এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | 103.*.*.* | ০১ জুন ২০২৬ ১৬:০০555252
  • মাঙ্কিবাথ এ NEET/ CBSE এসব নিয়ে কোন কথা না বলেও - hobby র গুরুত্ব নিয়ে উনিজি বক্তব্য রেখেছেন। তার আগে গত সপ্তাহে তার মন্ত্রীদের গরমে বেশি করে জল খেতে বলেছিলেন। আর নেদারল্যান্ড থেকে ফিরে এসে চোল আমলের ব্রঞ্জ প্লেট নিয়ে এসেছেন বলে প্রচুর লাফাতে বলেছেন। সব মিলিয়ে বিশ্বগরুর জয় হয়েছে বলেই মনে হয়
  • . | ০১ জুন ২০২৬ ১৫:২৭555251
  • ডিমের ঘায়ে মূর্ছা, তাই দিন পনরোর সময় চাওয়া হয়েছে।
  • . | ০১ জুন ২০২৬ ১৫:১০555250
  • ডিম খেয়ে অসুস্থ বোধ করায় ভাইপো ভবানী ভবনে যেতে চায় নি, সময় চেয়েছে।
  • শিক্ষানথি ছাই | 2401:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ১৩:৫৮555248
  • সেকি। ঘুমের দেশ কেন, বলুন ছাইয়ের দেশ। এবার ছাই উড়িয়ে কী রতন পাওয়া যায় দেখুন!
     
    দিল্লিতে শিক্ষামন্ত্রকের দপ্তরে আজ আগুন লেগে অনেক নথি পুড়ে গেছে।
     
    'দিল্লির ‘স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার’ (এসপিএ) ভবনের প্রশাসনিক ব্লকের দ্বিতীয় তলার ফ্যাকাল্টি রুমে সোমবার সকালে আগুন লাগে। দমকল বিভাগ প্রথমে এটিকে শিক্ষা মন্ত্রকের দফতর বলে জানালেও পরে স্পষ্ট করে যে আগুন এসপিএ-র নিজস্ব ভবনেই লেগেছে। তবে শিক্ষা মন্ত্রকের দফতরে আগুন লাগার খবর অত্যন্ত ‘উদ্বেগজনক’ ও ‘সন্দেহজনক’ বলে এক্স হ্যান্ডলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ আগুনের খবর সঙ্গে জুড়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্য এই দৃশ্যগুলি মোটেই ভাল নয়। প্রধানমন্ত্রী মোদীর কঠোর হওয়া উচিত এবং ভারতীয় জনগণের কাছে ক্যাবিনেট মন্ত্রীদের জবাবদিহি নিশ্চিত করা উচিত।’
     
    '
    নিট বিতর্কের মাঝেই দিল্লিতে শিক্ষামন্ত্রকের ভবনে ভয়ংকর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নথিপত্র
    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও প্রচুর নথিপত্র পুড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
    নিট বিতর্কের মাঝেই দিল্লিতে শিক্ষামন্ত্রকের ভবনে ভয়ংকর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নথিপত্র

    নিট প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ডামাডোলের মাঝেই শিক্ষামন্ত্রকের ভবনে ভয়ংকর অগ্নিকাণ্ড। সোমবার সকালে দিল্লির আইটিও এলাকায় স্কুল অফ প্ল্যানিং ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও প্রচুর নথিপত্র পুড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, সোমবার সকালে ভবনের দোতলা থেকে প্রচুর ধোঁয়া বেরতে দেখা যাচ্ছিল। এই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দিল্লি ফায়ার সার্ভিসের দাবি অনুযায়ী, সকাল ৯টা ৩৭ নাগাদ তারা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘক্ষনের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল সেটাও স্পষ্ট নয়। দপ্তরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের রহস্য জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। অগ্নিকাণ্ডের জেরে প্রচুর নথিপত্র পুড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
    এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা এমন সময়ে সামনে এসেছে যখন নিট প্রশ্নফাঁস, সিবিএসই পোর্টালের নিরাপত্তা ইস্যুতে মুখ পুড়েছে শিক্ষা মন্ত্রকের। গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে ধর্মেন্দ্র প্রধান প্রশ্নফাঁসের কথা স্বীকার করে বলেন, “আমি মেনে নিচ্ছি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। জাতীয় পরীক্ষা সংস্থা ব্যর্থ হয়েছে, সেটাও আমি স্বীকার করছি।” এই ঘটনার তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে প্রশ্নফাঁসের এই জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যেই এই ঘটনায় জাতীয় পরীক্ষা সংস্থার সঙ্গে যুক্ত একাধিক প্রাক্তন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে। এই ডামাডোলের মাঝেই শিক্ষামন্ত্রকের ভবনে অগ্নিকাণ্ড ও নথি পুড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।'
     
    - সূত্র, এবিপি ও প্রতিদিন
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ১৩:১৫555247
  • ওদিকে নীট আর সিবিএসই নিয়ে কদিন একটু হৈচৈ হওয়ার পর সব চুপচাপ হয়ে গেল। সুপ্রিম কোর্টও ঘুমের দেশে চলে গেল। কি হলো কিছুই বোঝা গেল না।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০৮:৫০555246
  • জুমলা | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ১১:০৩
    এটা কোন আবেদন পত্রের অংশ?
  • @শ্রাবণী | 2401:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০৮:৪৩555245
  • কাল বলা হয়নি।  রেলওয়ে নিয়ে আপনার অবজারভেশন একদম সঠিক।  ব্যক্তিগত ও অন্যান্যদের অভিজ্ঞতাও একই কথা বলছে।
    মাধবেন্দ্র ঘোষ লিখেছেন, একই রকম। এটাই বাস্তব। আর এটাও বাস্তব, এই নিয়ে শহুরে উচ্চমধ্যবিত্ত,  মধ্যবিত্তদের শীতলতা বা উল্লাস। 
     
    'বছর তিনেক আগে হরিদ্বার যাচ্ছিলাম। শীতের সময়, তাই স্লিপার ক্লাসেই টিকিট কেটেছিলাম। আগে অনেক জায়গাতে স্লিপার ক্লাসে দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করেছি। সমস্যা হয়নি৷ কিন্ত বুলেট ট্রেনের জামানাতে স্লিপার ক্লাসে ট্রাভেল সেই প্রথম।

    অভিজ্ঞতা ভয়াবহ৷ স্লিপার ক্লাস লিটারেলি শহরতলীর যে কোনো লোকাল ট্রেনে পরিনত হলো নিমেষে৷ বাথরুম আটকে, যাতায়াতের রাস্তা আটকে পরিস্থিতি ভয়াবহ করে দিল নিত্যযাত্রীরা৷ সি আর পি এফের দেখা নেই৷ নূন্যতম পরিষেবা নেই। অর্ধমৃত হয়ে পৌঁছেছিলাম গন্তব্যে।

    এ অভিজ্ঞতা আমার একার না। প্রায়শই চোখে এরকম অভিজ্ঞতার লেখা দেখি এদিক ওদিক। দূরপাল্লার ট্রেনে প্রিমিয়াম ট্রেনের নুন্যতম এ সি কোচ ছাড়া ট্রাভেল করা আজকের দিনে একপ্রকার অসম্ভব।

    আমার বাড়ি চন্দ্রকোনা রোডে। প্রায়শই কাজের সুত্রে কলকাতা যেতে হয়। এদিকের যে একটিমাত্র বলার মতো ট্রেন আছে যাতে বাড়ি ফেরা যায় সেটি হলো পুরুলিয়া এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে বিকেল ৪:৫০। এদিকের প্রতিটি মানুষ জানে এই ট্রেন কখন আসবে আর কখন বাড়ি পৌঁছোবো আমরা কেউ জানি না। সন্ধে ৭:৩০ এর ট্রেন প্রায়শই রাত্রি ১০ টা কি ১১ টায় পৌঁছে দেয় বাড়ি।

    ২০১৪ র পরে ট্রেনের ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি এবং নিন্মবিত্ত মানুষের কাছে ট্রেন যাত্রা বিভিষিকাময় করে তুলেছে এই সরকার৷ অথচ রেলই ভারতের নিন্মবিত্ত, গরীব থেকে মধ্যবিত্তের লাইফলাইন।

    পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবার পরেই চোখ মেলে দেখছি এগুলি আর যাত্রী পরিষেবা নেই৷ এসব নরমালাইজ হয়ে গেছে। যাত্রী পরিষেবার যায়গা নিয়েছে প্ল্যাটফর্ম এর হকার উচ্ছেদ! প্লাটফর্মে নেমে বা বাইরে বেরিয়ে চারিদিকটা ওয়াও লাগাটা হয়ে গেছে যাত্রী পরিষেবা। বিনা নোটিশে সময় না দিয়ে  যথেচ্ছ উচ্ছেদ চলছে বিভিন্ন স্টেশন চত্ত্বরে। যেখানে প্রতিরোধ হচ্ছে সেখানে মিথ্যে আশ্বাস দিয়ে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে।

    বিশ্বাস করুন, এইসব এই সরকারের কাছে প্রত্যাশিত। রেলের এসব জমি যাবে কর্পোরেটের কাছে, সেখানে ব্যবসা করবে কর্পোরেট। আর বিজেপিকে ভোট দেওয়া হিন্দু গরীব হকাররা চোখের জলে বুঝবে হিন্দুত্বের মুল্য, এসব খুব অস্বাভাবিক নয়।

    যেটা আমার কাছে অশ্লীলতম লাগছে সেটা হলো আমার চারপাশে  মধ্যবিত্তের, ভদ্দরলোকেদের জান্তব উল্লাস! এরা রেলের নুন্যতম যাত্রী পরিষেবা পায় না। সময়ে কাজের যায়গাতে পৌঁছতে পারে না। রেলের টিকিটের দ্বিগুন দাম দেয়। আর গরীব হকারদের বিনা নোটিশে রাতের অন্ধকারে উচ্ছেদে উল্লাস করে। কি ভীষন অশ্লীল এদের এই আচরন।

    বিজেপি যেটা করতে পেরেছে, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে এদের মাথাটা ঢুকিয়ে এমন মুললিমফোবিয়া ভরে দিয়েছে যে ইনসিকিওরিটি তে এদের চোখ মন মাথা ঝাপসা হয়ে গেছে। হিন্দুত্বের চশমাতে সব কিছু দেখছে আর জানতেই পারছে না কি অশ্লীল জান্তব লাগছে এদের দূর থেকে দেখতে। সাথে মধ্যবিত্তের চিরচারিত স্বার্থপরতা তো আছেই। নিজেদের সুশীল ভাবা ভদ্দরলোকদের স্বার্থপরতা আরকি।

    কর্পোরেট পোষিত এই ডাবল ইঞ্জিন সরকার যে বিজেপি সাপোর্টার হিন্দু হকার ভাইটার বা বোনটার পেটে রাতের অন্ধকারে  লাথি মেরে দিল, তাদের থাবা এর পর যদি কারো ওপর পড়ে তা হবে এই অশ্লীল ভদ্দরলোক  মব্যবিত্ত শ্রেনীর ওপর। তখন চারিদিকে তাকিয়ে দেখলে দেখবে ঝাঁ চকচকে কর্পোরেটের আউটলেট ছাড়া সহানুভুতি জানানোরও কেউ কোত্থাও নেই। ' 
  • উচ্ছেদের পিছনে | 2401:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০৮:০১555244
  • দেখুন দিকি, সাধারণ আরগুলারাও এই উচ্ছেদ নিয়ে সার কথা বুঝে গেছে আর বলতে শুরু করেছে!
     
     
    আর এই দেখুন, হলদিরাম, আদানির দোকান হওয়া নিয়ে কী বলছেন উচ্ছেদ হওয়া দোকানদাররা।
     
  • অরিন | ০১ জুন ২০২৬ ০৭:৪০555243
  • "শিপিয়েমের ছোকরাদের সাধ্য কি যে দৈবী তুলসী গাছে হাত দেয়!"
     
    শিপিয়েমের ছোকরাদের নির্ঘাত "বৃন্দা" কারাত পাঠিয়েছিলেন !
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০৭:০৮555242
  • অই জন্যি শিব ঠাকুর পাপ দিলেন। নইলে শিপিয়েমের ছোকরাদের সাধ্য কি যে দৈবী তুলসী গাছে হাত দেয়!
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০৭:০৫555241
  • সেরেছে ৬:১১! শিব ঠাকুর তুলসী পাতায় ভয়ানক কুপিত হন। শিবলিঙ্গের পূজায় কখনো সর্বদা বিল্বপত্র দেবেন। তুলসী কদাপি না। দরকার হলে টাইম ট্রাভেল করে গিয়ে আপনার ঠাকুর দাদা নাকি ঠাকুরদাদার ঠাকুরদাদা যিনিই হোন -- দয়া করে তাঁকে বলে আসুন।
  • ইয়ে | 51.*.*.* | ০১ জুন ২০২৬ ০৬:২৫555240
  • সমাদ্দারমশাই, অনেকদিন ধরেই একটা কথা বলব-বলব ভাবছি। কুপিত হবেন না। ডলার তো অনেক জমল। দ্যাশেও অমৃত কাল চলছে। বুদ্ধ-জ্যোতি অনেকদিন টেঁসেছে। এখন গৌড়বঙ্গও গৈরিক। এবার ম্লেচ্ছ বোস্টন থেকে সোনার বঙ্গে ফিরে এলে হয়না? আমরা যে জল দুহাত ভরে পান করি, আপনার এবার এট লিস্ট সে জলে ছোঁচানো উচিত।
  • পতিতপাবন সমাদ্দার, বোস্টন | 135.*.*.* | ০১ জুন ২০২৬ ০৬:১১555239
  • অবশ্যই আছে। শ্বেতপাথরে বাঁধানো ঠাকুরঘরে আমার পিতা তাঁর জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন। ঠাকুরঘরের কেন্দ্রে রয়েছে দেরাদুন থেকে আমার প্রপিতামহের সংগ্রহ করে আনা শিবলিঙ্গ। শুনেছি ঠাকুর্দা সেই শিবলিঙ্গের সামনে বসে দীর্ঘসময় ধ্যান করতেন। তখন তাঁর পিঠ চিরে আলো নির্গত হতো। শিবলিঙ্গের পূজায় লাগতো তুলসীপত্র। আমাদের বাড়ির বাগানে ছিল প্রপিতামহের নিজের হাতে বসানো অমৃত তুলসী। এই অতি পবিত্র বিরল তুলসীর সন্ধান তিনি পেয়েছিলেন হিমালয় পরিভ্রমণ কালে এক মহৎ সাধুর সংস্পর্শে এসে। শুনেছি গভীর অমানিশার রাত্রে এই তুলসীর পাতাগুলি আলোয় ঝলমল করত। দুঃখের বিষয় সিপিএমের বদ ছেলেরা চাঁদা নিতে এসে বাগানে তান্ডব করার সময় এই অমূল্য গাছটিকে মাড়িয়ে দেয়। তখন জ্যোতি বোসের আমল ছিল। তারপর থেকেই ওদের পতন শুরু হল।
  • হাইজিয়া | 119.*.*.* | ০১ জুন ২০২৬ ০৫:৫৬555238
  • Anirban লিখছে, "প্রথমত, দামী কফি খুব খারাপ হতেই পারে। কিন্তু আমি চাই দামের মধ্যে যেন কতকগুলো শর্ত ধরা থাকে। যেমন, কফিটা যে বানিয়ে দিচ্ছে, সে যেন পরিষ্কার জামা পরে থাকে। যেসব সরঞ্জাম ব্যবহার করছে, সেগুলো যেন তকতকে হয়। পাড়ার মন্টুদা কোনোদিন না ধোয়া সসপ্যানে দারুন স্বাদের চা বানালে আর সৌখিন ক্যাফে প্রচুর দাম নিয়ে কফির বদলে গরম জল পরিবেশন করলে আমি বাড়ি ফিরে গুগল রিভিউতে ক্যাফের নামে খিস্তি লিখব এবং চাইব মন্টুর দোকান ভেঙে যাক কেননা ওটা একটা সাবস্ট্যান্ডার্ড এস্ট্যাব্লিশমেন্ট।"
     
    এটা পড়ে যেটা মনে হয়, আপনি মশাই কফির দোকানে কফি "খেতে" (পান করতে) যান না, আপনি বাইরের চাকচিক্য দেখতে যান। ওসব নিয়ে অধিক ব্যস্ত থাকেন যার জন্য "দামী কফি খুব খারাপ 'হতেই পারে' " বলে কাজ সারছেন ও "চাই দামের মধ্যে যেন কতকগুলো শর্ত ধরা থাকে। যেমন, কফিটা যে বানিয়ে দিচ্ছে, সে যেন পরিষ্কার জামা পরে থাকে। যেসব সরঞ্জাম ব্যবহার করছে, সেগুলো যেন তকতকে হয়", মানে ফালতু হলেও আপনার কিছু আাসে যায় না | অথচ দেখুন, "পাড়ার মন্টুদা কোনোদিন না ধোয়া সসপ্যানে দারুন স্বাদের চা বানালে ... চাইব মন্টুর দোকান ভেঙে যাক কেননা ওটা একটা সাবস্ট্যান্ডার্ড এস্ট্যাব্লিশমেন্ট" | মন্টু যদি বছরের পর বছর তার সসপ্যানে ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমান রেখে (মানে বছরের পর বছর, জল, চা, আর দুধ ফুটিয়ে যান), এবং "কোনোদিন না ধোয়া সসপ্যানে দারুন স্বাদের চা বানালে" মানুষের তো ক্ষতি হবার বিশেষ সম্ভাবনা দেখছি, উল্টে চা খেয়ে লোকে বরং পরিতৃপ্তই হবে। কেন তার ব্যবসা চৌপাট করতে চান কেন মশাই? এ কিরকম যুক্তি?
    অনেকদিন ধরে একই পাত্রে না "ধুয়ে" রান্না নিয়ে আপত্তি? তাহলে ...
     
    ধরুন আপনি যদি ইউরোপ বা আমেরিকায় pot-au-feu (pottage) যাকে অনেকে perpetual stew বা hunter's srew বলেন, খেতে যান, আপনি কি বলবেন কি সাংঘাতিক আনহাইজিনিক, কারণ সে বাসনও ওঁরা হয়ত কয়েক দশক ধরে মাজেন না (আপনার মন্টুদারতন)? বা পুরনো দিল্লির শতাব্দী প্রাচীন নিহারী? সেও তো ঐ, বাসন ধোয়ার বালাই নেই, বছরের পর বছর (কারো কারো মতে শতাব্দী কেটে যায়), স্ট্যুয়ের বেসের মধ্যে মাংস ঢালা হচ্ছে, রান্না হয়েই চলেছে | ঘেন্না লাগছে?
    হাতের কাছে ঝাঁ চকচকে ব্যাঙ্কক তো রইলই সেখানেও wattana panich, ৪৫ বছরের ওপরে সুপ রান্না করে চলেছে, রীতিমত সেলিব্রিটি
     
     
    এদের কাছে পাড়ার perpetual tea maker মন্টুবাউ তো শিশু মশাই |
     
    সব সাবস্ট্যানডার্ড? আনহাইজিনিক?
  • ar | 96.*.*.* | ০১ জুন ২০২৬ ০৫:০৪555237
  • বাড়িতে ঠাকুর ঘর আছে তো? চাড্ডিবাহিনী কিন্তু নজর রাখছে!!
    https://www.facebook.com/reel/950817537953315
  • ar | 96.*.*.* | ০১ জুন ২০২৬ ০৪:৪৭555236
  • বৃহত্তর সুফল!!

    CBSE has stored over 20 lakhs answersheets of board exams in public buckets and they are publicly accessible — this bucket also contains data of various universities

    https://x.com/ni5arga/status/2060941174949433445?s=46
  • সব রাজ্য ছেড়ে বাংলায় | 108.*.*.* | ০১ জুন ২০২৬ ০১:৫৬555235
  • শুধু বাংলায় নয় তো
    কথা হচ্ছে অন্য জায়গাগুলোয় করে বৃহত্তর সুফল কি হচ্ছে?!
  • আর নেই দরকার | 2401:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০০:৩৮555234
  • ডাবল ইঞ্জিনের বুলডোজারের জাঁতাকল নিদারুণ!
     
    একটা রাজ্যেই উনিশ লাখ লোককে কোন না কোনভাবে পিষে দিচ্ছে, ভাবা যায়!!
    সব রাজ্য ছেড়ে বাংলায় এমনতর করছে কেন? এতো এজেন্ডাতেও ছিল না। উলটে ভিডিওগুলোয় হকাররা বলছেন, দোকান, ঘর সব পাকা করে দেবে বলেছিল, সেজন্য ভোটও দিয়েছিলেন হাত খুলে সবাই। গদিতে বসার পরেই ভোলবদল! একের পর এক হকার, একই কথা।
    নাকি বাংলাই মডেল হবে?
     
    আদানি আম্রিগার লস ওঠাবে এভাবে? এসবই তো মনে হয় আদানির পেটে যাবে।
     
    এটা শুনলেন নাকি কেউ? পুরোটা পেলে দেবেন খন।
    সুবুস্বামী আবার বোম ফেলেছেন। এদিকে আগের অভিযোগগুলোর কী হল? মধু কিশ্বর আর ওঁর নামে এফ আই আর হল না কিসব, আর কিছু হলও না। তারমানে ওগুলো সব সত্যি ছিল, মেনে নিল? এই সাক্ষাতকারে সেসব জানতে চেয়েছে কিনা, পুরোটা শোনা গেলে ভাল হত। অবশ্য এটা কবের, তাও স্পষ্ট নয়।
     
  • একক | ০১ জুন ২০২৬ ০০:৩১555233
  • "আর্ট ফিলিমের ভিলেনের মত আরকি, পড়ে লোকজন ভয়ানক রেগে যাবে, মাথায় ঘুরতে থাকবে।"
     
    এটাই একটু আগে লিখলুম। শুধু আর্ট ফিলিম নয়, ঘোর বাম পরিচালকের আর্ট ফিলিমের ঘোর ক্যাপিটালিস্ট খলনায়ক :)))
     
    লুরুতে আমার এক সহকর্মী ছিলো। সে জীবনে সেফটিপিন ও নিজে হাতে বেচেনি। কিন্তু ব্যাবসায়ীদের নিয়ে প্রচুর কাল্পনিক জ্ঞান। আর সেটা ওইরকম ভিলেন ভিলেন ব্যাপার :)) ব্যাবসায়ী মানেই নাকি ক্যাপিটালিজম এর পূজারী। তো একবার আমার কোনকাতার বন্ধু মুকেশ লুরু গ্যাচে। ওর ব্যাবসার কাজে। মাল ফাল খাওয়া হচ্চে। মুকেশ হেব্বি খিস্তি করচে তিনুদের। আর বামেদের প্রশংসা। আমার সহকর্মীর চোখ ক্রমশ গোল গোল হচ্চে। কমিউনিস্ট ব্যাবসায়ী জীবনে দেখেনি!!!
     
    সে জানবে কী, জ্যোতিবাবুর আমল থেকে ওরা একচেটিয়া ফুড এর টেন্ডার পায়। সিভিল ক্যাডার ফ্যাডার হাতের ময়লা। ক্যাপিটালিজম চিবিয়ে খায় না গিলে তাই জিজ্ঞেস কল্লে মুকেশ বলতে পারবে না। পরে বলেছিল : ইয়ার তেরা দোস্ত বোলতা বহুত আচ্ছা হ্যায়....:)
  • ডবল ইঞ্জিন সরকার | 149.*.*.* | ০১ জুন ২০২৬ ০০:১১555232
  • r2h | 134.*.*.* | ০১ জুন ২০২৬ ০০:১০555231
  • দুর, আমিও মোটামুটি নিশ্চিত যে এই অনির্বান ট্রোল করছেন বা ডেভিলস অ্যাডভোকেট।
    খাঁটি চাড্ডি বা সহি শাইনিং এত ব্যাখ্যা করে লেখে না, তাদের অন্য আরো পাঁচটা গুরুতর কাজ আছে।
    অনির্বানের লেখা হল আর্ট ফিলিমের ভিলেনের মত আরকি, পড়ে লোকজন ভয়ানক রেগে যাবে, মাথায় ঘুরতে থাকবে।

    আসলে এই বিদেশের মত, ঝকঝকে, নাগরিক স্বাচ্ছন্দ্য- এইগুলি মুশকিল আরকি। যাঁদের ঝুপড়ি গুমটি তাঁরাও নাগরিক- এইটা বুলডোজারপন্থীরা মানে না। বিদেশের মত- একে তো পশ্চিমের জনঘনত্বের সঙ্গে পূবের কোন তুলনাই হয় না। কলোনীর ইতিহাস, নাগরিক স্বাচ্ছন্দ্য- যার এক অংশকে অন্য অংশ নাগরিক বলে মানেই না, সেসব। আবার আমেরিকায় এই ব্রংক্স জ্যাকসন হাইট, হার্টফোর্ড ডাউনটাউন, ওদিকে ক্যামডেন, শিকাগো ডাউনটাউন, আটলান্টায় ব্রুকহাভেন ক্লার্কসটন - কত গোলমেলে জায়গা। সবই কী আর ঝকঝকে, এত কম লোক বেশি জায়গা বেশি টাকা থাকার পরও? তো ঐসব কোন কথাই না।
    সত্যি বলতে কী বিদেশের মত কথাটা যখনই কেউ বলে, আমি তার তলায় শুনতে পাই, এত লোক কেন, এত মানুষ কেন। তো এইটা আরকি। লাখ খানেক কোটি খানেক মনুষ হাওয়া হয়ে গেলেই তো হয়। ডিটেনশন ক্যাম্প ট্যাম্প বোধহয় সেদিকে একটা সামান্য।

    এবার আমার মনে হয় আগামে কয়েক দশকে এই জিনিসটা ড্রাস্টিকেলি বদলে যাবে। কম বয়সী মানুষের জোগান তো পশ্চিমে ছেড়েই দিলাম, ভারতেও নিম্নগামী। তো যে জনতাকে আপদ বলে ভাবা হয়েছে, তারা প্রকৃত মানব সম্পদ হয়ে উঠবে কিনা বড়সায়েবদের চোখে- সেটা একটা দেখার। আবার অন্যদিকে অ্যাই অটোমেশন আইওটি (এটার কথা আজকাল আর অত শুনিনা, ব্যাপারটা গেল কই?) - এইসবের বাড়বাড়ন্ত মনুষ্য শ্রমকে অবসোলিত করবে কিনা তাও দেখার। তার ওপর আছে জ্বালানির সন্ধান। তো ঐ গরীব বেচারা ফুচকাওলা ছেলেকে নিঞ্জিনিয়ারিং পড়াতে চায়- ঐ জিনিস মনে হয় অলরেডি প্রায় অতীত। পেশা টেশা খুব দ্রুত পাল্টাচ্ছে বলে মনে হয় না? আইটির বাজার তো এমনিতেই পড়তির দিকে।

    ওদিকে ঐ ক্যাপিটালিজম ইত্যাদি। আমেরিকা স্কুল শিক্ষা, নানাবিধ ভাতা যেমন ফুড স্ট্যাম্প- এইসব নিয়ে যা করে, ওরকম ক্যাপিটালিস্ট কাজকর্ম করলে মন্দ কী। সে কী আর দুটো দোকান ভেঙে হয় নাকি।

    তবে গুরুর পাতায় আমাদের তো অনেকেরই মোটামুটি অর্ধেক জীবন কেটে গেছে। ওপরের দিকে ছেড়েই দিলাম, চল্লিশের নীচেই বা কজন আর আছে? আমাদের কথায় কিছু হবে না।
    সত্যিকারের হতাশ লাগে যখন পড়াশুনো করা নিরাপদ স্বচ্ছলতার গণ্ডীতে থাকা কমবয়সীদের চাড্ডিপনা করতে দেখি।
  • জুমলা | 2401:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ০০:০৫555230
  • নতুন মাসের শুরুতে ফের বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার সিলিন্ডার প্রতি আরও ৫৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ল। মে মাসের শুরুতেই একধাক্কায় প্রায় হাজার টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। জুনের শুরুতেও তা অব্যাহত। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ৩২৫৫ টাকা ৫০ পয়সা।
  • #আরশোলারজীবন #LifeOfACockroach | 2401:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ২৩:৫৭555229
  • দেশব্যাপী প্রথম ফিজিকাল ক্যাম্পেন লঞ্চ করল আরশোলারা

    Cockroach Janta Party (CJP) launched its first on-ground campaign on Friday (May 29), generating significant buzz on social media. Taking to X, CJP founder Abhijeet Dipke announced, "Launching our first ground campaign - #LifeOfACockroach."

    As part of the campaign, the satirical political outfit has urged citizens to report civic issues such as potholes, broken streetlights, overflowing garbage, and other instances of public neglect. Residents are encouraged to record videos or photographs of such problems and share them with the party. According to the campaign, CJP members will then amplify these issues and create "pressure on authorities" to address them.

    https://www.facebook.com/share/v/1K7ALs6djm/
  • তার চেয়ে, য়্যুনিভার্শ ও কথা বলে, জেনে নিন | 185.*.*.* | ৩১ মে ২০২৬ ২৩:৫১555228
  • No Contact Situation... তবুও কি সে তোমাকে নিয়ে ভাবে?
    তুমি ব্লক হয়ে আছো, কথা হয় না, যোগাযোগ নেই... কিন্তু তার মনের ভেতরে কি এখনও তোমার জন্য কোনো অনুভূতি আছে?
    https://www.facebook.com/reel/1911601342876880
  • | ৩১ মে ২০২৬ ২৩:৪২555226
  • আর কে যেন টেট দিতে হবে বলে দু:খ করছিলেন। যান গিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদকে ধরুন। তিনি ভোটের আগে কোথায় গিয়ে দিব্বি বলে এসেছেন বিজেপী এলে কাউকে টেট দিতে হবে না চাকরি পাকাপাকি থাকবে। ভিডিও ঘুরছে। ওই ভিডিওটা নিয়ে কেউ কেস করুক। তারপর কোর্টে বলুক জুমলা করেছিলাম।
  • | ৩১ মে ২০২৬ ২৩:৩১555225
  • অনির্বান মাইতির বক্তব্যের কাউন্টার করতে যে দুপেয়ে প্রাণী 'অনির্বান' লিখছে তার নাম বোধহয় আসলে অনির্বাণ নয়। নামটার খোলসে ঢোকার চেষ্টা করছে। তো এর পোস্টগুলো দেখে পুরো ধর্মতলার পাবলিক টয়লেট মনে হল। একবার দেখার দুর্ভাগ্য হয়েছিল। একে অত যুক্তি ফুক্তি দেবার কিছু নেই।
     
    শুনলাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হকার উচ্ছেদে সরাসরি প্রভাবিত অন্তত উনিশ লক্ষ মানুষ। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়তে চলেছে। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পাবলিশ করা রিপোর্ট অনুযায়ীই পশ্চিমবঙ্গে বেকারত্বের হার গোটা ভারতের থেকে খানিকটা কম ছিল। সেটা আর কম থাকবে না। সত্যিই ইউপির থেকে পিছিয়ে থাকা খুব খারাপ। ডিমনির ফলে প্রায় ছাপ্পান্ন লক্ষ লোক কাজ হারিয়েছিল, ছোট ব্যবসা লাটে উঠেছিল। যার ধাক্কায় ভারতের জিডিপি নেমে আসে আর বিশ্বগরুর চ্যালাদের ক্যালকুলেশানের নিয়ম বদলাতে হয় যাতে একটু ভদ্র সভ্য দেখতে লাগে।
    এই মানুষগুলো এদের পরিবার কী ভাবে দার্ভাইভ করবে জানি না।
  • কৌতূহলী | 115.*.*.* | ৩১ মে ২০২৬ ২৩:১৯555224
  • সুমন কল্যাণপুর মারা গেলেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩১ মে ২০২৬ ২৩:১৪555223
  • আচ্ছা, কোদাইকানালেই আছে! জানতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত