এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০৬:৪৫521721
  • এখানে কিছু রেসিডেন্ট সমর্থক আছেন - দুই দলেরই। খুব ভালো কথা। দুদিকের মতামত পাওয়া যায়। তবে ভোটের আগে এক্জন বাম - আর অনেক অবাম দেখতে পেতাম। আজকাল উল্টে গেছে। আমার মনে হয় ব্যাপারটা ব্যালেন্স হলে খুব ভালো হয়। মানে দুদিকেই দল ভারি হলে। তাহলে অন্তত আমাদের মতন ম্যঙ্গোরা যখন যেদিকে দরকার সেদিকে গালি দিয়ে ঝালটা অন্তত মেটাতে পারি। দাদা-দিদিদের তো কাছাকাছি পাইনা, পেলেও কিছু বলার ক্ষমতা নেই। তাই চন্ডালেরা এই গুচর গুরুদের কাছেই নাহয় চিল্লালাম। বঙ্গে বাম-এবং-বাম বিরোধি আন্দোলন দুটই দিশেহারা।
  • S | 139.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০৬:৪৭521722
  • রন্জনবাবুর পোস্টের সরল বঙ্গানুবাদ
    ------------------------------------------
    অচেনা,
    এক,
    আবারও ভুল। আমার লিস্টির বিরুদ্ধে আপনি দশটা সমান্তরাল লিস্টি দিন না, কোন প্রবলেম নেই। কারণ, লিস্টি মাত্রেই,ইপ্সো ফ্তো, সিলেক্টিভ, আপনার বা আমার, কম বা বেশি।

    দুই,
    পিটির উদাহরণের উত্তরে লিখেছি, খেয়াল করেন নি। হন্খো হোশ, ও আরো কয়েকজনের নাম নিয়ে। আপর্না বা উমনের উদাহরণ দিয়ে সবাইকে ব্রন্দিঙ্গ এর বিরোধিতা করেছি।
    কিন্তু এহো বাহ্য।
    যদি আপনার মাপকাঠিতে নাও করে থাকি তাহলেই কি আপনার' মুখোশ খুলে আসল চেহারা' দেখানোর অধিকার হয়। কোনোদিন নিজেকে নিরপেক্ষো বোলে দাবী করেছি কি? সেটা কি বস্তু।
    তিন,
    আপনি যা করলেন সেটা নির্ভেজাল ব্যক্তিগত আক্রমণ। পরের একটি পোস্টে আপনি --কোথায় উরুর দুই --ইত্যাদি বলেছেন। সেই দু'জনের নাম খোলসা করুন না!
    আমার অন্যোলেখার উনমান এই প্রসঙ্গে অবান্তর। এই নিয়ে কথা বাড়াব না।
    নমস্কার জানবেন।
  • ranjan roy | 24.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০৬:৫৬521723
  • s কে ধন্যবাদ।
    কিন্তু আমারই দোষে ইংরেজি শব্দগুলো বা ক্যাপিটালে লেখা বর্ণগুলো উড়ে গিয়ে কিছু কিছু জায়গা বেশ সুড়সুড়ি দিয়ে হাসাচ্ছে। যেমন 'গুরু' হয়েছে 'উরু' বা ipso facto অথবা branding এর হাল।
    তবু ধন্যবাদ, পড়া যাচ্ছে।ঃ))
  • PT | 213.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৩:৪০521724
  • হাতেমের লিং দেখে কেন জানিনা মনে হচ্ছে সব অন্ধকারের জীবরা ভেসে উঠেছে। এর চাইতে অনেক সামান্য ঘটনা পরীক্ষার টোকাটুকিও একটা মারাত্মক জায়গায় চলে গিয়েছে। ৩৪ বছরের "অপশাসনে" এইরকম টোকাটুকির বা টেস্টে ফেল করলেও পরীক্ষায় বসতে দেওয়ার জন্য জোরাজোরির খবর মিডিয়াতে থাকত না। এমনকি ২০১১-র আগের ২/৩ বছরেও-যখন মিডিয়ার ক্যামেরা সহজেই সব জায়গাতে যেতে পারত -এরকম টোকাটুকির প্রাবল্য দেখেছি বলে মনে করতে পারছি না। কি হল এই দেড় বছরে যে শিক্ষাক্ষেত্র এত দ্রুত কলুষিত হয়ে গেল?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৪:১০521725
  • আর আমরা এখন অন্য টই-য়ে আবার সিঙ্গুরে ফেরার ধান্ধা করছি। অথচ আমাদের মুখ্যমন্ত্রীযে সমান তালে মেয়েদের শ্লীলতাহানি ডিফেন্ড করার চেষ্টা চালাচ্ছেন তা নিয়ে কারু কোন টুঁ শব্দটি নাই। হুঁ হুঁ বাওয়া সব জাতে মাতাল তালে ঠিক।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৬:০৯521726
  • পিটি, অপশাসন ছিল না, কড়া শাসন ছিল। টোকাটুকির ইন্সেন্টিভ বন্ধ করার চেষ্টা করা হয়নি। হয়নি যে, তা তো দেখাই যাচ্ছে।

    একটা উদাহরণ দিই। সেদিন টিভিতে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পেপার নিয়ে আগাম আলোচনা চলছিল। দুজন শিক্ষক পরামর্শ দিচ্ছিলেন। প্রধান পরামর্শদাতা একজনই ছিলেন। ধরে নেব তিনি নামকরা শিক্ষক।

    প্রথমত পরীক্ষার্থীরা ফোনে যা জিগেস করছিল, তার সঙ্গে উত্তরদাতার কোটি যোজন দূরত্ব ছিল। পরীক্ষার্থীরা প্রায় সকলেই সাজেসন চাইছিল কী কী রচনা তৈরি করব। উত্তরে সম্ভাব্য বিষয় হিসেবে ব্লা হল একজন সাহিত্যিকের ওমুক আসপেক্ট। সাহিত্যিকের নামটা ভুলে গেছি, তবে মনে আছে বেশ অবাক হয়েছিলাম। আমার ধারণা তাঁর লেখা এখনকার ছাত্ররা খুব বেশি পড়ে না। অথচ তাঁর একটি পীস নাকি মাধ্যমিকের সিলেবাসে ছিল। দুনম্বর কথা হল রচনার বিষয় হল একজন সাহিত্যিকের 'একটা' বিশেষ আস্পেক্ট। কী কী লিখতে হবে সেগুলো ঐ পরামর্শদাতা বলে দিচ্ছিলেন। পয়েন্ট ধরে উত্তর। পয়েন্ট অনুসারে নম্বর ভাগ করা থাকলে পরীক্ষকের কাজ সহজ হয়। আবার টোকাটুকির প্রবণতা বাড়ে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৬:২৬521727
  • বিশেষ আস্পেক্ট সাহিত্যিকের সমগ্র রচনাসম্ভার থেকে উঠে আসার কথা। উচ্চমাধ্যমিকের রচনার বিষয় কি এতটাই esoteric নাকি? সহজ অপশনও থাকে নিশ্চয়ই। পরামর্শদাতা সেগুলো নিয়ে আলোচনা করলেন না।
  • pi | 78.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৬:৫৫521728
  • মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তৃতা নিয়ে নিয়ে সেদিনই কথা হল তো ! টুঁ শব্দটি নেই, জাতে মাতাল তালে ঠিক, ইয়ে মানে, এগুলো বোধহয় সেই ছায়ার সাথে যুদ্ধই হয়ে গেল ঃ)
  • kc | 204.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৭:০১521730
  • একটা টই? একটা বুবুভা? চারটে বিশ্লেষণ? কিছুইতো হলনা।

    হুঁহুঁবাবা, জাতে মাতাল তালে ঠিক। ঃ-)
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৭:২৩521731
  • রঞ্জন
    'সময়ের জোয়ারে অল্পকালের জন্যে এসেছেন .. কাজেই প্রত্যাশা নেই।'

    এটাই যথেষ্ট কেন? এরপরে আর কিছু বলার দায় থাকে না কেন?
  • pi | 78.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৭:৫৩521732
  • হ্যাঁ, হ্যাঁ, কেশীদা, চান্দু মিঞা, হয়ে যাক ! একটা টই খুলে ফেলুন, চারটে বিশ্লেষণ হয়ে যাবে, আর একটা বুবুভা তো লিখে বা যোগাড় করে পাঠিয়ে দিতেই পারেন। বের করা যেতেই পারে।
    অপেক্ষায় রইলাম ঃ)
  • kc | 204.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৭:৫৯521733
  • ঃ) কেশীদা হল গিয়ে গুরুর পাতায় একমাত্র এক্স্ট্রা ভোকাল এন্টিটি যে আজ অবধি কোনও টই খোলেনি। ০.০০১% হওয়ার রেকর্ড ভাঙব নাকি? HHB ঃ-))

    আর কেশীদাতো নিরপেক্ষও নয়। তাই টই, বুবুভা, বিশ্লেষণ এর আশা নিরপেক্ষ থুরি ইস্যুভিত্তিক সাপোর্টারদের কাছ থেকে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ১৮:১৪521734
  • মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে কথা আমি মিস করে গেছি। আমি অবশ্য দু জায়গায় লিখে এসেছিলুম। তবে মূল বক্তব্য আমরা সে দিন ডেকে এনেছি যা কেউ দেখতে চাইনা। এবং তা নিয়ে আওয়াজ দরকার।
  • Sibu | 118.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২০:৪৯521735
  • কেউ দেখতে না চাইলে ডেকে আনা হল কেন? কেউ কেউ নিশ্চয়ই এই দিন চেয়েছিলেন (অতীত দিনের তুলনায়)।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২২:১৩521736
  • বহুদিন তো ছিল তারা। ঐ জিরো ডেফিসিট বাজেট দেখিয়ে, ফিসকাল রেস্পন্সিবিলিটি আইনটুকুও পাস করে নি। ঐ আইন কেন পাস করে নি শিবু?
  • Sibu | 118.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২২:২৮521737
  • ফিস্কাল রেসপনসিবিলিটি আইন মানে যদি স্টেট ডেফিসিট ফাইনান্সিং করতে পারবে না, তাহলে আমি তার বিরোধী। ইন ফ্যাক্ট, স্টেটের হাতে ইনকাম ট্যাক্স বসানো, বাজার থেকে নিজের প্রয়োজন মত ধার করা, এ সবই থাকা উচিত। নিজস্ব কারেন্সী থাকাটাও মন্দ না, তাহলে স্টেটের নিজস্ব মানিটারী পলিসিও থাকতে পারে। যদিও আমি মানিটারী ইমপেটাসের চেয়ে ফিস্কাল ইমপেটাস পছন্দ করি।

    কিন্তু কথা তো সে ছিল না। কথা ছিল ৩৪ বছরের চেয়ে এই দু-বছর কারো কারো নিশ্চয় বেশী পছন্দের ছিল। নইলে এটা এল কি করে?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২২:৩৭521738
  • ক্রমাগত টাকা ধার করে করে বছর বছর সুদের টাকা গুনে গেলে ডেভেলপমেন্ট ব্যয় হবে কী করে? রাজস্ব খাতে ব্যয় কমানোর উপায় ছিল না, কিন্তু রাজস্ব খাতে আয় বাড়ানো যেত। রাজস্ব ডেফিসিট কমার অনুপাতে ঋন মকুব করা হবে, ফিনান্স কমিশনের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছিল। শর্ত ছিল আইন পাস। আইন পাস হল ২০১০ এ। কিন্তু ঋন মকুব প্রোগ্রাম টাইমবাউন্ড ছিল। জিরো ডেফিসিট বলা মানে রাজ্যবাসীকে কনফিডেন্সে না নেওয়া।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২২:৫৩521739
  • ডেফিসিট ফাইনান্সিং করতে পারবে না তা কেউ বলে নি। এক বছরে যদি রাজস্ব খাতে ডেফিসিট কমাতে পারে তাহলে কিছু প্যাকেজ সুবিধা।

    ধার করা ভালো, যদি তা প্রোডাকটিভলি ইনভেস্ট করা হয়। ডেফিসিট ফাইনান্সিং এর সবটাই যদি রাজস্ব খাতে খরচ হয়ে যায় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে খরচ করতে অসুবিধা হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে খরচ করতে না পারলে নতুন অ্যাসেট তৈরি হয়না। নতুন অ্যাসেটের মধ্যে রাস্তাঘাটও পড়ে, এমনকি ফিক্সড ডিপোজিটও পড়ে। এগুলো হল রাজস্ব বহির্ভুত আয়ের ব্যবস্থা।
  • Sibu | 118.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২২:৫৮521741
  • ১। সেন্ট্রাল যখন গুচ্ছের ধার করে আর সুদ দেয় তখন কি হয়?

    ২। রেভিনিউ বাড়াতে হলে ডিরেক্ট ট্যাক্স চাই। স্টেটের হাতে যে সব রিগ্রেসিভ ট্যাক্স আছে তাই দিয়ে রেভিনিউ বাড়ান ব্যাড ইকনমিক পলিসি।

    ৩। ইনকাম ট্যাক্স স্টেট বসাতে পারলেই ধারের ও সুদের দরকার কমে যাবে।

    ৪। স্টেটের হাতে মানিটারী কন্ট্রোল ছেড়ে দিলেই সেন্ট্রালকে এই সুদ ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে হয় না।
  • Sibu | 118.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২৩:০১521742
  • ডেফিসিট ফাইন্যান্সিং দিয়ে ক্যাপিটাল ইনভেস্টমেন্টই করতে হবে তার কি মানে আছে? ট্রিকল ডাউন কি সব সময়েই সাপ্লাই সাইডে হতে হবে? ডিম্যান্ড সাইডে ট্রিকল ডাউন হোক না কিছুদিন ;-)।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২৩:২৫521743
  • ১)
    ক) কেন্দ্র সরকারকেও কিছু ধারের ওপরে সুদ দিতে হয়।
    খ) কেন্দ্র সরকার রাজস্ব খাতে অযথা অজস্র ব্যয় করে। অবশ্য তার মধ্যে সাবসিডিগুলোও পড়ে, যেগুলো আপনারা চান শিবু। তবে সরকারী কর্মচারীদের বিদেশ ভ্রমণও পড়ে, আরও অনেক কিছু পড়ে, যেগুলো আপনারা চান না। সেজন্যে কেন্দ্রীয় সরকারকে তটস্থ থাকতে হয়। মায়াবতী মুলায়েমের সঙ্গেই শুধু নয়, বামেদের সঙ্গেও আপোসে মীমাংসায় চলতে হয়। (রাজ্য সরকারের কাছেও কিছু চাওয়া আছে, যা পশ্চিম বাংলা দিতে পারে নি।)

    ২& ৩) ইনকাম ট্যাক্স রাজ্যের আন্ডারে নেই। নেই বলে মিথ্যে করে বলতে হবে যে আমরা ডেফিসিট ফিনান্সিং করছি না?

    ৪) রাজ্যকে টাকা ছাপাতে দিলে ভালো হবে? এখন যদি দেয়, ভালো হবে?
  • Sibu | 118.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ২৩:৪৭521744
  • সাবসিডি চাই, ডিফেন্স চাই না। সেন্ট্রালের যেমন মায়াবতী ইত্যাদি মজবুরি আছে, রাজ্যেরও আছে।

    বামেরা কি ধার করাটা বাজেটে দেখাত না? যদি দেখিয়ে থাকে তো ডেফিসিট ফাইন্যান্সের কথা না বলা থাকে নাকি? আর ডেফিসিট ফাইন্যান্সিং অস্বীকার করারই বা কি আছে? ও তো সবাই করে।

    আমি স্টেটের হাতে টাকা ছাপানো ছেড়ে দিলে হেব্বি খুশী হব। সেক্ষেত্রে মমতার মত দায়িত্বজ্ঞানহীন কাউকে ক্ষমতায় আনলে প্যান্ডিমোনিয়াম আরো ইনটেন্স ও ইমিডিয়েট হবে। জ্যানাগ্যানের বোধোদয় হোপফুলি এট্টু তাড়াতাড়ি হবে। পকাবুদের মুখোশ চটপট খুলবে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ০০:০২521745
  • বামেরা কি ধার করাটা বাজেটে দেখাত না? বাজেট পেপার টেবলে রাখা হত তারপর সেটা অর্থদপ্তরের ফাইলে থাকত। বহুদিন অবধি অ্যাকেসিবিলিটি ছিল না। লোকজন রিসার্চের কাজে বাজেট ডেটা দেখতে চাইলে পেত না। পরে, অনেক পরে আর-বি-আই সমস্ত ডেটা কম্পাইল করে প্রকাশ করা শুরু করে।

    একেই তো বাজেট পেপার জনসমক্ষে প্রকাশ করত না, তার উপরে বলত বলা হত জিরো ডেফিসিট বাজেট। রাজস্ব ডেফিসিটও জিরো হত না ফিসকাল ডেফিসিটও জিরো হত না। তাহলে কোন ডেফিসিটকে জিরো বলা হত? কোনও কোনও বছরে নেগেটিভ ডেফিসিট বাজেটও হত।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ০০:০৯521746
  • ২০০৩/৪ অবধি বাজেট পেপারে অ্যাকেস পাওয়া কঠিন ছিল।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ০০:১২521747
  • *অ্যাকসেস।
  • Sibu | 118.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ০৭:৫৭521748
  • বিরোধী পক্ষ বাজেটের কপি পেত না? বিধানসভা/মহাকরণ/স্টেট লাইব্রেরীতে বাজেটের কপি থাকত না?
  • PT | 213.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ০৯:৩৬521749
  • আসল বিরোধীপক্ষ তো চেয়ার-টেবিল ভাঙতে ব্যস্ত থাকত, বাজেট পড়বে কখন? আর পড়লেও কেউ কিছু বুঝত কিনা আমার সন্দেহ আছে। দলে সেরকম "শিক্ষিত" কেউ ছিল বলে তো মনে হয়না-নাহলে দলের সঙ্গে সম্পর্কহীন একটা লোককে অর্থমন্ত্রী বানাতে হয়?
  • b | 135.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ১১:১৭521750
  • শিবু, রাজ্যের পক্ষে ইনকাম ট্যাক্স/কর্পোরেট ট্যাক্স বসানোর বিপক্ষে কিছু যুক্তি আছে। তাহলে রাজ্য নিজের ইচ্ছেমতো ইনকাম/কর্পোরেট ট্যাক্স কমাতে থাকবে আরো বেশি করে পুঁজি আকৃষ্ট করার জন্যে। শেষ অবধি যা হবে, তাতে কেউই আলাদা করে লাভবান হবে না, অথচ রাজস্ব আদায় কমে যাবে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৫ মার্চ ২০১৩ ১২:০৫521752
  • বিরোধী পক্ষ বাজেটের কপি পেত না? হ্যাঁ পেত। বিধানসভা / মহাকরণ / স্টেট লাইব্রেরীতে বাজেটের কপি থাকত না? থাকত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন