট্যম্প এর PM আসে। আঅপনার নাম দিয়ে খুজে কিছু পেলাম না।

    যদি টই টার নাম বলে একটু সাহায্য করেন তো খুব উপকার হয়। মনটা খচ খচ করছে।

    রাজনীতি ছাড়া আর অন্য কোনো বিষয়ে আপনার সাথে কোনো সমস্যা নেই--- হবার কোনো সুযোগ ও হয় নি
  • হরি হে | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:২৬379309
  • সিপিএমের দুর্দিন তো সমর্থকদের দেখলেই টের পাওয়া যায়।
  • Amit | ৩০ এপ্রিল ২০১৯ ০৭:২৪379310
  • এতো দুর্দিনেও কিন্তু সিপিএম এর সমর্থক দের থেকে তাদের হাড়ির হাল নিয়ে এদের কট্টর বিরোধী-(বিশেষ করে সেই ব্যথিত বিরোধীরা, যেনাদের ভূমি সংস্কারের সময় কিঞ্চিৎ বংশদণ্ড পড়েছে )- দের কিন্তু দুশ্চিন্তা বা কষ্ট বেশি। দেখেও শান্তি লাগে।

    পাব তে যা হচ্ছে হোক না, বিজেপি আসুক বা যেই আসুক, বা দিদির দল থাকুক, ক্ষতি কি ? লোকে যা চাইবে তাই হবে, আফটার অল "চোপ, গণতন্ত্র চলছে"।
  • sm | ৩০ এপ্রিল ২০১৯ ০৮:০৬379311
  • যে আসে আসুক ক্ষতি নেই।গণতন্ত্রে ভোটে জিতে আসবে।বামেদের ধক থাকলে ভোটে জিতে ক্ষমতায় আসুক।কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তো ভোট হচ্ছে।
    ওই জমি কাড়তে গিয়েই বামেরা বংশ দন্ড খেয়েছে সিঙ্গুরে আর নন্দীগ্রামে।সব কিছুই পৈত্রিক সম্পত্তি ভাবলে যা হয়,আর কি!
    বেসরকারি কোম্পানির জন্য জমি অধিগ্রহণ করবো আর মুখে বড় বড় কথা বলবো,দুটো এক সঙ্গে তো চলে না।
    এখানে কিছু লোকজনের ভাব ভঙ্গি দেখলে বোঝা যায়,পুরো পার্টিটাই তাঁদের ব্যক্তিগত মৌরসি পাট্টা!
    কেউ কোন ক্রিটিসিজম করলেই বলে ওঠে,আগে লেভি দিন,তাপ্পর কথা!
    আপনি পার্টির সবচেয়ে বড় শত্রু,ইত্যাদি প্রভৃতি।
    এই জন্যই সাইনবোর্ড আজ ভিজিটিং কার্ড হয়ে গেছে।
  • PT | ৩০ এপ্রিল ২০১৯ ০৯:২১379313
  • ভিজিটিং কার্ডের পেছনে এত বাইট আর সময় নাই বা ব্যয় করলেন। তবে সিঙ্গুর নিয়ে একটু গলা নামিয়ে কথা বলুন। ঢপ ও ভিক্ষা নিয়ে মাখামাখি করে মানুষ সেখানে এখনো বেশ কষ্টেই আছে।

  • Amit | ৩০ এপ্রিল ২০১৯ ০৯:৪৬379314
  • আহা PT -দা, গলা নামানোর কথা বলছেন কেন ? কার একটা মা এর আবার বড় গলা-ই ভরসা।
  • sm | ৩০ এপ্রিল ২০১৯ ১০:০৩379315
  • সিঙ্গুরের মানুষের কষ্টের কথা ও আপনি নাই বা বললেন।বামেরা অনেক উপকার করেছিলো তো,তাঁরা আবার ভোটে জিতে ক্ষমতায় ফিরুক না কেন!কেউ মানা করেছে কি?
    বামেদের ভোট যে পদ্মে যাচ্ছে,সেটা স্বীকার করতে এতো ঢোঁক গিলতে হচ্ছে কেন?
    এমন তো নয়,নরেন্দ্র মোদির সরকার গত পাঁচ বছরে পব বাসীর বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে।এমন তো নয়,লোকাল লেভেলে,বিজেপি নেতাদের সাহায্য সর্বদা এভেইলেবল।
    তবু তিনো দের টাইট দেবার জন্য বিজেপির হাত শক্ত করা চলছে।চলুক।এমনটা রাজনীতিতে হতেই পারে।
    তবে,পব তে কোনদিন বিজেপি,কংগ্রেস ক্ষমতায় আসলেও,বামেদের থেকে বেটার অল্টারনেটিভ হবে।
  • sm | ৩০ এপ্রিল ২০১৯ ১০:১১379316
  • এই দলভিত্তিক পরশ্রীকাতরতা থেকে নিজেকে বিবর্জিত করুন।
    ত্রিপুরা গেছে,পব গেছে,এবার কেরালার পালা।
    আগের দিনই কোন একটা পেপারে পড়লাম রতন টাটা আবার পব তে বিনিয়োগে আগ্রহী।পর্বত কে শেষ পর্যন্ত নুইতে হলো!বুঝলেন,খেলার জন্ম বিলেতে!মাঠে মেসি ই রাজা!
    যে যে রাজনৈতিক দল, এই সব শিল্পপতিদের তোল্লাই দেয়,তাঁদের পরিনাম এমন ই হয়।
  • PT | ৩০ এপ্রিল ২০১৯ ১৩:০০379317
  • sm | ৩০ এপ্রিল ২০১৯ ১৪:২৮379318
  • ভোট | ৩০ এপ্রিল ২০১৯ ২০:৫৯379319
  • রঞ্জন | ৩০ এপ্রিল ২০১৯ ২২:২০379320
  • পিএম,
    আপনার পোস্ট দেখলাম। রাগ পড়ে গেল।ঃ)) হ্যান্ড শেক!
    বুড়োরা একটু রগচটা হয়। আগে অমন ছিলাম না। সবচেয়ে ভাল লাগল রাজনৈতিক মতের ক্ষেত্রে কোন ছাড় না দেবার কথায়। মতের তফাৎ হলে মনের তফাৎ হবে কেন? এব্যাপারে আমরা বন্ধু দাদা-কাকা- এমনকি নিজের বাবাকেও ছাড় দিই নি, আশাও করি না।
    এর একটা বড় কারণ আমিই যা বলছি (যত জোর গলাতেই বলি ) তাই যে ঠিক তার কী গ্যারান্টি?
    ২) আমি মানিককে লিখেছিলাম ছত্তিশগড়ে আর এস এস সংস্কৃতির বিরুদ্ধে আমরা এককাট্টা-- সিপিএম সিপিয়াই, আমেব্দকরবাদী ইত্যাদি সব আমার ঘনিষ্ঠ বন্ধু।
    যদিও আপনি আমাকে শুধু মায়াপাতাতেই জানেন তবু আপনি এই কথাটিকে চ্যালেঞ্জ করে উঢ়িয়ে দিয়ে বললেন--ওসব কথা নতুনদের শোনান গে'।
    আপনাকে আরও বলি -- গত ১৫ এপ্রিলে বিলাসপুরে সিপিএম ও কিসান সভার রাজ্য নেতা নন্দ কুমার কাশ্যপ ওর মিটিঙের হলে আমার জন্যে একটা আলাদা বৈঠক ডেকে ছিল।
    সন্ধ্যেবেলা দু'ঘন্টা বক বক করলাম। বিষয়ঃ দেকার্ত এর দর্শন ও আজকের সময়ে তার প্রাসংগিকতা। তাতে যে কুড়ি জন উপস্থিত ছিলেন তাদের মধ্যে পি ইউ সি এল, সিপিএম, আপ, এবং কংগ্রেসের মেয়র উপথিত ছিলেন।
    ( আসলে এই বইমেলায় অনুষ্টুপ থেকে আমার বই প্রকাশিত হয়েছে-- 'দেকার্ত-- জীবন ও দর্শন';)
    তিনঘন্টার প্রগ্রামের সেকন্ড হাফে ছিল মার্ক্স, দেকার্ত ও বর্তমান পরিস্থিতি, ছত্তিশগড় এবং গোটা দেশ।
    ৩) ২০১৭র শেষের দিকে বা ১৮'র শুরুতে কোথাও সিপিএম এর সমালোচকদের ইন্টিগ্রিটি ( তিনোর থেকে আর্থিক সহায়তার ইঙ্গিত ইত্যাদি) নিয়ে বাদানুবাদ চলছিল। আমি তখন গুরুতে নেই। খোঁচানো হচ্ছিল কল্লোলকে আপনি তখন ন্যায্যভাবেই বলেছিলেন -- কল্লোলদার ইন্টিগ্রিটি (শব্দটা আলাদা হতে পারে ) নিয়ে কোন সন্দেহ নেই। হক কথা।
    কিন্তু তারপর অন্যায্যভাবে জুড়ে দিলেন কিন্তু আরেকজন অর্থাৎ রঞ্জনদার ব্যাপারে সেটা বলা যায় না।
    আমি অবাক। আমার সংগে মায়াপাতাতেই পরিচয়। কতটুকু জানেন আমাকে? অথচ এমন মন্তব্য করলেন? এটা নিয়ে তখন কেউ আর কিছু বলে নি।
    রাজনীতির যুক্তি নিয়ে তো কোন সমস্যা নেই। পিটি/এস এম--কারও সংগে আমার মতে মেলে না। কিন্তু তার জন্যে ওদের সংগে ব্যক্তিগত সৌজন্য কেন নষ্ট হবে?
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ২২:২৬379321
  • বামেরা দেশ থেকে শেষ হয়ে যাক। আমিও চাই। দেশের লোক মন্দির বানাতে চায়, মুসলমান মারতে চায়, হনুমানের গোত্র নিয়ে গম্ভীর তর্ক করতে চায়, মহাভারতের যুগের ওআইফাই ইস্কুল কলেজে পড়াতে চায় - তাহলে এরকমই পাবে। আমার কোনো আপত্তি নেই।
  • রঞ্জন | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৩০379322
  • @ভোট,
    আশা করি, মোদীজির প্রভাবে ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তান টিমকে বাদ দেয়া হবে। টেররিস্ট দেশের সংগে ভারত ম্যাচ খেলবে?
    আশা করি কোলকাতা থেকে বারাণসী নৌযান এবং মুম্বাইয়ের কাছে সমুদ্রে প্লেন নামানো নিয়মিত চলবে। সেই একদিনের রোড শো গোছের হয়ে থেমে যাবে না।
    আশা করি, মাসুদ আজহারকে ভারতের জেল থেকে ছেড়ে দিয়ে বিজেপি সরকার যে ভুল করেছিল এবার শোধরাবে। মোদীজির কথায় ইমরান তাকেও ফেরত পাঠাবে।
  • রঞ্জন | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৪০379324
  • @এস,
    বংগে বা কোন রাজ্যে সরকারে কে এল গেল সেটা অন্য প্রশ্ন, কিন্তু আর এস এস এর এজেন্ডা মানেই দেশের এজেন্ডা নয়। র‍্যাশনালিস্ট এজেন্ডা শেষ হবার নয়। দাভোলকর, কলবুর্গী, গৌরী লংকেশই শুধু নয়, অনন্তমূর্তি, রামানুজনই নয়, কানহাইয়া কুমাররাও আছে। আছে বলিউডের খ্যাতনামা ভিলেন প্রকাশ রাজ, এবার বিজেপি এজেন্ডার বিরুদ্ধে ইলেকশনে নেমেছে।
    আছেন অনেক আর্টিস্ট, লেখক, আইনজীবি, প্রাক্তন জেনারেল, ইকনমিস্ট।
    বিশাল কাট আউট আর নিউজ চ্যানেলের চিৎকারে, পরিকল্পিত ফেক নিউজে বিভ্রান্ত হবেন না। সাধ্বী প্রজ্ঞাকে নামানো ওদের ডেস্পারেশন ছাড়া আর কিছু নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন