এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০০:৩৯663185
  • সেদিকে খপরে দেখলাম, ট্যাক্সি ড্রাইভার ঘুষি মেরে যাত্রীর নাক ফাটিয়ে দিয়েছে। খুব দুশ্চিন্তা থেকে এ কাজ করেছে বলে তো মনে হয়না।এমনি কেলা কেলি তো প্রতিদিন ই চলছে; মার ধরকারীরা দুশ্চিন্তা গ্রস্ত, এমন মনের খবর আপনাকে কে দিল?
  • PT | 213.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০৭:০৫663186
  • অম্বিকেশের হেনস্থা আর ট্যাক্সি ড্রাইভার-যাত্রীর "কেলাকেলি" যিনি একই রকম ভাবেন তাঁর বোধহীনতা আর বালখিল্যতা কোন পর্যায়ের সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।
  • A | 227.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০৮:৩৯663187
  • পিটি তো ল্যাজ তুলিয়ে পলিটিক্সের এঁড়ে না বকনা টেস্ট করছেন পিটির পার্টি কি? আছে কিছু না ফ্রিল্যান্স বুজি?
  • A | 227.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০৮:৪৩663188
  • মাইরি বাংলাও বোঝেনা নাকি? এসেম মারধোর মানেই দুশ্চিন্তা করা নয় বলেছে। অম্বিকেশের হেনস্থা আর ট্যাক্সি ড্রাইভার-যাত্রীর কেলাকেলি একই রকম বলেনি।
  • PT | 213.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০৮:৫৬663189
  • অনেক আগে থেকেই বহুবার জানিয়েছি যে আপনাদের মত বুদ্ধি বা মেধা আমার নেই। আমি এবং আমার মত কম বুদ্ধির মানুষেরা সেজন্য অম্বিকেশ ও সরকারের সম্পর্কটা সহজেই বুঝতে পারি। সেতা রাস্তার মারামারির সঙ্গে গুলিয়ে ফেলার (ইচ্ছাকৃত?) চেষ্তা করিনা।

    আপনাদের মত তীক্ষ্ম মেধার ব্যক্তিরা তো সিঙ্গুর-নন্দীগ্রাম করে চাষীর হাতে ভিক্ষের থালা ধরিয়ে দিয়ে চত্বর থেকে কেটে পড়বেন।
  • sm | 53.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০৯:০৫663190
  • যা ব্বাবা! টাটা কে জামাই আদর করে ডেকে আনলো কে?
    এখন অন্যের ওপর দোষ চাপিয়ে, নিজেরা টাটার মতই কেটে পড়লে হব্যা?
  • PT | 213.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ০৯:৩৭663191
  • আরেকটু চেষ্টা করলেই ফারাকটা ধরতে পারবেন।

    একদলের সরকার শিল্পপতিদের নিয়ে এসেছিল চাষীর ছেলেদের কাজের সুযোগ তৈরি করার জন্য। আরেকদল সরকারে যাওয়ার জন্য সেই শিল্পপতিদের তাড়িয়ে চাষীর ছেলের হাতে ভিক্ষাপাত্র ধরিয়ে দিয়েছে।

    আর এই দ্বিতীয় নির্বোধ কাজটির সমর্থকেরা চাকরীকে গাজর আখ্যা দিয়ে রসিকতা করছে!!
  • S | 139.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১০:০২663192
  • আন্দোলন আন্দোলন খেলাটা বাঙ্গালীর অনেক দিনের বাজে অভ্যেস। ছোটোবেলায় দেখতাম মাঝে মাঝেই আশ-পাশ পাড়ার এক্দল লোকেরা সন্ধ্যের সময় জড়ো হয়ে লাইন দিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে, লাল পতাকা ঝুলিয়ে সাম্রাজ্যবাদীদের কালো হাত আর আমেরিকার বিরুদ্ধে নাড়া লাগাতো। আমাদের ঐ পাড়ার নাড়া যে কি করে আমেরিকা অবধি পৌঁছবে সেইটা তারা কোনোদিনও বললেন না। মাঝখান দিয়ে বার্লিনের দেওয়াল খসে পড়লো। পরে বুঝলাম এইগুলো হোলো সন্ধ্যে বেলায় সিঙ্গাড়া সহযোগে চা খাবার ফিকিড়। এরা অনেকেই সরকারী চাকুরি করেন, বাকিরা করার জন্যেই ঐদলে নাম লিখিয়েছিলেন। আর এদের দাদারা পার্টি আফিসে গুলতানি আর লোকাল দাদাগিরি করার জন্যে বসতেন। এদের সক্কলেই নিজের ছেলেপিলেদের আমেরিকা পাঠানোর জন্যে উদগ্রীব।

    তার পরে শুরু হোলো স্টেট (পব) স্পন্সর্ড টেরর, ম্যান মেড বন্যা, এবার নয় নেভার, আরো কত কি - এইসব নিয়ে আন্দোলন। এতো ছাই মনেও নেই। পরের দিকে এলো সিঙ্গুর, নন্দিগেরামের ভুমি বাঁচাও আন্দোলন। পেলেনে করে এক্দল লোক এসে সেই আন্দোলনে যোগ দিলেন। টালিগন্জের সুধিজনেরা শুটিঙ্গ শেষে সাজুগুজু করে রোজ সন্ধ্যেয় টিভির পর্দায় বসে যেতেন নিজেদের অকর্মন্যতা প্রমান করতে। তার সাথে আবার যোগ দিলেন আরেকদল লোক - এই যুগলবন্দীটা আমি এখনো বুইতে পারিনি। বুদ্ধুবাবু হেব্বি লোক - বাম ডান রাম সক্কলকে এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছিলেন।

    এছাড়া যদুপুরে দেখেছি সেই ব্যাপাক ছাত্র আন্দোলন। আন্দোলনকারীরা ফোর্থ ইয়ারে ভালো ছেলেটি সেজে ক্যাম্পাসিঙ্গে চাকরি যোগার করে, বছর দুয়েকের মধ্যেই কালাপানি করে ফেলে।

    তা সত্ত্বেও এখনো সেই আন্দোলন সমানে চলছে। চলেছে, চলেছে, চলেছে। সব মিথ্যে কথায় ভরা মিথ্যে আন্দোলন। তাই এখন আন্দোলন মানেই বুঝি কিছু একটা ধান্দাবাজী।

    (ক্ষমা করবেন, মাঝে মাঝে এইধরনের পোস্ট না করলে বড্ড একঘেয়ে লাগে)
  • sm | 53.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১০:০৭663193
  • পিটি, আবার সেম সাইড করলো। কম্পু বিরোধিতা করেছিল যে দল, আশি নব্বই এর দশকে, আন্দোলন করে বহু কারখানা বন্ধ করেছিল যাঁরা; তারাই এমন পালটি খেল কেন? এত দেখছি স্ববিরোধিতার চূড়ান্ত!
  • PT | 213.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১০:১৬663195
  • ছোটবেলায় হামা টানতেন বলে বড় বয়্সেও কি তাই করেন নাকি?
  • sm | 233.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১০:৫৫663196
  • পিটি যুক্তি হারিয়ে ফেলেছে।
    প্রিয় দল সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই।সময় দিলুম, মাথায় জবাকুসুম মাখুন , চিন্তা ভাবনা বাড়ান।
  • PT | 213.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১১:০৩663197
  • এসব নিয়ে বছর ছয়েক আগে বিস্তর আলোচনা হয়েছে-সম্য করে পড়ে নেবেন।
  • sm | 233.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১১:০৭663198
  • বছর ছয়েক আলোচনার পর, আপনার এই বোধদয়!
  • PT | 213.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১২:২১663199
  • আপনার যে খেউড় করা ছাড়া আলোচনায় কোন উৎসাহ নেই সেটা পরিষ্কার। নাহলে সেগুলো পড়ে এসে তারপরে তক্কে নামতেন।
  • cm | 127.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১৭:৫১663200
  • দেখুন একটা কথা বলতেই হচ্ছে, sm বহুকাল আগেই বলেছেন সব কথা সিরিয়াসলি নেন কেন? তারপরে ওনার সাথে তক্কো করবেন কেন?
  • A | 87.*.*.* | ০৫ আগস্ট ২০১৫ ১৯:০০663201
  • পলিটিক্স পলিটিক্স করে শেষে খুঁটি আমরা আক্রান্ত আর অম্বিকেশ? পার্টি কম পড়ে গেল?
  • MR | 81.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ০৭:২৫663202
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17225&boxid=134040275
    এবছর আবাহবিদরা গড় বৃষ্টি কম হবে বলে অনুমান করে ছিল! শুধু পঃবঙ্গেই নয় সর্ব্ত্রই তো বেশী বৃষ্টি দেখছি।
  • | 198.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ১৩:১৫663204
  • ৭৫০, ০০০ সাইকেল বিতরণ করবেন মমতা। কোলকাতা এবার সবুজ না হয়ে যাবে না।
  • PM | 116.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ১৪:১৮663206
  • এখন বাতেলা শিল্পের যুগ
  • cm | 127.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২০:৩৩663207
  • জামিন হলে মন্ত্রিত্ব ছাড়বেন। ওরা কোর্টকে কি মনে করে? এই জন্য কপিলদেব ৪০ লাখ ঝেড়ে বেড়িয়ে গেলেন! এ সওয়াল তো আমিও করতে পারতুম। চার লাখেই কাজ হয়ে যেত।
  • PT | 213.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২০:৫৪663208
  • নাকি মন্ত্রিত্ব ছাড়লে জামিন পাবেন? কপিল এই ডিম-মুরগীর ব্যাপারটা জজ সাহেবকে বুঝিয়ে উঠতে পারেননি!!
  • S | 109.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২১:০৫663209
  • এক্ষেত্রে মনে হয় জজ মেমসাহেব।
  • aranya | 154.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২১:১০663210
  • ডিম-মুর্গির ব্যাপার না। জজ কনভিন্সড যে মন্ত্রিত্ব ছাড়লেও উনি মুক্তি পেলে মামলায় প্রভাব বিস্তার করতে পারেন
  • ranjan roy | 24.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২২:১৭663211
  • ১)পিটি বললেনঃ "জেলে ভরে দিয়েছিল"।
    সত্যি? জেলে না একরাত্তির পুলিশের হেফাজতে, মানে থানায়?
    --- বঙ্গের বাইরে থাকি, তাই সত্যিটা জানতে চাইছি। কারণ, দুটোর মধ্যে অনেকখানি তফাৎ। আদালতের নির্দেশ ছাড়া জেলে ভরা যায় না। সরকার চাইলেও না, পিটি বললেও না। তা অম্বিকেশবাবুর জন্যে আদালত এমন নির্দেশ মানে জেল কাস্টডি দিয়েছিল নাকি? পিটি একটু আলোকপাত করুন। অন্যভাবে নেবেন না, আমার ভুল হতে পারে।

    ২) পিটি বললেনঃ"আর হাজার হাজার সরকারী টাকা খরচা করে সরকার মামলা চালাচ্ছে।"
    --- কী করে? পিটি একটু বুঝিয়ে দেবেন?
    যদ্দূর জানি অম্বিকেশবাবুর ক্ষেত্রে সিজে এম কোর্ট, মানবাধিকার কমিশন ও বর্তমানে হাইকোর্টে সরকারী উকিলকে বার পাঁচ বা ছয়েক দাঁড়াতে হয়েছে। এবং সরকারী উকিল, পাবলিক প্রসিকিউটর থেকে অ্যাডভোকেট জেনারেল, সরকারের থেকে মাস মাইনে, বাংলো ও বিভিন্ন পার্কস্‌ পেয়ে থাকেন। সেগুলো ওঁরা পদে থাকলেই পাবেন, কোন কেস না করলেও। আর কোন কেসে অ্যাপিয়ার হলে যে অ্যালাউন্স তা পেশাদার উকিলের তুলনায় অনেক কম হয়। তার নির্দিষ্ট চার্ট আছে। তাতে তো বেশি খরচা হবার কথা নয়।
    তবে পিটি যখন বলছেন তো নিশ্চয়ই কোন বেসিস আছে। আমার ভুল হতেই পারে। যদি দয়া করে কিঞ্চিৎ আলোকপাত করেন!
  • PT | 213.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২৩:১৯663212
  • RR আপনাকে এই উত্তর দেওয়ার কোন চেষ্টাই করব না। সারা বাংলা জানে অম্বিকেশের সরকারী হেনস্থার কথা। আপনি অম্বিকেশকে রাজনৈতিক কারণে অপছন্দ করেন সেটা আপনার প্রথম দিনের শব্দচয়ন থেকে স্পষ্ট। কিন্তু তাই বলে এইসব প্রশ্ন করে হাসির উদ্রেক করছেন কেন?
  • aranya | 154.*.*.* | ০৬ আগস্ট ২০১৫ ২৩:৪৬663213
  • যাঃ, হাজার হাজার সরকারী টাকা খরচা-র হিসেব-টা আর পাওয়া হল না, ভেবেছিলাম, ফর আ চেঞ্জ, পিটি যে হাওয়ায় কথা বলেন না তার একটা প্রমাণ দেবেন

    জোকস অ্যাসাইড, টাকা খরচ তেমন কিছু না হলেও, সরকারী উকিল-দের কিছু সময় তো দিতে হচ্ছে এর পিছনে, কোর্টে বার বার মুখও পুড়ছে। অম্বিকেশ বাবু রানীমা-কে কিছুটা চ্যালেঞ্জ জানাচ্ছেন ঠিকই, তা যত অল্পই হোক
  • ranjan roy | 125.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ০৭:৪৮663214
  • পিটি,
    আমি কোন নতুন প্রশ্ন করিনি। আপনার কথাটিরই ব্যাখ্যা চাইছিলাম। সারা বাংলা জানতেই পারে, আমি তো বাইরে থাকি। আমার ধারণা ছিল ওঁকে একরাত্তির থানায় থাকতে হয়েছিল। আপনি বলছেন সরকার "ভয় পেয়ে জেলে ভরে দিয়েছিল"। তাই আমি ভুল জানি কি না জনতে চাইছিলাম। এটা অন্যভাবে না নিয়ে অবজেক্টিভ ফ্যাক্ট কী বলে দিন না! আমার ভুল শুধরে নেব।
    আর অম্বিকেশের সঙ্গে যা হয়েছে (ওই কার্টুন নিয়ে খুব হেসেছি ) তার প্রতিবাদে আমি ও আমার ভাইঝি প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলাম--আগেই বলেছি।
    "আমরা আক্রান্ত" নিয়ে উনি যেভাবে আওয়াজ তুলছেন সে নিয়ে শ্রদ্ধা ছাড়া কিছু অনুভূতি আসতেই পারে না। কিন্তু আপনি নিজে কিছু না করে কোন কমপ্লেক্স থেকে সমস্ত ইস্যুতে ওঁর নাম টেনে এনে ট্রিভিয়ালাইজ করছেন। সেই লালুপ্রসাদের ভক্তদের লালুচালিশার মত।
    আর আমরা আক্রান্তের মুখ অবশ্যই অম্বিকেশ, কিন্তু সঙ্গে কারা কারা আছেন সেটাও একটু লিখুন।
    আপনি অন্য সংগঠন নিয়ে এত দাবী করেন, কিন্তু এটুকু দাবী মানবেন না?

    পাই,
    বিদ্যুত মাশুল বৃদ্ধি সম্পর্কিত আন্দোলনের কনভেনর ডঃ শংকর সেনের পরিচয় কী? নিশ্চয়ই প্রাক্তন বিদ্যুত মন্ত্রী নন?
  • Direwolf | 125.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ০৯:৩৭663215
  • হ্যাঁ, উনিই।
  • ranjan roy | 24.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ১০:০৪663217
  • আশ্বস্ত হলাম, উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদ্যুত পরিচালনের ব্যাপারে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
    তাহলে পিটি কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তে এলেন যেঃ
    ১) এদের সরকার ভয় পাবে না?
    ২) এরা ফোতো বিপ্লবী? সরকারের সঙ্গে নিরাপদ দূরত্বে হে কুমির, তোর জলকে নেমেছি- খেলছে?

    পিটি,
    তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি মহা ইয়ে বলে সর্বজনবিদিত। কিন্তু তাতে কি আমার প্রশ্নগুলো ইনভ্যালিড হয়ে যায়?
    আসলে অধ্যাপক অম্বিকেশের গৌরব উনি কতদিন জেলে ছিলেন বা সরকার ওনার পেছনে কতটাকা খরচ করেছে সে হিসেবে নয়; বরং উনি যে নিজের ভোগান্তির পরিপ্রেক্ষিতে সিস্টেমের অসুখ বুঝে "আমি আক্রান্ত"র জায়গায় "আমরা আক্রান্ত" পজিশন নিয়ে পথে নামায়।
    সত্যের বেসিসেই মানুষের গৌরব, মানুষের মহত্ব; পৌরাণিক অতিকথনে মানুষটাকে খেলো করা হয়।
    কাজেই সত্যিকথাটা বলে আমার ভুল ধরিয়ে দিন, তাতে আপনার গৌরব। গোলপোস্ট সরাবেন না।
    আবার জিগাইঃ
    ১) অম্বিকেশবাবুকে ভয় পেয়ে সরকার" জেলে ভরে দিয়েছিল"? নাকি উনি একরাত্তির থানায় আটকে ছিলেন? কোনটা সত্যি? কোনটাতেই ওনার গুরুত্ব কম হয় না। কাজেই বলে ফেলুন।
    ২) কী ভাবে অম্বিকেশবাবুর জন্যে সরকারের হাজার হাজার টাকা খরচ হচ্ছে।?আমার মনে হয় এর চেয়ে বেশি খরচ হচ্ছে হৃদয় ঘোষ ও সাত্তোরের বধূ মামলায় বা শিলাদিত্য মামলায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন