এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৪545741
  • এবার একটা স্পিচ টু টেক্সট টুল দরকার। এত আর টাইপ করা যায়না।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৩545740
  • "কোর্টে জিতলেও আমি ঠিক, হারলেও আমি ঠিক।
    তাহলে আর কোর্টের ডিসিশান অব্দি ওয়েট করার দরকার কি?"
     
    দেখুন এই কথা আমি আপনাকে লিখিনি। লিখেছি সিএস এবং হানুদার কথার পিঠে। সিএস বলেছিলেন এই নিয়ে সুপ্রীম কোর্টে কেস চলছে। যার অর্থ আমি ধরেছিলাম যে হে ইসিআই তুমি কিন্তু এখনো কাঠগড়ায়। তার উত্তরে হানুদা বললেন কিন্তু কোর্টে তো আজকাল রিগিং হচ্ছে। তার মানে দাঁড়ালো হেডস আই উইন, টেলস ইউ লুজ। এটা খুবই সুবিধেবাদী পজিশন। 
     
    "এটা মাথায় রাখার নিশ্চয় দরকার আছে যে কোর্ট কখনো কোনো অন্যায্য রায় দেয় না বা সংবিধানিক কোনো প্রিন্সিপলের উল্লঙ্ঘন করে এমন রায় দেয় না, তাও নয়।"
     
    আপনার যদি মনে হয় সেরকম হয়েছে তাহলে আপনি সেকথা বলতে পারেন। অন্যলোকে আপনার সঙ্গে ডিসেগ্রি করতে পারে। কিন্তু আপনি সেই রায় মেনে চলতে বাধ্য। অনিচ্ছাসত্বেও। 
     
    "কোর্টের রায়ের সঙ্গে মেজরিটির মতের সম্পর্ক কী?"
     
    কোন সম্পর্ক নেই। দুটো ভিন্ন জিনিস। কিন্তু ডেমোক্রেসিতে গুরুত্বপূর্ণ। কোর্টের রায় আমরা শিগ্গির পেয়ে যাব। আর মেজরিটি কি মনে করে সেটা জানতে গেলে মেজরিটিকে জিজ্ঞেস করতে হবে। ভোট কোথায় পড়ছে সেগুলো অবজার্ভ করতে হবে। 
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২২:১৮545739
  • মতুয়াদের সম্বন্ধে খুবই কম জানি। এনারা কি সিটিজেন?
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২২:১৭545738
  • আচ্ছা বিহারের এই ৪৫ লাখ। এলসিএমের রেফার্ড একটা আর্টিকলে লেখা ছিল এর ৯৯% মৃত ডুপ্লিকেট বা অন্যত্র মুভ করেছে। আপনার লেখা দেখে মনে হচ্ছে অন্য কিছু। তো আসল কেসটা কী?
     
    আমার মনে আসল তথ্য ঠিক কারো কাছে নেই।
  • বোদাগু | ১৬ জানুয়ারি ২০২৬ ২১:৫৪545737
  • অ্যাবসোলিউট ফাকিং ম্যালিশাস সেন্ট্রাল ডিজাইন। ইনডিফেন্সিবল।  
     
    মমতার রোলটা এরকম। গোটা নাইনটিজ জুড়ে মমতাকে যারা চাম্পিয়ন করেছে সেই বর্তমান পত্রিকা একটা থিয়োরি নামায়, তখন ডিলিমিটেশনের আগে, 135 টা বিধানসভা অনুপ্রবেশকারিরা নিয়ন্ত্রন করছে। তারো আগে রাজ্য কংগ্রেসের ভেতরে 66-67 থেকে বিশেষতঃ 71-72 থেকে প্রধান পাওয়ার স্ট্রাগল হল কে প্রো রিফিউজি কে রিফিউজি বিরোধী। মমতা সেই রাজনীতিতে ট্রেনড। বর্তমান কাগজ প্রথম rabid communal রেটোরিক শুরু করে বাংলার রাজনীতিতে। প্রথম বলতে বাম আমলে। নাহলে গোটা বাংলা ভার্নাকুলার সাংবাদিকতাই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট, যেকোনো সিরিয়াস বইতে প্রচুর হার্ড এভিডেন্স পাবে। 
    তো মমতা 2003 বা তার পরে ও সিপিএমকে অনুপ্রবেশের মদত দাতা বলে বার বার পদত্যাগ করতে বলেছেন। এর পরে 2006-2007 থেকে তিনি ছোট কৃষকের আর সসাচার কমিটির রিপোর্টের পরে রক্ষনশীল মুসলমানের মাসিহা হন। মুর্শিদাবাদের জাতীয়তাবাদী লিডারশিপ শুভেন্দু অধিকারি ও মমতার লিডারশপে বিরোধী শূন্য ভোট করাত উদ্যোগ নেয়। এবং 2018 থেকে অ্যাবসোলিউটলি সফল হয়। আরএসএস এর পত্রিকা সম্পাদকীয় লিখতে শুরু করে যে মমতা থাকলে হিন্দু সমাজের লাভ। বামেদের সাপোর্ট যেটার মধ্যে বিশেষ করে থার্ড জেনারেশন রিফিউজিরা ছিল তারা এনম্যাস বিজেপিতে যায়। বাংলার বিজেপিতে দুটো ভাগ, একটা বাঙাল যারা বদলা নিতে চায়, আরেকটা ঘটি যারা রিফিউজিদের বামপন্থী হওয়াকে গালাগাল করেই বড় হয়েছে। সকলের রাগ এখন মুসলমান এর উপরে, আর মহিলারা মমতাকে তাদের নেতা মনে করেন তাই মহিলাদের উপরে। আর মতুয়াদের নানা ঢপ দেওয়া চলছে। এবার এসআইআর-এর উদ্দেশ্যই হলো ভোটাধিকার কেড়ে নিয়ে কোনোমতে বিজেপিকে চট করে পাওয়ারে এনে তাকে সোশাল ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া, আর প্রফেসনাল মিডলক্লাস সেটাকে সমর্থন করছে, শুধু চাকরির লোভে না কারণ বিজেপি এলেও সরকারি চাকরি আরো কমবে। বাঙালি প্রফেসনালরা তাদের মুসলমান ঘৃণা আর সংরক্ষণ বিরোধিতায় আর ক্যাশ ট্রান্সফারকে ঘৃণা করার অপূর্ব মিলন পেয়েছে বিজেপির এজেন্ডায়। মুসলমানদের আর মহিলাদের আর এসসিএসটি মতুয়াদের প্রাকটিকালি কোনো এজেন্সি নেই ভোটাধিকার ছাড়া, ইউনিয়ন কৃষক সভা মমতাই তুলে দিয়েছে, তো সেই ভোটাধিকারে আঘাত চলছে। স্লো এসআইআর এটা ওই স্কেলে আচিভ করতে পারবে না। বিহারের 45 লাখ আরও সময় পেলে আরো কমে বিশ লাখের নীচে নেমে যেতো, সেটা এই ডিজাইনের উদ্দেশ্যই না। কি পড়ছ কাকে পড়াচ্ছো তুমিই জানো বাল। আমার খুব অবাক লেগেছে তোমার কথা শুনে। সাধারণ মানুষের ভোটাধিকার ছাড়া আছেটা কি?
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২১:৪৮545736
  • "একটা লোককে, ছ জন বাবা হিসেবে ঘোষণা করলে সে লজিকাল ডিসক্রিপান্সি তে পড়বে"
     
    কে পড়বে? বাবা? না ছজন ছেলে? এবং তাতে কি করতে হবে? হিয়ারিং আসতে হবে? 
     
    মে বি এটার কোন একটা লজিক আছে। এখন ভারতে ফার্টিলিটি রেট ২ এর কাছাকাছি। এখন হয়ত ছজনের বাবা স্ট্যাটিস্টিক্যালি কম আছে। আমাদের আগের জেনেরেশানে অনেক ছিল। আর হয়ত ফ্রড ভোটার কার্ডের ক্ষেত্রে এক জন অনেকের বাবা সাজে। এটা ওয়াইল্ড গেস। একটা নিয়মের কিছু লজিক থাকতেও পারে। 
     
    "ডোমিসাইল সার্টিফিকেট এবং এখন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে প্রসেস শুরু করার পরে। "
     
    প্রসেস শুরু হওয়ার পর হয়েছে এটা খুব অন্যায়। কিন্তু প্রবলেম হল মাধ্যমিকের এডমিট কার্ড একটা এজ প্রুফ হলেও জন্মটা কোথায় হয়েছে সেটা বলেনা। সো এটা ডকুমেন্ট হিসেবে একটু ডুবিয়াস। কিন্তু এটা ঠিকই। এটা ছাড়া লোকে দেবেই বা কি? খুব মুশকিল এটা ঠিক করে করা। 
     
    "দুই হল নিম্নবর্গীয় ছোটলোকরা ওয়েলফেয়ারের উপরে চাপ তৈরি করছে"
     
    এইটা খুব শুনছি। একদম বুঝছিনা। কি এমন ওয়েলফেয়ার দিত সরকার? যে একেবারে অনেক টাকা বাঁচিয়ে ফেলবে? 
  • @দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২১:৪০545735
  • @দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৩৮

    আপনি আজকাল অন্যের পোস্ট না পড়েই উত্তর দিচ্ছেন না কি?

    প্রথমত, আমার পোস্ট ছিল আপনার পোস্টের উত্তরে, যেখানে লিখেছেন " কোর্টে জিতলেও আমি ঠিক, হারলেও আমি ঠিক।
    তাহলে আর কোর্টের ডিসিশান অব্দি ওয়েট করার দরকার কি? ", এর উত্তর হলো নিজের ভাবনা নিজের কাছে ঠিক প্রমাণ করতে কেউ কোর্টে যায় না।

    দ্বিতীয়ত, কোথায় বলেছি কোর্টের কথা শুনতে হবে না? আমি তো এর উল্টো কথাটাই বলেছি, যে কোর্ট সায় দিলে ECI কে আপাতত কোনো জবাবদিহি করতে হবে না। এ তো মানে ক্ল্যাসিক স্ট্র ম্যান আর্গুমেন্টকেও হার মানালেন দেখছি! আর হ্যাঁ, এটা মাথায় রাখার নিশ্চয় দরকার আছে যে কোর্ট কখনো কোনো অন্যায্য রায় দেয় না বা সংবিধানিক কোনো প্রিন্সিপলের উল্লঙ্ঘন করে এমন রায় দেয় না, তাও নয়।

    তৃতীয়ত, কোর্টের রায়ের সঙ্গে মেজরিটির মতের সম্পর্ক কী? কোর্ট রায় দেবে তার মতো করে সংবিধান ইন্টারপ্রিট করে, সেটা মেজরিটির মতে মিলতে হবে এমন নয়। এই যে লিখেছেন, " যদি বেশী সংখ্যক মানুষ আপনার ভাবনায় সাবস্ক্রাইব না করে সেটা মেনে নিতে হয়।", এখানে "বেশী সংখ্যক মানুষ" কথাটা তো redundant, আমরা তো direct democracy তে বাস করছি না। একজন মানুষের মতও আপনার সঙ্গে না মিললে সেটা তার মতকে ইনভ্যালিড করে দেয় না।

    আপনি কোর্টের রায়কে অভ্রান্ত মনে করবেন কি না, সে আপনার ব্যাপার। কিন্তু পোস্টের উত্তর দিলে অন্তত আগে একটু দেখে নিন কোন কথার উত্তর দিচ্ছেন।
  • বোদাগু | ১৬ জানুয়ারি ২০২৬ ২১:২৩545734
  • দ্রি তুমি বলো, ইসিআই এর যাই হিস্টোরিকালি অ্যাম্বিট হোক না কেন এর আগের কোনো ধরণের রোল রিভিউতে এ কথা শোনা যায় নি। 
     
    - একটা লোককে, ছ জন বাবা হিসেবে ঘোষণা করলে সে লজিকাল ডিসক্রিপান্সিতে পড়বে
    - ডোমিসাইল সার্টিফিকেট এবং এখন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে প্রসেস শুরু করার পরে। 
     
    প্রথমতঃ দুটোই হিন্দু ফান্ডামেন্টালিস্ট এর হেরেসির উপরে ভিত্তি করে নিয়ম। ধরে নেওয়া হচ্ছে মুসলমানরা পয়দা করে জনসংখ্যায় প্রোপোরশন বাড়াচ্ছে আর দুই হল নিম্নবর্গীয় ছোটলোকরা ওয়েলফেয়ারের উপরে চাপ তৈরি করছে, অতএব বৈধতায় কোপ মারো। কারণ এদের জন্য সপ ঘোষণা করে বিজেপি ছাড়া অন্য দল জিততে পারে। আর একটা হল মাধ্যমিক পাশ বেশির ভাগ স্বল্পশিক্ষিত লোক করবে না, অনেকের বার্থ সার্টিফিকেট থাকেনা এটা সম্বল, আবারো ওয়েলফেয়ার এ দায় কমানোর প্রথম ধাপ নেওয়া হচ্ছে।
     
    এবার ইসিকে এই কন্ডিশন তৈরি করার অ্যাম্বিট মূল আইনে নেই। মানে ইন্স্টিটিউশনাল চার্টারে, উল্টে এখন, সরকারি অর্ডার ও পাস করানো নেই, গেজেট পাবলিকেশন নেই, অর্ডিনান্স নেই, কোর্ট অর্ডার নেই।
    তো সেই অশ্বডিম্ব দিয়ে এসআইআর চলছে। আর ভারতে কিভাবে আজখাল বিচারক নিয়োগ হচ্ছে তুমি জানো না? বিচারের আশা অযৌক্তিক। আজকাল যেটা প্যাটার্ন, বিচারকরা কি কেসে রেজিম এর সঙ্গে যায়, নন কি কেসে দু চারটে লিবেরেল অর্ডার দিয়ে আফটার ডিনার স্পীচ দেয়। গোটাটাই বালে পরিণতঃ হয়েছে। 
     
    এবং এক কোটি সাইত্রিশ লক্ষ মানুষের ভোটাধিকারে এই ভাবে আঘাত আনা হয়েছে কারণ 2002-এর এনডিএ আমলের রোল এ ম্যাপিং নেই এরকমলোক মাত্র 58 লক্ষ বের করা গেছে, বিজেপিদের বিদেশী ইনফ্লাকস্ এর এস্টিমেট ছিল দুকোটি, সেই নম্বর মেকাপ করা হচ্ছে মাত্র। 
     
    এছাড়া শুনলে খুশি হবে ইলেকশন কমিশনার এর মেয়ে জামাই দিল্লীর কাছে পোস্টিং পাবার পর থেকে মোদি ঐনিষ্ট অফিসার বাংলা ডেলিভার করার দায়িত্ব পেয়েছৃন, আইন বদলে তার আপয়েন্টিং কমিটি বদলানো হয়েছিল, এখন কি কি বিষয়ে মামলা করা যাবে না তার অর্ডার এনে তারপরে এইসব বাল অ্যাপ তৈরি হয়েছে। সুতরাং রুল অফ ল নিয়ে ঘেঁটো না।
     
    এছাড়া প্রতিটি মুসলমান বেশি আছে এরকম ডিস্ট্র্ইক্টে ভোটের আগে বিজেপি ঘনিষ্ঠ ডিএম সহ অফিসার নিয়োগ হয়েছে। একজন করে মাইক্রো অবসার্ভার নিয়োগ করা হয়েছে বিএলও দের উপরে, কম্যান্ড স্ট্রাকচার অ্যাবসোলি উটলি এনআরসির মতো। অতএব ডিসপুটে ফেবারেবল রেজালট পেতে কয়েকটি ভোট পেরোবে। দ্য প্রসেস ইটসেল্ফ ইজ ডিজাইন্ড টু বি দ্য পানিশমেন্ট। 
     
    হিন্দু উচ্চবর্ণদের আধিপত্যবাদ চলছে, তলে হার্ড এভিডেন্স ক্লাস বায়াস কিছু নেই। শুধু গ্রামীন নিম্নবর্গ অসংগঠিত মুসলমান মতুয়াদের এলাকাগুলিতে নোটিশের সংখ্যা ডিসপ্রোপোরশনেটলি বেশি। 
     
     দিস ইজ হার্ড অ্যান্ড সিস্টেমিক ফাক অল রুলিং।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৩৮545733
  • নিজের ভাবনা সবাই মনে করে ঠিক। কথা সেটা নয়। ডেমোক্রেসিতে অন্যের ভাবনাও শুনতে হয়। যদি বেশী সংখ্যক মানুষ আপনার ভাবনায় সাবস্ক্রাইব না করে সেটা মেনে নিতে হয়। সেই টলারেন্স না থাকলে তো ডেমোক্রেসিতে বাস করা চলেনা। কোর্টের কথা ​​​​​​​আপনাকে ​​​​​​​শুনতে ​​​​​​​হবে ​​​​​​​পছন্দ ​​​​​​​না ​​​​​​​হলেও।
     
    ECI র অ্যাকাউন্টেবিলিটি কি সে তো আমি জানিনা। আপনি যদি জানেন তাহলে একটা রেফারেন্স দিতে পারেন যেখানে সেগুলো পরিষ্কার করে লিস্ট করা আছে। আমি কোর্টের ভরসায় আছি। তারা এসবের নিটিগ্রিটি বেশী জানবে আশা করা যায়।
  • @দ্রি | | ১৬ জানুয়ারি ২০২৬ ২০:১৫545732
  • @দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:২৩

    এ আবার কী অদ্ভুত কথা! কেউ নিজের ভাবনা ঠিক কি না সেটা জানার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে কী? কোর্ট যদি বলে ECI-এর কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকার দরকার নেই, তার অর্থ শুধু এইটুকু যে আপাতত ECI কে কোনো জবাবদিহি করতে হবে না।

    conspiracy theorist রা আজকাল hard evidence-এর জন্য উতলা হয়ে উঠছেন (এবং, প্রত্যাশিতভাবেই, বিভিন্ন মিডিয়ায় বেরোনো investigative লেখাপত্তর না পড়ে), এ বেশ মজার কথা বটে।
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯545731
  • নানা স্পেস সুট পরে থাকলেও হার্ড রেডিয়েশানে ভাজা ভাজা হয়ে যাবেন। মার্সে নামার কষ্ট আর করতে হবে না।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৩৪545730
  • দেখুন একটা কথা আমি বলে দিলাম। ট্রাভেলের সময় আমি স্পেস স্যুট পরে থাকতে পারি। কিন্তু একবার মার্সে পৌঁছনোর পর আমি টিশার্ট আর শর্টস পরে থাকতে চাই। এই ব্যবস্থা না করে দিলে আমি মার্সে যাবনা।
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৩০545729
  • নিঃশ্বাস নেওয়ার থেকেও বড়ো প্রব্লেম স্পেস রেডিয়েশান, জিরো গ্র্যাভিটি, আর লং সলিটারি কনফাইনমেন্ট। অর্থাত মার্সে পৌঁছবে কিভাবে।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:২৩545728
  • ব্যাস তাহলে তো আর কথাই নেই। কোর্টে জিতলেও আমি ঠিক, হারলেও আমি ঠিক। 
     
    তাহলে আর কোর্টের ডিসিশান অব্দি ওয়েট করার দরকার কি?
  • বোদাগু | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:২০545727
  • হারা কঠিন, তুমি এটাকে আর রুল অফ ল এর স্টেট ভেবো না। এন আর সি কেসে, রামমন্দির কেসে আরো অসংখ্য কেসে প্রধান বিচারপতি রা মেটেরিয়াল বেনেফিট পেয়েছেন। গোগোই পেয়েছেন রাজ্যসভা পদ, চন্দ্রচূড় বলেছেন তিনি বাবরি মসজিদ স্থাপন টাকে অপরাধ ধরে ঐতিহাসিক সমাধান দিয়েছেন। এই চন্দ্রচূড় আরজিকর কেসে জুনিয়র ডাক্তারদের স্ট্রাইক ভেঙেছে। সুপ্রীম কোর্টে স্কলারলি বক্তৃতা দিয়ে লিগাসি দেখানোর লং ইন্টারভিউ দিয়ে, দিল্লিতে রিটায়ারমেন্ট এর পরে সরকারি বাংলো বাগিয়েছে। 
     
    ভারতবর্ষ এখন ফরেন পলিসির দুনিয়ার জিওপলিটিক্স এর মতোই জোর জার মুলূক তার হয়ে গেছে। উই শুড ফিল অ্যাট হোম :-)))))))
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৭545726
  • "তারপর পৃথিবী থেকে মার্স আর মার্স থেকে টাইটানে।"
     
    আমার মনে হয় প্রথমে একটা জটিল প্রবলেম সল্ভ করতে হবে। মার্সে গিয়ে মানুষ নিঃশাস নেবে কিকরে।
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৩545725
  • তবে অ্যাসিমভ ফলো করলে প্রথম ওয়েভের নাম দেওয়া উচিত স্পেসার। প্রথম পঞ্চাশটা গ্রহ স্পেসাররা সেটল করেছিল।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:১১545724
  • ইসির ক্ষমতা কি সেটা কোথাও কি লেখা আছে? ইসির যদি নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার না থাকে তাহলে কিকরে ওদের একটা অবজেক্টিভ, যেটা স্পষ্ট ওদের ওয়েবসাইটে লেখা আছে, হয় 
     
    • Wrongful inclusion of any Foreigner
     
    যাই হোক ইসির ক্ষমতা কি আমার জানা নেই। যদি ব্যাপারটা এত সহজ হয় তাহলে ধরে নিচ্ছি সুপ্রিম কোর্টে ইসি কেস হেরে যাবে।
     
    দেখা যাক।
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:০০545723
  • একশো বছর পরে আমাদের কি সোলারসিস্টেমিস্ট বলা হবে? আর তার পর গ্যালাক্সিস্ট?
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬545722
  • ফ্রি মুভমেন্ট অফ গুডস, ক্যাপিটাল আর লেবার। পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপর পৃথিবী থেকে মার্স আর মার্স থেকে টাইটানে। ইন্টারপ্ল্যানেটারি কমার্স এই শুরু হলো বলে laugh
  • সিএস | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫545721
  • ইকো চেম্বারের লোকেরা মনে হয় এটাও জানে না যে বিহার সার - এর লেগালিটি নিয়ে সুপ্রীম কোর্টে এখনো কেস চলছে, যখন কিনা ভোট টোট হয়ে গেছে ! এবং লেগালিটি সংক্রান্ত প্রশ্ন একটা হল এটাই যে ইসি তাদের ক্ষমতার বাইরে গিয়ে সিটিজেনশিপ প্রুফ চাইছে। তো অত সহজে, প্রমাণ থাকলে দিয়ে দিক না, এখনো কথাটি বলা যায় না।
  • বোদাগু | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩545720
  • সংক্ষিপ্ত সামারি: নাতাশার ভিডি ও।
     
     
    পুঃ লিবেরেল বাংলা মিডিয়া, তার অপ এডে ভাবুক লেসার ইভিল কবিকুল, একজন মুসলমান নিউজ প্রেজেন্টার বা এথনিক পোষাক পরা মুসলমান নিউজ প্রেজেন্টার এখনো খুঁজে পায় নি। তবে মুসলমানরা আমাদের নেপো কিড বলে না।
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫২545719
  • দ্রি, taar মানে হলো আমরা ক্যাপিটালিস্ট আর গ্লোবালিস্টরা ফ্রি মুভমেন্ট আর পোরাস বর্ডারের ফেভারে। তা হবে :-)
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯545718
  • "ব্রতীন, আমার মতে সিটিজেনস লিস্ট থাকতে পারে, তবে সেটা প্রায়োরিটি হওয়া উচিত না। আর তাতে নাম তোলা ভলান্টারি হওয়া উচিত। একটা রিজিয়নে বা দেশে এনি গিভেন মোমেন্টে যারা আছে তাদের সবার সমান সুযোগ সুবিধা পাওয়া উচিত, সরকার তাদের সবাইকে সমানভাবে পরিষেবা দেবে এই এক্সপেক্টেশান হওয়া উচিত। "
     
    আমার মত এই মতের সম্পূর্ণ বিপরীতে। আপাতত এই মুহুর্তে পৃথিবীটা নেশান স্টেটে বিভক্ত। এই সিস্টেমে নেশান ব্যাপারটা স্যাক্রোস্যান্ট। প্লাস্টিসিটি অফ ন্যাশনাল বর্ডার এই ধারণা আমি সাবস্ক্রাইব করিনা। যে কেউ দেশে ঢুকে পড়তে পারে, নো বর্ডার কন্ট্রোল এইটা গ্লোবালিস্টরা পুশ করে। আমি এর এগেনস্টে।
  • সিএস | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪545717
  • মানে লোকজন যেন ইকো চেম্বার থেকে বেরিয়ে ইউক্রেনের মাঠে ঘুরে বেড়াচ্ছে।
  • সিএস | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩২545716
  • সেটাই বলছিলাম, ইসির কাজের ভুক্তভোগী হয়ে প্রমাণ দিতে হবে নাগরিকত্বর। ব্যাপারটা বাই ডিজাইন।
  • বোদাগু | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩১545715
  • সিং আর দাস ওর বাদ পড়াটা সামনে এনেছিলেন সমাজবিজ্ঞাণী ঋবং ঐতিহাসিক ভেতো বাঙালি সাবির আলি। তো তিনি ডিসক্রিপান্সির খপ্পরে পড়েছেন কিনা জানি না।
     
    ইকো চেম্বার তো স ইত্য কথা। নেহাত তুমি বাঙলা লিখতে পারা দ্রি নাহলে লোকে পুতিনাশ্রিত স্নোডেনের নিক ভাবতো। অবশ্য খারাপ না।
     
    :-)))))
  • dc | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩১545714
  • ব্রতীন, আমার মতে সিটিজেনস লিস্ট থাকতে পারে, তবে সেটা প্রায়োরিটি হওয়া উচিত না। আর তাতে নাম তোলা ভলান্টারি হওয়া উচিত। একটা রিজিয়নে বা দেশে এনি গিভেন মোমেন্টে যারা আছে তাদের সবার সমান সুযোগ সুবিধা পাওয়া উচিত, সরকার তাদের সবাইকে সমানভাবে পরিষেবা দেবে এই এক্সপেক্টেশান হওয়া উচিত।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:২২545713
  • "যা বলিনি, সে নিয়ে কথা তুলে কী লাভ। যা বলেছি, সে নিয়ে বক্তব্য থাকলে বলুন।"
     
    দেখুন আমি আমার বক্তব্য যথেষ্টই জানিয়েছি বলে মনে করি। আরো যখন যা প্রয়োজন জানাব।
     
    আপনিও আপনারটা জানালেন। শুনে ভালো লাগল। দেশে অনেক মানুষ। তাদের অনেক বক্তব্য। একটা ছোট্ট চেম্বারের মধ্যে থেকে আমরা সেটা অনেক সময় ভুলে যাই। একই কথা ইকো চেম্বারের মত বারে বারে প্রতিধ্বনিত হতে থাকে।
  • দ্রি | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৫545712
  • "কলকাতায় যেমন সিং বা দাস পদবীর লোক বেশি বাদ পড়েছে তারই বা কারণ কি?"
     
    সিং বেশী বাদ পড়েছে নাকি? একক খুশি হবেন। কলকাতায় অবাঙালী বেশি হয়ে যাচ্ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত