এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anirban | 51.*.*.* | ৩১ মে ২০২৬ ১২:৩৮555162
  • আমেরিকার প্রেসিডেন্ট কেন ট্যাক্সপেয়ারের টাকায় এয়ার ফোর্স ওয়ানে চড়ে? আমেরিকার সরকার কেন ওয়াল স্ট্রিটের ব্যাংক গুলোর ঋণ মকুব করে দেয়? এসব প্রশ্নের কোনো মানে নেই। ক্যাপিটালিজম অর্থে কোনো আদর্শ সিস্টেমের কথা বলছি না। ফ্রি মার্কেট জাতীয় থিওরিটিক্যাল কনসেপ্ট আওড়াচ্ছি না। প্লেন এন্ড সিম্পল যে সিস্টেমটা দুনিয়ার সমস্ত উন্নত জায়গায় রয়েছে, ভারতে সেটাই চাই। এই ওয়েলফেয়ার পলিটিক্স ​​​​​​​খেলতে ​​​​​​​গিয়ে ইন্ডিয়া ডেভেলপড হতে প্রচুর ​​​​​​​টাইম ​​​​​​​নিয়ে ​​​​​​​ফেলেছে। ​​​​​​​ক্লাইমেট চেঞ্জের রিস্ক এডজাস্ট করে দেখলে হাতে একদম সময় নেই।
     
    ইন ফ্যাক্ট, ইমিডিয়েটলি চীনের মতো স্পেশাল ইকোনোমিক জোন তৈরী করে মুড়িমিছরি আলাদা করা দরকার। স্কিল্ড লেবার ট্রেনে করে জোনে ঢুকবে, কাজ করে জোন থেকে বেরিয়ে যাবে। কলকাতার মত একটা মেট্রোর সবচেয়ে ব্যস্ত স্টেশনে চাট্টি হকার গিয়ে বসে পড়বে, এটা কি ইয়ার্কি নাকি? গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে আপনি গিয়ে জাস্ট লাইসেন্স ছাড়া হটডগ বেচতে বসে যাবেন?
     
    নিউ ইয়র্কের ইতিহাস অতি ইন্টারেস্টিং। পড়ে দেখতে পারেন কিভাবে ম্যানহ্যাটন থেকে বাইরের বরোগুলোয় গরিব লোকেদের ঠেলে ঠেলে পাঠানো হয়েছে। এবার ওদের ওখানে অর্থনীতির প্রেশার ক্রিয়েট করে হয়েছে, আমাদের চীনের মতো ফোর্স ব্যবহার করতে হবে। ইউরোপ বাদ দিন। কলোনির জমিদারি টাকায় ওদের ডেভেলপমেন্ট। খোঁজ করলেই জানবেন ইউরোপের শহরগুলো কালচার সংরক্ষণ করতে গিয়ে ক্যাপিটালিস্ট প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।
     
    স্ট্রিট ফুডের কথা আর কি বলব? রেগুলেশন ছাড়া লাইসেন্স ছাড়া দুনিয়ার কোন উন্নত শহরে ভাগাড়ের মাংস দেওয়া স্ট্রিট ফুড বিক্রি হয় একটু জানাবেন। সমৃদ্ধ হবো।
  • হায় | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১২:২৫555161
  • মাথায় গোমাতার বর্জ্য ভরা থাকলে আর শিক্ষিত হলেই বা কি!
  • ভিডিও যা বলছে... | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১২:২৪555160
  • https://www.facebook.com/share/r/1D14tosfVS/

    সরকারি চাকরি করলে লক্ষ্মীর ভাণ্ডার পাবো না বলেছিল সঞ্জু।। সোনারপুরে নিহত সঞ্জু কর্মকারের ওপর ক্ষোভ সরকারি চাকরি করা মহিলার
     
    একই মহিলা-
    https://www.facebook.com/share/r/1BVKD9e73h/
    সঞ্জুকে উপরে পাঠিয়েছি এবার অভিষেককে পাঠাবো
  • X | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১২:২১555159
  • @১১ঃ৪৭ এর পোস্ট নিয়ে কিছু বলার নেই আর - হোয়া ইউনির গ্র‍্যাজুয়েট হলেও বলা যেতো - কিন্তু ইনি তো শিক্ষিত বলে মনে হচ্ছে।
  • . | ৩১ মে ২০২৬ ১২:০৪555158
  • ভাইপোকে যারা ডিম জুতো দিয়েছে কাল, তারা তৃণমূল কর্মী, লাভলি মৈত্রর লোক।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১২:০৪555157
  • "মেট্রো শহরে পপুলেশন এলোকেশন ক্রয়ক্ষমতার ভিত্তিতেই হবে। সারা পৃথিবীতেই তাই হয়েছে"
     
    তাই নাকি? সারা পৃথিবীর সমস্ত শহরে, নিউ ইয়র্ক থেকে লন্ডন, প্যারিস থেকে টোকিও, ব্যাংকক থেকে রিও, সর্বত্র স্ট্রিট ফুড পাওয়া যায়। সর্বত্র সেগুলো হকাররাই বিক্রি করে। সর্বত্র সেসব জায়গায় খাবার দাম কম, কিন্তু খেতে দুর্দান্ত, যার জন্য লোকে ভিড় করে সেসব কেনে।
  • | ৩১ মে ২০২৬ ১২:০৪555156
  • হকার বা ভিখিরিরা ৫ টাকার বিস্কুটের প্যাকেট কিনলেও তাতে সরকারের ঘরে ট্যাক্স যায়। আর বেঁচে থাকার অধিকার সংবিধানে ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকৃত।
    ট্যাক্স তো প্রতিটা ভারতীয় দেয় তাতে আম্বানির লোন মকুব হবে কেন? হ্যাংলা মোদীর ১০ লাখের স্যুট আর মেবাখ চশমা রেব্যান গগলস আর মঁ ব্লাঁ কলম ( ১ লাইন লিখতে গেলে ভেঙে ফেলবে) দিনে দেড় লাখের মাশরুম খাবার খরচ সাধারণ ট্যাক্সপেয়ার জনতা ভর্তুকি দেবে কেন?
  • উরিবাবা | 2a03:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১২:০০555155
  • আহা৷ এরকম ন্যাংটা ক্যাপিটালিস্ট চাকর বহুদিন দেখা যায় না এখানে। এঁকে আদর করে বসানো হোক, আমপান্না এনে দিন বড় রেস্টুর। হুক্কাবার থেকে হুঁকোও। তারপর ধীরেসুস্থে খিস্তোনো যাবে।
  • . | ৩১ মে ২০২৬ ১২:০০555154
  • কল‍্যাণবাবু তো অভিনয় করছেন দেখলাম।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:৫৯555153
  • "আনহাইজিনিক হকারদের কাছ থেকে খাবার কিনে খাওয়ার প্রশ্নই ওঠেনা"
     
    এটা যাতা laughlaugh
     
    আপনি বোধায় কোনদিন ফুচকা চুড়মুড় তেলেভাজা বেগুনি এগ রোল পাও ভাজি ডিমটোস্ট আলুরদম হাতরুটি এসব কিনে খান নি। রাস্তার ধারে চায়ের দোকানে চা বিস্কুট ফিল্টার কাপিও বোধায় খাননি কখনো।
     
    তবে হ্যাঁ, ঝালমুড়ির কথা বললাম না, সেটা তো আজকাল বিশ্বগরুর খাদ্য হয়েছে।
  • . | ৩১ মে ২০২৬ ১১:৫৭555152
  • lcm,
    ওই খাবার গুলো প্রচণ্ড অস্বাস্থ্যকর, ওগুলো খাবেন না। তেমন টানাটানি থাকলে বাড়ি থেকে টিফিন কৌটোয় খাবার নিয়ে যান। সিরিয়াসলি।
  • Anirban | 51.*.*.* | ৩১ মে ২০২৬ ১১:৪৭555151
  • হ্যাঁ, প্রশ্নগুলোর সঙ্গে একমত। সমস্তরকম পরিষেবা উন্নত হোক এটাই চাই। সবকিছু ঝকঝকে হোক। দরকার হলে প্রাইভেটাইজেশন ​​​​​​​করা ​​​​​​​হোক। ​​​​​​​আম্বানির ​​​​​​​জিও ​​​​​​​এসে টেলিকমে ​​​​​​​সেই ​​​​​​​বিএসেনলের ​​​​​​​দুরবস্থা তো ​​​​​​​কেটেছে, কেউ ​​​​​​​অস্বীকার ​​​​​​​করতে ​​​​​​​পারবেন?
     
    আনহাইজিনিক হকারদের কাছ থেকে খাবার কিনে খাওয়ার প্রশ্নই ওঠেনা, এটা পাবলিক সেফটি ইস্যু। পঞ্চাশ টাকা দিয়ে চা-কফি কিনে খেতে আপত্তি নেই। কলকাতায় যে এখনো দশটাকায় কফি পাওয়া যায় সেটাই হাস্যকর ব্যাপার।
     
    তবে আর্বান ​​​​​​​প্ল্যানিং ​​​​​​​এন্ড ​​​​​​​ডেভলপমেন্ট ​​​​​​​করতে ​​​​​​​গেলে ​​​​​​​গরিব ​​​​​​​লোকেদের ​​​​​​​হটাতে হবে। যার ভাই যেরকম ক্রয়ক্ষমতা, তাকে সেরকম জায়গায় থাকতে হবে। হকাররা গ্রামে যাক, মফস্বলে মাল বেচুক ঠিক আছে, মেট্রো শহরে পপুলেশন এলোকেশন ক্রয়ক্ষমতার ভিত্তিতেই হবে। সারা পৃথিবীতেই তাই হয়েছে। কর্পোরেটে চাকুরীরত লোক শহরে থাকলে তাদের সিভিক সেন্স অনুযায়ী শহর পরিচ্ছন্ন হবে। এবার শহরের বাইরে থেকে স্কিলড লেবার অর্গানাইজ্ড তরিকায় শহরে ঢুকুক — দ্যাটস ওকে।
     
    সিস্টেমের স্টেকহোল্ডার আমার মতো ট্যাক্সপেয়াররা, হকার বা ভিখিরিরা নয়। আমার মনে হয় ইন্ডিয়ায় ক্যাপিটালিস্ট মাইন্ডসেটটা ক্লিয়ারলি এস্টাব্লিশ করার সময় এসে গেছে।
  • lcm | ৩১ মে ২০২৬ ১১:৪৬555150
  • তিন দোকানের দাম, আগে কম দাম ছিল, পোস্ট প্যান্ডেমিক ইনফ্লেশনে দাম ​​​​​​​বেড়েছে ​​​​​​​... রেগুলার খাই In-N-Out এ, এটা ওয়েস্ট ​​​​​​​কোস্টের নামকরা ​​​​​​​বার্গার ​​​​​​​চেইন ... আপিস ​​​​​​​থেকে গেলে ​​​​​​​ইউরিকা তে ​​​​​​​বেশি ​​​​​​​যাওয়া ​​​​​​​হয় ...
    ---
    In-N-Out burger
    ---
    McDonald's
    ---
    Eureka
     
     
  • এবার কল্যাণ | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:৩৪555149
  • এবার কল্যাণ ব্যানার্জিকে মারল। রাস্তায় পড়ে আছেন।
     
  • একক | ৩১ মে ২০২৬ ১১:৩৪555148
  • হ্যাঁ :)
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:২৫555147
  • একক, পিপিপি :-)
  • একক | ৩১ মে ২০২৬ ১১:২০555146
  • ওভাবে ডলার আর টাকার ব্যবহারিক তফাত করেনা। জাস্ট কনভার্ট করলে বোঝা সম্ভব নয়। একটা কমন ইন্টারন্যাশনাল ব্র‍্যান্ড ধরতে হয় যার প্রাইসিং মোটামুটি স্টেবল।
     
    এবার, ভারতে একটা ম্যাকডি মহারাজা চিকেন বারগারের দাম ২৬৫ টাকা।
     
    আমেরিকায় আপ্নারা বিগ ম্যাক কতয় খান??
     
    এই রকম তুলনা করলে একটা ইন্ডেক্স পাবেন। বিগ ম্যাক ইন্ডেক্স রিটেল সেক্টরে ঠিকঠাক খাটে।
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:১৫555145
  • দেখুন আমরা এখন মুসলমানদের বাঁশ দেওয়ার আনন্দে ভাসছি, এই সময়ে উটকো প্রশ্ন করে বিরক্ত করবেন না। আমাদের ডবল ডিমের সরকার ওদের উচ্ছেদ করছে, এ কি কম আনন্দের কথা? অবশ্য কয়েকটা হিন্দুও উচ্ছেদ হচ্ছে বটে, তবে ওদের তো সবক শেখানো যাচ্ছে! এই না হলে আচ্ছে দিন?
  • জুমলা | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:০৩555144
  • X | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:০২555143
  • আজ তো মাঙ্কিবাথ আছে? কেউ একটা সামারি করে দেবেন পরে
  • @dc | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১০:৪৭555142
  • হতে পারে তবে বাংংলা দিয়েই শুরু, এবার সর্বত্র করবে?
  • যাদের পৌষমাস | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১০:৪৫555141
  • x, কুমোরটুলি আদানির খবরটি মনে হয় সত্যি কারণ কুমোরটুলি ঘাটের সংস্কারের বরাত আদানি গোষ্ঠীর কাছে।
     
    • ডট, অনির্বাণ, মানালি - আপনারা এই ছবিগুলি দেখতে পারেন। এন্টারটেইনিং লাগবে।
     
    এই প্রশ্নগুলোও একটু দেখবেন তো।
     
     
    'স্টেশন জুড়ে থাকবে শুধুই ওয়াও মোমো, কেএফসি, মিও আমোরে। শিয়ালদহ স্টেশনের মত নৈহাটি, ব্যান্ডেল, দমদমে তানিস্ক-এর শোরুম হবে। হাওড়ার মত চুল কাটার সেলুন চলবে বেলঘরিয়া, দেবগ্রামে। মহেন্দ্র দত্ত ছাতার দোকান দেবে গোবরডাঙ্গায়। আরও সব চোখ ধাঁধানো দোকানপাট হবে। পশ্চিমবঙ্গের রেল স্টেশন গুলো দেখতে লাগবে জাপান, দুবাই, জার্মানির মত। চা দোকানের আড্ডা হবে না, বয়স্ক মানুষের হাঁটতে যাওয়ার জায়গা হবে না। পাওয়া যাবেনা ফটাশ জল। কম পড়াশুনো জানা মানুষ, যাঁরা রেলের ডিজিটাল বোর্ডের লেখা পড়তে পারেন না, তারা আর জেনে নিতে পারবেন না কোনো হকারের কাছ থেকে কখন কোথায় যাবার ট্রেন আসবে।

    গত কয়েকদিন আগেই ভাঙা হয়েছিল শিয়ালদহ, হাওড়া স্টেশনের হকারদের দোকান। মধ্যরাত্রে ভাঙা হয়েছে বেলঘরিয়া স্টেশনের সমস্ত দোকান। (গুটি কয়েক দোকান ভাঙা হয়নি যাঁরা আরপিএফ কে বেশি ঘুষ দিতে পারেন) আর আজ দমদম, উত্তরপাড়ায় চলল বুলডোজার। সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতা গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক কর্মীরা দাঁড়িয়ে থেকেও আটকাতে পারলেন না ভাঙন। বর্ষীয়ান সাংসদ তড়িৎ বরণ তোপদারের অনুরোধও ধোপে টিকল না। দমদমের অধুনা বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানালেন; কিন্তু সবকিছুর পরেও গত পঞ্চাশ বছর ধরে চলা দোকানগুলি এক নিমেষে গুড়িয়ে দিল রেল পুলিশ। বলা হল অনৈতিকভাবে জায়গা দখল করে ব্যবসা হচ্ছে। তাই উঠতেই হবে। মধ্যরাত্রের বুলডোজারে কাজ হারল কয়েকশো মানুষ।
    কেউ বলছেন, "স্যার পায়ে পড়ছি, এরকম করবেন না!" পাশ থেকে আরেকজন কান্না ভেজা গলায় বলে উঠছেন, "বাড়িতে ছেলে মেয়ে আছে, একটু বুঝুন!"

    তবু কিছু প্রশ্ন রয়ে গেল।
    রেলের জায়গা দখল করে ছোলা মাখা, পরোটা, চা বিক্রি যদি অনৈতিক হয় তবে দিনের পর দিন সঠিক ভাড়া দেবার পরেও দেরি করে ট্রেন আসা, পৌঁছনো অনৈতিক নয় কি? কেন স্বাধীনতার সাত দশক পরেও ভারতীয় রেল সঠিক সময় ট্রেন ছাড়তে/পৌঁছতে পারেনা?

    কেন বিহার, উত্তরপ্রদেশ পেরোতে গিয়ে সঠিক টিকিট থাকা সত্ত্বেও মানুষকে নিজের জায়গা ছেড়ে উঠে যেতে হয়?

    কেন ভারতে প্রতিবছর ৩০-৪০ টি বড় মাপের দুর্ঘটনা ঘটে? মারা যায় কয়েক হাজার মানুষ?

    কেন রেলের পুলিশ, যাঁরা আজ হকার উচ্ছেদে বুলডোজার চালালেন তাঁরা মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনা ট্রেনের ভিতরে? মোবাইল, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ দামি জিনিস কেন চুরি হয়ে যায় গোটা দেশের ট্রেন জার্নির সময়?

    আজও ট্রেনের শৌচালয়ের অবস্থা কেন তথৈবচ? বন্দেভারত, রাজধানী, দূরন্তের মত ফ্লাগশিপ ট্রেন ছাড়া বেশিরভাগ ট্রেনেই কেন অপরিষ্কার টয়লেট?

    যদি জাপান কিংবা ইউরোপের মত রেল স্টেশন করতে চাইছে ভারতীয় রেল তবে রেলের দেওয়া খাবারের গুণমান এত জঘন্য কেন?

    এমন আরও অনেক প্রশ্ন আছে। যার উত্তর মেলেনি। মেলেনা। ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে চায়ের কাপ কুরি টাকা ছুঁয়েছে। তাই নামি ব্র্যান্ডকে বাঁচাতে রাতের অন্ধকারে গরিবের শেষ সম্বলের উপর দিয়ে বুলডোজার চলছে। চলবে?

    How | ৩১.০৫.২০২৬
  • হেঁয়ালি | 49.*.*.* | ৩১ মে ২০২৬ ১০:৩৮555140
  • মাঝরাতে হকারদের ওপর সার্জিকাল স্ট্রাইক মোদির গ্যারান্টি। সবই ওনার মাস্টারস্ট্রোক।
  • কৌতূহলী | 115.*.*.* | ৩১ মে ২০২৬ ১০:৩৩555139
    • Anirban | 51.*.*.* | ৩১ মে ২০২৬ ০৮:৫৮555134
    • কলকাতায় যত্রতত্র হকার বসে শহরটার হাল হয়েছে ভিখিরির মতো। ভিখিরি আর হকার ক্লিয়ার করে রাস্তাগুলো পরিষ্কার হলে ভালোই লাগবে। ব্যাঙ্গালোর বা অন্য মেট্রোগুলোতে কি এত হকারের উৎপাত আছে? বাঙালির সবকিছুতেই নাকে কান্না ও পিছিয়ে থাকার মানসিকতা।
    যত্রতত্র হকার বসেন বলেই কলকাতায় অন্য বিভিন্ন রাজ্যের থেকে অনেক সস্তায় অনেক ভ্যারাইটির খাবার পাওয়া যায়। ব্যাঙ্গালোর বা অন্য মেট্রোগুলোতে পকেটের জোর না থাকলে এফোরড করা সম্ভব না।
  • X | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১০:২৫555138
  • মানালির যে খুশি আর ধরছে না গো - এতো এতো বই থেকে ভারি ভারি কথা লিখে শেষে এই বিরিঞ্চি বাবা টাইপ কেস। কম-রেড হতে হতে শেষে গেরুয়া - সে ভালোই ব‍্যাপার।
    @. কলকাতায় একটা ডিম সাত টাকা করে মোটামুটি- টেনসেন্ট মিল আপনার কাছে ড‍্যাঞ্চি হলেও সকলের কাছে নয় - দশ টাকার মীল ও সরকারি একটা দুটো ক‍্যান্টিনে ছাড়া পাওয়া যায় মনে হয় না।
     
    শুনলাম কুমোরটুলির কুমোর দের গঙ্গামাটি তুলতে দেওয়া হচ্ছে না আর - কিসব নাকি আদানি কে দেওয়া হয়েছে- তবে এটা সত্যি কিনা জানি না।
     
    অন‍্যদিক, অমৃৎকালে, বা অনৃতকালও বলা যায়- FPI রা প্রায় ২৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছে- ফলে ক‍্যাপিটাল অ‍্যাকাউন্ট ডেফিসিট আরোই আর কি - এসবের চক্করে তাইওয়ান স্টক মার্কেট মার্কেট ক‍্যাপ এ ইন্ডিয়ার থেকে এগিয়ে গেছে। সব মিলিয়ে, মোদের খুশির সীমা নাই
  • albert banerjee | ৩১ মে ২০২৬ ১০:১৪555137
  • . | ৩১ মে ২০২৬ ০২:৩৪
    National Food Security Act - NFSA, 2013 ইটা কি ভাঙতাবাজি।
  • | ৩১ মে ২০২৬ ০৯:৪১555136
  • ডব্ল ইঞ্জিনের মহারাষ্ট্রে সততার বন্যা
     
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০৯:৩৭555135
  • আপনারা এতো কান্না করবেন না। তার থেকে গর্ব করে বলুন হাম চাড্ডি হ্যায়। আর এই দেখুন, আজ বাঙ্গাল যা ভাবে, কাল ভারতস্তানও তাই ভাবেঃ
     
     
    Mumbai Eviction Drive: Rs 600 crore railway land, 500 hutments, Eid fears: Why Mumbai’s massive eviction drive exploded into chaos
     
    MUMBAI: In the biggest anti-encroachment operations undertaken by Western Railway till date in Mumbai, officials began demolishing hundreds of structures at Garib Nagar near Bandra railway station after securing clearance from the courts.
  • Anirban | 51.*.*.* | ৩১ মে ২০২৬ ০৮:৫৮555134
  • কলকাতায় যত্রতত্র হকার বসে শহরটার হাল হয়েছে ভিখিরির মতো। ভিখিরি আর হকার ক্লিয়ার করে রাস্তাগুলো পরিষ্কার হলে ভালোই লাগবে। ব্যাঙ্গালোর বা অন্য মেট্রোগুলোতে কি এত হকারের উৎপাত আছে? বাঙালির সবকিছুতেই নাকে কান্না ও পিছিয়ে থাকার মানসিকতা।
  • এবং উত্তরপাড়ায় | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ০৮:৪১555133
  • এ এক অদ্ভুত অগ্নিশুদ্ধির সময়। আমরা ভাগ্যবান তাই এই সময় প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছি। এত বছর বাংলা বামঘেঁষা রাজনীতি দেখেছে। কংগ্রেস যখন বাংলা শাষণ করেছে, তারা ছিলো সোভিয়েত দ্বারা প্রভাবিত। সমাজতান্ত্রিক মডেল ছিলো তাদের অর্থনৈতিক মডেল। তারপর এলো বাম সরকার। হলো আমূল ভূমিসংস্কার, পঞ্চায়েত স্থাপনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণবন্টন ব্যবস্থা চালু হলো। তারপর এলো মমতার সরকার। আদপে চুরি জোচ্চুরির সরকার হলেও, মানুষকে সাময়িক রিলিফ দেওয়ার রাজনীতি থেকে তারাও সরে আসার সাহস করে নি।

    কিন্তু এইবার একটি চূড়ান্ত দক্ষিণপন্থী দলকে মানুষ ক্ষমতায় এনেছে। তাদের কর্মপদ্ধতি তাদের অর্থনীতির অভিজ্ঞতা হওয়াটা ভীষণ জরুরী ছিলো। দ্বিধাহীন ভাবে একদিকে মিডিয়াকে অভিষেক ব্যানার্জিতে ব্যস্ত রেখে, আজ সারা রাত জুড়ে দমদম আর উত্তরপাড়ায় উচ্ছেদ চলছে। ভোট দেওয়ার আগে বাঙালি হিন্দু ভেবেছিলো বুলডোজার চলবে শুধু মুসলমান পাড়ায়। কিন্তু তাদের দ্রুতই ভুল প্রমাণ করে বুলডোজার পৌঁছে গেছে হিন্দু মুসলমান নির্বিশেষে গরীব মানুষের দোকানে। হ্যাঁ তারা দখলদার। কিন্তু কেন তাদের দখলদারি করে দোকান চালাতে হচ্ছে এই প্রশ্নের কোন উত্তর না দিয়েই উত্তরপাড়ার স্টেশন সংলগ্ন মাছের বাজার ভেঙে দিয়েছে আদানির সরকার। ভেঙে দিয়েছে দমদমের সমস্ত দোকান। কাল যারা ট্রেন ধরবেন তাদের বেশ ফাঁকা ফাঁকা লাগবে হয়তো দমদম। বেশ কিছুটা ভালো লাগবে। কিন্তু বহু মানুষের দীর্ঘশ্বাসের ওপর দিয়ে হেঁটে যেতে হবে আপনাকে। কারণ কাউকে পুনর্বাসন দেওয়া সম্ভব না সরকার জানিয়ে দিয়েছে। এতগুলো মানুষ খাবে কী? আগের সরকার গুলো ভাবতো, এই সরকার ভাববে না।

    Rangan দার একটা লেখা মনে পড়ছে

    ভোটের আগে মাংস পোলাও
    ভোটের পরে উচ্ছে দে।
    উচ্ছেদে-

    ভালো থাকবেন সবাই, এক নির্দয় নির্মম সাজানো গোছানো কলকাতায় আপনাকে স্বাগত। যা তাঁর চরিত্রই ছিলো না কখনো।
     
    - অনির্বাণ মাইতি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত