এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :) | 2a03:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৫:২৪555192
  • আসলেদাদা বুঝি উট? জেনেরেল কথাবাত্তা হচ্ছে হকার নিয়ে তার মধ্যে ডটচাড্ডি খাটছে ফোকাস হকার অত্যাচার সুনার বাঙাল থেকে নজর ঘোরাতে তাই বারবার তিনোমুল গুজে দিছছে। আপুনি দাদা ওই কাঁটা বেছে খেয়ে ফেললে হকার তোলার বিরুদ্ধে এত্ত পোসট উড়িয়ে দিয়ে।
  • - | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৫:২২555191
  • বর্তমানে এরাজ্যের অবস্থা দেখে মনে হচ্ছে এবার SIMON COME BACK বলতেই হবে l তবে কিনা এখনকার ব্রিটিশেরা আগের মত জাঁদরেল নয় l সেই ক্লাইভ, হেস্টিংস, উট্রাম, হিউ রোজ, লিটন, ডালহৌসী, কার্জন, মাউন্টব্যাটেন এখন আর বিলেতে জন্মায়না l কোলকাতা সাহেবরা ছাড়বার পরেই কাল আদমীর হাতে পড়ে একেবারে উচ্ছন্নে গেলো l
  • মানকানালি | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৫:১৮555190
  • মানকানালি পড়ে মানালির কথা মনে পড়ে গেল।
    মানালি, মানকানালির খবর দেখেছেন? আপনাকে ভারি স্বস্তি এনে দেওয়া দলের দারুণ আরেকটা কাজ।
     
    বিজেপি’র বিজয় মিছিল থেকে গরিবদের ‘মর্গের জামাকাপড়’ দান!
    ক্ষোভে ফুঁসছে মানকানালি!
    দু‘দিন আগে বিজেপি‘র লোকজন বাঁকুড়া ১ নম্বর ব্লকের মানকানালি অঞ্চলের কেন্দবনি আদিবাসী ও তপসিলি জাতিভুক্ত রায় পাড়ার গরিব খেতমজুর পরিবারগুলিকে বাসি ঘুগনি, লুচি দেয় বিজয় উল্লাসে। পাশাপাশি তাঁদের হাতে কিছু জামা প্যান্ট, কাপড় তুলে দেয়।
    সেই কাপড় গুলো সবই পুরোনো, ছেঁড়া।
    জামা প্যান্টের ভিতর থেকে পোড়া বিড়ি, খৈনি বেরিয়ে আসে।
    ছিল রক্ত, সিঁদুর এর দাগ ও মানুষের অভিযোগ এগুলো শ্মশান ও মর্গ থেকে এনে তাঁদের দেওয়া হয়েছে।
    তাঁদের বক্তব্য আমরা গরিব বলে এই ভাবে আমাদের অপমান করা হল? তাঁরা ক্ষোভে ফুঁসছেন।
    কেউ এই কাপড়, জামা ব্যবহার করেননি।
  • হেঁয়ালি | 49.*.*.* | ৩১ মে ২০২৬ ১৫:১৬555189
  • পাঁচমিনিট গোদি মিডিয়ায় খোঁজাখুঁজি করে দেখলাম সব শান্তিকল্যাণ। কোত্থাও কিছু ভাঙা হচ্ছে না। শুধু তোলামূলদের মার খাবার খবর।
  • Dhuttor | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৫:১৫555188
  • দিলুদার কাল নিউটাউনে পঞ্চান্ন লাখের বাইকে চড়ে ঘোরা দেখলাম l কোনো হেলমেট টেট পড়বার বালাই নেই l আচ্ছা দিলুদা তো আরএসএসের ফুলটাইম প্রচারক ছিলো তাহলে পঞ্চান্ন লাখের বাইক কেনবার টাকা পেলো কোত্থেকে ? আরএসএসের ফুলটাইম প্রচারকেরা কেমন মাসোহরা পায় এনিয়ে মিডিয়া চুপচাপ কেন ?
  • . | ৩১ মে ২০২৬ ১৫:১৪555187
  • ও ও লাভলি
  • . | ৩১ মে ২০২৬ ১৫:১৪555186
  • মদনার বাড়ি পুলুশ
  • ল্লে: | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৫:০৫555185
  • আবার নোটবন্দীর চক্কর নয় তো?
     
    Fake Rs 500 Note : হু হু করে বাড়ছে জাল ৫০০ টাকার নোট, নোটবন্দির পর নতুন আতঙ্ক, উদ্বেগজনক রিপোর্ট দিল RBI
    RBI Report On Fake Rs 500 Note : যা নিয়ে উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI। আপনার কাছের ৫০০ টাকার নোটগুলি আসল তো ?
     
    সূত্র : এবিপি
  • ++ | 23.*.*.* | ৩১ মে ২০২৬ ১৫:০১555184
  • দেবু দাস,ঊষা দাস। জরুরী নাম।
  • আসলে | 23.*.*.* | ৩১ মে ২০২৬ ১৪:৫৯555183
  • কী জানেন স্যার? প্রদীপ তা, কমল গায়েন, ধীরেন লেট, মইদুল, সুদীপ্ত, স্বপন কোলে, সৈফুদ্দিন, আনিস খান...এরকম আরো বহু বহু নাম উঠে আসে কিনা, যখন আপনাদের বিবেক বেশি নড়াচড়া করেনি। এত ব্যাকুলও হননি। এদিকে এখানে যে ছাপ্পামারা শিপিএমগুলো আসত তারা দেখি সো.মি.তে হয় মবিং কে খারাপ বলছে নয় হকার নিয়ে বেশি ব্যস্ত।
  • :)) | 2a0d:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৪:৫১555182
  • অলে নেকুমানালি আবার নেমড্রপিং শুরু হয়েছে। এইত কমাস আগে 'পিপি বলেছে' করে নেকুমারানি হচ্ছিল মুখ্যমন্ত্রি না মমতা না দিদিও না একেবারে পিপি। নেক্কি রে এখন একবারে 'আপনাদের পিসি' হয়ে গেছে। ভেন্দুর গেন্দুতে কত্ত আশা বাবা।
  • Manali Moulik | ৩১ মে ২০২৬ ১৪:৪২555181
  • সোনারপুর রকস্ !!! ইয়োওওওওও......." -

    তাই একটু আশ্চর্য হয়েছিলাম যে
     
    খাপ পঞ্চায়েত বা সৌদি আরবের ইনডিসেন্ট ঘটনাগুলিকে জাষ্টিফাই করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওপেন মঞ্চ থেকে কোনো জনপ্রতিনিধি (যে দলেরই হোক) যখন অভিনেত্রীদের বেঁধে মারধোর করার হুমকি দেন বা কারো চামড়া খুলে নেবার কথা বলেন, সেগুলোও Contempt of the right of free speech. কোনো যুক্তিসম্মত প্রবন্ধ বাজেয়াপ্ত করা যায়, কবির কলম কেড়ে নেওয়া যায় কিন্তু এনারা ঠিক বেরিয়ে যান। এখন এই মব বিষয়টি অবশ‍্যই নিন্দনীয়, কোনো পরিকল্পনা থাকতেও পারে। কিন্তু মুসোলিনীর কেসটা ভুললে চলবে না। অথবা বিষ্ণুপুরের নূরজাহান খ‍্যাত লালবাঈ ও সুলেমান শেখের রাজা রঘুনাথের মৃত‍্যুর পরের পরিণতি। ওই যে 'মাস' শব্দটা... কখন কীভাবে ফেটে উঠবে তা কেউ নিরূপণ করে দিতেই পারেননা। যেমন ক্ষমতা হাতে থাকলে গরীবের ঘরের মেয়েকে নির্যাতন করা যায়, কোনো পত্রিকার সম্পাদকে জেলে পোরা যায়, টাকার পাহাড়ে গড়াগড়ি দেওয়া যায় --- তেমনি ক্ষমতা গেলে ডাষ্টবিনে ছুঁড়ে ফেলা --- এই আর কি.... তো সেটা যেই হোক না কেন! কদর্যতার শেষ সীমায় যাওয়া একটা ট্রেন্ড হয়েছে। অথচ লক্ষ‍্য করবেন তো, সহস্র সহস্র মতপার্থক‍্য থাকা সত্ত্বেও আজিজুল হকের মৃত‍্যুতে প্রত‍্যেকে মাথা নত করেছিলেন। প্রতি দশকে প্রকাশিত অসীম চট্টোপাধ্যায়ের ইন্টারভিউগুলির জন‍্য অনেকেই সাগ্রহে প্রতীক্ষা করেন। তাই সেটাই বলছিলাম, সিরিয়াস চিন্তা বা পলিটিক্স আর মানুষজনকে একদা জ্বালিয়ে পরে নিজে ঝাড় খাওয়ার মধ‍্যে পার্থক‍্য আছে। কনফুসিয়াস বা ওদিকে গ্রীসের থুকিডাইডিস সাধে বলেননি, পলিটিক্স একটা স্কিল। একটু এক্সট্রা-অর্ডিনারি, ওয়েল এডুকেটেড ও দুরদর্শী লোকজন দরকার। পাড়ার নন্দখুড়ো, ঝম্পা পিসির জিনিস এটা নয়
  • হেঁয়ালি | 49.*.*.* | ৩১ মে ২০২৬ ১৪:৪২555180
  • য়্যাই আসার পরেও এরম স্পেশাল ইকোনোমিক জোন থাকবে? নাকি তখন শাইনিংদেরও আ-আ রা লাথিয়ে শহর থেকে বের করে দেবে?
  • lcm | ৩১ মে ২০২৬ ১৪:২৪555179
  • সেটাই তো প্রশ্ন.. টিএমসি নেতা বীরভূমে পুলিশ অফিসারকে অকথ্য গালাগাল দিলেন, বাজারের সবজি বিক্রেতাকে লাথি মারলেন ... বিজেপির লোকেরা টিএমসি নেতার গায়ে পচা ডিম ছুঁড়ে মারলেন, কাদা ছিটিয়ে দিলেন - একটিতে হতাশা আর অন্যটিতে উল্লাস প্রকাশ করলে অসুবিধের কিছু নেই - কিন্তু একই ধরনের পদ্ধতিকে মান্যতা দেওয়া হয় ...
    কুখ্যাত গুন্ডাকে জামাকাপড় খুলিয়ে রাস্তায় রাস্তায় মার্চ করায় যখন পুলিশ - সেটিকে সমর্থন করলে, তখন সৌদি আরবে পাবলিক ডিসেন্সি আইন (খোলা রাস্তায় অপরাধীকে শাস্তি ... ইত্যাদি ..) নিয়ে সমালোচনার স্পেসটা সংকুচিত হয়ে যায় ...
  • X | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৪:০৪555178
  • @মানালি - আপনি তো এটা লিখলেন -
    "সোনারপুর রকস্ !!! ইয়োওওওওও......." -
     
    তাই একটু আশ্চর্য হয়েছিলাম যে
    - আপনি আগে একটু বাম ভাব দেখাতেন - সেসব ঝেড়ে ফেলে মব লিঞ্চিং এ আনন্দ প্রকাশ করেছেন - সেটাই বলেছি। মহাদেব কেঁচে গিয়ে বিরিঞ্চির সাকরেদ ছিল গল্পে - যদিও সকলেই জানি সিপিয়েম আর যা হোক, নীলকণ্ঠ নয়- এতে আপনার বিষ উদগীরণ মনে হলে কিছু বলার নেই। বাকি কি বলতে চেয়েছেন - বুঝলাম না।
     
    আমরা যার যোগ্য, তেমন সরকারই আগেও পেয়েছিলাম আর এখনো পেয়েছি- এই পাবলিকের ক্লেদ, অসূয়া ও Schadenfreude থেকে নিস্তার নেই কোথাও
     
  • শ্রাবণী | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৩:৫৪555177
  • ওড়িশার দুটো মন্ত্রী, দুটোই দায়িত্ব নিয়ে নিজ নিজ মন্ত্রককে উচ্ছন্নে পাঠাতে বসেছে, কিন্ত তাও এদেরকে সরানো যাবেনা, তার নিশ্চয়ই ভালো মত যুক্তি ওপরের দুই কর্তার এবং সবার ওপরে যারা তাদের আছে।
    এর আগে পীয়ুষ গোয়েল আর সুরেশ প্রভু যারা এর থেকে বেটার ছিল তাদের অল্পদিনেই সরিয়ে দিয়ে এই রীল মন্ত্রীকে এনেছে।
    এইসব প্রাক্তন আই এ এস যারা এই সরকারে মন্ত্রী হয়ে বা অন‍্যান‍্য পদে বসে আছে তাদের কোয়ালিটি দেখে মনে হয়, এই যে ওড়িশা ইউপি আর বিহার থেকে এত সের দরে আই এ এস বেরিয়েছে বা বেরোচ্ছে এসব রাজ্যে নির্ঘাত কোনো স্ক‍্যাম চলছে এই পরীক্ষা গুলোতে।
    রেলওয়ে নিয়ে এখানে অনেকে কথা বলছেন, যারা বিদেশে থাকেন তারা অথবা দেশেও যারা থাকে তারা সেভাবে ট্রেনে যাতায়াত মনে হয় বেশীরভাগই করেনা, করলেও হয়ত হাই এন্ড ট্রেন গুলোতে করে। সাধারণ যাত্রীদের দুর্ভোগ দুরবস্থার তেমন ধারণা নেই। কিছু ঝাঁ চকচক দেখনদারি ছাড়া, সাধারণ ট্রেন গুলো, কোচ, নোংরা অমানুষিক অবস্থা। স্টেশন গুলোও তাই। ট্র‍্যাক পুরনো, দু লক্ষেরও বেশী পদ দীর্ঘদিন শূন্য, ড্রাইভার দের লাগাতার কাজ করানো হচ্ছে ইন্ডিগোর পাইলটদের মতো, সুরক্ষার এইসি কী তৈসি করে।
    মনে হচ্ছে স্টেশন থেকে হকার তুলে বন্ধু ব‍্যবসায়ীদের ঝকঝকে দোকান খুললেই রেলের উন্নতিকল্প সম্পুর্ণ হবে, এটুকুই শুধু বাকী আছে!
    এই গরমে হাওড়ায় পুরনো স্টেশনে গেলে দেখবেন, গরমের হল্কা বইছে, আমার সামনে এক মহিলা অসুস্থ হয়ে পড়লে, সঙ্গের জল শেষ, আমি ওর স্বামীকে বললাম একটা জলের বোতল কিনে আনতে, লোকটি ইতস্তত করতে থাকল, হয়ত জল কেনার টাকাটাও তার কাছে অনেক, আশেপাশে দেখলাম পানীয় জলের কোনো সিন নেই। আমার কাছে জল ছিল না, শতাব্দীতে জল দেয়। পাশের একজন শেষে তার জলের বোতল দিল।
    হকার তোলার আগের দেশের আশি কোটি বা তার বেশী গরীব নিম্নবিত্ত মানুষ যারা ট্রেনে যাতায়াত করে তাদের সেই অবস্থার উত্তরণ করার দিকে মনোযোগ দিলে হত তো!
  • lcm | ৩১ মে ২০২৬ ১৩:৪৯555176
  • নিউইয়র্কে একটা ছোট সাইকেল ভ্যান নিয়ে রাস্তায় দোকান দিতে, ধরুন ভুট্টা পুড়িয়ে লেবুর রস মাখিয়ে বিক্রি... খুব পপুলার খাবার ... তো, মোবাইল ফুড পারমিট/লাইসেন্স মিলিয়ে ধরুন বছরে মিউনিসিপালিটি ফি ১২০ থেকে ১৫০ ডলারের মতন.. এছাড়া সমস্ত ফুড হকারদের একটা বাধত্যামূলক সেফটি কোর্স নিতে হয়, সেটার ফি বছরে ৫০ ডলারের মতন...

    কিন্তু মুশকিল হল পার্মিট পাওয়া যায় না ... ভেরি লিমিটেড নাম্বার, কটা লাইসেন্স দেওয়া হবে সেটা নির্দিষ্ট... ব্ল্যাক মার্কেটে পার্মিট পাওয়া যায় ১০ থেকে ২০ হাজার ডলারে...
  • হোক NYC | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৩:৪৩555175
  • তা'হলে হোক কলরব- কলকাতা কল্লোলিনী তিলোত্তমা থেকে নিউ ইয়র্ক হয়ে উঠুক - আমরা হ‍্যামবার্গার বা চিসবার্গার খেয়ে ঢেকুর তুলতে তুলতে বেরবো - কেউ আর চিকেন বার্গার দিয়ে বোকা বানাতে পারবে না। ভালো স্টেকহাউসের পাশ দিয়ে যাওয়ার সময় চারিদিক গন্ধে মাতোয়ারা হয়ে থাকবে - এসব ভাবলেই মনটা উদাস হয়ে যায়।
  • lcm | ৩১ মে ২০২৬ ১৩:৩৯555174
  • নিউইয়র্কে স্ট্রিট হকারদের দুটি ইউনিয়ন/অর্গানাইজেশন আছে ... New York Food Truck Association (NYFTA) and the Street Vendor Project (SVP) are the two primary organizations representing New York City's mobile food ... এদের মধ্যে SVP কাজ করে লেবার ইউনিয়ন টাইপের ধাঁচে... মেম্বারশিপ এইসব আছে...

    অবশ্য এটা নিউইয়র্কের ট্যাক্সি ড্রাইভার্স অ্যালায়েন্স মতন এত বড় ইউনিয়ন নয়, ওখানে ২০ হাজারের বেশি মেম্বার ....

    লন্ডনেরও বড় সাইজ...
  • Manali Moulik | ৩১ মে ২০২৬ ১৩:৩৭555173
  • X, দেখুন এরকম অযথা আক্রমণ করে বা বিষ উদ্গীরণ করে তো লাভ নেই। আমি একবারের জন‍্য এই কদর্য ঘটনাগুলো সমর্থন করেছি বলে মনে পড়ে না। আপনাদের আদরের পিসি সরকারের সময়ে রাস্তায় কয়েকটা খেলনা নিয়ে বিক্রি করতে বসা মানুষকে তোলা দিতে হতো। এমন প্রত‍্যক্ষ এক্সপিরিয়েন্স আছে আমার, যে এক এরকম ছোটোখাটো গৃহস্থালির জিনিস বিক্রেতাকে দশ লাখ টাকা চার্জ করে এক তোলামূলের দাদা। সে পায়ে পড়ে কান্নাকাটি করতে বলা হয়, এই যে দশ মিনিট কথা বললে আমার সঙ্গে, এর জন‍্য আরো পঞ্চাশ হাজার বেড়ে গেলো। সেটাও দিতে হবে। এই তো অবস্থা! আর এখন যে দলটি ক্ষমতায় এসেছে তারা দক্ষিণপন্থী ও ফ‍্যাসিজমের বৈশিষ্ট‍্যযুক্ত। সোজা কথায় mechanical totalitarian party. এবার যদি এই স্মল স্কেল অর্থনীতিগুলির উচ্ছেদ হয়, তাহলে ক্রয়ক্ষমতার সঙ্গে সঙ্গে একটা চাপ মার্কেটের উপর নেমে আসবে। তার থেকে বড়ো কথা, এতোগুলি মানুষ জীবিকা চালাবেন কী করে? সেগুলির কোনো বৈধ সমাধান বা সংগঠিত আন্দোলন শুরু হয়েছে কী? নাকি Performative radicalism এই শেষ কথা?
  • lcm | ৩১ মে ২০২৬ ১৩:৩০555172
  • নিউইয়র্কের ফেমাস স্ট্রিট ফুড হল গিয়ে হট ডগ.. তবে অন্য নানারকমের খাবার পাওয়া যায়... নিউইয়র্কে স্ট্রিট হকারও অনেক... there are an estimated 20,500 mobile food vendors operating across New York City’s five boroughs .... লন্ডনেও অনেক ...
  • ডটকে | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৩:২৯555171
  • হোয়াপ ইউনি আর কিছু পাঠায়নি?
    লকেটের সঙ্গে থাকা মহিলার হাতে ডিম নিয়ে ছবিটা মর্ফ করে দেয়নি এখনো?
  • . | ৩১ মে ২০২৬ ১৩:২৫555170
  • কোলকাতাকে নিউ ইয়র্ক হওয়ার পথে এত বাধা এত বাধা হায়।
  • lcm | ৩১ মে ২০২৬ ১৩:২২555169
  • না না, বার্গার তো ভালো খাবার ... সুস্বাদু ... বেশি না খেলেই হল ... In-N-Out তো এত ভিড় হয়, প্রায়ই ভিড়ের ঠেলায় ফেরত আসতে হয়.. হেলদি ফুড রেটিং মোটামুটি ঠিক আছে - দুটো ছোট সিঙ্গাড়ার সমান ... রোজ রোজ ​​​​​​​না ​​​​​​​খেলেই ​​​​​​​হল ...
  • একক | ৩১ মে ২০২৬ ১৩:২০555167
  • আরে এগুলো সব প্রাক্তন বাম টার্ন্ড টু শাইনিং।
     
    ব্যাক অফ দ্য মাইনড গিল্ট থাকে বলে ক্যাপিটালিস্ট আগ্রাসনকে ইনেভিটেবলি এন্টি পুওর এইভাবে দেখে।
  • Anirban | 51.*.*.* | ৩১ মে ২০২৬ ১৩:১৮555166
  • যার যেরকম ক্ষমতা, সেই অনুযায়ী জায়গা হবে। আপনি পাঁচটাকার চা চাইলে গ্রামে গিয়ে থাকুন। শ্যালদা স্টেশনে পাঁচটাকার চা বিক্কিরি করার অবাধ অনুমতি দিতে হবে কেননা আমার শহর সবার শহর জাতীয় ফালতু সেন্টিমেন্ট বাঙালি ছাড়া কেউ দেখায় না। আপনি কর্পো চাকুরে, লাইফস্টাইল এফোর্ড করতে পারলে ডাউনটাউনে থাকেন নয়তো আরেকটু দূর থেকে যাতায়াত করেন। রিটায়ার্ড হলে সঞ্চয় যেরকম সেই অনুযায়ী লাইফস্টাইল চুজ করবেন। নিশ্চয়ই লাক্সারি এপার্টমেন্ট নিয়ে নিজের সঞ্চয় ধ্বংস করবেন না। কেবল হকারের দাবি তাকে হকারি করতে দিতে হোবে এ কি মামদোবাজি নাকি? আপনার রাইট মার্কেট ঠিক করে দেবে, সংবিধানে যাই লেখা থাকুক। আমেরিকাতেও তাই, এদেশেও তাই। ওয়েলফেয়ার অনেক হয়েছে।
     
    হ্যাঁ, বড়বাজার হটলে তাতে আপত্তি কি? আমার মতো শাইনিংরা মেড়োদের আদ্যিকালের দোকান জীবনে মাড়ায় না। আমরা যাব শপিংমলে। কিন্তু ওরা জাতভাইদের ধরে প্রোডাকশন চেন বানিয়ে ফেলেছে। ফলে শিবসেনা যেমন গুজ্জু-মেড়োদের ছেড়ে মুম্বইয়ে নর্থীদের ঠ্যাঙাত, ঐভাবেই নরম জায়গা থেকে শুরু হয়। তবে চেষ্টা করতে হবে বড়বাজার ভাঙ্গতে। ব্রাদার্স এগেনস্ট ব্রাদার উস্কিয়ে মেড়ো হটাতে হবে। মেড়ো আইদার শাইনিং হবে অর আউট অফ বিজনেস। নিউ ইয়র্কের ইহুদিরা যেভাবে লাইনে এসেছিল। হকারদের থেকে অবিশ্যি আলাদা ট্রিটমেন্ট কারণ ওদের "কেপিটাল" আছে।
  • নিউইয়র্কের স্ট্রীট ফুড | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১৩:১১555165
  • এটা কী বললেন অনির্বাণ!! নিউইয়র্কে তো স্ট্রীটফুডের চূড়ান্ত রমরমা। ফুটপাথ জোড়া হকার। একটা স্ট্রীট সব ব্র‍্যান্ডেডের তো পাশের স্ট্রীটেই সব রাস্তার হকার আর শস্তার দোকান! ক্যানাল স্ট্রীট জোড়া আবার চিনাদের টাউন।
    গ্র‍্যান্ড সেন্ট্রালের কাছেই হটডগের পসরা।
    মামদানি নিজে একের পর এক স্ট্রীটফুড আর ছোট ছোট শস্তার দোকানে নিজে খেয়ে সেগুলো এন্ডর্স করেছেন।
    কিছুই জানা না থাকলে একটু পড়ে নিতে পারেন।
     
     
     
     
    বস্তুত মেয়র হয়ে মামদানি নিউইয়র্কে যা যা করছেন/ করবেন,
    বাংলার সরকার তার ঠিক ১৮০ ডিগ্রি উল্টোপথে হাঁটছে।

    আচ্ছা, আপনি নিজে কোনদিন নিউ ইয়র্ক গিয়ে দেখেছেন? এত ভুলভাল তথ্য কোথায় পান? না গেলেও, একটু পড়াশুনা করলেও তো ঠিক তথ্য পাওয়া যায়।
    ধুর, আপনার পোস্টগুলো সিরিয়াসলি পড়ার মানে নেই, হয় আপনি ব্যঙ্গ করছেন, নইলে যে তত্ত্ব সব ভুলভাল তথ্যপ্রসূত, তা নিয়ে আলোচনা সময় নষ্ট।
     
  • Ranjan Roy | ৩১ মে ২০২৬ ১২:৪৯555164
  • "সিস্টেমের স্টেকহোল্ডার আমার মতো ট্যাক্সপেয়াররা, হকার বা ভিখিরিরা নয়। আমার মনে হয় ইন্ডিয়ায় ক্যাপিটালিস্ট মাইন্ডসেটটা ক্লিয়ারলি এস্টাব্লিশ করার সময় এসে গেছে।"
     
    -- দুটো কথা l
    1 capitalist econmy বা mindset এ कि  Welfare State এর concept  আসে না?
     
    2 Tax মানে কি খালি ইনকাম Tax? INDIRECT TAX সরকারের revenue এর কত % সেটা একবার মন দিয়ে দেখুন l
    गरीब মানুষ যখন মুদি দোকান থেকে জিনিস কেনে বা বাস ও रेलगाडी  চড়ে তখন কি  INDIRECT tax GST मार्फत  দেয় না? Damayanti যেমন বলেছেন?
    আমি pension भोगी l এবছর থেকে আমি  ইনকাম ট্যাক্স এর বাইরে l অনেক গৃহবধূ অনেক ছাত্র ইনকাম ট্যাক্স দেন না l
     
    আমরা কি ফালতু? परजीवी?
     
    আমাদের economy হল consumption economy. চিনের মত manufacturing  বা export oriented নয় l
    GST break up দেখুন l 57 থেকে 60% উপভোগ এসেছে consumption expenditure  থেকে l
    তার বেশির ভাগই আপনি যাদের তাচ্ছিল্য করে অপমান জনক মন্তব্য করলেন তাদের থেকে l
     
    DC ও আমি Capitalist welfare state এর পক্ষেই কথা বলছি l
    আসলে capitalist econmy নিয়ে আপনার ধারণা narrow ও outdated .
     
    এটা ব্যক্তিগত ভাবে নেবেন না, অনুরোধ l
  • একক | ৩১ মে ২০২৬ ১২:৪৭555163
  • এগুলো খুবই সুপ্রস্তাব। বড়বাজার দিয়ে শুরু করলে হয়না!
     
    বেয়াইনি নির্মানে ভর্তি একটা জায়গা। ঘুষ দিয়ে ফায়ার লাইসেন্স পাওয়া। বাড়িগুলোর মাঝে ছাড় নেই। রাস্তায় একটা স্কুটার আরোহী দুদিকে মাল ঝুলিয়ে ব্রেবোর্ন রোড থেকে এজরা জাতায়াত করচে, তার মাথায় জীবনেও হেল্মেট থাকেনা।
     
    বড়বাজারের দিকে চোখ পড়েনা কেন বাবুদের? সবচে বড় ট্যাক্স ফ্রড রা এখানে বসে। কবে বুলডোজার ঢুকবে বড়বাজারে? !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত