এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:২৪663119
  • সরকারের শুধু সিপিএমকে ভয়!!
    বাকি ক্ষেত্রে নির্ভয়।
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:২৮663120
  • আচমকাই হয়ত একটা ঠিক কথা বলে ফেলেছেন!! স্বঘোষিত বিপ্লবীদের সরকার বেজায় ভয় পাচ্ছে এমনটি ভাবার বিশেষ কারণ ঘটেনি এখনো।

    বরঞ্চ সরকার ব্যক্তিবিশেষকে নিয়ে বেশী চিন্তিত। যেমন কিনা, অম্বিকেশ মহাপাত্র। তার বিরুদ্ধে হাজার হাজার সরকারী টাকা খরচা করে সরকার মামলা চালাচ্ছে।
  • ranjan roy | 132.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:৩৫663121
  • উদাহরণ --"আমরা আক্রান্ত" কোন রাজনৈতিক দলের সংগঠন নয়। অরাজনৈতিক। তাই সরকার পাত্তা দিচ্ছে না, দেখাও করছে না।
    অম্বিকেশবাবুর উচিত ভেবে দেখা!

    অমান্য যদি করেন আইন,
    ধরুন পিটিস্যারের লাইন।
    পকেট থেকে লালপতাকা,
    নেড়ে দেখুন রাস্তা ফাঁকা।

    সরকার এমন পাবে ভয়,
    ছড়িয়ে করবে নয়-ছয়।
    পুলিশগুলো ভয়ের চোটে,
    এদিক ওদিক পালায় ছুটে।

    সাধছে গলা গুপী গাইন,
    --'সবাই ধর পিটির লাইন'।
  • ranjan roy | 132.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:৪৩663122
  • কী যে কন!
    মামলা চালানো যদি ভয় পাওয়ার মাপদন্ড হয় তো একগন্ডা মাওবাদীকে জেলে রেখে সরকার মামলা চালাচ্ছে।
    কিন্তু অরাজনৈতিক সংগঠন "আমরা আক্রান্ত" দেখা করতে চাইলেও সরকার দেখা করছেনা, ডেপুটেশন নিয়ে গেলেও নবান্নে ঢুকতে দিচ্ছে না। কিন্তু যেই রাজনৈতিক সংগঠন সিপিএম এর প্রতিনিধিমন্ডল গেল, দিদি ভয়ে কেঁপে নবান্নের ভেতরে বসিয়ে ফিশ-ফ্রাই খাইয়ে জিগ্যেস করলেন --কেমন আছেন?

    আপনি ঠিকই বলেছেন-- সরকার কোন অরাজনৈতিক সংগঠনকে ভয় পায় না। তাই অম্বিকেশবাউর উচিত আপনার লাইন মেনে "আমরা আক্রান্ত" কে রাজনৈতিক সংগঠনের লেজ বানিয়ে নেওয়া। তারপর আর দেখতে হবে না।
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:৫৭663123
  • "মামলা চালানো যদি ভয় পাওয়ার মাপদন্ড হয় তো একগন্ডা মাওবাদীকে জেলে রেখে সরকার মামলা চালাচ্ছে।"

    আমার কথাটাই তো মেনে নিলেন। মাওবাদীরা তো রাজনৈতিক সংগঠন।

    আর অম্বিকেশের প্রতি আপনার অশ্রদ্ধা নিয়তই প্রকাশমান। এমন হতেই পারে যে তিনি আপনার স্বপ্নের ও নয়নের মণির মত প্রিয় সরকারকে সামান্য হলেও কিছুটা বিব্রত করায় আপনি তাঁর ওপরে খুব বিরক্ত। তবে অম্বিকেশ ব্যক্তি হিসেবেই বিব্রত করছেন বেশী সরকারকে। আপনি আর কয়েকজন ছাড়া সকলেই সেটা মানে ও জানে।

    আর পিটিকে গাল দিয়ে কি লাভ বলুন? ২০১১-র আগের সব বিপ্লবীরা যে সাত হাত গত্তের মধ্যে ঢুকে রয়েছে সেতো সকলেই জানে। কবতে পিটি-ব্যাশিং করে কি সেই লজ্জা ঢাকা যাবে?
  • ranjan roy | 132.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৩:০৮663124
  • বড্ড ভাট বকেন!
    বললাম তো আপনি ঠিক বলেছেন। অরাজনৈতিক সংগঠন, সে অম্বিকেশবাবুই করুন বা অন্য কেউ করুক, সরকারকে ভয় পাওয়াতে পারে না।
    আর ব্যক্তি অম্বিকেশের মানবাধিকার নিয়ে লড়াইয়ের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, আপনি যাই বলুন গে। আপনি এখানে হাটের মধ্যে ভাট বকার নাটে ওঁকে দাঁড় নাই করালেন।

    যেমন কথা হচ্ছিল একটি সংগঠনের বিজ্ঞপ্তি নিয়েঃ
    আপনার বিজলির দর বাড়া নিয়ে আপত্তি নাই থাকতে পারে। তো আপনি প্রতিবাদে সামিল হবেন না, বেশ।
    কিন্তু না, আপনি প্রথমে দেখতে চাইলেন এইসব প্রতিবাদ/টতিবাদ আইন মেনে হচ্ছে তো?
    তারপরে ফতোয়া দিলেন --সরকার অরাজনৈতিক সংগঠনকে ভয় পায় না। ঠিক কথা।
    কিন্তুঅ আপনার ভাত হজম হচ্ছে না। কেউ কোন বিপ্লবের কথা বলেনি। তবু আপনি নিয়ম করে স্বঘোষিত বিপ্লবীদের উদ্দেশ্যে ইয়ে করলেন।
    তারপরে চলে গেলেন সংগঠনের গোলপোস্ট সরিয়ে ব্যক্তির লড়াইয়ে। সেতো সরকার হৃদয় ঘোষের মামলা নিয়েও আদালতে লড়ছে। বর্দ্ধমান-বীরভূমের নির্যাতিতার বিরুদ্ধেও কোর্টে মামলা চালাচ্ছে। তো?
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৩:২৪663125
  • 'অরাজনৈতিক' কাকে বলে ?

    'সংগঠনটি অরাজনৈতিক।' কথাটা কোথা থেকে পেলেন বলুন তো ?
  • Direwolf | 125.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৩:২৭663126
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৩:৩২663127
  • একটা প্রতিবাদ আজই চলছে।
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৪:০১663129
  • ভাট কারা বকেছিল আর এখনো বকে চলেছে সেটা বিশ্ববাংলা বেশ জানে। আপনি আর তাদের ডিফেন্ড করার চেষ্টা নাই করলেন।

    "'সংগঠনটি অরাজনৈতিক।' কথাটা কোথা থেকে পেলেন বলুন তো ?"
    কথাটা বাংলা ভাষায় বহুদিন ধরে চালু আছে। এতদিনেও না জেনে থাকলে কিছু করার নেই।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৬:১১663131
  • এই সংগঠনটি অরাজনৈতিক, কোথা থেকে জানলেন ?

    আর অরাজনৈতিক এর সংজ্ঞা কী ?
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৬:১৯663132
  • আপনিই জানান এই রাজনৈতিক দলটির নাম কি।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৬:২০663134
  • আপনার 'রাজনৈতিক' এর সংজ্ঞাটা আগে জানতে চেয়েছি।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৬:২১663135
  • আর আপনি কীসের ভিত্তিতে 'অরাজনৈতিক সংগঠন' বললেন, সেটাও।
  • ranjan roy | 132.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৮:২০663136
  • পিটি আছেন পিটিতেই!

    ১) কিছুদিন আগে এখানে কেন কেউ অধ্যাপকদের ঠ্যাঙানো নিয়ে প্রতিবাদ করছে না --বলে বিস্তর শোরগোল তুললেন।
    -- আমি বললাম-- বেশ, আপনি তো অধ্যাপক। আমি একটি নরম সরম প্রতিবাদ পত্র টাইপ করছি --যাতে দুঃখিত/ বিস্মিত ইত্যাদি থাকে আর কি। আপনি ফাইনাল করে ওতে দস্তখত করুন। আমিও সই করছি, ঠিক আপনার পাশে বা নীচে।
    ব্যস্‌, ওনার হয়ে গেল। উনি সই করবেন না, তা কী প্রতিবাদ করবেন তাই বলুন, হম উস মেঁ ভী সাথ দেনে কো তৈয়ার!

    ২) আজ বিদ্যুতের মাশুল বৃদ্ধির বিরোধে একটি সংগঠন গণ প্রতিবাদ/জমায়েতের ডাক দিয়েছে। উনি যাবেন না, কিন্তু কাঠি করতেও ছাড়বেন না। আগে জানতে চাইলেন বে -আইনী কি না! তারপর প্রিন্টশট দেখে বুঝে গেলেন --ওটি অরাজনৈতিক। অতএব সরকারের ভয় নেই।(কী করে বুঝলেন, ওর হিসেবে কারে কয় অরাজনৈতিক সেটা উনি বলবেন না।)

    ৩) কিন্তু ওনার অ্যাপ্রুভাল ছাড়া কী করে কেউ প্রতিবাদ করতে পারে? কোথা থেকে বিপ্লবী শব্দটি নিয়ে ঝাল ঝাড়লেন। তারপর বললেন সরকার নাকি ব্যক্তিকে ভয় পায়। যেমন অধ্যাপক অম্বিকেশ। ওঁর বিরুদ্ধে সরকার কেস লড়ছে।
    সে তো সাত্তোরের নির্যাতিতা, হৃদয় ঘোষ প্রকরণ সব নিয়েই লড়ছে। বেশ কিছু মাওবাদী বা সন্দেহের ক্যাটিগরিদেরও জেলে রেখে সরকার কেস লড়ছে। তাহলে?

    ৪) এখন যেই বললাম পিটি ঠিক বলেছেন। তাই অম্বিকেশের "আমরা আক্রান্ত" অরাজনৈতিক সংগঠনকে সরকার ভয় পাচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। তখন উনি চটেমটে বিশ্ববাংলা-আপনার প্রিয় সরকার ইত্যাদি শুরু করে দিলেন।
    তোমারই তুলনা তুমি!
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৮:২৫663138
  • "আপনার 'রাজনৈতিক' এর সংজ্ঞাটা আগে জানতে চেয়েছি।"
    ওসব তাত্বিকতায় আপনারা চ্যাম্পিয়ন।

    "আর আপনি কীসের ভিত্তিতে 'অরাজনৈতিক সংগঠন' বললেন, সেটাও।"
    ঐজন্যেই তো দলের নাম জানতে চেয়েছিলাম। সেটা আপনি এখনো বলতে পারলেন না তো!! একি সেই সিঙ্গুর-নন্দীগ্রামের কালের রামধনু সংগঠন?
  • cm | 116.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৮:২৫663137
  • আমি সংজ্ঞার সংজ্ঞা জানতে চাই। অনশ্য সেখানেই না থেমে ইটারেট করা যেতে পারে।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৫ ১৮:৩১663140
  • - | 75.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৮:৪৫663141
  • এটা কেন কেউ মনে রাখেনা যে পিটি মাস্টারমশাই! মাস্টারমশাই প্রশ্নের উত্তর দেয় না, প্রশ্ন করে। পিটির কাজ প্রশ্ন করা, উত্তর দেওয়া না।
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৮:৫২663142
  • সে নাহয় বোঝা গেল।
    কিন্তু রাজনৈতিক সংগঠন কিন্তু রাজনৈতিক দল নহে--এইসব জলে নামব কিন্তু বেণী ভিজাব না ব্যাপারটার ব্যাখ্যা হোক।
    তার ওপরে বিপ্লবের আহ্বান জানানো পোস্টারে দলের/সংগঠনের নাম থাকেনা সেই বা কেমন ধারা?
  • সিকি | ০৩ আগস্ট ২০১৫ ১৯:০১663144
  • "এটা কি ঠিক যে কোন পোস্টারে সেই পোস্টারের মুদ্রক আর সংগঠনের প্রকৃত নাম ঠিকানা না থাকলে সেটাকে বেআইনী পোস্টার হিসেবে গণ্য করা হয়?"

    ---

    " আসলে জানতে চাইছিলাম যে সংগঠন বা সংগঠনকারীরা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক কিনা!!"

    ---

    "রাজনৈতিক সংগঠন কিন্তু রাজনৈতিক দল নহে--এইসব জলে নামব কিন্তু বেণী ভিজাব না ব্যাপারটার ব্যাখ্যা হোক।
    তার ওপরে বিপ্লবের আহ্বান জানানো পোস্টারে দলের/সংগঠনের নাম থাকেনা সেই বা কেমন ধারা?"

    স্ট্যাকের ভ্যালু আপাতত তিন।
  • - | 75.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৯:০১663143
  • এইত্তো আবার প্রশ্ন এসে গেছে। এবার সবাই উত্তর দাও, পিটি স্যার নম্বর দেবে।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৯:০৬663145
  • ঃ)
  • সিকি | ০৩ আগস্ট ২০১৫ ১৯:০৭663146
  • ছবি সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, কিছু দিয়েই সত্যিকারের বিপ্লবী স্যারকে দাবায়ে রাখা যায় না।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৯:১৪663147
  • বাকি যা বলার ছিল,রঞ্জনদা বলে দিয়েছেন।
  • cm | 127.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৯:১৫663148
  • উইকি থেকে,
    "Politics (from Greek: πολιτικός politikos, definition "of, for, or relating to citizens") is the practice and theory of influencing other people."

    বিশেষরূপে প্রণিধানযোগ্য " More narrowly, it refers to achieving and exercising positions of governance — organized control over a human community, particularly a state."
    এখানেই দলের ব্যাপারটা প্রাসঙ্গিকতা পায়।
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১৯:২৩663149
  • নাঃ!
    বর্তমান বঙ্গে আমরা সেইরূপ রাজনীতিই করি যাহাতে সরকার কোনভাবেই দুঃখিত ও ব্যথিত এবং অবশ্যই চিন্তান্বিত না হয় অথচ আমাদিগের বিপ্লবী সত্বাও যাহাতে বজায় থাকে।
    অনেক ক্ষেত্রে এইরূপ বিপ্লবীয়ানা প্রদর্শনের জন্য বঙ্গে উপস্থিত না থাকিলেও চলে!!
  • সিকি | ০৩ আগস্ট ২০১৫ ১৯:৪৯663151
  • আবারও -

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন