এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কাল রাতে দমদমে | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০৮:২৪555132
  • মিথ্যার ফাঁদ পেতে মাঝ রাতের অপারেশন আদানি আম্বানির সরকারের!

    তিন দিন ধরে সিপিএম এবং সিটু কর্মীরা দফায় দফায় রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এবং রাত পাহারা দিয়েও দমদম স্টেশনের বাইরে ক্যারেজ ওয়েতে হকারদের স্টল গুড়িয়ে দেওয়া আটকাতে পারল না। ভেঙে দেওয়া হল ভিতরের স্টলও। শনিবার রাত ১২ টা নাগাদ বুলডোজার নীতি প্রয়োগ হল। সিপিএমের নেতা সোমনাথ ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জীরা রেলকে অনুরোধ করেছিলেন, হকারদের উঠে যাওয়ার জন্য এক মাস সময় দেওয়া হোক। হয়নি। খবর পেয়ে বেশি রাতে ৮৬ বছর বয়সের ৫ বারের প্রাক্তন সিপিএমের সাংসদ তড়িৎ তোপদার ব্যারাকপুর থেকে ছুটে আসেন। তিনি হাত জোর করে বলেন, একটা দিন সময় দিন। আমি রেল মন্ত্রীর সঙ্গে কাল কথা বলব। কিন্তু তাঁর অনুরোধে কোনও কাজ হয়নি।

    শনিবার বিকেলে স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু হঠাৎ করেই রেলের সঙ্গে বৈঠক করে জানিয়েছিল, আপাতত কিছু হবে না। ভিডিও বার্তাও দেওয়া হয়। নাকি দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী এই ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। এই ভাবে গরিবদের পেটে হঠাৎ লাথি মারা হবে না। সময় দেওয়া হবে। কিছু ব্যবস্থা হবে। ফলে রাতে অধিকাংশ হকার নিশ্চিত মনে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। এরপরে রাত সাড়ে ১১ টায় একসঙ্গে রেল পুলিশ, বেঙ্গল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদে নামে।

    প্রশ্ন হচ্ছে, স্থানীয় বিজেপি নেতাদের এই আশ্বাস কি নাটক ছিল? মিথ্যার ফাঁদ পাতা হয়েছিল? নাকি তাঁরা কিছুই জানতেন না?

    - প্রসুন আচার্য!
  • বেকার হকার | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০৮:০৫555131
  • ডটের মত অনেকে এসব দেখে নিশ্চয় ভারি খুশি হবেন। হকার ফকার, লোক না পোক, এরা যত মরে সরে যায় তত বেশি ভিকাস হয়!
     
     
    'ডবল ইঞ্জিন সরকারের মহিমা দেখুন। এক মাসও হয়নি এই সরকার ক্ষমতায় এসেছে৷ এরই মধ্যে এদের কর্মকান্ডে আতঙ্কিত হয়ে মানুষ নিজের প্রাণ অবধি বিসর্জন দিয়ে দিতে চাইছে,কারণ এই সরকার কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে তাদের রুটিরুজির একমাত্র মাধ্যম।

    দমদমের এই দিদি হকারি করেই এতদিন সংসারে অবদান রেখেছে৷ আজ বিজেপির রেল পুলিশ আর রাজ্য পুলিশ মিলে তার অন্ন সংস্থানের একমাত্র পথকে বন্ধ করে দিতে চাইছে। নিজের এতদিনকার সাধের দোকানকে বুলডোজারে ধ্বংস হতে দেখার আগে সে রেললাইনে নিজের শরীর ছুঁড়ে দিয়ে নিজের জীবনকে শেষ করে দিতে চেয়েছে।
    কতটা অসহায়তার দিকে এই সরকার মানুষকে ঠেলে দিয়েছে। যেখানে রাজ্য জুড়ে একটাও স্থায়ী চাকরি এখনও অবধি দিতে পারেনি, কিন্তু কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের পয়সা উপার্জনের একমাত্র মাধ্যম। ভাত দেবার মুরোদ নাই, কিল মারার গোঁসাই।

    পুনর্বাসন ছাড়া কোনো হকারের উচ্ছেদ চলবেনা। প্রয়োজনে সরকারি খরচে কোনো মার্কেট তৈরী করে সেখানে এই হকারদের পুনর্বাসন দেওয়া হোক। আর IRCTC র মাধ্যমে যেই কর্পোরেট ভেন্ডারদের বসানো হবে, সেই প্রতিটা কোম্পানি যেন বাংলার হয়। বিহার,ইউপি, রাজস্থান, গুজরাটের কোম্পানির লভ্যাংশ বাঙালির পকেট থেকে যাবেনা...!! '

    #hawkers #hawkerfood #hawkercentre #হকার #হকারউচ্ছেদ #kolkata #railway #easternrailway #sealdahdivision #howrahdivision #WestBengal #WestBengalNews #kolkatanews #RailwayNews #eviction #suicide #আত্মহত্যা #কলকাতা #পশ্চিমবঙ্গ #রেলওয়ে #ট্রেন #BreakingNews #trendingreels #highlights #DumDum #দমদম
     
    -আকাশ সরকার
  • . | ৩১ মে ২০২৬ ০২:৩৪555130
  • এবার অ‍্যালবার্টবাবুর ফ‍্যালাসি নিয়ে দুটো কথা বলি।
    উনি রাষ্ট্র কে ফাঁকি দিয়ে ভাতা চাচ্ছেন, এটা ধরে নিলাম। কোনও প্রথম বিশ্বের দেশ হলে এটা পারবেন না। আপনার সমস্ত ফাইনানশিয়াল কর্মকাণ্ডের ট্র‍্যাক রেকর্ড তাদের কাছে আছে, ওভাবে নিজেকে দেউলিয়া প্রতিপন্ন করা যাবে না।
    আর ভারতের মতো দেশে অত ঝামেলায় ‍ যাবেন কেন? সঞ্চিত অর্থ যা আছে তার মাসিক সুদ ব‍্যাঙ্ক থেকে তুলুন আর ঐ আপনার হিসেব মতো তিনশো টাকায় মাস চালান।
  • . | ৩১ মে ২০২৬ ০২:২৯555129
  • তুমি মোটেও নিরেট নও।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০২:২৩555128
  • ও, আচ্ছা। জানেনই তো আমি নিরেট মাথার মানুষ!
  • . | ৩১ মে ২০২৬ ০২:১৬555127
  • কেকেদা,
    সেই কনভার্শান নয়।
    একজন মানুষের খাওয়া পরা চালাতে কোলকাতায় বিশ হাজার টাকা যথেষ্ট যদি হয়, তাহলে কি অ‍্যামেরিকায় দুশো ডলারে একজন লোকের মাস চলবে? চলবে না আদপেই। এইটা বলতে চাচ্ছিলাম।
    কারেন্সির কনভার্শান রেট চার্টের সঙ্গে সেই দেশের কস্ট অফ লিভিং সমানুপাতিক হয় না।
    অ‍্যালবার্ট সায়েব দিনে দশ টাকায় দুটো ডিম্ভাত মীল খান। মানে দশ সেন্ট। দশ সেন্ট দিয়ে আমেরিকায় ঠিক কতটুকু খাবার মিলবে?
  • albert banerjee | ৩১ মে ২০২৬ ০১:২৬555126
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০০:৫৯
    প্রিভিলেজ আছে আমার আধার কার্ডের জন্য একটা ফোন রাখা আবশ্যিক। এবং এটা সরকারি জোর আমি মোবাইল না ব্যবহার করতেই পারি। সেখান থেকেই এই খানে লিখছি। মোবাইলের বিল তো কম নয়।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০১:২৪555125
  • ডট,
    দু হাজার ইউ এস ডলার প্রায় এক লাখ, নব্বই হাজার টাকার মতো হয়।
  • . | ৩১ মে ২০২৬ ০১:১৭555124
  • আমেরিকার ২০০০ ডলারের কোলকাতা ইকিউভ‍্যালেল্ট কত টাকা? দশ হাজার টাকা, বিশ হাজার?
  • lcm | ৩১ মে ২০২৬ ০১:০২555123
  • * সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট (গ্রিন কার্ড) হলে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাওয়া যাবে .. জেনারেলি, ভিসা হোল্ডারদের পাওয়া মুশকিল ...
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০০:৫৯555122
  • না না, হুতোর কথায় অনেক সত্যতা আছে বৈকি। আমি মাথা দুলিয়ে বলি "সো তো বরাবর হ্যায়, বরাবর হ্যায়"। অনেকেই (আমাকে শুদ্ধু) এমন অনেক কিছু করেন বা র‌্যদার করতে পারেন কারণ একটা লেভেলের প্রিভিলেজ তাঁদের অলরেডি আছে। নাহলে এইখানে বসে এতসব দার্শনিক প্রশ্ন করার সুযোগও আদৌ হতো বলে মনে হয়না। তবে ঐ আর কী। যে প্ল্যাটফর্ম থেকে আমি পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, সেই রকম জায়গাতেই যাঁরা আরো আছেন ও এই সম্পর্কিত কথা বলছেন, তাঁরা কেমন ভাবে দেখছেন সেটাও জানতে ইচ্ছে করে। হয়তো কেন সব কুকুরগুলো খামোকা চেঁচায় রাতে ধরণেরই চিন্তা। তবুও করি আর কী, ছায়ায় বসে আছি বলেই।
  • lcm | ৩১ মে ২০২৬ ০০:৫৮555121
  • আলবার্ট কোন দেশে আছে জানি না ... এটা ডিপেন্ড করছে .. যদি ট্যাক্সেবল স্কলারশিপ/ফেলোশিপ ইনকাম হয় (আলবার্ট লিখেছে যে ইনকাম ট্যাক্স দেয়) তাহলে ইউএসএ তে হলে কিছুদিন আনএমপ্লয়েন্ট বেনিফিট পেতে পারে ... ক্যালিফোর্নিয়াতে ম্যাক্সিমাম ২৬ সপ্তাহ পর্যন্ত ভাতা দেয় .. কতদিন এবং কত এমাউন্ট - সেটা ভ্যারি করে .. মোটামুটি মাসে ২০০০ ডলারের মতন পায় অনেকে ... সিয়াটেলে মাসে ৩-৪ হাজার অবধি অনেকে পাচ্ছে ...
  • albert banerjee | ৩১ মে ২০২৬ ০০:৫৪555120
  • r2h | 165.*.*.* | ৩১ মে ২০২৬ ০০:৪৫
    সরকার আমাকে খেতে দিক বা না দিক আমি জানি এক জায়গায় আমি ঠিক খাবার পাবো ধর্মস্থানের কাঙালি ভোজনে। তাহলেকি যারা মাত্রায় ব্যক্তিগত চিন্তা করতে চায় তারা নিজের স্বার্থে ধর্মীয় চিন্তাধারা বাঁচিয়ে রাখবে। চাহিদা কিন্তু বেশি ছিলোনা।
  • r2h | 165.*.*.* | ৩১ মে ২০২৬ ০০:৪৫555119
  • সে আপনি আপনার যা মনে ধরে করুন না।
  • albert banerjee | ৩১ মে ২০২৬ ০০:৪০555118
  • //অনুমান করি তাঁর পরিবার পরিজন এই কারনে বিপদে পড়বে না।//
    yes​ভালো কথা। ধরে নিন আমি নিঃস্ব না হয়ে আমার পুরো টাকা আমার গার্জেন মানে আমার স্ত্রী কে দিয়ে দিয়েছি। এবং আমি আজ শুধু লিখতে চাই। আমার নিজের মতো লিখতে চাই তাহলে?
  • r2h | 165.*.*.* | ৩১ মে ২০২৬ ০০:১৯555117
    • kk | ৩০ মে ২০২৬ ০২:৫১
    • ...সেইগুলো ত্যাগ করতে কতজন সত্যিকারের উৎসাহী বা সাহসী সেটাও একটা জিজ্ঞাসা বটে। ...
     
    r2hকে উত্তর দিয়েছেন কিনা তো চোখে পড়লো না, আমি একটু ফুট কাটি।

    হ্যাঁ, সে তো বটেই। ত্যাগ ট্যাগ। কিন্তু দ্যাখো, ব্যক্তিগত ব্যাপার একরকম। মানে আমি ধরো খুব কষে ত্যাগ করে (আসলে করবো না, আমি ভোগী প্রকৃতির লোক, শুধু উদ্যম ও বুদ্ধির অভাবে কুছ নেহি হুয়া, সে যাক, ধরা যাক আরকি) একরকম নির্বান লাভ করলাম। কিন্তু সে সুযোগটা আমার আছে, একটু প্ল্যান ট্যান করে, মক্ষিকা চক্র, হুইস্কি- এইসবে কাঁটছাঁট করে হয়তো একরকমের একটা বানপ্রস্থের বন্দোবস্ত হল। কিন্তু যে লোক বটতলা বাজারের বাইরে ফুটপাথে শাকের আঁটি নিয়ে বসে, বা মোটর স্ট্যান্ডে কামলা খাটার জন্য সকাল বেলা লাইন দেয়, বা সাইকেল চেপে জ্যোমাটো ডেলিভারি দেয় - সে কিন্তু ঐ করতে পারবে না। যদিও দরকারই যদি দেখতে হয়, তাহলে তার দরকার কিন্তু বেশি। এই যে আলবার্টবাবু ইস্তফা দিয়েছেন- সাহসের কাজ, কিন্তু অনুমান করি তাঁর পরিবার পরিজন এই কারনে বিপদে পড়বে না। যে লোক সুন্দরবনে আয়লায় নোনা হয়ে জাওয়া জমিতে চাষ হয় না বলে বেঙ্গালুরুতে দারোয়ানের চাকরি নিয়ে গেছেন, তিনি কিন্তু ওটা পারবেনই না। কেন পারবেন না, করলে কী হবে, সে আমি জানি না, কিন্তু ওটা কোন অপশন না আদৌ তাঁর কাছে, এইটুকু হলফ করে বলতে পারি।

    এবার এই ব্যবস্থার পরিবর্তন হলে কী হবে? লোকে সব অটোমেশন শিল্প বিপ্লব মর্মপীড়ের নামে উচ্ছুগ্যু করে হাতির মত চরে বেড়াবে? তা তো হবে না। উদ্বৃত্ত উৎপাদন না হলে একটা বন্যা খরা পঙ্গপালে সব ফৌত হয়ে যাবে। কষে বিজ্ঞান চর্চা করার জন্য যে গবেষণাগার লাগবে, সেসবই বা কে বা কারা বানাবে?
    এবার একদল মানুষ কাজ করবে, আর আমি তুমি আর আলবার্টবাবু বসে রাজা উজির মারবো- লোকে কী আর এমনি এমনি ছেড়ে দেবে আমাদের?

    এবার ধরো ব্যক্তিগত ত্যাগ বনাম সমাজের চাহিদা। পিয়ার প্রেশারকে আমি আলাদা করে ধরলাম না, সেও তো সমাজই হল। ধরো শারীরিক সৌন্দর্য বা জেন্ডার রোল বা শালীনতার মাপকাঠি গুলি যুগে যুগে পাল্টায়। একজন ভিক্টোরিয়ান ইংরেজকে প্রাচীন গ্রীসের অলিম্পিকের কুস্তির আসরে নিয়ে ছেড়ে দিলে মহা কেলেংকারি হবে, কিন্তু উভয় পক্ষে কাছে ঐটাই একেবারে স্বাভাবিক।

    তো খুবই চিন্তা আরকি।
  • . | ৩১ মে ২০২৬ ০০:১৪555116
  • স্ট্রাকচারের এবং সিস্টেমের
  • . | ৩১ মে ২০২৬ ০০:১৩555115
  • পাঁচ টাকায় তো ডিম্ভাত বা হপ্তায় দুদিন মাছ ভাতও পাবেন।
    কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যে সরকারই আপনাকে ভাতা দেবে, সে জানতে তো চাইবে যে কেন আপনি ট‍্যাক্স পেয়ারদের টাকায় মাথার ওপর ছাদ এবং খাদ‍্য স্বাস্থ‍্য এসব চাইছেন।
    তবে অনেক অন‍্য স্ট্রারচারের দেশ আছে যেসব দেশে নাগরিকের শিক্ষা স্বাস্থ‍্য মাথার ওপরের ছাদ এসমস্তর ভার সরকারের। তবে খেটে খাওয়ার ব‍্যাপারটা এনকারেজ করবে সকলেই।
  • albert banerjee | ৩১ মে ২০২৬ ০০:০২555114
  • ৩০ মে ২০২৬ ২৩:২৬ ডট
    তাহলে ব্যক্তিগত চিন্তা মারা গেলো। কি চাইছি আমি [৫*২*৩০ ]= ৩০০ টাকা।// ৫ টাকার ডাল ভাত২ বেলা তিরিশ দিন// সকারী স্বাস্থ্য পরিষেবা যা বিনামূল্যের হয়। খুব বেশি চাইছি কি?
  • r2h | 165.*.*.* | ৩১ মে ২০২৬ ০০:০০555113
  • ডিসির সঙ্গে একমত।

    এই সব মব জাস্টিস ইত্যাদি- এগুলি নর্মালাইজ হতে হতে কোথায় যাচ্ছে। কদিন কাগজে দেখলাম কাদের সব জাঙিয়া পরিয়ে কোমরে দড়ি বেধে রাস্তায় হাঁটাচ্ছে পুলিশ। তাতে অনেক লোকের খুব ফুর্তি। এইটা যে পুলিশ বা সরকারের কাজের পদ্ধতি হতে পারে না, হওয়া উচিত না- এ নিয়ে চিন্তা ভাবনাই আসে না। আবার যারা এসবকে, এনকাউন্টারকে, এজেন্সিগুলির প্রশ্নাতীত ক্ষমতাকে উদ্বাহু সমর্থন করে, তারাই আবার শরিয়া আইন কাজির বিচার খাপ পঞ্চায়েত এইসব শুনলে মুর্ছা যায়।
  • . | ৩০ মে ২০২৬ ২৩:৪৪555112
  • শতরূপ ঘোষ বলল, ডি মানে ডিম, জে মানে জুতো।
  • . | ৩০ মে ২০২৬ ২৩:২৭555111
  • কিন্তু আপনি যদি ইনভ‍্যালিড হন তবে কোনও কোনও দেশে ভাতা পেতে পারেন অ‍্যালবার্ট।
  • . | ৩০ মে ২০২৬ ২৩:২৬555110
  • দুনিয়ার কোনও সরকার আপনাকে ভাতা দেবে না।
  • albert banerjee | ৩০ মে ২০২৬ ২৩:১৯555109
  • আচ্ছা আমি এক ব্যক্তি যে চায় পেট ভরার মতো খাবার আর মাথার ওপর ছাদ। বেশির ভাগ ডিগ্রি স্কলারশিপে। এখনো ইনকামট্যাক্স দি। এর পর দিতে হবেনা মনে হয়। ইস্তফা দিয়েছি। আমিএখন শুধু নিজের মনের মতন কাজ বা অকাজ যাই বলুনকরে যেতে চাই যার থেকে সরকারের ঘরে এক টাকাও আমদানি হবে না। এমন নয় যে আমি আবার কাজ পাবো না কিন্তু করবো না। এবং" তর্কের খাতিরে ধরে নিলাম আমি নিঃস্ব। একদিন আমার সবটাকা দিয়ে লটারি কিনেছিলাম কিছু পাই নি।"
    আমি কি ভাতা পেতে পারি? না সরকার আমাকে সেল্টার ও খাবার দেবে বিনা পয়সায় ?
  • | ৩০ মে ২০২৬ ২৩:০৪555108
  • হ্যাঁ কৌতুহলী ২২.১২ ঠিকই বলেছেন। মব লিঞ্চিং কারো জন্যই সমর্থনযোগ্য নয়।
     
    আর ডিসির ২২.৫৭ একদম ১০০০ ভাগ সত্যি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ২২:৫৭555107
  • এটা গৌমাতাদের সরকার। বিলকিস বানুর রেপিস্টদের যারা সংবর্ধনা দিয়েছিল আর ব্রিজভূষন সিং এর মতো সেক্সুয়াল প্রেডেটরদের যারা এমপি বানিয়েছিল তাদের সরকার। আর নানা রংএর চাড্ডি অ্যাপোলজিস্টদের সরকার।
  • বুঝুন | 2401:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ২২:৪৫555106
  • একটি ইংরেজি মিডিয়াম স্কুলে শিশু মৃত্যু হল। অবিভাবকরা ক্ষোভ দেখালেন। স্কুল CCTV ফুটেজ দেখাতে টাল বাহানা করলো। অবিভাবকদের মহিলা উকিলকে দুর্ব্যবহার করে কলকাতা পুলিশ তাড়িয়ে দিলো। বিধায়ক পাপিয়া অধিকারী ছুটে এলেন, বিজেপি সমর্থক সুন্দরবনের সেই শিক্ষিকা ছুটে এলেন। খুব ভালো ব্যাপার। আসাই উচিত। এর পর পুলিশ ১৪ জন অবিভাবককে গ্রেফতার করলো। এবার সন্দেহ জাগতে বাধ্য বিধায়ক এবং সেই স্কুল শিক্ষিকা অবিভাবকদের জন্য, বা মৃত বাচ্চাটির জন্য ছুটে এসেছিলেন, নাকি কলকাতা পুলিশের সাথে তারাও প্রাইভেট স্কুল মালিক বা অপরাধীকে বাঁচাতে ছুটে এসেছিলেন। অভিজাত স্কুলের অবিভাবকরা যদি গ্রেফতার হয়ে যান, তাহলে খেটে খাওয়া মানুষের কী অবস্থা বুঝতে পারছেন? এটা কাদের সরকার?
  • সেটিং | 2401:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ২২:২৬555105
  • অভিষেকের উপর হামলা ‘কাম্য নয়’ বলেও তৃণমূলকে খোঁচা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, “উনি (অভিষেক) শত শত পুলিশের প্রহরায় হুঙ্কার দিয়েছিলেন, কোন বাপ আছে দেখে নেবেন। সেটাও যেমন গণতন্ত্রে উচিত নয়, আজকের ঘটনাও কাম্য নয়।’’ তবে সেলিম মনে করেন, ‘‘বিজেপি-আরএসএস চাইবে নানা কৌশলে তৃণমূলকে প্রচারের আলোয় রেখে দিতে। এটা তেমন কৌশল হলেও হয়ে থাকতে পারে।”
  • কৌতূহলী | 115.*.*.* | ৩০ মে ২০২৬ ২২:১২555104
  • অভিষেক এর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই। ইমফ্যাক্ট, তৃণমূল দলটার প্রতিই নেই। তৃণমূল মার্কিন সাম্রাজ্যবাদের দালাল, আর একটা প্রজন্মের বেকারত্বের ব্লু প্রিন্ট এই রাজ্যে এই তৃণমূল তৈরী করেছে।
    তবে এটাও ঘটনা, অভিষেকের দল এখন কেন্দ্র রাজ্য কোথাওই ক্ষমতায় নেই। রাজ্যে ক্ষমতায় থাকা অবস্থায় এই ক্ষোভ হলে সেটাকে শাসকের বিরুদ্ধে বিক্ষোভ বলতে পারতাম। কিন্তু ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এটা লিঞ্চ মডেলের দিকে চলে যাচ্ছে। এই লিঞ্চিং মডেলটা মারাত্মক। অভিষেক বড় নেতা বলে ওঁর তেমন কিছুই হয়নি, কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের লিঞ্চ করলে সেটা আরও মারাত্মক হবে।কারণ এটা শুধু তৃনমূলেই থেমে থাকবে না। হ্যাঁ, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইনিভাবে শাস্তি দেওয়া হোক, কিন্তু এই লিঞ্চ কালচার যে কোন সময়ে ক্ষমতাহীন যে কারও দিকে ঘুরে যেতে পারে। (২০২১ এ ভোট পরবর্তীতে যেসব বিজেপি কর্মী লিঞ্চড হয়েছিল তাঁদের ক্ষেত্রেও এই বক্তব্য খাটে।)
    বিজেপি শাসিত রাজ্যে এভাবে সমাজবাদী পার্টির নেতা নেত্রীকেও হ্যারাস করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও দুর্নীতি বা লোকাল অত্যাচারের অভিযোগ ছিল। কিন্তু তারা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর লিঞ্চ হওয়াটা বিপজ্জনক।
    এবার এগুলো আমার ব্যক্তিগত মতামত। যে সরাসরি অত্যাচারিত, তার ক্ষোভের বহিঃপ্রকাশ কীভাবে ঘটবে, আমি সেটা বিচার করার জায়গায় নেই, এও ঠিক।
  • . | ৩০ মে ২০২৬ ২২:০৯555103
  • থুড়ি, অ‍্যাপোলো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত